খুলনাঞ্চল ডেস্ক
বিভিন্ন স্থানে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ দিবসে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য দিয়ে একটি ডেস্ক রিপোর্ট
॥ রূপসা ॥
দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মো: খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন”র পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রতিরোধ কমিটির সহ পরিচালক মো.জাহিদ ফজল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:আহসান হাবীব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো. সাইদুর রহমান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ। এসময় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, থানার সেকেন্ড অফিসার এস আই জাহিদ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, যুব দপ্তরের প্রতিনিধি নাহারুল ইসলাম, প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লবিবুল ইসলাম, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত উল্লাহ, অত্র কমিটির সহ-সভাপতি তৈয়েবুর রহমান, শিক্ষক শামসুর রহমান, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এড. মোল্লা মহব্বত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান,রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. বেনজীর হোসেন,নির্বাহী সদস্য ফ ম আইয়ুব আলী, প্রতিরোধ কমিটির সদস্য ডা: শফিকুল ইসলাম, মো: ওবায়েদ ফারাজী, আকতার খান, ছাত্রপ্রতিনিধি সাইদুর রহমান রাজু, তরিকুল ইসলাম। এর পূর্বে মানববন্ধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
॥ দাকোপ ॥
“দুর্নীতির বিরুদ্ধে তারুন্যেও একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় চালনা ডাক বাংলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন।
বিশেষ অতিথির হিসেবে বক্তৃতা করেন খুলনা দুনীতি দমন কমিশন সহকারী পরিচালক ( সজেকা) ফারদীন খান প্রিস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, আইসিটি অফিসার সমীর বিশ^াস, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির প্রমুখ।
॥ দিঘলিয়া ॥
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মতবিনিময় সভা ০৯ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও মানববন্ধন পালিত হয়।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমনের সহকারী পরিচালক সমন্বিত জেলা কার্যালয়ে খুলনার মাহামুদুল হাসান শুভ্র, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ওসি তদন্ত টোকন, সিদ্দিউজ জ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম মোসারফ হোসেন, মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিঃ অহিদ মুরাদ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
॥ কয়রা ॥
কয়রা উপজেলা প্রসাশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুপ্রোকের সভাপতি শিক্ষক কমলেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, উপজেলা দুপ্রোকের সাধারণ সম্পাদক. ফিরোজ আলম, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা
॥ কেশবপুর ॥
যশোরের কেশবপুরে পতাকা উত্তোলন জাতীয় সংগীতের মাধ্যমে ২০২৪ সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের সভা কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস। উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলি, বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. জিল্লুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী, মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদ এবং সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।
॥ মোংলা ॥
সোমবার সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয় । দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয় বাগেরহাট ও মোংলা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে সোমবার সকাল ৯টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নরেশ হালদার। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। মানববন্ধনে এছাড়া বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সংবাদকর্মী মোঃ নূর আলম শেখ, কমিটির সহসভাপতি স্বদেশ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রিতা সরকার, সুনীতি রায়, বিবেকানন্দ মল্লিক, গীতিকার মোল্লা আলম মামুন, সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ইয়ুথ লিডার মেহেদী হাসান ও ডলার মোল্লা।
॥ শরণখোলা ॥
শরণখোলায় সোমবার দুপুরে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার দুপুরে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মিলনায়তনে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আব্দুল জলিল আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, দুপ্রক সেক্রেটারী বদিউজ্জামান বাদল প্রমূখ। এর আগে দুর্ণীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ও বেলুন ফেষ্টুন ওড়ানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
॥ শালিখা ॥
মাগুরার শালিখাতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো “দুর্নীতি দমন ও প্রতিরোধেকরনীয়”। উপজেলা মিলোনায়তনে আলোচনা অনুষ্ঠানর সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, উপজেলা বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান মিল্টন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট,যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ,বীর মুক্তিযোদ্ধা কিনায়েত হোসেন,শালিখা থানার পুলিশ উপপরিদর্শক আনোয়ার জামায়াতের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিল,মোঃ ইব্রাহীম বিশ্বাস। সঞ্চালক উপজেলা ফ্যাসিলেটেটর মোঃ ইবাদ আলী।
॥ দামুড়হুদা ॥
দামুড়হুদায় আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুভ্রতা “এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন সম্মানিত কার্যালয় ঝিনাইদহ, উপজেলা প্রশাসন দামুড়হুদা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দামড়হুদার যৌথ আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশরাফুল হক উলুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।
এসময় আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহার সঞ্চালনায় সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার,আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর,দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা নিলিমা আক্তার হ্যাপি, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান,সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল মান্নান প্রমুখ।











































