Home জাতীয় পুনরায় গ্রেপ্তার বিএনপি নেতা মীর সপু

পুনরায় গ্রেপ্তার বিএনপি নেতা মীর সপু

14

ঢাকা অফিস।।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ‌স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুনরায় গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ। শুক্রবার বিকেল ৪টার পর তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এর আগে ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ধানমন্ডির শংকরস্থ বাসা থেকে সরফত আলী সপুকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।