Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

54

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বর্তমান সরকারের এক অভুতপূর্ব সাফল্য: সালাম মূর্শেদী এমপি
তেরখাদা প্রতিনিধি
বাংলাদেশের কৃতি ফুটবলার আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বর্তমান সরকারের এক অভুতপূর্ব সাফল্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগের ক্ষেত্রে সড়ক রেল, আকাশ ও নৌ পথকে সমান গুরুত্ব দিয়ে একটি আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছেন। তিনি বলেন, । বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন দেশে উন্নয়নের গতি বেড়ে আজ উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ। তিনি বলেন, পদ্মাসেতুসহ দেশের বিভিন্ন সেতু সড়ক উন্মোচন করেছে সাফল্য আর সম্ভাবনার নতুন দিগন্ত। উন্নয়নের সূচকে যোগ করেছে নবমাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবকাঠোমোর যে উন্নয়ন সাধিত হয়েছে তা স্বাধীনতার পর অন্য কোনো সরকারের আমলে হয়নি। তিনি বলেন, বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের অন্যতম বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। এটি সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণতা ও দূরদর্শীতার কারণে। তিনি বলেন উন্নয়ন ও সমৃদ্ধির পথে আজ বিশ্বের বিস্ময় বাংলাদেশের আর্থসামাজিক খাতে বিস্ময়কর উত্থান ও অগ্রযাত্রা এখন সারা বিশ্বে স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের ফলে সম্ভব হয়েছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য প্রচেষ্টায় দেশের মানুষ অচীরেই একটি উন্নয়ন ও উৎপাদন শীল দেশের কাতারে সামিল হবে। সেদিন আর বেশী দূরে নয়। তিনি বর্তমান সরকারের উন্নয়নের সাফল্য জনগণের মাঝে ছড়িয়ে দিতে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান। আব্দুস সালাম মূর্শেদী গত ৪ এপ্রিল বিকেল বিকেল ৩টার দিকে তেরখাদা উপজেলার কোলা বাজার-এগার আমতলা সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, অধ্যক্ষ ফ ম সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়,মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসীন, সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, আওয়ামী লীগ নেতা শেখ রাজা মিয়া, মোঃ বাদশা মল্লিক, মোল্যা জিয়াউর রহমান। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মিলিত হন। বিকেল সাড়ে ৫টার দিকে তেরখাদা উপজেলার সুধীজন এবং এতিমদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

ফকিরহাট উপজেলা যুবদলের আহবায়ক রিপনকে গ্রেফতারে কেন্দ্রীয় সহ-সভাপতি সাগরের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা যুবদলের আহবায়ক মুশফিক জামান রিপন তারাবির নামাজ পড়ে বের হলে মাসজিদের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগর। গতকাল মঙ্গলবার (০৪ এপ্রিল) এক বিবৃতিতে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
বিবৃতিতে যুবদলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা সাগর আরও বলেন, পবিত্র মাহে রমজানে ইবাদতবন্দেগী করতেও বাঁধা দিচ্ছে আওয়ামী আজ্ঞাবহ পুলিশ। মসজিদের সামনে থেকেও যুবদল নেতাকর্মীদের আটক-গ্রেফতার ও সাধারণ মুসল¬ীদের হয়রানি করতে কম ছাড়ছে না পেটোয়া বাহিনী। আটক-গ্রেফতার করে লুটতরাজ সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের একদফা দাবিতে দুর্বার আন্দোলন শুরু হবে ইনশাআল¬াহ্।।

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, শেখ সালাহউদ্দিন জুয়েল এম.পি’র সাথে নগর শ্রমিক লীগের শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পূত্র, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য, জননন্দিত নেতা শেখ সালাহউদ্দিন জুয়েল এম.পি’র সাথে গতকাল বেলা ১১:০০ টায় তার বাসভবনে- জাতীয় শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ এর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এক মতবিনিময় করেন। এসময় মাননীয় সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার সরকারের অভাবনীয় উন্নয়নে আজকে দেশের চিত্র পাল্টে গেছে। আর এই সকল উন্নয়নমূলক কর্মকান্ড সকলের মাঝে তুলে ধরে স্থানীয় সরকার নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে মেয়র প্রার্থী’কে নির্বাচিত করে, জাতির জনকের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শুভেচ্ছা বিনিময় করে নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু জীবন কামনা করেন এবং এসময় কাউন্সিলর পদপ্রার্থী-দ্বয় ২১নং ওয়ার্ড থেকে বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া ও ১৯নং ওয়ার্ড থেকে জাকির হোসেন বিপ্লব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ খুলনা সহ সভাপতি মো: বাবুল হোসেন, কাজী আব্দুল ওহাব, মোল্যা আজাদ আলী, মো: আব্দুর রশিদ শিকদার, মো: শাহআলম শেখ, আব্দুর রহমন, সঞ্জয় কর্মকার, সোহাগ হাওলাদার, মো: শরিফুল ইসলাম, মো: ডালিম, সুমন মোল্যা, সাজু শিকদার সহ বিভিন্ন প্রমুখ নেতৃবৃন্দ।

দামুড়হুদা ও দর্শনা থানার নতুন ওসির সাথে দর্শনার প্রেসক্লাবের সদস্যদের মত বিনিময়
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দামুড়হুদা ও দর্শনা থানার নবাগত ওসির আগমনে দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দর্শনা প্রেসক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম,দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার্স ইনচার্জ(তদন্ত) আমানুল্লাহ আমান। নবাগতরা তাদের পূর্বের অভিজ্ঞতা ও আগামীতে এলাকায় কি করতে চান তা তুলে ধরেন। প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওসমান আলী স্বাগত বক্তব্য দেন।এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান ধীরু,এফ এ আলমগীর,মাহমুদ হাসান রনি,মনিরুজ্জামান সুমন,ইকরামুল হক পিপুল,আহসান হাবিব মামুন,চঞ্চল মেহমুদ,হাসমত আলী,আব্দুল হান্নান, মাসুম বিল্লাহ,ইমতিয়াজ রয়েল, বাধন,রাসেল মল্লিক,ইয়াসির ইয়াসিন।মতবিনিময় টি পরিচালনা করেন হানিফ মন্ডল।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক পেলেন দূরারোগ্যব্যধিতে আক্রান্ত কৃষকলীগ নেতা
খবর বিজ্ঞপ্তি
দূরারোগ্যব্যধিতে আক্রান্ত বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগ নেতা মোঃ হাছিবুর রহমান আসিফের পিতা মোঃ মোকছেদ মল্লিক চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পঞ্চাশ হাজার টাকার চেক পেয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তাকে এ চেক প্রদান করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। কেসিসি মার্কেটস্থ সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, সাবেক ছাত্রলীগ নেতা রুহুল কুদ্দুস, নাজমুল হোসেন, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্রলীগ নেতা শেখ শাকিল, শিমুল দেবনাথ, মনিশংকর মন্ডল, রাজীব সরকার রাহুল, ইয়াছিন আরাফাত প্রমুখ।#

