ফুলতলায় ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
ফুলতলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা সাড়ে ৮হাজার টাকা জরিমানা করেছে। গতকাল শনিবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান এ জরিমানার আদেশ প্রদান করেছেন।
এই অভিযানে ফুলতলা বাজারের জিকো স্টোরকে মূল্য তালিকা না থাকায় ৫শ’ টাকা, ইয়াসিন স্টোরকে এক হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে এইচ আর ফুডকে ৫হাজার টাকা, মুল্যে তালিকা না থাকায় ভাই ভাই স্টোরকে একহাজার টাকা ও ভাই ভাই সবজি স্টোরকে এক হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরণ আইন, ২০০৯ অনুসারে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায় পরিচালনা করার জন্য মাইকিং করা হয়। পরিদর্শনমুলক এই বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ফুলতলা থানা পুলিশ ও স্যানিটারি ইনসপেক্টর ফুলতলা, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
নাগরিক ফোরাম নেতা ইদ্রিস আলীর মৃত্যুতে ২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের শোক
খবর বিজ্ঞপ্তি
নাগরিক ফোরামের নেতা, ২৪নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজকর্মী মো. ইদ্রিস আলী
ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। গতকাল শনিবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর একটি স্থানীয় কিনিকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ইদ্রিস আলীর মৃত্যুতে মরহমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের নেতৃবৃন্দরা। অনুরূপ সমবেদনা জানিয়েছেন মুক্ত বাংলা সংস্থার নেতৃবৃন্দরা।
চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে ৪কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কচ্চাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৪কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বাজদিয়া গ্রামের মো. জবেদ আলী মন্ডললের ছেলে মো. আতিয়ার রহমান (৪০)।
র্যাব-৬ জানায়, গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কচ্চাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ৪কেজি গাঁজাসহ আতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে জীবন নগর থানা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে এবং এলাকার চিহ্নিত মাদক বলে জানা যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।
বৃৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড গ্ল্যাবস বিতরণ করা হয়
খবর বিজ্ঞপ্তি
শনিবার বেলা ১১টায় খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে গরীব অসহায় দরিদ্র রিকসা ও ঠেলাগাড়ী চালক, পথচারীসহ সর্বস্তরের মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যাতে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ না হয় তারজন্য ৩০০ শত মাস্ক ও হ্যান্ড গ্ল্যাবস বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑবৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, ডাঃ আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, মোঃ নাসির উদ্দিন ভুট্টো প্রমুখ। উল্লেখ্য, ইতোপূর্বে বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে প্রায় ২০০ শত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মকা- অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেন এবং সাথে সাথে যে সকল হৃদয়বান ব্যক্তি এ কর্মসূচিতে সহযোগিতা করতে ইচ্ছুক তাঁদেরকে ০১৭৭২ ৬৬৩ ৮৮০ নম্বর মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ জানানো হলো।
নৌবাহিনী কর্তৃক ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে নৌবাহিনী। বানৌজা তিতুমীর কর্তৃক খালিশপুর মুজগুন্নী দিঘির পাড় এলাকায় ৪০০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়। বানৌজা ওমর ফারুক কর্তৃক ডেরা, শৈলপুর ও বৈরাগী পাড়া এলাকায় ৩০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ২০০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ৩৮৭টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা প্রদান করা হয়। ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রধান করা হয় এসময় মুদি দোকান ও কাপরের দোকান হতে সতের হাজার দুইশত টাকা জরিমানা করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান নির্দিষ্ট রুটিন সময়ের পর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, মংলা বন্দর, আপাবাড়ি, মামারঘাট, বুড়িরডাঙ্গা ও চরকানাই এলাকায় টহল পরিচালনা করে। ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রধান করা হয় এসময় মুদি দোকান হতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
শরণখোলায় প্রথম করোনা রোগী সনাক্ত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। গতকাল (শনিবার) সন্ধ্যায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত ১৪ মে ৬জনের করোনার সন্দেহে স্যাম্পল সংগ্রহ করে টেষ্টের জন্য খুলনা পাঠানো হয়। গতকাল সন্ধ্যা এ রিপোর্ট শরণখোলায় পৌছলে উপজেলার রায়েন্দা বাজারের সিহাব ফ্যাশনের মালিক আঃ হাকিম করোনা টেষ্টে পজেটিভ হয়। বাকী ৫টি নেগেটিভ হয়। তিনি এক সপ্তাহ আগে ঢাকায় গার্মেন্টসের মালামাল ক্রয় করতে গিয়ে করোনা আক্রান্ত হওয়ার আশংকায় গত ১৪ মে করোনা টেষ্ট করান। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন করোনা পজেটিভের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল-সাঈদ বলেন, আঃ হাকিমের বাড়ী লকডাউন করা হয়েছে এবং হাকিমকে একটি রুমে আলাদাভাবে রাখা হয়েছে।
কয়রায় মডেল মসজিদের নির্ধারিত স্থান পরিদর্শনে এমপি আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনার কয়রা উপজেলায় মডেল মসজিদ নির্মাণের জন্য উপজেলা সদরের তিন রাস্তার মধুর মোড় সংলগ্ন নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গত বুধবার দুপুরে মডেল মসজিদের নির্ধারিত স্থান পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, চিফ ইনঞ্জিনিয়ার নাছির উদ্দিন খান, উপ বিভাগীয় ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান,ভাইস চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর -ই আলম সিদ্দিকি, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, ঠিকাদার শফিকুল ইসলাম মধু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাফরুল ইসলাম পাড়, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবির, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাবেক ছাত্রলীগ নেতা আছাফুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সারাদেশে ৫শতাধিকের উপরে মডেল মসজিদ নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা মসজিদটির ১৮ মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মডেল মসজিদে নামাজ পড়া ছাড়াও মহিলা ও পঙ্গুদের নামাজ পড়ার সু-ব্যবস্থা থাকবে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। গাড়ি পার্কিং থাকবে। এখানে উপজেলা পর্যায়ের ইসলামিক ফাউন্ডেশনের অফিস থাকবে। এখান থেকে ইসলামিক ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালিত হবে। এই মসজিদ বহুমাত্রিক কার্যক্রমের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারে অনন্য ভূমিকা রাখবে। কয়রা উপজেলায় মসজিদ নির্মানের ভূমি জটিলতায় নির্মাণ কাজ অনেক দিন যাবৎ আটকে আছে। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর হস্তক্ষেপে ও প্রশাসনের সহযোগিতায় ভূমি জটিলতা নিরসন করে অচিরেই নির্মাণ কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
শরণখোলায় ভেজাল সেমাই তৈরীর করায় কারখানা মালিককে জরিমানা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় ভেজাল সেমাই তৈরীর করায় সময় রুবেল হাওলাদার (৩৫) নামের এক কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলা সদর রায়েন্দা বাজারের কাঠপট্টিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।
ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিরাপদ খাদ্য পরিদর্শক সুকুমর চন্দ্র শিকদারকে সাথে নিয়ে বাজারের কাঠপট্টি এলাকায় অভিযান চালানো হয়। অনুমোদনবিহীন ওই কারখানায় নি¤œমানের ভেজাল সেমাই তৈরী করতে দেখা যায়। এসময় কারখানার মালিক রায়েন্দা বাজারের মজিবর রহমান হাওলাদারের পুত্র রুবেল হাওলাদারকে ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জব্দ করা নি¤œমানের তিন মন খোলা সেমাই রায়েন্দা খালে ফেলে দেয়া করা হয়।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ঃ বাগেরহাটে চল্লিশ জনের নামের পাশে ইউপি সদস্যের মোবাইল নম্বর
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার সুবিধাভোগীদের তালিকায় ৪০ জন মানুষের নামের পাশে নিজের মোবাইল নম্বর জুড়ে দিয়েছেন এক ইউপি সদস্য। শুধু তাই নয় শরণখোলা উপজেলার ওই তালিকায় চৌকিদার, সরকারি বিভিন্ন সুবিধাভোগকারী ও সচ্ছল ব্যক্তির নাম রয়েছে। ৪০ জন সুবিধাভোগীর নামের তালিকায় নিজের মোবাইল নম্বর জুড়ে দেয়া ইউপি সদস্য হচ্ছেন শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসান। এ ঘটনায় অনিয়মকারী ইউপি সদস্যকে শনিবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সঠিক জবাব না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছেন গনমাধ্যম কর্মীদেরকে ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত চূড়ান্ত তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে উপজেলা প্রশাসনের কাছে অনিয়ম ধরা পড়ে। দেখা যায় খোন্তাকাটা ইউনিয়নের একটি ওয়া্ের্ডর তালিকায় ৪০ জনের নামের পাশে একটি মোবাইল নম্বর। পরে জানা যায় নাম্বারটি ওই ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসানের। সুফলভোগীদের নামের পাশে তাদের নিজেদের মোবাইল নম্বর সংযুক্ত করার কথা থাকলেও ওই ইউপি সদস্য অসৎ উদ্দেশ্যে নিজের মোবাইল নম্বর দিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। পরবর্তীতে উপজেলা প্রশাসন বিষয়টি সংশোধন করে উপকারভোগীদের নাম্বার বসিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত তালিকায় ৪০ জনের নামের পাশে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর পাওয়া যায়। পরবর্তীতে আমরা মোবাইল নম্বর সংশোধন করে চুড়ান্ত তালিকা করা হয়েছে। ১৭ মে চুড়ান্ত তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। অনিয়মকারী ইউপি সদস্যকে কারণ দর্শাণেরা নোটিশ দেওয়া হয়েছে। সঠিক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগেরহাটে আত্মসমর্পণকৃত দস্যুদেরকে র্যাবের ঈদ উপহার
