শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে পৃথক অভিযানে দেড় কেজি গাজা উদ্ধার সহ মো. ফরিদ (৪০) ও মিজান (৪২) নামে দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছেন। সোমবার এসআই বিমান তরফদার এবং এসআই তাপস মন্ডল রাত ৭ টার দিকে যশোর সদর উপজেলার মথুরাপুর পশ্চিম পাড়া থেকে এক কেজি গাজাসহ ফরিদকে ও হৈবতপুর ইউনিয়নের তিরেরহাট বাজার থেকে একই সময় হাফ কেজি গাজাসহ মিজানকে আটক করা হয়।
আটক ফরিদ হোসেন যশোর সদরের নিশ্চিন্তপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।এবং একই গ্রামের জহুর আলীর ছেলে মিজান।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল পৃথক দুটি স্থানে মাদকের দুটি চালান হাত বদল হচ্ছে এসময় এসআই বিমান তরফদার ও এসআই তাপস মন্ডল দেড় কেজি গাজা উদ্ধার সহ মিজান ও ফরিদ নামে দুইজন মাদক ব্যাবসায়িকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।











































