Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

67
এ বছর ফরিদপুরে কৃষকেরা ব্যাপক হারে ভুট্টা আবাদ করেছেন। আগেভাগে রোপণ করা ভুট্টাগাছ খেত থেকে কেটে মাড়াই করা হয়েছে। ভুট্টা রোদে শুকাচ্ছেন গৃহবধূ শরিফা বেগম। কামারডাঙ্গী, সদর উপজেলা, ফরিদপুর|

মহেশপুরে জাতীয় বীমা দিবস পালিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” এই পতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় বীমা দিবস পালিতে হয়েছে। জাতীয় বীমা দিবসকে “ক” শ্রেণীতে উন্নীত করায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ্য র্যালীবের হয়। র্যালীটি শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জ্জীদিন হামীদ,ভাইচ চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার বাবলু রহমান সহ অনেকে।

খুবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন, গ্লোবাল ন্যাচার ফান্ড এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এর যৌথ উদ্যোগে ‘হেলদি ম্যানগ্রোভস এন্ড সাসটেইনেবল ফিশারিজ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়েছে।
১ মার্চ (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, ম্যানগ্রোভ ও ফিশারিজের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। এই দুইয়ের সাথে উৎপাদন, তাপমাত্রা ও লবণাক্ততা হ্রাস-বৃদ্ধি, বৃষ্টিপাত, জলবায়ুগত পরিবর্তন, দূষণসহ নানামাত্রিক প্রভাব সম্পৃক্ত। ঠিক আমরা জানি না কোন কারণে কি প্রজাতির ম্যানগ্রোভ বা মাছের উৎপাদন কমছে বা বাড়ছে। কি কি প্রভাব উপকূলের জল, জলজ প্রাণি ও উদ্ভিদের ওপর পড়ছে। তবে আমরা জানি যে ম্যানগ্রোভ ও মাছচাষের সাথে বিপুল জনগোষ্ঠীর জীবন-জীবিকা নির্ভরশীল। উৎপাদন কমলে বা বাড়লে তা তাদের জীবন-জীবিকার ওপরও প্রভাব ফেলে। সামগ্রিকভাবে এসবের মধ্যে শৃঙ্খল বা বন্ধন কাজ করে। তা নিরূপণ জরুরি। দক্ষিণ এশিয়ার বিশাল উপকূলীয় অংশে ম্যানগ্রোভ ও মাছ বড় সম্পদ। যার ওপর আর্থ-সামাজিকসহ নানামাত্রিক উপযোগিতা নির্ভর করে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যকর ম্যানগ্রোভ ও টেকসই মৎস্যচাষের জন্য নতুন নতুন ক্ষেত্রে গবেষণা প্রয়োজন। এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে যে সমস্ত বিষয়ে গবেষণা নিবন্ধ উপস্থাপিত হবে তার ফাইন্ডিংস থেকে অনেক তথ্য-উপাত্ত জানা যাবে। একই সাথে সিম্পোজিয়াম শেষে যে সুপারিশমালা গৃহীত হবে তা ভবিষ্যতে গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার নতুন দিকনির্দেশনা দেবে বলে তিনি আশা করেন। এই সিম্পোজিয়াম থেকে পারস্পারিক যোগাযোগ, গবেষণা তথ্য বিনিময় ও যৌথ শিক্ষা-গবেষণার নেটওয়ার্ক তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিন, বেডস এবং জিএনএফ’র আয়োজনে এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী দেশ-বিদেশের গবেষক, বিজ্ঞানী ও অতিথিদের তিনি স্বাগত জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহবুবুল হক ও উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির। স্বাগত বক্তব্য রাখেন এফএমআরটি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার। সিম্পোজিয়ামে কি-নোট পেপার উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির প্রফেসর নরম্যান সি ডিউক। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি টেকনিক্যাল সেশন ও একটি পোস্টার সেশন অনুষ্ঠিত হয়।
ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ সিম্পোজিয়ামে বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক এবং উন্নয়ন বিশেষজ্ঞগণ সশরীরে অংশগ্রহণ করছেন। এছাড়া স্পেন, যুক্তরাজ্য ও থাইল্যান্ডের গবেষকবৃন্দ সিম্পোজিয়ামে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সিম্পোজিয়ামে মোট ১৩৩টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। সিম্পোজিয়াম শেষে একটি সুপারিশমালা গৃহীত হবে।

জমি বন্ধক রেখে মেয়ের পড়াশোনা
মাগুরা প্রতিনিধি
ওয়াসিমা ওরিন ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন। এসএসসিতেও জিপিএ ৫ পেয়েছিলেন। তাঁর বাবার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান। মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নারানদিয়া গ্রামে তাঁদের বাড়ি। গ্রামটির পাশ দিয়ে পাকা রাস্তা বয়ে গেছে। উপজেলা সদর থেকে গ্রামটির দূরত্ব ২০ কিলোমিটার হলেও যোগাযোগ ব্যবস্থা ভালোই বলা চলে। উপজেলা সদর থেকে অটোরিকশা ও ভ্যানগাড়ি দিয়ে যাতায়াত করা যায় গ্রামটিতে। গ্রামের এক কোণে তাঁর বসতবাড়ি।

মানবিক বিভাগ নিয়ে স্থানীয় নহাটা বালিকা বিদ্যালয় অ্যান্ড আইডিয়েল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মেয়েটি।

স্ত্রী এবং দুই মেয়ে রয়েছে ওবায়দুর রহমানের সংসারে। নিজের জমি ৩০ শতক। এ জমি চাষবাদ করে সামান্য আয় হয়। শ্রমিক হিসেবে মানুষের ক্ষেতখামারে কাজ করেন তিনি। এ আয় দিয়ে চলে তাঁর সংসার। ছোট্ট মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। বড় মেয়ে এইচএসসি পরীক্ষা দেওয়া পর থেকে ভর্তি হয়েছেন ঢাকার মিরপুর এলাকার একটি কোচিং সেন্টারে।

তবে কোচিংয়ে ভর্তি হওয়া সহজ ছিল না মেয়েটির। এ জন্য সম্প্রতি তাঁর বাবা নিজের ৩০ শতক জমির পুরোটাই প্রতিবেশী লাবলু মোল্লার কাছে বন্ধক দিয়েছেন। বন্ধক থেকে পেয়েছেন ১ লাখ টাকা। এই টাকা থেকে মেয়ের কোচিংয়ের খরচ দিচ্ছেন ওবায়দুর। তবে মেয়ের পড়ালেখার জন্য জমি বন্ধক দেওয়ায় তা থেকে আর আয় আসবে না। এর প্রভাবও পড়েছে তাঁর সংসারে। তাঁকে এখন আরও পরিশ্রম করতে হচ্ছে।

ওবায়দুর রহমান বলেন, তাঁদের সহায় সম্পত্তি বলতে নিজের ৩০ শতাংশের জমি আর টিনের ছোট্ট বসতঘর। এটির পাশাপাশি জমি বর্গা নিয়ে ফসল ফলিয়ে এবং কামলা খেটে এতদিন সংসার চালিয়েছেন। বড় মেয়ের ইচ্ছার কথা ভেবে ৩০ শতাংশ জমি ১ লাখ টাকায় বন্ধক রেখেছেন তিনি। টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত জমিটি তাঁর দখলে থাকবে না। এখন তাঁকে বর্গা জমি বাড়ানোসহ কাজও বাড়িয়ে দিতে হবে। সব মিলিয়ে সামনের দিনগুলো বেশ কঠিন মনে হচ্ছে। তবু মেয়েটা যদি প্রতিষ্ঠিত হয়।

অরিনের মা মমতাজ বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। সাধ্য নেই। তবুও মেয়ের মুহের (মুখ) দিক তাকায়ে তার বাপ জমি বন্ধক রাখিছে। বাকিটুক আল্লাহর মেহেরবানি। যত কষ্টই হোক অরিন যতদিন না লেহাপড়া শিখে মানুষির মত মানুষ হচ্ছে আমাগের দুইজনে মিলে সংসারটা চালায়ে নিতি হবি।’

স্থানীয় নহাটা বালিকা বিদ্যালয় অ্যান্ড আইডিয়াল কলেজের অধ্যক্ষ আনন্দ কুমার দে বলেন, মেয়েটিকে লেখাপড়াসহ পরীক্ষার ফরম পূরণে সহযোগিতা করেছেন তাঁরা। তবে ভবিষ্যতে বড় প্রতিষ্ঠান তাঁদের পাশে দাঁড়ালে ভালো হয়।

ওয়াসিমা অরিন বলেন, ‘মা-বাবার কষ্ট দেখে প্রতিটি পরীক্ষায় ভালো ফল করার চেষ্টা করেছি। তাঁরা আমার জন্য সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। যেভাবেই হোক তাঁদের স্বপ্ন আমি পূরণ করব। আমার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে ডিগ্রি নিয়ে বিশ্বদ্যিালয়ের শিক্ষক বা প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া। সম্ভব হলে উচ্চতর শিক্ষার জন্য দেশের বাইরে যাওয়া। তার পর দেশে ফিরে মানুষের সেবা করা।’

মেয়ের পড়ালেখার খরচ জোগাতে পারছিলেন না ওবায়দুর। তাই জমিটি তাঁর কাছে বন্ধক রেখেছেন বলে জানিয়েছেন লাবলু মোল্লা।

ইউএনও রামানন্দ পাল বলেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা তার দপ্তরে সাহায্যের আবেদন করলে তিনি তাদের সহযোগিতা করবেন।

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩২, আহত ৮৫
খুলনাঞ্চল ডেস্ক
গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহত ও কমপক্ষে ৮৫ জন আহত হয়েছেন। বুধবার ভোরে ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভারথাকোগিয়ান্নিস দেশটির এক টেলিভিশনে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার গ্রিসের লরিসা শহরের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রেন দুটির মধ্যে একটি মালবাহী, অন্যটি যাত্রীবাহী। যাত্রীবাহী ট্রেনে প্রায় ৩৫০ জন ছিল যাত্রী ছিলেন। খবর- ফ্রান্স ২৪ ও আল-জাজিরা।

এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরের এই দুর্ঘটনার পর কমপক্ষে তিনটি ট্রেনে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছিল একাধিক ট্রেন। লরিসা শহরের হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ২৫ জন গুরুতর আঘাত পেয়েছেন।

সেন্ট্রাল থেসালির আঞ্চলিক গভর্নর কস্টাস অ্যাগোরাসটোস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, এটি খুবই শক্তিশালী সংঘর্ষ ছিল। এ ছিল এক ভয়াবহ রাত। দুর্ঘটনার সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। ট্রেনে আটকে পড়া লোকদের উদ্ধার করতে উদ্ধারকারীরা প্রচণ্ড ধোঁয়ার মধ্যে কাজ করেছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। লরিসায় একাধিক হাসপাতালকে জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়।

ইবিতে ছাত্রী নির্যাতন: হল ছাড়ল অভিযুক্তরা
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী অন্তরা ও তার চার সহযোগীকে সোমবার হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। অভিযুক্তদের ১লা মার্চ বেলা ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় হল প্রশাসন।

তবে নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি) অভিযুক্তরা হল ছেড়েছে বলে জানিয়েছেন হলের শাখা কর্মকর্তা হামিদা খাতুন। নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা হলেন, শাখা ছাত্রলীগ সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি ও ফিন্যান্স বিভাগের মুয়াবিয়া জাহান।

হল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হল ছাড়েন মোয়াবিয়া জাহান। হলের গণরুম প্রজাপতি-১ এ থাকতেন তিনি। বাবার সঙ্গেই তিনি ক্যাম্পাস ছেড়েছেন বলে জানা গেছে। পরে দুপুরে নিজের মালপত্র গুছিয়ে হল ছাড়েন অভিযুক্ত ইসরাত জাহান মীম। তারা উভয়ই ক্যাম্পাস পার্শ্ববর্তী মেসে উঠেছেন বলে জানা গেছে। তবে হল প্রশাসনের নির্দেশনার আগেই হল ছেড়েছেন আকতার ঊর্মী। ছাত্রী নির্যাতনের ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হলে গাঢাকা দেন তিনি।
এই অভিযুক্তও ক্যাম্পাস পার্শ্ববর্তী মেসে উঠেছেন বলে জানা গেছে। মীম ও ঊর্মী হলের ১০৯ নম্বর কক্ষে ছিলেন।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাইকোর্টের নির্দেশে হল ছাড়ে ছাত্রী নির্যাতনের ‘মূলহোতা ও হুকুমদাতা’ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুম ইসলাম। অন্তরা হলের দক্ষিণ ব্লকের ৪০৮ নম্বর কক্ষে ও তাবাসসুম প্রজাপতি-২ তে (গণরুম) ছিলেন।

এ বিষয়ে হলের শাখা কর্মকর্তা হামিদা খাতুন বলেন, মঙ্গলবার সকালে মোয়াবিয়া ও দুপুরে মীম হল ছেড়েছে। হল ছাড়ার নির্দেশনার কপি তাদের কাছে পৌঁছাতে গেলে মীমকে তার রুমে পাই। এ সময় তাকে প্রস্তুতি নিতে দেখেছিলাম। তবে মোয়াবিয়াকে রুমে পাইনি। তার রুমমেটরা জানিয়েছে সকালে হল ছেড়েছে সে। তবে ঊর্মী আগেই হল ছেড়েছেন। প্রভোস্ট স্যারের নির্দেশনায় তাকে ডাকতে গেলে রুমে পাওয়া যায়নি।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা পাওয়া মাত্রই অন্তরা ও তাবাসসুম ওইদিন সন্ধ্যায় হল ত্যাগ করে। পরে হলের পক্ষ থেকে আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত জানালে আজ মঙ্গলবার বাকিরা সবাই হল ছেড়েছে। বুধবার বেলা ১২টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশনা ছিল।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিচারবিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন মঙ্গলবার হাইকোর্টে দাখিল করা হয়েছে। হাইকোর্টের তদন্ত প্রতিবেদনে নির্যাতনের ঘটনায় চারুকলা বিভাগের শারমীন আক্তার লিমা নামে আরেকজন জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের বিধি দেখে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় হলের গণরুমে এক নবীন ছাত্রীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ফুলপরী খাতুন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৫ই ফেব্রুয়ারি পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ ও শাখা ছাত্রলীগ। এছাড়া হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।

‘ইন্স্যুরেন্স কোম্পানিতে বসেই ৬ দফা প্রণয়ন করেছিলেন বাবা’
ঢাকা অফিস
ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি সব সময় আলাদা অনুভূতি রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে বাবা ৬ দফা রচনা করেছিলেন। যে ৬ দফা আসলে আমাদের বাঙালির মুক্তির সনদ, আমাদের স্বাধীনতার ভিত্তি।’
বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিমা দিবস-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে বিমা কোম্পানির যোগসূত্র রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানিতে বসেই ৬ দফা প্রণয়ন হয়েছিল। পুরো জিনিসটা টাইপ করেছিলেন মোহাম্মদ হানিফ। পরে এটা একজন বিজ্ঞ ব্যক্তিকে দিয়ে ট্রান্সলেশন করা হয়। আমাদের যে স্বাধীনতা অর্জন বা ছয় দফা প্রণয়ন, ছয় দফার ভিত্তিতে ৭০ এর নির্বাচন- সবই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতে বসেই করা হয়। তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে ইন্স্যুরেন্সের এক যোগসূত্র রয়ে গেছে, এটা বাস্তবতা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জীবন-জীবিকার জন্য আমার বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) ইন্স্যুরেন্স কোম্পানিতে দায়িত্ব নেন। সেই কোম্পানির মালিক আমার বাবার বন্ধু ছিলেন। তিনি তাকে দায়িত্ব নিতে বলেন। সে কারণে তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন। তবে এটা বেশি দিন টেকেনি। কারণ ১৯৬২ সালে আবার বাবাকে গ্রেপ্তার করা হয়।’

বাবার ইন্স্যুরেন্সে চাকরি করার সময়টা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ বাবা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেছেন, গাড়ি পেয়েছেন, আমরাও বেশ ভালোভাবে আছি, এই সময়টা বাবা আমাদের সঙ্গে ছিলেন। ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আমাদের একটা আত্মার যোগাযোগ আছে।’

মার্চ মাস আমাদের সংগ্রামের মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। জাতির জনকের ৭ মার্চের ভাষণটি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।

বিমা দিবস উপলক্ষে বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা অফিস
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের নিরাপত্তা সংস্থা বিশেষ করে পুলিশ, র্যাব ভালো কাজ করছে বলেই সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আমাদের দেশকে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করার চেষ্টা হয়েছিল। তবে সবকিছু আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।’
বুধবার সকালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে, পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জঙ্গি উত্থান ও তৎপরতা রোধে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। যখনই যে ইনফরমেশন তারা পাচ্ছেন সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা কিন্তু জঙ্গিদের মূলোৎপাটন করে নিঃশেষ করে দিতে পারিনি। তবে আমরা সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।’

তিনি বলেন, ‘পলাতক জঙ্গিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে। পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না তা নয়, আমরা অনেক জঙ্গিকে ধরেছি। অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি। যারা পালিয়েছে তাদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। নিশ্চয় আমরা ধরে ফেলব।’

বাংলা একাডেমি সংশ্লিষ্টদের ওপর ও বইমেলায় বোমা হামলা করা হবে, এমন হুমকির উড়ো চিঠি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ রকম অনেক হুমকি আসে। আমরা সব কিছু শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছি।’

সামনে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি গরম হচ্ছে, উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন আসলে সব দলই তৎপর হয় দলই তাদের নির্বাচনী প্রচারণা, ব্যানার ফেস্টুন প্রচার ও নিজস্ব মতো কর্মসূচি প্রচার করেন। এটাই আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। নির্বাচন আসলে সবার মধ্যে উৎসুক দৃষ্টি থাকে। সেই সময় সব রাজনৈতিক দল তাদের মতামত, চিন্তা নিয়ে কাজ করেন। সামনে নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়নি। সবাই কাজ করছেন। আমার মনে হয় নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কোনো কারণ নেই।’

ইবির পাঁচ ছাত্রীকে বহিষ্কার ও প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ
ঢাকা অফিস
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, ভুক্তভোগী ছাত্রীকে আগামী তিন দিনের মধ্যে যে কোনো হলে সিট বরাদ্দ দিতে হবে। এ ক্ষেত্রে ওই ছাত্রী তার পছন্দমতো যে কোনো সিট বাছাই করতে পারবেন। একই সঙ্গে বহিষ্কার হওয়া পাঁচ ছাত্রী কোনো একামেডিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
বহিষ্কার হওয়া পাঁচ শিক্ষার্থী হলেন- ইবি ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের একই শিক্ষাবর্ষের ইসরাত জাহান মীম, ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোয়াবিয়া। অন্তরা ছাড়া সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ অন্তত ছয় জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। ঘটনার জন্য দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট শামসুল আলম, হাউস টিউটর মৌমিতা আক্তার, ইশরাত জাহানসহ কয়েকজনের দায়িত্বে চরম অবহেলা রয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়। এ ছাড়া প্রক্টর শাহাদাত হোসেনের র্কমকাণ্ড উদাসীন ও দায়সারা গোছের।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল মঙ্গলবার ছাত্রী নির্যাতনের ঘটনায় করা পৃথক দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় আদালতে এই প্রতিবেদন তুলে ধরেন।

রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গাজী মো. মহসীন। প্রাথমিক শুনানির পর আজ এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রাখা হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে ১৫ ফেব্রুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইবির প্রাক্তন শিক্ষার্থী গাজী মো. মহসীন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন, নির্যাতনের শিকার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং ওই নির্যাতনে জড়িত বলে ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী ও তাবাসসুম নামে যে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে রাখাসহ কয়েক দফা নির্দেশ দেন।

