স্পোর্টস ডেস্ক
আগে থেকেই ইঙ্গিত ছিল। এবার তাই পরিষ্কার হলো। দ্বিতীয়বারের মতো বাবা হলেন রোহিত শর্মা। গতকাল শুক্রবার পুত্র সন্তানের জন্মদিলেন ভারতীয় অধিনায়কের স্ত্রী রীতিকা সাজদে।
যদিও রোহিত বা রীতিকার পক্ষ থেকে এখনও এই তথ্য দেওয়া হয়নি। তবে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে রোহিতের দ্বিতীয়বার বাবা হওয়ার কথা।
রোহিত এখন মুম্বাইতে রয়েছেন, রিপোর্টে দাবি করা হয়েছে মুম্বাইতেই রীতিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
এর আগে ২০১৮ সালে কন্যা সন্তান সামাইরার জন্ম দেন রীতিকা। সেই সময় রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনাটি জানিয়েছিলেন। তবে এবার পুরো বিষয়টা চেপে রাখেন তারা।











































