শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর, যশোরে মুক্তিপনের দাবীতে আটক রেখে বিশ হাজার টাকা হতিয়ে নেওয়ার অভিযোগে সালমান মাতবর(২৬) ও শিমুল গাজি (২৬) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। কোতয়ালী এস আই সালাউদ্দিন খান আজ ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধা ৭ টার দিকে শহরের বড় বাজার হাট চান্নি থেকে তাদের আটক করেন।আটক সালমান মাতবর শহরের বারান্দী মোল্যা পাড়ার কেরামত মাতবরের ছেলে ও শিমুল গাজি ওরফে রুহান একই এলাকার রুস্তুম গাজির ছেলে।
ভুক্তভূগি যশোর শহর তলির রাজারহাট এলাকার বাসিন্দা রাজিব হোসেন অভিযোগ করে বলেন, আমি সেনেটারির ব্যাবসায়ি। আমার ভাই আতিয়ার রহমান বিদেশ থাকে। ভাইকে নিয়ে বড় বাজারে এসেছিলাম কেনাকাটা করতে। এসময় ৫-৭ মিলে আমার পায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময় হাতুড়ি দিয়ে পিটাতে থাকে। এর পর ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। আমার পকেটে থাকা ২০ হাজার কেড়ে নেয়। পরে পুলিশ খবর পেয়ে আমাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
জানতে চাইলে কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।











