তিন সদস্যের কমিটিতে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, জেলা জজ মনোনীত বিচার বিভাগীয় একজন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপককে রাখতে বলা হয়। এ ছাড়া একই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটির প্রতিবেদনও হাইকোর্টে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় গতকাল পৃথক প্রতিবেদন সিলগালা অবস্থায় আদালতে দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

সকল শিশুর টিকা পাওয়ার অধিকার রয়েছে
-সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ইপিআই কার্যক্রমের অগ্রগতি ও শক্তিশালীকরণ বিষয়ক মতবিনিময় সভা বুধবার দুপুরে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগ এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সকল শিশুর টিকা পাওয়ার অধিকার রয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের সকল প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন। শিশুদের কল্যাণ এবং তাদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তুলতে সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হয়েছে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর, অ্যাডভোকেট মেমরী সুফিরা রহমান শুনু, কেসিসি’র সচিব মোঃ আজমুল হক ও খুলনা ইউনিসেফের চীফ মোঃ কাওসার হোসাইন। ইপিআই কার্যক্রমের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার।

সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা অংশ নেন।

আজ জাতীয় ভোটার দিবস
তথ্য বিবরণী
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য সামনে রেখে আজ ২ মার্চ খুলনায় জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে দিবসের উদ্বোধন, আলোচনা সভা, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও ভোটার নিবন্ধন।

২ মার্চ সকাল ১০টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বরে উদ্বোধন অনুষ্ঠান এবং পরে কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

পরিবেশ উপমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরণী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তিন দিনের সফরে বুধবার খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২ ও ৩ মার্চ বাগেরহাট ও খুলনায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। উপমন্ত্রী ৪ মার্চ সকালে পটুয়াখালীর উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

রামপালের নদীতে গত ১ মাসের ব্যবধানে আরও এক লাশ উদ্ধার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের নদী থেকে অজ্ঞাত পরিচয়ের মধ্য বয়সী (৪০) এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় রামপাল থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে ঘোষিয়াখালী নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে। রামপাল থানা পুলিশ ও রোমজাইপুর গ্রামের মহিলা ইউপি সদস্য রিনা বেগমের তথ্যমতে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২ টায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর গ্রামের পশ্চিম পাশ দিয়ে ভেসে যাচ্ছিল। খবর পেয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ওসি (তদন্ত) রাধেশ্যাম, এসআই খন্দকার মমিন, এসআই দেলোয়ার হোসেনসহ সংগীয় ফোর্স স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেন। পরে ঘোষিয়াখালী নৌ পুলিশ থানার ওসি শরিফুল ইসলামের কাছে লাশটি হস্তান্তর করে। লাশের পরনে খয়েরী কালো ফুলপ্যান্ট, সাদা গেঞ্জির নিচেয় ও পিত্ত রংয়ের ফুল গেঞ্জি গায়ে ছিল। তবে তা পা খালি ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছিল। তার শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কি না তা সনাক্তসহ ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করা হবে বলে জানানো হয়। লাশটি গ্রহণের বিষয়টি নৌ পুলিশের ওসি শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, জেলা পুলিশ সুপার মহোদয় এর অনুমতিক্রমে লাশের পরিচয় সনাক্ত ও কি কারণে মারা গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ গত ২৪ জানুয়ারি রোমজাইপুর গ্রামের নদীর চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছিল রামপাল থানা পুলিশ। পরে তার পরিচয় সনাক্ত করে রামপাল থানা পুলিশ।

বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম
ঢাকা অফিস
টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে এরই মধ্যে প্রতি আউন্স সোনার দাম ২০ ডলারের ওপরে বেড়ে গেছে। এর আগে এক মাস ধরে টানা দরপতন হয় সোনার। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ১৩৫ ডলার কমে যায়।

বিশ্ববাজারে টানা দরপতনের মধ্যে সম্প্রতি দেশের বাজারে দু’দফায় সোনার দাম কমানো হয়েছে। অবশ্য তার আগে টানা ছয় দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছায় সোনা।

চলতি বছরের ১৫ জানুয়ারি দাম বাড়ার মাধ্যমে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ৯৩ হাজার ৪২৯ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি ৯৩ হাজার টাকা স্পর্শ করেনি। রেকর্ড দাম হওয়ার পর ফেব্রুয়ারিতে দু’দফা সোনার দাম কিছুটা কমানো হয়।

সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯১ হাজার ৯৬ টাকা করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা করা হয়েছে।

দেশের বাজারে সোনার এই দাম কমানোর পর বিশ্ববাজারে দাম বাড়তে দেখা যাচ্ছে। দেশের বাজারে সোনার দাম যখন কমানোর ঘোষণা দেওয়া হয় সে সময় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিলো ১ হাজার ৮১০ ডলার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার (১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫ মিনিটে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৩ ডলারে। অর্থাৎ দেশের বাজারে দাম কমানোর পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২৩ ডলার বেড়ে গেছে।

সোনার দামের বিশ্ববাজারের চিত্র পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিলো ১ হাজার ৮২৪ ডলার। নতুন বছর ২০২৩ সালের প্রথম মাস জানুয়ারিতে দফায় দফায় সোনার দাম বাড়ে। এতে ফেব্রুয়ারির প্রথমদিন প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯৫০ ডলারে উঠে যায়। এরপর থেকেই সোনার দাম কমতে শুরু করে। গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ১ হাজার ৮১০ ডলার।

বিশ্ববাজারে দাম বাড়তে থাকায় চলতি বছর দেশের বাজারে প্রথম সোনার দাম পুনঃনির্ধারণ করা হয় ৮ জানুয়ারি। সে সময় সব থেকে ভালো মানের বা বা ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) এক ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৪৬ টাকা করা হয়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ২৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৮ টাকা করা হয়।

এরপর ১৫ জানুয়ারি আর এক দফা সোনার দাম বাড়ানো হয়। সে সময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৭ টাকা বাড়িয়ে ৬৩ হাজার ৬৮৫ টাকা করা হয়।

এতে দেশের বাজারে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯৩ হাজার ৪২৯ টাকা করা হয়। এই রেকর্ড দামের পর ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। সে সময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯২ হাজার ২৬২ টাকা করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯২ টাকা কমিয়ে ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮১৬ টাকা কমিয়ে ৬২ হাজার ৮৬৭ টাকা করা হয়।

পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩
খুলনাঞ্চল রিপোর্ট
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাহেরা খাতুন একজনের নাম জানা গেছে। এছাড়া বাকি দুইজনের নাম জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ৩০ থেকে ৩৫ জন যাত্রী একটি পিকআপে করে সিরাজগঞ্জে যাচ্ছিল। পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হন অন্তত ১৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের লাশ থানায় এবং অন্য দুইটি লাশ হাসপাতালে রয়েছে।

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী: মঈন
ঢাকা অফিস
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

বুধবার (১ মার্চ) জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।
মঈন খান বলেন, একদিকে অর্থনৈতিক কষাগাতে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল অন্যদিকে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।

তিনি বলেন, আইএমএফের কঠিন শর্তের আঘাত ধনীদের ওপর নয় পড়বে দরিদ্রদের ওপর। সরকার জোর গলায় বলেছে আইএমএফ সন্তুষ্ট হয়ে লোন দিয়েছে কিন্তু আদতে আইএমএফর কাছে ভিক্ষা চেয়েছে তারা।

মঈন খান অভিযোগ করে বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে ক্ষমতাসীনরা।

সরকারের সমালোচনাকে রাষ্ট্রবিরোধীতা বলে চালানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে।

মঈন খান আরও বলেন, বিএনপির উদ্দেশ্য দেশের গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। সরকার ভালো কাজ করে থাকলে কেনো সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। উপনিবেশিক শাসনের মতো বিভাজনের শাসন নীতিতে দেশ চালাতে চাইছে সরকার।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
ঢাকা অফিস
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী শুক্রবার ঢাকায় ফেরার কথা রয়েছে ওবায়দুল কাদেরের।

অভয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে বসত ঘর পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলায় আগুনে একটি সেমি পাকা কাঠের দোতলা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত দেড়টায় উপজেলার শংকরপাশা গ্রামের পাটনিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা বিশ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষ টাকা বলে ধারনা করিছি।
ক্ষতিগ্রস্ত ঘর মালিক অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ তরিকুল ইসলাম শেখ বলেন, মঙ্গলবার রাতে ঐ ঘরে আমার ছেলে শেখ রিয়াজুল ইসলাম ঘুমিয়ে ছিল। রাত দেড়টার সময় ঘরে আগুনের তাপে তার ঘুম ভেঙ্গে যায়। পরে ঘরের মধ্যে আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়। সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে বাইরে এসে দেখি ঘরে আগুন জ¦লছে। তখন আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমার ঘরের ভিতরের রাখা সোনার গহনা, ফ্রিজ, টেলিভিশন, মটরসাইকেল, ফ্যান ও আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার। কোন মতে পরনের কাপড় নিয়ে পরিবারের সদস্যদেরকে প্রাণে রক্ষা করতে পেরেছি।
শ্রীধরপুর ইউপি মেম্বর এনামুল হক জানান, তরিকুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে তার ঘর সহ ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সে এখন নিঃস্ব। তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজের ইনস্পেক্টর টিটব শিকদার জানান, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে রওনা করলেও রাস্তার কারণে বড় গাড়ি ঢুকতে না পারায় একটু বিলম্ব হয়েছে। পরে ছোট গাড়ি দিয়ে বহন যোগ্য পাম্প নদীতে সেট করে আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং একঘন্টা বিশ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চৌধুরী হামিদুর রহমান (৭০) দীর্ঘদিন যাবৎ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০১ মার্চ) সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।#

