Home খেলাধুলা জোড়া গোলে সালাহর ‘৩০০’

জোড়া গোলে সালাহর ‘৩০০’

22


স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলে জয় পায় লিভারপুল। ম্যাচে জোড়া গোল করেন মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। এ ম্যাচ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে লীগের শীর্ষ স্থান ধরে রাখলো আর্নে স্লটের দল। ম্যাচ শেষে স্লট বলেন, ‘ম্যাচটি ঠিক তেমন হয়েছে যেমন আমরা আশা করছিলাম। ম্যাচে তারা খুব তীব্র ছিল এবং প্রতি সেকেন্ডে মাঠে দৌড়ে খেলেছে। এই ম্যাচ জিততে আমাদের একটু ভাগ্য দরকার ছিল। তারা একটি ভালো দল এবং তাদের একজন ভালো কোচ রয়েছে। আমি খুব খুশি, ম্যাচে দুটি গোল করতে পেরেছি। ম্যাচে দারুণ ছন্দে থাকা ৩২ বছর বয়সী ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ প্রথম গোল করেই নাম লেখান নতুন এক মাইলফলকে। এটি ছিল ইউরোপের সব দল মিলিয়ে সালাহর ৩০০তম গোল। ম্যাচ শেষে যা হয় ৩০১। এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ প্রতি-আক্রমণে দুই দলই সুযোগ তৈরির চেষ্টা চালায়। তবে ম্যাচের শেষপর্যন্ত বোর্নমাউথ অনেক চেষ্টা চালিয়েও ম্যাচ নিজেদের দিকে নিতে পারেনি। অপেক্ষার অবসান হয় ৩০তম মিনিটে। স্বাগতিকদের ডি-বক্সে কোডি গাকপো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। দারুণ সুযোগ পেয়ে তা কাজে লাগান সালাহ। বিরতির পর ৭৫তম মিনিটে পরবর্তীতে কার্টিস জোন্সের পাসে লিড দ্বিগুণ করেন মিশরীয় ফরোয়ার্ড লিভারপুলের জার্সিতে সালাহর গোলসংখ্যা দাঁড়ালো ২৩৬-এ। চলতি প্রিমিয়ার তার ২১ গোল। সালাহ ইংলিশ লীগে ২০-এর বেশি গোলের কৃতিত্ব দেখালেন পঞ্চমবার, ২০১৭-১৮ (৩২ গোল), ২০১৮-১৯ (২২), ২০২০-২১ (২২) ও ২০২১-২২ (২৩)। বোর্নমাউথ লিভারপুলের জন্য সহজ প্রতিপক্ষ ছিল না। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে অন্যতম চমকের নাম বোর্নমাউথ। পয়েন্ট তালিকার তিনে থাকা নটিংহাম ফরেস্টের বিপক্ষে আগের ম্যাচে ৫ গোল দিয়েছে তারা। লীগে এর আগে ম্যানচেস্টার সিটি (২-১) ও ম্যানচেস্টার ইউনাইটেডকেও (৩-০) হারায় দলটি। টেবিলের ৭ নম্বরে থাকা বোর্নমাউথের পয়েন্ট ২৪ ম্যাচে ৪০। নটিংহাম ফরেস্ট আছে তিন নম্বর পজিশনে। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। আগামী ৭ই ফেব্রুয়ারি লীগ কাপে অ্যানফিল্ডে টটেনহ্যামের মুখোমুখি হবে স্বাগতিক লিভারপুল।