Home আঞ্চলিক মোংলায় কাঁকড়া চাষীদের প্রশিক্ষণ

মোংলায় কাঁকড়া চাষীদের প্রশিক্ষণ

35

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি||
মোংলায় কাঁকড়া চাষীদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যুগোপযোগী ও আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষের এ প্রশিক্ষণের আয়োজন করেন বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। মঙ্গলবার দিনভর উপজেলা অফিসার্স ক্লাবে আশা’র অর্থায়নে বিভিন্ন এলাকার ৩০জন চাষীকে এ প্রশিক্ষণ দেয়া হয়। কাঁকড়া চাষের অর্থনৈতিক গুরুত্ব, সম্ভাবনা, প্রচলিত ব্যবস্থাপনা, কিশোর কাঁকড়া চাষ ব্যবস্থাপনা ও কাঁকড়া মোটাতাজাকরণ বিষয়ে চাষীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন প্রশিক্ষকেরা। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুর রহমান,আশার এ্যাসিস্টেন্ট ডিরেক্টর সবুজ কুমার চৌধুরী, সিএডিএম মোঃ জসিমউদদীন ও ডিএম মোঃ ওলিয়ার রহমান।