Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

74
মাঠ জুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ। শীতের শিশির ভেজা সকালে কুয়াশার চাদরে ঘেরা বিস্তীর্ন প্রতিটি মাঠ যেন হলুদ বর্ণে ঘেরা এক সপ্লিল পৃথিবী। মৌমাছির গুনগুন শব্দে শরিষা ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পন এ অপরুপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনো মুগ্ধকর এক মূহুত: পিবিএ

ফের ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
ঢাকা অফিস
বেসরকারি খাতের ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঋণ অনিয়মের আশঙ্কায় ২০১০ সালের ডিসেম্বর মাসে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা ব্যাংকটির সভায় অংশ নিতে শুরু করেন। পর্যবেক্ষক থাকা অবস্থায় ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনা চট্টগ্রামভিত্তিক একটি শিল্প গ্রুপের হাতে চলে যায়। এর পর ২০২০ সালের মার্চে পর্যবেক্ষক সরিয়ে নেয় বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের মালিকানা বদলের পর এই ব্যাংক থেকে কোন বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষক সরিয়ে নিয়েছিল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে। এখন আবারো পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক। এদিকে ইসলামী ব্যাংক থেকে কেন পর্যবেক্ষক সরিয়ে নেয়া হয়েছিল, তার যথাযথ কোনো উত্তর দিতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক।
কেউ কেউ বলছেন, অনিয়মের সুযোগ করে দিতেই কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছিল। কাগুজে কোম্পানির নামে ব্যাংকটি থেকে অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক ঋণ অনিয়মের ঘটনা সোনালী ব্যাংকের হলমার্ক, বেসিক ও ফারমার্স ব্যাংকের অনিয়মের চেয়েও ভয়াবহ মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানয়, ইসলামী ব্যাংককে পর্যবেক্ষক রাখার পক্ষে ছিলেন না কেন্দ্রীয় ব্যাংকের সাবেক (তৎকালীন) গভর্নর ফজলে কবির। যদিও এখনো অন্য ছয়টি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত পর্যবেক্ষক রয়েছে। এর বাইরে নতুন করে কয়েকটি ব্যাংকে সমন্বয়ক নিয়োগ দেয়া শুরু হয়েছে।

২ বিক্ষোভকারীর মৃত্যুতে বোধোদয় পেরুর নতুন প্রেসিডেন্টের
খুলনাঞ্চল ডেস্ক
সাবেক প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলোর মুক্তি, নতুন নির্বাচনের দাবিতে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এতেই বোধোদয় হয়েছে সদ্য ক্ষমতায় আসা প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে’র। তিনি নির্ধারিত সময়ের দু’বছর আগেই নির্বাচন দেয়ার পরিকল্পনা করছেন। এ জন্য কংগ্রেসে একটি বিল আনবেন। এতে বলা হবে দুই বছর এগিয়ে ২০২৪ সালের এপ্রিলে নির্বাচন করতে চান তিনি। রোববার এ বিষয়ে টেলিভিশনে ভাষণ দিয়েছেন মিস বোলুয়ার্তে। তিনি বলেছেন, নাগরিকদের ইচ্ছার অধীনে সিদ্ধান্ত নিয়েছি কংগ্রেসে একটি চুক্তি করবো। এর উদ্দেশ্য হবে জাতীয় নির্বাচন এগিয়ে ২০২৪ সালের এপ্রিলে করা। এ খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অনলাইন দ্য ন্যাশনাল।
সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলোর মুক্তি এবং জাতীয় নির্বাচনের দাবি ক্রমশ দেশটিতে জোরালো হচ্ছে। বুধবার দেশটির পার্লামেন্ট অভিসংশিত করে তাকে। কারণ, তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে ডিক্রিবলে রাষ্ট্র চালাতে চেয়েছিলেন। পেদ্রো ক্যাস্তিলো একজন বামপন্থি। তাকে অভিসংশনের পর পরই গ্রেপ্তার করা হয়। এরপরই তার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মিস দিনা বোলুয়ার্তে’কে প্রেসিডেন্ট নির্বাচন করে দ্রুততার সঙ্গে শপথ বাক্য পাঠ করানো হয়।
নতুন প্রেসিডেন্ট শনিবার মন্ত্রীপরিষদের পরিচয় করিয়ে দেন। এতে আছেন আটজন নারী সহ নিরপেক্ষ এবং টেকনোক্রেটদের। সাবেক প্রসিকিউটর পেদ্রো অ্যাঙ্গুলো’কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু পেদ্রো ক্যাস্তিলোর মুক্তি দাবিতে ক্যাজামারকা, আরেকুইপা, হুয়ানকায়ো, কুসকো এবং পুনো সহ বিভিন্ন শহরে তীব্র প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় রোববার। এদিন বিক্ষোভকারীরা শহরের বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় আন্দাহুয়ালাস শহরে। সেখানে দু’জন নিহত হন। আহত হয়েছেন একজন পুলিশ কর্মকর্তা সহ কমপক্ষে ৫ জন। সেখানে উপস্থিত দাঙ্গাপুলিশ কয়েক হাজার বিক্ষোভকারীকে নিয়ন্ত্রণে নেয়। এই আন্দাহুয়াইলাস শহর এবং আপুরিমাকের মধ্যবর্তী স্থানে বর্তমান প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে’র বাড়ি।
পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর বিক্ষোভকারীরা তাদের দিকে গুলতি থেকে ইটপাটকেল ছাড়াও হাত দিয়ে ইটপাটকেল ছোড়ে। হুয়ানক্যাবাম্বার আপুরিমাক শহরে একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সিজার সারভ্যান্টিস একটি রেডিও স্টেশনে ঘোষণা দিয়ে জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানান। এ সময় পুলিশ একজন টিনেজারের মৃত্যুর খবর নিশ্চিত করার পর তিনিও একই ঘোষণা দেন।

