খুলনায় আজ ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর আয়োজনে আজ (মঙ্গলবার) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয় সামনে হতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে।
আসন্ন রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ,দিনের বেলায় হোটেল রেস্তরা বন্ধ, অশ্লীলতার ও বেহায়াপনা বন্ধসহ যথাযথ ভাবগাম্ভীর্যের মাধ্যমে মাহে রমজানের উদযাপন করার দাবীতে মিছিল অনুষ্ঠিত হচ্ছে বলে দলটির নগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে স্বাগত মিছিল সফল করার আহবান জানিয়েছেন দলের নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন, শেখ হাসান ওবায়দুল করিম।
সিটি মেয়রের শোক
খবর বিজ্ঞপ্তি
মাদারীপুরের শিবচর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনার ৪জনসহ ২০জন নিহত হওয়ার ঘটনায় সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একইসাথে সিটি মেয়র দুর্ঘটনায় আহতদের আশু সুস্থতা কামনা করেন।
‘শুধু একটাই পৃথিবী’ শ্লোগানে দাকোপে ইকো মেলা
স্টাফ রিপোর্টার
জলবায়ূ পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় ‘শুধু একটাই পৃথিবী’ শ্লোগান নিয়ে খুলনার উপকূলে রবিবার (২০ মার্চ) অনুষ্ঠিত হলো ইকো মেলা। দাকোপ উপজেলার লাউডোবে বাজার সংলগ্ন দুর্গা মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ এসোসিয়েশন ফর সাসটেইনাবল ডেভেলপমেন্ট (বিএএসডি) এ মেলার আয়োজন করে।
মেলায় ২৪টি স্বনির্ভর দলের সদস্যরা জৈব কৃষির নানা পদ্ধতি, বিভিন্ন ধরণের জৈব সবজি, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর কৌশল, হস্তশিল্প, মৃৎশিল্প, জৈব সার, দেশি বীজ ইত্যাদি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জেন্ডার বৈষম্য ও নারীর ক্ষমতায়ন বিষয়ক পট গান ও নাটিকা পরিবেশন করা হয়।
বিএএসডির উজ্জ্বল মার্কুস কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড.গ্লোরিয়া ঝর্ণা সরকার।
বুড়িরডাবুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যাণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম সুলতান, প্রজিত রায়, মিজানুর রহমান, ডা. বঙ্কিম কুমার হালদার, উজ্জ্বল কুমার দত্ত, মো. হেলাল আহমেদ, মো. আমজাদ হোসেন সরদার,নিরাপদ মন্ডল, শেখ যুবরাজ, চেয়ারম্যান, সুদেব কুমার রায়, সরোজিৎ কুমার রায়, মানষ কুমার রায়, মিহির মন্ডল, মিলন কান্তি সরকার, পরিতোষ কুমার মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,পৃথিবীকে ভাল রাখতে হলে মাটিকে ভাল রাখতে হবে। আর মাটির সুস্বাস্থ্য নির্ভর করে জৈব গুণাগুণের উপর। নিরাপদ খাদ্যের জন্য সকলের জৈব সবজি চাষ করা উচিত। একই সাথে লবণাক্ত এলাকায় মাছ চাষের পাশাপাশি লবণসহিষ্ণু ফসলের চাষা করতে হবে।
কারিতাস ও ক্যাফোড-এর আর্থিক সহায়তায় ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স এ্যান্ড ফুড সিকিউরিটি (সিসিআরএফএস) প্রকল্পের অংশ হিসাবে মেলাটির আয়োজন করা হয়।
খুলনার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাসুদ মাহমুদকে সংবর্ধনা প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও বিশিষ্ট সংগঠক মাসুদ মাহমুদ প্রাথমিক শিক্ষা পদক-২০২২ সালের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজকর্মী নির্বাচিত হওয়ায় খুলনা সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদের উদ্যোগে সোমবার বিদ্যালয়ের প্রাঙ্গণে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের সাবেক জোসেফিয়ান ডাঃ বোরহান উদ্দিন আহমেদ, সাজ্জাদুর রহিম পান্ত, খন্দকার নজরুল ইসলাম, সাব্বির রহমান, পল্লব নন্দী, কাজী সফিকুল আলম, ফারুক-আল-মুজাহিদ, মোঃ কামরুল আলম, মোঃ তৌফিকুর রহমান টুলু, মামুন আল হাসান, মাহমুদুল করিম, মোঃ মিজানুর রহমান, মোঃ শাহরিয়ার নাজিম রিফাতসহ বিদ্যালয়ের বর্তমান, সাবেক ছাত্র, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজকর্মী মাসুদ মাহমুদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
যশোরে তিন চাঁদাবাজ পুলিশের খাচায়
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে চাঁদাবাজীর অভিযোগে মামুন হোসেন(১৯), সুজন খা (২০), ও রাশেদ খা(২১) নামে তিনজন চাঁদবাজকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করাও হয়েছে দুটি বার্মিজ চাকু।ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার কচুয়া ভাঙ্গা ব্রীজের পাশে।আটক মামুন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের লিটনের ছেলে, সুজন নওয়াপাড়া রোডের মৃত আজাহারের ছেলে ও রাশেদ খালধার রোডের কামল হোসেনের ছেলে। এঘটনায় ভুক্তভোগী শহরতলির শেখহাটির আশরাফু জামানের ছেলে আরাফাত জামান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এক মামলা (৮২/২০.০৩.২৩) করেছেন। বাদী তার অভিযোগে জানায়, আসমি তারা তার কাছে আগের থেকে চাঁদা দাবি করে আসছিল। গতকাল রাত ৯ টার দিকে বাদি তার ভাইকে নিয়ে যশোর শহরে আসার জন্য রাজারহাট মোড়ে দাড়িয়ে ছিল। এসময় আসামিরা বাদি ও তার ভাইকে কচুয়া ব্রীজের কাছে নিয়ে যায়।সেখানে নিয়ে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাদা দিতে অস্বীকার করায় আসমিরা আরাফাতের পকেটে থাকা ১১ হাজার টাকা তুলে নেয়।এসময় বাদীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে মামুন ও সুজনকে আটক করে। খবর দিলে পুলিশ তাদের আটক করে। পরে খালধার রোড থেকে রাতেই রাশেদকে আটক করে পুলিশ।অপর একজনের নামও আরাফাত পলাতোক রয়েছে।এরাঘটনাস্থ থেকে পালিয়ে ছিল।
জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো তাজুল ইসলাম বলেন, এঘটনায় থানায় নিয়মিত চাঁদাবাজীর মামলা হয়েছে
বটিয়াঘাটা উপজেলা পোষ্ট অফিস উদ্বোধন
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন অতীতে যখন ইলেকট্রনিকস যোগাযোগ ব্যবস্থা ছিলো না তখন সাধারণ মানুষ সহ অফিসিয়াল কোন ঘোষণা, সতর্কবার্তা, নির্দেশ বা বার্তা সরকার প্রচার করতো ডাক বিভাগের চিঠির মাধ্যমে। তখন ব্যস্ত সময় পার করতো ডাক বিভাগের রানার, কর্মচারী ও কর্মকর্তারা। আধুনিক সভ্যতায় ইলেকট্রনিকস প্রযুক্তির কারনে ডাক বিভাগের প্রয়োজনীয়তা যখন কিছুটা কম অনুভব করতে শুরু করেছিলো বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও বলিষ্ঠ পদক্ষেপে দেশের সকল ডাক কেন্দ্রগুলিকে নয়া ডিজিটালাইজেশন করে গড়ে তোলা হচ্ছে। তিনি গতকাল সোমবার বেলা এগারোটায় ডাক বিভাগের বাস্তবায়নে জরাজীর্ণ ডাকঘর সমূহ সংস্কার/পূনর্বাসন ২য় পর্যায় প্রকল্পের আওতায় প্রায় পৌনে এক কোটি টাকা ব্যায়ে নবনির্মিত বটিয়াঘাটা উপজেলা পোষ্ট অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোষ্ট মাষ্টার জেনারেল (দক্ষিণাঞ্চল) মোঃ শামসুল আলম, ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল এফ এম ওয়ালিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, খুলনা ডাক বিভাগের সুপারিন্টেনডেন্ট মোঃ তৌহিদুল ইসলাম, প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সিনিয়র সাংবাদিক অব: অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক অরুপ জোদ্দার, ডাক বিভাগের পরিদর্শক (প্রশাসন) গোবিন্দ মন্ডল, পরিদর্শক প্রনবেশ গাইন, উপজেলা পোস্ট মাষ্টার অনুপম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী সত্যেন্দ্রনাথ মন্ডল, এস আই সাফুর আহম্মেদ, ডাক বিভাগের উদ্যোক্তা মৃগাঙ্ক মন্ডল টগর, ডাক বিভাগের উদ্যোক্তা রাজু বিশ্বাস প্রমূখ। প্রধান অতিথি এ ফিতা কেঁটে ভবনের ফলক উন্মোচন করেন।
খুলনার আবু নাসের হাসপাতালের ফার্মাসিস্ট ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
খুলনা ব্যুরো
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বরখাস্তকৃত ফার্মাসিস্ট সুধাংশু শেখর বাড়ই ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় সুধাংশু শেখর বাড়ই ও তার স্ত্রী তুলসী রানী বাড়ইয়ের বিরুদ্ধে ১ কোটি ৫২ লাখ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, সুধাংশু শেখর বাড়ই তার জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৭০ লাখ ২২ হাজার টাকার সম্পদ প্রদর্শন করেছেন। কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে স্থাবর ও অস্থাবরসহ মোট ১ কোটি ৯৯ লাখ টাকার সম্পদ পাওয়া যায়।
