Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

40
কোটালীপাড়ায় বিষমুক্ত নিরাপদ সবজি চাষে নতুন প্রযুক্তি

রাজবাড়ীতে র্যা বের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন ধর্মতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর আইয়ুব আলী মন্ডল হত্যা মামলার ৮ বছর পালিয়ে থাকা ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে র্যা ব-৬। সোমবার ( ২৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকার ইসাহাক।
র্যা ব-৬ জানায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন চতুরা এলাকার নেকবার মন্ডল ও আইয়ুব আলী মন্ডলদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলমান ছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ১১ এপ্রিল ২০১৪ তারিখ আসামী ইসাহাকসহ তার সহযোগীরা দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিম আইয়ুব আলী মন্ডলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। ভিকটিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভিকটিমের ভাই শওকত আলী মন্ডল বাদী হয়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ইসাহাককে গ্রেপ্তার করা হয়।

সুন্দরবনের তুলাতলী খাল থেকে বিষ ও বিষ মিশ্রিত মাছসহ আটক ২, পালিয়েছেন ১ জন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের আড়ুয়ারবেড় এলাকার তুলাতুলি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই বিষ দস্যুকে আটক করেছেন বনপ্রহরীরা। এ সময় একজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে বিষ, বিষ মিশ্রিত মাছ, জাল ও নৌকা।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে কতিপয় বিষ দস্যু ধানসাগর ষ্টেশনের আওতাধীন বনের অভ্যন্তরে ঢুকে তুলাতলী খালে বিষ দিয়ে মাছ ধরছেন এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান বনপ্রহরীরা। অভিযান চালিয়ে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তুলাতলী খাল থেকে বিষ দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে দুই বিষ দস্যুকে আটক করেন বনপ্রহরীরা। এ সময় অপর একজন পালিয়ে যান। আটককৃতরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের সজীব (২১) ও পশ্চিম রাজাপুরের লুৎফর (৫১)। পালিয়ে যান আটককৃতদের সঙ্গীয় জেলে শাহিন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৬ বোতল বিষ, ২টি বিষের খালি বোতল, ২০ কেজি বিষ মিশ্রিত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ, ১টি জাল ও ১টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালসহ আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া আসামী শাহিনকে গ্রেফতারের বনবিভাগ অভিযান চলছেও বলেও এ জানান বন কর্মকর্তা শহিদুল ইসলাম।

নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের জন্মদিন উদযাপন
খবর বিজ্ঞপ্তি
২৭ ফেব্রুয়ারী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেলের জন্মদিন উদযাপন করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। গতকাল সন্ধ্যায় শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিমের নেতৃত্ব জন্মদিনের অনুষ্ঠানে এস. এম. আসাদুজ্জামান রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবক লীগের নেতুবৃন্দ। পরে সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্ধ সংগঠনের সাধারণ সম্পাদককে জন্মদিনের শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম মাওলা টিংকু, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ কামরুল ইসলাম, মোঃ আকরাম হোসেন, মোঃ জিলহজ্জ হাওলাদার, মোঃ শরিফুল ইসলাম প্রিন্স, মোস্তাফিজুর রহমান কামাল, আশরাফুল আলম বাবু, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ নজরুল ইসলাম নবী, এস.এম. নুর হাসান জনি, মোঃ তাজমুল হক তাজু, নাসির উদ্দীন, মোঃ ইসমাঈল হোসেন ইমন, এস.এম. আসিফ ইকবাল সবুজ, মোঃ শফিকুল ইসলাম অভি, মোঃ বুলবুল আহম্মেদ, আসাদুল ইসলাম সানি, রবিউল ইসলাম প্রিন্স, ফাহিদ হোসেন ঐশর্য, আনন্দ দফাদার, মোঃ দিদারুল আলম, মোঃ কবির হোসেন, দেলোয়ার হোসেন, আতিকুর রহমান সোহাগ, শেখ আরিফুল ইসলাম অনিক, মোঃ সালমান জাহান, রফিকুল ইসলাম কাজল, মোঃ শহিদুল শিকদার সিহাব, মোঃ ফরিদুজ্জামান, মোঃ রায়হান উদ্দীন, সেলিম মৃধা, তাপস রায় চৌধুরী, উজ্জল মন্ডল, নাজমুল হক, আবুল বাশার খোকন, মোঃ আব্দুল্লাহ আল মামুন পিয়াল, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ জিয়া উদ্দীন মল্লিক তাজু, মোঃ হাফিজুর রহমান সুমন, মোঃ রফিকুল ইসলাম শাওন, মোঃ শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম অনিক, মোঃ শাহীন আলম, মোঃ রফিকুল রহমান মারুফ, মোঃ ইব্রাহীম মোড়ল, শেখ ইমরান হোসেন, রুপম তালুকদার, জাহিদুল ইসলাম, সোহাগ হোসেইন, মোঃ সোহেল রানা মোঃ নাসির উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, মোঃ সোহেল মিয়া, মোঃ সোহাগ গাজী, মোঃ নাইম দেওয়ান, কাজী তাসকিন আহম্মেদ শরীফ, এ.কে.এম. জান্নাতুল ফেরদৌস, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ কবির হোসেন, মোঃ বায়োজিত হোসেন, মোঃ মাহাবুব, মোঃ মাসুদ চৌধুরী, মোঃ নাছির মৃধা, মোঃ আনিস শেখ, মোঃ জাহিদুল ইসলাম, শেখ নিয়াজ মোর্শেদ, মোঃ সম্রাট হাওলাদার, আবুল কালাম খন্দকার, নওয়াব আহম্মেদ, লিটন মাহামুদ, সুরভী লাইজু, হামিদা বেগম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম কাজল, মোঃ মারুফ চৌধুরী রিমন, মোঃ জিল্লুর রহমান, হুমায়ুন কবির শাকিব, দীন ইসলাম টুটুল, তুষার সরকার, রাহাত আলী মোড়ল, মারুফ হোসেন, মোঃ নান্নু, শাজাহান শিকদার, মোঃ ইমরান হাওলাদার, মোঃ আরিফুল ইসলাম টুটুল, মোঃ তাসমিম হাসান, মোঃ ছাইদ, মোঃ রফিকুল ইসলাম রাসেল, মোঃ হাসিব হোসেন, মোঃ নাঈম হাসান, মাফুজুর রহমান জনি, গফ্ফার মোড়ল, মোঃ শওকাত হাওলাদার, মোঃ হাসানুর শেখ, মোঃ রফিক, নাসির সেখ, মোঃ রাজিব মোল্লা, মোঃ হানিফ শেখ, মোঃ ইকবাল হোসেন, শেখ মাহামুদ, মোঃ মনিরুল ইসলাম, জামশের আলী নাঈম, মোঃ ফারুক হোসেন, মোঃ নাসির হোসেন, সৈয়দ জাহিদুজ্জামান জাহিদ, ফারুক মুন্সি, গাজী সোহেল কবির, মোঃ মামুন শেখ, সুব্রত মিস্ত্রি, সিরাজুল ইসলাম অপু, ইব্রাহীম গাজী, শেখ ইমরান, রাকিব হাসান তুষার, তানভির ইসলাম সাব্বির, মোঃ ইখতিয়ার উদ্দিন, সুমন হাওলাদার, মোঃ শাহারিয়ান নেওয়াজ, মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ্য; এর আগে গতকাল আছর নামাজ বাদ শেখপাড়া আস্থানা জামে মসজিদে সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করা হয়। এছাড়া, একই দিনে- জোহর বাদ বয়রা তাকওয়া জামে মসজিদে সংগঠনের সাবেক দপ্তর সম্পাদকের উদ্যেগে দোয়া ও তবারক বিতরন, রাতে খুলনা রেলস্টেশনে বন্দুমহলের উদ্যেগে গরীব পথচারীদের মধ্যে খাবার বিতরণ, যোহর বাদ বাস্তহারা জামে মসজিদে ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও আছর বাদ বৈকালী জামে মসজিদেদোয়া ও খাবার বিতরণকরা হয়। খালিশপুর নয়াবাটি বায়তুল মুকাদ্দস জামে মসজিদসহ বিভিন্ন ওয়ার্ডে জন্মদিন উপলক্ষে অনুরুপ কমূসুচী পালন করেছে স্বেচ্ছসেবক লীগ নেতৃবৃন্ধ।