চুড়ান্ত পাওনা ঈদের আগেই পরিশোধের দাবিতে শিরোমনিতে মানববন্ধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গতকাল সকাল ১১ টায় শিরোমনিতে খুলনা যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা তাদের বক্তব্যে বলেন আফিল, মহসেন, জুট স্পিনার্স, সোনালী , এ্যাজাক্স , শিরোমনি হুগলি বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পবিত্র ঈদুল ফিতরের পুর্বে এককালিন পরিশোধের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকরা । এ সময় শ্রমিক নেতারা বলেন জুট র্স্পিনারের মালিক তার অনুগত দালাল সিবিএ নেতাদেরকে ম্যানেজ করে শ্রমিকদের চুড়ান্ত পাওনা শ্রম আইন মোতাবেক পরিশোধ না করে শ্রমিক ঠকানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আফিল জুট মিলের মাত্র কয়েকজন শ্রমিককে নামমাত্র টাকা দিয়ে জোরপুর্বক ষ্টাম্পে সাক্ষর রাখা হয়েছে। এ বিষয়ে খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তর থেকে একাধিকবার আফিল জুট মিল মালিক কতৃপক্ষকে শ্রমিকদের চুড়ান্ত পাওনার হিসাব দাখিল করতে বলা হলেও মিল মালিক কতৃপক্ষ তা করেনি , শ্রমবান্ধব সরকার এর ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে মালিকপক্ষ বলেও জানান শ্রমিক নেতারা । বক্তারা বলেন এবার শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই সকল প্রকার রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদেরকে দাবি আদায়ে রাজপথে নামার বিকল্প কোন পথ খোলা নেই। বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা মোঃ বাবুল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন । প্রধান বক্তা ছিলেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান।বক্তৃতা করেন,আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ নিজামউদ্দিন, জুট স্পিনার্স মিলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, আমির মুন্সি,লুৎফর রহমান,সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস, আফিল জুট মিলের শ্রমিক নেতা মোঃ রেজাউল, আঃ হামিদ, আঃ ফারুক, মোঃ শাহাজান প্রমুখ। আগামি ৮ ও ৯ এপ্রিল ঢাকা শ্রম মন্ত্রনালয়ে পাট মন্ত্রী ,শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও খুলনা ৫ আসনের সংসদ সদস্য বাবু নারায়ন চন্দ্র ,চন্দ্র এমপি”র সাথে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ জরুরী বৈঠকে যদি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এর বিষয়ে কোন সমাধান না হয় , তাহলে আগামি ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত খুলনা যশোর মহাসড়কের আফিলগেটে সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানান শ্রমিক নেতারা।

আনছার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পাভেলের মামা শশুর আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বারাকপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বারাকপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনছার শেখ এর হত্যাকান্ডের ঘটনায় দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আনসার হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ১ নং আসামি গাজী সহগীর হোসেন পাভেল এর মামা শশুড় ও খানজাহান আলী থানার মশিয়ালী পাড়িয়ারডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম খোকন সরদারের পুত্র মোঃ তৌফিকুল ইসলামকে খানজাহান আলী থানা পুলিশ ৩ এপ্রিল দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে খানজাহান আলী থানাধীন পথের বাজার এলাকা থেকে আটক করেছে। উল্লেখ্য গত ২৪ মার্চ দুপুরে শিরোমনি পুর্বপাড়া মসজিদে আনসার আলী জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর তিনটি গুলি করে হত্যা করা হয়। এর আগে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩জনকে আটক করে আদালতে প্রেরন করে। গত ২৬ মার্চ ২৩ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের নামে আনসার শেখ এর পুত্র , তানভির শেখ বাদি হয়ে মামলা দায়ের করে। যার নং-১৭ । মামলার তদন্তকারী কর্মকর্তা খানজাহান আলী থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন মাতুব্বর বলেন সন্দিগ্ধ আসামি হিসাবে তৌফিককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে, মামলার তদন্দের স্বার্থে তিনি বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। এদিকে আনসার হত্যাকান্ডের ঘটনায় মূল মাষ্টারমাইন্ড সহ বাকি আসামিদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বারাকপুর ইউনিয়ন এর সর্বস্থরের জনসাধারনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানবন্ধন সহ শানিÍপুর্ন কর্মসূচি অব্যাহত রেখেছে এলাকাবাসি।

ফুলতলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ভুট্টার সাথে সবজির আন্তঃ ফসল চাষ সংক্রান্ত মাঠ দিবস মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরণপাড়া ব্লকে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। ব্লক সুপারভাইজার মোঃ আল মামুন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফুলতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, ক্লাইমেট-স্মার্ট প্রকল্পের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, খামারবাড়ি খুলনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মহাদেব সানা, মোঃ মোসাদ্দেক হোসেন। কৃষকদের মধ্যে বক্তৃতা করেন আঃ মজিদ মোল্যা, প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হাসিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব ফুলতলার সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা চামেলি মল্লিক, রিনা গাইন, ইউপি সদস্য মোঃ শামিম সরদার, মোসাঃ ডালিয়া বেগম, মোঃ জাহিদ ফারাজী, মোঃ সাজ্জাদ শেখ, মোঃ তুষার সরদার প্রমুখ। পরে প্রান্তিক চাষী মোঃ রানা কৃষিতে তার সাফল্যের কথা উপস্থাপন করেন।

রূপসায় ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রূপসা (খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী আন্দোলন রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত মঙ্গলবার ৪ এপ্রিল (১২ই রমজান) বিকেল ৪ টায় নৈহাটী কর্ণপুর জামে মসজিদ সংলগ্ন ফুরকানীয়া মাদ্রাসায় এক পরিচিতি সভা ও ইউনিয়ন কমিটির শপথ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের নৈহাটী ইউনিয়ন কমিটির সভাপতি মো. আরজান আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মাসুদুর রহমান রউফী’র পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ আসাদুল্লাহ আল-গালীব, প্রধান বক্তা ছিলেন রূপসা উপজেলা শাখার ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা হারুন-অর-রশিদ, বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম, রূপসা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মো. ইউছুফ আলী, উপজেলা জাতীয় উলামা মাশায়েক ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী জসিম উদ্দিন ফুরকানী, নৈহাটী ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা জাহিদুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বিশ্বাস, নৈহাটী ইউনিয়ন ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, নৈহাটী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, কারী মুহাম্মদ ইব্রাহিম, খান মো. হারুনুর রশিদ, মো. ফকরুল ইসলাম, মো. শুকুর আলী, মো. সিরাজ, এম শাহেব আলী, মো. আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

