খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারি মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, শুধু মামলা রেকর্ড হলেই যে সেটি সত্য হবে তা কিন্তু না। পাইকগাছা এবং ফুলতলায় ন্যাক্কারজনক দুটি খুনের ঘটনা ঘটেছে। জেলা পুলিশ এটি নিয়ে কাজ করছে। অল্প সময়ের মধ্যে এই খুনের রহস্য উদঘাটনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসব এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলকে সহযোগীতার আহ্বান জানান পুলিশ সুপার। তিনি বলেন, মামলার নথি ঘাটলে দেখা যায় বেশিরভাগ অপরাধের পিছে জমি জায়গা সংক্রান্ত বিরোধ বিদ্যমান। প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া মামলা করা হচ্ছে। এমনকি খুনের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসাতে। তিনি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ডাকাতি রোধে পাহারা এবং সিসিটিভি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন।
কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ ইমরান বলেন, খুলনা মহানগরী অধিক্ষেত্রে জানুয়ারি মাসে দায়ের হওয়া মামলা বিগত ডিসেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৬টি বেশি। এসব মামলা নিয়ে মহানগর পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, পদ্মাসেতু চালুর ফলে খুলনায় ট্রাফিক চলাচল বৃদ্ধি পেয়েছে। ফলে কিছুটা যানজট দেখা যাচ্ছে। এ পরিস্থিতি সামাল দিতে মহানগরে পুলিশ টহল জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, জমি-জায়গা নিয়ে বিরোধের জেরে আপন আত্মীয়কে পর্যন্ত হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানো হচ্ছে যা সত্যি ভাবার বিষয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে এসকল অপরাধ নির্মুল করা সম্ভব। তিনি সুশীল সমাজকে এগিয়ে আসতে বলেন এ সকল অন্যায়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে। তিনি সিভিল সার্জনকে টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত জানুয়ারি মাসে ১৬৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত ডিসেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৬টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে জানুয়ারি মাসে ১৫৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত ডিসেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৬টি বেশি।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ. উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
অভয়নগরে মাছ চুরির সময় চোর আটক
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে মৎস্য ঘের থেকে মাছ চুরির সময় ওলিয়ার রহমান (৪০) নামের এক পেশাদার চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে উপজেলার ধোপাদী গ্রামের বিলে। সে ধোপাদী গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে। জানা যায়, সম্প্রতি ধোপাদী বিলের মৎস্য ঘের মালিক ফরিদ উদ্দিন ফকিরের ঘের ও তার আশেপাশের ঘের থেকে মাছ চুরি ঘটনা ঘটছিলো। তারই প্রেক্ষিতে শনিবার রাত থেকে চারজন মিলে সারারাত ঘের পাহারা দেয়। ভোর রাতে কারেন্ট জালের সাহায্যে মাছ ধরার সময় হাতেনাতে ধরে ফেলে ঘের মালিক ফরিদ। ঘটনা জানাজানি হলে ঐ চোরকে গণধোলায় দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা যায় ২ মাস আগেও একই বিলের আক্তারুজ্জামান তরফদারের ঘেরের মাছ চুরির অভিযোগে থানায় শালিশী বৈঠক বসে। এবং সে মুচলেকা দিয়ে সেবার রক্ষা পায়। এছাড়াও ২ বছর আগে আমিনুর এর ঘের থেকে মাছ চুরির দায়ে মামলার আসামী হয় ফরিদ। ঘের মালিক তরফদার নাজির উদ্দিন বলেন, সে একজন পেশাদার চোর। এরআগে বহুবার সে মাছ চুরি করে ধরা পড়েছে। কিছুদিন আগেও আমাদের ঘের থেকে নেট কেটে মাছ চুরি করেছে। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ফরিদ নামের একজনকে মাছ চুরির অভিযোগে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঝিনাইদহে সিও সংস্থার আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সিও সংস্থার প্রশিক্ষণ বিভাগের আয়োজনে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সেসময় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, বাংলাদেশ কমার্স ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক আবু জাফর।
জ্ঞান চর্চার পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতিক চর্চা করতে হবে : সিটি মেয়র
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
খুলনা সিটি করপোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিদ্যা চর্চার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। ভালোভাবে লেখা পড়া করতে হবে এবং উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সরকার নারীদের শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে বই ও উপবৃত্তির ব্যাবস্থা করেছে। এই ভাগা সুন্দরবন মহিলা কলেজের শিক্ষা প্রসারের জন্য একাডেমিক ভবন, আইসিটি ভবন ও ২০০ শয্যার আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষাকে যুগোপযোগী ও নারীদের সাবলম্বি হওয়ার ক্ষেত্রে সরকার সবধরনের ব্যাবস্থা গ্রহণ করেছে। সুতরাং শিক্ষাদীক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে। রবিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার ভাগা সুন্দরবন মহিলা কলেজের ২৭ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক অধ্যাপক হারুনর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, সাবেক চেয়ারম্যান শেখ বজলুর রহমান, শেখ আবু নাইম, বাগেরহাট জেলা পরিষদ সদস্য মো. মনির আহমেদ প্রিন্স, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, অধ্যাপক তরিকুল ইসলাম প্রমুখ। #
ডুমুরিয়ায় প্রাণ কোম্পানির ৩ ম্যানেজারকে মারপিটের ঘটনায় থানায় মামলা
ডুমুরিয়া প্রতিনিধ
ডুমুরিয়ায় প্রাণ কোম্পানির ৩ এরিয়া ম্যানেজার কে পিটানোর ঘটনায় থানায় মামলা হয়েছে।এরিয়া ম্যানেজার জহির উদ্দিন বাদী হয়ে ৩ জনকে এজাহার নামীয় আসামি করে মামলাটি দায়ের করেন। তবে কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত ডুমুরিয়া বাজার¯’ আজিজ শেখের ছেলে মোঃ সোহাগ হোসেন প্রাণ কোম্পানির পরিবেশক হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি কম বেচাকিনা ও তার বিবিধ আচারনে ক্ষুব্ধ হয়ে হয়ে পড়ে কোম্পানি। এতে সে আর ডিলারশিপ পাব না,এমনটি ধারণা করে কোম্পানির লোকজনের সাথে খারাপ আচরণ করতে থাকে সোহাগ।ঘটনার দিন গত ৮ ফেব্রুয়ার সকালে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পৌছালে সোহাগ, সাব্বির ও শফিকুল খান সহ ৩/৪ জন মিলে কোম্পানির এরিয়া ম্যানেজার জহির উদ্দিনকে চড় থাপ্পড় শুরু করলে সে পালাতে সক্ষম হয়। এরপর মামুন ও আব্দুল হাইকে বাঁশের লাঠি দিয়ে বেপরোয়া মারপিট করে। ঘটনা প্রসঙ্গ ওসি কনি মিয়া বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামি গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
দিঘলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠিত
দিঘলিয়া প্রতিনিধি:
গতকাল বিকাল ৫ ঘটিকায় দিঘলিয়া প্রেসক্লাব চত্বরে দিঘলিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্টিত হয়। শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার ও দিঘলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা খান নজরুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির মধ্যে উপস্হিত থেকে শপথ বাক্য পাঠ করেন, নব নির্বাচিত কমিটির সভাপতি মো: শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম, সহ-সভাপতি এস এম ওয়াহিদ মুরাদ, সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ-সম্পাদক মো: মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াসিক উল্লাহ হুসাইনী, দপ্তর সম্পাদক মো: আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মো: সালাহউদ্দিন মোল্লা, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: রানা মোল্লা, কার্য্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান।
শপথ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম শামসুন্নাহার, দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম, হাবিবুর রহমান মল্লিক, সাবেক জেলা ছাএলীগ নেতা মো: আমিনুর রহমান, যুবলীগ নেতা গাজী আ: রহিম, এম এম ফরহাদ হোসেন, শেখ সাইদুর রহমান, কে এম তহিদুজ্জামান, গাজী ইমরান, মুসা গাজী প্রমুখ।
পাইকগাছা ও কয়রায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন পাইকগাছা উপজেলা এবং পৌরসভা ও কয়রা উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে ।গতকাল বিকাল পাঁচটায় পাইকগাছা উপজেলা অস্থায়ী কার্যলয়ে আলহাজ্ব ক্বারী আব্দুর রহমান এর সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা, পৌরসভা শাখা, এবং কয়রা উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য পাইকগাছা উপজেলায় ক্বারী আব্দুর রহমান কে সভাপতি এবং মাওলানা কবিরুল ইসলামকে সক্রেটারী করে পাইকগাছা উপজেলা কমিটি এবং মাওলানা আসাদুজ্জামান তুহিনকে সভাপতি এবং মুঃ ফারুক খলীফাকে সেক্রেটারি করে পাইকগাছা পৌরসভা শাখার কমিটি ঘোষনা করা হয় ।কয়রা উপজেলায় আশরাফ আলীকে সভাপতি এবং মাওঃ আবু মুছা এবং মোঃ শফিকুল ইসলামকে সহ সভাপতি ও মোঃ আহসান উল্লাহকে সেক্রেটারি করে কয়রা উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।সম্মেলনে প্রধানঅতিথির বক্তব্য পেশ করেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, সহ-সভাপতি শাইখুল ইসলাম বিন হাসান, জেলা শাখা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জেলা প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ হামিদী প্রমুখ।
বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী পালিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। রবিবার(১২ফেব্রুয়ারী) সকালে জাতীয় সাংবাদিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করে। সংস্থার বাগেরহাট জেলা শাখার সভাপতি এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সিনিয়ার সহ সভাপতি এস এম রাজ, সহ সাধারন সম্পাদক আলামীন খান সুমন, অর্থ সম্পাদক আরিফ ঢালী, দপ্তর সম্পাদক আব্দুলা আল ইমরান,প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন আহম্মেদ, শিক্ষা ও জনকল্যান সম্পাদক নকীব মিজানুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিঠু, সহ শিক্ষা ও জনকল্যান সম্পাদক সেকেন্দার মোড়ল, সহ ক্রিড়া ও সংস্কৃতিক সম্পাদক হানিফ শিকদার প্রমুখ।
মহেশপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
বিএনপি,জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্র মুলক অপরাজনীতির বিরুদ্ধে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দাহ বাজারে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমানউল্লাহ হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের আনিচুজ্জামান টিপু, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধা. উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদ মেহেবুব রনজু,জেলা পরিষদের সাবেক সদস্য আশরাফুন নাহার শিউলী, খবির উদ্দীন,উপজেলা যুবলীগের ডুগ্ন আহবায়ক ইয়াবুক আলী মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।
