সাংস্কৃতিক অনুষ্ঠান সফলের লক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
১৫ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় বৃৃহত্তর আমরা খুলনাবাসীর আয়োজনে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ শিল্পী গোষ্টীর সহযোগিতায় নগরীর বয়রাস্থম পুলিশ লাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান সফলের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিয় হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকালে খুলনা পোল্টি ফিস ফিড শিল্প মালিক সমিতির কার্যালয়ে সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ মার্চ পুলিশ লাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলের প্রতি আহব্বান জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বৃহত্তর আমরা খুলনা বাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, সাধারন সম্পাদক এসএম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, পোল্টি ফিস ফিড নেতা মোশারেফ হোসেন, মো. সোহেল রানা প্রমুখ।
ফুলতলায় ভ্রাম্যমাণ আদালত দেখে লাপত্তা ঔষধ ব্যবসায়িরা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়্যাৎ এর নেতৃত্বে গতকাল বেলা ৩ টায় খানজাহান আলী থানা এলাকার শিরোমনি বাজার , ইর্ষ্টানগেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে শিরোমনি বাজারের আশরাফ এর মুদি দোকানে ২ হাজার,জমজম ও রাহাত সুইটস এ ২ হাজার এবং ইর্ষ্টানগেটে রকিবুল ইসলামের মটর গ্র্যারেজে ১০ হাজার মোট ৩ টি প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন । এছাড়া বেশকয়েকজন ব্যক্তি , প্রতিষ্টানকে মৌখিকভাবে সতর্ক করেন। এ সময় বিএসটিআই ইন্সপেক্টর রজ্ঞিত কুমার মল্লিক, বিএসটিআই ফিল্ড অফিসার দিপংকার কুমার দত্ত ও খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান উপস্থিত ছিলেন। এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সকল প্রকার ঔষধের ফার্মেসি সহ দোকানপাট বন্ধ করে গা ঢাকা দেয় ব্যবসায়িরা।
আফিলগেট চেকপোষ্টে ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ি আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট চেকপোষ্টে নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ । আটককৃত ব্য বেনাপোল গাতিপাড়ার এর পুত্র মোঃ নুর ইসলাম (৫৪) । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান ১৩ মার্চ সোমবার বেলা সাড়ে ১২ টায় আটরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই(নিঃ) মোঃ খায়রুল ইসলাম, এ এস আই মনির সংগীয় অফিসার ও ফোর্সসহ সন্দেহভাজন ১ জনের দেহে তল্লাশী চালিয়ে ১ কেজি গাজা উদ্ধার সহ তাকে আটক করে । এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে ।
কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানটি ১৩ মার্চ সোমবার রাতে বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, রহিমআফরোজ ব্যাটারীজ লিমিটেডের হেড অব ম্যানুফ্যাকচারিং প্রকৌশলী পার্থ প্রতীম কুন্ডু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জহির উদ্দীন আহমেদ ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের এমই বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন পালন ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ সন্ধ্যা ৭টা সময় সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের এক বর্ধিত সভা ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আঃ খালেক।অনুষ্ঠান পরিচালনা করেন থানা আওয়ামীলীগের সাধারন স¤পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, আবুল কালাম আজাদ কামাল, অধ্যাপক আলমগীর কবীর, কামরুল ইসলাম বাবলু, শেখ নূর মোহাম্মদ। থানা আওয়ামীলীগ নেতা মোঃ আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবীর উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, মোক্তার হোসেন, এজাজ পারভেজ
বাপ্পী, কামরুজ্জামান, কাউন্সিলর মাহমুদা বেগম, এডঃ এনামুল হক, মোঃ রুহুল আমীন খান, আলী আকবর, খাজা মঈন উদ্দিন, তৌহিদুর রহমান দিপু, মেহজাবিন খান লাবু, নুরজাহান রুমী, তোতা মিয়া ব্যাপারী, হুমায়ুন কবীর, এডঃ সোহেল পারভেজ, কাজী রকিবুল হক, মুন্সি আইয়ুব আলী, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদ উল্লাহ, শেখ জাহিদুল ইসলাম, সরদার আঃ হালিম, ইউসুফ আলী খান, হাজ্বী মোতালেব মিয়া, জাকির হোসেন, মোঃ রাজ্জাক হোসেন, মাহবুব মম, এস এম সিপার হায়দার, কবীর পাঠান, কামরুল ইসলাম, সিদ্দিকুল হক, কাজল পাঠান, সাবিয়া ইসলাম আক্সগুর, রুম্মান আহম্মেদ প্রমুখ। সর্বসম্মতিক্রমে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ অন্তর্গত ওয়ার্ড সমূহের ইফতার মাহফিলের তারিখ নির্ধারন করা হয়।
দাতব্য চিকিৎসালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সদস্যগণ করোনা সংক্রমণসহ সকল দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। মানবকল্যাণে গৃহীত এ সকল কার্যক্রম সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে।
সিটি মেয়র সোমবার বিকেলে রূপসা বাইপাস সড়ক এলাকায় শেখ মো: ফারুক মেমোরিয়াল দাতব্য চিকিৎসালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আল-মিল্লাত হিজবুল্লাহ ট্রাস্টের সহযোগিতায় খুলনাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি এ দাতব্য চিকিৎসালয়টি নির্মাণ করছে। সমিতির সদস্যরা আগামীতেও এ ধরণের জনহিতকর কাজে নিবেদিত থাকবেন বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন।
সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে হিজবুল্লাহ ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল হক, খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ দেলোয়ারা বেগম, কেসিসি’র কাউন্সিলর মো: মনিরুজ্জামান, মো: ডালিম হাওলাদার, সাবেক কাউন্সিলর আবু সালেক, হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব শেখ মো: সাহেব আলি, মোহাম্মদনগর দারুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মো: নুরুল ইসলাম, মুসলমানপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সাত্তার কাশেমী, সমিতির সদস্য কাজী নুরুল ইসলাম, আলহাজ্ব হারুনার রশিদ, সরদার মিজানুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, জমিদাতা মনোয়ারা রহমান, জাহানারা বেগম, রোকসানা রশিদ, ইরাকী সুলতানা, আঞ্জুমান আরা বেগমসহ সমিতির নেতৃবৃন্দ ও নগরীর গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন সমিতির কর্মকর্তা আলহাজ্ব মো: মনির হোসেন ও অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।
খুলনায় প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে এসএমসি’র সেমিনার
খবর বিজ্ঞপ্তি
গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত পুষ্টি চাহিদা পূরণ এবং গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধির লক্ষ্যে বাড়তি পুষ্টির নিশ্চয়তায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম সোশ্যাল মার্কেটিং কোম্পানির নতুন পণ্য ফুলকেয়ার। বিভিন্ন প্রকার ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এ ট্যাবলেট বা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টটির দাম তুলনামূলক বেশ সস্তা হওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেও রয়েছে, যা কিনা বর্তমান বাজার বিবেচনায় অত্যন্ত সাশ্রয়ী। গতকাল খুলনায় আয়োজিত ‘ফুলকেয়ার আ মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস (এমএমএস)’ শীর্ষক এক সেমিনারে এমন মতামত ব্যক্ত করেছেন খুলনার প্রখ্যাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ।
গতকাল বেলা ১টায় অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জেষ্ঠ্য প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. রওশন আরা বেগম বলেন, ‘আমাদের দেশে গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর পুষ্টি নিয়ে এখনো নানাবিধ জটিলতা বিদ্যমান। জন্মের পর একটি শিশুর পরিপূর্ণভাবে বেড়ে ওঠা নির্ভর করে গর্ভাবস্থায় তার মা কোন ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করছেন, তার ওপর। ফলে গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টিমানসমৃদ্ধ খাবার গ্রহণের বিকল্প নেই। আর এক্ষেত্রে আমি মনে করি এসএমসি’র ফুলকেয়ার মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টটি খুব কার্যকর।’
সেমিনারে অবসটেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, খুলনার সভাপতি ডা. জান্নাতুল ফেরদৌস জেসমিন বলেন, ‘গর্ভাবস্থায় একজন মাকে ও তার গর্ভস্থ শিশুর পুষ্টি চাহিদা পূরণে তুলনামূলক বেশি পুষ্টিকর খাবারের প্রয়োজন। এর মধ্যে রয়েছে মাছ, মাংস, দুধ, ডিম, দুধ ও কলিজার মতো খাবার। দেখা যায়, অর্থনৈতিকভাবে অস্বচ্ছল পরিবারের মায়েরা এ খাবারগুলো কিনে খেতে পারে না। এক্ষেত্রে ফুলকেয়ার ট্যাবলেটটি নিঃসন্দেহে তাদের জন্য কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি, যা কিনা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত।’
অবসটেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, খুলনার সাধারণ সম্পাদক ডা. কে পি দাস বলেন, ‘আমরা বরাবরই দেখে এসেছি, এসএমসি সবসময় এমনভাবে পণ্য তৈরী করে, যা দিনশেষে সাধারণ মানুষের কাছে আশির্বাদ হয়ে ধরা দেয়। এসএমসি’র পণ্য একইসঙ্গে যেমন শরীরের জন্য নিরাপদ ও কার্যকর তেমনিভাবে সাধারণ মানুষেরও ক্রয় ক্ষমতার মধ্যে। ফলে দুই দিক থেকেই প্রতিষ্ঠানটি জনকল্যাণকর ভূমিকা পালন করছে। আশা করছি, এসএমসির নতুন পণ্য ফুলকেয়ারও সেভাবে ভূমিকা রাখবে।’