খুলনার ডুমুরিয়ার মুন্নীর মৃত্যু: দায়িদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় নার্গিস ক্লিনিকের ভ’ল চিকিৎসায় গৃহবধূ মুন্নী’র মৃত্যুর সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন, খলশী ওয়ার্ডের ইউপি সদস্য এফ এম আমজাদ হোসেন। বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ ইকবাল হোসেন, খান নজরুল ইসলাম, শেখ মুনছুর আলী, শেখ জাকির হুসাইন, হেলেনা পারভীন, শেখ আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, হালিম শেখ, মোহাম্মদ আলী খান। মানবনন্ধনে বক্তারা বলেন, মুন্নী বেগম গর্ভবতী ছিলেন। পেটের ব্যাথায় ওই ক্লিনিকে ভর্তি হয়েছিল। কোন পরীক্ষা নিরিক্ষা ছাড়াই এ্যাপানটিস অপারেশনের সময় খাদ্যনালীও কেটে ফেলা হয়। পরে তাকে ভ’ল চিকিৎসাও দেয়া হয়। যে কারণে তার মৃত্যু হয়েছে। মানববন্ধনে মুন্নীর ৬ বছরের পূত্র সন্তান সাদিকের হাতে একটি প্ল্যাকার্ড দেখা যায়। তাতে লেখা রয়েছে আমার মা কবরে খুনী কেন বাইরে?
উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি খলশীর খাজুরা এলাকার রফিক শেখের স্ত্রী মুন্নী বেগম এ্যাপানটিস অপারেশনের জন্য ডুমুরিয়া নার্গিস ক্লিনিকে ভর্তি হয়। ডাক্তার শেখ সুফিয়ান রুস্তম এসে রোগি দেখে ওইদিন অপারেশন করতে অনীহা প্রকাশ করেন। কিন্তু ক্লিনিক মালিকের পিড়াপিড়িতে ডাক্তার অপারেশন করেন। পরবর্তীতে অপারেশনের স্থানে আস্তে আস্তে বচন ধরতে থাকে। ক্লিনিক কর্তৃপক্ষ বেশকিছুদিন রেখে একটু পচন কমলে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে পচনের মাত্রা বেড়ে যায়। ১০ মার্চ শুক্রবার রোগির প্রচন্ড খিচুনি হয় পরে অজ্ঞান হয়ে পড়ে। নিরুপায় হয়ে রোগির স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ১১ মার্চ শনিবার সকালে তাকে ফুলবাড়ি গেট মিরেরডাঙ্গা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। পরে দীর্ঘদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে অবস্থার উন্নতি না হওয়ায় ২৯ মার্চ তাকে রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউতে ২ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১২ টায় মৃত্যুবরণ করেন মুন্নী।

 

শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী-সমর্থকদের দৌড়ঝাপ ১২ জুন অনুষ্ঠিত হবে কেসিসি নির্বাচন
এজাজ কায়েস
আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। গত ৩ এপ্রিল ১৭তম কমিশন বৈঠক শেষে ই’সি সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন। তফসিলে খুলনা সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বেধে দেওয়া হয় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে ও ভোট ১২ জুন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়। নির্বাচনকে ঘিরে ইতমধ্যেই নগরীর বিভিন্ন প্রান্তে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের দৌড়ঝাপ।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মেয়র পদে প্রার্থী হিসেবে রয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক, জাতীয় পাটির নেতা আবদুল গফফার বিশ্বাস, জাপা থেকে আরও থাকছেন জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু ও সাবেক জাপা নেতা এস এম মুশফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, আগুয়ান-৭১ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আব্দুল¬াহ চৌধুরী। এছাড়া বিএনপি নির্বাচনে গেলে প্রার্থী তালিকায় থাকছেন সাবেক সংসদ সদস্য ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাবেক খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি এবং বর্তমান মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমার দল তো এ কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না। এর কারণে সব জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। দল যদি নির্বাচনে যায় তাহলে আমি ও মনি তো প্রার্থী। আমরা তো দলের পপুলার প্রার্থী। ২০১৮ সালের পর তো বিএনপি কোনো নির্বাচন করেনি। গত নির্বাচনে আমার নতুন ভোটাররা কেউ ভোট দিতে পারেননি। তাদের মনে রয়েছে ক্ষোভ।
অ্যাডভোকেট শফিকুল আলম মনা এ প্রতিবেদককে বলেন, সিটি নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই। আমরা এখন আন্দোলনে আছি, নির্বাচন নিয়ে ভাবছি না।
উল্লেখ্য ২০১৮ সালের ১৫ মে সর্বশেষ কেসিসি নির্বাচনে তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পান ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।

 

ফকিরহাটে মানসম্মত শিক্ষারমান উন্নয়নে উন্মুক্ত আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের চাতকপুর শহীদ স্বরনী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মানসম্মত শিক্ষারমান উন্নয়ন, ঝরেপড়া রোধ, শ্রেণী কক্ষে উপস্থিতির হার বৃদ্ধি, অবকাঠাগত উন্নয়ন ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা সভা মঙ্গলবার (৪ঠা মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, প্রধান শিক্ষক চঞ্চল কুমার দাশ, সিনিয়র শিক্ষক বিধিলিপি, সহকারী শিক্ষক শিল্পি রানী দাশ, মিতালী রানী দাশ, মাসুম বিল্লাহ, শেখ শহীদুল ইসলাম ও সদস্য আলমগীর হোসন। সভায় মানসম্মত শিক্ষারমান উন্নয়ন, ঝরেপড়া রোধ, শ্রেণী কক্ষে উপস্থিতির হার বৃদ্ধি, অবকাঠাগত উন্নয়ন ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করে একটি সিধান্ত গ্রহন করে তা খসড়া আকারে একটি রেজুলেশন করা হয়। ##

অভয়নগরে রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলো এলাকাবাসী
স্টাফ রিপোর্টার-
অভয়নগর উপজেলার পল্লীতে রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার করায় ঠিকাদারের কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী । মঙ্গলবার সকালে উপজেলার রানাগতি গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানাগেছে, রানাগাতি গড়ের পাড়া আনোয়ার শেখে এর বাড়ি হতে মসজিদ পর্যন্ত ৭৭ মিটার কাঁচা রাস্তটি ইট দিয়ে ফ্লাট সলিংয়ের জন্য চলতি বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পে এক লাখ টকার বরাদ্দ হয়। ঠিকাদার তলফদার এনামুল হাসান পলাশ ৫ শতাংশ কমে ওই কাজ করার অনুমতি পায়। অভিযোগ উঠেছে ঠিকাদার কার্যাদেশ পাওয়ার আগেই রাস্তা নির্মাণের জন্য সেখানে প্রয়োজনীয় ইট জমা করেছে। স্থানীয়রা নিম্নমানের ওই ইট ব্যবহার করতে বাঁধা দিয়েছে। স্থানীয় ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন জানান, ওই ইট খুবই নিম্নমানের চাপ দিলেই তা ভেঙ্গে গুড়া হয়ে যাচ্ছে। তাছাড়া ওই ইটের মধ্যে কিছু অতিরিক্ত পোড়া ঝামা ইট রয়েছে যা ব্যবহার করলে রাস্তা অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। যে কারনে আমরা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছি। ঠিকাদার তরফদার এনামুল হাসান পলাশ বলেন, সরকারি বাজেটে ইটের দাম ধরা আছে দশটাকা পঞ্চাশ পয়সা করে। এখন ভাটায় ইট বিক্রি হচ্ছে তের টাকা দরে। যে করনে একটু নিম্ন মানের ইট ব্যবহার করে হচ্ছিলো। কিন্তু এখানে কাজ করলে দেখছি আমার খরচ উঠেবে না। তাই আমি ওই কাজ করবোনা ভাবছি। উপজেলা প্রকৌশলী এ এস এম ইয়াফি বলেন,ঠিকাদারের সাথে এখনো চুড়ান্ত চুক্তি হয়নি। এর মধ্যে যদি সে কাজ শুরু করে তাহলে তার উদ্দেশ খারাপ। জনগন কাজ বন্ধ করে ঠিক করেছে। ঠিকাদার কাজে কোন অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মহেশপুরে অনলাইন সোশ্যাল এক্টিভিস্টদের সাথে এমপি চঞ্চলের মতবিনিময়
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মহেশপুর ও কোটচাঁদপুর অনলাইন সোশ্যাল এক্টিভিস্টদের সাথে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াদুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের মাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ, মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জান প্রমুখ।