 

বটিয়াঘাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার সমাপনী
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে গতকাল সোমবার বিকাল ৪ টায় স্থানীয় অফিস চত্বরে ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউএনও পত্নী ডা: শেখ সামান্তা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সাংবাদিক অধ্যা: এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইমরান হোসেন সুমন, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক আরিফুজ্জামান দুলু সহ কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং কৃষক-কৃষাণীবৃন্দ।

বটিয়াঘাটায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক ওয়ার্কশপ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০ টায় স্থানীয় সরকারি ডিগ্রী মহাবিদ্যালয়ে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অধ্যক্ষ অমিতেষ দাস’র সভাপতিত্বে স্থানীয় সরকারি বটিয়াঘাটা( ডিগ্রী) মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপ এর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাশ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপকূলীয় ঝর্ণাধারার সভাপতি ইমরান হোসেন সুমন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক অরূপ জোয়াদ্দার, সাংবাদিক দুলু গোলদার, ইউপি চেয়ারম্যান শেখ ওবায়দুল্লাহ, মোঃ আসাবুবুর রহমান আসাব, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া অভিভাবক হরনাথ বিশ্বাস, শিক্ষার্থী সহ উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধি এবং অভিভাবক বৃন্দ। ওয়ার্কশপে প্রশিক্ষণার্থী ছিলেন সরকারি আযম খান কমার্স কলেজের প্রতিনিধি পরিতোষ কুমার হোড়।

 

বটিয়াঘাটায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ সহায়তা হিসেবে বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার বেলা ৩ টায় স্থানীয় পরিষদ চত্বরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পলাশ কুমার দাশ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সাংবাদিক অধ্যা: এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইমরান হোসেন সুমন, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক আরিফুজ্জামান দুলু প্রমূখ। এ সময় ২০ জন জেলেদের মাঝে ২০ টি বকনা বাছুর বিতরণ করা হয়।

কাল থেকে ৩ দিন ব্যাপি তাফসীরুল কোরআন মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গিলাতলা দক্ষিণপাড়া তৌহিদি জনতার উদ্যোগে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি ৪৯তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আগামিকাল বুধবার মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন , আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ঢাকা করলব শিল্পি গোষ্টির পরিচালক মুফতি সাইদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে তাফসির পেশ করবেন খুলনা কেবল শিল্প জামে মসজিদের খতিব মাওঃ মুফতি গোলামুর রহমান। দৌলতপুর আল মদিনা জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ হাবিবুল্লাহ বিন শওকত । ২ মার্চ বৃহস্পতিবার ২য় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান, প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন আর , টিভি ও ইনডিপেনডেন্ট টিভির ইসলামি আলোচক আশুলিয়া ঢাকা বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মুস্তাফিজ রাহমানি। বিশেষ অতিথি হিসাবে তাফসির পেশ করবেন বর্তমান সময়ের সারা বাংলাদেশের আলোড়ন সূষ্টিকারি বক্তা আলহাজ¦ মাওঃ মুফ্তী আবুল বাশার জিহাদী। বিশিষ্ট মুফাসসিরে কোরআন সুমিষ্ট ও যুগোপযোগী আলোচক মাওঃ মনিরুল ইসলাম গাজীপুরী । সমাপণী দিন ৩ মার্চ শুক্রবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন ব্রাক্ষণবাড়িয়া নুরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মুফতি মামুন বিন সাইদ। ভারতের আলোড়ন সৃষ্টিকারী ও যুগোপযগী আলোচক আলহাজ¦ মাওঃ মিজানুর রহমান কাশেমী । বৈশাখী টেলিভিশনের ইসলামী আলোচক হাফেজ মাওঃ গাজী আল আমিন । মাই টিভি ও এশিয়ান টিভির ইসলামি আলোচক ও উপস্থাপক হাফেজ মাওঃ ক্বারী মোঃ ফজলুল হক জিহাদী। আখেরী মোনাতন পরিচালনা করবেন বশিরহাট ভারতের পীর সাহেব আলহাজ¦ মাওঃ শরফুল আমিন । সভাপতিত্ব করবেন নওয়াপাড়া পীর সাহেব আলহাজ¦ খাজা রফিকুজ্জামান শাহ।

ডুমুরিয়ায় পাউবো’র জমি দখল ও দিঘি খননে চুনোপুঁটিরা ঠান্ডা: ভাটা মালিক ও প্রভাবশালীরা বেপরোয়া
ডুমুরিয়া প্রতিনিধি।।
সংবাদ প্রকাশ হওয়ায় ডুমুরিয়ায় পাউবো’র জায়গা দখলে চুনোপুঁটিরা থেমেছে। কিন্তু রাঘব বোয়ালরা দখলের মাত্রা কয়েক গুন বাড়িয়েছে। পাল্লা দিয়ে ভাটা মালিকরা পাউবোর জায়গায় করছে পুকুর-দিঘি। সাবাড় করছে নদ-নদীর মাটি। সরেজমিন যেয়ে এবং একাধিক দায়িত্বশীল সুত্রে এসব তথ্য পাওয়া গেছে। সরেজমিন যেয়ে দেখা যায়, সময়ের খবরে সংবাদ প্রকাশের পর খুলনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ডুমুরিয়ার ভান্ডারপাড়া গ্রামে পাউবো’র জায়গায় মাটি দিয়ে ভরাট করা কাজটি বন্ধ করে দিয়েছে। পঞ্চানন অধিকারী একজন পুজারী। তিনি মাটি ভরাটের কাজটি করছিলেন। পরে ওই জায়গা সার্ভেয়ার দিয়ে মেপে সিমানা পিলার পুতে দিয়েছেন। অথচ ওই সংবাদে জনতা সমিতির প্রিন্সিপাল অফিসার গোলাম কুদ্দসের জমি দখল ও বিক্রি, তেলিখালীতে জিয়াউল হাসান টিটোর ভাটা সংলগ্ন পাউবোর জায়গায় দিঘি খনন, কুলবাড়িয়ায় পুস্পাক সরদার ও আলহাজ্ব আমিন উদ্দিনের রিয়া ভাটায় নদী থেকে মাটি কাটার স্বচিত্র প্রতিবেন প্রকাশ করা হয়। ১/২ দিন মাটি ও দিঘি কাটা বন্ধ থাকলেও পুরোদমে আবারও তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। বরং আগের থেকে কয়েক গুন এস্কেলেটর ও শ্রমিক বৃদ্ধি করে মাটি কাটার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। আবারো কেন মাটি ও দিঘি কাটা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ভাটা মালিকরা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করে একাজ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো: মিজানুর রহমান গতানুগতিক উত্তর দেন আমরা প্রভাবশালীদের কাছে অসহায়।