রূপসায় জাতীয় বীমা দিবস পালিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা আজ ১ মার্চ ফেব্রুয়ারি সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান,রূপসা থানা অফিসার্স ইনচার্জ তদন্ত মোঃ সিরাজুল ইসলাম,রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আঃ জলিল শেখের পরিচালনায় বক্তৃতা করে সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, নির্বাচন অফিসার মোল্লা নাসির আহম্মেদ, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল,জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল আহম্মেদ,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,পপলুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার মোঃ হায়দার আলী,এনআরবি ইসলামিক লাইফ ইন্সুইরেন্স কোম্পানির এসভিপি মোঃ দিদারুল ইসলাম,রুপালী লাইফ ইন্সুইরেন্সের তহমিনা বেগম, পপুলার লাইফ ইন্সুইরেন্সের জাকির হোসেন,জীবন বীমা কর্পোরেশনের মেহেদী হাসান,আম্বিয়া খাতুন প্রমূখ।

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পূর্ণাঙ্গ কমিটিতে খুলনার ৭ জন
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন খুলনার ৭ জন। তারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হিরা মনি শাহিতাজ, প্রচার সম্পাদক মিদুল ইসলাম মৃদুল, সহ-সম্পাদক নূর হাসান জনি, আক্কাস আলী রুবেল, সদস্য মৃত্যুঞ্জয় মনি,চিন্ময় রায়।
উল্লেখ্য কেন্দ্রীয় কমিটিতে পদপ্রাপ্ত এ ৭ জন সংগঠনের খুলনায় প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পরিচালক সুসান আনোয়ার চৌধুরী, সভাপতি ইয়াছিন মোহাম্মদ, সাধারণ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
এর আগে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র ৮ম জাতীয় সম্মেলনে নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন।
গত ৪ ফেব্রুয়ারি-২০২৩ বাংলাদেশ শিশু একাডেমীতে আয়োজিত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

অভয়নগরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় মেধাবী স্কুল ছাত্রীর মুখে ব্লেড মারল এক বখাটে
স্টাফ রিপোর্টার-
যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় মেধাবী স্কুল ছাত্রীর মুখে ব্লেড মেরে জখম করেছে এক বখাটে যুবক। বুধবার (১মার্চ)বিকালে উপজেলার গরুহাটের সামনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী তখন স্কুল থেকে বাড়ি ফিরছিল। সে উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ওই বখাটের নাম রোহান ইসলাম(২১)। সে উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভার পাড়ার হায়দার আলীর ছেলে। জানা গেছে, রোহান দির্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গতকাল বুধবার বিকাল সাড়ে তিনটার সময় প্রতিদিনের মত স্কুল থেকে বাড়ি ফেরার পথে গরুহাটের সামনে আসলে রোহান তাকে প্রতিদিনেরমত প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজী না হওয়ায় রোহান ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর মুখে ব্লেড দিয়ে টান দিলে সে রক্তাক্ত জখম হয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর রোহানসহ বেশ কয়েক জন মিলে ঐ ছাত্রীর অভিভাবকদের মারধর করে হাসপাতাল থেকে পালিয়ে যায়। আহত ওই ছাত্রী জানায়, আমি আমার এক বান্ধবীর সাথে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে রোহান এসে প্রথমে আমার হাত ধরে টান দেয়। এরপর সে চুল ধরে টান দেয়। আমি ছাড়িয়ে নিতে গেলে সে আমার ডান কানের নিচে ব্লেড দিয়ে টান দেয়। সে আরও জানায়, রোহান আমাকে দির্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমি তার প্রস্তাবে রাজী না হওয়ায় সে আমাকে আহত করেছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম শামীম হাসান বলেন,‘ এক স্কুল ছাত্রীকে বখাটে যুবক ব্লেড দিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দেশীয় বীজ বৈচিত্র্য সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বীজ মেলা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় বেসরকারি সংস্থা লোকজ ও মৈত্রী কৃষক ফাউন্ডেশন’র আয়োজনে এবং মিজরিও-জার্মানির সহযোগীতায় দেশীয় বীজ বৈচিত্র্য সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বীজ মেলা গতকাল বিকাল ৩ টায় স্থানীয় বাদামতলা বাজারে মৈত্রী কৃষক ফাউন্ডেশন’র সভাপতি রবীন্দ্রনাথ সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান ও আলীগনেতা পল্লব কুমার বিশ্বাস রিটু, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, নিরাপদ কৃষি আন্দোলনের সভাপতি মোঃ বাহারুল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক পরাগ রায়, অধ্যাপক পঞ্চানন মন্ডল, বে-সরকারি সংস্থা উত্তরণের ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান কামাল, লোকজের প্রধান নির্বাহী মিলন কান্তি সরকার, আরুনী সরকার, লোকজের সমন্বয়কারী পলাশ কুমার কর্মকার, মৈত্রী কৃষক ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক বিভাষ মন্ডল, পার্থ মন্ডল, ইউপি সদস্যা লিপিকা রাণী জোয়াদ্দার, প্রমূখ। মেলায় দেশীয় বীজ বৈচিত্র্য সংগ্রহ সংরক্ষণে রাখা প্রায় ৬৩ টি স্টল অংশগ্রহণ করে। পরবর্তীতে অনুষ্ঠান শেষে বীজ মেলায় অংশগ্রহণকারী স্টলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলের পুরস্কার বিতরন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সার্বিক ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী আয়োজিত অনুষ্টানের শেষ দিনে এছাড়াও এম ইউ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এনামুল হক, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াসসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

সম্মেলন সফল করতে রূপসা ইমারত ইউনিয়নের র্যালী
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন সফল করার লক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন (১১৮৫) এর পক্ষ থেকে এক র্যালী বের হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামরুল শেখের নেতৃত্বে র্যালীটি রেল স্টেশন নিজস্ব কার্যালয়ের সামনে থেকে শুরু করে পূর্ব রূপসা ঘাট পার হয়ে খুলনার নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের সম্মেলনে গিয়ে অংশগ্রহণ করেন।এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সভাপতি মো. কালাম মৃধা, সিনিয়র সহ-সভাপতি রাজু শেখ, সহ-সভাপতি মো. গোলাম রসুল, খুলনা ইমারত ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. আবেদ আলী শেখ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হক, রূপসা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. মহিদুল ইসলাম, সদস্য মো. সুলতান মোল্লা, মো. ইউছুফ সরদার (লিটন), মো. হানিফ তালুকদার, আমির আলী মাতুব্বর, আকরাম, ফারুক, গনি, জহির, সোবহান, জাহানারা, রাণী বেগম, মমতাজ বেগম, পারভীন বেগম, আকলিমা, রুলিয়া, শাহানারা, সুপিয়া, সালমা বেগম, জবেদা, জয়নাব, কুলসুম সহ প্রায় দেড় শতাধিক শ্রমিক অংশ গ্রহণ করেন প্রমুখ।

রূপসায় ইমারত ইউনিয়ন থেকে বাবুলকে বহিস্কার
স্টাফ রিপোর্টার
সংগঠনের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বাবুল শেখকে বহিষ্কার করা হয়েছে। তিনি রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উক্ত বহিস্কৃত ব্যক্তির (সদস্য নং-৫), গঠনতন্ত্রের সংবিধান অনুযায়ী ১৯নং ধারা মতে তাকে বহিষ্কার করা হয়। এর আগে এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সাধারণ সভায় ইমারত ইউনিয়নের সভাপতি মো. কালাম মৃধা সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. কামরুল শেখ। এ-সময় সাধারণ সদস্যদের সকলের সম্মতি ক্রমে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এ-সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. রাজু শেখ, সহ-সভাপতি মো. গোলাম রসুল, সাধারণ সদস্য ইসমাইল, ওমর ফারুক, রেজাউল গোলদার, সোকিনা বেগম, ফাতেমা বেগম, মনোয়ারা বেগম, জাহানারা বেগম প্রমুখ।

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স এর ভুক্তভোগী গ্রাহকদের প্রতিবাদ সভা
খবর বিজ্ঞপ্তি
বুধবার বিকাল ৫:০০টায় সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর মেয়াদত্তোর বীমার টাকা ফেরত পাইবার দাবীতে খুলনা সচেতন নাগরিক সমাজ এর উদ্যেগে খুলনা শহীদ হাদিস পার্ক এর পশ্চিম পাশে অবস্থিত কার্যালয় সম্মুখে প্রতিবাদ সভা অনষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব মোসঃ সুমি আক্তার ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে হইতে বক্তব্য রাখেন মোসাঃ সাহানা সালেহা, নূর ইসলাম, আব্দুল হান্নান, আলাউদ্দিন, ফতেমা বেগমসহ আরো অনেকে। সভায় ভুক্তভোগী গ্রাহকরা বলেন ২০১৪ সালে বীমার মেয়াদ শেষ হওয়ার পরেও অদ্যবদি পর্যন্ত গ্রাহকদের টাকা পরিশোধ না করে গ্রাহকদের সাথে প্রতরণা করিতেছে। কোম্পানীর অডিট অফিসার মিঃ শাহনেওয়াজ সেলিম খুলনায় এসে কার্যালয় বসে উক্ত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি করলেও অদ্যবদি টাকা পরিশোধ না ভুক্তভোগী গ্রাহকদের হুমকি প্রদান করিয়া আসিতেছেন এবং অসৌজন্য মূলক আচরন করছেন। ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফেরত ও উক্ত ব্যক্তির শাস্তির দাবী করেন। সভা শেষে ভুক্তভোগীগণ খুলনা সিটি মেয়র, খুলনা পুলিশ কমিশনার, ডিসিসহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তৃাদের নিকট স্মারক লিপি প্রদানের জন্য কর্মসূচী গ্রহন করেন।

