খুলনা মহানগর শ্রমিক লীগের বর্ধিত সভা আজ
খবর বিজ্ঞপ্তি
আজ রবিবার দলীয় কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উক্ত বর্ধিত সভায় খুলনা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ, এবং খুলনা মহানগর শ্রমিক লীগের অন্তর্গত সকল জাতীয় ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, সিবিএ, যুব শ্রমিক লীগ, পেশাজীবী শ্রমিক লীগ, ওয়ার্ড ও ইউনিট শাখার সভাপতি, সাধারণ সম্পাদক/ আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিবদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহবান জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি
ডুমুরিয়া প্রতিনিধি
সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। তিনি ক্ষমতায় থাকলে দেশের প্রান্তিক পর্যায়ে বেশি উন্নত হয়। যে কারণে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌছে গেছে। এজন্য তিনি উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি গতকাল শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গ্রামীন অবকাঠামো উন্নয়ন দুযোর্গ ব্যবস্থ্যপনা বিভাগের অধীনে হেরিং বন্ড ও ব্রীজ নির্মান কাজের ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন । পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরজিত বৈধ্য। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এস এম সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাফ হোসেন, পল্লী শ্রী কলেজের অধ্যক্ষ সুভাষ সরদার, ইউপি সদস্য দেবব্রত সরদার, ঠিকাদার মাসুদ আলম প্রমুখ। । উল্লেখ্য ২০- ২১ অর্থবছরে গ্রামীন অবকাঠামো উন্নয়নে ৮০ লাখ ৩৯ হাজার ৫৫২ টাকা ব্যয়ে মাদারতলা পুুলিশ ক্যাম্পের পাশে ব্রীজ নির্মান ও চলতি অর্থ বছরে শোভনা পাড় মাদারতলা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় হতে নিউটন মন্ডলের ঘের অভিমুখি ৮৪ লাখ ৪১ হাজার ৭শত টাকা ব্যায়ে হেরিং বন্ড রাস্তা নির্মান করা হয়েছে।
জমি আত্মসাৎ এর জন্য কালীগঞ্জে মানসিক ভারসাম্যহীন চাচাকে কুপিয়ে জখমের ঘটনায় ভাইপো আটক
কালীগঞ্জ প্রতিনিধি
জমি আত্মসাৎ এর ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন আপন ছোট চাচাকে ঘরে আটকে রেখে উপযুপুরী কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় মেহেদী হাসান ওরফে রোমান নামে ১ ভাইপোকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধ কাটি গ্রামে গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় এ ঘটনা ঘটে। আটকৃত মেহেদী হাসান ওরফে রোমান (২৫) উপজেলার বন্দকাটি গ্রামের মৃত মোয়াজ্জিন মোড়লের পুত্র।
উক্ত ঘটনায় হাসপাতালে ভর্তি গুরুতর আহত মানসিক ভারসাম্যহীন মোশারফ মোড়লের ভগ্নিপতি কালিকাপুর গ্রামের গ্রাম্য ডাক্তার অলিউল্লাহ বাদী হয়ে শনিবার থানায়১ টি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। থানা সূত্রে এবং বন্ধ কাঠি গ্রামের গ্রাম্য পুলিশ নুর ইসলাম, ইউপি সদস্য খলিল সরদার, লাইলী পারভীন সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান বনদ কাটি গ্রামের মৃত মনসুর আলী মোয়াজ্জিন মোড়ল এবং মোশারফ মোড়ল নামে ২পুত্র এবং ৪ কন্যা রেখে মারা যায়। বাবার মৃত্যুর আগে ভূমি খোর মোয়াজ্জিন মোড়ল বাবার নিকট থেকে সব সম্পত্তি লিখে নিয়ে আত্মসাৎ করে। বাবার রেখে যাওয়া ছোট পুত্র মোশারফ মোড়লের নামে ৮৫ বিঘা সম্পত্তি বড় ভাই মোয়াজ্জেম মোড়ল এবং তার পুত্র মেহেদী হাসান রোমান, রাসিক মোড়ল কৌশলে লিখে নেয়। বিষয়টি জানাজানি হওয়ার পরে শুক্রবার রাত আনুমানিক৮টার সময় পূর্ব পরিকল্পিতভাবে মানসিক ভারসাম্যহীন চাচা মোশারফ কে একটি ঘরে আটকে রেখে মেহেদী হাসান রোমান তার ভাই রাসিক মোড়ল তার মা নাসরিন নাহার, রাইসুল গাজী, ইতি পারভিন মিলে বেধড়ক কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় গ্রামবাসীর খবরে স্থানীয় গ্রাম্য পুলিশ নুর ইসলাম, ইউপি সদস্য খলিল সরদার, লাইলী পারভিন সহ গ্রামবাসী রক্তাক্ত আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে এবং ঘটনাস্থল থেকে মেহেদী হাসান রোমানকে আটক করে পুলিশের সোপাদ্ করে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার্স ইনচার্জ মামুন রহমান সাংবাদিকদের জানান উক্ত ঘটনায় মামলা নিয়ে ১জনকে আটক করা হয়েছে বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
একুশে বইমেলা, খুলনা’র ৪র্থ দিন
খবর বিজ্ঞপ্তি
শনিবার ছিলো একুশে বইমেলা, খুলনা’র ৪র্থ দিন । ক্রেতা দর্শকদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত। বইমেলার মঞ্চে আজকের প্রথম সাংস্কৃতিক আয়োজনে ছিল নতুন তারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার শিল্পীদের পরিবেশনা। আবৃত্তি অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘আবৃত্তিকুঞ্জ’ এর বাচিক শিল্পীবৃন্দ । পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘সৃষ্টিধারা’ ও ‘দ্রোহী’ সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। মেলায় আগত উল্লেখযোগ্য সংখ্যক দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হিমাংশু বিশ্বাস ও সামিয়া আক্তার নীতু।