ফকিরহাটের কাহারডাঙ্গা রাঁধা-গোবিন্দ মন্দিরে নামযজ্ঞানুষ্টান মঙ্গলবার শুরু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন সার্বজনীন নামযজ্ঞ কমিটির উদ্যোগে ১৬প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্টান মঙ্গলবার ও বুধবার (২৮ফেব্রুয়ারি ও ০১মার্চ ২০২৩) ঐতিহ্যবাহী কাহারডাঙ্গা শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির যজ্ঞভূমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্টানে মহানাম সুধা পরিবেশ করবেন বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়, নড়াইলের গৌর গদাধর সম্প্রদায়, খুলনার অষ্ট সখী সম্প্রদায়, বাগেরহাটের যুগল গোপাল সম্প্রদায়, খুলনার শচীমাতা সম্প্রদায় ও বাগেরহাটের রাঁধা গোবিন্দ সম্প্রদায়। মন্দিরে সেবাইত্ব করবেন অলোকনাথ গোস্বামী। শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্টানে সকল ভক্তবৃন্দদের যথাসময়ে উপস্থিত থেকে মহানাম শ্রবনের জন্য নামযজ্ঞ কমিটির পক্ষ হতে সভাপতি শিবপদ কুন্ডু, সাধারন সম্পাদক বিপ্লব দেবনাথ ও কোষাধ্যক্ষ রতন বকসী সকলের প্রতি বিনীত আহবান করেছেন। সরকারি বিধি নিষেধ মেনে সকল কার্যক্রম পরিচালিত হবে বলেও তাঁরা জানান।

ফকিরহাট নলধা মাঃ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় (প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়) এর সততা স্টোরের শুভ উদ্বোধন সোমবার (২৭ফেব্রুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ অতিথি হিসাবে উপস্থিত থেকে লাল ফিতা কেট এর শুভ উদ্বোধন করেন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এ শুকুর আলী খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মল্লিক আব্দুস সাত্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি ও সমাজসেবক দাউদ হায়দার বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা।

ফকিরহাটে বিপুল পরিমানে গাঁজাসহ ব্যবসায়ী আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ৯কেজি ৭৫০গ্রাম গাঁজাসহ মো. হুমায়ুন কবির (৩৮) নাামে এক মাদককারবারিকে আটক করেছেন খুলনা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৬ফেব্রুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পিলজঙ্গ এলাকার আনসার আলীর বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে আটক করে। এসময় তার হেফাজতে থাকা ৯কেজি ৭৫০গ্রাম জব্দ করেন র্যাব সদস্যরা। আটক মো. হুমায়ুন কবির নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. হুমায়ুন কবির নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আটককৃতকে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শকা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা করা হয়েছে। ##

ফকিরহাটে স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় বখাটে যুবক কারাগারে
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে নবম শ্রেণির একস্কুল ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে শহিদুল ইসলাম (২০) নামের একজন বখাটে যুবককে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মাদারীপুর জেলার কালকিনির নতুন চর দৌলতখান গ্রামের মো. মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। সে বর্তমানে ফকিরহাট এলাকায় খাবারের হোটেলের ব্যবসা করেন। ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় বলেন, সোমবার (২৭ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে নবম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ওই যুবক উত্যাক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করলে তাকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার। বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড বিধান কান্তি হালদার বলেন, নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যাক্ত করার অপরাধে তাকে ৬মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ##

বর্তমান সরকার শিক্ষার জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করেছে : খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার মান বজায় রাখতে বর্তমান সরকার শিক্ষার জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করেছে। এই কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষা দিতে হবে যাতে তারা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ কর্মসূচির কারিগর হতে পারে। তিনি বলেন, ইতোমধ্যে আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করেছি। জাতিকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিও সফল করতে হবে।

সিটি মেয়র সোমবার দুপুরে নগরীর বয়রাস্থ হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় আয়োজিত নবিণবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন শিক্ষার্থীদের শারীরিক শক্তি বৃদ্ধি এবং মানসিক বিকাশ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চায় উৎসাহিত করতে হবে। সিটি মেয়র স্কুলটির সরকারিকরণ প্রচেষ্টায় সম্ভব সব ধরনের সহযোগিতার আশ^াস দেন।

স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক খোন্দকার রুহুল আমিন, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ এবং বয়রা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চালু। অন্যান্যের মধ্যে শিক্ষার্থী উত্তরা মিত্র, আসমা হুমাইরা রাইসা, ফাহমিদা অন্তরা প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষিকা, অবিভাবক, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র উপহার হিসেবে কৃতী ছাত্রীদের হাতে ক্রেস্ট ও নবাগত ছাত্রীদের হাতে ফুল তুলে দেন।

খুলনা বিভাগীয় পর্যায়ে এ্যাথলেটিকস্ এ পাইকগাছার তারিন জামান তমার সাফল্য
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ২০২৩ এ তারিন জামান তমা দারুন সাফল্য অর্জন করেছে। সে খুলনা বিভাগীয় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ট্রিপলজাম্পে ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার কৃতিত্ব অর্জন করেছে। সে পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। এ্যাথলেটিকস্ এ সে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, ম্যানেজিং কমিটি, অভিভাবকসহ এলাকাবাসী দারুন ভাবে উৎসাহিত হয়েছে।
তারিন জামান তমা ২০২৩ সালের শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প ও ১০০ মিটার দৌড়ে ১ম স্থান অধিকার করে। ৮ ফেব্রুয়ারী উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হাই জাম্প ১ম, লং জাম্প ২য়, ট্রিপল জাম্পে ১ম ও ১০০ মিটার দৌড়ে ২য় স্থান অধিকার করে। ১৫ ফেব্রুয়ারী জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় হাই জাম্প, ট্রিপল জাম্পে ১ম ও লং জাম্পে ৩য় স্থান অধিকার করে। ২৫ ফেব্রুয়ারী ভুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ট্রিপল জাম্পে ১ম স্থান ও হাই জাম্পে ৩য় স্থান অধিকার করেছে। সে জাতীয় পর্যায়ে ট্রিপল জাম্পে অংশ গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারিন জামান তমা জানান, শখের বসে এ বছরই প্রথম এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় নাম লেখায় ও ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় সবগুলো ইভেন্টে ১ম স্থান অধিকার করে। এ ব্যাপারে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শিল বলেন, তমার সাফল্যে আমরা খুবই আনন্দিত। সে আমাদের বিদ্যালয়ের জন্য সুনাম বয়ে এনেছে। জাতীয় পর্যায়ে যাতে সে বিজয়ী হতে পারে তার জন্য আমরা তাকে সবরকম সহযোগিতা করছি। তার সাফল্যে পিতা সিরাজুল গোলদার ও মাতা মোছাঃ পারুল বেগমের উৎসাহে তার অনুপ্রেরণা আরও বেড়ে যায়। কোন অনুশীলন ছাড়াই সে এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। তবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য ট্রিপল জাম্পের অনুশীলনের পাশাপাশি সে শারীরিক চর্চা করছে। এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ জাতীয় পর্যায়ে তার সাফল্য কামনা করছে।

পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা ঋন পেল
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছার বাইশারাবাদ আশ্রায়ন প্রকল্পের ৪ বাসিন্দার মাঝে আয় বদ্ধক কাজে ঋন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম তার নিজ কার্যালয়ে এ ঋনের টাকা প্রদান করেন। ঋণ সুবিধাভোগী চার জনের মধ্যে রহমান গাজী ২০ হাজার, ইব্রাহীম গাজী, ইউসুফ গাজী ও ইসমাইল গাজীকে ১৫ হাজার করে মোট ৬৫ হাজার টাকার ঋন বিতরণ করা হয়। চলমান ঋন কার্যক্রমের তথ্য দিয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ অধিনে দরিদ্রদের আয় বদ্ধক কাজে এ ঋন দেওয়া হয়।

মহেশপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গতকাল সোমবার সকালে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবানয় কর্মকর্তা মেহেরুননেছা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তফা কামাল. উপজেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা টিটোন আহাম্মেদ, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানেওয়াজ স্বপন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু প্রমুখ।
এর পুর্বে উপজেলা পরিষদ চত্তর থেকে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে এক বনাঢ্য র্যালী বের করা হয়।