বাগেরহাট, প্রতিনিধি
রর্্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ উপহার হিসেবে চাল,ডাল,তেল,সেমাই,চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে বাগেরেহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকা বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় র্যাব-৮ সিইও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, অপারেশন অফিসার সহকারি পুলিশ সুপার মুকুরসহ রর্্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও র্যাব কর্মকর্তা এএসপি মোঃ ইফতেখারুজ্জামানের নেতৃত্বে রামপালের ভাগা বাজার ও মোংলার ফরেস্ট ঘাটে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে রর্্যাব-৮ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিন রর্্যাব-৮ এর পক্ষ থেকে বাগেরহাট ও সাতক্ষিরায় আত্মসমর্পণকৃত ২৮৪ দস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। র্যাব-৮ এর অপারেশন অফিসার এএসপি মুকুর বলেন, সরকারের আহবানে সারা দিয়ে সুন্দরবনের দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করে। স্বাভাবিক জীবন-যাপনের জন্য র্যা বের মাধ্যমে সরকার এর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। দেশের এই করোনা পরিস্থিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় রর্্যাবের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমরা ২৮৪ জন আত্মসমর্পনকৃত দস্যুদের মাঝে ঈদ উপহার দিলাম। এর আগেও করোনা পরিস্থিতিতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত দুই দিন যাবৎ বর্ষা খাতুন নামে এক প্রেমিকা অনশনে রয়েছেন। উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক
রাসেলে বাড়ীতে গত ১৫ মে শুক্রবার সকাল থেকে তিনি অনশনে আছেন বলে জানা গেছে। প্রেমিকা বর্ষা খাতুন (৩৪) যশোর জেলার মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের মো. জুলফিকারের মেয়ে। আর প্রেমিক রাসেল কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের আমিনউদ্দীনের ছেলে। তবে প্রেমিক রাসেল নিজকে বিবাহিত বলে দাবী করেছেন। স্থানীয়রা জানান, বিয়ের দাবিতে শুক্রবার সকাল ৬টার দিকে প্রেমিকা বর্ষা খাতুন তার প্রেমিক রাসেলের বাড়িতে এসে অবস্থান নেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে পাশের বাড়িতে রাখেন। সেখানে প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাৎক্ষনিক তাকে পার্শ্ববর্তী এক গ্রাম্য কবিরাজের কাছে নিয়ে সুস্থ করে প্রেমিকের বাড়িতে রাখা হয়। খবর পেয়ে খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মামুনুর রহমান ঘটনাস্থলে যান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এস.আই মামুনুর রহমান জানান, সেখানে তিনি গিয়েছিলেন। মেয়েটি সেখানে এখনো অবস্থান করছে। স্থানীয় পর্যায়ে শালিসী বৈঠকে বিষয়টি নিষ্পত্তি বা সমাধানের চেষ্টা করছেন তারা। তিনি আরো জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।
বিএনপি নেতা বকুলের পক্ষে ত্রাণ ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খুলনা মহানগরীর বিভিন্ন থানাায় কর্মহীন অসহায় দুস্থদের মাঝে ত্রাণ ও ঈদের খাদ্য সামগ্রী বিতরনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার বেলা ২টায় খালিশপুর বায়তুল ফাললাহ ও বক্কর বস্তিতে খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম মানিরুল হাসান বাপ্পি ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, করোনা ভাইরাস সংক্রমন রুখতে হলে আপনাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রাখতে আরো সচেতন হতে হবে। এ বিষয়ে সরকারকে আরো সর্তক ও সময় উপযোগী পদক্ষেপ গ্রহনের আহবান জানান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মিরাজুল রহমান মিরাজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, রফিকুল ইসলাম বাবু, মুনতাসীর আল মামুন, মাসকুর হাসান ফ্রান্স, এস আরিফুর রহমান শীমূল, এস এম সাইফুর রহমান, সৈয়দ মেসবাহুল হাসান শুভ, মোঃ হালিম, শেখ সজিব, ইমরান সালেহ সিফাত, মোঃ রাসেল শেখ, মোঃ আমির হোসেন, মেহেদী হাসান, আব্দুস সালাম, নয়ন, সাজি, মিরাজ, সাব্বির, হীরা, রাতুল, শাহীন, তানভির মাসুদ, মহানগর ছাত্রদল,
দাকোপে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
দাকোপ (খুলনা) সংবাদদাতা
করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে খুলনার দাকোপে বেসরকারী এনজিও পাংগোনো পাংগোনো অনলুস সহযোগীতায় কর্মহীন ঘরবন্ধি অসহায় হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২টি সাবান ও ২টি মাস্ক বিতরন করা হয়েছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চালনা এম এম ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এখাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্র কমিটি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডঃ গ্লোরিয়া ঝর্না সরকার। এসময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, কাউন্সিলর দেবাশীষ ঢালী, শাহাবুদ্দিন মোল্যা, ম্যানেজার ছবি রানী সাহা, মিল্টন মন্ডল, দেবব্রত বিশ^াস, চন্দ্র শেখর মহালদার, কল্পনা ঘোষ, সাবিত্রি রায়সহ অনেকে।
খেয়াঘাটের মাঝিমাল্লা ও শ্রমিকদের মাঝে বিএনপি নেতা ড. ফরিদের খাদ্য সামগ্রী বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনার প্রার্দুভাবে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ’র চলমান কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে মোংলা-ঘাষিয়াখালী আর্ন্তজাতিক নৌ চ্যানেলের রামপাল-পেড়িখালী খেয়া পারাপারের মাঝিমাল্লা ও ঘাট শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে তার চাচা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শেখ মোহাম্মদ আলী শনিবার খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর দ্বিতীয় পর্বে প্রায় অর্ধশতাধিক খেয়ার মাঝিমাল্লা ও ঘাট শ্রমিকদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কাজী জাহিদুল ইসলাম, শেখ ফিরোজ কবির, আলমগীর কবির বাচ্চু, কাজী অজিয়র রহমান, এস এম মহসিন, মাসুদুর রহমান পিয়াল, অহিদুজ্জামান সাবু ও প্রিন্স।
এর আগে প্রথম পর্বে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে বাগেরহাটের মোংলা ও রামপালের ২ হাজার ৬শ ২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে চলমান খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন বিএনপি নেতা ফরিদের পক্ষে তার চাচা শেখ মোহাম্মদ আলী।
খুলনা মেডিকেলে জীবানুনাশক টানেল উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
করোনা সংক্রমন রোধে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে শনিবার জীবানুনাশক টানেল উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১২টায় এ টানেলের উদ্বোধন করেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও বিএমএ খুলনা এবং স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ।
খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ আওয়ামীলীগ নেতা শেখ ফারুক হাসান হিটলুর সার্বিক সহযোগিতায় ও আইইবি খুলনা কেন্দ্রের অর্থায়নে নির্মিত জীবানুনাশক টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুমেকের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ এস এম তুষার আলম, করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস, খুমেকের পরিচালক ডাঃ মুন্সী মোঃ আবু সেকান্দার রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি, সাংবাদিক কলিন হোসেন আরজু, খুলনা মেডিকেল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল ইসলাম রবিন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম নাঈম প্রমুখ।
করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আমাদের আরো সতর্ক হতে হবে: -সিটি মেয়র
তথ্য বিবরণী
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে শনিবার সকালে খালিশপুর নিজস্ব চত্বরে সাতশত ২৫ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চালসহ ডাল, আলু, তেল, চিনি, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আমাদের আরো সতর্ক হতে হবে। এই সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ, অসহায়, শ্রমজীবী মানুষের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ইতোমধ্যে শুরু করেছেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মোঃ এজাজ মাসুম, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র দৌলতপুর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় চারশত ২৮ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
সিটি মেয়র পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ৭, ১০, ১৭, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট দুই হাজার একশত ৪০ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
দুপুরে মেয়র দৌলতপুর বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই হাজার পাঁচশত কর্মহীন জুট বেলিং শ্রমিকদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
ফারাক্কা দিবসের ঐতিহাসিক গুরুত্ব আজও বিদ্যমান: করোনা পরিস্থিতিতে এবছরের কর্মসূচি স্থগিত করলো মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ খুলনা
খবর বিজ্ঞপ্তি
স্বদেশের ন্যায্য হিস্যার দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য্য আজও বিদ্যমান। ১৯৭৬ সালের ১৬ সে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দান থেকে মারণ বাঁধ ফারাক্কা অভিমুখে লাখো জনতার লংমার্চ অনুষ্ঠিত হয়। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ওইদিন বাংলার সর্বস্তরের মানুষের বজ্রকণ্ঠ দিল্লির মসনদ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। আধিপত্যবাদী শক্তি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে মওলানা ভাসানী সেদিন ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব ও এর বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে যে প্রতিবাদ করেছিলেন, তার সেই সাহসী উচ্চারণ বাংলাদেশের মানুষের অনুপ্রেরণার উৎস্য হয়ে আছে আজও।