এছাড়া পারিবারিক ব্যয়সহ অন্যান্য খরচ বাবদ ব্যয় করেছেন ২৪ লাখ ৭৫ হাজার টাকা। ব্যয় বাদে তার নিট আয় ৪৬ লাখ ৫৪ হাজার টাকা। ফলে সুধাংশু শেখর বাড়ইয়ের অবৈধভাবে উপার্জিত আয় ১ কোটি ৫২ লাখ টাকা। অবৈধ সম্পদ গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে যা দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া সুধাংশু শেখর বাড়ই তার অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে খুলনা মহানগরীর বয়রায় একটি তিনতলা ভবন ও স্ত্রী তুলসী রানী বাড়ইয়ের নামে একটি চারতলা ভবন তৈরি করেছেন। তুলসী রানী বাড়ই জমিসহ বাড়ি তার স্বামীর ঘুষ ও র্দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ জানা সত্ত্বেও হেবানামা মূলে গ্রহণ করে নিজ দখলে রেখে একই আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও উল্লেখ করা হয়।
খুলনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৮৩৬ পরিবার
স্টাফ রিপোর্টার
‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামীকাল বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় খুলনায় তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৭৯টি এবং চতুর্থ পর্যায়ের ৭৫৭টিসহ মোট ৮৩৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। এর মধ্যে রূপসা উপজেলায় ৭৫টি, তেরখাদা উপজেলায় ৯০টি, ডুমুরিয়া উপজেলায় ২০০টি, পাইকগাছা উপজেলায় ৬৬টি, দাকোপ উপজেলায় ৭৫টি, বটিয়াঘাটা উপজেলায় ৮০টি, দিঘলিয়া উপজেলায় ১৮০টি এবং ফুলতলা উপজেলায় ৭০টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন সোমবার দুপুরে তার সম্মেলনকক্ষে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, খুলনা জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের কাজ সফলভাবে পরিচালিত হচ্ছে। চতুর্থ পর্যায়ে ঘর নির্মাণে ব্যয় হয় প্রায় ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
প্রেসব্রিফিয়ে এ জানানো হয়, ক শ্রেণির পরিবার যার জমি ও ঘর কিছুই নেই এমন ভূমিহীন-গৃহহীন, ছিন্নমূল ও অসহায় দরিদ্র পরিবার এবং খ শ্রেণির পরিবার যার সর্বোচ্চ ১০ শতাংশ জমির সংস্থান আছে, কিন্তু ঘর নেই এমন পরিবার। ক শ্রেণির পরিবারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকারি নিস্কন্টক খাস জমি, সরকারিভাবে ক্রয়কৃত জমি, সরকারের অনুকূলে কারো দানকৃত জমি অথবা রিজিউমকৃত জমিতে ভূমিহীন-গৃহহীনদের ২শতক জমিসহ সেমিপাকা একক গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। খাস জমির সংস্থান না থাকায় খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ৩.৭০ একর, দিঘলিয়া উপজেলায় ২.৪১৮ একর, বটিয়াঘাটা উপজেলায় ২.০০ একর, ফুলতলা উপজেলায় ৪.১২ একর এবং রূপসা উপজেলায় ০.২৪ একরসহ মোট ১২.৪৭৮ একর জমি কেনা হয়েছে।
প্রেসব্রিফিংয়ে আরো জনানো হয়, খুলনা জেলার মোট ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা ৫ হাজার ৫২৯টি। ইতিমধ্যে প্রথম পর্যায়ে ৯২২টি, দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৩৫১টি এবং তৃতীয় পর্যায়ে ৯০৬টি জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। চলমান চতুর্থ পর্যায়ে তৃতীয় ধাপে বরাদ্দপ্রাপ্ত মোট গৃহের সংখ্যা ১ হাজার ৮১৯টি। বর্তমানে কাজ চলমান ১ হাজার ৬২টি গৃহে ভূমিহীন-গৃহহীন পুনর্বাসনের পর খুলনা জেলায় অবশিষ্ট ভূমিহীন-গৃহহীন পরিবার থাকবে ৩৭৬টি।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত ব্যারাকে তেরখাদা উপজেলায় ৩০টি, পাইকগাছা উপজেলায় ৭৩টি ও দাকোপ উপজেলায় ৫০টিসহ মোট ১৫৩টি এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য কর্তৃক দাকোপ উপজেলায় দুটি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
প্রেসব্রিফিংয়ে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মুনিম লিংকন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
কেশবপুরে মির্জাপুর মহিলা মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পুরুষ্কার বিতরণ
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে মির্জাপুর মহিলা দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে সারাদিন ব্যাপি বিভিন্ন খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আবুল কাসেম সরদারের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওঃ খলিলুর রহমানের পরিচালনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদিন ব্যাপি অনুষ্ঠান চলে। এ সময় উপস্থিত ছিলেন, মেম্বার কামরুল ইসলাম, সাংবাদিক আলমগীর হোসেন, মোঃ আয়ুব হোসেন, হাফেজ মাওঃ ফারুক হোসেন, হাফেজ মাওঃ আসাদুজ্জামান, মাষ্টার শাহীন রেজা,মাষ্টার আব্দুস সালাম, মাষ্টার নুর নবী, মাষ্টার আফসার ছিদ্দিকি, শিক্ষিকা মিস ফারজানা ইয়াসমিন, রিজিয়া খাতুন প্রমুখ। পরে ছাত্র/ ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রূপসায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ৭৫ পরিবার
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ৭৫ ভূমিহীন-গৃহহীন পরিবার। মুজিববর্ষের অঙ্গিকার ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২২ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ে নির্মিত এসব ঘরের চাবি ও দলিল হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। যার মধ্যে রূপসা উপজেলায় ৭৫টি ঘর রয়েছে।
২০ মার্চ বেলা সাড়ে ১১টায় রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান উপজেলা অফিসার্স ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২ শতক জমিতে নির্মিত সেমিপাকা টিনশেড ঘরে রয়েছে ২টি কক্ষ, ১টি রান্নাঘর, ১টি বাথরুম ও ১টি বারান্দা। রূপসা উপজেলায় ৪র্থ পর্যায়ে শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাটে ৭৫ টি পরিবারের মধ্যে ৭৫ টি ঘর হস্তান্তর করা হবে। এ নিয়ে রূপসা উপজেলায় মোট ৪৩৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন করা হবে। অবশিষ্ঠ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন-গৃহহীনদের বাছাই এবং ঘরের নির্মাণ কাজে কোন প্রকার অনিয়ম হলে ছাড় দেওয়া হবেনা। এমনকি ইতিপূর্বে যারা ঘর পেয়েছে সেখানে ঘর বরাদ্দে কোন অনিয়ম বা জমি আছে এমন ব্যক্তিরা ঘর পেয়েছে বলে প্রমান পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আনিছুর রহমান, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ আজিম, সাংবাদিক বেনজীর হোসেন, আশিকুর রহমান বাবু, মুস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, চিত্ত রঞ্জন সেন, বিএম শহিদুল ইসলাম, রেজউল ইসলাম তুরান, সৈয়দ মোর্শেদুল আলম বাবু, জিএম আছাদ, আইয়ুব আলী ফকির, মুর্শিদ আলী।
অগ্নি নির্বাপনে করণীয় বিষয়ক সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে রূপসা মহড়া
রূপসা প্রতিনিধি
অগ্নি নির্বাপনে করণীয় বিষয়ক সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বেলা বিকেল সাড়ে ৩টায় ইলাইপুর চৌরাস্তা মোড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে রূপসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন স্থানীয়দের ছোট খাটো অগ্নিকান্ড ও গ্যাস সিলিন্ডারে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রনে প্রাথমিক প্রশিক্ষণ দেন। এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের সদস্য মোঃ নেওয়াজ শরিফ, মোঃ শরিয়াতুল্লাহ, মোঃ আকছেদ আলী, মোঃ সামছুল হক, মোঃ সিরাজুল ইসলাম। মহড়ার শুরুতে স্বাগত বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ কামরুজ্জামান সোহেল। রূপসা এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ০১৭২০-৩৩৪৪৬৪ নম্বরে সংবাদ দেয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান স্টেশন কর্মকর্তা।
বাজার কালিবাড়ি মন্দিরে প্রার্থনা
খবর বিজ্ঞপ্তি
আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নির্মল কংস বনিকের স্ত্রী শেফালি রানী কংস বনিক পরলোক গমন করেছেন। রোববার রাতে অসুস্থ জনিত রোগে ভোগার পর শেষ নি:শে^ষ ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫বছর।
প্রয়াতের আত্মার শান্তি কামনা করে সোমবার বেলা ১১টায় বাজার কালিবাড়ি মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে। পরিচালনায় ছিলেন উজ্জল ব্যানার্জী। ব্যবস্থাপনায় ছিলেন সুব্রত হজালদার তপা ও প্রশান্ত ব্যানার্জী। এ সময় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ালেখা ও খেলাধুলা ওতপ্রোতভাবে জড়িত:খালেক
তথ্য বিবরণী।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পড়ালেখা ও খেলাধুলা ওতপ্রোতভাবে জড়িত। খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলায় জয় পরাজয় বিষয় নয়, অংশগ্রহণই প্রধান বিষয়।