কুয়েটে ইসিই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ইসিই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানটি ২৭ ফেব্রুয়ারি সোমবার বিকালে বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে ইসিই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মনির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহ্জাহান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ইসিই বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনার শিল্পাঞ্চলের প্রধান সড়কের বেহালদশা
ইয়াসিন আহমেদ জীবু
খুলনার খানজাহান আলী সেতু হতে রুপসা ঘাটের দিকে বেহাল অবস্থায় প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়ক। সড়কের দু’পাশে গড়ে উঠেছে হিমায়ীত চিংড়ি রপ্তাকারক প্রায় ২০ টি মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, বরফকল, প্যাকেজিং কোম্পানি, কোস্টগার্ডের কার্যালয় সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল থাকায় ক্ষয়-ক্ষতির মাঝেই বহন করা হচ্ছে কোটি কোটি টাকার রপ্তানি পণ্য।
৮ বছর আগে কোটি টাকা ব্যয়ে পাকা সড়ক নির্মাণ করা হলেও এখন এ রাস্তা শুকনো মৌসুমে ধুলো-বালির আর বর্ষায় হয় কাঁদা-মাটির। ফলে চরম দুর্ভোগে আছেন ব্যবসায়ী ও হাজারো স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা যায়, রিকশা-ভ্যান বা অন্যান্য যানবাহন চলাচল দূরের কথা, এই সড়কে পায়ে হেটে চলাও দুরুহ। কোটি টাকার বাণিজ্যে ব্যবহৃত এ মেরামতে জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের।
স্থানীয় পথচারী এনামুল কবির বলেন, এ রাস্তায় চলাচল করতে গেলে শুকনোর সময় ধুলায় দম আটকে যায়, হাঁচি কাশির প্রকোপ দেখা দেয়। আর বর্ষা মৌসুমে কাঁদা-পানিতে নোংরা হয় শরির ও জামা-কাপড়। রহিমা বেগম বলেন, “বৃষ্টিতে পানি জমলি ছ্যান্ন্যাত করে গায় লাগে, এই রাস্তাতে হাটাও যায় না”। এদিকে ব্যবসায়ী ফজলু জানান, প্রায় মাছের ক্যারেট ভেঙ্গে যায়, যানবাহনে দেখা দেয় ত্রুটি। যার ফলে অতিরিক্ত লোকসান গুনতে হয় তাদের।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলি এ কে এম আনিসুজ্জামান বলেন, ব্যবসায়ীরা ওভারলোডি পরিবহন চালিয়ে সড়কটি চলাচলের অনুপযোগী করে তুলেছে। এই মুহুর্তে সরকারিভাবে সড়ক মেরামতের বাজেট নেই। সড়ক মেরামতে যারা ক্ষয়-ক্ষতি করেছেন তাদেরকেই এগিয়ে আসতে হবে। তিনি আরো জানান, গ্রামীন সড়ক ক্যাটাগরির হওয়ায় স্বল্প অর্থব্যয়ে এই সড়ক মেরামত করা সম্ভব নয়। এজন্য বিশেষ বরাদ্দ প্রয়োজন যা সময় সাপেক্ষ।

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩: জেলা পর্যায়ে ৩টি ইভেন্টে বিজয়ী সিনথিয়া
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ।।
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ জেলা পর্যায়ে সম্পন্ন হযেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রিড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাটিংয়ের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় কপিলমুনির পার্শ্ববর্তী ৫৭ নং কানাইদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শেণীর মেধাবী শিক্ষার্থী সিনথিয়া জারিন ইরা ৩ টি ইভেন্টে অংশ গ্রহণ করে সবকটিতে বিজয়ী হয়ে জেলা সেরা হয়েছে।
সিনথিয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম ও ব্যাংকার রুমিয়া আক্তারের মেয়ে। সে সকলের দোয়া চেয়েছে।

খুবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু ১ মার্চ, অংশ নেবেন ১৫টি দেশের প্রতিনিধি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন, গ্লোবাল ন্যাচার ফান্ড এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এর যৌথ উদ্যোগে ‘হেলদি ম্যানগ্রোভস এন্ড সাসটেইনেবল ফিশারিজ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। আগামী ০১ মার্চ থেকে ০৩ মার্চ পর্যন্ত এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। আগামী ০১ মার্চ (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ সিম্পোজিয়ামে বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক এবং উন্নয়ন বিশেষজ্ঞগণ সশরীরে অংশগ্রহণ করবেন। এছাড়া স্পেন, যুক্তরাজ্য ও থাইল্যান্ডের গবেষকবৃন্দ সিম্পোজিয়ামে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এই সিম্পোজিয়ামে কি-নোট পেপার উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির নরম্যান সি ডিউক। সিম্পোজিয়ামে মোট ১৩৩টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হবে।
সিম্পোজিয়াম আয়োজক কমিটির আহ্বায়ক, এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার জানান, জলজসম্পদের সাথে ম্যানগ্রোভের বিশেষ সম্পর্ক বিদ্যমান। উপকূলীয় অঞ্চলে বসবাসকারী সম্প্রদায়ের জীবন জীবিকা এই জলজ ও ম্যানগ্রোভের সম্পদ আহরণের উপর বহুলাংশ নির্ভর করে। এই কারণে, মৎস্য ও জলজ সম্পদের দায়িত্বশীল ব্যবস্থাপনা এবং এই গুরুত্বপূর্ণ উপ-খাতের উপর নির্ভরশীল বাস্তুতন্ত্র একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যা দক্ষিণ এশিয়া এবং অন্য জায়গা থেকে অভিজ্ঞতামূলকভাবে প্রাপ্ত জ্ঞান দিয়ে মোকাবেলা করা প্রয়োজন। এই লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলোজি ডিসিপ্লিন সিম্পোজিয়ামটি টেকসই মৎস্য ও বনজসম্পদ ব্যবস্থাপনার উপর বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলনগুলোকে আন্তর্জাতিক একাডেমিয়া, গবেষক, উন্নয়ন বিশেষজ্ঞগণ, শিল্প এবং নীতিনির্ধারকদের সাথে নিয়ে আলোচনার জন্য আয়োজন করেছে। সাথে সাথে পরিবেশ এবং জীববৈচিত্র্য সম্পর্কিত গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য সহযোগিতার একটি কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশগত কার্যকলাপ সম্পর্কে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও সচেতনতা গড়ে তোলাও এই আয়োজনের উদ্দেশ্যে। এই ধরনের সম্মেলন সাধারণ চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলার সর্বোত্তম জায়গা এবং যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ দেয় যা আমাদের মৎস্য ও পরিবেশ উন্নয়নে করতে সহায়তা করবে যাতে আগামী দিনের বাস্তব চাহিদা পূরণ করতে পারে।
তিনি আরও জানান, এই সিম্পোজিয়াম থেকে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলোজি ডিসিপ্লিন ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনের গবেষণার মান ও সক্ষমতা সম্পর্কে আন্তর্জাতিক একাডেমিয়া, গবেষক, উন্নয়ন বিশেষজ্ঞগণ, শিল্প এবং নীতিনির্ধারকগণ গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত হবেন।

জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে খুবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা প্রদক্ষিণ করে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, পরিসংখ্যান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে শোভাযাত্রা শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাকালে উপ-উপাচার্য বলেন, দেশের সার্বিক উন্নয়নে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। পরিসংখ্যানের মাধ্যমে অতীতের উপাত্ত অ্যানালাইসিস করে ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিসংখ্যান এমন একটি বিষয় যা মানবিক-বিজ্ঞান সবখানেই প্রয়োজন। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতির পরিমাপক হিসেবে পরিসংখ্যান যেভাবে ব্যবহৃত হয়, তেমনি গবেষণার বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের জন্য পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।
এছাড়া বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এবং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার।

