স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসকাবের সাবেক সদস্য সচিব ও বর্তমান কার্যনির্বহী সদস্য, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি এবং দৈনিক দেশসংযোগ পত্রিকার সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ এর মাতা জারিয়া বেগম (৮৭) শনিবার সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শেষে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সাংবাদিক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা। বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি বাপ্পী খান ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং কর্মরত ফটো সাংবাদিকবন্দ। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। কেইউজে’র সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্য অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা। খুলনা জেলা ছাপা খানা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, হেলাল মুন্সি, এস,এম শামীমুর আলম মান্দার, মোঃ মতিয়ার রহমান, মোঃ জলিল হাওলাদার, মোঃ হারুন অর রশিদ, মোঃ জুম্মান, মোঃ সোহেল শিকদার, রিয়াজুল আলম পান্নু, মোঃ মনির হোসেন, মোঃ রুহেল হাওলাদার, নূর আলী শেখ, মোঃ সুমন, মেহেদী হাসান, মোঃ শাহ আলম, মোঃ জিয়া, মোঃ আলম হাওলাদার, কালিপদ, বাবুল ভূঞা ও দপ্তর সম্পাদক কে এম ইসমাইল হোসেন প্রমূখ।











