খুলনায় বিমা দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বীমা মানুষের মাঝে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলে। আর সঞ্চিত অর্থ আপদকালীন সময়ে প্রভূত উপকারে আসে। দেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধিতেও বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সিটি মেয়র বুধবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ‘‘আমার জীবন, আমার সম্পদ-বীমা করলে থাকবে নিরাপদ’’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন-খুলনা এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা খাতের উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। দেশের স্বার্থে তিনি অনেক মিল কলকারখানা জাতীয়করণ করেন। এই খাতে তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার ১লা মার্চ জাতীয় বীমা দিবস ঘোষণা করেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও এ দেশে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে একচল্লিশ সালের মধ্যে দেশ উন্নত দেশের মর্যাদা লাভে সক্ষম হবে হবে বলে তিনি উল্লেখ করেন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, জীবন বীমা কর্পোরেশন-খুলনার উপ-মহাব্যবস্থাপনক অরুণ কুমার চক্রবর্তী ও সাধারণ বীমা কর্পোরেশন-খুলনার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মশিউর রহমান।

এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে নগরীতে একটি সচেতনতামুলক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে র্যালীটি শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়।

কালীগঞ্জে বীজ ফসল সূর্যমুখীর মাঠ দিবস অনুষ্টিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে সূর্যমূখী হাইসান -৩৩ জাতের বীজ ফসলের উপর মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার বিকালে চাচড়া প্রদর্শনী মাঠ সংলগ্ন স্থানে ওই অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষক বিজয় কৃষ্ণ হালদার।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, পৌর কাউন্সিলর ফিরোজ আহম্মেদ সেন্টু ও আন্জুমান আরা।
অনুষ্টানের শুরুতে হাইসান -৩৩ জাতের সূর্যমূখী বীজ ফসল চাষের উপর সার্বিক বিষয়াদি তুলে ধরেন সংশ্লিষ্ট পৌর ব্লক এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল হক।

ঝিনাইদহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন আলমের সঞ্চালনায় প্রদর্শনী মাঠ দিবসের অনুষ্টানে অত্র এলাকার প্রায় দেড় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এ সময় সূর্যমুখীর বীজ চাষী কাউন্সিলর ফিরোজ আহম্মেদ তার ক্ষেতের উৎপাদিত বীজ প্রদর্শন সহ চাষ সম্পর্কে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

ঐতিহ্যবাহী মহেশ^রপাশা পশ্চিমপাড়া যুব কমিটির উদ্যোগে ২ দিন ব্যাপি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি
ঐতিহ্যবাহী মহেশ^রপাশা পশ্চিমপাড়া যুব কমিটির উদ্যোগে ২ দিন ব্যাপি ২৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল ৪ ও ৫ মার্চ শনি ও রবিবার মহেশ^রপাশা পশ্চিমপাড়া গোল চত্বরে অনুষ্ঠিত হবে। মাহফিল এর ১ দিন ৪ মার্চ শনিবার তাসরিফ পেশ করবেন ভারতের দিল্লী আল আকসা জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে তাসরিফ পেশ করবেন খুলনা বায়তুল সালাত জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমরান হুসাইন ছাহেব ও কেশবপুর পাতরা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা নজরুল ইসলাম ছাহেব। মাহফিলে সভাপতিত্ব করবেন পশ্চিমপাড়া যুব কমিটির সভাপতি ও খুলনা জাতীয় শিক্ষক ফরম এর সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান উদ্দীন মল্লিক । ২য় দিন ৫ মার্চ রবিবার প্রধান অতিথির তাফসির পেশ করবেন খুলনার গোয়ালখালি জামিয়া রাশিদিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে তাসরিফ পেশ করবেন ঢাকা দীপ্ত ঠিভি ও ২১ টিভি’র ধর্মিয় আলোচক মাওলানা আছাদুজ্জামান(চুয়াডাঙ্গা) ও তেরখাদা বাজার জামে মসজিদের খতিব ও তেরখাদা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী। এছাড়া অন্যান্য ওরামায়েকেরামগণ তাসরিফ আনবেন। মাহফিলে সভাপতিত্ব করবেন পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লী আব্দুস সাত্তার মোল্যা।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেইউজে’র কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দিনব্যপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল দশটায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা। দুপুর ২টায় আলোচনা ও পুরস্কার বিতরণ। স্থান খুলনা প্রেসক্লাব চত্ত্বর।

হাজার হাজার ধর্মপ্রান মুসাল্লির ঢল গিলাতলায় ৩ দিন ব্যাপি তাফসীরুল কোরআন মাহফিল শুরু
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গিলাতলা দক্ষিণপাড়া তৌহিদি জনতার উদ্যোগে ৩ দিন ব্যাপি ৪৯তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল এর প্রথম দিন গতকাল বুধবার মাহফিল ময়দানে অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পীর সাহেব আলহাজ¦ খাজা রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ঢাকা কলরব শিল্পি গোষ্টির পরিচালক মুফতি সাইদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে তাফসির পেশ করেন খুলনা কেবল শিল্প জামে মসজিদের খতিব মাওঃ মুফতি গোলামুর রহমান। দৌলতপুর আল মদিনা জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ হাবিবুল্লাহ বিন শওকত । মাহফিল পরিচালনা করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও গিলাতলা যুবসংঘের সভাপতি সাইফুল্লাহ তারেক।মাহফিলের ১ম দিনে তাফসির শুনতে মাহফিল ময়দানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসাল্লির ঢল নামে। আজ বৃহস্পতিবার মাহফিলের ২য় দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান, প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন আর , টিভি ও ইনডিপেনডেন্ট টিভির ইসলামি আলোচক আশুলিয়া ঢাকা বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মুস্তাফিজ রাহমানি। বিশেষ অতিথি হিসাবে তাফসির পেশ করবেন বর্তমান সময়ের সারা বাংলাদেশের আলোড়ন সূষ্টিকারি বক্তা আলহাজ¦ মাওঃ মুফ্তী আবুল বাশার জিহাদী। আগামিকাল ৩ মার্চ শুক্রবার আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।

শিরোমণি ক্রিকেট এসোসিয়শনের ৭ সদস্যের কমিটি ঘোষনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি ক্রিকেট এসোসিয়শনের এক সভা গতকাল সন্ধায় শিরোমনি সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা থেকে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়। সভায় পুনরায় আগামি ২ বছরের জন্য ফারহান অভি সভাপতি ও মুরাদ মল্লিক ছনি সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এছাড়া সিনিয়র সহ সভাপতি নাজমুল হাসান জয়, সহ সভাপতি আবু রায়হান নিবিড়, যুগ্ন সাধারন সম্পাদক মীর মাজহারুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক শেখ বাদল এবং সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম। নব নির্বাচিত সভাপতি ফারহান অভি বলেন প্রাণের সংগঠন শিরোমনি ক্রিকেট এসোসিয়েশন সকলকে সাথে নিয়ে নবউদ্যোমে এগিয়ে নিতে চাই। আগামি কয়েকদিনের ভিতরেই পুর্নাঙ্গ কমিটি করা হবে বলেও তিনি জানান।

আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ও গিলাতলা খান পাড়া নিবাসী শ্রমিক নেতা হারুন অর রশিদ ২৮ ফেব্রুয়ারী রাত পৌণে ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না- লিল্লাহি — রাজিউন) মূত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর তিনি ২ মেয়ে ১ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল বুধবার সকাল ১১ টায় গিলাতলা বটতলা ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম,ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানশেখ ইকবাল হোসেন, বেগ আঃ রাজ্জাক রাজ, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বিএনপি নেতা অধ্যাপক ওহিদুজ্জামান, শেখ আব্দুস সালাম, মোঃ ইসমাইল হোসেন বাবু, মিনা মুরাদ হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, ইফতেখার ইসলাম মিঠু, ইউপি সদস্য মোঃ জাভেদ হোসেন লিটন, গাজী সালাউদ্দিন, গাজী গিয়াসউদ্দিন, হাফেজ মোঃ লতিফ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জানাযায় উপস্থিত ছিলেন । জানাযায় ইমামতি করেন মরহুমের ভাতিজা ক্বারী মোঃ সোহেল। এদিকে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম সহ ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ শ্রমিক নেতা হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জেলা বিএনপি নেতা এস.এ রহমান বাবুলের বোনের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল এর বড় বোন নুরন্নাহার বার্ধক্য জনিত কারণে ২৮ ফেব্রুয়ারী রাত ১০টায় দৌলতপুর পাবলা নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ২ছেলে ও ৩মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদযোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম, যুগ্ম-আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ফকির রবিউল ইসলাম , সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন, শেখ হাসিবুল হাসান , সরদার ফজলুর রহমান, আবু বক্কার শিকদার, শেখ রফিকুল ইসলাম মাষ্টার, সরদার নজরুল ইসলাম , এ্যাডঃ আব্দুস ছামাদ, মোঃ গোলাম ছরোয়ার, ইউপি মেম্বার সৈয়দ হাফিজুর রহমান সাফি, আলহাজ¦ শেখ আল-আমিন, মোঃ লিটন, সাবেক ইউপি মেম্বার সরদার মোস্তাক আহমেদ, শেখ আসলাম হোসেন, মোঃ নুরুল ইসলাম নুরু , মিয়া ইমলাক হোসেন, মোঃ বাচ্চু শেখ,মোল্লা শরিফুল ইসলাম, মোঃ লিমন মোল্লা, শেখ শাহজাহান,গাজী নজরুল ইসলাম, শেখ ইকরাম হোসেন, মোঃ গোলাম মোস্তফা, মোঃ ইব্রাহিম হোসেন, আঃ রাজ্জাক, শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, শেখ আলমগীর হোসেন, মোঃ ইলিয়াজ সরদার, শেখ শাহেদ, মোঃ খলিলুর রহমান, শেখ ইস্তিয়াক হোসেন বিপু, মোঃ হাদিউজ্জামান, সম বাবর আলী, মোঃ আবুল কালাম প্রমখ।

