মিলি রহমান।।
ত্বক সতেজ, সুন্দর ও উজ্জ্বল রাখতে চান? তার জন্য চারটি টিপসই যথেষ্ট। তাহলে আর দেরি না করেই মাত্র এই চারটি টিপস মেনে চালু এখন থেকেই।
মধু: ত্বক সতেজ, সুস্থ রাখতে এবং দূষণ ও ময়লা থেকে রক্ষা করতে মধু খুবই কার্যকরী। তাই, ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য মধু দিয়ে মুখে ম্যাসাজ করতে ভুলবেন না।
ক্লিনজার: ঘর-বাড়ি পরিষ্কার করার পরে, ময়লা এবং ধুলোর কারণে ত্বক ফাটতে শুরু করে। তাই পরিষ্কার করার সময় অবশ্যই ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তবে এটাও মনে রাখবেন যে এর আগে আপনার ত্বক সঠিকভাবে পরিষ্কার করা হয়েছে। তাই আপনার ত্বকের ধরন অনুযায়ী ত্বকে ক্লিনজার ব্যবহার করতে পারেন। এরপর অবশ্যই মুখে গোলাপ জল ব্যবহার করবেন।
সানস্ক্রিন ক্রিম: ধুলাবালি ও মাটির কারণে ত্বকের পিএইচ লেভেল নষ্ট হয়ে যায়। এটি আমাদের ফুসফুসের পাশাপাশি ত্বকেরও অনেক ক্ষতি করে। এমন পরিস্থিতিতে অবশ্যই মুখে সানস্ক্রিন ব্যবহার করবেন।
ফেস মাস্ক: ত্বককে নরম ও চকচকে করতে আপনি যে কোনো ধরনের ঘরে তৈরি ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। এতে মুখ উজ্জ্বল হবে এবং মরা চামড়া দূর হবে।











