সেমিনারে ‘মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস (এমএমএস)’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সানজিদা হুদা সুইটি, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ।
প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সেমিনারটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসটেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, খুলনার প্রাক্তন সভাপতি অধ্যক্ষ ডা. আফরোজা খানম, ডা. মিসেস ডালিয়া আক্তার, প্রধান, অবস্ ও গাইনি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ।
সেমিনারে সোশ্যাল মার্কেটিং কোম্পানির পক্ষে বক্তব্য প্রদান করেন এ এস এম শহিদুল আলম, টিম লিডার, এমএমএস প্রজেক্ট। তিনি জানান, ফুলকেয়ার হলো বিভিন্ন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ট্যাবলেট বা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যা গর্ভাবস্থায় সেবনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এবং ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল মাল্টিপল মাইক্রোনিউটিয়েন্ট অ্যান্টিন্যাটাল প্রিপারেশন ফর্মুলায় তৈরি। ট্যাবলেটটি গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে। তিনি আরো জানান,এসএমসির বাজারজাতকৃত ফুলকেয়ার ট্যাবলেট আয়রন এবং ফলিক অ্যাসিডসহ মোট ১৫টি মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যা গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম।
সেমিনারে সোশ্যাল মার্কেটিং কোম্পানির পক্ষে অন্যান্যদের উপস্থিত ছিলেন ডা. মুশাররাত জাহান, ম্যানেজার, (এমএমএস), মো. শাহীন আহসান, সেলস ম্যানেজার, খুলনা এরিয়া অফিস ও আমিনুল ইসলাম, ডেপুটি ফিল্ড প্রোগ্রাম ম্যানেজার, ফিল্ড অপারেশন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ, খুলনা।
বাগেরহাটে জমি বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায়, জোরপূর্বক দখল
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে জমি বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায়, জোরপূর্বক এক অসহায় তরুণের জমি দখলের অভিযোগ উঠেছে মাহাবুবুর রহমান মুন্সি (৪৫) নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। নিষেধ করা স্বত্তেও জমিতে ইটের দেওয়াল দিচ্ছেন তিনি। নিজের জমি ফিরে পেতে ক্ষতিগ্রস্থ হৃদয় শেখ (২০) চিতলমারী থানাসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিলেও কোন প্রতিকার মেলেনি। বরং মাহবুবুর রহমান মুন্সি হৃদয় শেখকে নানাভাবে হয়রানির চেষ্টা করছেন। এই অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হৃদয় শেখ ও তার বিধবা মা আসমা বেগম। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাহাবুবুর রহমান মুন্সি।
ক্ষতিগ্রস্থ হৃদয় শেখ চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী হাসপাতাল সড়কের মৃত গোলাম মোস্তফার ছেলে। অভিযুক্ত মাহাবুবুর রহমান আড়ুয়াবর্নী চরপাড়া এলাকার মৃত আব্দুল হালিম মুন্সির ছেলে।
হৃদয়ের মা আসমা বেগম বলেন, বিভিন্ন সময় উপজেলার চিতলমারী আড়ুয়াবর্নী মৌজায় হাসপাতালের পাশে ৬৬ শতক জমি ক্রয় করে ২০০২ সাল থেকে ভোগ দখলে আছি। সড়কের পাশে আমাদের ভাড়া দেওয়া দুটি দোকানও ছিল। বেশকিছু দিন আগে স্থানীয় মাহাবুবুর রহমান মুন্সি রাস্তার পাশ থেকে দোকানসহ আট শতক জমি বিক্রির প্রস্তাব দেন। রাজি না হওয়ায় আমাকে ভয়ভীতি দেখাতে শুরু করেন মাহাবুবুর রহমান মুন্সি। এক পর্যায়ে বাগেরহাট আদালতে জমির মালিকানা দাবি করে ১৪৪ ধারার আবেদন করেন। মাহাবুবুর রহমান মুন্সির কাগজপত্র সঠিক না থাকায় আদালত তার আবেদন খারিজ করে দেন। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করার সুযোগে গেল ৪ মার্চ জোরপূর্বক আমার দুটি দোকানসহ ৮ শতক জমি দখলে নেয় মাহাবুবুর রহমান মুন্সি। আমাদের দোকান ঘর ভেঙ্গে দিয়ে, ওই জমিতে দেওয়াল তৈরি করতেছে। জমি দখলে রাখতে আমার ছেলে হৃদয় শেখকে নানাভাবে হুমকী-ধামকী দিচ্ছে। আমরা যেকোন মূল্যে আমাদের জমি ফেরত চাই।
হৃদয় শেখ বলেন, বাবা নেই, মাও অসুস্থ্য। এই অবস্থায় মাহাবুবুর রহমান মুন্সি জোরপূর্বক আমাদের জমি দখল করল। এখন আমাকে এবং আমার মাকে হুমকী-ধামকী দিচ্ছে। মামলা করলে আমাদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এই অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা যাতে জমি ফেরত পেতে পারি এবং শান্তিপূর্ণ বসবাস করতে পারি এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত মাহাবুবুর রহমান মুন্সি বলেন, আমি কারও জমি দখল করিনি। আমার ক্রয়কৃত জমিই আমার দখলে রয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, একটি অভিযোগের প্রেক্ষিতে দুই পক্ষকে আমরা ডেকেছিলাম। এক পক্ষ আসেনি। তবে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাগেরহাটে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলায় চায়ের সাথে চেতানাশক ওষুধ খাইয়ে চালককে অচেতন করে একটি অটোবাইক চুরি হয়েছে।সোমবার (১৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার সদর রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।অচেতন হওয়া ইজিবাইকচালক শামিম খানকে (১৮) শরনখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজলার পূর্ব আমড়াগাছিয়া সিংবাড়ি গ্রামের চান মিয়া খানের ছেলে।
শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন শামিম কিছুটা সুস্থ হয়ে জানান, আমড়াগাছিয়া থেকে যাত্রী নিয়ে রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে এসে নামিয়ে দেন। এমন সময় দুই ব্যাক্তি উপজেলার রাজাপুর গ্রামে যাওয়ার কথা বলে এবং পাশের দোকানে তাকে নিয়ে চা-বিস্কুট খাওয়ায়। চা খাওয়ার কিছু সময়ের মধ্য সে মাথা ঘুরে পড়ে যায়। এ সময় ওই যাত্রীদের একজন তাকে হাসপাতালে নিয়ে ডায়রিয়া ওয়ার্ডে রেখে দ্রুত চলে যায়।
শরণখোলা হাসপাতালের চিকিৎসক তাওহিদুল ইসলাম জানান, ইজিবাইকচালককে চায়ের সাথে চেতনানাশক খাওয়ানো হয়েছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কি ধরনের চেতনানাশক খাওয়ানো হয়েছে তা বলা যাবে না।
শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন বলেন, এ ব্যপারে ইজিবাইক ও মোটরবাইক চালকদের আগে থেকে সতর্ক করে দেয়া হয়েছে। বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে।
বাগেরহাটে রক্তদাতাদের ব্যতিক্রমধর্মী মিলন মেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে স্বেচ্ছায় রক্ত দানকারীদের এক ব্যতিক্রমধর্মী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ ) দুপুরে শহরের এসিলাহা মিলনায়তনে বাগেরহাটে জেলা ব্লাড ব্যাংকের উদ্যোগে এই মিলন মেলা আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকার স্বেচ্ছায় রক্তদাতারা আসতে থাকেন। একে একে বিভিন্ন জায়গায় থেকে আসা সহস্রাধিক রক্তদাতাদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এসি লাহা চত্বর। পরে জেলা ব্লাড ব্যাংকের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফর হোসেন, বাগেরহাট জেলা হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা প্রবীন রায়, জেলা ব্লাড ব্যাংকের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, অলিউজ্জামান অলি, রক্তদাতা সংগঠন আলোর পথের পরিচালক আবু-বক্কার সিদ্দিক প্রমুখ। আলোচনা সভা শেষে অসহায় দুই ব্যক্তির মাঝে সংগঠনের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়।
এদিকে ব্যতিক্রমধর্মী এমন মিলন মেলায় অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন রক্তদাতারা। রক্তদাতা হাফিজুর রহমান বলেন, বাগেরহাটে রক্তদাতাদের এমন মিলন মেলা এই প্রথম। এর আগে কখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কোন মিলন মেলা হয়নি। আজকে সবাই সবার সাথে পরিচিত হলাম ভাল লাগছে।
দীন মোহাম্মাদ নামের আরেক রক্তদাতা বলেন, রক্ত দেওয়া একটি মহৎ কাজ। যারা রক্তদান করে তারা নিশ্চয়ই ভাল মানুষ। এক সাথে মহৎ মানুষের দেখা পেয়ে ভাল লাগছে।
বাগেরহাট জেলা ব্লাড ব্যাংকের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা বাগেরহাটসহ বিভিন্ন এলাকার মানুষকে রক্ত দান করছি। এ পর্যন্ত আমরা আমাদের সংগঠনের উদ্যোগে প্রায় ৬ হাজার মানুষকে রক্ত দিয়েছি। ৭৩টি হুইল চেয়ার বিতরণ করেছি। এছাড়া অসহায় মানুষদের উন্নয়নে আমরা নানা ধরণের কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতায় এধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাগেরহাটে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের স্মারকলিপি
স্টাফ রিপোটার,বাগেরহাট
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখা। সোমবার (১৩ মার্চ) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পারে বাগেরহাটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।
আলোচনা সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতিআব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, শিক্ষক নেতা হুমায়ুন কবির, লুৎফর রহমান তালুকদার, নির্মল কুমার শিকদার, ফরহাদ হোসেন আকন্দ, বাবুল চন্দ্র মন্ডল, বেলাল উদ্দিন, বিন্দু প্রসাদ বিশ^াস প্রমুখ।
