Home আঞ্চলিক মাগুরার মহম্মদপুরে  চেয়ারম্যান, সদস্য ও সচিবগনের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মাগুরার মহম্মদপুরে  চেয়ারম্যান, সদস্য ও সচিবগনের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

34

 

মাগুরা প্রতিনিধি।।
মাগুরার মহম্মদপুর উপজেলাতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগনের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত তিনদিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের গত মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরর জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আবদুল্লাহেল কাফী।

উক্ত প্রশিক্ষণ কোর্সে মহম্মাদপুর উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সচিবসহ মোট ১১২ জন অংশ গ্রহণ করেন।