মেয়র সোমবার বিকালে খুলনা রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তালুকদার আব্দুল খালেক একাডেমি ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিটি মেয়র বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমান সরকার দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে যাচ্ছে। চিকিৎসাসেবার মান উন্নয়নের জন্য শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়সহ ডেন্টাল কলেজ নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া এই সরকারের আমলে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন করা হয়েছে। বেসরকারি তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে।
রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ নাঈম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক মোঃ মোসলেম উদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশিদী রেজা ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোঃ শিহাব উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল।
উল্লেখ্য, ছয়তলা বিশিষ্ট রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তালুকদার আব্দুল খালেক একাডেমি ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় চার কোটি টাকা।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ডকুমেন্টরী ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শনীর উদ্বোধন
তথ্য বিবরণী
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ডকুমেন্টরী ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ প্রদর্শনীর উদ্বোধন সোমবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রূপান্তর কর্মী হিরণ¥য় মালাকারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর থিয়েটারের সিনিয়র কর্মী, গীতিকার, সুরকার হিরণ¥য় মালাকারের মা মমতা মালাকার আর নেই। সোমবার বেলা দুটোর সময় রূপসা উপজেলার শিয়ালীতে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালকদ্বয় স্বপন কুমার গুহ ও রফিকুল ইসলাম খোকন এক শোক বার্তায় পরলোকগত মমতা মালাকারের আত্মার শান্তি কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সাতক্ষীরায় আবাসিক হোটেলের আড়ালে চলছে অসামাজিক কর্মকান্ড
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কর্মকান্ড চলার অভিযোগ উঠেছে। জানা গেছে, সাতক্ষীরা শহর জুড়ে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে আবাসিক হোটেল। লাগামহীন ভাবে গড়ে তোলা এসব হোটেলে কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে অসামাজিক কার্যকলাপ ও অনৈতিক কর্মকান্ড। সাতক্ষীরা জেলা জুড়ে প্রায় দুই ডজন আবাসিক হোটেল আছে। এদের মধ্যে অধিকাংশ হোটেলে সরকারি বিধি ও আইন অমান্য করে নিয়মবহির্ভূত ভাবে কোন প্রকার বৈধ কাগজ ছাড়াই কপোত-কপোতীদের একসাথে রুমে সময় যাপনের সুযোগ করে দিচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চল সহ বাইরের অন্যান্য অঞ্চল থেকে যুবকরা অল্প বয়সী তরুণীদের বিয়ের প্রলোভন দেখিয়ে কথার জালে ফাসিয়ে হোটেল ম্যানেজার ও মালিকদের মোটা অংকের টাকা দিয়ে ঘন্টা চুক্তিতে রুম ভাড়া নিয়ে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে সময় যাপন করছে। বিয়ের প্রলোভনে পড়ে দেহ বিলিয়ে দেওয়া অনেক তরুণী প্রতারণার স্বীকার হয়ে আত্নহত্যার পথ বেছে নিচ্ছে বলেও অভিযোগ আছে। নিয়ম আছে কোন আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে হলে জাতীয় পরিচয় পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্রের কপি জমা দিতে হবে। অথচ টাকার প্রতি আসক্ত হয়ে রাতারাতি কোটি পতি বনে যাওয়ার অভিপ্রায়ে বৈধ কাগজ ছাড়াই অসামাজিক কর্মকান্ডে সুযোগ করে দিচ্ছে কিছু সংখ্যক অসাধু হোটেল ব্যবসায়ীরা। কপোত কপোতীরা নাম গোপন রাখার ক্ষেত্রে আবাসিক হোটেলের নাম এন্ট্রি করা খাতায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করছে। আবাসিক হোটেল কর্তৃপক্ষ তরুন তরুনীদের অবৈধভাবে হোটেলে থাকার সুযোগ সৃষ্টি করে দেওয়ায় সমাজে মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সাতক্ষীরা জেলা শহর জুড়ে অনেক আবাসিক হোটেলের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা। অভিযোগ আছে, মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে অনেক তরুণ তরুণী আর দালালদের আটক করলেও রাঘব বোয়ালরা থাকেন ধরাছোঁয়ার বাইরে। টাকার বিনিময়ে সাতক্ষীরা জেলার সদরে আবাসিক হোটেল সাগরে অসামাজিক কার্যকলাপ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গত ইং ১৮মার্চ সকাল ১১.৩৬ মিনিটে হোটেলে পৌছে দেখা গেছে রুমে একসাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা সময় যাপন করা দুইজন তরুণ তরুণী। তাদের মধ্যে একজন তরিকুল নামে পরিচয় দেন এবং অপর তরুণী নাম প্রকাশ করতে রাজি হননি। তবে তিনি একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী বলে দাবি করেন। তাদের কোন বৈধ কাগজ আছে কিনা জানতে চাইলে হোটেল ম্যানেজার শফিকুল ইসলাম বলেন তাদের কোন জাতীয় পরিচয় পত্র কিংবা কাবিনের কোন ফটোকপি আমাকে দেয়নি। বৈধ কাগজ ছাড়া ছেলে মেয়েদের একসাথে হোটেল রুমে সময় যাপন করার কোন নিয়ম আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন একজন বিশেষ ব্যক্তির অনুরোধে আমি হোটেলের রুম ভাড়া দিয়েছি। ঐ তরুণ তরুণীর অনৈতিক কর্মকান্ড কে আড়াল করতে সাগর হোটেল এর ম্যানেজার পরিচয়দানকারী শফিকুল ইসলাম বেপরোয়া হয়ে উঠেন। প্রথমে তিনি ঐ তরুণ তরুণীকে স্বামী স্ত্রী বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্ত সাংবাদিকদের প্রশ্নবাণে নিজ মুখে অকপটে স্বীকার করেন তারা স্বামী স্ত্রী না। এদিকে বিয়ে না করে অবৈধভাবে হোটেল রুমে থাকা ব্যক্তির সাথে সরাসরি আলাপকালে অবৈধভাবে মিথ্যা স্বামী স্ত্রী পরিচয়ে হোটেল সময় যাপনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখনো বিয়ে হয়নি। আমাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে। এ সময় ঐ তরুণ তরুণীকে হোটেলে রুম ভাড়া করে দেওয়া অন্য একজন ব্যক্তি হোটেল ম্যানেজার এর ফোন পেয়ে দ্রুত সাতক্ষীরা সদরে অবস্থিত আবাসিক হোটেল সাগরে ছুটে চলে আসেন। তিনি আসা মাত্রই উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি অন্য দিকে ধাবিত করে ঐ তরুণ তরুণী কে দ্রুত গতিতে পলায়ন করাতে সক্ষম হন। সুশীল সমাজের মতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির অভাবে আবাসিক হোটেল গুলোতে চলছে অনৈতিক কর্মকান্ড। এখনি এসব অনৈতিক কর্মকান্ড থামানো না গেলে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে ধাবিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, প্রশাসনের একেবারে নাকের ডগায় থাকা আবাসিক হোটেল এর আড়ালে চলছে তরুণ তরুণীদের অসামাজিক কার্যকলাপ। তারা আরও বলেন, দায়িত্বশীল পদে থাকা কর্তা ব্যক্তিরা করছে কি? এ বিষয় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান মুঠোফোনে আলাপকালে বলেন, আমরা এখনো কারো কাছ থেকে অভিযোগ পায়নি। আপনার মুখে শুনলাম ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয় সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সাথে মুঠো ফোনে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে মুঠো ফোনে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় বিল্লাল সানা আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বিল্লাল সানা (৫৫) গুরুতর আহত হয়েছেন। আহত বিল্লাল সানা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। গত রবিবার সকালে উপজেলার মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নে মাদারতলা এলাকার বিল্লাল সানার সাথে পার্শ^বর্তী রফিকুল গাজীর জমি জমা নিয়া দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে রফিকুল তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিল্লাল সানার বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বিল্লাল গুরুতর আহত হয়। পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।
কেশবপুর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে প্রেসব্রিফিং
