Home আঞ্চলিক আমবাগানে নিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার

আমবাগানে নিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার

10

বেনাপোল প্রতিনিধি।।

বেনাপোলে শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে ইরাদ আলী (৫২) নামে এক ব্যক্তিকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে এক শিশুকে ১০ টাকা দিয়ে পাশের আমবাগানে নিয়ে পাশবিক নির্যাতন করেন ইরাদ আলী। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে ইরাদ আলী পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী শিশুর মা বেনাপোল বন্দর থানায় মামলা করেন।

বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি নেওয়া সম্পন্ন হয়েছে। মামলা দায়েরের পরেই দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।