কয়রায় ৫ দিন ব্যাপী স্কাউট সমাবেশ ও মহাতাবু জলসার উদ্বোধন
কয়রা (খুলনা) প্রতিনিধি
যোগ্য নেতৃত্ব ও স্মার্ট বাংলাদেশ গড়তে স্কাউটিং এই থিম নিয়ে বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার উদ্যোগে ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশ ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবার সকাল ১০ টায় মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক ও সরকারি মডলে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলার শাখার সহ-সভাপতি ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করেন কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম)। সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে স্কাউটদের উদ্যেশে বলেন, স্কাউটের মূল লক্ষ্য হলো স্থানীয়, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তাকে সুন্দর চরিত্র গঠন তার মনন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। স্কাউটের মটো হলো সেবা। তাবুবাসে স্কাউট সদস্যরা সামাজিক কার্যক্রম, দূর্নীতি মুক্ত সমাজ গড়া ও নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তুলাসহ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানুষ হওয়ার শিক্ষা অর্জন করতে শিক্ষতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলার কমিশনার এস নুর মোহাম্মাদ মোস্তফা, সহ-সভাপতি শহীদ সরোয়ার, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক এসএম এস্কেদার আলী, সহকারি কমিশনার দীপক কুমার মিস্ত্রি, লক্ষী রানী রায়,জেলা স্কাউটস লিডার আঃ রাজ্জাক,শামীম আখতার প্রমুখ। ৫ দিন ব্যাপী এই স্কাউটস সমাবেশে উপজেলার ৪৩ টি মাধ্যমিক ও মাদ্রাসার ৩৪৪ জন স্কাউটার শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী, আনোয়ার পাশা ও সেলিনা পারভীন বুদ্ধিজীবিদের নামে সাব ক্যাম্পে অংশ গ্রহন করেছেন।
কয়রার পাথরখালী মিলনী যুব সংঘের উদ্যোগে বসতবাড়ি উচু করন কাজের উদ্বোধন
কয়রা(খুলনা) প্রতিনিধি
সুন্দরবন কোয়ালিশন কয়রা সহযোগিতায় উত্তর বেদকাশী ইউনিয়নের পাথর খালী মিলনী যুব সংঘের উদ্যোগে বেড়িবাঁধ উচু করন ও জেলেপাড়ার ভিট উঁচু করনের কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকাল ১০ টায় এ কাজের উদ্বোধন করেন উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রেজাউল করিম কারিম, অশোক কুমার শীল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার মন্ডল, সিএনআরএসের টেকনিক্যাল অফিসার মোঃ আব্দুল মালেক,পাথরখালী মিলনী যুব সংঘের উপদেষ্টা মোঃ ইব্রাহীম খলিল, মোঃ দেদারুল ইসলাম সংগঠনের সভাপতি অভিজিৎ মহলদার, সাধারণ সম্পাদক দীনবন্ধু মন্ডল কোষাধ্যক্ষ নাজমুল হুদা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার বলেন, পাথরখালী বেড়িবাঁধের উপর জেলে পল্লীর মানুষের কোন জায়গা জমি নেই। তারা বেড়িবাঁধের পাশে বসবাস করে থাকে প্রতিনিয়ত জোয়ারের পানিতে তাদের ঘরবাড়ি তলিয়ে যায়। তাই পানি থেকে পরিত্রান পাওয়ার জন্য বসতবাড়ির ভিটা উচু করনের কাজ করা হচ্ছে। এতে করে তারা সাধারণ ভাবে জীবন যাপন করতে পারবে। কাজের উদ্বোধন শেষে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সরদার নুরুল ইসলাম কোম্পানী বলেন,মিলনী যুব সংঘের মাধ্যেম যে কাজটা করা হচ্ছে তা খুবই ভালো কাজ। তাদের কাজের ব্যাপারে ইনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক এমপি’র জন্মদিন পালন