প্রতি বছর দিবসটি যথাযথ গুরুত্বের সাথে পালন করলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির কারণে এবারের কর্মসূচি স্থগিত করেছে মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ খুলনা। দিবসটি পালনের সর্বশেষ চেষ্টা করে ব্যর্থ হয়ে শনিবার (১৬ মে) এক যৌথ বিবৃতিতে পরিষদের নেতৃবৃন্দ এবছরের মতো ফারাক্কা লংমার্চ দিবসটির কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ১৯৭৬ সালের ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দান থেকে লংমার্চ শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। দিনটি ছিল রবিবার। সকাল ১০টায় রাজশাহী থেকে শুরু হয় জনতার পদযাত্রা। হাতে ব্যানার আর ফেস্টুন নিয়ে অসংখ্য প্রতিবাদী মানুষের ঢল নামে রাজশাহীর রাজপথে। ভারত বিরোধী নানা সেøাগানে সেøাগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দুপুর ২টায় হাজার হাজার মানুষের স্রোত জেলার গোদাগাড়ীর প্রেমতলী গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানে মধ্যাহ্ন বিরতির পর আবার যাত্রা শুরু হয়। সন্ধ্যা ৬টায় লংমার্চ চাঁপাইনবাবগঞ্জে গিয়ে রাতযাপনের জন্য সে দিনের মতো শেষ হয়। মাঠেই রাত যাপন করার পরদিন সোমবার সকাল ৮টায় আবার যাত্রা শুরু হয় শিবগঞ্জের কানসাট অভিমুখে। ভারতীয় সীমান্তের অদূরে কানসাটে পৌঁছানোর আগে মহানন্দা নদী পার হতে হয়। হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় এই লংমার্চে। তারা নিজেরাই নৌকা দিয়ে সেতু তৈরি করে মহানন্দা নদী পার হয়। কানসাট হাইস্কুল মাঠে পৌঁছানোর পর সমবেত জনতার উদ্দেশে মজলুম জননেতা মওলানা ভাসানী তার জ্বালাময়ী ভাষণ দেন। মওলানা ভাসানী ভারতের উদ্দেশে বলেন, ‘তাদের জানা উচিত বাংলার মানুষ এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। কারো হুমকিকে পরোয়া করে না।’ তিনি বলেন, ‘আজ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কানসাটে যে ইতিহাস শুরু হয়েছে তা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নতুন অধ্যায়ের সৃষ্টি করবে।’ মওলানা ভাসানী এখানেই লংমার্চের সমাপ্তি ঘোষণা করেন। প্রতিবেশী দেশ হয়েও ভারতের একতরফা ও আগ্রাসী মনোভাবের কারণে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের বৃহৎ একটি অঞ্চল মরুভূমিতে পরিণত হতে চলেছে। বিশেষ করে রাজশাহী অঞ্চল ভয়াবহ হুমকির সম্মুখীন। দেশের বৃহত্তম নদী পদ্মা আজ পানির অভাবে শুকিয়ে মরুভূমিতে পরিণত হতে চলেছে। উত্তর-পশ্চিমাঞ্চলসহ দক্ষিণাঞ্চলের অন্তত ৩০টি নদী আজ বিলুপ্তির পথে। তাই ঐতিহাসিব ফারাক্কা দিবসের গুরুত্ব আজও বিদ্যমান। তবে অত্যন্ত দুঃখের বিষয় এবারের প্রাণঘাতী করোনা পরিস্থিতির কারণে ফারাক্কা দিবসের কর্মসূচি পালন করতে পারিনি। সে জন্য খুলনাবাসীর প্রতি আন্তরিক দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ খুলনার উপদেষ্টামন্ডলী ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদুভাই, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, পরিষদের আহ্বায়ক এ্যাড. গাজী আব্দুল বারী, যুগ্ম-আহ্বায়ক এসএম মজিবর রহমান ও সিরাজুল ইসলাম মেঝভাই, সদস্য সচিব শেখ মুশাররফ হোসেন প্রমুখ।
মণিরামপুরে চিকিৎসক ও কাপড় ব্যবসায়ী করোনায় আক্রান্ত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক (৩২) করোনা আক্রান্ত হয়েছেন। একই সাথে উপজেলার মশ্মিমনগর এলাকার এক কাপড় ব্যবসায়ীর (৫০) করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে যশোর সিভিল সার্জন অফিস থেকে এমন তথ্য আসে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইউএইচও ডা. শুভ্রা রানী দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
মণিরামপুর হাসপাতালের আক্রান্ত চিকিৎসক গত দুইমাস ধরে মণিরামপুরে কর্মস্থলে ছিলেন না। ওই সময়টিতে তিনি যশোর বক্ষবিধি হাসপাতালের অস্থায়ী করোনা ইউনিটে দায়িত্বরত ছিলেন। গত বৃহস্পতিবার যশোর সদর হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়।
আর উপজেলার মশ্মিমনগরে করোনা আক্রান্ত ব্যক্তি পেশায় কাপড় ব্যবসায়ী। মশ্মিমনগরের কাঁঠালতলা বাজারে তার কাপড়ের দোকান রয়েছে। আক্রান্ত ব্যবসায়ীর স্ত্রী মোবাইল ফোনে জানান, তার স্বামীর পাঁচ বছর ধরে কিডনির সমস্যা। তিনি কলকাতায় চিকিৎসা নেন। গত সপ্তাহে ছয়দিন তিনি জ¦রে আক্রান্ত ছিলেন। পরে বুধবার যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। ওই দিনই নমুনা সংগ্রহ করে তাকে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকরা। হাসপাতালের পরিবেশ ভাল না হওয়ায় ভর্তির কয়েক ঘন্টা পর তারা হাসপাতাল ছেড়ে আসেন। পরে শুক্রবার রাতে তার করোনা আক্রান্তের খবর আসে। এরপর থেকে তাকে বাড়িতে আলাদা ঘরে রাখা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন, বলেন আক্রান্ত ব্যক্তির স্ত্রী।
স্থানীয়রা বলছেন সম্প্রতি কাপড় আনতে ওই ব্যক্তি ঢাকার নারায়নগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে তিনি করোনা ভাইরাস নিয়ে এসেছেন বলে ধারণা তাদের। তবে তার পরিবারের দাবি, করোনা পরিস্থিতিতে তিনি বাইরে কোথাও জাননি; বাড়িতে থেকে দোকানে বসেছেন।
মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, সকালে ওই ব্যবসায়ীর করোনা আক্রান্তের খবর পেয়েছি। এখন তিনি বাড়িতে আছেন। প্রশাসনের লোকজন আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, আক্রান্ত চিকিৎসক তার যশোর শহরের বাসায় এবং মশ্মিমনগরের ব্যবসায়ী তার বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
শনিবার মণিরামপুর হাসপাতাল থেকে ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এই পর্যন্ত মণিরামপুরে আট জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ছয়জন হাসপাতালের চিকিৎসক ও স্টাফ। বাকি দুই জনের মধ্যে একজন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ও একজন মশ্মিমনগরের কাপড় ব্যবসায়ী। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে হাসপাতালের চার স্টাফ করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
অসহায় মানুষের পাশে খুলনা মহানগর ছাত্রলীগ
খবর বিজ্ঞপ্তি
নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে অসহায় হয়ে পড়া খুলনা নগরীর বিভিন্ন স্থানের মানুষের পাঁশে দাড়িয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। প্রতিদিন খুলনা মহানগর ছাত্রলীগের পক্ষথেকে খাদ্য সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। শনিবার তেমনই কিছু অসহায় মানুষকে খাদ্য সহযোগিতা করে পাঁশে দাড়িয়েছে খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
খাদ্য সহযোগিতা কালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগ নেতা মোঃপিয়াল, শংকর কুন্ডু, আলামিন খান, মোঃরায়হান শিকদার প্রমুখ।
করোনা পরিস্থিতিতে খুবির ফার্মেসি ডিসিপ্লিনের এলামনাই এসোসিয়েশনের প্রসংশনীয় উদ্যোগ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের বর্তমান মহামারী পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের এলামনাই এসোসিয়েশন প্রসংশনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এসোসিয়েশনের পক্ষ থেকে ডিসিপ্লিনের অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারকে তিন মাস ধরে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ১ম দফায় ২০ জন অসচ্ছল শিক্ষার্থীর পরিবারের মধ্যে ১ম মাসে ৫ হাজার ও পরবর্তী ২ মাসে ৩ হাজার করে মোট ১১ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এখানে আরও উল্লেখ্য যে, ফার্মেসি এলামনাই এসোসিয়েশন বিশ্ববিদ্যালয় সংলগ্ন দরিদ্র পরিবারের মধ্যে ত্রান বিতরণ করছে বলে এসোসিয়েশনের সদস্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইকবাল আহম্মেদ জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান করোনা পরিস্থিতিতে ফার্মেসি এলামনাই এসোসিয়েশনের এই মানবিক উদ্যেগকে সাধুবাধ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনের এলামনাইদেরকেও বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ গ্রহনের আহবান জানান। ফার্মেসি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাস এবং ডিসিপ্লিনের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. সমীর কুমার সাধু এলামনাই এসোসিয়েশনের সময়োপযোগী এই পদক্ষেপকে অত্যন্ত মানবিক বলে আখ্যায়িত করেন এলামনাই এসোসিয়েসনের কার্যনির্বাহী কমিটিসহ সকল এলামনাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন আন্দালিব এলামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দের সহযোগিতায় এই ধরণের সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
দরিদ্র জনগোষ্ঠির কাছে করোনা ভাইরাসের আতঙ্কের চেয়ে ক্ষুধার জ্বালা বেশি: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, হতদরিদ্র পরিবারের সবাই করোনা সংক্রমণের ঝুঁকির চেয়ে আগামী দিনগুলোতে কি খেয়ে বাঁচবেন, সে নিয়ে বেশি চিন্তিত। বর্তমান সময় দরিদ্র জনগোষ্ঠির মধ্যে করোনা ভাইরাসের আতংকের চেয়ে তাদের কাছে ক্ষুধার জ্বালার ভয় বেশি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শ্রমিক ও মধ্যবিত্তদের সাহায্যের ব্যবস্থা করতে হবে।
করোনা ভাইরাস মোকাবেলায় এক সঙ্গে সবাইকে কাজ করার আহবান জানিয়ে সাবেক সংসদ সদস্য মঞ্জু আরও বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপি প্রলয় সৃষ্টি করেছে। এটা দেখে ভয় পেলে চলবে না। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে ঝড় বয়ে যাচ্ছে। অর্থনীতির গতির চাকাকে স্তব্ধ করে দিয়েছে। মানুষ এ মাহামারি থেকে পরিত্রাণ চায়, কিন্তু কোন প্রতিষেধক এখনও তৈরী হয়নি। দেশের মানুষের কল্যাণে কর্মহীন মানুষের সাহায্যের জন্য এই দুর্যোগময় সময় খুলনা বিএনপি ও অঙ্গ দল সমূহ সাহায্যের জন্য প্রস্তুত আছে।