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে চতুর্থ দফায় ৪৫জন ভুমিহীন ও গৃহহীন পরিবারে মাঝে ২ শতক জমির দলিল ও ঘর বরাদ্দ প্রদান এবং ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা উপলক্ষে সাংবাদিকদের সাথে ইউএনও’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সোমবার সকালে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, এ উপজেলায় যাচাই-বাচাইয়ের পর চুড়ন্তভাবে ২৪০ জনকে ভুমিহীন ও গৃহহীন পরিবার হিসাবে বিবেচনা করা হয়। তবে এদের মধ্যে কেউ কেই স’ায়ীভাবে উপজেলার বাইরে বসবাস করায় এবং কেউ কেউ মৃত্যুবরন করায় ভুমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ২৪০ থেকে নেমে ২২৯ জনে দাড়িয়েছে। এদের মধ্যে প্রথম পর্যায় ১০৫ জন, দ্বিতীয় ও তৃতীয় পর্যায় ৭৯ জনসহ মোট ১৮৪ জনকে জমির দলিল ও বাড়ীর চাবী ইতোমধ্যে হন্তান্তর করা হয়েছে। সর্বশেষ চতুর্থ পর্যায় আগামী ২২ মার্চ বুধবার সকালে সারা দেশে একযোগে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করবেন। সেই ধারাবাহিকতায় এ উপজেলার ৪৫জন ভুমিহীন ও গৃহহীন পরিবারে মাঝে ২ শতক জমির দলিল ও ঘরেরর চাবি হস্তান্তরের মাধ্যমে ১৯২ টি উপজেলার সাথে কেশবপুর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহসভাপতি মোতাহার হোসাইন, সাধারণ সমপাদক জয়দেব চক্রবর্ত্তী, দপ্তর সমপাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সমপাদক শেখ শাহীন, হাজী রুহল কুদ্দুস, মাওঃ আব্দুর রহমান প্রমুখ। এসময় কেশবপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপসি’ত ছিলেন।
কালিগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়
কালিগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও প্রেস কনফারেন্স উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সোমবার ২০( মার্চ ) বিকাল ৩ টায় সংবাদ সম্মেলনে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ভাড়াশিমলা চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনসহ সংবাদকর্মী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে উল্লেখ করা হয়, ক্ষুধামুক্ত -দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০ প্রণয়ন করা হয়েছে। উপজেলায় ক শ্রেনীর তালিকাভুক্ত ভুমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমে ৪০ টি গৃহের বরাদ্ধ পাওয়া গেছে। মোট ৩৭১ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ১ ম, ২য় ও ৩য় পর্যায়ে ২২১ জন পরিবারকে জমি ও ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ১১০ টি ঘরের কার্যক্রম চলমান যা পরবর্তীতে সমাপন্ন উপকারভোগীদের হস্তান্তর করা হবে বলে ইউএনও রহিমা সুলতানা বুশরা জানান।
কালীগঞ্জের ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরা কালিগঞ্জের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মা- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে সোমবার (২০ মার্চ) বেলা ১১ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকার শিক্ষক শেখ শামিম উর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সৈয়েদ হাসানত আলী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রতিটি মায়ের উচিৎ তার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিসছে এবং ঠিকমত লেখাপড়া করছে কিনা। সন্তানকে মানুষের মত মানুষ করতে হলে সর্ব প্রথম মায়ের ভূমিকা সঠিকভাবে পালন করতে হবে। সন্তানের প্রতি মায়েদের খেয়াল রাখতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে স্কুলের শিক্ষকদের পাশাপাশি মায়েদের সব সময় লক্ষ্য রাখতে হবে। মায়েরা যেন তাদের সন্তানদের বাল্যবিবাহ না দেন সেদিকে সচেতন হতে হবে। সমাবেশে শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ,সাংবাদিক ,সুধীজন এবংপ্রায় ৮০০ জনের অধিক মা অংশগ্রহণ করেন।
কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে র্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের গৌরবময় ৪০ বছর পূর্তিতে গুণিজন সন্মাননা, কার্য নির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা আবহাওয়া প্রতিকূলের মধ্যেও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিকাল ৫ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী সহকারে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে শেষ হয়। পরবর্তীতে সন্ধ্যা ৭ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় জমকালো আয়োজনের এই অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, হবেকালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহাবুবর রহমান, জেলা আ’লীগের উপদেষ্টা কমিটির সদস্য শেখ মাসুদা খানম মেধা, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আব্দুল্লাহ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে কালিগঞ্জ প্রেসক্লাবের সৌজন্যে চল্লিশ ব্যাক্তিকে নিজ অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন সন্মাননা ক্রেষ্ট, সনদ ও উত্তরীয় প্রদান করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ১২ জন ইউপি চেয়ারম্যান, কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সদস্যদের মাঝে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাবের সকল সদস্য উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করেন। মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।
ডুমুরিয়ার পল্লী চিকিৎসকদের সার্টিফিকেট বিতরনের নামে আবারও মোটা অংকের টাকা দাবির অভিযোগ!
ডুমুরিয়া প্রতিনিধি
আবারও প্রতারনার ফাদঁ পেতেছেন বাংলাদেশ প্রাথমিক চিকিৎসা ইনস্টিটিউট মেডিকেল সার্ভিসেস লিমিটেড কর্তৃপক্ষ। এবার ডুমুরিয়ার ৬০ পল্লী চিকিৎসকদের ডাকে সার্টিফিকেট পাঠিয়েছে বলে অনেককে ম্যাসেজ দিয়েছেন। ওই ম্যাসেজে বলাহয়েছে পরীক্ষার ফিস ও আইডি চার্জ বাবদ সাড়ে ৫’শ টাকা জনপ্রতি দিয়ে সার্টিফিকেট নিতে।
ডুমুরিয়ায় ৬০ পল্লী চিকিৎসককে রিফ্্েরসার্স ট্রেনিংয়ের নামে ঢাকাস্থ বাংলাদেশ প্রাথমিক বাংলাদেশ প্রাথমিক চিকিৎসা ইনস্টিটিউট মেডিকেল সার্ভিসেস লিমিটেড সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। ২১ দিন ট্রেনিং দেয়ার কথা থাকলেও মাত্র ৯ দিনেই শেষ হয়। খুলনা বা ঢাকা থেকে কোন প্রশিক্ষক বা কোন পরিদর্শক দল না আসলেও তাদেও টিএডিএ দেখানো হয়। টেনিং শেষে সার্টিঠিকেট প্রদানের বিধান রয়েছে। ওই সার্টিফিকেটে খুলনা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষর থাকার কথা। অনৈতিক ভাবে মোটা অংকের টাকা নেয়ায় দু’কর্মকর্তা স্বাক্ষর না করায় এখনও সার্টিফিকেট দেওয়া হয়নি। বার বার তারিখ দিয়েও ওই প্রতিষ্ঠান সমাপনি অনুষ্ঠান ও সার্টিফিকেট দিতে গড়িমসি করছেন। এদিকে ডাক যোগে সার্টিফিকেট দেয়া হবে বলে নতুন ফন্দি শুরু করেছেন ওই প্রতিষ্ঠানটি। প্রশিক্ষন গ্রহনকারী বেশ কয়েকজনের ম্যাসেনজারে একটি ম্যাসেজে বলেছেন, ডাক যোগে সার্টিফিকেট পাঠানো হয়েছে। পরীক্ষার ফিস ৩’শ টাকা এবং আইডি চার্জ ২’৫০ টাকা মোট সাড়ে ৫’শ টাকা দিয়ে সার্টিফিকেট উঠায়ে নেন। ওই প্রতিষ্ঠানের জেলা প্রতিনিধি দাবি কারি আব্দুল কাইয়ুম এর ব্যবহৃত ০১৭১৩৫৮৯১৮৯ নম্বর মোবাইলে নতুন কওে টাকা নেয়ার কারণ জানার জন্য ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। এদিকে জেলা সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ বলেছেন, অনেক অসংগতির সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ায় ওই সার্টিফিকেটে স্বাক্ষর করা হয়নি। তবে আগের মত যদি এবারও তার স্বাক্ষর স্কান করে বসিয়ে দেয় তাহলে মামলা করবেন বলে তিনি জানান। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুফিয়ান রোস্তম বলেছেন, অনেক অনিময়মের কথা জানার পর ওই সার্টিফিকেটে স্বাক্ষর করা হয়নি।
ডুমুরিয়ায় রমজানের পবিত্রতা রক্ষায় মিছিল
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ গ্রহন করেন ইসলামী আন্দোলন ডুমুরিয়া উপজেলা শাখার মাওলানা মুজিবুর রহমান, মুফতি আব্দুর জব্বার, মুফতি আব্দুস সালাম, মাওলানা ওলিয়ার রহমান, মুফতি ওমর ফারুক, মাওলানা জাকারিয়া শেখ প্রমুখ। এ সময় খাবার হোটেল ও বিভিন্ন স্থানে নগ্ন সিনেমা বন্ধ রাখার কথা বলেন। এছাড়াও পবিত্র এ মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখার অঅহবান জানান। ##
ডুমুরিয়ায় টাকা-গহনা নিয়ে গৃহবধু উধাও