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা ডা. জর্জ উইলিয়াম বিগবাই’র স্মরণ সভা এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপির জন্মদিন পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেনের আয়োজনে রেডিও নলতা’র সভ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নলতা হাসপাতালের সুপারিনটেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদ বাপ্পির সভাপতিত্বে রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ারের সঞ্চলনায় সংবর্ধিত অতিথি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। অন্যান্যদের মধ্যে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আখছেদুর রহমান, ডাঃ সুব্রত কুমার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ফাউন্ডেশনের ঢাকা অফিসের সেক্রেটারী আতিয়ার রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হুসাইন, এমজেএফ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, যুবলীগ নেতা জাহিদ হোসন, সাইফুজ্জামান টুটুল, ছাত্রলীগ নেতা ফিরোজ হোসেন, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশন, প্রস্থথেটিক এন্ড অর্থ পেডিক্স সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেবআলী, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান।
ঘরে তোলার আগেই দুর্বৃত্তের আগুনে পুড়লো বর্গা চাষির সরিষা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেলো সদ্য ক্ষেত থেকে তোলা সরিষা। রোববার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঈদগাহ বাজার সংলগ্ন জুঁইকুড়া বিলের পাশে জড়ো করে রাখা সরিষায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত বর্গা চাষি নূর ইসলাম সখিপুর ইউনিয়নের কোড়া গ্রামের বাসিন্দা। তার দাবি, আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে তার। তবে কে বা কারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে জানেন না তিনি।
নূর ইসলাম বলেন, ‘ভোরে লোকজনের চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যাই। দেখি আমার সাত বিঘা জমি থেকে তুলে জড়ো করে রাখা সরিষায় আগুন জ্বলছে। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করলেও বেশকিছু সরিষা পুড়ে গেছে। তবে কিছু সরিষা অক্ষত আছে।’
তিনি আরও বলেন, ‘কয়েক বছর জমি বর্গা নিয়ে সরিষার আবাদ করছি। গত দুবছর আবাদ ভালো না হওয়ায় ঋণের মুখে পড়েছিলাম। চলতি বছর সরিষার ভালো ফলনে ঋণ শোধের আশা করেছিলাম। আগুনে সে স্বপ্ন শেষ। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানাচ্ছি।’
স্থানীয় বাসিন্দা মীর আব্দুল হান্নান বলেন, ‘সরিষা চাষি নূর ইসলাম অত্যন্ত দরিদ্র। তার জড়ো করে রাখা সরিষায় আগুন দেখে নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হই। গুদাম থেকে প্রায় ৫০ শতাংশ সরিষা পুড়ে নষ্ট হয়েছে।’
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চা প্রয়োজন
-শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চা প্রয়োজন। জয় পরাজয় বড় বিষয় নয়, খেলাধুলায় অংশগ্রহণই মূখ্য বিষয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে একমাত্র মাধ্যম হলো খেলাধুলা।
প্রতিমন্ত্রী রবিবার বিকালে খুলনার রেলিগেটস্থ গভ: ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করেন। ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন বেশি হয়। যার প্রমাণ পদ্মাসেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেল। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন।
গভ: ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মুন্সী ছালাহউদ্দিন জুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আঞ্চলিক উপপরিচালক খো. রুহুল আমীন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
