Home আঞ্চলিক কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ কর্মি আহত

কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ কর্মি আহত

8

 

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে মহান বিজয় দিবসের র‌্যালীতে আসার পথে হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭ টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া এলাকার টিটো হোসেন, আজাদ হোসেন, রাজুসহ ৫ জন। এরমধ্যে কালীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি টিটোর অবস্থা বেশ গুরুতর। খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু।

 

আহত আজাদ হোসেন জানায়, বিএনপির বিজয় দিবসের র‌্যালীতে যাওয়ার পথে শহরের মুক্তিযোদ্ধা অফিসের সামনে থেকে লোহার রড, লাঠি দিয়ে আওয়ামী লীগের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় তাদেরকে পিটিয়ে আহত করে। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করে।

 

এ খবর পেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজসহ বিএনপি’র নেতৃবৃন্দ আহতদের দেখতে যান।

হামলার ব্যাপারে তিনি জানান, শুক্রবার ভোরে বিজয় দিবসের তাদের দলীয় র‌্যালীতে যোগ দিতে নেতাকর্মিরা আসছিল। এ সময় কালীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা অফিসের সামনে থেকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে বেশ কিছু নেতাকর্মিকে আহত করে। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

তবে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।