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সংসার ছেড়ে এক গৃহবধু (৩৩) স্বামীর গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে গত ১২মার্চ উপজেলার সাহস ইউনিয়নের বাগদাড়ি গ্রামে। বিষয়টি নিয়ে তার স্বামী মহিদুল ইসলাম ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বাগদাড়ি গ্রামের আবদউর রহিম মোড়লের ছেলে মহিদুল ইসলামের (৩৭) সাথে তালা উপজেলার গোনালী গ্রামের কওসার শেখের মেয়ে সালেহা বেগমের (৩৩) ইসলামী শরিয়া মতে বিবাহ হয়। তাদের ১৫ বছরের দাম্পত্য জীবনে মর্জিনা খাতুন (১২) নামের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এক প্রকার সুখেই চলছিল তাদের পারিবারিক জীবন। এরই মধ্যে প্রায় বছর খানেক আগে থেকে গৃহবধু সালেহা বেগম এলোমেলো চলাফেরা শুরু করে এবং লুকিয়ে লুকিয়ে মুঠোফোনে কথা বলে। যা নিয়ে তাদের মধ্যে প্রায়ই গন্ডগোল হত। এরই মধ্যে গত ১২মার্চ দুপুরে সাড়ে ১২টার দিকে সে বাড়ি থেকে উদাহ হয়। ঘটনার দিন সন্ধ্যায় মহিদুল বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। এরপর ঘরের ভিতওে গিয়ে দেখে তার সাব-বক্সেও তালা ভাঙ্গা এবং তার ভিতরে থাকা নগদ ৫লক্ষ টাকা, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল নেই। এ বিষয়ে স্বামী মহিদুল ইসলাম জানান, আমার স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তির সাথে প্রায়ই সময় কথা বলতো। আমার ধারণা, নগদ ৫লাখ টাকা ও গহনা নিয়ে সে তার সাথে পালিয়ে গেছে।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, বিষয়টি নিয়ে তদন্তসহ ওই গৃহবধুকে উদ্ধারের চেষ্টা চলছে। ##
মহেশপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অুনষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অুনষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আজমপুর ইউপির বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অুনষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকিদুল ইসলামসহ ছাত্র-শিক্ষক অভিবাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
শিরোমনিতে ওয়ালটন-ডে ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিরোমনিতে ওয়ালটন-ডে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী ও ওয়ালটন-ডে উপলক্ষে সোমবার সকাল দশটায় একটি বর্ণাঢ্য র্যালি শিরোমনির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওয়ালটন প্লাজা অফিসে সমবেত হয়ে কেক কাটার মধ্যে দিয়ে ওয়ালটন-ডে উৎসব উদযাপন করা হয়। পরে শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স,ম রেজওয়ান আলী, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিয়া হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা গাজী রেজাউল ইসলাম, খানজাহান আলী থানার এস আই হারুন অর রশীদ, খান জাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক তোফাজ্জেল হোসেন,শিরোমনি ওয়াল্টন প্লাজার সেলস অফিসার ,ওয়ালটন ডে অনুষ্ঠানে ওয়াল্টন প্লাজার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, এজেন্ট ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ওয়াল্টন পতাকা উত্তোলন করেন শিরোমনি শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম সহ শিরোমনি ওয়াল্টন প্লাজার সেলস অফিসারবৃন্দ।
বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাষ্টিসের সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাষ্টিসের চলতি বছরের(২০২৩) প্রথম সভা সোমবার সকাল ১১টায় হাসপাতালের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।হাসপাতালের চিকিৎসা সেবা বৃদ্ধি, প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ হাসপাতালের সার্বিক উন্নয়নে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাষ্টিস সভার সভাপতিত্ব করেন ট্রাষ্টিস চেয়ারম্যান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক।হাসপাতালের পরিচালক ডা. আব্দুর রবের সঞ্চালনায় সভায় মতামত তুলে ধরে বক্তৃতা করেন বোর্ড অব ট্রাষ্টিসের ট্রেজারার সৈয়দা লুৎফুন নাহার, ট্রাষ্টি বোর্ড সদস্য ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, বি এম এ সালাম, মিসেস হালিমা ইসলাম, এ্যাডঃ মেমরী সুফিয়া রহমান শুনু, হাসপাতালের উপ-পরিচালক শেখ মহিতুজ্জামান। সভায় হাসপাতালের সার্বিক উন্নয়নে চিকিৎসা সেবা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।বোর্ড অব ট্রাষ্টিসের চেয়ারম্যান ও সভার সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক হাসপাতালের সেবার গুণগত মানুন্নয়নে উন্নয়নমূলক সকল কাজ বাস্তবায়নে সকলকে সহযোগিতার মানষিকতা নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
কয়রায় উম্মে ফাতিমা কওমি মহিলা মাদ্রাসার উদ্বোধন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় উম্মে ফাতিমা কওমি মহিলা মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় কয়রা হাসপাতাল সংলগ্ন এ মাদ্রাসা উদ্বোধনের মধ্য দিয়ে ক্লাস শুরু হয়। মাদ্রাসার মুহতামিম মাওঃ মুফতি জাকির হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসা উদ্বোধন করেন শায়খুল হাদিস জামিয়া ইসলামিয়া চাঁদখালি শামসুল উলুম মাদ্রসার মুফতি মাওঃ আঃ রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাত্তন সিদ্দিকীয় মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ আবুল কালাম আজাদ, শামসুল উলুম মাদ্রসার সহকারি শিক্ষক মুফতি মাওঃ তাওহীদুর রহমান, জামিয়াতুল আবরার ইসলামিয়া মাদ্রসার শিক্ষক মাওঃ আব্দুল কুদ্দুস, পাইকগাছা তাবলীগ জামায়াতে আমির মাওঃ মোস্তফা, হাফেজ মুফতি মাওঃ ফরহাদ হোসেন সহ মাদ্রাসার ছাত্রীদের অভিাবক এবং এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্থানীয় পল্লী চিকিৎসক সাংবাদিক মোঃ কায়কোবাদ মাদ্রাসার নামে ৮ শতক জমি দান করেন। এছাড়া অত্র মাদ্রাসায় ৬ জন শিক্ষক এবং ৬০ জন ছাত্রী নিয়ে ক্লাস শুরু করা হয়েছে।
ইন্দুরকানীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ২২ শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষনা পূর্বে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক । সোমবার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের আবাসন প্রকল্পের পাকা ঘরগুলো মান যাচাই বাছাই ও গৃহহীন ভূমিহীন মুক্ত হওয়ার পুর্বে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান পরিদর্শন করেন । তিনি হোগলাবুনিয়া আবাসন প্রকল্পের পুকুরের ঘাট উদ্ধোধন করেন । পরে পাড়েরহাট ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাওনের সভাপতিত্বে আবাসনের পরিবারদের নিয়ে মত বিনিময় করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,্উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন প্রমুখ। প্রধান অতিথি জানান, উপজেলায় একজনই মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না । এই নির্দেশ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী উপকারভোগীদের পরিবারের নিকটে জমি সহ হস্তান্তর কার্যক্রম ২২শে মার্চ শুভ উদ্ধোধন করবেন । এই উপজেলায় ৮৪৪টি পাকা ঘর নির্মান করে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বিতরণ করা হয়েছে।
ইন্দুরকানীতে সুধীজনের সাথে মতবিনিময় সভা
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরে ইন্দুরকানীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫টি নির্দেশনা বাস্তবায়নের জন্য সুধীজনের সাথে জেলা প্রশাসক মতবিনিময় করা হয়েছে। সোমবার উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান । সভায় বক্তব্য রাখেণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার,কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমী,ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, কবির হোসেন বয়াতী,কামরুজ্জামান শাওন,মাসুদ করিম তালুকদার ইমন,প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন,উপজেলা আ”লীগের যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান শিকদার, সাংবাদিক ইকরামুল শিকদার, সুপার মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক আঃ আজিজ হাওলাদার,কৃষক আবুল কালাম হাং প্রমুখ । পরে কৃষকদের মাঝে রাসনিক সার ও বীজধান বিতরণ করেন ।