প্রয়াত সাংবাদিক আনোয়ারুলের কবর জিয়াতর করলেন চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
গতকাল মঙ্গলবার সকালে প্রয়াত সাংবাদিক আনোয়ারুল ইসলামের কবর জিয়ারত করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল ইসলাম আজা, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, সাংবাদিক সাইফুল ইসলাম,যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের মাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, জেলা পরিষদের সাবেক সদস্য প্রভাষক এম এ আসাদ, ইউপি সদস্য জাকির হোসেন প্রমৃখ।

ডুমুরিয়ায় বিলডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে কৃষকদের সাথে মতবিনিময়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বিলডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন করে পতিত জমি আবাদযোগ্য করতে কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ গ্রহণের নিমিত্তে ¯হানীয় জনপ্রতিনিধি,প্রশাসন ও সংশ্লিষ্ট কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার কাটেংগা আড়ো বাঁধ চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। এসময় বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক ড, হারুন আর রশিদ, ড,তাওমিদ হাসান আনছারি, জেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর হোসেন, স্মার্ট প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপ পরিচালক মোঃ মোছাদ্দেক হোসেন,মাধব কুমার ঘোষ, খুলনা পানি উন্নয়ন বোর্ডের এস ডি মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ইউ পি চেয়ারম্যান মোঃ জহুরুল হক, জি এম আমানুল্লাহ,এস এ পিপি-পরানজয় মন্ডল,উপসহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, প্রকাশ চন্দ্র রায়, কৃষক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, কাজী জাহাঙ্গীর হোসেন, ইমরুল ইসলাম, হামিদুল ইসলাম মোল্লা,আজম হালদার,গাজি আব্দুস সালাম, নজরুল ইসলাম,কবির হোসেন চৌধুরী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন।

অভয়নগরে নওয়াপাড়া কাপড়ের বাজারে ক্রেতা কম, হতাশায় দোকানিরা
তামিম আহমেদ মনির:
রোজা শুরু হয়েছে দু সপ্তাহ হলো তবে এখনো কাপড়ের বাজার জমেনি। বিক্রেতারা কাপড়ের পসরা সাজিয়ে বসে আছেন মিলছে না ক্রেতার দেখা। প্রতি বছর রমজানে অভয়নগরের নওয়াপাড়া কাপড়ের বাজারে ক্রেতার চাপে ঢোকা যায় না। বিভিন্ন এলাকা থেকে খুচরা ক্রেতারা এখানে ভিড় জমান। তবে এবার ভরা মৌসুমেও ক্রেতার দেখা নেই, বেচাবিক্রিও কম। এদিকে বিক্রি কম থাকায় অলস সময় পার করছেন দোকানিরা। কেউ কেউ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। রোজার দ্বিতীয় সপ্তাহ যেতে চলেছে, আশানুরুপ ক্রেতা না থাকায় হতাশা প্রকাশ করেছেন দোকানিরা। এই অবস্থা চলতে থাকলে কর্মচারীদের বেতন-ভাতা নিয়েও সমস্যা হবে বলে জানান তারা।
বেচাবিক্রি কম কেন জানতে চাইলে ব্যবসায়ী মামুন হোসেন বলেন, এবার বাজারে বেচা বিক্রি আনেক কম। তেমন কেউই বিপণি বিতানে আসছে না। শবেবরাতের পরে যেসব কাপড় নিয়ে এসেছি, সেগুলো এখনও বিক্রি হয়নি। আবার কাপড়ের দামও আরও অনেক বেড়ে গেছে। দাম বেশি বলে এবার ক্রেতাদের আগ্রহ কম। মিলের কর্মকর্ত-কর্মচারীদের বেতন দিবো কীভাবে-চিন্তায় আছি।
সরজমিনে বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন দোকানের কর্মীরা টুলে বসে আছেন। ক্রেতা না থাকায় দোকানের মালামাল ঠিকঠাক করছেন। কেউ কেউ আবার পাশের দোকানের বিক্রয়কর্মীর সঙ্গে গল্প করছেন। যেখানে ক্রেতাদের একের পর এক মালামাল দেখানো আর দরদাম নিয়ে ব্যস্ত থাকার কথা, সেখানে মোবাইল ফোনে সময় পার করছেন কর্মীরা। ক্রেতা দেখলেই করছেন ডাকাডাকি। কাপড়ের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে বাজারের ব্যবসায়ীরা জানান, এলসি জটিলতা ও ডলার সংকটের কারণে এ বছর রঙ, সুতা আমদানি করা যাচ্ছে না। কাপড়ের উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়েছে। আবার দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত ক্রেতাদের বেশির ভাগই তাদের ঈদের বাজারের লিস্ট ছোট করে ফেলায় ব্যবসা হচ্ছে না। ব্যবসা জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছি। সামনের দিনগুলোতে বিক্রি হবে কি না তাও বোঝা যাচ্ছে না।

খুলনা বিমান বন্দর প্রকল্পের স্থগিতাদেশ প্রত্যাহার ও পুনরায় কার্যক্রম শুরুর দাবি
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন খুলনার খানজাহান আলী বিমান বন্দর স্থগিতাদেশ হওয়ায় খুলনাবাসী হতবাক হয়েছে। খুলনায় বিমান বন্দর নির্মিত হোক এটি খুলনাসহ এতদঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এ দাবিতে খুলনাঞ্চলের আপামর জনগন উন্নয়ন কমিটির নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন হটাৎ করে খুলনা বিমান বন্দর প্রকল্প স্থগিত করায় এ অঞ্চলের মানুষের জন্য দুঃখজনকও বটে। উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ (পিপিপি) সিদ্ধান্ত বাতিল করে সরকারি অর্থায়নে খুলনা বিমান বন্দরের কাজ শুরু করার জোর দাবী জানান। নেতৃবৃন্দ খুলনা বিমান বন্দর নির্মান বাস্তবায়নে আগামী অর্থ বছরের বাজটে পর্যাপ্ত বরাদ্দ রেখে বিমান বন্দর নির্মান স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় চালুর দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জনাব সেখ সালাহউদ্দিন জুয়েল, এমপি, খুলনা-২ এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনার দূরদৃষ্টিসম্পন্ন ও দৃঢ় নেতৃত্বে বৈশ্বিক অর্থনীতি এবং সামাজিক নানা সূচকে বাংলাদেশ এখন উল্লেখযোগ্য নাম। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশের মানুষের অদম্য আকাঙ্খা, প্রাণশক্তি আর ঘাম ঝরানো পরিশ্রমের কারণে বিশ্বে উন্নয়নের বিস্ময় এখন বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং সমৃদ্ধ ও উন্নত দেশের অভিযাত্রায় খুলনাঞ্চল এখন শক্তিশালী অভিযাত্রী। যদি খুলনার সম্ভাবনা গুলোকে যথাযথভাবে কাজে লাগানো যায় তবে খুলনা আগামীতে উন্নত বাংলাদেশ উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। খুলনার প্রাকৃতিক এবং ভু-রাজনীতির সুবিধাকে কাজে লাগিয়ে সড়ক, রেল, নৌ এবং সমুদ্রপথে ভারত, নেপাল, ভূটানের সাথে বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। আর এ কারণেই খুলনায় বিমান বন্দর নির্মান একান্ত অপরিহার্য।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, সহ-সভাপতি মোঃ নিজাম উর রহমান লালু, মহাসচিব শেখ মোহাম্মদ আলী, সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আজম খান, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, শ্রম সম্পাদক খলিলুর রহমান, সমাজসেবা সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ আব্দুস সালাম, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, নির্বাহী সদস্য মোঃ ইলিয়াস মোল্লা, নুরুজ্জামান খান বাচ্চু, বাদশা হাওলাদার, হাফিজুর রহমান চৌধুরী প্রমূখ।

