
খানজাহান আলী থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটরিয়মে গতকাল এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আসলাম হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন হ্যামকো গ্রপ কোঃ লিমিটেডের পরিচালক মোঃ কবির হোসেন তালুকদার, খুলনা বি,আর, টি এর সহকারী পরিচালক প্রকৌশলী তানভির আহম্মেদ, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান, খুলনা ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস এম কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি মোড়ল আঃ সোবহান, হুগলী বিস্কুট কোঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাদিম হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিআইএন টিভির সম্পাদক আবু হামজা বাধন। বক্তৃতা করেন আবু দাউদ ইমরান, আলম খান, আলামিন হোসেন, মোঃ মামুন সহ সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অভয়নগরে কোটা চাতরা বিল প্রকল্প থেকে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলার ভবদহ এলাকার কোটা চাতরা বিল ধান – মৎস্য প্রকল্প ও খাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিলের শতাধিক জমির মালিক চাতরা বিল পাড়ে সোমবার বিকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য গোলাম রসুল, মোস্তফা কামাল, প্রভাষক আবুল কালাম আজাদ, কৃষক ইদ্রিস আলী প্রমুখ।
বক্তরা বলেন, প্রকল্পটি এলাকার একটি অর্থনৈতিক লাভ জনক প্রকল্প। এখানে বছরে প্রায় ১০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। ২০০১ সালে বিলের ৩০৫ জন জমির মালিক ২৪২ একর জমি নিয়ে কোটা চাতরা বিল ধান ও মৎস্য প্রকল্প নামে কার্যক্রম শুরু করেন। শুরুতে প্রত্যেক জমির মালিক প্রতি শতক জমিতে ১০০ টাকা করে বিনোগ করে প্রকল্পের সদস্যভুক্ত হন। তারা সে সময় ্ওই একশ টাকা বিনিয়োগ করে ১০০টাকা হারে লাভ্যাংশ ভোগ করে। আবার জমির হারি হিসাবে বিঘা প্রতি ৭ হাজার টাকা করে ভোগ করেন। কিন্তু পরিচালকের দুর্নীতির কারনে সে নিয়ম ভেস্তে যায়।
২০১৬ সালে জমির মালিকেরা সমবায়ি ঝামেলা এড়ানোর জন্য এক সভা করেন। সভায় স্থানীয় ক্ষদ্র সার ব্যবসায়ি শফিয়ার রহমানকে প্রধান করে প্রকল্প পরিচালনা করার জন্য একটি কমিটি করার দায়িত্ব দেওয়া হয়। শফিয়ার রহমান দয়িত্ব পেয়ে তার নিজের লোকজন নিয়ে কমিটি করে ৬ বছার যাবত অবৈধ ভাবে প্রকল্প চলিয়ে আসছেন। শফিয়ার রহমান জমির মালিকদের সদস্য না করে বাইরে থেকে লোকজন নিয়ে তাদের অর্থ বিনিয়োগ করে তারাই আর্থিক ভাবে লাভবান হচ্ছে। জমির মালিকদের দাবি তারা শফিয়ারকে উচ্ছেদ করে উন্মুক্ত ডাকের মাধ্যমে যে বেশি টাকা হারি দেয় তাকে প্রকল্প দেওয়া হবে। এর আগে বিষয়টি মিমাংসার জন্য জমির মালিকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শফিয়ার রহমান পক্ষ প্রকল্প বহাল রাখার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
যবিপ্রবিতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ
যশোর অফিস।।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের কর্মীরা জড়িত। যে কক্ষে নিয়ে নির্যাতন করা হয়েছে সেটিও ছাত্রলীগের রুম বলে চিহ্নিত। নির্যাতনের ঘটনায় বিচার দাবি করলেও শিক্ষার্থীরা ছাত্রলীগ ইস্যুতে প্রকাশ্যে বলতে চাননি। তবে এ ঘটনায় ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সভাপতি। এদিকে ঘটনায় অভিযুক্ত সালমান ও শোয়েবকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মশিউর রহমান হলের ৫২৮ নম্বরের কক্ষে ইসমাইল হোসেনকে ডেকে নিয়ে পাঁচ ঘন্টা ধরে নির্যাতন চালায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত সালমান ও শোয়েব। হলে নিজেদের প্রভাব বিস্তারের জন্য তারা এ কক্ষের দরজায় ছাত্রলীগের স্টিকার লাগিয়ে রেখেছিলেন। যে স্টিকার গতকাল রাতে কক্ষ সিলগালা করার আগ পর্যন্ত দরজায় সাটানো ছিল। সিলগালা করার ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির উপস্থিতিতে ওই স্টিকারটি ছিঁড়ে ফেলা হয়।