খুবিতে ৯ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ৯ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২৩ এর ফাইনাল খেলা আজ ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০.৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ১০.৩০ মিনিটে ছাত্রদের ফাইনাল খেলায় বাংলা ডিসিপ্লিনের মুখোমুখি হবে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন। বেলা ২.৩০ মিনিটে ছাত্রীদের ফাইনাল খেলায় ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মুখোমুখি হবে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।
ফাইনাল খেলা শেষে বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।

শোভনালী গ্রাম ডাঃ আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কমিটি অনুমোদন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন গ্রাম ডাঃ আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলা আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি গ্রাম ডাঃ ইশার আলী এবং সাধারন সম্পাদক গ্রাম ডাঃ বিনয় কুমার বিশ্বাসের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি ৪১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি পদ পান গ্রাম ডাঃ আলহাজ্ব আক্কাস আলী, সহসভাপতি আবুল বাশার, আবু মুছা, সাধারন সম্পাদক আব্বাস উদ্দীন,যুগ্ন সম্পাদককুমারেশ মন্ডল, সাংগঠনিক সম্পাদক অশোক মল্লিক, কোষাধ্যক্ষ আইয়ুব আলী, প্রচার সম্পাদক রিয়াছাত আলী, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রতন মল্লিক, ক্রীড়া সম্পাদক অহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল হোসেন, উপদেষ্টা গোপাল জোয়াদ্দার, ছেপারালী, বায়েজিদ, মুকুল আহম্মেদ, কবির হোসেন বাকিদের নির্বাহী সদস্য করে ৪১ সদস্য কমিটি অনুমোদন দেন।

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে: শরণখোলায় ৩৭ জেলেকে বকনা বাছুর দিল মৎস্য বিভাগ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকূলীয় বাগেরহাটের শরণখোলায় নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করেছে মৎস্য বিভাগ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৩৭ জন জেলেকে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ২০২২-২০২৩ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয় মৎস্য অধিদপ্তর। তারই আলোকে শরণখোলায় প্রথম পর্যায়ে ৩৭জন উপকারভোগী জেলেকে বকনা বাছুর দেওয়া হয়েছে।
মৎস্য কর্মকর্তা আরো জানান, উপকারভোগীদের সঙ্গে নিয়ে শরণখোলার আমড়াগাছিয়া গরুর হাট থেকে তাদের পছন্দমতো এই বকনা বাছুরগুলো কিনে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে কমপক্ষে ৬০জনকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ধানসাগর ইউপি প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, মেরিন ফিশারিজ অফিসার রবিউল ইসলাম প্রমুখ। ##

লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি বনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।
বাগেরহাটের শরণখোলায় কৃষকের সবজি ক্ষেত থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন উত্তর সোনতালা গ্রামের কৃষক মোসলেম খানের বাড়ির সবজি ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করা হয় অজগরটি।
ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার জানান, কৃষক মোসলেম খান তার সবজি ক্ষেতের পরির্চযা করতে গিয়ে অজগরটি দেখতে পান। এসময় মোবাইল ফোনে জানানোর পরে তারা সেটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসএিফ) মো. শামসুল আরেফিন জানান, ওয়াইল্ড টিম, সিপিজি ও ভিটিআরটি সদস্যরা অজগরটি ধরে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। স্থানীয় এক কৃষকের সবজি ক্ষেত থেকে ৮ফুট লম্বা ও প্রায় ১০ কেজি ওজনের এই অজগরটি উদ্ধার করেন তারা। অজগরটি রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করা হয়েছে। ##

অভয়নগরে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার-
“আমাকে খেলতে দাও”, এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে যশোরের অভয়নগর উপজেলায় উদ্বোধন অনুষ্ঠিত হলো শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। নওয়াপাড়া শংকারপাশা সরকারি মাধ্যমিক বিদ্যায়ল মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার তৃণমূলে পিছিয়ে থাকা ছাত্র ছাত্রীদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদান এবং খেলাধুলার মাধ্যমে তাদের দৈহিক, মানসিক উন্নয়নের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।
২৭ ফেব্রুয়ারী সোমবার সকালে নওয়াপাড়া শংকপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় বালক এবং বালিকাদের ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এবং কাবাডি প্রতিযোগিতা। সহযোগিতায় যশোর জেলা ক্রীড়া অফিস এবং বাস্তবায়নে অভয়নগর উপজেলা প্রশাসন।
উদ্বোধন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাচান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমানোয়ারা, চাইল্ড প্রটেকশন কমিউনিটি মোবিলাইজেশন কর্মকর্তা এম এস টি মিনা বেগম, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনূর জহুর মুকুল প্রমুখ।

হতদরিদ্ররা স্বাবলম্বী হলে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে
খবর বিজ্ঞপ্তি
অতিমারী করোনার প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর যারা ছিলেন জীবন ও জীবিকার লড়াইয়ে বেসামাল, অর্থনৈতিক সংকটে দিশেহারা, সেই মানুষেরাই এখন উদ্যোক্তার ভূমিকায়। সফলতা আসছে, জীবন নতুন গতি পাচ্ছে। স্বপ্নহীন সেই সব চোখে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। বাজুয়ার ববিতা দাস, লাউডোবের লতিকা সরদার, কৈলাশগঞ্জের রুবী রাণী মণ্ডল যেমন প্রাণিপালন করছেন তেমনি বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন তাসলিমা, মোমেনা। কেউ মধু উৎপাদন করছেন, কেউ আবার বিউটি পার্লার পরিচালনা করছেন। বাঁশ বেত দিয়ে বিভিন্ন তৈজষপত্র তৈরি হচ্ছে কারো কারো নিপুন হাতের ছোঁয়ায়। দাকোপের এই সব সংগ্রামী প্রান্তিক মানুষের মিলনমেলায় ২৭ ফেব্রুয়ারি সোমবার প্রথমবারের মত অনুষ্ঠিত হয় উদ্যোক্তা সমাবেশ এবং তাদের পণ্য প্রদর্শনী। দাকোপের চালনা পৌরসভা প্রাঙ্গনে দিনভর এই প্রদর্শনীটি চলে।
দিনভর এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস। রূপান্তর-এর কর্মসূচী পরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকী, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পানখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ, বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, বাণীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়। প্রতিক্রিয়া ব্যক্ত করেন লাউডোবের উদ্যোক্তা আনজিরা বেগম এবং কৈলাশগঞ্জের উদ্যোক্তা লক্ষ্মী মণ্ডল। রূপান্তর থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক সঙ্গীত শেষে কবুতর উড়িয়ে এবং অনুষ্ঠানের অতিথিবৃন্দের উদ্যোক্তাদের স্টল পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি দাকোপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ^াস বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করার এ উদ্যোগটি সফল হলে তা’ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। এ সব উদ্যোক্তাদের সহযোগিতা প্রদানের জন্য তিনি উপজেলার পশুপালন বিভাগ, নারী বিষয়ক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উদ্যোক্তাদের নানাভাবে সহযোগিতা প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতি তিনি আহ্বান জানান। এই প্রকল্পটি দাকোপে বাস্তবায়নের জন্য তিনি সুইজারল্যান্ড সরকার এবং রূপান্তরকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট জেলার ৫টি উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থিতিশীল জীবিকা নির্বাহের জন্য ২৭০০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দাকোপ উপজেলার ৩৮৫জন নারীসহ সর্বমোট ৫১৯ উদ্যোক্তাকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান ও ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এই উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনীতে ২৫জন উদ্যোক্তা তাদের নানাবিধ পণ্য উপস্থাপন করেন।

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ১২শ মুরগী ছাই, মাথায় হাত খামারির