৫০০ শয্যার খুমেক হাসপাতালে রোগী তিন গুণ, মেঝেতেই চিকিৎসা
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে শয্যা সংখ্যা ৫০০। তবে হাসপাতালে প্রতিদিনই ভর্তি রোগী থাকছে প্রায় তিন গুণ। প্রয়োজনের তুলনায় কম শয্যা থাকলেও রোগীদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে এ হাসপাতালকে। চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ও জনবল সংকটও প্রকট। ফলে রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন আবু সাইদ। বেড না পেয়ে হাসপাতালের মেঝেতে সিঁড়ির নিচের জায়গায় মাদুর পেতে চিকিৎসা নিচ্ছেন। সাইদের বাবা মুনসুর বলেন, ‘রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সাইদের গায়ে পড়ে। এতে সাইদ মাথায় আঘাত পায়। এখানে নিউরো ডাক্তার দেখছেন। হাসপাতালে কোনও বেড ফাঁকা নেই। রোগীরা বাধ্য হয়ে মেঝেতে থাকছে। অন্য কোথাও জায়গা না পেয়ে সিঁড়ির নিচে থাকছি।’
রোগীদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সময়মত ডাক্তার পান না। কখনও কখনও কক্ষে নার্স বা ডাক্তার থাকেন না।
এই হাসপাতালে আসা কারীমা আক্তারও বেড পাননি। থাকছেন নিচতলার মেঝেতে। তার খালা আনজিরা বেগম বলেন, ‘এখানে মেয়েকে আনার পর ডাক্তার পেতে ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়।’
খুমেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতাউর রহমান বলেন, ‘এখানে প্রতিদিনই ১২০০ থেকে ১৪০০ রোগী ভর্তি থাকেন। বৃহস্পতিবার এখানে ১৩০০ ও শুক্রবার ১২০০ রোগী ভর্তি ছিলেন। বিছানা নেই জানানোর পরও রোগীকে নিয়ে মেঝেতে থেকে চিকিৎসা করান স্বজনরা। এছাড়া আউটডোর বিভাগে দেড় হাজার থেকে দুই হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ১০টি জেলার রোগীদের চিকিৎসার জন্য এ হাসপাতালে পাঠানো হয়। ফলে এখানে রোগীর চাপ বেশি। হাসপাতালে চিকিৎসকের ২৮৮টি পদের মধ্যে ৮১টি শূন্য রয়েছে। তত্ত্বাবধায়কের পদও শূন্য। আটটি পদের বিপরীতে পাঁচ জন সিনিয়র কনসালটেন্ট, ৪৪টি পদের বিপরীতে ৩১ জন রেজিস্ট্রার এবং ৯১টি পদের বিপরীতে ৬৩ জন ডেপুটি রেজিস্ট্রার রয়েছেন।
হাসপাতালে এখন ৫৫টি পদের বিপরীতে ৪৩ জন ইনডোর কর্মকর্তা, ৩৬টি পদের বিপরীতে ২৯ জন আউটডোর কর্মকর্তা এবং ছয়টি পদের বিপরীতে চারজন জরুরি কর্মকর্তা রয়েছেন। বর্তমানে এখানে ১৬টি বিভাগের অধীনে ৩১টি ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। অ্যানেসথেসিয়া বিভাগে ৩৮টি পদের বিপরীতে কর্মরত আছেন পাঁচজন চিকিৎসক। হাসপাতালে ১০টি পদের বিপরীতে দুজন অপারেশন থিয়েটার অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ করা হয়েছে। ছয়টি পদ থাকা সত্ত্বেও হাসপাতালে নেই কোনো আইসিইউ অ্যানেস্থেসিওলজিস্ট।
এ হাসপাতালে দুটি অপারেশন থিয়েটার রয়েছে। একটি জরুরি রোগীদের জন্য এবং অন্যটি সাধারণ রোগীদের জন্য। হাসপাতালের দুটি অপারেশন থিয়েটারের পাঁচটি বেডে গড়ে প্রতিদিন ২৭ জন রোগীর অস্ত্রোপচার হয়।
রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের দুটি সিটিস্ক্যান মেশিনের মধ্যে একটি, এক্স-রে মেশিন এবং ছয়টি আলট্রাসনোগ্রাফি মেশিনের মধ্যে দুটি কাজ করছে না। এছাড়া রেডিওথেরাপি বিভাগের রেডিয়েশন থেরাপি মেশিন প্রায় এক দশক ধরে অব্যবহৃত পড়ে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন না হওয়ায় খুলনা অঞ্চলের ক্যান্সার রোগীরা হাসপাতালে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।
হাসপাতালের রেডিওথেরাপি ও অনকোলজি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ১ হাজার ৬০০ ক্যান্সার রোগী সেখানে চিকিৎসা নিলেও তাদের কেউই রেডিওথেরাপি পাননি।