বক্তারা, শিক্ষা ক্ষেত্রে সরকারী ও বেসরকারী অনেক বৈষম্য রয়েছে। এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বদলীর কোন সুযোগ নাই। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বেতন সরকারী শিক্ষা প্রতিষ্টানের চেয়ে কয়েক ধাপ নিচে। শিক্ষা ক্ষেত্রে সমতা খুবই জরুরী। দাবী না মানা হলে কঠোর কর্মসূচী দেয়ার ঘোষনা দেন তারা।
বাগেরহাটে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থার রূপান্তওে আয়োজনে বাগেরহাটে স্থানীয় পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩মার্চ) সকালে বাগেরহাট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীনের সভাপতিত্বে ও অপরাজিতা প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানম। ওরিয়েন্টেশনের উদ্দেশ্য ও শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার সভাপতি এ্যাডভোকেট সীতা রাণী দেবনাথ, মহিলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট লুনা সিদিক্কী। এসময় অন্যানদের মধ্যে বক্তৃতা করেন পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আক্তার, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো: আতাবুর রহমান টিপু, সদর হাসপাতালের অন স্টোপ ক্রাইস সেল এর সদর মডেল থানার এসআই মমতাজ প্রমুখ ।
আওয়ামীলীগকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখার মূল শক্তি তৃণমুল নেতাকর্মী: এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখার মূল শক্তি তৃণমুল নেতা-কর্মীরাই। তাদের শ্রম, মেধা, ঘাম এবং রক্তের উপর দাঁড়িয়ে পর পর তিনবারসহ মোট চারবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাঠ পর্যায় নেতা-কর্মীদেরকে খুব বেশি পছন্দ করেন। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। বাংলাদেশ আওয়ামী লীগ একটি সর্ববৃহৎ জনপ্রিয় ও সুসংগঠিত রাজনৈতিক দল। দলের পদ পদবীর জন্য কেউ সন্ত্রাসী কার্যকলাপ করে ছাড় পায়নি। ভবিষ্যতেও পাবে না। তাই সেদিকে খেয়াল রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমুল নেতাকর্মীদের মাধ্যমে জনগনের কাছে পৌঁছে দিতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই দলের প্রাণ, আপনারাই দলের জীবনীশক্তি। সুতরাং আপনাদের ঐক্য, সংহতি দলের জীবনীশক্তি বাড়াবে, দলের শক্তিকে বাড়াবে।’ গত রবিবার সন্ধ্যায় কয়রা উপজেলা সদরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উত্তর মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ জিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জিএম আকতারুল ইসলাম সৌরভের সঞ্চালনায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, কয়রা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এম শাহাবুদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাফরুল ইসলাম পাড়, প্রচার সম্পাদক সাংবাদিক এস এম হারুন অর রশিদ, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ ইউনুস আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ গাজী, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক এম এম খাইরুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির নিউটনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কেশবপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
আলমগীর হোসেন কেশবপুর প্রতিনিধি
যশোর কেশবপুরে “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা”এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে ১৩ মার্চ (সোমবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্বে করেন।উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রভাত কুমার রায় এঁর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাংবাদিক এস আর সাঈদ, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন।অনান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কোমরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী মোড়ল, মাদারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানী বিশ্বাস, বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার চৌধুরী, পাঁচবাকাবর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শোভা রায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আনিসুর রহমান, প্রবীর মিত্র, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
রূপসা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা এসএম আবু সাঈদের ফুফুর ইন্তেকাল
রূপসা প্রতিনিধি ঃ
দৈনিক আজকের সংবাদ ও সাপ্তাহিক বাংলার ধারাচিত্র সম্পাদক, রূপসা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা এসএম আবু সাঈদ এর বড় ফুফু ও সাংবাদিক জাফর ইকবাল অপু’র মা আকলিমা বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)।
আজ সোমবার (১৩ মার্চ) ভোর ৬টায় তিনি রূপসা উপজেলার নৈহাটী গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর নৈহাটী মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পূর্ব রূপসাস্থ দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের নামাজে জানাজা পরিচালনা করেন খুলনা মহানগরীর পিটিআই জামে মসজিদ পেশ ইমাম মাওলানা মুফতি হাবিবুল্লাহ বেলালী। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবজাল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন, রূপসা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার খুলনা প্রতিনিধি এসএম মাহবুবুর রহমান, দৈনিক আজকের সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবু হারুনার রশিদ, সময়ের খবর স্টাফ রিপোর্টার আল মাহমুদ প্রিন্স, দৈনিক আজকের সংবাদ পত্রিকার রূপসা প্রতিনিধি আব্দুল কাদের শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কুতুব শেখ, শ্রমিক লীগ নেতা তারেক আহমেদ টিপু, কর্ণপুর যুব সংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, নৈহাটি কালিবাড়ি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজামান প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, দন্ত চিকিৎসক মোঃ শাহজান সানা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ বাবর আলী, মোঃ আবুল কাশেম, আবুল কালাম (বাবু), মোঃ ইসরাইল হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ বেল্লাল শেখ, মোঃ জুম্মান শেখ, মোঃ ওয়ালিদ হোসেন প্রমুখ।
দামুড়হুদায় গ্রামীণ পানি সমিতি দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামে বিশুদ্ধ পানি সাপ্লায়ার প্রকল্পের মদনা গ্রামীণ পানি সমিতি দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর দেড় টার দিকে দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মাদ্রাসা সংলগ্ন মাঠে প্রকল্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু।
তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। বর্তমান সরকার প্রত্যান্ত গ্রাম অন্ঝলে উন্নয়নের রোল মডেল তৈরি করছে। তাই আগামীতে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক জিয়াবুল হক, দর্শনা কেরুজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. শাহাব উদ্দিন।
পাইকগাছায় ৩শ ইয়াবা সহ ২ যুবককে আটক
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় ৩শ ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়। অটক ব্যক্তিেেদ নামে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক (এস আই) সুকান্ত কর্মকার জানান, রোবার রাত ৯ টার দিকে লস্কর ইউনিয়নে শিববাটির স্বরণখালী প্রধান সড়েেক পাশে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশ ও মুজ্ঞুরুলকে নিয়ে অভিযান চালাই। এ সময় গড়ইখালী ইউনিয়নের বাবু গাইনের ছেলে হৃদয় গাইন(২৪) ও মহিদুল গাজীর ছেলে ইব্রাহীম গাজী(২৪)কে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি হৃদয় গাইন ২শ ইয়াবা ও ইব্রাহীম গাজী ১শ ইয়াবা বের করে দেয়। পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক মাদক ব্যবসায়ীকে সঁমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১৩ মার্চ সকাল সাড়ে১০টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, এসময় আরোও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান ।
যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত -২ জন
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় হৃদয় হোসেন ও নাহিদ হোসেন নামে প্রাইভেটকারে থাকা অপর দুই যুবক আহত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার কুঁচেমোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বেনাপোল সীমান্তের আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে প্রাইভেটকারটি সাতক্ষীরার উদ্দ্যেশে যাওয়ার সময় কুঁচেমোড়া নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা একটি যাত্রী বাসের সাইট দিতে গেলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে আশরাফুল ইসলাম নামে ওই যুবকের মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা অপর দুইজন আহত হয়েছে।
