এস রফিক, ডুমুরিয়া ||
ডুমুরিয়ায় প্রায় অধিকাংশ ব্লকে বোরো ধানে “ব্লাস্ট” রোগ মারাত্মক আকারে দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় কৃষকের এখন মাথায় হাত উঠতে বসেছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন আমরা মৌসুমের শুরু থেকেই চাষিদের ব্রি-২৮ জাতের ধান চাষ করতে নিষেধ করেছিলাম। কিš‘ তারপরও তারা চাষ করেছে।
উপজেলা কৃষি অফিস ও ক্ষতিগ্র¯’ ধান চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় ২২ হাজার ১থশ ৩৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের চাষ করা হয়েছে। তারমধ্যে ১৩ হাজার ৯থশ ৩৫ হেক্টর জমিতে হাইব্রিড ধানের চাষ হয়েছে। আর ২ হাজার ২থশ ৭৮ হেক্টর জমিতে ব্রি- ২৮ জাতের, ২ হাজার ৩থশ ৩৩ হেক্টর জমিতে ব্রি- ৬৭ জাতের ধান চাষ করা হয়েছে। তাছাড়া অন্যান্য জমিতে চাষিরা বিভিন্ন জাতের ব্রি ধান চাষ করেছেন।
সম্প্রতি উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন বিলেই অল্প-বিস্তর আকারে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধান ক্ষেতে বাইল শুকিয়ে গাছ মারা যা”েছ। ক্ষতিগ্র¯’ কৃষক ও উপজেলা কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, মূলতঃ ব্রি- ২৮ জাতের ধানেই এই ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। তারমধ্যে মেছাঘোনা, মাগুরখালি, কাঠালিয়া, কৈপুকুরিয়া, উলা, রঘুনাথপুর, আটলিয়া, শরাফপুর, সাহস, গুটুদিয়া, শোভনা, রুদাঘরা, খর্ণিয়া-সহ বিভিন্ন বিলেই কম-বেশি আক্রান্ত হওয়ায় চাষিরা বেশ ক্ষতির মুখে পড়েছে।
এ প্রসঙ্গে খুলনা-সাতক্ষীরা সড়কে বালিয়াখালী ব্রীজের আগে মেছাঘোনা বিলে কৃষক মফিজুর রহমানের ১ বিঘার ধান ক্ষেতে ব্লাস্ট ছড়িয়ে পড়ায় চোখে পড়ার মতো ক্ষতি হয়েছে। মফিজুর রহমান বলেন, আমি গত ১৪ বছর ধরে এই জমিতে ২৮ জাতের ধান চাষ করে থাকি। এবার কয়েকদিন আগে হঠাৎ বর্ষা ও কুয়াশায় আমার ধানে ভাইরাস আক্রমন করেছে। আমি কীটনাশক ব্যবহার করেছি। কিš‘ কোন কাজ হ”েছ না। মাগুরখালি ইউনিয়নের কৈপুকুরিয়া এলাকার শিক্ষক মৃন্ময় কান্তি বালা বলেন, আমাদের কৈপুকুরিয়া বিলের অব¯’া ভয়াবহ। অনেক চাষিরই কাঁচি নিয়ে বিলে যেতে হবে না। কাঠালিয়া গ্রামের কৃষক নরেশ মন্ডল দুঃখ প্রকাশ করে বলেন, কোথায় কোন বিলে কি পরিমান ব্লাস্ট আক্রমন করেছে, উপজেলা কৃষি অফিস কি-তা জানে ? তাদের তো দেখা পাইনি। তিনি আরও বলেন, আমার ৩ বিঘা জমিতে অধিকাংশই ব্লাস্ট আক্রান্ত হয়ে ধানের শীষ শুকিয়ে গেছে। কয়েক দিন উপ-সহকারী কে জানিয়েছি একদিনও খোঁজ নেয়নি। অনেকেই ধার দেনা ও ঋণ নিয়ে ধান চাষ করেছেন এখন কিভাবে তারা ঋণের বোঝা শোধ করবে এ দুশ্চিন্তায় তারা। ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে বলেন, আমার ইউনিয়নের নলঘোনা, খড়িবুনিয়া, হাজিবুনিয়া বিল-সহ বিভিন্ন বিলেই ব্লাস্ট আক্রমন করেছে। তবে এ পর্যন্ত কৃষি অফিসের কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন বলেন, আমরা মৌসুমের শুরু থেকেই চাষিদের ব্রি-২৮ জাতের ধান চাষ করতে নিষেধ করেছিলাম। কিš‘ তারপরও যারা চাষ করেছে, তাদের কিছু কিছু ক্ষেতে হালকা-বিক্ষিপ্ত ভাবে আক্রান্ত হয়েছে। তবে ইতোমধ্যে কীটনাশক স্প্রে করায় কিছুটা দমন হয়েছে। আশা করছি ফলনের ওপর মারাত্মক প্রভাব পড়বে না। খুলনা কৃষি বিভাগের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হ”েছ।











