উপকূলে সমন্বিত পানি ব্যবস্থাপনা ও জীবন মান উন্নয়নে কাজ করছে লিডার্স
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
উপকূলে সমন্বিত পানি ব্যবস্থাপনা ও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স। ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল সাড়ে দশটায় লিডার্স পানি ব্যবস্থাপনা ও মানুষের জীবন মান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ ২০২৩ পাওয়ায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়।
উক্ত মিট দ্যা প্রেসে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, মিট দ্যা প্রেসে মূল বক্তব্য উপস্থাপন করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সদস্য, সাংবাদিক ও শিক্ষক রনজিত বর্মণ সহ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব এবং অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মূল বক্তব্য তুলে ধরে বলা হয়, গত ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার আবুধাবীতে এক জমকালো অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের হাত থেকে জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ ২০২৩ গ্রহণ করেছেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
মূল বক্তব্যে আরও বলা হয়, লিডার্স ২০০৩ সাল থেকে উপকূলীয় এলাকায় সুপেয় পানি ও কৃষিকাজে সেচের পানির সংকট নিরসনে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স ১৮৫টি রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, ৬৫টি পিএসএফ, ১০টি এমএআর, ৫২৫০টি বায়োস্যান্ড ফিল্টার স্থাপন, ২১টি পুকুর খনন ও ২টি রিভার্স অসমোসিস স্থাপন করেছে। এছাড়াও কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থাপনায় উন্নতির জন্য ৭টি গভীর নলকূপ স্থাপন, ৩টি খাল খনন এবং ৬৯টি মিনি পুকুর খনন করেছে। লিডার্স-এর বাস্তোয়িত কার্যক্রমের ফলে কমপক্ষে ১৫,৮৮১ পরিবারের মাঝে নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিত হয়েছে এবং ভূ-পৃষ্ঠের ও কম লবণাক্ত ভূগর্ভস্থ পানির সর্বোত্তম ব্যবহারের কারণে প্রায় ৫০০ একর জমি শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদনের আওতায় এসেছে।
বন বিভাগের অফিসের চার পাশে ঘুরছে তিন বাঘ, আতঙ্কিত বনরক্ষিরা
স্টাফ রিপোটার, বাগেরহাট
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াচ্ছে। গেল ২৪ ঘন্টা ধরে বাঘ তিনটি অফিসের আাশপাশ এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বনরক্ষীরা দুটি বাঘের ছবি তুলতে সক্ষম হয়েছে। তবে বার বার ঘোরাঘুরি করায় আতঙ্ক বিরাজ করছে চান্দেশ্বর ফরেস্ট অফিসের ৫ বনরক্ষীর মাঝে।
চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তিনটি বাঘ আমাদের অফিস প্রাঙ্গনে ঢুকে পড়ে। পরে শনিবার দুপুর পর্যন্ত বাঘ গুলো দেখা গেছে। আমরা কয়েকবার দেখেছি বাঘ গুলোকে।
একবার বাঘ দেখা গেছে। এখনও বাঘগুলো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে। আমরাও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছি।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো সামসুল আরেফীন জানান, এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় কেইউজে’র বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য গোলাম মোস্তফা সিন্দাইনি, সাবেক সাধারণ সম্পাদক একে হিরু, জ্যোতির্ময় মল্লিক, আবুল বাশারের মাসহ সকল অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতি দাতারা হলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
সময় টিভি’র বার্তা প্রধানকে হয়রানির প্রতিবাদে কেইউজে’র বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
সত্য সংবাদ প্রকাশ করায় সময় টিভি’র বার্তা প্রধানকে পুলিশি হয়রানির প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। বিবৃতি দাতারা হলেন, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
পরিবারকে প্রাননাশের হুমকি: বিচারের দাবিতে ভুক্তভোগির বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেটে এক ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগি ফুলবাড়ীগেট এলাকার সোরাফ হোসেনের কন্যা আয়েয়া বেগম যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায় যোগিপোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রেলগেটের পাশে রেলওয়ের ডুবা জায়গা ভরাট করে দির্ঘ ৫০ বছর যাবত ভুক্তভোগি, তার পরিবার ও পরিজন নিয়ে বসবাস করে আসছিলো , উক্ত জায়গাটি ছিলো ময়লা আবর্জনা এবং নোংরা পানিনে ডোবা ছিলো, প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে উক্ত জায়গাতে বসবাসের উপযোগি করে কোন মতে মাথা গোজার ঠাঁই গড়েছিলো ভুক্তভোগি। রেলওয়ের কতিপয় অসাধু কর্মচারী মাধ্যমে গোপনে উক্ত জমিটি লিছ আনে আকবার মিয়া নামে এক ব্যক্তি । ভুক্তভোগি আয়েশা বেগম বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা যখন ভূমিহীনদের থাকার জায়গা করে দিচ্ছেন , ঘড়বাড়ি তৈরি করে দিচ্ছেন ঠিক তখনই আকবার মিয়া নামে এক ব্যক্তি উক্ত জমিটি রেলওয়ে থেকে লিছ এনে অধিক মুল্যে অপর এক ব্যক্তির কাছে বিক্রিয় করে দিচ্ছি বলে জানতে পারি, তিনি আরও বলেন আমাকে ও আমার অসহায় পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে উক্ত জায়গা ছেড়ে দেওয়ার জন্য । এ ব্যাপারে প্রশাসন , স্থানিয় জনপ্রতিনিধি সহ উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগি আয়েশা বেগম।
ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
তথ্য বিবরণী
ডিজিটাল নিরাপত্তা এজেন্সি , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সেমিনার শনিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম ।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, গতানুগতিক সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেমে আসার জন্য পরিবর্তনের যে মানদন্ড আছে তা অনুসরণ করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের বিষয়ে কাজ করছে বর্তমান সরকার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বর্তমান রূপই হচ্ছে আজকের ডিজিটাল বাংলাদেশ। ই-গভর্ন্যান্স, আইটি স্কিল, আইটি ইনফ্রাস্ট্রাকচার, আইটি ই›ডাস্ট্রি এ চারটি ভিত্তির ওপর একটি দেশের ডিজিটালাইজেশন নির্ভর করে। বর্তমানে আমাদের দেশে মোবাইল কানেকশন রয়েছে ১৫ কোটির ওপর এবং ব্রডব্যান্ড সেবা পৌছে গেছে ৪ হাজারেরও বেশি ইউনিয়নে। আমাদের সফটওয়্যার, হার্ডওয়্যার তৈরি করার মতো সক্ষমতা তৈরি হয়েছে। ফ্রিল্যান্সিং সেক্টরে নিরব বিপ্লব ঘটে যাচ্ছে। এমন অনেক ফ্রিল্যন্সার আছেন যাদের মাসিক আয় গড়ে ১০০০ ডলারের ওপরে। করোনাকালীন আমরা আমাদের ডিজিটালাইজেশনের সক্ষমতা দেখিয়েছি। সাইবার জগতে আমরা একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছি। সারা বিশে^ সাইবার নিরাপত্তায় আমাদের অবস্থান ৩২ তম।
তিনি আরো বলেন, সাইবার নিরাপত্তার জন্য আমাদের সচেতনতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের সাইবার সিকিউরিটি বিষয়ে অবহিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নজরুল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেন, স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী। কর্মশালায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহণ করে।
মহেশপুর সীমান্তে ১২ লক্ষ টাকাসহ ৩ ভারতীয় নাগরীক আটক
শামীম খান জনী,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন ভারতীয় নাগরিককে ১২ লাখ টাকাসহ আটক করেছে ৫৮ বিজিবি।
শনিবার সকালে উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাগর দাউদ বিশ্বাস, প্রাদনিয়া ও শিশু মিষ্টিকে আটক করে ৫৮ বিজিবি’র সদস্যরা। আটককৃতরা ভারতের মুম্বাই শহরের বাহারাট নগরের বাসিন্দা ও একই পরিবারের সদস্য ।
বিজিবি সূত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাগর দাউদ বিশ্বাস ও প্রাদনিয়া দম্পতিকে তাদের শিশুকন্যাসহ আটক করে। এসময় তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে বাংলাদেশি ১২ লাখ টাকা, সাতটি স্মার্টফোন, দুইটি হাতঘড়ি ও একটি ল্যাপটপ উদ্ধার কর হয় ।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক মাসুদ পারভেজ রানা জানান,দালালের মাধ্যমে তারা অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তারা। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
পাইকগাছায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করছে শেখ হাসিনা সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে এবং শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবে ততদিন এ দেশের মানুষ ভালো থাকবে। কোন মানুষ না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, উন্নত জীবন যাপন করবে। দেশের প্রতিটি মানুষের উন্নত জীবন যাপন নিশ্চিত করতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। সংসদ সদস্য বাবু শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী এলাকার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মানবিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ^াস, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, আওয়ামী লীগ নেতা সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ^াস, এসএম রেজাউল হক, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মসিউর রহমান, এসএম শাহবুদ্দীন শাহীন, শংকর দেবনাথ, বিভূতি ভূষণ সানা, নির্মল ঢালী, মঙ্গল মন্ডল, নির্মল অধিকারী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগ নেতা সায়েদ আলী কালাই, এমএম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, আব্দুল হালিম, নাজমা কামাল, টিএম হাসানুজ্জামান, ফরহাদুজ্জামান তুষার, দীপংকর মন্ডল, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান ও মাজহারুল ইসলাম মিথুন। অনুষ্ঠানে ২৮জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে ১৩ লাখ ৩০ হাজার টাকার মানবিক সহায়তার চেক প্রদান করা হয়।#
কয়রায় বাময়িা মাধ্যঃ বিদ্যালয়ে আবারও উপাধ্যক্ষ নজরুল সভাপতি নির্বাচিত