ঝিনাইদহে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১২৩টি পরিবার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ১২৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মনিরা বেগম। সেসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনসহ জেলা প্রশাসনের উর্ধতন কমকর্তাগন ৬ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগন।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয় আগামী ২২ মার্চ জেলার ৬ উপজেলার ১২৩ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় ঝিনাইদহেও ভার্চুয়ালি এ ঘর হস্তান্তর কর্মসূচীর উদ্বোধন করবেন। ৪০০ বর্গফুটের প্রতিটি গৃহে রয়েছে ২ টি বেড রুম, একটি রান্না ঘর, একটি ইউটিলিটি রুম, একটি টয়লেট ও একটি বারান্দা। ভিক্ষুক, প্রতিবন্ধী, ভ্যানচালক, বেদে সম্প্রদায়ের সদস্য, বিধবা, স্বামী পরিত্যাক্তা, ষাটোর্দ্ধ প্রবীণসহ অন্যান্য ভূমিহীনদের এ ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলার কবি সাহিত্যিকদের রচিত গ্রন্থাবলী নিয়ে লাইব্রেরী ‘জ্ঞানপ্রভা’র উদ্ধোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জেলার কবি সাহিত্যিকদের রচিত গ্রন্থাবলী নিয়ে জেলা প্রশাসকের কার্যলয়ে দর্শানার্থীদের জন্য স্থাপিত লাইব্রেরী ‘জ্ঞানপ্রভা’র উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের নিচতলায় স্থাপিত এ লাইব্রেরীর উদ্ধোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, কবি ও সাহিত্যিক গৌতম বসু ও সুমন শিকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লাইব্রেরীতে সহস্রাধিক বই রাখার ব্যবস্থা করা হয়েছে।
ঝিনাইদহে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের ৯৪ তম জন্মবার্ষিকী উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৯৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জেলা জাতীয় পার্টির আয়োজনে সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেসময় জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক অরবিন্দু বিশ্বাস, যুগ্ম-সাধারণসম্পাদক কবির উদ্দিন, সহ-সভাপতি আজিজু রহমান (অটো), যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, অর্থ সম্পাদক হারুন উর রশিদ, যুব বিষয়ক সম্পাদক সুলতান রাজা জুয়েলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা প্রয়াত রাষ্ট্রপতির রাজনৈতিক আদর্শ বুকে লালন করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে অবসরপ্রাপ্ত মেজর মাহফুজুর রহমানের সৌজন্যে ২০ পাউন্ডের কেক কাটা হয়।
ঝিনাইদহে ৪৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ৪৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ে এসব বিতরন করা হয়। প্রতিটি পরিবারকে চেকের মাধ্যমে ৬ হাজার টাকা ও ২ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে মনিরা বেগম ৪৩ পরিবারের হাতে এসব তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) রাজিবুল ইসলাম খানসহ জেলা প্রশাসনের উর্ধতন কমকর্তাগণ।
সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯৭ তম মুত্যুবার্ষিকী পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯৭তম মুত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০ মার্চ সোমবার সকালে নতুন বাজারস্থ কার্যালয়ে সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। স্মরণ সভায় উপস্থিত ছিলেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উপদেষ্টা পরিবারের সদস্য কাজী জামানউল্লাহ, সদস্য মতিউর রহমান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, মোড়ল কওসার আলী, রোজি সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, ঐশী আক্তার লিমা, শহিনুর রহমান, গৌতম ভদ্র প্রমুখ।
কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী আতাউল হক আসামের জরিপ বিভাগে চাকরি করতে করতেন এবং পরবর্তীতে খুলনার ফৌজদারি আদালতের মোক্তার নিযুক্ত হন।
১৯০০ সালে কাজী ইমদাদুল হক কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ সম্পন্ন করেন। ১৯১৪ সালে তিনি বিটি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯০৪ সালে কাজী ইমদাদুল হক কলকাতা মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। এর দুই বছর পর ১৯০৬ সালে আসামের শিলং বিভাগে শিক্ষাবিভাগের উচ্চমান সহকারী হিসেবে যোগ দেন। ১৯০৭ সালে তিনি ঢাকা মাদ্রাসার শিক্ষক হন। ১৯১১ সালে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ভূগোলের অধ্যাপক হন। এরপর ১৯১৪ সালে ঢাকা বিভাগে মুসলিম শিক্ষা সহকারী স্কুল পরিদর্শক হিসেবে যোগ দেন। ১৯১৭ সালে তাকে কলকাতা ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। ১৯২১ সালে তিনি সদ্য প্রতিষ্ঠিত ঢাকা বোর্ডের সুপারিন্টেনডেন্ট হন। আমৃত্যু তিনি এই পদে বহাল ছিলেন।
শিক্ষা বিভাগে বিভিন্ন কাজে অসামান্য দক্ষতা, গভীর দায়িত্ববোধ ও উদ্ভাবনী শক্তির স্বীকৃতিস্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার তাকে ১৯১৯ সালে খান সাহেব উপাধিতে ভূষিত করেন ও ১৯২৬ সালে তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে। খ্যাতিমান সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৯২৬ সালের ২০ মার্চ কলকাতায় মৃত্যুবরণ করেন।
জাতিয় পর্যায়ে ট্রিপল জাম্পে সাফল্য অর্জন করায় তমাকে সংবর্ধনা প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জাতিয় পর্যায়ে ট্রিপল জাম্পে সাফল্য অর্জন করায় তমাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সে খুলনা জেলার পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। সোমবার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠোনের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম তারিন জামান তমাকে সংবর্ধনা ক্রেন্ট প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, এস অই মোশারফ হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অজ্ঞলি রানি শীল,গদাইপুর ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি নির্মাল অধিকারী প্রমুখ। জাতিয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০২৩ এ তারিন জামান তমা দারুন সাফল্য অর্জন করেছে। ১৩ মার্চ ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতিয় পর্যায়ে খুলনা বিভাগ থেকে এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ট্রিপল জাম্পে ৩য় হয়েছে। এ্যাথলেটিকস এ সে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, ম্যানেজিং কমিটি, অভিভাবকসহ এলাকাবাসী দারুন ভাবে উৎসাহিত হয়েছে।
খুবিতে রিসার্চ প্রজেক্ট ম্যানেজমেন্ট শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার (আরআইসি) এর উদ্যোগে রিসার্চ প্রজেক্ট ম্যানেজমেন্ট শীর্ষক এক এক প্রশিক্ষণ ২০ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.১৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
এসময় তিনি বলেন, ছোট ছোট ভুলের কারণে রিসার্চ পেপার পাবলিশের ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এজন্য রিসার্চ পেপারের কোথাও ইথিক্স এর অভাব আছে কি না তা পাবলিশের আগেই দেখতে হবে। তিনি আরও বলেন, এই ধরনের প্রশিক্ষণ গবেষকদের রিসার্চ পেপার পাবলিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বাইরের থেকে রিসোর্স পারসন আসায় প্রশিক্ষণার্থীদের জ্ঞানের পরিধি আরও বাড়বে এবং রিসোর্স পারসনরা অনেক অজানা তথ্য সম্পর্কে ধারণা দেবেন। তিনি এই প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ অতিরিক্ত পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইফতেখার শামস্ এবং গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. লস্কর এরশাদ আলী। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১০৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
দুই শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান
খুবিতে আর্ককেইউ-ট্রান্সটেক বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেলেন তিন শিক্ষার্থী
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে আর্ককেইউ-ট্রান্সটেক বেস্ট থিসিস অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন স্থাপত্য ডিসিপ্লিনের তিন শিক্ষার্থী। ১৯ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ৩য় তলায় স্থাপত্য ডিসিপ্লিনের সম্মেলন কক্ষ উঠানে আর্ককেইউ টিচার-স্টুডেন্ট ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে রাব্বিউল হাসান মাসুমকে ৫০ হাজার টাকার চেক ও সনদপত্র, আমিনা তাবাস্সুম তমাকে ৪০ হাজার টাকার চেক ও সনদপত্র এবং মাহি সুলতানাকে ৩০ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী ইমন কুমার সাহা ও তাবিহা তাবাস্সুমকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে ১২ মাস পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির এ ধরনের কোলাবরেশন উৎসাহব্যঞ্জক। এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। তিনি অ্যাওয়ার্ড ও স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশ ল্যাম্পস্ লিমিটেডকেও আন্তরিক ধন্যবাদ জানান।