বেশী ভাড়া না দেয়ায় প্রসুতি রোগী ফেলে রেখে বাইরে ভাড়া খাটতে গেল অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের চালক
স্টাফ রিপোর্টার-
অতিরিক্ত ভাড়া না পাওয়ায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার সুলতান আহম্মেদের বিরুদ্ধে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন প্রসুতি রোগীকে ফেলে রেখে এ্যাম্বুলেন্স নিয়ে বাইরে ভাড়া খাটতে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার সুলতান আহম্মেদ স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সটি বাণিজ্যিক ভাবে ভাড়ায় চালিয়ে থাকেন। নওয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ বা ক্লিনিকে গেলে প্রতি কি.মি ভাড়া দশটাকা হারে ৭২০ টাকা ভাড়া নির্ধারণ থাকলেও চালক সুলতানকে কমপক্ষে একহাজার ৫০০ টাকা না দিলে কোনভাবেই তিনি যেতে চাননা। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কর্মকর্তাকে ম্যানেজ করে তিনি এ্যাম্বুলেন্সটি বাইরে ভাড়া খাটান। গতকাল মঙ্গলবার সকাল ৮টার সময় হাসপাতালে চিকিৎসাধীন শংকরপাশা গ্রামের প্রসুতি এক স্কুল শিক্ষক খুলনা মেডিকেলে যাওয়ার কথা বললে সুলতান ড্রাইভার ১ হাজার ৭ শত টাকা দাবী করেন। এত ভাড়া দিতে হবে কেন জানতে চাইলে তিনি যাবেনা বলে জানিয়ে দেন। এরপর সুলতান ড্রাইভার এ্যাম্বুলেন্সে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে খুলনায় ডাক্তার খোতে যান।
নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ওই শিক্ষক ভাস্কর ঘোষ জানান, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স্রের এ্যাম্বুলেন্স ভাড়া করে আমার স্ত্রীকে নিয়ে আমি খুলনা টেষ্ট করাতে গিয়েছিলাম।
জানতে চাইলে এ্যাম্বুলেন্স চালক সুলতান আহম্মেদ বলেন,‘গাড়ীর অনেক খরচ আছে যা সবসময় বিল করে পাওয়া যায় না। আমি এভাবেই ম্যানেজ গাড়ির অন্যান্য খরচ মিটায়। এ ব্যাপারটা স্বাস্থ্য কর্মকর্তা স্যারও জানেন।’
ওই প্রসুতি রোগীর স্বামী আবদুল্লা আল মামুন জানান, আমার স্ত্রী সন্তান সম্ভবা। এখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স ড্রাইভারকে বলি। সে তখন আমার কাছে এক হাজার সাতশত টাকা দাবী করে। কেন এত টাকা দেব বলতেই সে রেগে গিয়ে বলেন, এ থেকে আমার বেশী টাকায় ভাড়া আছে। আপনার জন্য কম নিচ্ছি। আমি স্বাস্থ্য কর্মকর্তাকে বলতে গেলে উনি বলেন ওটা আরএমও দেখেন, ওনার কাছে যান। এরপর আমি বাইরের এ্যাম্বুলেন্স ভাড়া করে আমার স্ত্রীকে খুলনায় নিয়ে আসি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্যকমকর্তা মো: ওয়াহিদুজ্জামান বলেন,‘ওই সময়ে তিনজন প্রসুতিরোগী থাকায় ড্রাইভার অন্য রোগী নিয়ে গেছে।’ টাকা বেশী নেয়ার কথা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।’
যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন,‘ প্রসুতি রোগী বাদ দিয়ে অন্যরোগী নেয়ার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। টাকা বেশী নেয়ার কোনো সুযোগ নেই।’

ঝিনাইদহে ভিক্ষুকদের মাঝে ছাগল ও নগদ টাকা প্রদান
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলা সমাজ সেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ছাগল ও নগদ টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুর এ নবী, বিআরডিবি কর্মকর্তা অনুপম দাস, পিআইও নিউটন বাইনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সার্বিক তত্তাবধানে ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক।
জানা যায়, ২০১৯ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম এর সভাপতিত্বে সদর উপজেলায় ভিক্ষুক জরিপ করা হয়। সেসময় সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন থেকে জরিপকৃত ভিক্ষুকের তালিকা থেকে মোট ৪৪ জনকে পুর্নবাসিত করা হয়। তাদের মধ্যে বিগত দিনে ২০ জনকে ভ্যান, মুদি দোকান এবং ছাগল প্রদানের মাধ্যমে পুর্নবাসিত করা হয়।
সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক জানান, ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। আমরা বিগত দিনের জরিপ মোতাবেক আজ ৭ জন ভিক্ষুকের মাঝে ৭টি খাসি ছাগল ও প্রত্যেককে নগদ ১ হাজার করে টাকা প্রদান করি। তিনি আরও জানান, ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান এবং ভিক্ষাবৃত্তিতে নিরউৎসাহিত করণের জন্য কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত চলমান রয়েছে।

মহেশপুরে সরকারী জমি দখলে পাকা ঘর নির্মাণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ১০৫নং নিমতলা মৌজার ৫৬ শতক সরকারি জমি দখল করে পাকা ঘর নির্মাণ করছেন রমজান আলী রানা নামে এক ব্যক্তি। এদিকে সরকারি জমি অবৈধ দখল ঠেঁকাতে বার বার নিষেধ করেও কোন কাজ না হওয়ায় এসিল্যান্ডের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান। রমজান আলী ফতেপুর গ্রামের আঃ লতিফের ছেলে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি খতিয়ানের এস এ ৩৪৮ হাল ৪৮৬ নং দাগে ৫৬ শতক জমিতে ভিট কেঁটে ইট দিয়ে লিলটন পর্যন্ত গাঁথুনির কাজ শেষ হয়েছে।
ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু জানান, ওই জমি সরকারি খতিয়ানের এটা জানা ছিলো না। নায়েব সাহেব এব্যাপারে আমার সাথে কথা বললে বিষয়টা জানতে পারি। বর্তমানে ঘর নির্মাণের কাজ বন্ধ রয়েছে।
ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা হাসিবুর রহমান জানান, পুরানো ভবন ভেঙ্গে রমজান আলী রানা ওই স্থানে নতুন করে ঘর নির্মাণের কাজ শুরু করে। শুরুতেই তাকে নিষেধ করা হয়ে ছিলো। কিন্তু তিনি তা শুনে রাতের আধাঁরে ও ছুটির দিনের ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন। বর্তমানে ঘর নির্মাণ বন্ধ করে ওই ঘর ভেঙ্গে সরিয়ে নেওয়ার নোটিশ করা হয়েছে। যদি রমজান আলী ওই ঘর ভেঙ্গে সরিয়ে না নেন তাহলে সরকারি ভাবে উচ্ছেদ করা হবে।