জানা গেছে, রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুকিতুল হুদা বলেন, ‘ক্যান্সার রোগীরা তিন ধরনের চিকিৎসা পান- কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি। হাসপাতালে রোগীরা কেমোথেরাপি ও সার্জারি করতে পারেন। আমরা রেডিওথেরাপি দিতে পারি না। রেডিওথেরাপির জন্য একটি মেশিন দেওয়া হয়েছিল। কিন্তু জায়গার অভাবে সেটিকে বাক্সের বাইরেও আনতে পারিনি। ফলে যেসব রোগীদের রেডিওথেরাপির প্রয়োজন তাদের ঢাকায় পাঠানো হচ্ছে।’
খুমেক হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, ‘হাসপাতালে মাত্র ৫০০ শয্যা আছে। কিন্তু এখানে প্রায় দেড় হাজার রোগী ভর্তি আছেন। ফলে হাসপাতালের বারান্দাসহ কোথাও জায়গা খালি নেই। এতো বিপুল সংখ্যক রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই।’
তিনি বলেন, ‘হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটি তৈরি হলে স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি দেবে। হাসপাতালের রোগীদের তখন ঢাকায় পাঠানো হবে না।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে মহানগরীর বয়রা এলাকায় ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা হাসপাতাল প্রতিষ্ঠা হয়। ১৯৯২ সালে এটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নীত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ২০০৮ সালে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে ৫০০ শয্যায় উন্নীত করে।
কুয়েটে মানষিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ মানষিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “খড়াব ণড়ঁৎ খরভব, চৎড়ংঢ়বৎ ওহ খরভব” (লাভ ইওর লাইফ, প্রসপার ইন লাইফ) প্রতিপাদ্যে ১২ ফেব্রুয়ারি ররিবার রোকেয়া হলের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজ, যশোর এর সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. রেজাউল করিম এবং সভাপতিত্ব করেন রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সুহেলী সায়লা আহমেদ। সেমিনারে বিশ^বিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা অংশগ্রহন করেন।
চিকিৎসা সুবিধা না থাকায় হুমকিতে নারীস্বাস্থ্য
সাতক্ষীরা প্রতিনিধি
নোনা জলে ভরা দক্ষিণাঞ্চলের জনজীবন। যেখানে মিঠা পানি দুষ্প্রাপ্য। এমনি একটি গ্রাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী। বিস্তীর্ণ এলাকাজুড়ে চিংড়ির ঘের। চারিদিকে লবনাক্ত পানি, যা স্বাভাবিক মাত্রার চেয়ে কয়েকগুণ বেশি।
উপজেলা সদর থেকে এই গ্রামের দূরত্ব ৩০ কিলোমিটারের বেশি। যেখানে ২৯ হাজারের বেশি মানুষের বাস। যাদের বেশিরভাগই নিম্নবিত্ত। মিঠা পানির উৎস না থাকায়, কিনে আনতে হয় পয়সা খরচ করে। ঘরের অন্যান্য কাজের লবণাক্ত পানিই ব্যবহার করেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, প্রতি লিটার খাবার উপযোগী পানি এক টাকা দরে কিনে আনতে হচ্ছে তাদের।
লবনাক্ত পানি বেশি ব্যবহার করায় নানা জটিল রোগে ভুগছে এই অঞ্চলের মানুষ। আর সবচেয়ে বেশি আক্রান্ত নারী ও শিশুরা। এসব রোগের চিকিৎসা নিতে দূরের ডাক্তারের কাছে যাবারও সুযোগ নেই তেমন। ভালো যাতায়াত ব্যবস্থা না থাকায় কমিউনিটি ক্লিনিকই তাদের ভরসা।
সাতক্ষীরা জেলার সিভিল সার্জন সবিজুর রহমান জানান, প্রাথমিক পর্যায়েই এসব রোগের চিকিৎসা নিলে, জটিল হওয়ার শঙ্কা থাকেনা। তাই দূর্গম এলাকায় সরকারি হাসপাতাল স্থাপনের পরামর্শ তার। এছাড়া উপকূলয়ী পর্যায়ে স্বাস্থ্যসেবা নিয়ে গবেষণা হওয়া উচিত। তাদের কি কি প্রয়োজন। তাহলে তাদের সঠিক চিকিৎসা সেবা দেয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। তবে সংশ্লিষ্টরা বলছেন, এসব সমস্যা সমাধানে দরকার এই জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন।