শনিবার দুপুর আড়াইটায় নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাসে কর্মহীন গৃহবন্ধি মানুষের জন্য খালিশপুর থানার ১২নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে হাউজিং বাজার এলাকার শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, শহিদুল ইসলাম পাম্পী, শেখ সাদী, আবুল কালাম জিয়া, আবু সাঈদ শেখ, শামসুর রহমান, এইচ এম সালেক, কাজী আব্দুল লতিফ, ম শ আলম, জাহিদুল ইসলাম রিপন, মোনতাসির আল মামুন, রফিকুল ইসলাম রফিক, কাল্লু কোরাশী, মশিউর রহমান খোকন, শামীম আশরাফ, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, মঞ্জুরুল ইকবাল টিটু, আরিফুর রহমান শিমুল, মাহাবুব হাসান মঈন উদ্দিন, শাহাদাৎ হোসেন, রাজিবুল হাসান বাপ্পী, মল্লিক জাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন লিটন, মাসুদ চৌধুরী, হেমায়েত উদ্দিন, চুন্নু মিয়া, জাকিয়া সুলতানা, বিউটি প্রমুখ।
শেখ সোহেলের উদ্যোগে গল্লামারীতে যুবনেতা হাফিজের ইফতার বিররণের তৃতীয় দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের উদ্যোগে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পরা মানুষ ও পথচারী রোজাদারদের জন্য গল্লামারী বাজার এলাকায় ইফতার বিতরণের তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। খুলনা শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণের অংশ হিসেবে খুলনা মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজের তত্ত্বাবধানে ৪শত জনকে ইফতার বিতরণ করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, সোনাডাংগা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ এনামুল কবির, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিম, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, আওয়ামী লীগ নেতা মোঃ তৌহিদুর রহমান দিপু, ১৮ নং যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম লিটন, ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক কার্তিক চন্দ্র বিশ্বাস, মনিরুল ইসলাম মন্টু, যুবলীগ নেতা কাইয়ুম বিন জামান, নাজিম উদ্দিন মাতবর, মোঃ শাহালম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়, ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ।
সিপিবি জেলা ও মহানগরীর খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মহামারী করোনাজনিত কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে শনিবার সকালে দলীয় কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑসিপিবি’র মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা মুক্তিযোদ্ধা নিতাই পাল, টিইউসি নেতা এস এম চন্দন, শ্রমিকনেতা আবুল হাসেম প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকার ঝুঁকিপূর্ণ-সময় সাপেক্ষ ও অনিশ্চিত হার্ড ইম্যুনিটি’র দিকে হাঁটছে। এটা হলে আমাদের চরম মূল্য দিতে হবে। সুতরাং এর থেকে পরিত্রাণ পেতে হলে ছুটির উদ্দেশ্য ফলপ্রসু করতে লকডাইন কার্যকরভাবে বহাল রাখা ছাড়া বিকল্প নেই। সাথে সাথে টেস্টের সংখ্যাও বাড়াতে হবে এবং মানসম্মত চিকিৎসা ব্যবস্থা চালু করতে হবে। জনগণের খাদ্য নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং জনগণকে তার নিজস্ব দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে হবে।
পিকআপের চাপায় প্রাণ গেলো বাবার, ছেলের অবস্থা আশঙ্কাজনক
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলায় পিকআপের চাপায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছেলে ময়না (৩৫)। শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের মুলিখালি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী উপজেলা সদরের লস্কারপুর গ্রামের মজেহার মল্লিকের ছেলে। নিহতের শ্যালক উজ্জ্বল হোসেন রনি জানান, দুর্ঘটনাস্থলের পাশের একটি মাঠে ধান কাটার কাজ শেষে তার দুলাভাই হযরত আলী ও ভাগ্নে ময়না একটি বাইসাইকেলে নিজ গ্রাম লস্কারপুরে ফিরছিলেন। চৌগাছা-ঝিকরগাছা সড়ক পার হওয়ার সময় একটি মাছভর্তি দ্রুতগতির পিকআপ তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই হযরত আলীর মৃত্যু হয়। গুরুতর আহত হন ময়না। স্থানীয়রা ময়নাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘হযরত আলীর মৃতদেহ উদ্ধার করে লস্কারপুর গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।’
নড়াইলে কৃষক হত্যা : ২১ আসামি গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে কৃষক শাফিউর রহমান শাফিকে (৩৫) হত্যার ঘটনায় ২১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। নিজ কার্যালয়ে সংবাদ সম্মলেনে পুলিশ সুপার জানান, পূর্ব শত্রুতার জেরে গত ১৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে কামালপ্রতাপ বাজারে চায়ের দোকানের সামনে শাফিউর রহমান শাফিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় শাফিউরের ভাই সোহাগ বাদি হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এরপর পুলিশি অভিযান ও তৎপরতার কারণে আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। এ পরিস্থিতিতে আসামিরা পালিয়ে না থেকে শনিবার বেলা ১১টার দিকে এসপি অফিস এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের হেফাজতে আসেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়। এ মামলার প্রধান আসামি মল্লিক সাইফুজ্জামানসহ ২১ জনকে আদালতে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ২৯ আসামির মধ্যে ২১ জনকে গ্রেপ্তার করা হলেও বাকি আটজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
খুলনা-চিলাহাটি রুটে ট্রেনে পণ্য পরিবহন
স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস সংক্রমণরোধে রেল যোগাযোগ বন্ধ থাকলেও মালামাল পরিবহনের লক্ষ্যে খুলনা থেকে ট্রেন চালু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) মাছ ও নারকেল তেল নিয়ে উত্তরাঞ্চলের নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। শুক্রবার (১৫ মে) রাতে সেটি আবার খুলনায় ফিরেছে। রোববার (১৭ মে) সকাল ৯টায় পুনরায় ছেড়ে যাবে ট্রেনটি। প্রতি সপ্তাহে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার খুলনা থেকে চিলাহাটির উদ্দেশে এই ট্রেন ছেড়ে যাবে। আবার সোমবার, বুধবার ও শুক্রবার চিলাহাটি থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসবে। গত ১ মে থেকে এই পার্সেল ট্রেন চালু হওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনে মালামাল পরিবহনে ব্যবসায়ীরা প্রথমে আগ্রহী না হওয়ায় চালুতে বিলম্ব হয়। পরে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হওয়ায় ১৪ মে থেকে চালু হয়েছে।
খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার বুলবুল আহমেদ বলেন, প্রথম দিকে মালামাল না পাওয়ায় পার্সেল ট্রেন সার্ভিস চালুতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে, এখন ব্যবসায়ীদের মধ্যে পণ্য পরিবহনে আগ্রহ তৈরি হওয়ায় খুলনা থেকে পার্সেল ট্রেনটি বৃহস্পতিবার প্রথম ছেড়ে যায়। তিনি জানান, পথিমধ্যে কোনো স্টেশনে পণ্য উঠা-নামানোর প্রয়োজন হলে পূর্ব ঘোষণা অনুযায়ী স্টপেজে থামানো হবে। ট্রেনটি যে কোনো ধরনের পণ্য পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে। এই মুহূর্তে অন্যকোনো রুটে খুলনার পার্সেল ট্রেন চালুর সম্ভাবনা নেই বলেও জানান এই কর্মকর্তা।
সাতক্ষীরার সব প্রবেশ পথেই চেকপোস্ট
সাতক্ষীরা প্রতিনিধি
করোনা সংক্রমণ রোধে যান ও জন চলাচল বন্ধে সাতক্ষীরায় কঠোর নজরদারির পদক্ষেপ নেয়া হয়েছে। সাতক্ষীরা জেলার সব প্রবেশদ্বার ও আন্তঃউপজেলা প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট। চেকপোস্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।
শনিবার (১৬ মে) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, শুধুমাত্র চিকিৎসার উদ্দেশে ও অতি জরুরি প্রয়োজনে আগতদের চলাচলের অনুমতি প্রদান করা হয়েছে । তিনি নিজেও সদর উপজেলার লাবসায় এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ঠিকানা পরিবহন রাতে ধানকাটা শ্রমিকের সাইনবোর্ড ব্যবহার চলাচল করত। বাসটি শ্যামনগর থেকে ছাড়ে। এটি কালিগঞ্জ-দেবহাটা-সাতক্ষীরা সদর-পাটকেলঘাটা হয়ে ঢাকায় যায় । শুক্রবার রাত ১০ টায় বাসটি ট্রাফিক পুলিশ আটক করেছে। প্রতিযাত্রী থেকে ১৬শ টাকা ভাড়া নিয়ে ঢাকা-সাতক্ষীরায় বাসটি চলছিল। পুলিশ সুপার সতর্ক করে বলেন, ‘নিরাপত্তার স্বার্থে এ-ধরনের কাজ থেকে বিরত থাকুন। এব্যাপারে মামলা করা হয়েছে। জড়িত বাকীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’
জেলা প্রশাসক জানান, শুক্রবার বিকালে যশোর থেকে আসা কয়েকটি গাড়িকে যশোরে ফেরত পাঠানো হয়েছে। একই সাথে সৈয়দপুর, ঢাকা ও বেনাপোল থেকে আসা দুটি গাড়ি আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতে সৈয়দপুর থেকে আগত দুই জনকে গাড়ির ড্রাইভারসহ আশাশুনি উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ঢাকা থেকে আগত ৩ জনকে ড্রাইভারসহ দেবহাটা উপজেলায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘করোনা সংক্রমণ রোধে আন্তঃ জেলা ও জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যান ও জন চলাচল বন্ধের বিকল্প নেই।’
মেহেরপুরে বাগান দখল নিয়ে সংঘর্ষে নিহত ২
মেহেরপুর প্রতিনিধি
লিচু বাগানের দখল নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিমেহেরপুর: লিচু বাগানের দখল নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। হত হয়েছেন। শনিবার (১৬ মে) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের সর্দারপাড়া এলাকার সেকেন সর্দারের ছেলে সানারুল ইসলাম ও পতিপক্ষ কাজীপুর গ্রামের বাদিয়াপাড়া এলাকার খবির উদ্দীনের ছেলে ডাবলু হোসেন (৩৪)। এছাড়া নিহত ডাবলুর বাবা খবিরের অবস্থায়ও আশঙ্কাজন বলে জানা গেছে।
নিহত ডাবলুর বোন সাবিনা খাতুন বলেন, ৮০ শতক জমির লিচু বাগান প্রায় ৩০ বছর যাবত ভোগ দখল করে আসছে আমাদের পরিবার। আমাদের প্রতিপক্ষ সানারুল তার লোকজন নিয়ে সাহেবনগর গ্রামের আনিছুরের ছেলে কাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম ও লাল্টুর ওরফে লাল্টু কানার নেতৃত্বে হামলা করে আমার ভাই ডাবলুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এছাড়া আমার বাবাকেও (খবির উদ্দীন) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, সাহেবনগর গ্রামের ৮০ শতক জমি (লিচুর বাগান) দখল নিয়ে সানারুল ও কাজীপুর গ্রামের খবিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার বিকেলে জমির লিচুর বাগান দখল নিয়ে তাদের বাকবিত-া হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।