ডুমুরিয়া উপজেলা বিএনপি’র শোক বিবৃতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি নেতা সরদার আলামিন এর একমাত্র পুত্র আরিয়ান সরদার (১৪) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ( ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন- উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, যুগ্ন-আহবায়ক শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, সরদার আঃ মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শেখ হেলাল উদ্দিন, শেখ শাহিনুর রহমান, হাবিবুর রহমান হবি, অরুণ গোলদার, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল, জহুরুল আকু›িজ,এফ এম মাসুদুল হক,মাষ্টার আমিরুল ইসলাম,এফ এম গোলাম সরোয়ার,আব্দুর রব আকু›জী, অধ্যাপক আমানউল্লাহ আমান,অধ্যাপক হুমায়ুন কবির স্বপন,গাজী শাহেদুজ্জামান বাবু, যুবদল নেতা প্রভাষক ম›জুর রশিদ, মোল্যা মশিউর রহমান, সরদার বিল্লাল হোসেন, শেখ মাহবুবুর রহমান, মাষ্টার সেলিম হালদার, আইয়ুব আহমেদ,সদস্য সচিব সাইকুল ইসলাম, এফ এম রফিকুল ইসলাম, আবু সাইদ, শেখ ফরিদ হোসেন, আঃ কাদের, মনিরুল বিশ্বাস, আঃ মোতালেব, আবু জাফর খান, আরজিনা বেগম,সদস্য সচিব জাহানারা ইসলাম, ফয়সাল চৌধুরী, জিএম মনিরুজ্জামান সোহাগ, মোল্যা আবরর হোসেন সৈকত।

রামপালে শান্তিপূর্ণ পরিবেশ ফেরাতে আওয়ামী লীগের প্রেস ব্রিফিং
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
শান্তিপূর্ণ পরিবেশ ফেরাতে রামপাল উপজেলা ও বাঁশতলী আওয়ামী লীগ এক প্রেস ব্রিফিং করেছেন। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার গিলাতলা বাজারের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের ২০ নেতৃবৃন্দের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের কতিপয় ব্যক্তি আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তারা আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের মারপিট, ঘের দখল, ও আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। এসব অপকর্মের বিরোধিতা করায় তারা বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, যুবলীগ সভাপতি মল্লিক মিজানুর রহমান, ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য মো. রাসেল, সাবেক ইউপি সদস্য মো. মহিদুল ইসলাম, ফকির দেলোয়ার হোসেনসহ উপজেলা ও বাঁশতলী ইউনিয়ন পর্যায়ের নেতাদের হেনস্তা ও মারপিট করে গুরুতর আহত করেছে। এখনও অনেকেই খুলনা এবং বাগেরহাট হাসপাতালে ভর্তি আছেন।
একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ইসলামাবাদ গ্রামের আবু তালেব, মারুফ শেখ, মাসুম শেখ, মোস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির, বাকি বিল্লাহ, মাসুম বিল্লাহ, শরাফত আলী, খোকন শেখ, পলাশ শেখ, নাহিদ শেখসহ বেশ কিছু ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে। তারা রাজনৈতিক প্রতিপক্ষের ফরমুলা মোতাবেক আওয়ামী লীগের মধ্যে থেকে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে। তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে সরকারের সুনাম সুখ্যাতি নষ্ট করতে চায়। প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের জোর দাবি করেন। তারা রামপাল উপজেলা আওয়ামী লীগ, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক এর জোর হস্তক্ষেপ কামনা করেছেন। বিবৃতি দাতারা হলেন, হাওলাদার আবু তালেব, কুদরতি এনামুল বাশার বাচ্চু, ফকির দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ. হক, মো. মুহিতুল ইসলাম, মল্লিক মিজানুর রহমান, আনোয়ার হোসেন, শেখ আপ্তাব, রেজাউল কুদরতি, ইসরাফিল হোসেন, মো. রাসেল শেখ, শফিকুল ইসলাম সোহাগ, দাউদ আলী মল্লিক, সোলাইমান শেখ, আল মামুন (অভি) প্রমুখ। #

 

দাকোপে মানবেতর জীবন কাটছে অসহায় ইয়াসিন পাগলার
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়া ও কৈলাশগঞ্জে মানবেতর জীবন কাটছে অসহায় ইয়াসিনের। ঝুঁপসি ঘরের সেই কান্না কারও হৃদয়কে বিদীর্ণ করেনি, শুনতে পায়নি কোন জনপ্রতিনিধি কিম্বা সমাজ সেবকরা। কৈলাশগঞ্জ সড়কের পাশে চড়া নদের একেবারেই কিনারে ছোট্ট একটা ঝুঁপসি ঘর। ঘরটির উপরে এক প্রস্থর পলিথিনের আচ্ছাদন, চট আর পুরাতন কাপড়ের বেড়ার মধ্যে এক অসহায় ইয়াসিন দম্পত্তির নিবাস। নাম তার পাগল ইয়াসহন। কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধি হওয়ায় ইয়াসিন পাগল নামে পরিচিত সকলের কাছে। ৪০ বছর বয়সের এই পাগল অনাহার আর রোগে শোকে এখন কাহিল। শীর্ণকায় দেহটি মাঝে মাঝে দিনভর পড়ে থাকে ওই ঝুঁপসি ঘরে। ঘরের ভিতরে ছোট্ট একটা ভাঙ্গাচুরা অসমতল চৌকিখাট। খাটের দুটি পায়া না থাকায় ইট দিয়ে ঠেকা দেয়া হয়েছে খাটটি। ঘরে মুচড়ানো হাড়িপাতিল আর পটিমারা ময়লা পুরানো দুটি কাঁথা। এ গুলোই পাগল ও পাগলীর সম্বল। কিশোর বয়সে তার বিয়ে হয় আর এক পাগলীর সাথে। শুরু হয় পাগল পাগলীর সংসার জীবন। বিয়ের বছর দু’য়েক পরে একটি ছেলে হয় তার। পরে একে একে মেয়ে সহ ৫ টি সন্তান হয় তাদের। ছেলে সন্তান গুলোকে মাদ্রাসার এতিমখানায় রেখে পড়াশোনা করাছে আর ছোট মেয়েকে নিয়ে পাগল-পাগলী গুরে বেড়ায় বাজুয়া এলাকায় এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। মেয়েটি নিয়ে গুরতে গুরতে যেখানে রাত হয় সেকানেই রাস্তার পাশে শুয়ে থাকে তারা বাচ্চা টা নিয়ে। আর কেউ কিছু দিলে তাই নিয়ে তারা কোন রকমে বাচ্চাটাকে নিয়ে খেয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। এছাড়া ইয়াসিন পাগল ভালো নাচতে জানে কোথাও বিয়ে অথবা অনুষ্ঠান হলে ইয়াসমিন যে নাচ শুরু করে খুব ভালো নাচে ইয়াসমিন। আর ইয়াসমিনের বউ বাজারে ভিক্ষা করে মেয়েটিকে কোলে করে নিয়ে পাগলী।
৫ বছর আগে ৬ বছর বয়সে পাগলীর একটা মেয়ে রোগাক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যায় ওই ঝুঁপসি ঘরেই। সেই থেকে পাগলী আরও অসহায় হয়ে পড়ে। কন্যা বিয়োগে পাগলী শোকে দুঃখে মুহমান। নতুন স্থাপনা তৈরি হবে বলে পাগল-পাগলীকে ওই জায়গা থেকে সম্প্রতি তাড়িয়ে দেয়া হয়। তাই পাগল-পাগলী আশ্রয় নেয় প্রায় সময় বাজুয়া বাজারের ছাবড়া ঘরের একেবারে কিনারে ভেজা স্যাঁতসিতে জায়গায়। পাগলীর অসহায়ত্বের কথা শুনে সেখানে গেলে শীত নিবারণের জন্য ঝুঁপসির সামনে পাগলীকে একটি ভাংগা কড়াইতে করে বেগুনের ঝোল রান্না করতে দেখা যায়।
তার অসহায়ত্বের কথা জানতে চাইলে কপোলভেজা চোখের নোনাজল বার বার শাড়ির আঁচল দিয়ে মুছতে থাকে পাগলী। পাগলী জানায়, নদীর ধারে শীতের তিব্রতায় রাতে ঘুমাতে পারিনা। অনেকের কাছে একটি কম্বল চেয়েছি কিন্তু ভাগ্যে জোটেনি। পাইনি কোন সরকারী ত্রান সহায়তা। মাথা গোঁজার জন্য আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের আশায় দ্বারে দ্বারে রাস্তায় রাস্তায় হেটেছি, অনেক কেঁদেছি কিন্তু কেউ আমার কান্না দেখেনি, কষ্ট বোঝেনি তাই নিরুপায় হয়ে শেষমেষ এখানেই আশ্রয় নিয়েছি। পাগল-পাগলীর এ কষ্টে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কাঠ ব্যবসায়ী হালিম হাওলাদারসহ আরও অনেকে জানান, পাগলীর মত একজন ভূমিহীন গৃহহীন অসহায় নারী ঘর না পাওয়ায় এখানে মানবতা চরম ভাবে ভুলন্ঠিত হয়েছে। তাদের আশংকা প্রাকৃতিক দুর্যোগে পানি বা জলোচ্ছ্বাসে পাগল-পাগলীসহ ছোট বাচ্চা মেয়েটি তার ঝুঁপসি ঘর হয়তো একদিন ভেসে যেয়ে নদী বক্ষে তার সলীল সমাধী হতে পারে। পাগলীর এই করুন অসহায়ত্বের কথা বিবেচনা করে তার পুন:বাসনের জন্য এলাকাবাসি স্থানীয় এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন।