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় বামিয়া মন্ডল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সর্বসম্মতিক্রমে আবারও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন, উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম। তিনি এর আগেও উক্ত প্রতিষ্ঠানে স্থায়ী দাতা সদস্য ও বিশিষ্ঠ শিক্ষনুরাগী হিসেবে উক্ত প্রতিষ্ঠানে একই পদে নির্বাচিত হয়েছিলেন। জানা গেছে, ১লা ফেব্রুয়ারি অত্র প্রতিষ্ঠানে সভাপতি নির্বাচনের জন্য ৯ সদস্যসহ প্রিজাইডিং অফিসার ও সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ। সভায় সভাপতি নির্বাচনের জন্য আবারও উপাধ্যক্ষ নজরুল ইসলামের নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় তিনি আগামী ২ বছরের জন্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন। এদিকে কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম আবারও সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জিএম মোহসিন রেজা ও নিশিত রঞ্জণ মিস্ত্রী, কয়রা প্রেসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশিদ সহ সাংবাদিকবৃন্দ, জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, বাগালী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ সামাদ গাজী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
খুবিতে স্নাতক প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ৫দিনব্যাপী কর্মশালা শুরু হচ্ছে আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ৫ ফেব্রয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ৫দিনব্যাপী কর্মশালা শুরু হচ্ছে। সকাল ৯টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথাগতভাবে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। আইকিউএসি আয়োজিত ৫দিনব্যাপী কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ৫টি ব্যাচে ভাগ করে এই কর্মশালায় প্রতিদিন ৫টি সেশনে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে। এছাড়া উদ্বোধন দিনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুদ্রিত প্রথম আউটকাম বেজড এডুকেশন কারিকুলা (ওবিই) ও নবাগত শিক্ষার্থীদের জন্য মুদ্রিত প্রসপেক্টসেরও মোড়ক উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে।
ডুমুরিয়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
সভাপতি-নজরুল, সাংগঠনিক-ফারুক, কোষাধ্যক্ষ-গফ্ফার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে সদর ইউনিয়ন পরিষদ কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫০২ জন ভোটারের মধ্যে ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে চেয়ার প্রতিকে নজরুল ইসলাম গাজী ৩০৩, কোষাধ্যক্ষ আঃ গফফার শেখ ঢালাই মেশিন প্রতিকে ৩২১ ও সাংগঠনিক পদে ফারুক মল্লিক তালা প্রতীকে ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে আব্দুর রহিম গাজী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক গাজী, সহ সাধারণ সম্পাদক মুনতাজ সরদার, সহ সাংগঠনিক সম্পাদক বরিউল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক ফয়সাল গোলদার, প্রচার সম্পাদক সালাউদ্দিন সরদার, কার্যিনর্বাহী সদস্য ওবায়দুল্লাহ সানা ও বিল্লাল বিশ্বাস নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন প্রধান শিক্ষক এসএম সিরাজুল ইসলাম, সহকারী ছিলেন শিক্ষক আঃ বারী গোলদার ও দিলরুবা জাহান। এ সময় উপ¯ি’ত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু,এস আই আবু বক্কার ও আব্দুল কাইয়ুম জমাদ্দার।
দাকোপের চালনাতে বরুণের স্বর্ণলংকার দোকানে রাখা এসিড খেয়ে মুদি দোকানদার অসুস্থ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের চালনাতে বরুণের স্বর্ণলংকার দোকানে রাখা এসিড খেয়ে মুদি দোকানদার অসুস্থ। জানা যায় চালনা পৌরসভা এলাকার চুনকুড়ি খেওয়া ঘাট অভিমুখে অবস্থিত বরুণের সোনার দোকানের রাখা এসিড খেয়ে ননী মন্ডল অসুস্থ। দাকোপ উপজেলার চালনা বাজার লঞ্চঘাট এলাকার বাসিন্দা মৃত রতিন কান্তি মন্ডলের পুত্র ননী মন্ডল(৫০) গুরুত্বর অসুস্থ হয়ে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে। সরোজমিনে উপস্থিত হয়ে জানা যায়, ৪ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯ ঘটিকার সময় চুনকুড়ি খেওয়া ঘাট অভিমুখে বরুন সাহার স্বর্নলংকার দোকানে ননী মন্ডল অবস্থান করে। এলাকা বাসি সুত্রে আরো জানা যায় যে, প্রতিদিন সকালে উক্ত দোকানের মালিকের সাথে ননী মন্ডল চা পান করে। ঠিক প্রতি দিনের নেয় আজও ননী মন্ডল বরুণের দোকানে যায়। দোকানে গিয়ে জগে রাখা এসিড ক্যামিক্যাল জল (পানি) মনে করে, খেয়ে পেলে। তৎক্ষনিক ভাবে আশপাশের লোকজন তারাতারি করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনায় প্রেরণ করে।
জয়ন্ত কুমার রায়ের মা’র শ্রাদ্ধ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও প্রেসক্লাবের নেত্রীবৃন্দ
