স্পোর্টস ডেস্ক
দলীয় ১৯তম ওভারে বল করতে এলেন মোহাম্মদ আলী। প্রথম বলে তিনি খালেদ আহমেদকে ফেরালেন। পরের বলে আরাফাত সানী এক রান নিয়ে প্রান্ত বদল করলেন। এবার তৃতীয় বলে ইনর্ফম শামীম হোসেনকে বিদায় করলেন। পরের বলে শরিফুল ইসলাম এক রান নেন। আর শেষ দুই বলে এই পাকিস্তানি পেসার যথাক্রমে সানী ও আলিস আল ইসলামকে আউট করেন। এক ওভারে ৪ উইকেট ও ৪ ওভারের স্পেলে ২৪ রানে পেলেন ৫ উইকেট।
অবশ্য শামীম হোসেনের দারুণ এক ইনিংসের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করা চিটাগং কিংস নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে।
আজ সোমবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
চিটাগংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। এমনকি ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে তারা বিপদেও পড়ে। তবে পঞ্চম উইকেট জুটিতে পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে ৫০ বলে ৭৭ রান তোলেন শামীম। ইমন ৩৬ বলে ৩৬ করে বিদায় নেন। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করা শামীম আলীর বলে আউট হলেও ৪৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৯ রান করেন।
বরিশাল বোলারদের মধ্যে আলী ৪টি ও কাইল মেয়াস ২টি উইকেট দখল করেন।
এ ম্যাচে যারা জিতবে তারাই সরাসরি ফাইনালে চলে যাবে। তবে যারা হারবে তাদের আরেকটি সুযোগ থাকবে। আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের মুখোমুখি তারা। সেখানের জয়ী দল ফাইনালে যাবে।











