বাগেরহাটের হাকিমপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের খানপুর ইউনিয়নের হাকিমপুরে তিনটি বিদ্যালয়ের যৌথ উদ্দ্যোগে ৪ দিনব্যাপী ৫০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপনী দিনে পুরস্কার বিতরন বুধবার (১লা মার্চ) বিকালে ৩টায় হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নিখিল কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস তালুকদার, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন ও চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আবু হানিফ। বিশিষ্ট সমাজ সেবক শেখ কামরুজ্জামান এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হৃষীকেশ কুমার দাস, চুলকাটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক শিশির শিকদার, সিনিয়র শিক্ষক হেমায়েত উদ্দিন, হাকিমপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সত্যজিৎ কুমার দাস ,হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার সাহা, শ্যামল কুমার মজুমদার, মোঃ কামাল তরফদার, মশিউর রহমান লাট্টু ও আমজাদ হোসেন সহ তিনটি বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। ##
দিঘলিয়া উপজেলা পরিষদে কোর্সের উদ্বোধন
দিঘলিয়া প্রতিনিধি:
গতকাল ১ মার্চ দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন দেশের যুব সমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম এবং সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার এস এম বদিউজ্জামান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম।

যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, ৪০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এই প্রশিক্ষণ চলবে দুই মাস ব্যাপী। সরকারি ছুটির দিন বাদে সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণার্থীরা জনপ্রতি প্রতিদিন ২০০ টাকা করে ভাতা পাবেন। একটি ভ্রাম্যমান গাড়ির ভিতরে চলবে এই প্রশিক্ষণ। গাড়ির ভিতরে প্রশিক্ষণের যাবতীয় সরঞ্জামাদি প্রস্তুত রয়েছে। গাড়িতে এসির ব্যবস্থাও আছে যাতে প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষকের কোন কষ্ট না হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সনদপত্র প্রদান করা হবে। প্রশিক্ষণের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দেশের যুবক-যুবতীদের স্বনির্ভর করে গড়ে তোলা। তিনি আরো বলেন সনদপ্রাপ্ত কেউ যদি উদ্যোক্তা হতে চায় তবে তাকে ঋণ দেয়ার ব্যবস্থাও আছে।

অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষনার্থী ছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোঃ এমদাদুল হক, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান তারেক সহ প্রমূখ।

আশাশুনির কোদন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক জামিনে মুক্তি
জ্বলেমিন হোসেন, আশাশুনি
আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখিরাম ঢালী দীর্ঘ ৩৭ দিন পর মহামান্য হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছে। সোমবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জেলা কারা কর্তৃপক্ষের কাছে তার জামিননামা পৌঁছালে ওই রাতেই তিনি মুক্তি পেয়ে বাড়িতে ফিরে আসেন। পরের দিন মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বিদ্যালয়ের কর্মস্থলে পৌঁছালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডলের জোগসাজোসে একটি পক্ষকে লেলিয়ে দিয়ে প্রধান শিক্ষক দুখিরাম ঢালীর উপর হামলা ও মার পিটের ঘটনা ঘটিয়েছে। হামলার শিকার হয়ে তিনি শিক্ষা অফিসার এবং স্থানীয় প্রশাসনকে হামলা ও মার পিটের ঘটনা অবহিত করেন। একপর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামানের সমন্বয়ে প্রধান শিক্ষক দুখিরাম ঢালী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আলোচনায় সিদ্ধান্ত। সভাপতি ফিরে না আসা পর্যন্ত প্রধান শিক্ষক ইস্কুলের সকল কার্যক্রম করতে পারবেন। এদিকে অভিভাবক সদস্য আনিসুর রহমান বলেন, নারি কেলেঙ্কারির দায়ে দীর্ঘদিন জেল হাজতে ছিলেন প্রধান শিক্ষক দুখিরাম। সরকারি নীতিমালা অনুযায়ী ম্যানেজিং কমিটি তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে। প্রধান শিক্ষককে স্বপদে ফিরে আসতে হলে পুনরায় ম্যানেজিং কমিটির আলোচনার মাধ্যমে আসতে হবে। কিন্তু তিনি মুক্তি পেয়েই পরের দিন আলোচনা ছাড়াই গায়ের জোরে স্বপদে বহল থেকে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন। এতে একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের সাথে বাগবিতন্দে জড়িয়ে পড়লে আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়। সর্বশেষ পক্ষদ্বয়ের উপস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আপস মীমাংসা করে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে সমস্যা হয়েছে সেটা নিরসন করা হয়েছে। প্রধান শিক্ষক বলেন, মিথ্যা সাজানো মামলায় আমি ৩৭ দিন জেল হাযতে ছিলাম। গত সোমবার মহামান্য হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছি। পরের দিন যথা নিয়মে বিদ্যালয়ে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উস্কানিতে আমার উপর হামলা ও মার পিটের ঘটনা ঘটানো হয়েছে। সেটি শান্তিপূর্ণভাবে কর্তৃপক্ষ আপস মীমাংসা করে দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, বেসরকারি বিদ্যালয়গুলি যে নিয়মে পরিচালনা করা হয়ে থাকে সেটি তিনি না মেনে গায়ের জোর দেখাতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছে।

আশাশুনিতে এক মানসিক ভারসামহীন নারীর সন্ধান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির কাকবাসিয়া মৎস্যসেট এলাকায় গত এক মাস ধরে চৌকির উপর স্থায়ীভাবে বসবাস করছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। স্থানীয়রা জানান মানসিক ভারসাম্যহীন নারীর নাম মরিয়াম বিবি (৭০)। তিনি দিনাজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুল ইসলামের কন্যা। ১৯৭১ সালের যুদ্ধ চলাকালীন সময় তার স্বামী পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। তার বাবাও অনেক আগে মারা গিয়েছেন। তবে ছেলে মেয়ে সহ অনেক আত্মীয়স্বজন রয়েছে তার। এর বাহিরে আর কিছু বলতে পারছেনা তিনি। কাকবাসিয়া গ্রামের আব্দুল বারিক সানা, মাসুম বিল্লাহ, আনারুল ইসলাম, রসুল সহ একাধিক ব্যক্তি জানায়, দীর্ঘ এক মাস আগে মরিয়াম বিবি নামে ভাবসাম্যহীন এক মহিলা কাকবসিয়া মৎস্য সেট এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। রাতেই সে একটি চায়ের দোকানের চৌকির উপর ঘুমিয়ে পড়ে। সেই থেকেই এক মাস যাবত একই খাটের উপর বসে শুয়ে এবং ঘুরেফিরে থাকেন তিনি। মানসিক ভারসাম্যহীন মরিয়াম হলেও তার হাত পায়ের গঠন এবং পোশাক পরিচ্ছেদ দেখেই মনে হচ্ছে সে অল্প দিনেই ভারসাম্যহীন হয়ে বাড়িছাড়া হয়েছেন। তারা আরো জানান, মরিয়াম বিবি আসার পর থেকে স্থানীয় চায়ের দোকান হোটেল ব্যবসায়ী ও স্থানীয় যুবকরা একত্রিত হয়ে তাকে সকাল বিকাল রুটি কলা ভাত দিয়ে থাকেন। তাই খেয়ে একই জায়গায় দিন রাত বসে থাকেন। তবে তিনি মাঝে মাঝে কথা বলেন এবং মাঝে মাঝে কথা বলেন না। স্থানীয়রা সংবাদপত্রের মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দিতে চান মরিয়াম বিবিকে।আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানায়, তার ইউনিয়নের কাকবসিয়া হাজী মৎস সেট এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীর কথা তিনি শুনেছেন। তবে কোথা থেকে এলেন কিভাবে এলেন তা তিনি জানেন না। তবে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, মানসিক ভারসাম্যহীন মরিয়াম বিবির কথা আপনার মুখ থেকেই প্রথম শুনলাম। খোঁজ নিচ্ছি এবং বিভিন্ন জায়গায় মেসেজ পাঠিয়ে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় কিনা সেটাও দেখছি। তবে তিনি উপজেলার সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করার জন্য জানান। এলাকাবাসী মরিয়াম বিবিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা।

রূপসায় আবারো ট্রলির চাপায় যুবক নিহত

রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার পূর্ব রূপসা ঢাকা সড়কে আজ ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে । পুলিশ জানায় বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মোটরসাইকেল যোগে তালিমপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র রেজাউল ইসলাম (২৮ ) পূর্ব রূপসার দিকে যাচ্ছিল । এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে সজরে ধাক্কা দেয় । এ সময় মুখোমুখি সংঘর্ষে রেজাউল মারাত্মক জখম হয় । স্থানীয়রা রেজাউল কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । পরে বিকাল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় রেজাউল ইসলাম মারা যায় । পুলিশ ঘাতক ট্রলি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয় । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি ।