খুলনা ডায়াবেটিক হাসপাতাল পূর্ণাঙ্গরূপে আন্ত:বিভাগ চালু করার লক্ষ্যে স্বারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা ডায়াবেটিক হাসপাতাল পূর্ণাঙ্গরূপে আন্ত:বিভাগ চালু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে সহায়তা চেয়ে রবিবার খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের মাধ্যমে স্বারকলিপি ও সম্মাননা স্মারক প্রদান করেন খুলনা ডায়াবেটিক সমিতির আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান। এসময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মফিদুল ইসলাম টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, কাজী কামাল হোসেন, আসাদুজ্জামান রাসেল, ড. সাইদুর রহমান, মোঃ আলমগীর সরদার, ফেরদৌস হোসেন লাবু, মোঃ মোতালেব মিয়া, বুলবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সুন্দরবনে ৬ হরিণ শিকারি আটক
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ থেকে মাত্র একদিনের ব্যবধানে ৬ চোরা শিকারিকে আটক করেছে বনবিভাগ। শনিবার সন্ধ্যায় চাদঁপাই রেঞ্জের ঢাংমারী এলাকা থেকে একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ৭ কেজি হরিণের ও ৯ কেজি কচ্ছপের মাংসসহ এই ৬ চোরা শিকারিকে আটক করে বনরক্ষীরা।
এরআগে শুক্রবার রাত ১১টায় শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সরাভাঙা এলাকা থেকে একটি হরিণের মাথা ও হরিণ শিকারের বেশকিছু সরঞ্জামসহ দুই চোরাশিকারী আটক হয়। আটক ৬ চোরাশিকারীরা হলেন খুলনার ডুমুরিয়া এলাকার অনাথ বিশ্বাস, শ্রীপদ সরকার, শুভ বিশ্বাস, মোসলেম শেখ, সাতক্ষীরার তালার দীপক অধিকারী ও বাগেরহাটের মোংলার সালাম গাজী। এসময়ে সমির নামে মোংলার এক চোরাশিকারী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এই ৬ চোরা শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর বন বিভাগ রবিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, একদল চোরাশিকারী সুন্দরবন থেকে ফিশিং ট্রলারে করে হরিণের মাংস নিয়ে লোকালয়ে ফিরছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় চাদঁপাই রেঞ্জের ঢাংমারী এলাকায় একটি ফিশিং ট্রলারে অভিযান চালানো হয়। এসময়ে ৬ চোরা শিকারীকে ৭ কেজি হরিণের ও ৯ কেজি কচ্ছপের মাংসসহ আটক করা হয়। অভিযান চলাকালে এক চোরাশিকারী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ওই শিকারীকে আটকের চেষ্টা করা হচ্ছে। রবিবার দুপুরে এই ৬ চোরশিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। সুন্দরবনে চোরাশিকারীদের তৎপরতা বন্ধে টহল জোরদার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বিওয়াইসিইফ’র চেয়ারম্যানের সাথে এক্স ক্যাডেট খুলনার সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইয়োথ ক্যাডেট ফোরাম’র (বিওয়াইসিইফ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হক এর সাথে খুলনার এক্স ক্যাডেটদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর একটি অভিযাত হোটেলে এ সৌজন্য স্বাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর রিসার্সার মীর কবির। এ সময় সুন্দরবন রেজিমেন্টের এক্স ক্যাডেট এসএম ইব্রাহিম খলিল, আবু সালাম, আসাফুর রহমান কাজল, মেহেবুব হাসান (মামুন), মো. মুশফিকুর রহমান মেহেদী, মো. আমিনুল ইসলাম, মোঃ এজাজ আহমেদ, মো. শেখ রুশাদ, মোঃ ইমরান বন্দ, নাঈম মিয়া প্রমুখ। এর আগে গত শুক্রবার বাংলাদেশ ইয়োথ ক্যাডেট ফোরাম’র (বিওয়াইসিইফ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হক সপরিবারে সুন্দরবন ভ্রমনে আসেন। সুন্দরবন ভ্রমন শেষে তিনি তার প্রাণের সংগঠন বিএনসিসি এর এক্স ক্যাডেটদের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন।










































