Home খেলাধুলা ব্রাজিলের কঠিন সময়ে সমর্থকদের পাশে চাইলেন মার্কিনিয়োস

ব্রাজিলের কঠিন সময়ে সমর্থকদের পাশে চাইলেন মার্কিনিয়োস

40


স্পোর্টস ডেস্ক
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিল দল প্রতিনিয়তই ভুগছে। ব্যক্তিগত নৈপুণ্যে ঠাসা একগাদা তারকা থাকলেও মাঠের খেলায় সমন্বয়ের অভাব দেখা দিয়েছে সেলেসাও শিবিরে। তাইতো দলের এই দুঃসময়ে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পাশে সমর্থকদের চেয়েছেন ডিফেন্ডার মার্কিনিয়োস।


দক্ষিণ আমেরিকান অঞ্চলে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল যেন নিজে;রই হারিয়ে খুঁজছে। তারা একটা পর্যায়ে জয়শূন‍্য ছিল টানা তিন ম‍্যাচে, এর তিনটিতে পেয়েছিল হারের তেতো স্বাদ। পয়েন্ট তালিকায় নেমে গিয়েছিল পাঁচে। আপাতত অতোটা বাজে অবস্থায় নেই তারা। ৫ জয়, ৪ হার ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

তবে এই অঞ্চলে শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ৫ পয়েন্ট কম ব্রাজিলের। সমান ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উরুগুয়ে ও কলম্বিয়া। যদিও দক্ষিণ আমেরিকা থেকে আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে বাছাইয়ের টেবিলের প্রথম ছয় দল।

ব্রাজিল সবশেষ ভেনেজুয়েলার মাঠ থেকে ফেরে ১-১ ড্র নিয়ে। জয়ের সুযোগ অবশ্য ছিল তাদের, কিন্তু পেনাল্টি মিস করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র।

দরিভালের শিষ্যরা আগামী বুধবার উরুগুয়ের মুখোমুখি হবে। আর আসছে ম্যাচকে সামনে রেখে দলকে হতাশ না হতে বললেন মার্কিনিয়োস। পিএসজির অভিজ্ঞ এই ডিফেন্ডারের মতে, ফল নিজেদের পক্ষে না এলেও সর্বোচ্চ চেষ্টা করছে দল।

মার্কিনিয়োস বলেন, ‘যদিও অনেক কারণে জাতীয় দলের প্রতি মানুষের আশা নষ্ট হয়ে যেতে পারে, তারপরও আমরা চাই তারা যেন দলের প্রতি তাদের আবেগ হারিয়ে না ফেলে।’

দলের সেরা তারকা নেইমার, রদ্রিগোর, এদের মিলিতাওয়ের মতো নিয়মিতরা আছেন মাঠের বাইরে। সব মিলিয়ে, পালাবদলের সঙ্গে এখনও মানিয়ে নিতে না পারার কথা বললেন মার্কিনিয়োস, ‘আমরা এখনও অনেক কিছুতে ভুল করব। কারণ খেলোয়াড় ও দলে নানা পরিবর্তনের কারণে এই পালাবদল আমাদের কাছে এখনও একেবারেই নতুন। তবে আমাদের ভুলের পরিমাণ কম হলে, এটা আমাদের খুশি করে।’