প্রতিপক্ষ নিহত সানারুলের স্ত্রী রশিদা খাতুন বলেন, ডাবলু লিচু বাগান দখল করতে এসে আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এদিকে এ হত্যাকা-ের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। অন্য কোনো অপ্রিতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান চলছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
যশোরে পিস্তলসহ যুবক গ্রেফতার
যশোর অফিস
একটি দেশী তৈরী পিস্তলসহ নাহিদুজ্জামান বাবু নামে এক যুবককে গ্রেফতার দেখিয়েছে কোতয়ালি মডেল থানা পুলিশ। সে যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে। এ সময় সহযোগী একই এলাকার দেলোয়ার হোসেন ওরফে দেলুকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই শাহজুল ইসলাম বাদী শুক্রবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, গত শুক্রবার রাত্রীকালীন মোবাইল-১১ ডিউটি করাকালে গভীর রাত ১২ টার পর শহরের আরএনরোড অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শহরের শংকরপুর চৌরাস্তা গামী সড়কের রেলগেটের পার্শ্বে আলহাজ্ব মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসার পূর্বে পার্শ্বে রাস্তার উপর কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সাড়ে ১২ টার পর ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টেরপেয়ে নাহিদুজ্জামান বাবুসহ সহযোগীরা দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বাবুকে হাতে নাতে গ্রেফতার করে। সহযোগী একজন পালিয়ে যায়। বাবুর দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের কোমরের সামনে থেকে ওয়ান স্যুটারগান নিজ হাতে বের করে দেয়।পরবর্তীতে তদন্তকালে জানতে পারেন বাবুসহ দেলোয়ার হোসেন দেলু এলাকায় মাদক ব্যবসাসহ নানান অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ায়। পরে পলাতক আসামীকে ধরতে ব্যর্থ হয়ে বাবুকে থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। শনিবার নাহিদুজ্জমান বাবুকে আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ ফ মনিরুজ্জামান রিমান্ডের আবেদন জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত রিমান্ড শুনানী চলছিল। অপরদিকে,রেলগেট এলাকার লোকজন ও বাবুর পরিবারের লোকজন জানান,গত ৮ মে ভোররাতে কোতয়ালি পুলিশ বাবুকে বাড়ি হতে গ্রেফতার করে। তারপর থেকে বাবুর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করছিল। বাবুকে গ্রেফতারের বিষয়টি এলাকার মানুষ গত ৮ মে ভোর রাত থেকে জানে।
যশোরে গাঁজাসহ এক যুবক গ্রেফতার
যশোর অফিস
শহরতলী ধর্মতলাস্থ চার রাস্তার মোড় মসজিদের সামনে থেকে আব্দুল মালেক নামে এক যুবককে ৪শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টহলদল। আব্দুল মালেক যশোরে চৌগাছা উপজেলার বড়কাকুরিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানা মাদক আইনে মামলা দায়ের করেছে র্যাব-৬ এ কর্মরত ডিএডি জিল্লুর রহমান।
শনিবার সকাল পৌনে ১১ টায় কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে ডিএডি জিল্লুর রহমান জানান, শুক্রবার ১৫ মে বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলাস্থ চার রাস্তার মোড় মসজিদের সামনে থেকে আব্দুল মালেককে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে থেকে ৪শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করে। শনিবার দুপুরে কোতয়ালি মডেল থানার এসআই অনুপম রায় আব্দুল মালেককে আদালতে সোপর্দ করে।
যশোরের শংকরপুরে যুবককে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের ঘটনায় মামলা
যশোর অফিস
পূর্ব শত্রুতা ও দ্বন্দ্বের কারনে শুক্রবার দুপুরে শহরের শংকরপুর ছোটনের মোড় নুরুন্নবী বস্তির কাছে চিহ্নিত সন্ত্রাসীরা আবু মুছা (২১) নামে এক রাজী মিস্ত্রীকে গতিরোধ করে ছুরিকাঘাত করে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭জন সন্ত্রাসীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন উল্লেখ করে আহত যুবকের মাতা রাশিদা বেগম শুক্রবার রাতে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন। আসামীরা হচ্ছে,শহরের শংকরপুর জমাদ্দার পাড়ার আকবারের ছেলে সাব্বির হোসেন,সোহরাবের ছেলে সজল,অসিমের ছেলে ফাইম, আলতু রহমানের ছেলে অনি,আনিছের ছেলে জিতু, কবির হোসেনের ছেলে বাধন ও টিপুর ছেলে রেজওয়ানসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
শংকরপুর জমাদ্দার পাড়ার হাফিজুর রহমানের স্ত্রী মোছা রাশিদা বেগম তার দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে আবু মুছা রাজ মিস্ত্রীর কাজ করে। আসামীরা এলাকার সন্ত্রাসী,তাহারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড করে বেড়ায়। তাদের সাথে আবু মুছার দ্বন্দ্ব ও শত্রুতার চলে আসছিল। তার কারনে আসামীরা আবু মুছাকে মারপিট খুন জখমের ষড়যন্ত্র করতে থাকে। গত শুক্রবার ১৫ মে দুপুর ১২ টার পর আবু মুছা নিজ বাসা হতে বের হয়ে সাড়ে ১২ টায় শংকরপুর ছোটনের মোড় নুরুন্নবী বস্তির সন্নিকোটে জনৈক হারুন এর পুকুরের পূর্ব পাড়ে পৌছালে উক্ত আসামীরা পরস্পর যোগসাজসে আসামী ফাইম এর পালসার মোটর সাইকেল যোগে অন্যান্য আসামীরা পায়ে হেটে হাতে ধারালো চাকু লোহার রড ও গাছিদাসহ আবু মুছার পথের গতিরোধ করে। সাব্বির হোসেন বার্মিজ চাকু দিয়ে আবু মুছার বাম পাজরে স্বজরে আঘাত করে গুরুতর জখম করে। অন্যান্য আসামীরা ধারালো চাকু দিয়ে পর্যায়ক্রমে আঘাত করে। জিতু ও বাধন আবু মুছার কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা কেড়ে নেয়। আবু মুছার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় আবু মুছাকে যশোর ২৫০ ময্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
যশোরের ১৭ জনসহ যবিপ্রবির ল্যাবে আরো ৫৬ করোনা রোগী শনাক্ত
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় গত ৪৮ ঘণ্টায় নতুন করে আরো ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৬৫টি নমুনা পরীক্ষা করে ৫৬টিতে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে যশোরে ১৭ জন করোনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে।
শনিবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার যশোরের ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের, চুয়াডাঙ্গার ১২৩ জনের নমুনার মধ্যে ৩৮ জনের এবং ঝিনাইদহের ৩ জনের নমুনা পরীক্ষা করে এক জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
সবমিলিয়ে যবিপ্রবির ল্যাবে গত দুইদিনে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের পজিটিভ এবং ১০৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
অবশেষে খুলে দেওয়া হলো যশোর বাঘারপাড়ার ও মাগুরা শালিখা ব্রীজ
যশোর অফিস
অবশেষে খুলে দেওয়া হলো যশোরের বাঘারপাড়া ও মাগুরার শালিখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত নারিকেলবাড়িয়া ব্রিজ। শনিবার বেলা ১১ টার দিকে বেড়া দিয়ে ঘিরে রাখা ব্রিজটি খুলে দেয় উপজেলা প্রশাসন। এর আগে যাতায়াতের সুবিধার জন্য আটকে রাখা ব্রিজটি খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিল দু’পাড়ের বাসিন্দারা।
করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতে কেউ অবাধে প্রবেশ না করতে পারে-সেজন্য ব্রিজটি ঘিরে রাখে বাঘারপাড়া উপজেলা প্রশাসন। দু’উপজেলার যানবাহন শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দের জের ধরে এ ঘটনাকে উপলক্ষ করে কাঁদাছুড়াছুড়িতে মেতে উঠেছিল দু’পাড়ের মানুষ। কাছাকাছি হওয়ায় শালিখা উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামের বান্দিারা বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে বিকিকিনি করে করতে আসেন। ব্রিজ আটকে দেওয়ায় সমস্যায় পড়েছিল দু’পাড়ের মানুষ। স্থানীয় নারিকেলবাড়িয়া গ্রামের বাসিন্দা রিয়াজ মানিক জানান, ব্রিজ আটকে দেওয়ায় বিপাকে পড়েছিলেন দু’পাড়ের শত শত মানুষ। এটি খুলে দেওয়ায় বাঘারপাড়া উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এই যুবক।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ ব্রিজ খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। অযথা ভীড় করা যাবেনা’। বিশৃংখলা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
যশোরে জাগপার ঈদ উপহার বিতরণ
যশোর অফিষ
শনিবার বিকেলে যশোর ষষ্টিতলা পাড়া বি পি রোডে, যশোর সদর উপজেলার বিভিন্ন ত্রলাকার, বিভিন্ন পেশাজীবী ৫০০ পরিবারের মধ্য ঈদ সামগ্রী বিতরন করেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, মোঃ নিজামদ্দিন অমিত। এই সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাগপা যশোর জেলা শাখার সাধারন সম্পাদক ত্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল চৌধুরী,জেলা শাখার অর্থ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফসানা ইয়াসমিন অনুরুপা, জেলা শাখার অন্যতম নেতা, মুকুল শেখ, শাহাজাদা ত্রমরান, রফিকুল ইসলাম রফিক, রেজোয়ান বাবু, সোহানুর রহমান সোহেল, আঃ আজিম,সৌরভ বিশ্বাস , রঘুনাথ বিশ্বাস, শান্ত বিশ্বাস, সুরুজ খান, জসিম হোসেন, আজগর আলী, রুবেল হোসেন, মঞ্জুর রহমান,আজিজ মিয়া প্রমুখ।
করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ঝুঁকির মধ্য, নিজেদের জীবন রক্ষার জন্য এবং পরিবারের জীবনের সুরক্ষার জন্য সকলের ঘরবদ্ধ থাকার অনুরোধ জানান।
নাগরিক ফোরাম নেতা ইদ্রিস আলীর মৃত্যুতে রূপান্তর পরিবারের শোক
খবর বিজ্ঞপ্তি
নাগরিক ফোরামের নেতা, ২৪ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজকর্মী, মোঃ ইদ্রিস আলী শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।
রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালকদ্বয় স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোক বার্তায় মোঃ ইদ্রিস আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী রুহের মাগফিরাত কামনা করেছেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
কয়রায় কৃষক প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে বিনা মূল্যে গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ
কয়রা প্রতিনিধি
