Home খেলাধুলা জিম্বাবুয়ের ওয়ানডে দলে তিন নতুন মুখ

জিম্বাবুয়ের ওয়ানডে দলে তিন নতুন মুখ

42


স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। যেখানে তিন নতুন মুখকে নেওয়া হয়েছে। এরা হলেন ট্রেভর গোয়ান্ডু, তাশিঙ্গা মুসেকিওয়া ও টিনোতেন্ডা মাপোসা। ঘরের মাঠে সিরিজটি শুরু হবে ২৪ নভেম্বর।

ক্রেইক আরভিনের নেতৃত্বে এই দলে অভিজ্ঞদের মধ্যে থাকছেন সিকান্দার রাজা, শন উইলিয়ামস ব্লেসিং মুজারবানি ও রিচার্ড এনগারাভার মতো তারকারা।

ওয়ানডে সিরিজের পর দুদল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। এই দলের নেতৃত্বে থাকবেন সিকান্দার রাজা। তবে ওয়ানডের দলে থাকা ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস ও জয়লর্ড গাম্বিকে পাওয়া যাবে না।

জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধভেরে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, তাসিংগা মুসেকিওয়া, ব্লেসিং মুজারবানি, ডিওন মেয়ার্স ও রিচার্ড এনগারাভা।