Home আঞ্চলিক নবরূপে সেজেছে গদখালী, তিন দিনব্যাপী ফুল উৎসব

নবরূপে সেজেছে গদখালী, তিন দিনব্যাপী ফুল উৎসব

14

যশোর প্রতিনিধি।।

স্কুল শিক্ষিকা শাহনাজ আক্তার যশোর থেকে এসেছিলেন ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীতে। এর আগেও অনেকবার এসেছেন এই ফুলের রাজ্যে। কিন্তু এবারের অনুভূতি একেবারেই অন্যরকম তার। এদিন এ অঞ্চল যেন নবরূপে সেজেছে, যা দেখে সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গদখালীতে প্রথমবারের মত শুরু হয়েছে তিন দিনব্যাপী ফুল উৎসব। এদিন বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

নারী ফুল চাষি সাজেদা বেগম বলেন, এই মেলা আমাদের ফুল চাষিদের মিলন মেলায় পরিণত করেছে। আমরা চাই প্রতিবছর যেন মেলা আয়োজন করুক প্রশাসন। একইসঙ্গে মেলাটি সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

ফুল চাষি ইসমাইল হোসেন জানান, ফুল উৎসবকে ঘিরে নতুন করে সেজেছে গদখালী-পানিসারা এলাকা। আর এই উৎসবে মেতেছে পুরো অঞ্চল।

 

উৎসবের উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, এখানকার ফুলের সুবাস ছড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সোপান বৃদ্ধি করেছে। ফুল কেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ এবং ফুলের বাণিজ্যিক সম্প্রসারণে এই উৎসব ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সময়ে ফুল উৎপাদন-সম্প্রসারণে ভূমিকা রাখা ১০ জন ফুল চাষি ও ব্যবসায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।