নাম প্রকাশ না করার শর্তে হলের কিছু শিক্ষার্থী জানান, ছাত্রলীগের একটি সঙ্ঘবদ্ধ সিন্ডিকেট আছে। যারা প্রশ্ন ফাঁস, প্রক্সি দিয়ে ছাত্র ভর্তি বাণিজ্য করে থাকে। পাশাপাশি এই গ্রুপটি বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ধরে নিয়ে প্রক্সি কাণ্ডে জড়িত বলে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে। যারা টাকা দেয় না তাদের উপরে নেমে আসে নির্যাতন। একাধিক ঘটনা ঘটলো ভুক্তভোগীরা প্রাণ ভয়ে তা প্রকাশ্যে আনেননি। এইবারও একইভাবে ইসমাইলের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। সাদার টাকা না দেয়া য় তার উপরে পাশবিক নির্যাতন চালানো হয়।
নির্যাতিত শিক্ষার্থী ইসমাইল হোসেন দাবি করেছেন, সালমান ও শোয়েব তাকে ডেকে নিয়ে যাওয়ার পর তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে প্রক্সিকাণ্ডের কথা বলে ফাঁসানো হবে বলেও হুমকি দেয়। এক পর্যায়ে তাকে মারপিট করে ভিডিও স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে। দফায় দফায় মারপিটের একপর্যায়ে তারা ১০ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। তাকে মারপিটের সময় সালমান ও শোয়েব ছাড়াও আরো একজন ছিলেন। তবে তিনি তার নাম জানেন না।
তানভীর হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, চাঁদাবাজির কারণেই মূলত ইসমাইলকে মারপিট করা হয়েছে। এ ধরনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ধরনের বহু ঘটনার গুঞ্জন থাকলেও এই প্রথমবার বিষয়টি প্রকাশ্যে এসেছে।
রুহুল আমিন নামে অপর এক শিক্ষার্থী বলেন, আমরা এই ক্যাম্পাসে এসেছি পড়াশোনার জন্য। এখানে সুষ্ঠু পরিবেশ থাকবে সেটাই কাম্য। কিন্তু কিছু শিক্ষার্থী সিন্ডিকেট গঠন করে যে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে এটা বন্ধ হওয়া জরুরী। আগে গুঞ্জন শুনতাম এখন তা সত্যিই হতে দেখছি। এটা বন্ধ না হলে লেখাপড়ার পরিবেশ থাকবে না বিশ্ববিদ্যালয়ে।
জীবন নামে অপর শিক্ষার্থী বলেন, নেককার জনকে ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি রাখবো দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করা হোক।
নির্যাতনের সাথে জড়িতরা ও কক্ষটির সাথে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মিছিল মিটিংয়ের জন্য ডাকলে সকলে চলে আসে। মিছিলের শেষ ব্যক্তিটিও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। কিন্তু কারো ব্যক্তিগত অপরাধ কর্মকান্ডের দায় ছাত্রলীগ নিতে পারে না। তাছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কখনোই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল না বা তাদের কোন পদ পদবীও নেই। তিনি এই ন্যক্কারজনক ঘটনার বিচারও দাবি করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ শুনে আসছিলাম। কিন্তু কোন তথ্য প্রমাণ পাচ্ছিলাম না। একবার একটি মেয়ে অভিযোগ করলেও পরবর্তীতে সে অভিযোগ উদ্ধার করে নেয়। যে কারণে কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। এবার আমরা ঘটনার সত্যতা পেয়েছি, ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তাছাড়া হল প্রভোস্টসহ শিক্ষকরা যখন ওই কক্ষটি সিলগালা করতে যায় তখন সালমান শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করে। আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সে সেখান থেকে পালিয়ে যায়। আজ সকালে এ ঘটনায় অভিযুক্ত সালমান ও শোয়েবকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তদন্ত রিপোর্ট পেলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহন করা হবে।