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও দাকোপ প্রেসক্লাবের সদস্য জয়ন্ত কুমার রায়ের মা’র শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলি খান। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) লাউডোবের খুটাখালি খেয়াঘাট এলাকায় আয়োজিত এ শ্রাদ্ধ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, খুলনা জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, দাকোপ প্রেসক্লাবের সভাপতি ও চালনা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ মহিদুল ভূঁইয়া শিপন, উপজেলা সেচ্চাসেবক লীগের আহবায়ক ও দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম রেজা, যুবলীগ নেতা রবার্ট হালদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শচিন্দ্রনাথ মন্ডল, সাবেক সিনিয়র সহ- সভাপতি স্বপন কুমার রায়, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, সদস্য মামুনুর রশীদ, প্রবীর রায় বাপ্পিসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রীবৃন্দ প্রমুখ।
দাকোপে আগামী ১৬ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
মোঃ শামীম হোসেন
খুলনার দাকোপে আগামী ১৬ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে দৌড় -ঝাঁপ শুরু কে হবে সভাপতি – সম্পাদক এই নিয়ে উপজেলা আওয়ামীলীগ নেতা- কর্মী ওয়ার্ড, ইউনিয়ন, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জানা যায় দাকোপে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দু পদে সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ৫ জন রীতিমত তাদের পক্ষে নেতা-কর্মীদের সমর্থন আদায়ে দিন-রাত মাঠ দাপিয়ে চলেছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন বলেন বাংলাদেশ আওয়ামী লীগের দাকোপ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে দাকোপ উপজেলায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক দৌড়-ঝাপ শুরু হয়েছে। এছাড়া সম্মেলন যাতে সফল ও সুন্দর হয় সেজন্য আমাদের ব্যাপক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করতে হচ্ছে। এদিকে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীদের দাবি ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক তাহলে যোগ্য নেতা নির্বাচিত হবে যারা আগামীতে দাকোপকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবে এবং দাকোপ উপজেলা আওয়ামীলীগ একটি শক্তিশালী সংগঠনে রুপদান করবে ত্যাগী ও সাহসী নেতৃত্বের বিকাশ গঠবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ কমিটির বাকি পদগুলোতে ত্যাগী নেতাদের দ্বারা সুসংগঠিত হবে। দাকোপের আওয়ামীলীগ প্রিয় নেতাকর্মীরা জানান আগামি ১৬ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপ উপজেলার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে দাকোপ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা,যার যার প্রিয় নেতাকে এগিয়ে রাখার লক্ষে, ব্যানার- তরণ, পোস্টারে প্রকাশ করছে তার প্রিয় নেতাকে পদ দেওয়ার জন্য। দাকোপ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারন মানুষের মতামতে ও অনেক নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়, দাকোপ উপজেলা আওয়ামী লীগের ১৬ফেব্রুয়ারী ত্রি-বার্ষিক সম্মেলন খুব ঝাঁক জমক ও সুন্দর পরিবেশে সম্পূর্ণ হবে বলে নেতা কর্মীদের মন্তব্য। এবার দাকোপ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে লড়ছে ৫ জন। সভাপতি পদে লড়ছে,১) দাকোপ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। ২)দাকোপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু পরিবারের সন্তান শেখ যুবরাজ। সাধারণ সম্পাদক পদে লড়ছে, ১) দাকোপ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারন সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিনায় কৃষ্ণ রায়।
২) দাকোপ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক কৈলাশ গঞ্জ ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মিহির কুমার মন্ডল।
৩) যুবলীগের সভাপতি বার বার নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়। ৪) দাকোপ উপজেলা আওয়ামী লীগের নেতা, সাবেক জেলা পরিষদের সদস্য কে এম কবির হোসেন। ৫) দাকোপ উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনিক সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়। দাকোপ প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ভূঁইয়া শিপন বলেন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলের পরিশ্রমি নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ও সু-সংগঠক আলহাজ্ব শেখ আবুল হোসেন আবুল ভাইকে আবারও সভাপতি হিসাবে দেখতে চাই। অপরদিকে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নিহার মন্ডল বলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগকে সাজাতে হলে বঙ্গবন্ধু পরিবারের সন্তান লাউডোব ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান শেখ যুবরাজের বিকল্প কিছু নাই। কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরোজিত রায় কুঞ্জু বলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির মন্ডলকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। একই