বটিয়াঘাটায় রূপান্তরের উদ্দ্যোগে উদ্দ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় রূপান্তরের উদ্যোগে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির জন্য পুনর্বাসন উদ্যোগ’র আওতায় গতকাল উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠান গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, রুপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, নাগরিক নেতা প্রহ্লাদ জোয়াদ্দার, নারী নেত্রী প্রতিভা বিশ্বাস, ইন্টার কো-অর্ডিনেটর মোঃ মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অসীম আনন্দ দাশ, ডিস্টিক্ট কো-অর্ডিনেটর জার্জিস উল্লাহ, মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা সুবহা, তথ্য অফিসার শেখ আব্দুল হালিম, ফিল্ড অফিসার আকাশ সাহা, রাজিব হাসান, টুকু রাণী বিশ্বাস, নমিতা মল্লিক, বাণী সাহা, গোলাম মোস্তফা, মোশাররফ আলী সোহেল, সুব্রত দত্ত, দীপংকর মন্ডল, শান্তনু মন্ডল, আজিজুল হক প্রমূখ। মেলায় কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রায় ২১ টি স্টলের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের বিভিন্ন পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সংকটাপন্ন মুন্নী মিরেরডাঙ্গায় ভর্তি : তদন্ত কমিটি করছে খুলনা সিভিল সার্জন
ডুমুরিয়া প্রতিনিধি
আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিরেরডাঙ্গা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে ডুমুরিয়ার গৃহবধু মুন্নী বেগমকে। এদিকে সকালের সময়সহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুলনা সিভিল সার্জল অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। সিভিল সার্জন অফিস ও রোগীর স্বজনদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
অপারেশনের পর ভ’ল চিকিৎসায় গুরুতর অসুস্থ মুন্নীর খিচুনী বন্ধ না হওয়ায় গত শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা মেডিকেল কলেজের সার্জারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বার বার অজ্ঞান হয়ে পড়ায় এবং খিচুনী বন্ধ না হওয়ায় গত শনিবার রাতে মুন্নী বেগমকে ফুলবাড়িগেটস্থ মিরেরডাঙ্গা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগির স্বজনরা জানিয়েছে কোন অবস্থায় খিচুনী বন্ধ হচ্ছে না। কর্তব্যরাত চিকিৎসকরা জানান, ভ’ল চিকিৎসার কারণে রোগী অত্যন্ত দূর্বল হয়ে পড়েছে। এদিকে তার রক্তে বা ক্ষতস্থানে ক্যান্সাররের জিবানু আছে কিনা তা পরীক্ষা করতে নতুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। অপরদিকে গত দু’দিন সকালের সময়সহ বিভিন্ন পত্রিকায় ভ’ল চিকিৎসায় মুন্নীর জীবন সংকটাপন্ন উল্লেখ করে সংবাদ প্রকাশ হওয়ায় খুলনা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে খুলনা জেলা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, ঘটনাটি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। যে কারণে একটি টিম গঠন করে তদন্ত করা হবে। তদন্তে যারা দায়ি হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি খলশীর খাজুরা এলাকার রফিক খানের স্ত্রী মুন্নী বেগম এ্যাপানটিস অপারেশনের জন্য ডুমুরিয়া নার্গিস ক্লিনিকে ভর্তি হয়। ডাক্তার শেখ সুফিয়ান রোস্তম এসে রোগি দেখে ওইদিন অপারেশন করতে অনীহা প্রকাশ করেন। কিন্তু ক্লিনিক মালিকের পিড়াপিড়িতে ডাক্তার অপারেশন করেন। পরবর্তীতে অপারেশনের স্থানে আস্তে আস্তে বচন ধরতে থাকে। ক্লিনিক কর্তৃপক্ষ বেশকিছুদিন রেখে একটু পচন কমলে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে পচনের মাত্রা বেড়ে যায়। গত শুক্রবার রোগির প্রচন্ড খিচুনি হয় পরে অজ্ঞান হয়ে পড়ে। নিরুপায় হয়ে রোগির স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী খুলনা আসছেন
তথ্য বিবরণী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন দুই দিনের সফরে আজ ১৪ মার্চ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১৫ মার্চ সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় আয়োজিত কর্মশালায় যোগদান করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
মহান মে দিবস উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ
তথ্য বিবরণী
যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস-২০২৩ উদযাপনের লক্ষ্যে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও স্মরণিকা প্রকাশ করা হবে। স্মরণিকা সমৃদ্ধ করার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং সাধারণ শ্রমিকদের কাছ থেকে লেখা আহবান করা হয়েছে।
মহান মে দিবসের তাৎপর্য ও গুরুত্ব অনুধাবন করে এক বা একাধিক লেখার সফট (নিকশ ফন্টে, এডিটেবল ওয়ার্ড ফরমেটে) ও হার্ড কপি অসীম কুমার বিশ^াস, সহকারী পরিচালক, বিভাগীয় শ্রম দপ্তর, ১৫০ খানজাহান আলী সড়ক, পশ্চিম রূপসা, খুলনায় জমা দিতে হবে। ইমেইল: নরংধিংনমব৪৮@মসধরষ.পড়স মোবাইল নম্বর ০১৭৫৯-০৪৫৯৩৯ এই ঠিকানায় আগামী ৫ এপ্রিল তারিখের মধ্যে লেখার শিরোনাম, লেখকের পরিচয় (নাম, পদবি, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর, ইমেইল) ও এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রেরণ করতে হবে।
শরণখোলায় চায়ের সাথে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় চায়ের সাথে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি করে পালিয়ে গেছে একটি চোর চক্র। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ইজিবাইক চালক শামিম খান (১৮) উপজেলার সিংবাড়ি গ্রামের চাঁন মিয়া খানের পুত্র।
শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামিম জানান, তিনি আমড়াগাছিয়া থেকে যাত্রী নিয়ে রায়েন্দা পাঁচরাস্তার মোড়ে এসে নামিয়ে দেন। এমন সময় দুই ব্যাক্তি উপজেলার রাজাপুর গ্রামে যাওয়ার কথা বলে এবং পাশের দোকানে তাকে নিয়ে চা-বিস্কুট খাওয়ান। চা খাওয়ার কিছু সময়ের মধ্যে সে মাথা ঘুরে পড়ে যায়। এসময় ওই যাত্রীদের একজন তাকে হাসপাতালে নিয়ে ডায়রিয়া ওয়ার্ডে রেখে দ্রুত চলে যায়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তাওহিদুল ইসলাম জানান, ইজিবাইক চালককে চায়ের সাথে চেতনানাশক খাওয়ানো হয়েছে। ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কি ধরনের চেতনানাশক খাওয়ানো হয়েছে তা বলা যাবে না।
শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, এ ব্যপারে ইজিবাইক ও মোটরবাইক চালকদের আগে থেকে সতর্ক করে দেয়া হয়েছে। এরপরও ওই চালক ভুল করেছে। তবে বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। ইজিবাইক চালক শামিল সুস্থ হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।##
মহেশপুরে ফসলি জমির উপরিভাগের মাটি যাচ্ছে ইট ভাটায়
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তবে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে যত্রতত্র ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটা গুলোতে। ফলে ওইসব জমির উর্বতা শক্তি কমে যাচ্ছে।
এ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে আবাদি কৃষি জমির টপসয়েল বা উপরিভাগের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করছে ইটভাটা মালিকরা। এতে জমির মালিকরা সাময়িকভাবে আর্থিক লাভবান হলেও রাতারাতি অর্থবিত্তের মালিক বনে যাচ্ছেন কিছু আসাধু মাটি খেকো ইটভাটা ব্যবসায়ীরা।
উপজেলা জুড়ে অবাধে ফসলি জমির উপরিভাগের মাটি ভেকু দিয়ে কেটে ট্রাক্টরের মাধ্যমে সেই মাটি ইটভাটায় নিয়ে যাওয়ায় একদিকে গ্রামীণ রাস্তা যেমন ক্ষতি হচ্ছে, অন্যদিকে বিপন্ন হচ্ছে পরিবেশ।
এ উপজেলায় একাধিক সিন্ডিকেট মাটির ব্যবসায় সক্রিয়। এর সাথে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করে অবাধে কেটে চলেছে কৃষি জমির উপরিভাগের ঊর্বর মাটি।
সরেজমিনে গত ১৩ মার্চ বাঘাডাঙ্গা গ্রামে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের মৃত কাদের উদ্দিন হালসান ছেলে নাসির উদ্দিন হালসান, জসিম উদ্দিন হালসান, ফরহাদ উদ্দিন হালসান, মৃত রবিউল মন্ডলের ছেলে মহি উদ্দিন, রজব আলীর ছেলে আনারুল, মুনসুর হালসানের ছেলে হাবিবুর রহমান, মৃত আজিজুর হকের ছেলে আব্দুল সাত্তার তিনমাস ধরে স্কাভেটর ভাড়া করে এনে এলাকার কৃষকদের প্রলোভন দেখিয়ে কৃষি জমির উপরিভাগের টপ সয়েল কেটে নিয়ে উপজেলার সোহাগ ভাটা, করিম ভাটা, মাসুম ভাটা, সুলতান ভাটায় বিক্রি করছেন। ওই মাটি তারা ট্রাক্টর ও লাটাযোগে নিয়ে যাচ্ছেন ওই সকল ইটভাটায়। এছাড়াও ফতেপুর,আজমপুর,মান্দারবাড়িয়া যাদবপুর,পান্তাপারা,নাটিমা ইউপিসহ বিভিন্ন এলাকায় মাটি কাটার প্রতিযোগিতায় নেমেছে মাটি সিন্ডিকেট।
বাঘাডাঙ্গা গ্রামের কয়েকজন কৃষক জানান, টাকার লোভে অনেক জমির মালিক মাটি বিক্রিতে ঝুঁকছেন। ১০-১২ ফুট গর্ত করে মাটি বিক্রি হচ্ছে। ফলে পাশের জমির মাটিও ভেঙে পড়ছে। বাধ্য হয়ে ওইসব জমির মাটিও বিক্রি করছেন মালিকরা। স্কাভেটর মেশিন দিয়ে রাতের আধারে এসব মাটি কাটা হচ্ছে। কিছু বললে হুমকি দিচ্ছেন তারা। এ ব্যাপারে নেপা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এর আগে ওই স্থানে মাটি কাটা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। পূনরায় মাটি কাটছে কিনা জানা নেই যদি কাটে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
খুলনা তেরখাদায় প্রতারনার মাধ্যমে মুক্তিযুদ্ধার তালিকাভূক্ত হওয়ার প্রতিবাদে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