কয়রায় করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপজেলার উপকূলীয় লবণাক্ত এলাকায় গ্রীষ্মকালীন শাকসবজি চাষের আধুনিক কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই মে শনিবার বিকাল ৪ টায় মহারাজপুর বড় ব্রীজ সংলগ্ন কৃষক মোতালেব হোসেনের বাড়ীতে সরেজমিন গবেষণা বিভাগ বিএআরআই, দৌলতপুর খুলনার বাস্তবায়নে ১০০ জন কৃষক কৃষানীর প্রশিক্ষণ দেওয়া হয়। এবং কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন সবজি ও আউস ধানের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বৈজ্ঞানিক সহকারি এমএলটি সাইট কয়রা জাহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রার কৃতি সন্তান খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশীদ। উপস্থিত ছিলেন, জৈবজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান, সমবায় কর্মকর্তা হিমাদ্রী ঢালী, এ্যাডঃ আনিছুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন খোকন, সাংবাদিক শাহজাহান সিরাজ সহ প্রশিক্ষাণার্থী কৃষকবৃন্দ। এ সময় প্রধান অতিথি ড. হারুনর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাংলাদেশে কোন খালি জায়গা থাকবে না তারই ধারাবাহিকতায় লবণাক্ত এলাকায় অধিক ফলনশীল গ্রীষ্মকালীন সবজির চাষ এই উপজেলার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া ও বর্তমান করোনা ভাইরাসের সংকটময় সময়ে কোন কৃষাণ –কৃষানী যেন তাদের কোন জমিই পতিত ফেলে না রেখে সবজি চাষ করেন সেই লক্ষ্যে পরবর্তিতে পর্যায়ক্রমে কৃষক-কৃষাণীদের মাঝে এই বীজ বিতরণ করা হবে। অনুষ্ঠান শেষে ১০০ জন কৃষক কৃষাণীর মাঝে আউস ধানের বীজ, সবজি বীজ টমেটো, বেগুন, ঢেড়ষ, করল্লা, মরিচ ইত্যাদি বীজ বিতরণ করেন।
বিএনপি কেন্দ্রীয় নেতা বকুলের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় এবং খুলনা ৩ আসনের গণমানুষের আশা আকাংখার প্রতীক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে কর্মহীন ও অসহায় হতদরীদ্রের ২’শত পরিবারের মাঝে ১৬মে শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে মহানগর যুবদলের সহ-সভাপতি মোল্যা সোলায়মানের ব্যবস্থাপনায় খানজাহান আলী থানা যুবদলের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী। এসময় উপস্থিত ছিলেন মাহবুব হাসান পিয়ারু, শফিকুল আলম তুহিন,সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, আবু সাইদ হাওলাদার আব্বাস, শেখ আলমগীর হোসেন, নেইমুল হাসান নাইম, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, এহ্তেশামুল হক হেলাল, তৈমুর হোসেন, মোঃ সেলিম, কামরুল হাসান,ইসমাইল হোসেন বাবু, আব্দুর রব মুন্সি, মোঃ জামাল হোসেন, শেখ এমদাদ হোসেন , আশরাফ ঢালী, আনোয়ার হোসেন, সাহাদাত হোসেন সাজু, শেখ রবিউল ইসলাম, শেখ জিয়া রহমান, রফিকুল ইসলাম সুজন, মোঃ শামিম আহম্মদ, সলেমান, রফিকুল, রমজান, বাদশা, ফারুক, পলাশ, বিল্লাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম, আল আমিন, মামুন, শহিদ, কামরুল, মিরাজ প্রমুখ।
ইউনিয়নে বরাদ্দকৃত সরকারি বিভিন্ন অনুদান বিতরণে অনিয়ম-দূনীতি এবং আত্মসাতের অভিযোগ:তদন্তপূর্বক ব্যবস্থার দাবী
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার ৬নং যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের বিরুদ্ধে ইউনিয়নে বরাদ্দকৃত জমি আছে ঘর নাই, হত দরিদ্রদের জন্য ভিজিএফ/ভিজিডি র্কাড ও করোনা ভাইরাসে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত সাহায্যের তালিকায় অনিয়ম, প্রবীণ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও ভুক্তভোগী প্রতিবাদকারী মা-বোনদের সাথে অশ্লিল অসৌজন্যমূলক আচরণসহ সরকারি বিভিন্ন অনুদান বিতরণে অনিয়ম-দূর্নীতির অভিযোগ তুলে গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করেন যোগিপোল ইউনিয়নবাসীর পক্ষে জাতিয় নির্বাচনের সেন্টার কমিটির মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব নিলুফার ইয়াসমিন। সংবাদ সম্মেলনে দুই পাতার লিখিত বক্তৃতায় চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের বিরুদ্ধে তিনি বলেন, করোনা প্রার্দূভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য প্রধানমন্ত্রির ঘোষিত ত্রাণ তালিকা প্রস্তুত করার নির্দেশনা উপেক্ষা করে চেয়ারম্যানের নিজস্ব স্বার্থ হাসিলের লক্ষে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গকে বাদ দিয়ে তালিকা প্রণয়ন করেন। বিষয়টি ইউনিয়নবাসী জানতে পেরে গত ৬ মে ইউনিয়ন কার্যালয়ে চেয়ারম্যানকে ঘেরাও করে পরে সেনাবাহিনী সহ আইন শৃংখলা বাহিনী এসে তাকে উদ্ধার করে। সংবাদ সম্মেলনে বলেন চেয়ারম্যান আনিছুর রহমান এর আগে প্রধানমন্ত্রীর দেওয়া জমি আছে ঘর নাই প্রকল্পে বিনামূল্যে ঘর দেওয়ার কথা থাকলেও শত শত দুস্থ মানুষের কাছ থেকে দশ হাজার/ বিশ হাজার টাকা করে নিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়ন এর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনে মামলা চলমান রয়েছে। সরকার কর্তৃক বরাদ্দকৃত হতদরিদ্রদের জন্য ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ভাতা,প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত র্কাডের বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে এ সকল ভুক্তভোগীদের অনেকেই খুলনা জেলা প্রশাসকের কাছে বিচার চেয়ে আবেদন করেছে যাহার তদন্তও চলমান। চেয়ারম্যানের দূনীতির বিরুদ্ধে কোন প্রতিবাদ করলে তাকে জীবননাশের হুমকিসহ বিভিন্ন ভাবে হয়রানী করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয় স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান কে ১৯৭৫ সালে হত্যার পর চেয়ারম্যান শেখ আনিছুর রহমান আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে জড়িত ছিলো। ১৯৯৬ সালে আওয়ামী লীগ রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগে অনুপ্রবেশ করে জননেত্রী শেখ হাসিনা সরকারের সুশান, উন্নয়ন বাধা গ্রস্থ করে সরকার বিরোধী এজেন্ডা সুকৌশলে বাস্তবায়ন করছেন। দলের প্রবীণ নেতা এবং নারী সমাজকে অসম্মান অপদস্ত হরহামেশায় করে যাচ্ছে।
এছাড়াও চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের ছোট ভাই শেখ কামাল আহম্মেদ একজন সরকারি চাকুরিজীবি হয়ে তার নিজ নামে হতদরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাল) ডিলারশীপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বিষয়টি ভুক্তভোগীরা জেলা প্রশাসকের নিকট লিখিত জানিয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। চেয়ারম্যানের দূর্নীতির বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদেরকে বিভিন্ন ভাবে চেয়ারম্যান ও চেয়ারম্যানের ভাইয়েরা জীবননাশের হূমকি প্রদান করছে। চেয়ারম্যান সকল দূর্নীতি এবং তার ভাই কামাল আহম্মেদের ডিলারশীপের অনিয়মের তদন্তপুর্বক ব্যবস্থার দাবী জানান সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদিকা অম্বিকা রাণি মন্ডল, মনা রানী, রাজিয়া বেগম, মনিরা বেগম, মনিজা বেগম, নাজমা আক্তার, রতœা বেগম, হোসনে আরা বেগম, তাহেরা বেগম সহ ভুক্তভোগীরা ।
গিলাতলা বিহারী কলোনির অসহায় পরিবারের পাশে ডাঃ আলাউদ্দিন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
প্রানঘাতী করোনা ভাইরাস জনিত কারনে মানুষ যখন চরম আতংকে সময় পার করছে, ঠিক তখনই শিরোমনি ইমরান ফার্মেসিতে চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ডাঃ মোঃ আলাউদ্দিন । এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইজবুকে ) গিলাতলা ২ নং বিহারি কলোনীতে প্রতিবন্ধি পরিবার খাদ্যকষ্টে দিন কাটাচ্ছে এমন ছবি দেখে ডাঃ আলাউদ্দিন ঐ পরিবারের খোজ খবর নেন এবং পরিবার টিকে শনিবার সকাল ১০ টায় শিরোমনি নিজ চেম্বারে আর্থীক সহায়তা প্রদান করেন। আর্থীক সুবিধা পেয়ে প্রতিবন্ধি পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি মুন্না মিয়া কান্নাজনিত কন্ঠে বলেন সমাজের অনেক মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি কিš ‘কোন সাহায্য সহযোগিতা পাইনি । এলাকার যুবক ভাই গাজী গিয়াসউদ্দিন ও স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ডাঃ আলাউদ্দিন জানতে পেরে আজ যে সহযোগিতা করলেন তা আমি কোনদিনও ভুলবোনা। এসময় তিনি বলেন আমার ২ টা প্রতিবন্ধি সন্তান থাকার পরও আজ পর্যন্ত তারা প্রতিবন্দি ভাতার আওতায় আসেনি ,এ ব্যাপারে তিনি উর্দ্ধতন মহলের সুদৃস্টি কামনা করেছেন।
সোনামুখ পরিবারের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ অব্যাহত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
করোনার প্রভাবে চরম খাদ্যকষ্টে থাকা কর্মহীন মানুষের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণ অব্যহত রেখেছে খুলনার ঐতিহ্যবাহী বেসরকারি জনসেবামুলক প্রতিষ্ঠান সোনামুখ পরিবার। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় সোনামুখ পরিবার বিএল কলেজ রোড শাখার নিজস্ব অর্থায়ন ও বিভিন্ন দাতাদের কাছ থেকে প্রেরিত অর্থ দিয়ে দৌলতপুর,খালিশপুর, আড়ংঘাটা,ফুলতলা, ফুলবাড়ীগেট, দিঘলিয়া, বয়রা , এলাকার অসহায় মানুষের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন সোনামুখ পরিবারের বিএল কলেজ শাখার প্রধান স¤œয়কারি মোঃ রবিউল ইসলাম, ,সোনামুখ পরিবারের সভাপতি ফাতেমা জান্নাতি টুম্পা , নির্বাহী সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সহ সভাপতি সৈয়দ শাহনেওয়াজ হোসেন লিংকন , সাধারণ সম্পাদক শেখ মিরাজ উদ্দিন , যুগ্ন সাধারন সম্পাদক মোঃ এনামুল ইসলাম সহ সোনামুখ পরিবারের সদস্যবৃন্দ ।
৫০ টি পরিবারের মধ্যে ৫০ কেজি করে চাউল উপহার দিলেন জাহিদ ইকবাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
করোনার প্রভাবে কর্মহীন মানুষের মাঝে, খাদ্রসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তেলিগাতী কেন্দ্রিয় শহিদ মিনারের, প্রতিষ্ঠাতা মাদার তেরেসা স্বর্নপদক প্রাপ্ত ও খুলনা জেলা পরিষদ কর্তৃক সম্মাননা স্বারকপ্রাপ্ত শেখ জাহিদ ইকবাল । করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকে তিনি অসহায় মানুষের মধ্যে খাদ্রসামগ্রি বিতরণ করে যাচ্ছেন । তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০ টায় মহিলা ভ্যানচালক কে ৫০ কেজি চাল উপহার দেওয়ার মধ্যে দিয়ে তিনি শুরু করলেন ৫০ টি পরিবারের মধ্যে ৫০ কেজি করে চাল দেওয়ার কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ কাজী রেজাউল করিম । ব্যাংক কর্মকর্তা শেখ জাহিদ ইকবাল বলেন, আমি মানুষের সেবা করতে পেরে এক ধরনের তৃপ্তি পাই এবং আজীবন মানুষের সুখে দঃুখে পাশে থাকবো ।
