মো: তাহের, নড়াইল প্রতিনিধি||
নড়াইলে লোহাগড়ায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান শেখ (৩২), নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের রুস্তম শেখের ছেলে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি নাসির উদ্দিন জানান, আটক হাসান শেখ মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী সে দীর্ঘদিন পলাতক ছিল। ইতিপূর্বেও পুলিশ তাকে কয়েকবার গ্রেফতার করেছে। থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। তিনি আরো বলেন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৩৫০০ টাকা জব্দ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।











































