।। খবর বিজ্ঞপ্তি।।
আজ মহান মে দিবস উপলক্ষে খুলনা মহানগর, খুলনা জেলা ও খালিশপুর আঞ্চলিক শ্রমিকদলের যৌথ উদ্যোগে বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি থাকবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।









