স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ল্যাম্পস্ লিমিটেড এর হেড অব মার্কেটিং এ এম এম ফজলুর রশিদ। সূচনা বক্তব্য রাখেন শিক্ষার্থীদের সেশনাল কো-অর্ডিনেটর ও ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন। অ্যাওয়ার্ড ও স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এটিএম মাসুদ রেজা। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল থেকে আর্ককেইউ টিচার-স্টুডেন্ট ডে উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও সমস্যার কথা শোনেন এবং তার উত্তর দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগেরহাটে জামিনে মুক্ত হলেন বিএনপির ৩০ নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
নাশকতা মামলায় বাগেরহাট জেলা কারাগারে থাকা বিএনপির ৩০ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২০ মার্চ) বিকেলে বাগেরহাট জেলা কারাগার থেকে এই নেতাকর্মীদের মুক্তি দেওয়া হয়। এর আগে ১৩ মার্চ হাইকোর্টের বিচারপতি এমডি সেলিম এবং বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খানের দৈত্য বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আইনিপ্রক্রিয়া শেষে নেতাকর্মীদের মুক্তি দিল বাগেরহাট কারাগার কর্তৃপক্ষ।
জামিনে মুক্তিপ্রাপ্তদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, বিএনপি নেতা শরিফুল কারিম, হাজরা আছাদুল ইসলাম পান্না, শাহেদ আলী রবি, সোহেল তরফদার, শহিদুল ইসলাম, এমডি সাইদ শেখ, রফিকুল নকিব, মোঃ আবুল হাসান, মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মোঃ ফিরোজ বিশ্বাস, শেখ সিরাজুল ইসলাম, মীর মোশাররফ হোসেন, আমিরুল শেখ, জেলা যুব দলের সাবেক সভাপতি আইয়ুব আলী মোল্লা বাবু অন্যতম।
এদিকে নেতাদের কারামুক্তির খবরে জেলার বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা জেলা কারাগার গেটে ভীড় জমায়। কারামুক্ত নেতাদেরকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান তারা। দীর্ঘদিন পরে কারামুক্ত হওয়ায় নেতাদের জড়িয়ে ধরে আবেগ অনুভুতি প্রকাশ করেন কর্মীরা।
বিএনপি নেতাদের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নাশকতার মামলায় কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
এর আগে গেল ২৫ ফেব্রুয়ারি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের মুনিগঞ্জস্থ বাসভবন এবং পুরাতন বাজারসহ শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে নাশকতার মামলা দায়ের করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। সেই থেকে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন।
বাগেরহাটে চতুর্থধাপে জমিসহ ঘর পাচ্ছেন ৬৯৬ ভুমিহীন পরিবার
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে আবারও জমিসহ ঘর পাচ্ছেন ৬৯৬ ভূমিহীন পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ঘর প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে জেলার ৯টি উপজেলায় ভূমিহীনদের জন্য টিনসেড পাকা ঘর তৈরি সম্পন্ন করেছে জেলা ও উপজেলা প্রশাসন। দুই শতাংশ জমিসহ দৃষ্টিনন্দন পাকা ঘর অপেক্ষা করছে হতদরিদ্রদের জন্য । ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দরিদ্র পরিবার গুলোর মাঝে এই ঘর হস্তান্তর করবেন। এরপরেই দরিদ্র পরিবারগুলোর কাছে ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দিবেন প্রশাসনের কর্তাব্যক্তি ও জনপ্রতিনিধিগণ।
সোমবার দুপুরে (২০মার্চ) বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল জব্বার, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আশ্রয়ন-২ প্রকল্পের ৩য় পর্যায়ের ১২৫ টি ও চতুর্থধাপে ৫৭১ টি মোট ৬৯৬ টি ঘর নির্মান সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৪, মোংলায় ২২০, মোরেলগঞ্জে ১৩৭, কচুয়ায় ১০, ফকিরহাটে ৭৫, মোল্লাহাটে ৮৩, রামপালে ২০, চিতলমারী ৩২টি এবং শরণখোলা উপজেলায় ৭৫টি ঘর রয়েছে। চতুর্থধাপে প্রতিটি সেমিপাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৮৪ হাজার, ৫’শ টাকা। দুই শতাংশ জমিতে নির্মান করা প্রতিটি ঘরে বাড়িতে দুটি বেড রুম, একটা কিচেন রুম, একটা ইউটিলিটি রুম, একটা টয়লেট ও একটা বারান্দা রয়েছে। বারান্দার সামনে ফাকা জায়গাও রয়েছে। দুর্যোগ সহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরে থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। ২২ মার্চ উপকারভোগীদের কাছে এই ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হতদরিদ্ররা এই ঘরগুলো পাবেন। আমরা স্বচ্ছতার সাথে উপকারভোগী বাছাই করেছি। দরিদ্র পরিবারের সদস্যরা এখানে ভাল থাকবেন। ঘরপ্রাপ্তদের সবধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে আশে পাশে শিক্ষা প্রতিষ্ঠান নির্মান, মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাষনালয়, খেলার মাঠ, ফুল-ফলের বাগান করে দেওয়া হচ্ছে। একই সাথে সুপেয় পানির প্রাপ্ত নিশ্চিত করতে বসানো হয়েছে নলকুপ। এছাড়া উপকারভোগীদের সব ধরণের আরও নানা পরিকল্পনা রয়েছে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।
দর্শনা থানার ওসি লুৎফুল কবীর শ্রেষ্ট মনোনীত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধান সহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ৪৮ জনকে পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করেন। বিশেষ অবদানের জন্য দর্শনা থানার ওসি এইচএ এম লুৎফল কবীরকে ক্রেষ্ট অফিসার নির্বাচিত হন। উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), আলমগীর কবীর, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল অফিসার ইনচার্জগন, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।
গৃহহীনদের ঘর প্রদানে// রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ সম্মেলন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
মুজিব শতবর্ষ উপলক্ষে রামপালে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীনদের ঘর প্রদান সংক্রান্ত বিষয়ে এক সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম। সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণীর পরিবার পূনর্বাসন কার্যক্রম চলমান। সারাদেশে উদ্বোধনের জন্য প্রস্তুত ৩৭ হাজার ৭৮৯ টি গৃহের মধ্যে রামপাল উপজেলায় ৪র্থ পর্যায়ে সর্বমোট ১২০ টি এর মধ্যে ১ম ধাপে ২০ টি গৃহের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় উদ্বোধনের অপেক্ষায়। উল্লেখ্য, এ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার সর্বমোট ১ হাজার ১৮৭ টি। ১ম পর্যায়ে ১০ টি ও ২য় পর্যায়ে ৪০ টি এবং ৩য় পর্যায়ে ১০৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বিভিন্ন ইউনিয়নে গৃহ নির্মাণ হবে। গৃহের গুনগত মান বজায় রেখে গৃহ নির্মাণ করা হয়েছে বলে তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ্য করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।#
ভাগ্য পরিবর্তনে পরিশ্রমের বিকল্প নেই: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রমের বিকল্প নেই। দুঃসময়ে সহায়তা পেয়ে তা’ অবস্থার উন্নয়নে কাজে লাগাতে হবে। সমাজের বেশীরভাগ ধনী মানুষ সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। শুধুমাত্র মেধা এবং পরিশ্রম দিয়ে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছেন।
তিনি সোমবার সকালে নগরীর জাতিসংঘ শিশু পার্কে রূপান্তর আয়োজিত উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনীর উদ্বোধনকালে এ কথা বলেন। রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, বিসিক খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক তাহেরা নাসরিন, বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ মমিনুর রহমান, উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির খুলনা বিভাগীয় প্রধান এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, জাতিসংঘ শিশু পার্ক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু। রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপান্তর-এর কর্মসূচী পরিচালক ফারুক আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে বক্তৃতা করেন গল্লামারীর চা বিক্রেতা বুলু রাণী দাস, বেদে সম্প্রদায়ের নাজমা বেগম এবং ২৬ নং ওয়ার্ডের শিউলি।