খুলনার তেরখাদায় ১৯৬৩ সালে জন্মগ্রহণ করে মাত্র ৮ বছর বয়সে মুক্তিযুদ্ধার তালিকাভূক্ত হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ (সোমবার) দুপুরে তেরখাদা উপজেলা সদরে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রিপন শেখ,দুলালী বেগম, মো: রাবু মোল্লা, সরোয়ার শেখ, কবির মোল্লা, মোঃ সাগর শেখ, উজ্জল বিশ্বাস, বিল্লাল শেখ, জিয়ারুল ইসলাম, সোহেল শেখ, ইব্রাহিম মোল্লা, ইয়াছিন শেখ প্রমূখ। এ সময় তারা বলেন গাউস মোল্লা প্রতারনার মাধ্যমে মুক্তিযুদ্ধার তালিকাভূক্ত হয়েছেন। কারন ১৯৬৩ সালে জন্মগ্রহণ করে মাত্র ৮ বছর বয়সে সে কিভাবে ভারতে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধার তালিকাভূক্ত হতে পারেন- যার কারনে অবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বরবার লিখিত অভিযোগ করেছেন তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের এম এ আলম। লিখিত ঐ অভিযোগে জানা গেছে, তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কোলা পাটগাতী গ্রামের গাউস মোল্লা জন্ম গ্রহণ করেছেন ১৯৬৩ সালের ১লা জানুয়ারি। জন্ম তারিখ অনুযায়ী মাত্র আট বছর বয়সে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছেন। গাউস মোল্লা এতো অল্প বয়সে ভারতেও ট্রেনিং করেছেন মর্মে দাবি করে মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্তও হয়েছেন। গাউস মোল্লার জাতীয় পরিচয় পত্র (নম্বর-৭৭৭২৯১৩০৫৪) অনুযায়ী জন্ম ১৯৬৩ সালের ১লা জানুয়ারি। যার বীর মুক্তিযোদ্ধা নং-০১৪৭০০০১৬৬৫, লাল মুক্তিবার্তা নং ৪০২০২০০১৬, গেজেট নং-১৬, সূচক নং- ৪৭-৯৪-২৭-০২৩ ব্যবহার করে ২০০৫ সাল থেকে মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ করছেন। ১৯৭১ সালে মাত্র আট বছর বয়সে সে কিভাবে প্রতিবেশী দেশ ভারতে গিয়ে ট্রেনিং গ্রহণ ও মুক্তিযোদ্ধা হলো তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
আরও বলেন, আসলেই কি গাউস মোল্লা মুক্তিযুদ্ধ করেছে? নাকি টাকার বিনিময়ে বা প্রতারণার মাধ্যমে সে মুক্তিযোদ্ধা সনদ অর্জন করেছে। গাউস মোল্লা এতো অল্প বয়সে আদৌ ভারতে ট্রেনিং করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছে কিনা সে বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে স্থানীয়রা মানববন্ধনে এসব কথা বলেন।
পূবালী ব্যাংক লিমিটেড হরিণাকুন্ডু উপশাখার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
পূবালী ব্যাংক লিমিটেড হরিণাকুন্ডু উপশাখার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ১৩ মার্চ সোমবার সকাল ১১ টায় হরিণাকুন্ডুর হলবাজার ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক ও খুলনার অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নান্না সিকদার, যশোর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান কাজী সিহাবুল ইসলাম ও হরিণাকুন্ডু পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন।
পূবালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক এস. এম. আশরাফুল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক চন্দ্র শেখর রায়, প্রিন্সিপাল অফিসার ও হরিণাকুন্ডু উপশাখার ব্যবস্থাপক মোঃ তানভীর আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, সজীব আহমেদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শেখ আবু শামীম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পূবালী ব্যাংক প্রথম বাঙালী মালিকানায় প্রতিষ্ঠিত সর্ববৃহৎ বেসরকারী বানিজ্যিক ব্যাংক। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের সহযোগী হিসেবে সুদীর্ঘ ৬৪ বছর যাবত সুনামের সাথে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। সকল প্রকার আধুনিক ও প্রযুক্তিগত সেবা নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্মার্ট ব্যাংকিং সেবা গ্রাহকের দোর গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে শাখার পাশাপশি উপশাখাসমূহ চালু করছে। তারই ধারাবাহিকতায় হরিণাকুন্ডু পূবালী ব্যাংকের ১৩৮ তম উপশাখা হিসেবে যাত্রা শুরু করলো। এটা উপশাখা হলেও একটি শাখার মত পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা প্রদান করবে। তিনি সকলকে এ সেবা গ্রহণ করার আহবান জানান।
খুবিতে কটকা ট্রাজেডি স্মরণে শোক দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
১৩ মার্চ (সোমবার) নানা আয়োজনের মধ্য দিয়ে কটকা ট্রাজেডি স্মরণে পালিত হয় খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন। সেই থেকে প্রতিবছর দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহে।
শোক দিবস পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সকাল ৯টায় কালোব্যাজ ধারণসহ ৯টা ১৫ মিনিটে একটি শোকর্যালি শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে কটকা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। শোকর্যালিতে উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। এর পরপরই কটকা স্মৃতিস্তম্ভে উপাচার্যের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপত্য ডিসিপ্লিনসহ বিভিন্ন ডিসিপ্লিন, সকল হল, শিক্ষক সমিতি ও অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়া সমুদ্রগর্ভে নিমজ্জিত শাহাদতবরণকারী শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের পক্ষে অভিব্যক্তি পাঠ করে শোনান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
আলোচনা অনুষ্ঠানে সেই ঘটনাকে স্মরণ করে উপ-উপাচার্য বলেন, ২০০৪ সালের এ দিনটিকে আমরা প্রতি বছর শোক দিবস হিসেবে পালন করে আসছি। যখন এই কটকা স্মৃতিস্তম্ভে আসি তখন আমরা শোকে বিহ্বল হয়ে পড়ি। ১৩ মার্চের ঘটনা ও হাদী চত্বরের ঘটনা খুবই বেদনাদায়ক। এরকম ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের সেশনাল ট্যুর বা অন্যান্য ভ্রমনের স্থান নির্ধারণ ও সময়ের ব্যাপারে আরও সচেতন হতে হবে। এসময় আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। তিনি বলেন, কটকায় সেদিন যে ঘটনাটি ঘটেছিলো তা সারা দেশে গভীর আলোড়ন সৃষ্টি করেছিলো। দুর্ঘটনায় পীড়িত এ জনপদের মানুষও সেদিন মেধাবী এই ছাত্র-ছাত্রীদের অকাল মৃত্যুকে কোনোভাবেই মানতে পারেনি। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সাবধান থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
স্থাপত্য ডিসিপ্লিন প্রধান ও সংশ্লিষ্ট কমিটির সভাপতি প্রফেসর ড. শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক গৌরী শংকর রায়, ছাত্র-বিষয়ক পরিচালকের পক্ষে সহকারী ছাত্র-বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী। পরে শাহাদতবরণকারী শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস। আলোচনা পর্ব শেষে উপ-উপাচার্য, ট্রেজারার, ডিনবৃন্দ, রেজিস্ট্রারসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ শাহাদাতবরণকারীদের আলোকচিত্র নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, এতিমদের জন্য মধ্যাহ্ন ভোজ, সন্ধ্যা ৬.৪৫ মিনিটে শোকসভা ও স্মৃতিচারণ এবং সন্ধ্যা ৭.১৫ মিনিটে কটকা স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা।
ইন্দুরকানীতে ১৭ই মার্চ, ২৫মার্চ ও ২৬ মার্চ জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুকানীতে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৫ মার্চ গনহত্যা দিবস, ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বহী অফিসার জনাব লুৎফুন্নেছা খানম এর সভাপত্তিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ্যাড এম মতিউর রহমান। সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা জেপীর আহবায়ক পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, সহ সভাপতি মাহমুদুল হক দুলাল প্রমুখ।
নড়াইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে নড়াইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি, নড়াইল জেলা শাখার সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে সহ- সভাপতি নিমাই চন্দ্র পাল, সাধারন সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, প্রধান শিক্ষক এস এম ফকরুল আলম, মো: জাকির হোসেন, শেখ শামিমুর রহমানসহ জেলা উপজেলা বিভিন্ন বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি এ সময় উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা, মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের এক দফা দাবি বাস্তাবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
মোংলায় শুরু হয়েছে শেখ আব্দুল হাই স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, খেলার উদ্বোধন করেন কেসিসি মেয়র
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলায় শুরু হয়েছে শেখ আব্দুল হাই স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার বেলা ১১টায় পৌর শহরের হেলিপ্যাড মাঠে এ খেলার উদ্বোধন করেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মোংলা ক্রীড়া পরিষদের আয়োজনে ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় এ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন টেন টাইগার ওয়ান লায়ন স্পোর্টিং ক্লাব ও শেখ আব্দুল হাই স্পোর্টিং ক্লাব। এতে ৫ উইকেট ও ১০৭ রানে জয়লাভ করেন টেন টাইগার ওয়ান লায়ন স্পোর্টিং ক্লাব। এ খেলায় মোংলা ক্রীড়া পরিষদের ৮টি ক্লাব অংশগ্রহণ করবেন। ২১ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ফাইনাল খেলায় প্রথম পুরস্কার ৩৯ ইঞ্চি এলইডি টিভি ও দ্বিতীয় পুরস্কার থাকছে ৩২ ইঞ্চি এলইডি টিভি।
মোংলা ক্রীড়া পরিষদের আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাবেক পৌর মেয়র শেখ আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, আওয়ামী নেতা সুনীল কুমার বিশ্বাস, ইব্রাহিম হোসেন, মোংলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এম আর রানা ও যুগ্ন আহবায়ক শেখ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর ওপেনিং দলের খেলা উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকসহ আমন্ত্রিত অতিথি ও ক্রিকেট প্রেমী দর্শকেরা। #
১২ কেজি হরিণের মাংস জব্দ, কিনতে গিয়ে ধরা পড়লো দুইজন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় হরিণের মাংস কিনতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লেন দুই ব্যক্তি। এ সময় মাংস ফেলে রেখে পালিয়ে যান দুই পাচারকারী। পরে ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংস জব্দসহ দুই ক্রেতাকে আটক করেছেন পুলিশ। মুলত লোভের বশত মাংস কিনতে গিয়ে ধরা খেলেন রাজমিস্ত্রী ও ভ্যান চালক, এ যেন ‘লোভে পাপ, পাপে মৃত্যু’। স্থানীররা বলেন, পাচারকারীরা পালিয়ে গেলেন, আর লোভ মাংস কিনতে গিয়ে ফেঁসে গেলেন নিরীহ দুইজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার জনৈক হাসান ও চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই গ্রামের জনৈক কাদের সোমবার সকাল ১০টার দিকে পৌর শহরতলীর নারকেলতলা এলাকায় হরিণের মাংস বিক্রি করতে আসেন। এরপর স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন (৩২) ও বেল্লাল শরীফ (৩০) ৭শ টাকা দরে দুই কেজি করে মাংস কিনতে গেলে লোকজন দেখে ফেলেন। হরিণের মাংস বিক্রির খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বর হারুন মল্লিক ও গ্রামবাসী ছুটে আসলে পাচারকারী হাসান ও কাদের মাংস ফেলে রেখে পালিয়ে যান। রাস্তার উপর মাংস ফেলে যাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হলে সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংস জব্দসহ মাংস ক্রেতা সাদ্দাম ও বেল্লালকে আটক করেন। আটক সাদ্দাম ও বেল্লাল পুলিশের সামনে বলেন, জয়মনির হাসান ও চাঁদপাইর কাদের এ মাংস বিক্রি করতে আসেন। এরপর ৭শ টাকা কেজি দরে ২কেজি করে মাংস কিনতে যান তারা। পরে লোকজন টের পেয়ে তাদেরকে ধরে পুলিশে খবর দেয়। আর লোকজন জড়ো হতেই পাচারকারী ও বিক্রেতা জনৈক হাসান ও কাদের মোটরসাইকেল করে দ্রুত পালিয়ে যান। আটক সাদ্দাম উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নারকেলতলা আবাসনের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। সাদ্দাম পেশা রাজমিস্ত্রী। আর বেল্লাল একই এলাকার সুলতান শরীফের ছেলে। বেল্লায় পেশায় ভ্যান চালক।
মোংলা থানার এসআই মোঃ মিরাজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংসসহ সাদ্দাম ও বেল্লাল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটককৃতদেরকে জব্দকৃত মাংসসহ বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে। #
বিষদস্যুরা বেপরোয়া, সুন্দরবনের গহীনে অবাধে মাছ শিকার চলছেই
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের অভ্যন্তরে বিষ দস্যুদের অপতৎপরতা যেন থামানোই যাচ্ছে না। জেলে নামধারী এসব বিষ দস্যু সুন্দরবনের গহীনে পাস পারমিটের আড়ালে প্রবেশ করে অবাধে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছেন। এতে করে বনের মৎস্য সম্পদ ও জলজসহ বিভিন্ন প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। অভিযোগ রয়েছে, এক শ্রেণীর অসাধু বনরক্ষীদের নিয়মিত মাসোহারা দিয়ে জেলেরা বিষ প্রয়োগ করে মাছ শিকারে উৎসাহিত হয়। এদিকে বিষ প্রয়োগে ধরা এসব মাছ যাচ্ছে শহরের বিভিন্ন আড়ৎতে। বিষ মিশ্রিত এসব মাছ খেয়ে মানুষের মৃত্যু ঝুঁকির আশঙ্কা বাড়ছে। অপরদিকে এভাবে মাছ ধরায় সুন্দরবনের অভ্যন্তরের বিভিন্ন নদী ও খালে বিভিন্ন মাছ ক্রমান্বয়ে কমে যাচ্ছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকায় গত দেড় সপ্তাহ আগে বন রক্ষীরা পৃথক অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে ৫ জন বিষ দস্যুকে আটকসহ বিষ, বিষ মিশ্রিত মাছ, জাল ও নৌকা জব্দ করেছেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৪ বর্গকিলোমিটারের বেশি, যা সমগ্র সুন্দরবনের ৩১ দশমিক ১৫ ভাগ। এই জলভাগে জালের মতো ছড়িয়ে রয়েছে ১৩টি বড় নদ-নদীসহ ৪৫০টির মতো খাল। জোয়ারের পানিতে প্লাবিত হওয়া এই বনের নদ-নদী ও খালে ভেটকি, রুপচাঁদা, দাঁতিনা, চিত্রা, পাঙ্গাশ, লইট্যা, ছুরি, মেদ, পাইস্যা, পোয়া, তপসে, লাক্ষা, কই, মাগুর, কাইন, ইলিশসহ ২১০ প্রজাতির সাদা মাছ হয়ে থাকে। এ ছাড়া রয়েছে গলদা, বাগদা, চাকা, চালী, চামীসহ ২৪ প্রজাতির চিংড়ি। বিশ্বখ্যাত শিলা কাঁকড়াসহ ১৪ প্রজাতির কাঁকড়ার প্রজনন হয়ে থাকে এই বনের নদ–নদী ও খালে। রয়েছে ৪৩ প্রজাতির মালাস্কা ও এক প্রজাতির লবস্টার। আরও রয়েছে বিলুপ্ত প্রায় প্রজাতির ইরাবতীসহ ছয় প্রজাতির ডলফিন।
উপকূলীয় এলাকা ও বন বিভাগের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, দুর্বৃত্তরা পাস পারমিট নিয়ে বনে প্রবেশের সময় নৌকায় বিষাক্ত কীটনাশক নিয়ে যায়। পরে জোয়ারের আগে কীটনাশক চিড়া, ভাত বা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে নদী ও খালের পানির মধ্যে ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন প্রজাতির মাছ কীটনাশকের তীব্রতায় নিস্তেজ হয়ে পানিতে ভেসে ওঠে। তারা ওই মাছ উঠিয়ে প্রথমে স্থানীয় আড়ৎতে নিয়ে যায়। কোন কোন জেলে আবার বন বিভাগের পাস পারমিট ছাড়াই বনের অভ্যন্তরে প্রবেশ করে এ প্রক্রিয়ায় মাছ শিকার করে থাকেন। বিভিন্ন বাজারসহ বিভিন্ন শহরে বাস-ট্রাক ও পিকআপযোগে সরবরাহ করা হয়ে থাকে। অথচ মাছে কীটনাশক প্রয়োগ করা হয়েছে কি না, তা পরীক্ষা করার কোনো পরীক্ষাগার বন বিভাগের নেই।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকায় গত সপ্তাহে বন রক্ষীরা পৃথক অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে ৫ জন বিষ দস্যুকে আটকসহ বিষ, বিষ মিশ্রিত মাছ, জাল ও নৌকা জব্দ করেছে।
গত ২৭ ফেব্রুয়ারী সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আড়ুয়ারবেড় এলাকার তুলাতুলিতে পাস পারমিট নিয়ে খালে বিষ দিয়ে মাছ ধরার সময় দুইজনকে আটক করেছেন বনপ্রহরীরা। এসময় একজন পালিয়ে যান। অভিযানকালে ঘটনাস্থল থেকে ছয় বোতল বিষ, দুইটি বিষের খালি বোতল, ২০ কেজি বিষ মিশ্রিত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ, একটি জাল ও একটি নৌকা জব্দ করা হয়। আটক হয়েছিলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের সজীব (২১) ও পশ্চিম রাজাপুরের লুৎফর (৫১)। পালিয়ে যান জেলে শাহিন। এ ছাড়া ৩ মার্চ দুপুর ১২টার দিকে শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির ইসমাইলের ছিলা এলাকা থেকে বন রক্ষীরা বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে ৩ দুর্বৃত্তকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে এক প্যাকেট কীটনাশক, একটি ডিঙ্গি নৌকা ও একটি মাছ ধরা জাল জব্দ করা হয়। অভিযানকালে এক জেলে পালিয়ে যান। এই অসাধু ব্যক্তিরা পাস না নিয়ে গোপনে বনে প্রবেশ করেছিল।
সুন্দরবন সংলগ্ন স্থানীয়রা জানান, সুন্দরবনের অভ্যন্তরে ঢাংমারী, মরাপশুর, জোংড়া, ঝাপসি, ভদ্রা, নীল কমল, হরিণ টানা, কোকিলমুনী, হারবাড়িয়াসহ শরণখোলা, সাতক্ষীরা ও খুলনা রেঞ্জের আশপাশ এলাকার বন সংলগ্ন স্থানীয় অসাধু কিছু জেলে নামধারী মৎস্য দস্যু বিষ দিয়ে মাছ ধরছেন। বেশি মুনাফার আশায় সুন্দরবনের বিভিন্ন নিষিদ্ধ খালেও বিষ দিয়ে মাছ শিকার করা হয়। বিষাক্ত পানি সুন্দরবনের বিভিন্ন খাল থেকে ভাটার সময় নদীতে নেমে আসে। এ কারণে মাছ মরে যাওয়ায় এখন নদীতে আর ছোটো-বড়ো মাছ পাওয়া যাচ্ছে না। বেশি মুনাফার আশায় সুন্দরবনের বিভিন্ন নিষিদ্ধ খালেও তারা বিষ দিয়ে মাছ শিকার করেন জেলেরা।
সুন্দরবন উপকূলীয় এলাকার লোকজন বলেন, জেলে নামধারী মৎস্য দুর্বৃত্তরা স্থানীয় কিছু মৎস্য আড়ৎদার, দাদনদাতা ও ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু নেতার লোকজন। তাঁরা মূলত জেলেদের মোটা অঙ্কের দাদন দিয়ে এ কাজ করিয়ে থাকেন। তাঁদের সঙ্গে আছে এক শ্রেণীর অসাধু কীটনাশক বিক্রেতা। চক্রের লোকজন ওই বিক্রেতাদের কাছ থেকে অবাধে কীটনাশক সংগ্রহ করে তা মাছ ধরার কাজে অপব্যবহার করছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে বন বিভাগের কতিপয় অসাধু বনরক্ষী ও কর্মকর্তা উৎকোচের বিনিময়ে এসব জেলেকে বনে মাছ ধরার অনুমতি দেন বলে অভিযোগ রয়েছে। অথচ এসব আড়ৎদার, দাদনদাতা ও স্থানীয় নেতার নামের তালিকা নেই বন বিভাগ বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে।
মোংলা বাজার মৎস্য সমিতির সভাপতি আফজাল ফরাজি সুন্দরবনে বিষ প্রয়োগ করে ধরা মাছ স্থানীয় বাজারে বিক্রিসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় বলে স্বীকার করে বলেন, স্থানীয় কিছু আড়ৎদার এ চক্রকে নিয়মিত মোটা অংকের টাকা দাদন দিয়ে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরতে পাঠায়। এদের কারণে এখন বাজারে সুন্দরবনের মাছ তেমন একটা পাওয়া যায় না। তবে তিনি এ চক্রের কোন সদস্যর নাম বলতে রাজি হননি।
বন বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিষ দিয়ে মাছ ধরায় জেলেদের অনেকই একাধিকবার গ্রেফতার হয়েছে। কিন্তু তথ্য প্রমাণের অভাবে দ্রুত জামিনে বেরিয়ে এসে আবার একই কাজে জড়িয়ে পড়েন। প্রভাবশালী ব্যক্তি এদের জামিন প্রক্রিয়ায় সাহায্য করে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।
মুলত কৃষি কাজে পোকা দমনে ব্যবহৃত বিভিন্ন ধরণের কীটনাশক বা বিষ দিয়ে এসব মাছ শিকার করা হয়। এর মধ্যে ডায়মগ্রো, ফাইটার, রিপকর্ড এবং পেসিকল নামক কীটনাশকই বেশী ব্যবহার করে জেলেরা। জেলেদের দাবি, এই বিষ বাজারের যে কোনো কীটনাশক দোকান থেকে সংগ্রহ করা যায়।
মোংলা শহরের ১ নম্বর লেবার জেটি এলাকার তাহের এন্টারপ্রাইজ নামে সার ও কীটনাশক দোকানের মালিক আবু তাহের জানান, ডায়মগ্রো, ফাইটার, রিপকর্ড এবং পেসিকল নামের কীটনাশক কৃষি কাজে ব্যবহারের জন্য চাষিরা কিনে থাকেন। এগুলো দিয়ে সুন্দরবনের খালে মাছ মারা হয় কিনা তা তার জানা নেই বলে দাবি করেন। কৃষি বিভাগ অনুমোদন দেওয়ার পরই এই কীটনাশক বিক্রি করেন বলেও জানান তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, বিষ দিলে মাছের সঙ্গে সব প্রজাতির জলজ প্রাণীই মারা যায়। এটা জীববৈচিত্রের জন্য খুবই মারাত্মক। পরিবেশের ওপর যেমন বিরূপ প্রভাব পড়ে অন্যদিকে বিষে মারা ওই মাছ খেয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মানুষসহ অন্যান্য প্রাণী। কীটনাশক বা বিষ যেখানে প্রয়োগ করা হয়, সেখানে ছোট-বড় সব প্রজাতির মাছ মারা যায়। দুষ্কৃতকারীরা সেখান থেকে শুধু বড় মাছগুলো সংগ্রহ করেন। ছোট মাছগুলো তারা নেয় না। কিন্তু এই ছোট মাছগুলো ছিল বড় মাছের খাবার। ফলে ওই এলাকার খাদ্যচক্রেও ব্যাপক প্রভাব পড়ে। আবার এই কীটনাশক মিশ্রিত পানি ভাটার টানে যখন গভীর সমুদ্রে যায়, তখন সেই এলাকার মাছও ক্ষতিগ্রস্ত হয়।
সুন্দরবনের পাখির প্রধান খাবার নদী ও খালের ছোট মাছ। কিন্তু গত কয়েক বছর ধরে সুন্দরবনের নদী-খাল থেকে মাছ শিকার করতে ব্যবহার করা হচ্ছে কীটনাশক ও বিষ। এই বিষে মাছের পাশাপাশি খালের পানিতে থাকা বিভিন্ন পোকা-মাকড়ও বিষাক্ত হয়ে পড়েছে। বিষাক্ত এসব প্রাণী খাবার হিসেবে গ্রহণ করে পাখি। ফলে বিষক্রিয়ায় অনেক প্রজাতির পাখি মারা যাচ্ছে বলে জানিয়েছেন সুন্দরবনের বনজীবীরা।
বনজীবিরা আরো জানায়, হঠাৎ করেই কয়েক বছর বনে পাখি কম দেখা যাচ্ছে। বনের গভীরে গেলে মাঝে মাঝে কিছু পাখির দেখা মেলে। খালে ভেতর অনেক পাখি মরে পড়ে থাকতে দেখেছি। নদীতে মরা পাখি ভেসে যেতেও দেখি মাঝে মাঝে। অনেকে খালে বিষ দিয়ে মাছ শিকার করে। সেই বিষাক্ত মাছ খেয়ে এসব পাখি মারা যাচ্ছে।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. মোঃ শাহিন বলেন, বিষাক্ত পানির মাছ খেলে মানুষের পেটের পীড়াসহ কিডনি ও লিভারে জটিলতা দেখা দেয়। তিনি বিষ মিশ্রিত মাছ না খাওয়ার জন্য জনসাধারণকে সজাগ থাকতে পরামর্শ দিয়েছেন।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সুন্দরবনের অভ্যন্তরে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি এর ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি বিষ দিয়ে মাছ শিকার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনগণকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান।
মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, মাছ ধরতে যেসব কীটনাশক ব্যবহার করা হচ্ছে, তা ধানসহ বিভিন্ন শাকসবজির খেতের ক্ষতিকর কীটপতঙ্গ মারার কাজে ব্যবহার করা হয়। এটি খুবই বিষাক্ত। মোংলার কীটনাশক বিক্রেতা ও ডিলারদের নির্দেশনা দেওয়া আছে, যেন তাঁরা তালিকাভুক্ত চাষি ছাড়া অন্য কারও কাছে এসব বিক্রি না করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান অনুষদের শিক্ষক আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, এসব কীটনাশক যেখানে প্রয়োগ করা হয়, সেখানে ছোট-বড় সব প্রজাতির মাছ মারা যায়। দুষ্কৃতকারীরা সেখান থেকে শুধু বড় মাছগুলো সংগ্রহ করে। ছোট মাছগুলো তারা নেয় না। কিন্ত এই ছোট মাছগুলো ছিল বড় মাছের খাবার। ফলে ওই এলাকার খাদ্যচক্রেও ব্যাপক প্রভাব পড়ে। আবার এই কীটনাশক মিশ্রিত পানি ভাটার টানে যখন গভীর সমুদ্রের দিকে যায়, তখন সেই এলাকার মাছও ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো যেসব খালে কীটনাশক প্রয়োগ করা হয়, তার বিষক্রিয়া সংশ্লিষ্ট এলাকায় চার মাস থেকে কয়েক বছর পর্যন্ত থাকে। এর চেয়ে সর্বনাশা কাজ আর কিছুই হতে পারে না।
সুন্দরবন নিয়ে গবেষনাকারী বেসরকারি সংস্থা ‘সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, কীটনাশক দিয়ে মাছ ধরায় শুধু সুন্দরবনের মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এই বিষাক্ত পানি পান করে বাঘ, হরিণ, বানরসহ অন্য বন্যপ্রাণীরাও মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। এতে উপকূলীয় এলাকায় মানুষের পানীয় জলের উৎসগুলোও বিষাক্ত হয়ে পড়ছে। কীটনাশক প্রয়োগে বনজ সম্পদ পাচার, বন্যপ্রাণী নিধন, জলবায়ুজনিত পরিবর্তন, দস্যুবৃত্তির চেয়েও ভয়াবহ বিপর্যয়। সরকারের এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ (মোংলা-রামপাল) হাবিবুন নাহার বলেন, অপ্রতুল লোকবল দিয়ে সুন্দরবনের সব নদী-খাল পাহারা দেওয়া সম্ভব নয়। তার পরও আমরা যতটুকু সম্ভব আইন প্রয়োগ করার চেষ্টা করছি। বনবিভাগসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। ব্যক্তিগতভাবেও সভা-সমাবেশে কীটনাশক প্রয়োগের ক্ষতিকর দিক তুলে ধরে স্থানীয় মানুষকে সচেতন করার চেষ্টা করছি।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, সুন্দরবনে অসাধু মাছ ব্যবসায়ী ও জেলে বিষ দিয়ে মাছ শিকারের সাথে সম্পৃক্ত। প্রায় সময়েই অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। কিন্তু তারা দ্রুত আদালত থেকে জামিনে এসে আবার একই কাজ করেন। গ্রেফতারের পর কেন দ্রুত জামিনের বেরিয়ে আসেন জানতে চাইলে তিনি বলেন, বিষ দিয়ে শিকার করা মাছ শনাক্ত করার মেশিন আমাদের কাছে নেই। তাই এ বিষয়ে প্রমাণ আদালতে উপস্থান করা যায় না।
বিষ দিয়ে মাছ শিকার ও এ প্রক্রিয়ার সাথে বন বিভাগের কতিপয় কর্মকর্তা ও সদস্য সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে এমন অভিযোগ একেবারেই কম বলে তিনি মন্তব্য করেন।
অভয়নগরে আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ও অভ্র আইটি’র উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আইসিটি শিক্ষক হেদায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম ও উপজেলা আইসিটি অফিসার আহসান কবির। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর, নওয়াপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে মো. হেদায়েত হোসেন, ফিরোজা পারভীন ও মো. শহিদুল্লাহকে উপদেষ্টা করে ৭সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে মো. শামীম আখতার শিমুল, সহসভাপতি পদে নাসরিন জাহান, সাধারণ সম্পাদক পদে শেখ মো. গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক পদে মো. মহিদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে সোলায়মান মোল্যা, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মো. রুহুল আমিন ও আইসিটি সম্পাদক পদে বিপ্লব চন্দ্র বৈরাগীকে আগামী তিন বছরের জন্য নির্বাচিত করা হয়।
শিরোমণি বাজার বণিক সমিতির সদস্যদের সঞ্চয় ফেরত অনুষ্ঠান
খানজাহান আলী থানা প্রতিনিধি
শিরোমণি বাজার বণিক সমিতির সঞ্চয়ী সদস্যদের বছর পূর্তি উপলক্ষে সঞ্চয় ফেরত অনুষ্ঠান গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়। শিরোমণি বাজার বণিক সমিতির (রেজি.২৪৫৫/২১) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি শেখ আকতার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক শেখ আনিছুর রহমান, খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন খান, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ খান খোকন, আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, শিরোমণি বাজার বণিক সমিতির কার্যকরি সভাপতি শেখ ইবাদত হোসেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিরোমণি বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক। অনুষ্ঠানে শিরোমণি বাজার বণিক সমিতির উপদেষ্ঠা, সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বণিক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।
ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেনকে হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও ৭ জনকে ৫ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদান করেন।যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন-আনিছুর রহমান,রেন্টু হোসেন, চান্দু,আতিয়ার রহমান ও মানিক হোসেন।
মামলার বিবরণে জানা যায়, হরিনাকুন্ডু উপজেলার সাত ব্রীজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন ২০১০ সালের ৭ অক্টোবর দোকানের মালামাল ক্রয়ের জন্য ঝিনাইদহ শহরে যান।এরপর সে আর বাড়িতে ফিরে যায়নি।পরে তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাথ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কোন খোঁজ না পেয়ে তার ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৯ অক্টোবর একটি অপহরণ মামলা করেন।আসামী নাসরিন ও আনিছুরের স্বীকারোক্তি মোতাবেক যশোর সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রামে জামির আলীর বাড়ি থেকে ২০১০ সালের ৩১ অক্টোবর নবী হোসেনের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়।