ভাবে দাবি করছে দাকোপ উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা তাদের প্রাণের নেতা উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়কে আবারো সাধারণ সম্পাদক পদে দেখতে চায়। বাজুয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিন্স বিশ্বাস বলেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়কে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। এলাকা ঘুরে দেখা যায় দাকোপে এবার কমিটি গঠন নিয়ে নেতা- কর্মীরা খুবই ব্যস্ত সময় পার করছে প্রার্থী সংখ্যা বেশি থাকায় পোষ্টার প্যানায় ছেয়ে গেছে সমস্ত দাকোপ। তাই দাকোপের মানুষ ১৬ ফেব্রুয়ারী ত্রি-বার্ষিক সম্মেলনে কে হবে, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক দেখার অপেক্ষায় প্রহর গুনছে রীতিমত।
মহেশপুরে পাট গুদামে আগুন লেগে আট লক্ষাধিক টাকার ক্ষতি
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার পাতিবিলা বিলপাড়া গ্রামে পাট গুদামে আগুন লেগে প্রায় ২৫০ মণ পাট পুড়ে সাবার হয়েছে। এতে একই গ্রামের গুদাম মালিক শাহাজাহান আলীর প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শনিবার সকাল ১০ টায় দিকে এঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রতিবেশিরা জানান, গুদাম মালিক শাহাজান আলী ৫ বছরের নাতি গ্যাস লাইট নিয়ে খেলা করার সময় অসাবধানতা বসত আগুনের সূত্র পাত হয়।
মহেশপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সকালে পাট গুদামে আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস কমীরা। পরে দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গুদামের অধিকাংশ পাট পুড়ে সাবার হয়েছে।
অভয়নগরে শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার-
যশোরের অভয়নগর উপজেলায় শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের সইতে না পেরে এক গৃহবধূ ট্রেনের নীচে ঝাঁপদিয়ে আত্মহত্যা করেছেন। বাবার সাথে মোবাইলে কথা বলতে বলতে শনিবার দুপুর বারটার দিকে উপজেলার রাজঘাট রেলক্রসিংয়ের পাশে খুলনাগামী বেতনা ট্রেনের নীচে ঝাঁপদিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত গৃহবধুর নাম সুমাইয়া বেগম (২২)। তিনি উপজেলার বাঘুটিয়া গ্রামের আলী হোসেন চুন্নির ছেলে রকি শেখের স্ত্রী এবং খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙা গ্রামের মহিরুল ইসলামের মেয়ে।
নিহতের পিতা মহিরুল ইসলাম বাবলু জানান, গত তিন বৎসর পুর্বে রকির সাথে সুমাইয়ার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর বিভিন্ন সময়ে আমার মেয়েকে যৌতুকের জন্য চাপ দেয়। আমি তাদের এক লক্ষ ৭০ হাজার টাকা দিয়েছি। তারপরও তারা আমার মেয়েকে নির্যাতন করতো। গত বছর গলায় ছুরি দিয়ে আমার মেয়েকে রকি মেরে ফেলতে গিয়েছিলো। আমি সংবাদ পেয়ে মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসি এবং মামলা করি। পরে সুমাইয়ার শ্বশুরবাড়ির এলাকার লোকজন আমার বাড়ি এসে আলোচনা করে মামলা মিমাংসা করে মেয়েকে আবার নিয়ে যায়। এরপর থেকে ওর স্বামী ও তার পরিবারের লোকজন অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যেতে থাকে। নির্যাতন সইতে না পেরে সে ট্রেনে কেটে আত্মহত্যা করেছে।
তিনি আরো বলেন, সুমাইয়া আত্মহত্যার আগে আমার সাথে মোবাইলে কথা বলছিল। শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কথা বলছিল। তখন প্রায় দুপুর বারটা বাজে। আমি তাকে মোবাইলে বারবার শান্ত হওয়ার অনুরোধ করছিলাম। সে আমাকে বলেছিলো বাবা তোমার নাতীকে দেখে রেখো। তখন মোবাইলে আমি ট্রেন আসার শব্দ শুনছিলাম। হঠাৎ একটি শব্দ শুনলাম। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একটুপর জানতে পারি সে ট্রেনে ঝাঁপদিয়ে আত্মহত্যা করেছে।
জানতে চাইলে যশোর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমানবলেন,‘ শুনেছি একজন গৃহবধূ রাজঘাট এলাকায খুলনাগামী বেতনা ট্রেনের সামনে ঝাপদিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে যাচ্ছি। এ ব্যাপারে জেনে পরবর্তি ব্যাবস্থা গ্রহন করা হবে।’
কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক প্রকাশ চন্দ্র ঘোষ বিধান। এস ডবি¬উ অনলাইন মিডিয়াতে প্রকাশিত পরিবেশ বিষয়ক তার প্রতিবেদন ও ফিচার পর্যালোচনা করে অনলাইন ক্যাটাগরিতে তাঁকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে শুক্রবার ৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাখি মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে সকাল ৮টায় এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন ও প্রধান অতিথি হিসাবে অ্যাওয়ার্ড প্রদান করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ নুরুল আলম।
আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনিরুল এইচ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. নুহু আলম, প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, বিশিষ্ট পাখিবিশারদ ড. ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তি মজুমদার বাবু এবং বন অধিদপ্তরের কর্মকর্তা রেজাউল করিমসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান।
