Home খেলাধুলা দলীয় একশর পর ঝড়ো ফিফটি করা তানজিদের বিদায়

দলীয় একশর পর ঝড়ো ফিফটি করা তানজিদের বিদায়

41


স্পোর্টস ডেস্ক।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা টাইগাররা দলীয় একশর পর ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি পাওয়া তানজিদ হাসান তামিমকে হারিয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। ৪.৫ ওভারে ৩৪ রান তোলেন তানজিদ হাসান ও সৌম্য সরকার। তবে আলজারি জোসেফের বলে ১৮ বলে ১৯ রান করে আউট হন সৌম্য। এরপর টিকতে পারেননি লিটন। তিনি ব্যক্তিগত ২ রানে রোমারিও শেফার্ডের বলে মাঠ ছাড়েন।

সৌম্য-লিটন ফিরে গেলেও দারুণ ব্যাটিং করতে থাকেন তানজিদ। ৪৬ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। তবে ২৪তম ওভারের তৃতীয় বলে জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন এই বাঁহাতি। তিনি ৬০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬০ রান করেন। মিরাজের সঙ্গে তিনি ৯৭ বলে ৭৯ রানের জুটি গড়েন।

আজ রবিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে খেলছে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক, উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, রোমারিও শেফার্ড, গুড়াকেশ মোটি, জেডেন সিলস, আলজারি জোসেফ।