ফকিরহাটে কুয়েত সোসাইটির ইফতার সামগ্রী বিতরন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগায় নিরাপদ দুরাত্ব বজায় রেখে কুয়েত সোসাইটি ফর রিলিফ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠান শনিবার বিকাল সাড়ে ৪টায় মাসকাটা উত্তরপাড়া জামে মসজিদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের শ্রেষ্ট ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী বিতরন করেন। মসজিদ কমিটির সভাপতি মোঃ সরফরাত আলী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার খুলনা বিভাগীয় পরিচালক মোঃ ইমদাদুল্লাহ, পরিচালক এস এম আরাফাত হোসেন ও মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ রিপন শেখ সহ বিভিন্ন নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে ৮০টি পরিবারের মাঝে চাল ডাল তেল লবন সোলা আলু ও চিনি সহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরন করা হয়।
সাতক্ষীরার গোবিন্দকাটী পুকুরের মাছ নিধনের অভিযোগ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর গোবিন্দকাটী গ্রামে চাষের পুকুরে মাছ নিধনের অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানাযায়, গোবিন্দকাটী গ্রামের রবিউল ইসলামের পুত্র আরিফুজ্জামান সোহাগের মাছ চাষের পুকুরে গত ৭ই মে ঝড়ে একই গ্রামের মৃত শহর আলীর পুত্র সামাদ মিস্ত্রীর একটি বৃহৎ আকারের শিশুগাছ পুকুরে পড়ে যায়। এ বিষয় সোহাগ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি সহ মেম্বরকে জানান কিন্তু সামাদ পুকুর থেকে গাছ তোলার কোন ব্যবস্থা না করে তাকে ভয়ভীতি প্রদর্শন করে। এতে পুকুরে গাছ পচে আনুমানিক প্রায় ৫০ হাজার টাকার মাছ মরে পচে যায়। এ ঘটনায় আরিফুজ্জামান সোহাগ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ বিষয় তদন্তকারী এস আই হাসান বলেন, এ ঘটনার তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কচুয়ায় শিশু পরিবারের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ
মাসুম হাওলাদার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় উপজেলায় শিশু পরিবারের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ শুক্রবার দুপুরে উপজেলার ৫টি ইউনিয়নের ৩১০টি নিবন্ধিত শিশু পরিবারের মাঝে এ বিতরণ শেষ হয় । মঙ্গলবার থেকে চলা এ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। বিতরণকৃত প্রতি প্যাকেটে রয়েছে স্যানিটারী প্যাড-৪টি,সাবান-১০টি,গুড়া সাবান-৫ প্যাকেট,ব্লিচিং পাউডার-২ প্যাকেট,প্লাস্টিক মগ-১টি,মাস্ক-৫০টি, ট্যাপ সহ ২০লিটারের বালতি-১টি।ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির এ বিতরণ কার্যক্রমে কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, ইউনিয়ন চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিক, তাসলিমা বেগম, এ্যাড.পংকজ কান্তি অধিকারী, শিকদার হাদিউজ্জামান হাদিজ, নকীব ফয়সাল অহিদ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিে
মহেশপুরে ঘুমন্ত অবস্থায় গৃহবধুকে কুপিয়ে হত্যা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে রাফিজা খাতুন রতœা (২০) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর রাতের কোন এক সময় তাকে নিজ ঘরে কুপিয়ে গুরুতর ভাবে আহত করা হয়। নিহত গৃহবধু মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বদ্দীপুর গ্রামের মাদক ব্যবসায়ী রমজান আলীর স্ত্রী। মাদক ব্যবসায়ী রমজান আলী একটি মাদক মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন। এলাকাবাসী জানান, গৃহবধু রাফিজা খাতুন রতœা তার শিশু সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় কে বা কারা তাকে কুপিয়ে গুরতর ভাবে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাফিজা খাতুন রতœার মৃত্যু হয়।
যাদবপুর ইউপি চেয়ারম্যান এবিএম শাহীদুল ইসলাম জানান,নিহত রাফিজা খাতুন রতœার স্বামী রমজান আলী একজন মাদক ব্যবসায়ী। কয়েক মাস আগে এলাকার প্রতিদ্বন্দী মাদক ব্যবসায়ীরা তাকে পুলিশে ধরিয়ে দেয়। সে মামলায় রমজান আলী বর্তমানে জেল হাজতে রয়েছেন। ধারনা করা হচ্ছে মাদক ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দের জের ধরে রমজান আলীর স্ত্রীকে করা হতে পারে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান,গেলরাতে গৃহবধু রাফিজা খাতুন তার দেড় বছরের শিশু সন্তান নিয়ে নিজ ঘরে ঘমিয়ে ছিলেন। আনুমানিক ভোররাত ৩টার দিকে ঘরের জানালা খুলে ধারালো অস্ত্রদিয়ে দুবৃত্তরা তার ঘাড়ে আঘাত করে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাফিজা খাতুন রতœার মৃত্যু হয়। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যা কা-ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোহাম্মদ মোর্শেদ হোসেন খান।
মহেশপুরে হজ্জেল হক ফাউন্ডেসনের উদ্যোগে ৩শ’ অসহায় পরিবারের মধ্যে সেমাই-চিনি বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর আওয়ামীলীগের রাজনীতিতে হজ্জেল হক ছিলেন একজন অসাধারণ মানুষ। এলাকায় সৎ মানুষ হিসেবে তার সুনাম ছিলো বেশ। সৎ মানুষ হওয়ার কারনেই তিনি পর পর ৫ বার পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
গত ২০১৮ সালের ১ জুন সন্ধ্যায় মহেশপুর চা বাজারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তার এ করুন মৃত্যুর পর এলাকায় তার নামে খোলা হয় হজ্জেল হক ফাউ-েশন।
গতকাল শনিবার সকালে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ৩০০ অসহায় পরিবারের মধ্যে পবিত্র ঈদ উপলক্ষে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে।
হজ্জেল হক ফাউ-েশনের সভাপতি নজরুল ইসলাম, শামীম খান, নয়ন,রায়হান,রাজীব,শাহিনুর,তুহিন,হালীমসহ সংগঠনের কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে এ সেমাই-চিনি বিতরণ করেন। ফাউ-েশনটি প্রতিবছর নিজ উদ্যোগে এলাকার অসহায় মানুষের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা করে আসছেন।
ফুলতলায় ৫ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা
ফুলতলা প্রতিনিধি
খুলনায় ফুলতলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর বাজার তদারকিকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত ১টি সেমাই কারখানাসহ ৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এর মধ্যে ফুলতলা গরুগাট সংলগ্ন এইচ আর ফুড প্রডাক্ট নামে ১টি সেমাই কারখানায় নোংরা পরিবেশ বিদ্যমান থাকায় ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় জিকো ষ্টোরকে ৫শ’ টাকা, ইয়াছিন ষ্টোরকে ১ হাজার টাকা, ভাই ভাই ষ্টোরকে ১ হাজার টাকা, ভাই ভাই কাঁচামাল ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়। শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ও খুলনা জেলা সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় স্যানিটারী ইন্সপেক্টর ও থানা পুলিশ উপস্থিত ছিল।
ফুলতলায় মানুষের কল্যাণ আমরা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ
ফুলতলা প্রতিনিধি
ফুলতলার জামিরা ইউনিয়নে মানুষের কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে শনিবার সকালে শতাধিক অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ইউপি কমপ্লেক্স অডিটরিয়ামে সংগঠনের সভাপতি মোঃ আরমান হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, জামিরা বাজার মুক্তময়ী যুব সংঘের সভাপতি আঃ হালিম শেখ, সাধারণ সম্পাদক শেখ বাবলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন, অভয়নগর ব্লাড ব্যাংকের সভাপতি ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক তানভীর হাসান। বিএম মাহফুজ ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াছিন মোল্যা, রুহুল আমিন প্রমুখ।
ফুলতলায় গ্রাম আদালতের সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত
ফুলতলা প্রতিনিধি
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় সহযোগি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু মরণব্যাধি করোনা ভাইরাসের কারণে গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ থাকায় গ্রাম আদালত সহকারীবৃন্দ করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনার জন্য বিভিন্ন এলাকায় পোষ্টার ও লিফলেট বিতরণ ও পারস্পরিক মতবিনিময় করছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের ত্রান কার্যক্রম ও ভুক্তভোগীদের ভাতা প্রদান কার্যক্রমের সহযোগিতা দিয়ে যাচ্ছে। গ্রাম আদালত সহকারী হিসাবে আটরা গিলাতলা ইউনিয়নে শেখ আরজু হোসেন, দামোদর ইউনিয়নে রিম্পা খাতুন, জামিরা ইউনিয়নে সাবিনা খাতুন এবং ফুলতলা ইউনিয়নে ইসমত আরা দায়িত্ব পালন করছেন।
কেশবপুরে জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর জেলা পরিষদের উদ্যোগে কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার সকালে কেশবপুরস্থ জেলা পরিষদ ডাকবাংলার সভাকক্ষে যশোর জেলা পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ৪৩ পরিবারের মাঝে চাউল, ডাউল, তৈল, চিনি, চিড়া, সোলা, সাবান ও লবণ বিতরণ করেন যশোর জেলা পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হাসান সাদেক।
অপরদিকে যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক ও কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী প্রদানের জন্য গত ৪ মে উপজেলা পরিষদের ত্রাণ তহবিলে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নগরীর দেয়ানায় ঈদ উপহার প্রদান
খবর বিজ্ঞপ্তি
করোনাভাইরাস প্রতিরোধে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগরীর দৌলতপুরের দেয়ানায় ঈদ উপহার তথা ঈদ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
শনিবার সকালে নগরীর দৌলতপুরের দেয়ানায় মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় তিন হাজার কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রীসহ প্রত্যেকের মাঝে একটি করে চারা গাছ প্রদান করেন।