মেলায় বাংলাদেশের পাখির নতুন প্রজাতি, বিপন্ন বা বিরল প্রজাতির পাখির সন্ধানের পর্যবেক্ষণের (ভিডিও ডকুমেন্টারি বা ছবি) উপর বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াতে পাখি তথা জীববৈচিত্র সম্পর্কিত প্রকাশিত সংবাদের উপর ২০২২ ও ২০২৩ সালে সাত জনকে কনভারসেশন মিডিয়া অ্যাওয়ার্ড এবং পাখির উপর বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত প্রবন্ধ পর্যালোচনা করে সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মেলায় ছিলো বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলারস দিয়ে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র এবং পত্র-পত্রিকা প্রদর্শনী, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা এবং সকলের জন্য উন্মুক্ত পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।
এবার সহ-আয়োজক ছিলো ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, আরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি, আইইউসিএন ও বাংলাদেশ বন বিভাগ।
খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলে (মাধ্যমিক ও প্রাথমিক শাখা) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এসময় তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রাখতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। ক্রীড়া বা সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার জয় বড় বিষয় নয়, অংশগ্রহণ করাই মূখ্য। প্রতিযোগিতা শিক্ষার্থীদের সহনশীল ও আত্মপ্রত্যয়ী হতে সাহাস্য করে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ইসিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিদ্যালয়সমূহের শিক্ষক, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,০৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
নড়াইলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
মো: তাহের, নড়াইল প্রতিনিধিঃ
সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রাখা, ডিজিটাল অপপ্রচার, গুজব, মাদক বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বার্ষিক কর্মসম্পাদনা চুক্তির আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলার বাগবাড়ি মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব মো: ফারুক আহমেদ, জেলা তথ্য অফিসার মো: ইব্রাহিম আল মামুন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় আশেপাশের বিভিন্ন গ্রাম হতে আগত শতাধিক মায়েরা উপস্তিত ছিলেন।
দিঘলিয়া প্রেসক্লাবের শহিদুল সভাপতি তারেক সাধারন সম্পাদক
দিঘলিয়া প্রতিনিধি:
দীর্ঘ ৩২ বছর পর বিপুল উৎসাহ ও আনন্দমূখর পরিবেশে সরাসরি ভোটের মাধ্যমে দিঘলিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুল ইসলাম (দৈনিক সময়ের খবর) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান তারেক (দৈনিক প্রবাহ)।
গত শুত্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিঘলিয়া প্রেসক্লাব কার্য্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দিঘলিয়া প্রেসক্লাবের ২৪ জন সদস্য শতভাগ (২৪ টি) ভোট প্রদান করেন। ১৪ টি পদের মধ্যে ৯ টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পদগুলো হলো সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম (দৈনিক সময়ের খবর) ১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং তার নিকটতম অপর দুই প্রার্থী মোঃমনিরুল ইসলাম (দৈনিক জন্মভূমি) মোড়ল ৫ ভোট ও মল্লিক মোকসুদুর রহমান খোকন (দৈনিক ভোরের চেতনা) পান ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান তারেক (দৈনিক প্রবাহ) ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রার্থী কিশোর কুমার দে (দৈনিক নওয়াপাড়া) পান ৬ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক পদে কে এম আসাদুজ্জামান (দৈনিক খুলনাঞ্চল) ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী শেখ রাজিব (দৈনিক স্বাধীন বাংলা) পেয়েছেন ৬ ভোট। সহ সম্পাদক পদে মো: মনিরুল ইসলাম (দৈনিক ভোরের দর্পন) ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী এস এম শামীম-২ (দৈনিক অনির্বান) পেয়েছেন ৬ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ আশরাফ হোসেন (দৈনিক আমার একুশ) ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী মো: রবেল (দৈনিক শিরোমনি) পেয়েছেন ৬ ভোট। অন্যান্যপদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ (দৈনিক দক্ষিনাঞ্চল প্রতিদিন), সহ-সভাপতি এস এম ওয়াহিদ মুরাদ (দৈনিক মাতৃভূমির খবর), কোষাধ্যক্ষ ওয়াসিক উল্লাহ হুসাইনী রাজিব (দৈনিক দেশ সংযোগ), প্রচার সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল্লা (দৈনিক কালান্তর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রানা মোল্লা (দৈনিক স্বাধীন বাংলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদ রুপম (দৈনিক রাজপথের দাবী)। কার্য্যকরী সদস্য মোঃ জামাল হোসেন (দৈনিক খোলা কাগজ), আরিফুল ইসলাম হাসান (দৈনিক আমাদের বর্তমান) ও এস এম শামীম-১ (দৈনিক অপরাধ তথ্য চিত্র)।
