খুলনাঞ্চল ডেস্ক
বিভিন্ন স্থানে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে একটি ডেস্ক রিপোর্ট।
॥ ডুমুরিয়া ॥
নারী-কন্যার সুরক্ষা করি,সহিংসতামুলক বিশ্ব গড়ি “প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার দুপুর ১২ টায় উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, মওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুল কাইউম জমাদ্দার। এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান,সমাজসেবা অফিসার সুব্রত কুমার বিশ্বাস,উপজেলা পরিবার কল্যাণ পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহম্মেদ,উপজেলা সিনিয়র পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম,ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,এ্যাড.মোঃ আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে বিভিন্ন ক্যাটাগরীতে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়েছে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিজয়া সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কৃপা বিশ্বাস, সফল জননী মলিনা বিশ্বাস,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী সন্ধ্যা মন্ডল,সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী রাশিদা বেগম কে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
॥ দাকোপ ॥
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অনুষ্ঠান,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১০ টায় এ লক্ষে চালনা ডাক বাংলা মোড়ে মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন প্রধান অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত জয়িতা সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন খুলনা দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক ফারদিন খান প্রিস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, আইসিটি অফিসার সমীর বিশ^াস, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, সুব্রত রায়, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির প্রমুখ। সভায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আলেয়া খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী তাজরিনা সুলতানা, সফল জননী নারী গীতা রপ্তান, নির্যাতনের বিভীষিকা মুছে ছেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী সীমা সরকার, সমাজ উন্নয়নে অসামন্য অবদান রেথেছেন যে নারী মিনারা খাতুনকে জয়িতা সম্মাননা ক্রেস্ট ও উপহার দেওয়া হয়।
॥ কয়রা ॥
খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আর্র্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার বর্মন, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ , উপজেলা দূর্ণিতি দমন কমিশনের সভাপতি কমলেশ চন্দ্র মন্ডল, ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ সালাম,প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দী, প্রমুখ। আলোচনা শেষে সমাজে বিভিন্ন অবদান রাখায় ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়।
॥ শরণখোলা ॥
শরণখোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দুইজন শ্রেষ্ঠ জয়ীতাকে ক্রেষ্ট ও সনদপত্র দেওয়া হয়েছে। সমাজ সেবায় শ্রেষ্ঠ জয়ীতা হয়েছেন মিসেস সাগর আক্তার। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধননজয় মন্ডল, সমাজ সেবায় শ্রেষ্ঠ জয়ীতা উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস সাগর আক্তার প্রমূখ। বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে উপজেলায় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সাবেক ইউপি সদস্যা ও উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস সাগর আক্তার ও অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা অর্জনের জন্য সীমা রানী কুলুকে শ্রেষ্ঠ জয়ীতা ঘোষণা করে তাদেরকে ক্রেষ্ট ও সনদপত্র দেওয়া হয়েছে। এর আগে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
॥ নড়াইল ॥
নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনাসভা ও জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালী শুরু হয়ে সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্টিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার প্রমূখ। আলোচনাসভা শেষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
॥ সাতক্ষীরা ॥
‘কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধও মানবাধিকার পক্ষ উপলক্ষে সচেতনতা মুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ ডিসেম্বর ২৪ সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন সহায়তায় সৃজনী লোক কেন্দ্র ও আশা লোক কেন্দ্রর আয়োজনে উত্তর কাটিয়াতে সচেতনতা মুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিতছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, অন্যান্যদের মধ্যে নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, রুপামিত্র, হাফিজা বেগম, নাসিমা আকতার প্রমুখ। সভায় নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিক ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানানো এবং জন-প্রতিরোধ গড়ে তুলতে ১০৯, ৯৯৯ নম্বরে কল করার আহ্বান জানানো হয়।
॥ শালিখা ॥
মাগুরার শালিখাতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা আনুষ্ঠান সোমবার বিকাল ৪ঠায় আনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। প্রধান আতিথী ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জয়ীতা পপি বিশ্বাস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির শিক্ষক,জামাওয়াতি ইসলামের সেক্রেটারী মোঃ শাহিনুর রহমান,সহকারী সেক্রেটারী নায়েব আলী, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী,উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি ও নারী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় ৫ জন জয়ীতাকে সংবর্ধনা দেয়া হয়। সঞ্চালক ছিলেন উদ্যক্তা হুসাইন।
॥ দামুড়হুদা ॥
চুয়াডাঙ্গার দামুড়হুদায় “নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এসময় পাঁচ নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে পরিষদের সভাকক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানের সভাপতিত্বে এসসয় জাঁকজমক পূর্ণভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা নিলিমা আক্তার হ্যাপি, দামুড়হুদা প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান,উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানের মাঝে পাঁচ নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়।











