ঈদ খাদ্যসামগ্রী ও চারা গাছ বিতরণকালে সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেন, সরকার সর্বস্তরের মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। এই দুর্যোগে কোন অসহায় মানুষ যেন কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, শারীরিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে করোনাভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারবো। তিনি আরো বলেন, এই মহামারী মোকাবেলায় কোন জায়গা যেন খালি না পরে থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। আপনারা আপনাদের আঙ্গীনায় সবজি চাষ এবং বেশী বেশী করে গাছ লাগান।
ইতোমোধ্যে তারা ৮২৭টি পরিবাারে চাল, ডাল, চিনি, লবন, সাবান, তেল বিতরণ করেছেন। তারই ধারাবাহিকতায় শনিবার প্রায় তিন’শ পরিবারে ঈদ খাদ্যসামগ্রী ও চারা গাছ বিতরণ করেন। এ কার্যক্রম চলমান থাকবে।
উপহারসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ শেখ মজনু, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মোজাম্মেল হক হাওলাদার, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ ফয়েজুল ইসলাম টিটো, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম ইসরাফিল জনি, দৌলতপুর থানা ছাত্রলীগ নেতা শেখ ইয়াছির আরাফাত সোহাগ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মানিক, বাদশা মোড়লসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় মাদকসেবনে বাঁধা দেয়ায় জীবন নাশের হুমকি অভিযোগে থানায় জিডি
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মাদকসেবনে বাঁধা দেয়ায় জীবন নাশের হুমকি, ক্ষয়-ক্ষতি ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ডায়েরী সূত্রে জানা যায়, উপজেলার গদাইপুর ইউপির মঠবাটী গ্রামের ভীম বাছাড়ের দু’পুত্র প্রশান্ত বাছাড় ও বিকাশ বাছাড় গত ১৫ মে রাত সাড়ে ৯টায় একই এলাকার অধীর বিশ্বাসের ছেলে তরুন কুমার বিশ্বাসের ০১৭২৩-৩৫৪৬৯৩ নং মোবাইলে ফোন করে গালিগালাজ করতে থাকে। তখন তরুন কারণ জানতে চাইলে বিকাশ ও প্রশান্ত বাছাড় খুন জখমের হুমকি প্রদর্শন করে। তরুন কুমার বিশ্বাস জানান, পরবর্তীতে রাত ১০টার দিকে আমার বাড়ীর সামনে রাস্তার উপর দাড়িয়ে গালিগালাজ করতে থাকলে প্রতিবাদ করায় আমাকে মারপিট করতে উদ্যত হয় এবং মিথ্যা মামলা সহ খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী হয়েছে, যার নং- ৭৮৪, তাং- ১৬/০৫/২০২০ইং।
পাইকগাছায় স্বামীর বিক্রি করা সম্পত্তি জবর দখলের চেষ্টা : সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় স্বামীর বিক্রি করা সম্পত্তি জবর দখলের চেষ্টা ও কোবলা গ্রহিতাকে খুন-জখমের হুমকি দেয়ায় পাইকগাছা থানায় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সাধারণ ডায়েরী হয়েছে। জিডিতে জানা যায়, উপজেলার খড়িয়া লেবুবুনিয়ার চকের ভদ্রকান্ত মন্ডল লস্করের এটিএম শাহরাবুল ইসলামের কাছ থেকে ২০০৫ সালে কোবলা মুলে খরিদ করে। ৫ বছর পূর্বে কোবলা দাতার মৃত্যু হয়। এ পর্যন্ত কোবলা গ্রহিতার দখলে থাকা সম্পত্তি জবর দখলের চেষ্টা করছে শাহরাবুল ইসলামের স্ত্রী সাবেক প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন। শুক্রবার ভোর রাতে ১৫/২০জন লোক নিয়ে ভদ্রকান্তের উক্ত সম্পত্তি জবর দখলে যায়। যা নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। একপর্যায়ে ফরিদা ইয়াসমিন প্রতিপক্ষ ভদ্রকান্ত ও তার পরিবারের লোকজনকে জান-মালের ক্ষয়-ক্ষতির হুমকি দেয়ায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী হয়েছে। যার নং- ৭৫১, তাং- ১৫/০৫/২০২০ইয়।
ইন্দুরকানীতে এই প্রথম ৩জন করোনা রোগী শনাক্ত
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে এই প্রথম ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসা তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে তিন জনের করোনা পজিটিভ প্রতিবেদন ইন্দুরকানীতে এসে পৌঁছায়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক
চিকিৎসক আমিন উল ইসলাম বলেন, গত মঙ্গলবার উপজেলার ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয় । শুক্রবার রাতে প্রাপ্ত প্রতিবেদনে ছয় জনের মধ্যে তিন জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। ঢাকা থেকে আগত মমতাজ (৫০), রোকসানা (৩৫) তাদের বাড়ীতে আসলে, গত মঙ্গলবার এ উপজেলা থেকে ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া নারায়নগঞ্জ থেকে আসা বেল্লাল (২৫) কোরানা আক্রান্ত হয়েছেন। বেল্লাল নারায়নগঞ্জ মুজার ফ্যাক্টরিতে কাজ করতেন । বেল্লালের বাড়ি উপজেলা সদরের দক্ষিণ কালাইয়া গ্রামে। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, শুক্রবার রাতেই বালিপাড়া করোনা আক্রান্তের বাড়িসহ সন্দেহজনক এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়া শনিবার সকালে দক্ষিন কালাইয়া বেল্লালের বাড়ী এলাকায় লকডাউন করা হয়েছে। আক্রান্তের সংস্পর্শে থাকা সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।
শার্শার ৫৮৯ টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরন
বেনাপোল প্রতিনিধি
শার্শা উপজেলার মসজিদ এর ইমাম মোয়াজ্জেমদের মাঝে ত্রান বিতরন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সহ সাধারন সম্পাদক মহসিন কবির।
শনিবার সকাল ১০ টার সময় বেনাপোল বড়আঁচড়া গ্রামে বিএনপি নেতা আবু তাহের ভারতের বাড়ি থেকে তিনি দলীয় নেতা কর্মীদের মারফত উপজেলার ১১ টি ইউনিয়নে পাঠান এসব খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি সেমাই। বিএনপি নেতা আবু তাহের ভারত বলেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতা কর্মীরা করোনা ভাইরাস ও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছে। তারই ধারবাহিকতায় শার্শা উপজেলার ১১ টি ইউনিয়নের ৫৮৯ টি মসজিদের ইমাম মোয়াজ্জেমদের মাঝে আজ ১৫ শত প্যাকেট খাদ্য সমগ্রী বিতরন করা হলো। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বেনাপোল পৌর শাখার সভাপতি নাজিম উদ্দিন, বিএনপি নেতা নাসিমুল গনি বল্টু, ডাক্তার আবুল কাদের, আলমগীর হোসেন, রায়হান উদ্দিন দিপু, সেলিম হোসেন, বরকত হোসেন প্রমুখ।
মোড়েলগঞ্জে নূর-খাদিজা ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ
প্রাণঘাতি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ্য ৩০০ পরিবারের মাঝে সামাজিক দূরাত্ব বজায় রেখে নূর-খাজিদা ফাউন্ডেশন ও ব্রাইট স্টার কাবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বারইখালী ১নং ওয়ার্ডে শরীফবাড়ি শাহী জামে মসজিদ মাঠে এ সব খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাইট স্টার কাবের উপদেষ্টা পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন নূর-খাদিজা ফাউন্ডেশনে চেয়ারম্যান তরুন সমাজ সেবক মিরাজুল ইসলাম মিরাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল জলিল শরীফ, মোড়েলগঞ্জ প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চল মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ, মো. সিদ্দিক শরীফ, ব্রাইট স্টার কাবের সাধারণ সম্পাদক ফরহাদ শরীফ, প্রেসকাবের অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ, মো. নজরুল ইসলাম, কোষাদক্ষ্য মো. জসিম শরীফ প্রমুখ। এ সময় মিরাজুল ইসলাম মিরাজ বলেন, করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারায় একজন সচেতন মানুষ হিসেবে এটি দায়িত্ব বলে মনে করেন তিনি। সমাজের এ রকম বৃত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। এ খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১লিটার তেল, চিনি ১ কেজি, সেমাই ৮০০ গ্রাম, দুধ ১ পেকেট, আলু দেরকেজী ও কিচমিছ।
দেবহাটায় বাল্য বিয়ের অপরাধে ইউএনও’র ভ্রাম্যমান আদালতে কারাদন্ড
কে এম রেজাউল করিম
দেবহাটায় বাল্য বিবাহের অপরাধে ইউএনও’র ভ্রাম্যমান আদালতে ছেলে ও মেয়ে উভয়কে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। জানা যায়, উপজেলার টিকেট গ্রামের নিবান পুলিনের পুত্র পল্লব পুলিনের সাথে একই গ্রামের ধীরেন্দ্রনাথ মন্ডলের কন্যা পম্পা মন্ডলের আগে থেকেই বাল্যবিবাহ হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন খবর পেয়ে ছেলে এবং মেয়ের বাড়িতে যান। পরে বয়স কম থাকার অপরাধে তাদের উভয়কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, তাদের বিয়ে হয়েছে এমন খবর পেয়ে সেখানে যাই। বাল্য বিয়ের অপরাধে তাদের সাজা প্রদান করা হয়েছে।তাছাড়া তিনি আরো জানান ,বাল্য বিবাহ প্রতিরোধে এর সাথে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।
বটিয়াঘাটায় ছাত্রদল নেতার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব ব্যাপী মহামারী নোবেল করোনা ভাইরাসের কারনে প্রায় দুই মাস দেশের সকল স্তরের মানুষ আজ অসহায় কর্মহীন হয়ে পরেছে। সরকার এই দূর্যোগ মোকাবেলায় শুরু থেকেই সতর্কতা অবলম্বন করলে দেশের মানুষকে এই ভয়াবহ পরিস্থিতিতে পরতে হতো না। সরকার এই দূর্যোগ মোকাবেলায় সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি জনগনের দল আবারো সেটি প্রমাণ করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে সাধারন মানুষের পাশে থেকে নিরলস কাজ করে চলেছে ছাত্রদলের নেতা কর্মীবৃন্দ। “মানুষ মানুষের জন্য” দেশনায়ক তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে ছাত্রদল নেতা মোঃ ইসমাইল হোসন খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে বটিয়াঘাটা উপজেলার গল্লামারী এলাকায় ২১০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম খান জনি, সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার ফারুক হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা জলমা ইউনিয়ন এর চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, খুলনা মহানগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাবির আলী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জুলকার নাইন, থানা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুর মেম্বার, জলমা ইউনিয়ন বিএনপির আহবায়ক এসএম রুহুল মোমেন লিটন, যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার, যুবদল নেতা বাহাদুর মুন্সি, মুসা আহমেদ, আবুল কাশেম, হাফিজুর রহমান বাবু, ওহিদুর রহমান বাদল, জেলা ছাত্রদল নেতা তানভীর আলম, বায়েজিদ হোসেন, আব্দুল গফফার, সুমন খান, আব্দুর রব, রবিউল ইসলাম, নূরুল ইসলাম মামুন, রাব্বি, মামুন, সুজল, শাহাবুদ্দিন, ফজর প্রমুখ।











































