Home খেলাধুলা সৌম্য-লিটনকে হারিয়ে বাংলাদেশের ফিফটি

সৌম্য-লিটনকে হারিয়ে বাংলাদেশের ফিফটি

37


স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা টাইগাররা সৌম্য সরকার ও লিটন দাসকে হারিয়েছে। এরপর দলীয় ফিফটির দেখা পায় সফরকারীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৮ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অপরাজিত আছেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। ৪.৫ ওভারে ৩৪ রান তোলেন তানজিদ হাসান ও সৌম্য সরকার। তবে আলজারি জোসেফের বলে ১৮ বলে ১৯ রান করে আউট হন সৌম্য। এরপর টিকতে পারেননি লিটন। তিনি ব্যক্তিগত ২ রানে রোমারিও শেফার্ডের বলে মাঠ ছাড়েন।

আজ রবিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে খেলছে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক, উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, রোমারিও শেফার্ড, গুড়াকেশ মোটি, জেডেন সিলস, আলজারি জোসেফ।