বটিয়াঘাটায় বীজ ও বৈচিত্র্যের বীজ মেলা
খবর বিজ্ঞপ্তি
হারিয়ে যওয়া দেশীয় জাতের বীজ বিনিময়, প্রদর্শণী ও বিপননের জন্য আজ ০১ মার্চ বটিয়াটার বাদামতলা বাজার মাঠ চত্ত্বরে অনুষ্ঠিত হলো গ্রামীণ বীজমেলা ২০২৩। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ আয়োজিত এই মেলায় এলাকার শতাধীক নারী কৃষক তাদের সংরক্ষিত বীজ নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও অংশগ্রহণ করেন। বৈচিত্র্যময় এই বীজ মেলার প্রত্যেকটি স্টলে কমপক্ষে ৫০ থেকে ২০০ জাত ও প্রজাতির ফলজ, বনজ ও সবজির স্থানীয় বীজ প্রদর্শীত হয়।
উন্নয়ন সহযোগি মিজরিওর জার্মানীর সহযোগিতায় ৪০টি কৃষক সংগঠনের সমন্বিত জোট মৈত্রী কৃষক ফেডারেশন মেলাটির আয়োজক সহযোগি হিশাবে দায়িত্ব পালন করে। কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্্রদনাথ মণ্ডলের সভাপতিত্বে ও লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় মেলা শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম বিশেষ অতিথি হিসাবে বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার মো: রবিউল ইসলাম, বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বিশ^াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: এমদাদুল হক, নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের সভাপতি এমডি বাহালুল আলম, কৃষক ফেডারেশন সাধারণ সম্পাদক বিভাস মণ্ডল, সাংবাদিক ইন্দ্রজিত টিকাদার প্রমুখ।
বীজ মেলায় প্রদর্শিত কৃষকদের বীজের স্টলগুলো থেকে বীজের সংখ্যা, বীজের বৈচিত্র্যময়তা, বীজের মান এবং বীজ উপস্থাপন কৌশলের উপর ভিত্তি করে একটি নির্বাচনী প্যানেলের মাধ্যমে অংশগ্রহণকারী নারী কৃষকদের মধ্যে করুনাময়ী মণ্ডল প্রথম, শিউলী মণ্ডল দ্বিতীয় এবং সুইটি গাইন ও নমিতা সরকারকে যৌথভাবে তৃতীয় স্থান নির্বাচিত করে পুরষ্কার প্রদানসহ মেলায় অংশগ্রহণকারী সকল নারী কৃৃষকদের পুরষ্কৃত করা হয়েছে। মেলায় স্থানীয় ১৫টি গ্রামের নারী কৃষকরা ব্যতিক্রমধর্মী এই বীজ মেলায় তাদের সংগৃহীত ও সংরক্ষিত বীজ প্রদর্শন ও বিনিময় করছেন।

কুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ০১ মার্চ বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন করেন বিশ^^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এসময় তিনি সকলকে নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার চর্চাও করতে হবে, খেলাধুলা সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী”। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনের জন্য নির্ধারিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের দৌড়, উচ্চ লাফ, লাফ ধাপ ঝাপ, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপ, রিলে রেস, তিন পায়ে দৌড়, ভাগ্য দৌড়, ধীরে সাইকেল চালনা, ভারসাম্যের দৌড়, অন্ধের হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো, বালিশ বিতরণ, দড়ি টানা-টানি ইত্যাদি। উল্লেখ্য, আগামী ১৮ মার্চ শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের ১৭ শিক্ষার্থীকে মেধার স্বীকৃতিস্বরূপ ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত ৪টি ডিসিপ্লিনের ১৭ জন শিক্ষার্থীকে মেধার স্বীকৃতিস্বরূপ ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ০১ মার্চ (বুধবার) বিকাল ৩টায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর প্রফেসর ড. মো. নাসিফ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ডিন যথাক্রমে প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, প্রফেসর মোছা: তাছলিমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক ফাহমিদা আক্তার অনি।
ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী মুক্তা আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮), ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. কারিমুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৬), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী সজিব চৌধুরী (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩), ১৮ ব্যাচের শিক্ষার্থী আশরাফুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৩), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌসী জাহান ঐশী (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৭), ১৯ ব্যাচের শিক্ষার্থী লুবাবা খান (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৯), ১৯ ব্যাচের শিক্ষার্থী নিশানা আফরিন নিশু (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৯), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী শান্ত ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৬৮), ১৮ ব্যাচের শিক্ষার্থী কাজী জান্নাতুল ফেরদৌস (প্রাপ্ত সিজিপিএ ৩.৬৯), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী হালিমা খানম (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪), ১৮ ব্যাচের শিক্ষার্থী আরিফা আক্তার ইশা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৩), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. তৌহিদুজ্জামান (প্রাপ্ত সিজিপিএ ৩.৮২), ১৮ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান জুঁই (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৬), ১৮ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৬), গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী সম্রাট শেখ (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৮), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী বিসু দাস (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮) এবং ১৭ ব্যাচের শিক্ষার্থী এবিএম রায়হানুল ফেরদৌস (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪)।
একই অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত ৪ ডিসিপ্লিন থেকে ৪ জনকে বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের সৈয়দ আফরোজ কেরামত, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মো. তানভীর হোসেন, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মো. আশিকুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মামুনুর রশীদ। সোশ্যাল সায়েন্স স্কুলের বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড পান ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মো. আশিকুর রহমান।
এছাড়া ৮ জনকে বেস্ট এবস্ট্রাক্ট অব দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স ইস্যুস অ্যাওয়ার্ড, ১১ জন টাস্কফোর্স সদস্য ও ৫ জন ভলেন্টিয়ারকে সম্মাননা এবং ১ জনকে স্পেশাল কন্ট্রিবিউশন ইন দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স ইস্যুস সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অভয়নগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ও কবি ডাঃ ফজল মোবারকের দাফন
স্টাফ রিপোর্টার-
অভয়নগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, কবি ডাঃ ফজল মোবারক (৮২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার জোহর বাদ নওয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসা মাঠে এই মুক্তিযোদ্ধার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেসবাহ্ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর মরদেহ যথাযোগ্য মর্যাদায় সিদ্দিপাশা নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা ডাঃ ফজল মোবারক গতকাল বুধবার সকাল ৬টায় নওয়াপাড়া হাসপাতাল গেট সংলগ্ন নিজ বাড়িতে বার্ধ্যক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

খুবির এগ্রোটেকনোলজি অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
# সভাপতি খালিদ সাইফুল্লাহ, সাঃ সম্পাদক বিধান চন্দ্র সরকার

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি অ্যালামনাই এসোসিয়েশনের ২০২২-২০২৩ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে এস এম খালিদ সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বিধান চন্দ্র সরকার নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. রুহুল কবির ও মোসাদ্দেক হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন (সাজ্জাদ), যুগ্ম-সম্পাদক মো. আনোয়ার হোসেন ও মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান, আব্দুর রকিব ও এস এম হাসিবুর রহমান, কোষাধ্যক্ষ দেবেশ দাস, যুগ্ম-কোষাধ্যক্ষ পদে মো. মোস্তফা কামাল (পারভেজ), দপ্তর সম্পাদক শিজান ইসলাম, জনসংযোগ সম্পাদক পদে প্লাবনী সরকার (বন্যা), সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক পদে রিয়াজুল ইসলাম (জুলিয়ান), যুগ্ম-সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক পদে সালেহা খাতুন (রিপ্তা), সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুদুর রহমান কাজল, যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদক পদে শিরীন শারমিন স্নিগ্ধা, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম আবির, যুগ্ম-ক্রীড়া সম্পাদক কপিল দেব বসাক, ছাত্র বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার দাশ, তথ্য-প্রযুক্তি সম্পাদক তানুজা মন্ডল এবং যুগ্ম-তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সৌমিত্র চাকমা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ কুমার খান (প্রনি), সহ-আন্তর্জাতিক বিষয়ক মো. হোসেন আলী (টিটু)। সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফ ইকবাল, যুগ্ম-সমাজকল্যাণ সম্পাদক মো. মেসবাহুল ইসলাম (ইমন)। মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা জাহান (রুবা), সহ-মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া শারমিন (মিতু), হোসনেয়ারা বেবি, পূজা দাস, ফারজানা ইসলাম নাফিলা।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মতিউল ইসলাম, অমরেন্দ্রনাথ বিশ্বাস, মেজবানুর রহমান লিমন, মিল্টন কুমার ঘোষ, মুস্তফা কামাল শাহাদাৎ, মো. আব্দুল হাই, ঋতুরাজ সরকার, মো: শওকত ওসমান, মুমতাহিনা তন্বী, তরফদার মুক্তাদির, শাহাদাৎ হোসেন (সাহেদ), ধীমান অধিকারী, মিঠুন সরকার, শফিকুল ইসলাম (শাওন), নূর-ই-কুতুবুল আলম (রেজা), মো. আব্দুল্লাহ ইবনে কাজেম (অভি)।

কয়রায় অপ্রচলিত দানাদার ফসলের উপর মাঠ দিবস
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামে অপ্রচলিত দানাদার ফসলের উৎপাদন প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস পালন করা হয়েছে। গতকাল ১ মার্চ সকাল ১০ টায় সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার উদ্যোগে ও উদ্ভীদ প্রজনন বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সরেজমিন গবেষণা বিভাগ খুলনার উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন উদ্ভীদ প্রজনন বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সরেজমিন কৃষি গবেষনার উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা কামাল শাহাদাত ও কয়রা উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম। বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি অফিসার মোঃ আঃ হামিদ,স্থানীয় কৃষক মোঃ হাসান আলী, গোপাল চন্দ্র ঢালী, সিবানী মন্ডল প্রমুখ।

কয়রায় জাতীয় বীমা দিবস পালিত
কয়রা(খুলনা)প্রতিনিধি
আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ। এই প্রতিপাদ্যকে নিয়ে খুলনার কয়রায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি এবং বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, ডেলটা লাইফ ইনসুরেন্সের কয়রা উপজেলা ইনচার্জ এম আলিউজ্জামান তায়জুল প্রমুখ।

কুয়েটের রোকেয়া হলে বার্ষিক প্রীতিভোজ, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর রোকেয়া হলে বার্ষিক প্রীতিভোজ, ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। হলের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানটি ০১ মার্চ বুধবার রাতে হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সুহেলী সায়লা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভিাগের শিক্ষক, কর্মকর্তা ও রোকেয়া হলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কয়রায় আওয়ামী লীগ নেতার পিতার মৃত্যুতে সাইফুলাহ্ আল মামুনের শোক

খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. প্রদীপ তরফদারের পিতা কয়রা উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী ও সংগঠক শিশুবর তরফদার (৮০) গত ২৮ ফেব্র“য়ারি সকাল ৯টায় পরলোক গমন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহ আত্মার শান্তি কামনায় বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা সাইফুলাহ্ আল মামুন।