প্রসঙ্গত, নির্যাতিত ইসমাইল হোসেন বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি (এনএফটি) বিভাগের চতুর্থ বর্ষের অনাবাসিক ছাত্র। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সালমান এম রহমান ও শোয়েব আলী তাকে রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর কক্ষে আটকে রেখে নির্যাতন চালায়।
কালিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনা ঘটেছে
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জমির সীমানাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার (৩০ শে মার্চ) বেলা ১১টায় ঘটনাটি ঘটেছে উপজেলার রতনপুর ইউনিয়নের মহেষকুড় গ্রামে।
অভিযোগে জানা যায়,উপজেলার মহেষকুড় গ্রামের মৃত শামসুর রহমান এর পুত্র রুহুল আমিন,রুহুল কুদ্দুস, নুরুল আমিন, নুরুজ্জামান, নুরুল হুদা,ও তার পরিবারের সদস্যরা পূর্ব শত্রুতার জের ধরে ঐ গ্রামের প্রতিবেশি মৃত হযরত আলীর পুত্র আব্দুল হামিদ, দাউদ আলী, আব্দুল হামিদের স্ত্রী আয়েশা খাতুন, দাউদ আলীর স্ত্রী হালিমা খাতুন ও তাদের কন্যা সাদিয়া সুলতানা (১৫) শারমিন খাতুন মুক্তা (১৬) জমির সীমানার ঘেরা দিতে গেলে উভয় পক্ষের লোক জনের সঙ্গে মারপিটের ঘটনা ঘটে।
এবিষয়ে সরেজমিনে গেলে মহেষকুড় গ্রামের নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন পূর্ব শত্রুতাকে পুঁজি করে জমির সীমানা ঘেরা নির্ধারণকে ঘিরে গন্ডগোলের সৃষ্টি করে।
এ সময় প্রতিপক্ষ রুহুল আমিন,রুহুল কুদ্দুস, নুরুল আমিন,নুরুজ্জামান,নুরুল হুদা ও তাদের বাহিনী নিয়ে। প্রতিবেশী আব্দুল হামিদ,দাউদ আলী,আব্দুল হামিদের স্ত্রী আয়েশা খাতুন,দাউদ আলীর স্ত্রী হালিমা খাতুন ও কন্যা’রা সাদিয়া সুলতানা,শারমিন খাতুন মুক্তা এলোপাতাড়ি কিল,চড়,লাথি খেয়ে নাজেহাল হয়ে মাটিতে পড়ে যায়।স্থানীয়ভাবে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিয়ে নিজ বাড়ীতে অবস্থান করেন।
এ সময় প্রতিপক্ষ মৃত শামসুর রহমান এর পুত্র রুহুল আমিন,রুহুল কুদ্দুস,নুরুল আমিন,নুরুজ্জামান নুরুল হুদার কাছে প্রতিনিধি জানতে চাইলে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে এড়িয়ে যান।
ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, অংকুর নাট্য একাডেমির সভাপতি মোসলেম আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস,ধর্ম বিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান অনিক। অংকুর নাট্য একাডেমির আজীবন, দাতা,সাধারণ কার্যনির্বাহী সদস্য যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া, মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অভয়নগরে ধোপাদী নূরমোহাম্মদ নুরানী হাফেজী ও এতিমখানা মাদ্রাসা ইফতার মাহফিল
অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে ধোপাদী নূরমোহাম্মদ নুরানী হাফেজী ও এতিমখানা মাদ্রাসা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো.ক্বারী মোজাফফর সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান সরদার, কাউন্সিলর তালিম হোসেন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, রফিকুজ্জামান টুলু, বাবলু সরদার, মিটু মোল্লা, তরিকুল ইসলাম, আফছার সরদার । এসময় বয়ান করেন নওয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসার মোহাদ্দেস আবু তালহা সাহেব, ধোপদী নুরানি মাদ্রাসার মোহতামিম আব্দুর রব,মহিলা মাদ্রাসার মোহতামিমম দেলোয়ার হোসেন, আল্লার দান জামে মসজিদের ইমাম জামীল আহমদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ধোপাদী নূরমোহাম্মদ নুরানী হাফেজী ও এতিমখানা মাদ্রাসা মোহতামিম হাফেজ আবু সাইদ, হাফেজ জিহাদুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসা মোহাদ্দেস আবু তালহা সাহেব।
