Home স্বাস্থ্য প্রতিদিন লেবুপানিতে হতে পারে সমস্যা

প্রতিদিন লেবুপানিতে হতে পারে সমস্যা

8

মিলি রহমান।।

সকালে খালি পেটে কুমকুম গরম পানির সাথে একটি লেবুর রস মিশিয়ে খেলে তা ওজন কমাতে কার্যকর। লেবু এমনিতে শরীরের জন্য দারুণ উপকারী। লেবুর গুণে দূর হয় অনেক রোগবালাই। কিন্তু রোজ রোজ লেবু খাওয়ার এই অভ্যাসে কি কোনো সমস্যা হতে পারে? আজকে জানবো এই লেবু পানি তেকী ক্ষতি করতে পারে আমাদের।

দাঁতের ক্ষয় হয়:

রোজ লেবুজল খাওয়ার ফলে লেবুতে থাকা অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে দাঁতকে ভেতর থেকে করে তোলে দুর্বল। এ ছা়ড়া প্রতি দিন লেবু খেলে অম্বলের সমস্যাও হতে পারে। ফলে রোজ লেবুজল না খাওয়াই ভালো। ওজন দেরিতে কমলেও দূরে থাকবে দাঁতের রোগ।

বমি হওয়া:

লেবুতে থাকা অ্যাসিড নিয়মিত শরীরের প্রবেশ করলে হতে পারে গ্যাস-অম্বল, বদহজমের মতো সমস্যা। সেই সঙ্গে বমি বমি ভাবও। দীর্ঘ দিন ধরে ভেতরে ভেতরে অম্বল হতে থাকলে বড় কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

ঘন ঘন প্রস্রাবের সমস্যা:

অত্যধিক হারে লেবু জল পান করার ফলে শরীরে জলশূন্যতা এবং ঘন ঘন প্রস্রাবের সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। লেবুর রসে থাকা অ্যাসকরবিক অ্যাসিড মূত্রবর্ধক। পিত্তাশয়ে ঘন ঘন মূত্র উৎপাদন বাড়ায় এই অ্যাসিড। ফলে মূত্রত্যাগের বেগ আসে বার বার। শারীরিক এই সমস্যাগুলি থেকে দূরে থাকতে বিরতি দিয়ে লেবুজল না পান করা যেতে পারে