চিকিৎসককে মারধরের প্রতিবাদে দাকোপে কর্মবিরতির পালন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
চিকিৎসককে মারধরের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত খুলনা জেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের কর্মবিরতির অংশ হিসেবে দাকোপ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ডাক্তারা কর্মবিরতির পালন করছেন। গত ২৫ ফেব্রুয়ারি নগরীর বেসরকারি একটি ক্লিনিকে অপারেশন চলাকালীন রোগীর স্বজনরা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহ-এর ওপর হামলা চালায়। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের কর্মসুচীর অংশ হিসেবে বুধবার সকাল থেকে দাকোপ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সামনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার নেতৃত্বে পূর্ণকর্ম বিরতি পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ডাঃ সন্তোষ কুমার মজুমদার, ডাঃ রুপা টিকাদার, ডাঃ মোঃ হুমায়ুন কবির নয়ন, ডাঃ মোঃ ইকবাল হোসাইন, ডাঃ সতাব্দী কুন্ডু, ডাঃ মিনার্ভা রায়, ডাঃ ঐত্রী মৃধা, ডাঃ শান্তনু দাস, ডাঃ উত্তম মন্ডল, ডাঃ কেকা মল্লিক প্রমুখ। শুধুমাত্র মানবিক কারনে জরুরি বিভাগ খোলা থাকবে। এ ঘটনায় জড়িত এএস আই নাঈম ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আইনের আওতায় বিচারে সোপর্দ করা আহবান জানায় চিকিৎসক বৃন্দ।

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজন জাতীয় বীমা দিবস পালিত
কেশবপুর ( যশোর) প্রতিনিধিঃ
আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে যশোরের কেশবপুরে জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এই র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসা ( ভারপ্রাপ্ত) মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস- চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,উপজেলা ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, থানার সেকেন্ড অফিসার তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার ও সাংবাদিক সাইদুর রহমান সাইদ। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে আরো আরো বক্তব্য রাখেন শামীম আক্তার মুকুল, সাংবাদিক এম এ রহমান, বীমা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন প্রমুখ।

সাংবাদিক সোহেল পারভেজ কে সম্মাননা প্রদান
কেশবপুর ( যশোর) প্রতিনিধিঃ
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় কেশবপুর উপজেলা প্রতিনিধি সোহেল পারভেজ পেল সম্মাননা স্মারক-২০২২।তিনি কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় কেশবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কর্মরত। গত ২৮ শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ এর হল রুমে দৈনিক সকালের সময় পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাকে ওই সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাকে ওই সম্মাননা স্মারক প্রদান করায় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নুর হাকিম এর প্রতি ধন্যবাদ জানান। সোহেল পারভেজ অনুভূতি প্রকাশ করে বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য জিনি আমাকে এই সম্মান দান করেছেন। ২৮ শে ফেব্রুয়ারি (মঙ্গলবার)২০২৩ আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। সংক্ষিপ্ত সময়ে আমি দৈনিক সকালের সময় পরিবারের একজন সদস্য হতে পেরেছি। এই অর্জন আমার প্রতিভাকে আরও বাড়িয়ে দিল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্পাদক ও প্রকাশক মোঃ নুর হাকিম মহোদয় সহ সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে চলতে চাই।

নাটা গাড়ির ধাক্কায় যুবক নিহত
মাগুরা প্রতিনিধি
মাগুরায় নাটা গাড়ির ধাক্কায় রিপন শেখ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে শহরের দোয়ারপাড় সিদ্দিকের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রিপন শেখ খুলনা ফুলতলা এলাকার নুর মহম্মদ শেখের ছেলে। তিনি একটি ফুড কোম্পানিতে চাকরির সুবাদে মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী লাবলি বেগম জানান, বেলা ১২টার দিকে দোয়ারপাড় এলাকার সিদ্দিকের মোড়ে দোকানে খাদ্যপণ্য ডেলিভারি দেয়ার জন্য কোম্পানির ভ্যানের কাছে দাঁড়িয়ে ছিলেন রিপন। এ সময় একটি দ্রুত গতির নাটা গাড়ি এসে ধাক্কা দিলে রিপন শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নাটা গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে সড়কের দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ বুধবার সকাল দশটার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানের সময়ে সড়কের দুই পাশে নির্মাণ করা পাকা-আধাপাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম।

জানা যায়, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক বর্ধিতকরণকে সামনে রেখে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ সময় কুষ্টিয়ার ত্রিমোহনি পর্যন্ত ৫৬ কিলোমিটার সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপদ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী শাহীন মিয়া।

খুলনায় চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
স্টাফ রিপোর্টার
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চিকিৎসকরা।

বুধবার (১ মার্চ) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা কার্যালয়ে জরুরি সভায় এ ঘোষণা দেন সংগঠনের জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
তিনি জানান, আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি চলবে। এছাড়া কর্মস্থলের নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় শেখ আবু নাসের হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সজনের কেজি ৪০০ টাকা
স্টাফ রিপোর্টার
খুলনায় নানা ঔষধিগুণে ভরপুর সজন ডাটার ভালো ফলন হয়েছে। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে দেশি সজনে। কিন্তু দাম চড়া। কৃষকরা কেজি প্রতি ১৮০-২০০ টাকা দাম পেলেও খুচরা বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা। এতে বেকায়দায় পড়েছেন সজনে ডাটার ক্রেতারা।

বুধবার (১ মার্চ) নগরীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রত্যেকটা সবজির দোকানে সজনে ডাটা পাওয়া যাচ্ছে। এমনকি ভ্যান ও ফুটপাতের দোকানেও অন্য সবজির সঙ্গে সজনেও শোভা পাচ্ছে।
নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রানা ও মনি জানান, আকারভেদে তারা সজনে ডাটা বিক্রি করছেন বিভিন্ন দামে। ৬ থেকে ১০ ইঞ্চির সজনের দাম কেজি প্রতি ৩০০ টাকা। এর থেকে একটু বড় সাইজের সজনে কেজি প্রতি ৪০০ শত টাকা।

অপরদিকে নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারের বিক্রেতা হায়দার বলেন, ‘আমার এখানে যে সজনে একেবারেই নরম সেগুলো বিক্রি করছি ৪০০ টাকা। একটু শক্ত হয়ে যাওয়া সজনে ৩০০ টাকা রাখছি।’
বাজারে সবজি কিনতে আসা শেরে বাংলা রোডের বাসিন্দা গৃহিণী আবিদা রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এবার শহর ও গ্রামের বিভিন্ন এলাকার গাছগুলোতে সজনের ব্যাপক ফলন দেখা গেছে। সজনের দাম এতো বেশি হওয়া মোটেও ঠিক না। ব্যবসায়ীরা জোট পাকিয়ে সজনের দাম বেশি নিচ্ছেন।’
খুলনা বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা ইউনিয়নের সজনে চাষি ইমরান হোসেনের ৯টি গাছে এবার সজনে হয়েছে। হত কয়েকদিন ধরে ২০০-২২৫ টাকা কেজি দরে সজনে বিক্রি করেছেন। বুধবার থেকে সে সজনে ১৮০ টাকা কেজি বিক্রি করছেন।
ইমরান হোসেন বলেন, দাম ভালোই পাচ্ছি। তবে শুনলাম খুচরা বাজারে সজনের দাম বেশি রাখা হচ্ছে।

ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরেক চাষি জহিরুল ইসলাম বলেন, বাড়ির পাঁচটি গাছের সজনে বিক্রি করছি। এর মধ্যে তিনটা গাছের সজনে গাছ ধরেই বিক্রি করেছি। অপর দুটি গাছের সজনে কেজি দরে বিক্রি করছি। প্রতিকেজি সজনে ১৮০-২৩০ টাকা দরে পাচ্ছি।’

খুলনা ট্রাক টার্মিনালের পাইকারি কাঁচা বাজারের আড়তদার ইব্রাহিম মন্ডল বলেন, গত কয়েকদিন ধরে বাজারে সজনে আসতে শুরু করেছে। তবে পরিমাণ খুব বেশি নয়। আড়তে সজনে বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা কেজি দরে। এ দামের ওপর আছে আড়তদারীসহ পরিবহন খরচও।

চুয়াডাঙ্গায় টিকা নেওয়ার পর শিশু অসুস্থ, পরে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ইপিআই টিকা নেওয়ার প্রায় ১১ ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহিয়ান তৌফিক নামের দুইমাসের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে টিকা নেওয়ার কারণেই তা মৃত্যু হয়েছে কি না তা নিশ্চিত হতে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
শিশু তৌফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে।
এ ঘটনায় বুধবার (১ মার্চ) জেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম মারা যাওয়া শিশুটির বাড়ি পরিদর্শন করেছে। এসময় তারা শিশুর চিকিৎসায় ব্যবহৃত নাপা সিরাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত শোনেন।

ঘটনা তদন্তে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসানকে প্রধান করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান।

তিনি বলেন, ‘শিশুটিকে গুঁড়া দুধ (বাজারজাত) খাওয়ানোর সময় জন্য শ্বাসনালীতে আটকে গিয়ে এমন ঘটনাও ঘটতে পারে। তবে আমরা নিশ্চিত নই। কিন্তু টিকা নেওয়ার কারণে মৃত্যু হয়নি বলে আমরা প্রাথমিকভবে ধারণা করছি। কারণ মৃত্যু হলে টিকা দেওয়ার প্রায় এক থেকে দুই ঘণ্টার মধ্যেই হতো। এছাড়া টিকা নেওয়া ১০ লাখে একজনের মৃত্যু টিকাদান কার্যক্রমে স্বাভাবিক ঘটনা ধরা হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা নাপা সিরাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। টিকাগুলোর মেয়াদও যাচাই করেছি। দেখেছি কোনো সমস্যা নেই। তারপরও তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
শিশুটির বাবা তাজউদ্দিন আহমেদসহ পরিবারের দাবি, সকালে টিকা দেওয়ার পর দুপুর থেকে জ্বরে আক্রান্ত হয় শিশু তৌফিক। এরপর নাপা সিরাপ খাওয়ানোর আধাঘণ্টা পরই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে।