খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (খুলনা বিভাগ) নির্বাচিত হওয়ায় খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছে খালিশপুর থানা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। গতকাল সোমবার (১৩ মার্চ) বিকেলে নিউজপ্রিন্ট মিল গেটস্থ দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নগর যুবদলের সহ-সভাপতি ফজলে বারী লিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম জিয়া। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু। সংবর্ধিত অতিথি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
সংবর্ধিত অতিথি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর তার বক্তৃতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ সাদী, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, জাহিদুর হোসেন, হাবিব বিশ্বাস, মোহাম্মদ হোসেন, কাল¬ু কোরাইশি, মোঃ রফিক, ভিপি শিমুল ও ডিয়ার প্রমুখ।
নগর যুবদলের ১ম যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম সান্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুবদল নেতা সাকির হোসেন, বাবুল হোসেন, গাজী সালাউদ্দিন, নাজমুল হাসান নাসিম, জাকির হোসেন, জিএম তারেক, সাইফুল ইসলাম, মোঃ সেলিম, মোঃ নুরু, মাইনুদ্দীন নয়ন, মিজনুর বাবু, মোঃ লিটন, আতিয়ার রহমান, জুলকার নাইম, জুয়েল, বাদলসহ নয়টি ওয়ার্ড থেকে আগত যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।।











