যশোরে ১৯ শ’ পিস ইয়াবা নারী মাদক ব্যাবসায়ী র্যাবের খাচায়
যশোর অফিস।।
যশোর ্র্যাব-৬ অভিযান চালিয়ে হোসনে আরা (৪৬)নামে একজন নারী মাদক ব্যাবসিকে আটক করেছে।এসময় তার কাছ থেকে উদ্ধার করেছেন ১৮শ ৮০ পিস ইয়াবা।
মঙ্গলবার সকাল পোনে ৮ টায় যশোর শহরের মনিহার চত্তর তাকে আটক করেন। আটক হোসনে আরা কুমিল্লা জেলার মতলেবপুর থানার খলিল ব্যাপারির মেয়ে।
যশোর ্র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন, র্যাবের কাছে গোপন খবর ছিল যশোর শহরের মনিহার চত্ত্বরে একটি মাদক ( ইয়াবা) চালান হাত বদল হবে। এসময় ব্যাব অভিযান চালিয়ে হোসনে আরাকে আটক করে। এবং তার কাছ থেকে ১৮৮০ পিস ইয়াবা উদ্ধার করে। আটক ওই নারী মাদক ব্যাবসায়ি কোতয়ালী থানার হস্থান্তর করা হয়েছে।

সংসদের বিশেষ অধিবেশন বসছে কাল
ঢাকা অফিস
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় অধিবেশন বসবে। এর আগে ২১ মার্চ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেন।
এটি একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন এবং জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে বিশেষ অধিবেশন। চার থেকে পাঁচ কার্যদিবসের মতো চলতে পারে এই অধিবেশন। বিশেষ এই অধিবেশন শুরুর পরের দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তব্য দেবেন। এছাড়াও ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব এনে তা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা প্রস্তাবটি উত্থাপন করবেন।

স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। সে অনুযায়ী ৭ এপ্রিল ৫০ বছর পূর্ণ হবে জাতীয় সংসদের। এ প্রসঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার যুগান্তরকে বলেন, ১৯৭৩ সালের ওইদিন জাতীয় সংসদের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে আমরা বর্তমান জাতীয় সংসদের ৫০ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি। এ কারণে ৭ এপ্রিল আমাদের জাতীয় সংসদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

এ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন যুগান্তরকে বলেন, জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি আমাদের জন্য নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এই সংসদের যাত্রা শুরু হয়েছিল। আমরা তা উদ্যাপন করতে যাচ্ছি। এটি গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহায়ক হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরুর পর যথারীতি ওইদিন শোকপ্রস্তাব উত্থাপন ও গ্রহণসহ দিনের নিয়মিত কার্যসূচির মধ্য দিয়ে বৈঠক শেষ হবে। পরদিন ৭ এপ্রিল শুক্রবার শুরু হবে বিশেষ অধিবেশনের কার্যক্রম। এদিন বৈঠক বসবে বিকালে। এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তব্য দেবেন।

এ ছাড়া সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এদিন প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা স্মারক ডাকটিকিট উন্মুক্ত করবেন। পরদিন ৮ এপ্রিল বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। এদিন সংসদনেতা হিসেবে শেখ হাসিনা ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন এবং এর ওপর বক্তব্য দেবেন। তার বক্তব্যের পর সরকার ও বিরোধী দলসহ অন্য সদস্যদের আলোচনার সুযোগ দেওয়া হবে। ৮ ও ৯ এপ্রিল দুই দিন আলোচনা শেষে সাধারণ প্রস্তাবটি গ্রহণ করা হবে। তবে এই সময়ের মধ্যে আগ্রহী সব সংসদ সদস্যকে আলোচনার জন্য সুযোগ দেওয়া না গেলে আরও একদিন সময় বাড়ানো হতে পারে বলে সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে জানা গেছে।

এর আগে ২০২০ সালের নভেম্বরে বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। ওই সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে স্মারক বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিনই জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে সংসদে একটি প্রস্তাব এনেছিলেন প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা। সেই প্রস্তাব নিয়ে সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ সরকারি ও বিরোধীদলীয় ৭৯ জন সংসদ সদস্য ১৯ ঘণ্টা ৩ মিনিট আলোচনা করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে দেওয়া সবার বক্তব্য এক মলাটে এনে একটি বই প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা এই বইটির মোড়ক উন্মোচন করবেন। সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়াও জাতীয় সংসদের ৫০ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবীণ সংসদ সদস্যের সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন, আন্তর্জাতিক সম্মেলনসহ আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে সংসদ সচিবালয়ের।

বেওয়ারিশ কুকুরের কামড়ে শতাধিক ছাগল জখম
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার পথচারী লোকজন ও শিশুদের মধ্যে কুকুর আতঙ্ক দেখা দিয়েছে। গত এক মাসে কুকুরের কামড়ে শতাধিক ছাগল ও হাঁস-মুরগি জখম হয়েছে। এর মধ্যে কিছু মারাও গেছে।
হিংস্র কুকুরের হাত থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় অসংখ্য বেওয়ারিশ কুকুর রয়েছে। সেসব কুকুরগুলি দলবদ্ধভাবে বিভিন্ন লোকের গরু, ছাগল ও হাঁস, মুরগির ওপর আক্রমণ করছে। বন্যপ্রাণীর মতো সবখানে চষে বেড়াচ্ছে এরা। এলাকার লোকজনও রেহাই পাচ্ছে না এদের কবল থেকে। হঠাৎ করে কুকুরের এমন হিংস্র আচরণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকে।

উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা ফিরোজা বেগম জানান, তার তিনটি ছাগলের ওপরে দলবদ্ধ হয়ে কয়েকটি কুকুর আক্রমণ চালিয়েছে। লোকজন এসে ধাওয়া দিলে কুকুরগুলো পালিয়ে যায়। ওই তিনটি ছাগলকে গুরুতর জখম অবস্থায় উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল জানান, কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে গরু, ছাগল ও হাঁস, মুরগির ওপর আক্রমণ করছে। প্রতিদিন গড়ে ৪-৫টি কুকুরের কামড়ে জখম গরু-ছাগল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার অনেকে হাসপাতালে আনছেন না।

মহম্মদপুর উপজেলা পরিষদের ভেতরে মাথার খুলি-হাড় উদ্ধার
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে মাথার খুলি ও হাড়গোড় পাওয়া গেছে। উপজেলা পরিষদের ভেতরে মঙ্গলবার সকালে কৃষি যন্ত্র সংরক্ষণাগার ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় শ্রমিকরা এসব পান। এগুলো রাজাকার ও পাক বাহিনীর লোকদের বলে স্থানীয় মুক্তিযোদ্ধারা জানিয়েছেন। শ্রমিক কিবরিয়া বলেন, মাটি খুঁড়লেই এখানে অসংখ্য মানুষের হাড়গোড় পাওয়া গেছে। মাটি খুঁড়ে নিচের দিকে গেলে আরও হাড়গোড় পাওয়া যাবে।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় উপজেলা পরিষদের ভবনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী ক্যাম্প স্থাপন করেছিল। ১৯ নভেম্বর মুক্তিযোদ্ধা বাহিনীর সঙ্গে পাক হানাদার বাহিনী ও রাজাকারদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পাক হানাদার বাহিনী ও রাজাকাররা পরাজিত হয়েছিল এবং অনেকে নিহত হয়েছিলেন। যারা নিহত হয়েছিলেন; এখানে তাদের গণকবর দেওয়া হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, বিষয়টি জেনেছি। স্থানীয় কৃষি বিভাগ, মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল, ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
স্টাফ রিপোর্টার
খুলনার পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও লতা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের অশ্লীল ভিডিও ভাইরালের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইউপি চেয়ারম্যান কাজলের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে। সর্বস্তরের মানুষের মধ্যে সমালোচনার ঝড়ের সৃষ্টি হয়। এ ঘটনার পর থেকে মোবাইল বন্ধ করে আত্মগোপনে রয়েছেন ইউপি চেয়ারম্যান।

এদিকে এ ভিডিওর কারণে ‘নৈতিক স্খলন’ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে প্রতিবেদন তৈরি করে জমা দিয়েছেন। খুব দ্রুত এই বিষয়ে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হবে বলে যুগান্তরকে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মার্চ মাসের শেষ দিকে ইউপি চেয়ারম্যান কাজলের একটি ৩ মিনিট ১৭ সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে মোবাইলে ধারণকৃত। ভিডিও নারীর চেহারা স্পষ্ট না হলেও ইউপি চেয়ারম্যানের ছবি সম্পূর্ণ স্পষ্ট বোঝা যাচ্ছে। সম্প্রতি ইউপি চেয়ারম্যান লাঙ্গলের প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

তবে কয়েকজনের দাবি, ভিডিওটি এডিট করা হতে পারে। এ বিষয়ে কথা বলার জন্য ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বলেন, ভিডিওটির বিষয়ে আমরা শুনেছি। পার্টি অফিসেও আলোচনা হয়েছে। অনেকেই বলেছে নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যানের এমন ভিডিও সামাজিকভাবে দলকে প্রশ্নবিদ্ধ করছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, লতা ইউপি চেয়ারম্যানের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড়ের সৃষ্টি হয়। পরবর্তীতে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি নিয়ে গত সপ্তাহে লিখিতভাবে জানিয়েছি। চেয়ারম্যানের মোবাইল বন্ধ। সে নিজেকে আত্মগোপনে রেখেছে।

খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. ইউসুপ আলী বলেন, এই বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন পেয়েছি। ভিডিও সম্পর্কে যতদূর জেনেছি এটার মাধ্যমে ‘নৈতিক স্খলন’ হয়েছে। আমরা এই বিষয়ে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাবো। মন্ত্রণালয় থেকে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া যদি কেউ তার বিরুদ্ধে মামলা করে সেক্ষেত্রে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৫ আসামিকে ফুলের তোড়া দিয়ে প্রবেশনে মুক্তি
যশোর অফিস
যশোরে ১৪টি মাদক মামলার ১৫ আসামির হাতে ফুলের তোড়া দিয়ে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত। সোমবার (৩ এপ্রিল) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তিন ও চারমাসের সাজা দিয়ে ৯ শর্তে তাদের প্রবেশনে মুক্তি দেন।

আদালতের এপিপি একরামুল ইসলাম মুকুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবেশনে মুক্তিপ্রাপ্ত আসামিরা হলেন কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের আলাউদ্দিনের ছেলে হাসান আলী, অভয়নগর উপজেলার নাউলী গ্রামের মৃত আতিয়ার রহমান শেখের ছেলে জান্নাত আলী শেখ, সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের সদর উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্কাস আলী, ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মওলা বক্স, মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের নওশের আলীর ছেলে কামরুল ইসলাম, সদর উপজেলার চানপাড়ার মফিজুল ইসলামের ছেলে রিপন হোসেন, অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে খালেদুল ইসলাম ও একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম গাজী, সদর উপজেলার ভগলপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে শিমুল হোসেন ও একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে সজিব হোসেন, নীলগঞ্জ সুপারিবাগান এলাকার মফিজুর রহমানের ছেলে মিরাজুল ইসলাম শেখ, মণিরামপুর উপজেলার বড় চিতলা গ্রামের মৃত আব্দুল ওয়াজেদ মোড়লের ছেলে রেজাউল ইসলাম মোড়ল, বেনাপোলের কাগজপুকুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে শাহাজাহান আলী, সদর উপজেলার হাশিমপুর গ্রামের আমজাদ আলী মোল্যার স্ত্রী শাহিদা বেগম।
আদালত সূত্র জানায়, যশোরের বিভিন্ন উপজেলার ১৪টি মাদক মামলায় এ ১৫ জন আসামি ছিলেন। মামলার পর থেকে তারা আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন। সোমবার মামলার রায়ে খালেদুল ইসলাম ও শফিক গাজীকে তিনমাস এবং বাকিদের চারমাস কারাদণ্ড দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম। এরপর আসামিদের প্রবেশনে মুক্তি দেন আদালত।

প্রবেশনকালীন শর্তগুলো হলো প্রত্যেকে নিজ এলাকার মসজিদে ইবাদত-বন্দেগি, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এলাকায় বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ, কেউ যাতে গ্রামের রাস্তায় ধান বা অন্য কিছু রেখে জনসাধারণের চলাচলের বাধার সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখবেন।

এছাড়া প্রবেশনে মুক্তিপ্রাপ্ত একজন নারী রমজান মাসে শিশুদের কোরআন শিক্ষা দেবেন। প্রবেশন অফিসারকে অবগত করানো ছাড়া আসামিরা এলাকার বাইরে যাতায়াত করতে পারবেন না।