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া আগুনে ইউপি সদস্য রাজিব খানের খামারে ১৬ দিন বয়সি ১২শত মুরগী পুড়ে গেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নড়াগাতী থানার বি-পাটনা গ্রামে বাড়ীর অদূরে খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজিব খান ওই গ্রামের আজম খানের ছেলে। ভুক্তভোগী রাজিবের পিতা আজম খান জানান, রাত ৩টার দিকে বৃষ্টি নামলে জ্বালানী উঠিয়ে ঘরে গেলে কুকুর ডাকাডাকির পাশাপাশি ফট ফট শব্দ শুনতে পাই। তখন জানালা খুলে দেখি বাড়ীর পূর্বপাশে আমাদের মুরগীর খামারে আগুন জ্বলছে। অতঃপর চিৎকার দিয়ে বাইরে এসে প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে সব পূড়ে শেষ। আমার ছেলে বউ রানী বেগম অজ্ঞাত ৩-৪ জনকে উত্তর দিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে বলে জানায়। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
প্রতিবেশী লাবনী জানান, রাত ৩ টার দিকে টিন পোঁড়ার শব্দে এসে দেখি গাছের ওপরে আগুন উঠে গেছে। ভুক্তভোগী খামারের মালিক ইউপি সদস্য রাজিব খান বলেন, আমি বড়দিয়া ভাড়া বাসায় থাকি। রাতে দিকে খামারে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার ৮০ হাত দৈর্ঘের ঘরসহ ১২শত মুরগী সব পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমার ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, আগুনে মুরগীসহ ঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৭ দেশের সামরিক প্রতিনিধিদলের সুন্দরবন পরিদর্শন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বার্ষিক কর্মসূচীর অংশ হিসেবে এদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদল সোমবার সুন্দরবন পরিদর্শন করছেন। পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, সোমবার বেলা ১১টার দিকে বিলাসবহুল প্রমোদতরী সানওয়ে ক্রুজে করে আসা ৭ দেশের সামরিক প্রতিনিধিদল পূর্ব সুন্দরবন বিভাগের করমজলে নামেন। এরপর তারা করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ এ কেন্দ্রের নানা স্থাপনা ও সুন্দরনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় সামরিক প্রতিনিধিদলের পরিবারের সদস্যরাও সাথে ছিলেন। আর সামরিক প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন এদেশের বিমান বাহিনীর এয়ার কমডোর রাফি। করমজল পরিদর্শন শেষে এ প্রতিনিধিদলটি সুন্দরবনের হাড়বাড়ীয়া পর্যটন কেন্দ্রে যান। বিকেলেই তাদের সুন্দরবন পরিদর্শন শেষে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা মোঃ আজাদ কবির।
সুন্দরবন পরিদর্শনে আসা এ সামরিক প্রতিনিধিদলের সদস্যরা হলেন- অস্ট্রেলিয়ার লে. কর্নেল ডেমসি চেরলি সিনক্লেয়ার, ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমতি সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অমিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন।
উল্লেখ্য, এর আগে রবিবার সামরিক এ প্রতিনিধিদল গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেন।

মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের ১৬দফা দাবী উত্থাপন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে মোংলার সার্বিক উন্নয়নে ১৬দফা দাবী নামা উত্থাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী নামা উত্থাপন করেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ভিপি শাহআলম। এ দাবীর সমর্থনে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারন শ্রমিকেরা। এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সাংবাদিক আহসান হাবিব হাসান, ব্যবসায়ী কামরুল ইসলাম খোকন, শ্রমিক-কর্মচারী নেতা মোঃ আক্তার হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাবেক সহসাধারণ সম্পাদক মতিয়ার রহমান শাকিব, খুলনা মহানগর তাতী লীগের সহসভাপতি মোঃ নাছির উদ্দীন,
নৌযান শ্রমিক নেতা আনোয়ার হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা কেশবলাল মন্ডল, শ্রমিক নেতা মাহফুজ ভূইয়া, রিক্সা শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ হাসু, সাংবাদিক সফিকুল ইসলাম শান্ত, ওমর ফারুক ও আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা।

সংগঠনের আহবায়ক ভিপি শাহআলম বলেন, বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মোংলা বন্দরকে আরো আধুনিকায়ন ও গতিশীল করার উদ্দেশ্য নিয়ে আমাদের এ দাবীগুলোর বাস্তবায়নে কাজ করে যাবো। আমাদের মুল কাজ হবে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে এ দাবীগুলো সরকারসহ সংশ্লিষ্টদের নজরে আনা, যাতে এ সকল দাবীর বাস্তবায়ন ঘটে।

মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের ১৬দফা দাবীগুলো হলো মোংলা বন্দরকে গতিশীল রাখতে পশুর চ্যানেলের নাব্যতা বৃদ্ধিতে নিয়মিত ড্রেজিংয়ের কাজ অব্যাহত রাখা, মোংলা সাইলোর মালামাল পরিবহণের সুবিধার্থে ও মোংলা ইপিজেড, বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ মোংলাবাসীর যাতায়াতে মোংলা নদীর উপর ব্রিজ নির্মাণ, মোংলা বন্দরকে আরো আধুনিক ও গতিশীল করা, মোংলা ইপিজেডে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, ৫০শয্যার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে আড়াইশ শয্যায় উন্নিতকরণ, মোংলা সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর, স্থানীয়দের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ, চট্টগ্রাম বন্দরের ন্যায় মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের জন্য সুযোগ-সুবিধাসহ আবাসিক ব্যবস্থা করা, মোংলা বন্দর কেন্দ্রিক সুন্দরবন পর্যটন শিল্পকে আন্তর্জাতিকমানের পর্যটন শিল্পে রুপান্তর, মোংলা বন্দর ও খুলনার অর্থনৈতিক উন্নয়নে খানজাহান আলী বিমান বন্দর চালু করা, দ্রুত সময়ের মধ্যে মোংলার অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে আন্তর্জাতিকমানের স্টেডিয়াম করা, মোংলা-খুলনা, মোংলা-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নিত করা, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গভাবে চালু করা, মোংলা থেকে জয়মনির সাইলো পর্যন্ত মহাসড়ক নির্মাণ ও দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা ও স্বপ্ন মোংলাকে জেলা ঘোষণা করা।

এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা সম্পৃক্ত রয়েছেন। ১৮৩ সদস্য বিশিষ্ট মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক হলেন ভিপি শাহআলম ও সদস্য সচিব মোঃ নাসির হাওলাদার।

 

রূপসায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
রূপসা প্রতিনিধি
পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মাট বাংলাদেশ গঠন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে এক র্যালী ও আলোচনা সভা ২৭ ফেব্রুয়ারি সকালে উপজেলা অফিসার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিসংখ্যান বিষয়ের উপর বিষদ আলোচনা করেন খুলনা জেলা পরিসংখ্যান কার্যালয়ের টুকু বালা গাইন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদিবা সামস্।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী, উপজেলা সহকারী সার্জন ডাঃ মোঃ কুদরাত আলী শেখ,সাব-রেজিস্টার মোঃ আবু রায়হান, নাজমিন আক্তার,
আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, টিএসবি ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গির শেখ, মুক্তিযোদ্ধা আ: মালেক,মোঃ আব্দুল জলিল, রূপসা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুরর্শীদ আলী, কোষাধ্যক্ষ ফ,ম,আইয়ুব আলী,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ খান শফিকুল ইসলাম প্রমুখ।

দাকোপে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপিতত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, নির্বাচন কর্মকর্তা মাহমুদ হোসেন, পরিসংখ্যান অফিসের তদন্তকারী কর্মকর্তা শম্পা বিশ্বাস, অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ মন্ডল, ভূমি অফিসের কিরন বালাসহ আরো অনেকে।