সিটি মেয়র তার বক্তৃতায় খুলনা মহানগরীতে অতিমারী করোনার প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ৭৪৩টি পরিবারকে প্রশিক্ষণ এবং অর্থ সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরি করার জন্য রূপান্তর এবং উন্নয়ন সহযোগী সুইজারল্যান্ড সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
খুলনা মহানগরীর ক্রিসেন্ট বাজারের রিক্তা নিজের তৈরি করা নকশিকাঁথাসহ বিভিন্ন হস্তশিল্প নিয়ে, পূর্ব বয়রার নাছিমা বেগম নিজ হাতে তৈরি করা কেক নিয়ে, লবণচরার রেজাউল করিম তার কারখানায় উৎপাদিত ফুলঝাড়ু নিয়ে, গ্রীনল্যান্ড আবাসনের হাওয়া খাতুন সিমেন্টের বস্তা থেকে নিজ হাতে বানানো ব্যাগ নিয়ে, মুসলমানপাড়ার লাকি বেগম বিভিন্ন ধরণের মুখরোচক চাটনি নিয়ে, রায়েরমহলের রাবেয়া বেগম চটপটি এবং ফুচকা নিয়ে এ পণ্য প্রদর্শনীতে এসেছেন। এ মেলায় সর্বমোট ৪৭টি স্টলে উদ্যোক্তারা তাদের পসরা নিয়ে উপস্থিত হন। খুলনা মহানগরীর ৭৪৩জন সুবিধাভোগীর মধ্যে এটা ছিল উদ্যোক্তাদের প্রতিকী উপস্থিতি। করোনায় প্রায় সব হারানো এই সব প্রান্তিক মানুষ তাদের জীবন পাচ্ছেন নতুন গতি। আত্ম কর্মসংস্থানে তারা স্থাপন করেছেন দৃষ্টান্ত। স্বপ্নহীন সেই সব চোখে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ২০মার্চ সোমবার সংগ্রামী এই সব প্রান্তিক মানুষের মিলনমেলা প্রথমবারের মত অনুষ্ঠিত হয়খুলনা মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে। দিনব্যাপি এ উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী চলে।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট জেলার ৫টি উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থিতিশীল জীবিকা নির্বাহের জন্য ২৭০০ হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। খুলনা মহানগরের সাতশ’ ৪৩জন উদ্যোক্তাকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান ও ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। উদ্যোক্তাদের মধ্যে ছয়শ’ ১৬জনই নারী।
কুয়েটের ইএসই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ইএসই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানটি ২০ মার্চ সোমবার বিকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, ইনস্টিটিউট অব এনভাইরনমেন্ট এন্ড পাওয়ার টেকনোলজি এর পরিচালক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ইএসই বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা জিহাদকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান ও প্রাথমিক সদস্য পদ স্থগিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগের অন্তর্গত ২৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক জিহাদুর রহমান জিহাদ এর বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী ও অনৈতিক সমাজবিরোধী কাজের অভিযোগ উঠায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা।
অভিযোগের ভিত্তিতে গঠনতন্ত্রের ২২ ধারার খ অনুচ্ছেদ অনুযায়ী তাকে ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তার প্রাথমিক সদস্য পদ স্থগিত করে চুড়ান্ত বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির নিকট প্রেরন করা হয়েছে।
অতএব পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাকে ওয়ার্ড, থানা ও মহানগর যুবলীগ এর সকল দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও তার সাথে কোন প্রকার রাজনৈতিক ও দলীয় কার্যক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার খুলনা মহানগর যুবলীগের দপ্তর সেল থেকে প্রেরিত সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
খুলনা মহানগর যুবলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মো: শহিদুল ইসলাম লিটন এর পিতা মো: আমজাদ হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না………….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা ও সাংবাদিক নুর হাসান জনি এর মেঝ ভাই নুরুল ইসলাম নুরু (৪৮) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজিউন)।
তাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন সহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানান গভীর সমবেদনা
খুলনার কৃষক লীগ সভাপতির পদত্যাগ
স্টাফ রিপোর্টার
সংগঠনের মধ্যে সমন্বয়হীনতা ও দলীয় কর্মকাণ্ডে নেতাদের অনুপস্থিতিসহ নানা কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন খুলনা জেলা কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল। রোববার (১৯ মার্চ) কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।
আশরাফুজ্জামান বাবুল ২০০৪ সাল থেকে গত ১৯ বছর ধরে জেলা কৃষক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং রূপসা বঙ্গবন্ধু কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। সোমবার পদত্যাগের বিষয়ে আশরাফুজ্জামান বাবুল বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। একেক জন একেক জনের গ্রুপ করেন, সভা ডাকলে পদধারী নেতারা আসেন না, সংগঠনের মধ্যে এখন শৃঙ্খলা নেই। এমন বিশৃঙ্খল সংগঠনের দায়িত্ব আমি নিতে চাই না। এজন্য স্বেচ্ছায় পদত্যাগপত্র পাঠিয়েছি।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি মো: মিরান শেখ, পিতা- মোহাম্মদ আলী শেখ, সাং- ভান্ডারকোট, বটিয়াঘাটা। বাংলাদেশ পুলিশের এএসআই পদে কর্মরত ছিলাম। গত ১৬ মার্চ ২০২৩ তারিখে যুগান্তর পত্রিকায় ‘খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার : ভূয়া নিয়োগপত্র তৈরি করতেন এএসআই মিরান’ ও সময়ের খবর পত্রিকায় ‘পিটিসি’র বাবুর্চি পদে চাকুরির প্রলোভনে সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ’ এবং ১৮ মার্চ খুলনাঞ্চল পত্রিকায় ‘পুলিশে চাকরীর আড়ালে এএসআই মিরানের সন্ত্রাসী কর্মকান্ড’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদসমূহ আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদের একাংশে উল্লেখ, মেয়েদের ব্লাকমেইল করে পতিতাবৃত্তি করতে বাধ্য করার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এমন ন্যাক্কারজনক কাজ কখনই আমারা দ্বারা হয়নি। এমনকি এধরণের কোন অভিযোগ কখনই কেউ আমার বিরুদ্ধে করেনি। অনুরুপ মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগটিও সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।
প্রকাশিত সংবাদের আরেকাংশে উল্লেখ, ভূয়া নিয়োগপত্র তৈরীর অভিযোগটি সত্য নয়। আমি কখনই ভূয়া/নকল নিয়োগপত্র তৈরি করিনি। আর যে ভূয়া নিয়োগপত্রটি নিয়ে অভিযোগ করা হয়েছে, সেটা আমার তৈরি করা, তা এখনও প্রমাণিত হয়নি। আবার চাকুরীপ্রার্থীকে নিয়োগপত্রটিও আমি দেইনি। তবে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়। এখানে বলা বাহুল্য যে, বর্তমানে কেএমপি’র টুটপাড়া পুলিশ ফাড়িঁতে কর্মরত মো: মোস্তফার সাথে আমার টাকার লেনদেন ছিল। ২০২১ সালের পুলিশ হাসপাতালে ভর্তি ছিলাম। তখন আমার অনেক টাকার প্রয়োজন হয়। মোস্তফার সাথে সুসম্পর্কের কারণে তার কাছে কিছু টাকা ধার হিসেবে চাই। তখন সে সুদে টাকা এনে দিতে পারবে বলে জানায়। এরপর আমি আমার ডাচ্ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকের একাউন্ট নম্বর দেই। তারই ধারাবাহিকতায় আমার ব্যাংকের উভয় একাউন্টে টাকা পাঠায় মোস্ত। এই ধারের টাকা গ্রহণের কারণেই আমাকে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরীর অভিযোগে অভিযুক্ত করার সুযোগ পেয়েছে প্রতিপক্ষ।
এর সবকিছুর নেপথ্যে রয়েছে ইন্সপেক্টর মঞ্জুরুল হাসান মাসুদের কারসাজি। কারণ ২০২২ সালের ১৫ মে খুলনা সদর থানায় ইন্সপেক্টর মঞ্জুরুল হাসান মাসুদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের হয়। মামলাটি (নং ১০৫৫/২৩, তাং-৬/২/২৩) বর্তমানে হাইকোর্ট ডিভিশনের সুপ্রিম কোর্টে চলমান রয়েছে। মামলার ভিকটিম আমার পূর্ব পরিচিত থাকায়, সে আমাকে সন্দেহ করে যে, এই মামলার সাথে আমার যোগসাজস রয়েছে। সেই থেকে পুলিশ দপ্তরে সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একের পর এক অভিযোগ বিভিন্ন ব্যক্তিকে দিয়ে করাচ্ছে।
-মো: মিরান শেখ











