দাকোপে লালতীরের উদ্যোগে কৃষক প্রশিক্ষন ও বীজ বিতরন
মোঃ শামীম হোসেন- বাজুয়া ( দাকোপ)
খুলনার দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা লালতীর সীড লিমিটেড এবং উঅও এর যৌথ আয়োজনে কৃষকদের জন্য এঊঙইওঝ এ্যাপসের উপর প্রশিক্ষন কর্মশালা ও বীনা মূল্যে বীজ বিতরন করা হয়েছে। টঝঅওউ এর সার্বিক সহযোগীতায় ২ নং দাকোপ ইউনিয়নের দাকোপ ব্রীজ সংলগ্ন পশ্চিম বাজুয়া এসডিএফ ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। এ্যাপসের সহায়তায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠিত প্রশিক্ষনে লবনাক্ত মাটি ও আবহাওয়ায় চাষাবাদ সম্পর্কিত বিস্তারিত ধারনা দেওয়া হয়। এ সময় লালতীর সীড লিমিটেড এর খুলনা বিভাগীয় ম্যানেজার জুন্নুর রহমান, প্রজেক্ট ম্যানেজার শামসুজ্জামান চিশতী, খুলনার রিজিওন্যাল ম্যানেজার ফখরুদ্দিন আহম্মদ, দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারন উপসহকারী মিজানুর রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় উন্নত চাষ পদ্ধতি, আবহাওয়া পূর্বাভাস ও ফসল সম্পর্কিত সতর্ক বার্তাসহ চাষাবাদ বিষয়ক যে কোন তথ্যের প্রয়োজনে ০৯৬১১২২৩৩৬৬ যোগাযোগের জন্য বলা হয়। প্রশিক্ষন শেষে কৃষকদের মাঝে লালতীর সীড লিমিটেডের পক্ষ থেকে বিনামূল্যে লবন সহনশীল জাতের ৫ প্রকারের হাইব্রীড বীজ বিতরন করা হয়।
দাকোপে”৭ম শ্রেণিতে পড়ুয়া খুশির গোপনে বাল্যবিবাহ নিয়ে এলাকায় তোলপাড়
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের সাহেবের আবাদ গ্রামে ৭ম শ্রেণির পড়ুয়া কন্যা খুশি জোরদারের বাল্যবিবাহ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে আলোচনা। জানা যায় দাকোপ উপজেলার ২নং দাকোপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাহেবের আবাদ গ্রামের সমারেশ জোরদারের কন্যা খুশি জোরদারের সাথে একই উপজেলার ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তিলডাঙ্গা গ্রামের দীলিপ সরদারের বড় পুত্র তন্ময় সরদারের সাথে গোপনে বাল্যবিবাহের অভিযোগ উঠে।অভিযোগের ভিত্তিতে তিলডাঙ্গা গ্রামের বাসিন্দা তন্ময় সরদার, পিং দীলিপ সরদার এর বাড়িতে অনুসন্ধানী টিম অবস্থান করেন। তখন তন্ময় সরদারের মা, ছোট ভাই চিন্ময় সরদার,ও বাবা দিলীপ সরদার পরিষ্কার ভাবে জানিয়ে দেন, তার ছেলে তন্ময় সরদার ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তন্ময় সরদারের বাবা দীলিপ সরদার সাংবাদিকদের বলেন, সাহেবের আবাদ গ্রামের সমারেশ জোরদার তার আপন শালক, মেয়েটা সুন্দর আর তারা নিকটতম আত্মীয় তাই দেখে শুনে আমার ছেলের বৌ করেছি। তন্ময় সরদারের মা জানান, তন্ময় আমার বড় ছেলে আমার ছেলের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখছিলাম। অবশেষে পোদ্দারগঞ্জ বাজারের সমারেশের মেয়ে দেখতে সুন্দর তাই আমার ছেলের জন্য বৌ করি।
তিনি আরো বলেন, গোপনে বটিয়াঘাটায় আমাদের এক আত্মীয়ের বাড়িতে ছেলে ও মেয়েকে নিয়ে বিবাহ করাই। তন্ময় সরদারের ছোট ভাই চিন্ময় সরদার সাংবাদিকদের বলেন, আসলে বাল্যবিবাহ আইনের দৃষ্টিতে বড় অপরাধ। তাই আমরা তো অন্যায় করে বসে আছি। তিনি আরো বলেন, আমার দাদার বয়স পুরোপুরি। আমার দাদা প্রাপ্ত বিয়ের বয়সের যুবক। তার বয়স ঠিক আছে। কিন্তু, আমার বৌদির বয়স একটু কম। সকল তথ্য সংগ্রহ শেষে ওই এলাকার ইউপি সদস্য নিশিত বাছাড়কে মোবাইলে কল করলে তিনি বলেন, আমি শুনেছি যে, বিবাহ হয়েছে। এবং সেটা গোপনে বিবাহ হয়েছে, বাইরে কোন এক এলাকায়। মেম্বার আরোও বলেন, এটা খুব খারাপ, বাল্যবিবাহ প্রতিরোধে সরকার সব সময় কঠোর ভূমিকায়। আমি এটার তীব্র নিন্দা জানাই। এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই। আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে। পরবর্তীতে অনুসন্ধানী টিম উপস্থিত হয় পোদ্দারগঞ্জ খেওয়া ঘাট সংলগ্ন সমারেশের চায়ের দোকানে। চায়ের দোকার বন্ধ পেয়ে, পরে যাওয়া হয়, সমারেশ জোরদারের বাড়িতে। বাড়িতে কাউকে পাওয়া যায় না। জানা যায়, সবাই তরমুজ ক্ষেতে কাজে ব্যস্ত। সকল তথ্য সংগ্রহ শেষে এবার অনুসন্ধানী টিম ওই এলাকার ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বজিৎ বাবুর সাথে সরাসরি কথা বলেন। মেম্বার বলেন, এখানে আমি যতটুকু জেনেছি, বিবাহ হয়ে গেছে। মেয়েটির হাতে সাখা ও কপালে সিধুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে আমি জানি আমার ওয়ার্ডে বিবাহ হয়নি। এ বিবাহ সম্পন্ন হয়েছে বাইরে কোথাও। তবে এক কথায় মেয়ের বয়স কম। সে ৭ম শ্রেণির ছাত্রী। আমি কখনো বাল্যবিবাহের পক্ষে নয়। এলাকার বিভিন্ন জায়গায়, খবর নিয়ে জানা যায়, গত ইং ৯ মার্চ বৃহস্পতিবার, বাংলা ২৪ শে ফাল্গুন বটিয়াঘাটা উপজেলার কোন এক আত্মীয়ের বাড়িতে বিবাহ সম্পন্ন করে। এবং এতো দিন তারা বিয়ের কথা চাপা রাখে পরে আস্তে আস্তে সকলে জানতে পারে বাল্য বিবাহের কথা। এলাকার সচেতন মহলের দাবি দাকোপ উপজেলা বাসি দাকোপ উপজেলা প্রশাসন সহ বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, দাকোপ উপজেলা কিশোর -কিশোরী ক্লাব, ব্র্যাক সমিতির নারী শিশু আইন সহয়তা কমিটি,দাকোপ উপজেলা নব যাত্রা ও সহ সকল সংগঠনের দৃষ্টি আকর্ষণ করা গেল।
কুয়েটের অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে ইফতার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে ০৩ এপ্রিল সোমবার বিশ^বিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনের মাল্টিপারপাস কক্ষে পবিত্র মাহে রমজানের ফজিলত গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান।
এর আগে বেলা সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অফিসার্স এসোসিয়েশন ২০২৩ এর দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অফিসার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
মহেশপুরে ৫টি স্বর্ণের বার উদ্ধার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে ৫৮ বিজিবি। সোমবার দুপুরে উপজেলার মাটিলা সীমান্ত থেকে মাটিলা বিওপির বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৫টি স্বর্ণের বার উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি চোরকারবারীকে। স্বর্ণ থাকা ব্যাগটি রাস্তার উপর ফেলে ধানের জমির মধ্যে দিয়ে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় চোরকারবারী। ৫৮বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গোপর সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এসময় মাটিলা গ্রামের একটি ড্রাগন বাগানে ছদ্নবেশে অবস্থান নেয় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণ থাকা ব্যাগটি ফেলে দিয়ে পালিয়ে যায় চোরাকারকারী। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বাজারের ব্যাগে থাকা কসটেপে মোড়ানো ৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন ৫৮২.৪৪ গ্রাম, যার বাজার মূল্য ৪৯ লক্ষ ৪৪হাজার টাকা।
কালিগঞ্জের তরমুজের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেন এসিল্যান্ড
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা বাজারে গোপন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাইকারী ও খুচরা মূল্যের তারতম্য থাকার অভিযোগে পৃথক ৫ টি ফল ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ রা এপ্রিল) বেলা ১২ টায় কালিগঞ্জ উপজেলার নলতা কালীবাড়ি মোড়স্থ তরমুজ ও ফল ব্যাবসায়ীর দোকানে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী। এ সময়ে তিনি পৃথক ৫টি দোকানে অভিযান পরিচালনা করেন এবং প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন হাট- বাজারের ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জনসচেতনতা বাড়াতে সচেতন করেন।
ডুমুরিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডস নির্বাচন ২০মে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডস নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৮ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনি প্রধান সমন্বয়কারী রতন চন্দ্র পন্ডিত স্বাক্ষরিত সংশোধিত নির্বাচনি তফসিলে আগামী ২০মে ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র বিতরণ ৫-৯ এপ্রিল, দাখিল ১০ এপ্রিল, বাছাই ১১ এপ্রিল, প্রত্যাহার ১৭ ও প্রতিক বরাদ্দ ২৭ এপ্রিল। এতে খসড়া ভোটার তালিকায় ৬০ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
ডুমুরিয়ায় জাল টাকা সহ প্রতারক আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাল টাকা সহ হাতে নাতে ধরা খেয়ে গণধোলাইয়ে শিকার হয়েছেন বাবু মল্লিক (৪২) নামের এক প্রতারক। সোমবার দুপুরে উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশালে উজিরপুর এলাকার মৃত মনির মল্লিকের ছেলে জাল টাকা কারবারি বাবু মল্লিক সিগারেট ক্রয়ের নামে দোকানীর হাতে এক হাজার টাকার একটি জাল নোট তুলে দিলে তিনি সেটি সনাক্ত করতে সক্ষম হয়। এরপর প্রতারক দোকানীর হাত থেকে নোটটি কেড়ে মুখের ভিতর নিয়ে চিবিয়ে নোটটি বিনষ্ট করে। এ সময় ¯’ানীয়রা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
সাতক্ষীরা জেলা সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির ২ এপ্রিল ১০ রমজান রবিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ইফতার মাহফিল ও সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হজরত খানবাহাদুর আহ্ছানউল্ল (র.) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্ম বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
হযরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এঁর জীবনী সম্পর্কে আলোচনা করেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। সমিতির সভাপতি খলিলুল্লাহ ঝড়ুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর গোলাম রহমান, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক সাংসদ ইন্জিনিয়ার মজিবুর রহমান, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহসহ সাতক্ষীরার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক চেষ্টা ও আন্তরিকতায় ইফতার ও দোয়া মাহফিলটি সুষ্টভাবে সম্পন্ন হয়। ইফতার মাহফিলে সাতক্ষীরাসহ দেশবাসীর সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এ ইফতার মাহফিলে ঢাকাস্থ সাতক্ষীরাবাসী এক মিলনমেলা পরিণত হয়।
শেখ সারহান নাসের তন্ময়ের এমপির পক্ষে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান জামালের একমাত্র সন্তান খুলনা জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য রায়হান জামান অয়ন গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময় এমপির পক্ষে খুলনা নগরীর ময়লাপোতা,শিববাড়ী,পিটিআই,রয়েল,রুপসা ঘাট,জেলখানা ঘাট ও বাংলাদেশ ব্যাংক মোড়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়,তাপস জোয়াদ্দার,জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক তানভীর রহমান আকাশ,সাংগঠনিক সম্পাদক কাজী নাজিব,সদস্য আবিদ হাসান ফাহিম,ছাত্রলীগ নেতা লতিফুর রহমান,রাকিব,আবু সাইদ,শানÍ,তামিম,প্রতীক,শুভ,রনি,মুগ্ধ,ইমন,আকাশ প্রমুখ।
তেরখাদা ইউনিয়ন পরিষদ ভবন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
পাতলা বাজারে ইউনিয়ন পরিষদ হবে এটা আমাদের প্রাণের দাবী। দাবী রক্ষায় রাজপথে রক্ত দিতেও প্রস্তুত আমরা। তেরখাদার সাচিয়াদহ ইউনিয়ন পরিষদ ভবন নিয়ে ষড়যন্ত্রর অভিযোগ তুলে এর প্রতিবাদে সোমবার সকাল আটটায় মানববন্ধন করেন ইউনিয়নবাসী।
এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন রহিয়াছে, যেখানে ১৯৬২ সাল থেকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা হয়। এখানে পরিষদের ভবনের জন্য জন্য ৩১ শতক জমি রয়েছে। বর্তমান চেয়ারম্যান যে জায়গাটি ক্রয় করেছেন সেখানে কোন জনগোষ্ঠী নেই বা ফাঁকা জায়গা এবং কোন প্রতিষ্ঠান ও নাই। বর্তমানে যে ভবনটি আছে সেটা পাতলা বাজারে মধ্যে অবস্থিত। এর পার্শ্বে রহিয়াছে কেজি স্কুল, সরকারী প্রাথমিক বিদ্যালয়, এন.সি মাধ্যমিক বিদ্যালয়, শত দল মহাবিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, একটি মসজিদ, একটি মন্দির, ও একটি এতিম খানা এবং পাশেই রহিয়াছে পাতলা পুলিশ ক্যাম্প। ম্যাপ অনুযায়ী পরিষদটি ইউনিয়নের মধ্যস্থলে অবস্থিত যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্ব দিক থেকে পরিষদটি ইউনিয়ন প্রান কেন্দ্রে অবস্থিত।
বক্তারা এসময় সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ইউনিয়নবাসীর দাবী মেনে নেয়ার আহবান জানায়। নতুবা কঠোর কর্মসূচিরর হুমকি দেয় তারা।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান উকিল উদ্দিন লস্করের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন মোল্লা হাবিবুল্লাহ পান্নু। এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ব্যাংক কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান, মাওলানা ফিরোজ, সাবেক ইউপি সদস্য অরুন কুমার বিশ^াস, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসিব মোল্লা, সাধারণ সম্পাদক খান নজরুল, সাবেক ইউপি সদস্য নিয়ামত তরফদার, আ: রাজ্জাক শিকদার , শিকদার মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা মো: আ: রাজ্জাক মোল্লা, জয়নাল আবেদিন, জিন্নাত চৌধুরি, মুজিবর রহমান, খান মহব্বত আলী, এনায়েত মুন্সী, মো: মুরাদ, মো: এমদাদুল, এসাহাক মোড়ল, আবুল কালাম আজাদ, তন্ময়, সনাতন বিশ^াস, মুহাসীন বিশ^াস, সন্জয় বিশ^াস, লেহাজ মোল্যা, কায়কোবাদ মোল্লা,রন্জিত বিশ^াস, জিয়াউর রহমান, মজিবুর রহমান।
পাইকগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকার দুই সাজার আসামিসহ গ্রেফতার ৭
পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে সাত পরোয়ানার আসামিকে গ্রেফতার করেছে। রোববার রাতে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, গদইপুর ইউনিয়নের কুরবান শেখের ছেলে হযরত শেখ(৩৫), ছলিম শেখের ছেলে আলাউদ্দীন শেখ(৪৯), সোলাদানা ইউনিয়নে মোহম্মদ আলীর ছেলে কামরুজ্জামান(৪০), কপিলমুনি ইউনিয়নের আত্তাব আলীর ছেলে বিল্লাল(২৭), কপিলমুনি ইউনিয়নের আবুল হোসেন মোল্লার ছেলে আবুল বাঁশার(২২), পাগল সরদারের ছেলে সামছুর সরদার(৬০), রাড়ুলী ইউনিয়নের মান্দার মোড়লের ছেলে আবু তালেব মোড়ল(৬৬)কে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার পরোয়ানার আসামিরা টাকা পয়সা লেনদেন চেকের মামলার আসামি। গ্রেফমার আসামিদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।










