রূপসা উপজেলা আইন- শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা আইন- শৃংখলা কমিটির মাসিক সভা ২৭ ফেব্রুয়ারি দুপুরে অফিসার্স ক্লাব মিলনায়তনে
অনুষ্ঠিত হয়। জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা,
থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ সফিকুল ইসলাম। এসময় আরো বক্তৃতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস,প্রানী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা নির্বাচন অফিসার মোল্লা নাসির আহমেদ,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: বজলুর রহমান, আইসিটি কর্মকর্তা মো:রেজাউল করিম,সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, তথ্য কর্মকর্তা দিলশান আরা, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,মোঃ জাহাঙ্গীর শেখ,মোঃ কামাল হোসেন বুলবুল, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, ইউপি সদস্য আনিসুর রহমান মিঠু, সাংবাদিক এইচ এম রোকন সহ উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কেশবপুরে কাঁস্তা নতুন বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে উৎসব মুখর পরিবেশ কাঁস্তা নতুন বাজার পরিচালনা কমিটির নির্বাচন- ২০২৩ সম্পন্ন হয়েছে। উপজেলার কাঁস্তা নতুন বাজারে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ৫টা পর্যন্ত ভোট চলে। ৫১ জন ভোটারের ভেতর ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন পরিচালনা করেন ইউপি সদস্য ও ম্যারেজ রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। ১১ বিশিষ্ট বাজার পরিচালনা কমিটির সভাপতির পদ ছাড়া সকলেই বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
সূত্র জানায়, উপজেলার কাঁস্তা বাজার পরিচালনা কমিটির নির্বাচনে ভোটার সংখ্যা ৫১ জন। সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। আনার আলী শেখ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আইয়ুব হোসেন পেয়েছে ২০ ভোট। বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান, দপ্তর সম্পাদক পদে আবু সাঈদ মোড়ল, প্রচার সম্পাদক আব্দুর রহিম মোল্লা ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আল-আমিন হোসেনসহ অন্য ৬ জন। একটি ভোটার অনুপস্থিত ছিল।

নদীতে ভাসছিল বাবলুর মরদেহ
মাগুরা প্রতিনিধি।।
মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামের নবগঙ্গা নদী থেকে বাবলু মোল্লা (৩৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সোমবার সকালে তার মরদেহ উদ্ধারে করে।

বাবলু মোল্লা নিজনান্দুয়ালী গ্রামের মধ্যপাড়ার ওহায়েদ মোল্ল্যার ছেলে। বন্ধুদের সঙ্গে নৌকায় বসে তাস খেলার সময় শনিবার রাতে বাবলু মোল্লা নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।

বাবলু মোল্লার স্ত্রী আসমা বেগম জানান, তার স্বামী বাবলু মোল্লাসহ চার বন্ধু মিলে শনিবার রাতে নবগঙ্গা নদীতে নৌকায় বসে তাস খেলছিল। এ সময় তার স্বামী বাবলু মোল্লা নদীতে পড়ে নিখোঁজ হন। পরে সোমবার সকালে তার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ও দমকল কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজিম উদ্দিন জানান, গত শনিবার রাতে এলাকার কয়েকজন বন্ধু বাবলু মোল্লাকে বাড়িতে থেকে ডেকে নিয়ে যায়। পরে মাদকাসক্ত অবস্থায় তারা নৌকা বসে জুয়া খেলছিল।

এ সময় নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে বাবুল মোল্লা নিখোঁজ হন। এর পর স্বজনরা দুদিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পয়নি। পরে সোমবার সকালে মাগুরা নিজনান্দুয়ালী গ্রামের নবগঙ্গা নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশ খরব দেয়। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন জানান, বাবলু মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তার নামে মাদকদ্রব্য আইনে থানায় একাধিক মামলা রয়েছে।

ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, লাখ টাকা জরিমানা
হরিণাকুণ্ডু(ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় হৃদয় রেজওয়ান ইসলাম জনি নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হৃদয় রেজওয়ান ইসলাম জনি ঝিনাইদহ শহরের হামদহ খন্দকারপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত ওই যুবক। একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাবও দেয় সে। এতে ওই শিক্ষার্থী রাজী না হওয়ায় ২০১৩ সালের ২১ মার্চ কোচিংয়ে যাওয়ার পথে জনি ও তার সহযোগিরা তাঁকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে। প্রায় ১ সপ্তাহ পর মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন। দীর্ঘ তিনমাস তদন্তের পর পুলিশ জনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোমবার দুপুরে ওই মামলার রায় ঘোষণা করেন।

চাঁদাবাজির প্রতিবাদ করায় মারধর, অবরোধ
সাতক্ষীরা প্রতিনিধি
চাঁদাবাজির প্রতিবাদ করায় দু’জনকে মারধরের অভিযোগ উঠেছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা-যশোর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রোববার দুপুর ২টার দিকে পলিটেকনিকের সামনের সড়কটি প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। পরে পুলিশ ও জেলা ছাত্রলীগের সভাপতি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, সাতক্ষীরা পলিটেকনিকের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র শেখ ফাহিম ফয়সালকে ২২ ফেব্রুয়ারি তুলে নিয়ে যান একই প্রতিষ্ঠানের ছাত্রলীগের সভাপতি মো. আবিদ হাসান ও তাঁর সহযোগীরা। এর পর মারধর করে তাঁর কাছ থেকে ফোনসেট ও টাকা ছিনিয়ে নেন তাঁরা। এ ছাড়া দোকানে চাঁদাবাজির প্রতিবাদ করায় শাফায়াত আলী মুক্ত, ব্যবসায়ী বাবু ও লাবসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলামকে লাঠি দিয়ে মারধর করেন ছাত্রলীগ সভাপতিসহ ২০ থেকে ২৫ বহিরাগত সন্ত্রাসী। বাবু নামের স্থানীয় এই ব্যবসায়ীকে তুলে নিয়ে আটকে রাখেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।

ভুক্তভোগী শাফায়াত আলী মুক্ত ও মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, শুধু ফাহিম নয়, এই প্রতিষ্ঠানে অধ্যয়নরতসহ ছাত্রদেরও হয়রানি করেন ছাত্রলীগ সভাপতি। প্রতিবাদ করলে হত্যার হুমকিও দেওয়া হয়। ছাত্রলীগ সভাপতি ও তাঁর সহযোগীরা স্থানীয় বিভিন্ন দোকান থেকে চা, সিগারেট নিয়ে বিল পরিশোধ করেন না। দোকান থেকে জোর করে মালামাল নিয়ে যান তাঁরা। প্রতিবাদ করলে ‘পকেটে গাঁজা ঢুকিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া’র হুমকি দিয়ে থাকেন ছাত্রলীগ সভাপতি। তাঁরা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।

পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান দাবি করেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। অভিযোগকারীরাই তাঁর ওপর হামলা করেছিলেন। তিনি কাউকে আঘাত করেননি।

জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, ছাত্রলীগের নাম ভাঙিয়ে কেউ এরকম অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, অপরাধীরা ইতোমধ্যেই চিহ্নিত হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৩ লাখ ৮১হাজার হেক্টর জমিতে বোরো আবাদ
স্টাফ রিপোর্টার।।
চলতি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৩ লাখ ৮১হাজার ১০হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।এ কৃষি জোনের আওতায় জেলাগুলো হচ্ছে-যশোর,ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে বোরোর বাম্পার ফলন হবে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন। এ অঞ্চলের গ্রামীণ মাঠঘাটে কৃষকরা এখন বোরো ধান ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,যশোর জেলায় এবার ১ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।এছাড়া ঝিনাইদহ জেলায় ৯২হাজার ২শ’হেক্টর জমিতে, মাগুরা জেলায় ৩৬ হাজার ৮শ’ হেক্টর জমিতে,কুষ্টিয়া জেলায় ৩৫হাজার ১৩০ হেক্টর জমিতে,চুয়াডাঙ্গা জেলায় ৩৬হাজার ৭শ’১০ হেক্টর জমিতে এবং মেহেরপুর জেলায় ২০হাজার ১৭০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো: মঞ্জুরুল হক বলেন, খাদ্য সংকট যাতে না হয় সে লক্ষ্যে বোরো চাষে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার,সার,সেচ ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সরকারের নির্দেশনায় বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক কৃষকদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করেছে। সামনে কোন প্রাকৃতিক দুূর্যোগ না হলে চলতি মৌসুমে এ অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হবে বলে তিনি জানান।

