Home আঞ্চলিক খুলনায় পুলিশ পরিচয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষন

খুলনায় পুলিশ পরিচয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষন

14

স্টাফ রিপোর্টার||
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় পুলিশ পরিচয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রী (৩৪)কে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে ৪ দুর্বৃত্তের বিরুদ্ধে। স্বামী-স্ত্রী ঘুরতে বের হলে পুলিশ পরিচয়ধারী ওই চক্রের খপ্পরে পড়েন। ভিকটিম ওই গৃহবধূকে বুধবার (১৪ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে ভর্তি করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের শণাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূর পরিবার জানায়, দৌলতপুর এলাকার বাসিন্দা স্বামী ও স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় ঘুরতে বের হন। রাত সাড়ে ৮টার দিকে তারা আড়ংঘাটা থানাধিন বাজার এলাকায় যান। এ সময় ৪জন ব্যক্তি নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ওই দম্পতির সাথে কথা আছে বলে পাশের একটি নির্জন ঘরে নিয়ে স্বামীকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। পরে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ওই দুর্বৃত্তরা।

রাত ১১টা পর্যন্ত ওই গৃহবধূকে গণধর্ষনের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়। সেখান থেকে তারা দু’জন রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। ধর্ষনের শিকার স্ত্রীকে তার স্বামী হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে প্রেরণ করা হয়।

এবিষয়ে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান জানান, ঘটনার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। ধর্ষনের ঘটনার সত্যতা পেলে যথাযথ আইনগত ব্যবস্থা করা হবে।