Home জাতীয় রক্ষণশীলতায় বেড়ে ওঠা তন্বী এখন পাইলট

রক্ষণশীলতায় বেড়ে ওঠা তন্বী এখন পাইলট

10

খুলনাঞ্চল ডেস্ক।।

জন্ম থেকেই সমাজে মেয়েদের বেড়ে ওঠার প্রতি বিভিন্ন নীতি বেঁধে দেয়া হয়। ছোট বেলা থেকে তাদের শেখানো হয় কিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। এমন পরিস্থিতিতে জীবনে ঘুরে দাঁড়ানো কঠিন হলেও সেই বাধা জয় করেছেন হানা মহসিন খান। হানা এখন সফল একজন পাইলট।

তবে হানার আকাশে ওড়ার গল্পটি খুব যে সহজ ছিল তা নয়। ৩২ বছর বয়সী ভারতীয় এই সুন্দরীর বেড়ে ওঠা সৌদিতে। পিতার চাকরি সূত্রে বিদেশি ভূমিতে কাটাতে হয় তাকে বহু বছর। রক্ষণশীল সংস্কৃতির দেশে যেখানে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি ছিল না, সেখানে প্লেন চালানো শুধুই ছিল স্বপ্ন। তবে ২০১৮ সাথে সৌদি সরকার নারীদের গাড়ি চালানোর স্বাধীনতা দিয়েছে।

একবার স্বপ্ন যাত্রী হানার নাম জড়ায় ‘সুল্লি বিতর্কে’। সে বিতর্কে বিস্তর জলঘোলা হয়। বিশেষত মুসলমান সমাজে সুল্লি বিতর্ক অসন্তোষের জন্ম দিয়েছিল। ‘গিট হাব’ নামের একটি অ্যাপকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। অভিযোগ, এই অ্যাপটিতে ৮০ জন মুসলিম মহিলার মুখের ছবি তুলে ধরে নিলামে বিক্রির ডাক দেয়া হয়েছিল। ৮০ জনের মধ্যে ছিলেন হানাও।

 

তবে সেই অভিজ্ঞতা হানার জন্য এখন এক দুঃস্বপ্ন। জীবনের বেড়াজাল অতিক্রম করে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় এই সুন্দরী। নানা সময়ে নানা খবরাখবর, নিজের অনুভূতি কিংবা ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম এবং টুইটারে পোস্ট করেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে এক বার বিমান নিয়ে সৌদি আরবে যেতে হয়েছিল হানাকে। যে দেশে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি ছিল না, সেখানে আস্ত একটি বিমান নামিয়েছেন তিনি। সমাজিকমাধ্যমে তখনই শেয়ার করেছিলেন নিজের অনুভূতি।

 

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) মাধ্যমে নিজের কিছু ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারের মাধ্যমে রীতিমত ঝড় তুলেছেন হানা। ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে কখনও পরির মতন কখনও বা আবার জলজ্যান্ত অপ্সরার মতন।