প্রেসক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কার্যকরী পরিষদ আগামী ২ (দুই) বছরের জন্য নির্বাচিত হয়। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন দিঘলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক খান নজরুল ইসলাম।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, এসএসিএমও ও অফিস স্টাফদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স, এসএসিএম ও অফিস স্টাফদের অংশ গ্রহনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এসএসিএমও আল ফাহাদ বিন সাদ এর পিতার মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং সড়ক দুর্ঘটনায় আহত মেডিকেল অফিসার ডাঃ বিশ্বজিৎ বাছাড় ও এসএসিএমও জি এম সাইফুল্লাহ’র সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
প্রতাপনগরে সাবেক চেয়ারম্যানের মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন মতবিনিময় সভা করেছেন। শনিবার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভায় ভাঙ্গন কবলিত হরিষখালী ভেরিবাঁধসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও সুচিন্তিত আলোচনা উপস্থাপন করেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা রাখেন।
আনুলিয়ায় পানি নিষ্কাশনের পথ ভরাট করে ঘর নির্মানের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়ায় পানি নিষ্কাশনের ক্যানেল ভরাট করে ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের চেচুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
কাকবাসিয়া গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে মোবারক হোসেন বাদি হয়ে থানায় দাখিলকৃত লিখিত অভিযোগ জানাগেছে, চেচুয়া গ্রামের মৃত আফছার সরদারের ছেলে আছা সরদার, আশু গাজীর ছেলে জমির গাজী ও মৃত জব্বার গাজীর ছেলে ঈমান আলি গাজী দিং এলাকার দীর্ঘদিন পয়ঃ নিষ্কাশনের পথে মাটি ভরাট দিয়ে বন্ধ করে দিয়েছে। কাকবাসিয়া সীমান্তে খোলপেটুয়া নদী সংলগ্ন গেট দিয়ে অনুঃ ২৫/২৬ বছর যাবত পানি উঠিয়ে এই ক্যানেলের মাধ্যমে অপর পাশের অনুঃ ২০০০ বিঘা জমি ও ৬ গ্রামের মানুষ ঘের সহ বিভিন্ন ফসলাদি চাষাবাদ করে আসছে। বর্ষা মৌসুমে একই ক্যানেল দিয়ে নদীতে পানি নিস্কাশন করা হয়ে থাকে। এই পথছড়া পানি উঠানো নামানোর অন্য কোন উপায় নেই। সম্প্রতি কিছু ব্যাক্তি লোভ ও লাভের বর্শ্বতী হয়ে ক্যানেলে মাটি ভরাটত করে পানি সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে। ক্যানেলটি পানি উঠানো নামানোর পথ নিষ্কণ্ঠক করা না হলে শত শত ঘের মালিক মাছ চাষ করতে পারবে না এবং অন্য ফসলাদি চাষাবাদেও কঠিন সমস্যার সৃষ্টি হবে।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে ।
শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনা জেলা আওয়ামী লীগের মিছিল
খবর বিজ্ঞপ্তিঃ
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ শেখ হারুনুর রশীদের নেতৃত্বে একটি বিশাল খুলনা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে খুলনা শীববাড়ী মোড়ের পাবলিক হলস্থ ময়দানের শান্তি সমাবেশে যোগ দেন।এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড.কাজী বাদশা মিয়া,এ্যাড. রবিন্দ্রনাথ মন্ডল,বি.এম.এ সালাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: প্রেম কুমার মন্ডল,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী,প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, যুব ও ক্রীড়া সম্পাদক কাজী শামীম আহসান,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল,শ্রম সম্পাদক মোজাফ্ফার মোল্যা,উপ-প্রচার সম্পাদক খাইরুল আলম, উপ-দফতর সাইয়েদুজ্জামান সম্রাট, সদস্য আশরাফুল আলম খান,শেখ আকরাম হোসেন, অমিয় অধিকারি, পাপিয়া সরোয়ার শিউলি, ফারহানা নাজনীন,ফারজানা নিশা,জামিল খান,্ এফ এম অহিদুজ্জামান,মোল্যা আকরাম হোসেন,কে এম আলমঙ্গীর হোসেন,শেখ কামরুল হাসান টিপু,জেলা যুবলীগ সভাপতি চৌধুরী মো: রায়হান ফরিদ,যুব-মহিলা লীগ সভাপতি সেলিনা আক্তার প্রিয়া,জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল,জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, সহ নেতৃবৃন্দ প্রমুখ।
নগরীতে সাগর ফার্নিচারের শোরুম উদ্ধোধন
খবর বিজ্ঞপ্তি
আধুনিক ফার্নিচার ও বিশ্বমানের ইন্টোরিয়র ডিজাইনের সমারোহে শনিবার বিকাল চারটায় নিরালা মোড়ে সাগর ফার্ণিচার এন্ড ডিভাইন ডিজাইন ইন্টোরিয়র অলুশন এন্ড লাইটিং উদ্ধোধন হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন) মো: রিয়াজুল ইসলাম, পরিচালক (বিজনেস) ফারহানা সুলতানাসহ বিভিন্ন ব্যাক্তিবৃন্দ। পরিচালক (বিজনেস) ফারহানা সুলতানা জানান, এটি প্রতিষ্ঠানের ৩য় শো রুম। অন্য দুটি হলো একটি গুলশান ১ নং ডিসিসি মার্কেট এবং বাড্ডা আতারকুলে অবস্থিত। উদ্বোধন শেষে অতিথিদে নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।











