কোটালীপাড়ায় বিষমুক্ত নিরাপদ সবজি চাষে নতুন প্রযুক্তি
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নতুন প্রযুক্তি ব্যবহার করে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ করা হচ্ছে। ওই উপজেলায় ফুল কপির ক্ষেত জুড়ে হলুদ, নীল ও সাদা ফাঁদ। এ ফাঁদে যুক্ত করা হয়েছে আঠা। জাব পোকা, মাছিসহ সবজি ক্ষেতের ক্ষতিকর সব পোকা ফাঁদে আঠায় আটকা পড়ে মারা যাচ্ছে। সেই সাথে বসনো হয়েছে সেক্স ফেরোমেন ফাঁদ। এ ফাঁদে পুরুষ পোকা দমন করা হচ্ছে। তাই ক্ষেত বিনষ্টকারী পোকা বংশ বিস্তার করতে পারছে না। ক্ষেতে ব্যাহার করা হচ্ছে ভার্মিকম্পোষ্ট সার। আর জৈব বালাই নাশক দিয়ে অন্যন্য পোকা-মাকড় নিধন করা হচ্ছে। এইসব নতুন প্রযুক্তি ব্যবহার করে মানবদেহের জন্য নিরাপদ বিষমুক্ত সবজি চাষ করা হচ্ছে।
জেলার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামে ১০ জন কৃষক পরীক্ষামূলক ভাবে ৩০০ শতাংশ জমিতে বিষমুক্ত নিরাপদ ফুল কপির আবাদ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাংলাদেশে বালইনশকের ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় এ সবজির আবাদ হয়েছে। ক্ষেত থেকে ফুলকপি তোলার পর এখানে এ পদ্ধতিতে চিচিঙ্গার আবাদ হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস বলেন, হেক্টরে ফুলকপির গড় ফলন ১৮ মেট্রিক টন। অর্গানিক এ পদ্ধতির চাষাবাদেও হেক্টরে প্রায় ১৮ মেট্রিক টন ফলন পাওয়া গেছে। ভবিষ্যতে আমাদের ক্যান্সার, কিডনীরোগ, লিবার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিসহ জটিল থেকে থেকে সুরক্ষা পেতে নিরাপদ সবজি উৎপাদন বৃদ্ধি করতে হবে। নতুন এ পদ্ধতিতে সবজির চাষাবাদ সম্প্রসারিত হলে আমাদের নিরাপদ সবজি উৎপাদন বাড়বে। লাখিরপাড় গ্রামের কৃষকরা নতুন পদ্ধতির ফুলকপির চাষাবাদ দেখে আগামী বছর তারা এ চাষাবাদ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছেন।
লাখিরপাড় গ্রামের কৃষক দলের দল নেতা পুনুরদান ফলিয়া বলেন, এ প্রযুক্তিটি আমাদের কাছে নতুন। ফুলকপি চাষাবাদে ক্ষেতে কেমিক্যাল সারের পরিবর্তে ভার্মি কম্পোষ্ট বা জৈব ব্যবহার করেছি। পোকা মাকড় দমনে কোন বিষ প্রয়োগ করা হয়নি। এখানে ৪ রকমের ফাঁদ ব্যবহার করা হয়েছে। এছাড়া কোটালীপাড়া কৃষি অফিস জৈব বালইনাশক তৈরি ও ব্যবহার শিখিয়েছে। এগুলো প্রয়োগ করেছি। তাই কম খরচে উৎপাদিত এ ফুলকপি মানব দেহের জন্য নিরাপদ। খেতে সুস্বাদু। তাই বাজারে ক্রেতা জানান সাথে সাথে একটু বেশি দামে এ ফুলকপি কিনে নেন।
ওই গ্রামের কৃষক আনন্দ বিশ^াস বলেন, আমি ৫০ শতাংশ জমিতে ফুলকপি আবাদ করছি। এতে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। এ পর্যন্ত ২শ’ মণ ফুলকপি বিক্রি করেছি। আরো ১০ মণ ফুলকপি বিক্রি করতে পারব। খরচ বাদে এ ফুলকপি থেকে আমি ৫০ হাজার টাকা আয় করব। এ বছর কোটালীপাড়া কৃষি অফিসের পরামর্শে কৃষির এ নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে ফুলকপিতে সাফল্য পেয়েছি। ফুলকপির মধ্যেই চিচিঙ্গা লাগিয়েছি। চিচিঙ্গা একই পদ্ধতিতে চাষাবাদ হবে। এ পদ্ধতির চাষাবাদে কীটনাশকের খরচ নেই। তাই লাভ বেশি হয়।
ওই গ্রামের কৃষাণী সুষমা বিশ^াস বলেন, আমাদের ফুলকপি চাষাবাদ দেখে আশপাশের কৃষকরাও আগামীতে এইভাবে ফুলকপি চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, সরকার নিরাপদ সবজি চাষের ওপর গুরুত্ব দিয়েছে। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তদর নতুন প্রযুক্তি ব্যবহার করে নিরপদ সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণ করেছে। আমরা কোটালীপাড়ায় এ প্রথম নতুন প্রযুক্তি ব্যবহার করে সফল হয়েছি। কৃষককে আমরা এ প্রযুক্তি সম্পর্কে জানান দিতে পেরেছি। তাদের হাতে কলমে এটি শিখিয়েছি। নিরাপদ সবজির ফলনও ভালো হয়েছে। তাই নিরাপদ সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেলে মানুষ এটি নিশ্চিন্তে গ্রহণ করতে পারবেন। জটিল রোগে আক্রন্ত হওয়ার প্রবণতা কমে আসবে। প্রকল্পের উদ্দেশ্য সফল হবে।

 

উন্নয়ন কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সোমবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরাফাত এর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক বলেন বর্তমান বৈশ্বিক অবস্থার কারণে বড় প্রকল্প গ্রহনে একটু ধীর গতি তবুও খুলনার চলমান প্রকল্পগুলো অতিদ্রুত শুরু ও সমাপ্ত করার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। উন্নয়ন কমিটির পক্ষ থেকে বলা হয় পদ্মা সেতু নির্মানের পরে খুলনার অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সকল নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কুমার মন্ডল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব শেখ মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, অধ্যাপক মোঃ আবুল বাসার, মোঃ মিজানুর রহমান বাবু, মামনুরা জাকির খুকুমনি, মোঃ মনিরুজ্জামান রহিম, শেখ মোশাররফ হোসেন, মিনা আজিজুর রহমান, মিজানুর রহমান জিয়া, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, এস এম ইকবাল হোসেন বিপ্লব, মফিদুল ইসলাম টুটুল, মোঃ খলিলুর রহমান, শেখ আবিদ উল্লাহ্, শেখ হাসান ইফতেখার চালু, রকিব উদ্দিন ফারাজী, মোল্লা মারুফ রশীদ, মীর বরকত আলী, রসু আক্তার, রফিকুল ইসলাম বাবু, মতলেবুর রহমান মিতুল, হাফিজুর রহমান চৌধুরী, মধুসূধন মন্ডল, শ্যামল কুমার মন্ডল, শেখ আব্দুল মজিদ, মোর্শেদ আহম্মেদ ও প্রমিতি দফাদার প্রমুখ। খুলনার উন্নয়নের দাবী সম্বলিত একটি ধারনাপত্র ও ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক মহোদয়কে প্রদান করা হয়।