পুলিশ তদন্ত শেষে ২০১১ সালে ২৪মে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন।অপর ৭ জনকে ৫ বছর করে কারাদন্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে আনিছুর রহমান, চান্দু, আতিয়ার রহমান পলাতক রয়েছে।
কয়লা বিক্রির প্রতারকরা রিমান্ডে
বাগেরহাট প্রতিনিধি
ভুয়া ৩টি ব্যবসা প্রতিষ্ঠান খুলে কয়লা বিক্রির নামে প্রতারণা করে নারায়ণগঞ্জ, বাগেরহাটসহ ৭টি জেলার ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকিরসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সোমবার দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. খোকন হোসেন প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকিরকে ৩ দিন, অপর দুই প্রতারক মো. আরিফ ও মো. হারুন হাওলাদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রতারক চক্রের মূলহোতা বাগেরহাটের ফকিরহাট উপজেলার মো. আব্দুল আলী ফকির (৫০) আলিফ এন্টারপ্রাইজ, খান জাহান এন্টারপ্রাইজ ও আলম এন্টারপ্রাইজ নামে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে অপর দুই সহযোগী বাগেরহাটের চিতলমারী উপজেলার মো. আরিফ (৪২)ও ঝালকাঠি জেলা সদরের মো. হারুন হাওলাদারকে (৬২) সাথে নিয়ে নারায়ণগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে কয়লা বিক্রির কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
এভাবে নারায়নগঞ্জের রূপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী একেএম আজিজুল হকের কাছে কয়লা বিক্রির কথা বলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট বজারে বসে প্রতারণা করে ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যবসায়ী এসব প্রতারকদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনার পর র্যাব সদস্যরা এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র্যাব ছায়া তদন্তে জানতে পারে প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকির ও তার সহযোগীদের নামে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় প্রতারণার মামলা ও একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গত ২৮ ফেব্রয়ারী দিবাগত রাতে র্যাব ৬ এর একটি দল খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা আলিফ এন্টারপ্রাইজের কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আলী ফকিরকে দুই সহযোগী প্রতারক মো. আরিফ ও মো. হারুন হাওলাদারকে গ্রেফতার করে রামপাল থানায় সোপর্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে গ্রেফকৃতরা দীর্ঘদিন যাবৎ শতাধিক মোবাইল সিমকার্ড ব্যবহার ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে কয়লা বিক্রির ভুয়া প্রতিষ্ঠান খুলে নারায়ণগঞ্জ, বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর এই ৭ জেলার ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ব্যবসায়ী একেএম আজিজুল হকের ৮০ রাখ টাকা উদ্ধারসহ মামলাটির অধিকতর তদন্তের জন্য আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা রামপাল থানার এসআই শেখর চন্দ্র বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীদের রিমান্ডের আবেদন জানান।
বাদীপক্ষে বাগেরহাট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. শাহ ই-আলম বাচ্চু, অ্যাডভোকেট শেখ বাহাদুর ইসলাম ও আসামীপক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান রিমান্ড শুনানিতে অংশ নেন। উভয় পক্ষের শুনানি শেষে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. খোকন হোসেন কয়লা প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকিরকে ৩ দিন, অপর দুই প্রতারক মো. আরিফ ও মো. হারুন হাওলাদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এজেন্টসহ সাত অনলাইন জুয়াড়ি আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে এজেন্টসহ ৭ অনলাইন জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে সদর উপজেলার বামনাইল বাজার এলাকা থেকে আটক করা হয় তাদের।
আটকাকৃতরা হলো- ঝিনাইদহ উপজেলার বামনাইল গ্রামের লিটু, অশোক কুমার, রতন বিশ্বাস, বিধান বিশ্বাস, নয়ন হোসেন, এসএম শফিউল্লাহ ও সমীরন রায়।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মো. শাহীন জানান, বামনলাইন এলাকায় একটি চক্র ‘ওয়ানএক্স বেট’ নামের ওয়েবসাইটের মাধ্যমে দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছিল। ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গোপনে তদন্ত শুরু করে। তদন্তে প্রমাণিত হওয়ায় রাতে বামনাইল এলাকায় অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে মোবাইল ও জুয়ার নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ক্লাসে ফিরে উচ্ছ্বসিত ইবির সেই ফুলপরী
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীদের নিপীড়নের শিকার ফুলপরী খাতুন এক মাস পর ক্লাসে ফিরেছেন। সোমবার সকাল ১১টায় ক্লাসে আসেন তিনি। ক্লাসে ফিরে শিক্ষক ও সহপাঠীদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন এ প্রতিবাদী শিক্ষার্থী। তাকে ক্লাসে পেয়ে সহপাঠীদের মাঝেও উচ্ছ্বাস দেখা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী।
ক্লাসে ফেরার অনুভূতি জানিয়ে ফুলপরী বলেন, আজকে প্রথম দিনের ক্লাসের মত অনুভহৃতি হচ্ছে। যা ভাষায় প্রকাশ করার মতো না। সহপাঠী ও শিক্ষকদের আন্তরিকতা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে। আমি প্রথমে অনেক ভয়ে ছিলাম। তবে এখন সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে। আর কোনো ভয় বা সংকোচ নেই। আমাকে হলেও সিট বরাদ্দ দেওয়া হয়েছে। আমি সেখানেও ভালো আছি।
গত ৮ ফেব্রুয়ারি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন বর্ষের ক্লাস শুরু হয়। তার আগে তিনি দেশরত্ন শেখ হাসিনা হলের ৩০৬ নল্ফ^র কক্ষে অতিথি হিসেবে ওঠেন। পরে ১১ ও ১২ ফেব্রুয়ারি হলটির ছাত্রলীগ নেত্রীদের দ্বারা নির্মম নিপীড়নের শিকার হন তিনি। জীবন ভয়ে ১৩ ফেব্রুয়ারি সকালে ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে যান। পরদিন ক্যাম্পাসে এসে নিপীড়নকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পরে তদন্ত কমিটির কাছে বক্তব্য প্রদান, উচ্চ আদালতের নির্দেশে হল পছন্দকরণসহ বিভিন্ন বিষয়ে কয়েক দফা ক্যাম্পাসে আসেন। কিন্তু ন্যায় বিচার পেতে নিয়মিত ক্লাসে বসার সুযোগ পাননি ফুলপরী। ফলে প্রায় একমাস ক্লাসে অনুপস্থিত থাকেন। নিয়মিত ক্লাসে আসতে না পারায় লেখাপড়ায় কিছুটা পিছিয়ে পড়েন। ক্ষতি পুষিয়ে নিতে তার সহপাঠী ও বিভাগীয় সভাপতির সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
ফুলপরীর সহপাঠী ও ওই ব্যাচের শ্রেণি প্রতিনিধি রায়হান রাফি বলেন, ফুলপরী গত একমাস ক্লাস করেনি। সে খুব বন্ধুসুলভ। তার সাহসিকতা দেখে আমরা সবাই মুগ্ধ। এমন সাহসী ক্লাসমেট পেয়ে আমরা গর্বিত। ফুলপরীর ক্লাস বুঝতে কোনো সমস্যা হলে এবং যেসব ক্লাস করতে পারেনি এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
সহপাঠীদের প্রত্যাশা, তার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটি যেন অন্য কারও সঙ্গে না হয়। ফুলপরীর মতো সব মেয়ের এমন সাহসী হওয়া উচিত।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. বখতিয়ার হাসান বলেন, ফুলপরী এখন থেকে নিয়মিত ক্লাস করবে। আমরা তার খোঁজ-খবর রাখছি। একাডেমিক কমিটির মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ওই ছাত্রী ক্লাসে এলে যেন কোন ধরনের নিরাপত্তাজনিত সমস্যা এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয় এ নিয়ে আমরা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত খুব বেশি ক্লাস হয়নি। তবে সে যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা বিষয়টি দেখব।
সাতক্ষীরায় ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় আনসার আলী (৫০) নামের এক ব্যক্তিকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১২ মার্চ) হেলাতলা মাঠপাড়া নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনসার আলী কলারোয়া থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান জানান, আনসার আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা কেনাবেচা করার সময় তাকে গ্রেপ্তার করে ডিবি।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মায়ের সঙ্গে গোসল করতে নেমে শিশুকন্যা নিখোঁজ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মায়ের সঙ্গে খালে গোসল করতে নেমে শিশুকন্যা জামিলা (৩) নিখোঁজ হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউথখামার গ্রামে এই ঘটনা ঘটে। জামিলা ওই গ্রামের সোহেল চৌধুরীর কন্যা।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শেখ মো. আরিফুল হক জানান, শিশু জামিলা তার মা কাকলী বেগমের সাথে রাউথখামার গ্রামে খালে (ব্রিজের পাশে) গোসল করতে নামে। অসাবধানতা বসত শিশুটি খালের পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে আমরা বিকালে ওই খালে উদ্ধার কাজ পরিচালনা করেছি।
কিন্তু নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারিনি। মাদারীপুরের টেকেরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ওই দলটি ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করবে।











