নিমিষেই সর্দি-কাশি দূর করতে বাসায় বানান কার্যকরী এই ‘চা’
মিলি রহমান
শীত উঁকি দিচ্ছে। বয়ে যাচ্ছে শীতল বাতাস। মৃদুমন্দ বাতাসের রোমান্টিকতায় ভেসে যাওয়ায় বাধ সেজেছে বেরসিক সর্দি-কাশি। শীত মানেই যেন অনেকের কাছে সর্দি-কাশির ঋতু। তবে রয়েছে এর উপশমও। ভোরে উত্তরের হাওয়া, বেলা বাড়তেই মিষ্টি রোদ কিংবা সূর্য ডুবলেই শীতের পরশ। সব মিলিয়ে দু-তিন মাসের জন্য হলেও শীতকালে যেমন কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া করা যায় তেমনই এই সময় ঘোরার জন্যেও আদর্শ। তবে শীতকালের আমেজ যতই উপভোগ করতে ভাল লাগুক না কেন, আবহাওয়া পরিবর্তনে বেশিরভাগ এই সময়ে মানুষের ইমিউনিটিতে প্রভাব পড়ে।
শীতকালে অনেকের যেমন চুল পড়ে যায় তেমনই মাথা যন্ত্রণা এবং পেটের সমস্যা হয়। আয়ুর্বেদ অনুসারে, শীতকালীন শারীরিক সমস্যা দূর করতে আমরা এক ধরনের ভেষজ চা খেতে পারি। এতে পেট ফাঁপা থেকে শুরু করে অম্বল, চুল পড়া এবং অসহ্য মাথাব্যথা থেকে রেহাই পাওয়া যায়। সেই সঙ্গে রেহাই পাওয়া যাবে সর্দি-কাশির বিড়ম্বনা থেকেও।
কখন পান করা উচিত-
বেশিরভাগ পরিবারে সকালে প্রথমে চা কিংবা কফি খাওয়ার রীতি রয়েছে। কিন্তু অন্ত্র এবং হরমোনের সমস্যায় ভুগলে সকালে খালি পেটে চা-কফি খেলে ক্যাফেইনের ফলে অন্ত্রে প্রদাহ বাড়ে। এটি পেটের আস্তরণে প্রভাব ফেলে এবং পিত্ত বাড়ায়, যার ফলে হরমোনের ভারসাম্যহীনতা, ফোলাভাব, কোষ্ঠকাঠিন্য এবং পিত্তের সমস্যা হয়। তাই আয়ুর্বেদ বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে সকালে প্রথমে ক্যাফিন মুক্ত এই ভেষজ চা পান করা উচিত। প্রয়োজনীয় উপকরণ- এই ভেষজ চা বানাতে প্রয়োজন ১ গ্লাস পানি, কিছুটা কারিপাতা, পুদিনা পাতা, মৌরি এবং ধনিয়া।
কীভাবে বানাতে হবে- মাঝারি আঁচে প্যানে প্রথমে পানি বসাতে হবে। এরপর পানি ১৫টা করে পুদিনা পাতা এবং কারিপাতা এবং ১ টেবিল চামচ মৌরি এবং ২ টেবিল চামচ ধনে দিতে হবে। একবার নেড়ে কম আঁচে ৫-৭ মিনিট রেখে মিশ্রণটি ফুটতে দিতে হবে। চা পাতা দিতে হবে। কিছুক্ষণ পরে গ্যাস বন্ধ করে চা ছেঁকে নিতে হবে। চাইলে এতে মধুও যোগ করা যায়। ১৫ দিন এই ভেষজ চা খেলেই ফলাফল বুঝতে পারা যাবে।
ক্যাফেইন খাওয়া কেন বন্ধ করা উচিত- আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে পিত্তর মাত্রা বেড়ে গেলে হরমোনের ভারসাম্যহীনতাজনিত সমস্যা, যেমন পিসিওএস হতে পারে। তাই ডায়েট থেকে ক্যাফেইন বাদ দেওয়া উচিত।
যদি একেবারেই ক্যাফেইন বাদ দেওয়া না যায়, তাহলে গরম কফিতে হাফ চামচ গাওয়া ঘি দিয়ে খাওয়া যায়। সেক্ষেত্রে এটি খাওয়ার ৩০ মিনিট পরে ভেষজ চা খাওয়া উচিত। সূত্র: নিউজ এইটিন

 

ববির আইটেম ‘চালাও গুলি’
বিনোদন ডেস্ক
এবার নতুন রূপে দর্শকদের সামনে আসছেন ঢালিউডের অন্যতম লাস্যময়ী ও আবেদনময়ী অভিনেত্রী ইয়ামিন হক ববি। সানী সানোয়ার পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ ছবিতে তার ক্যামিও এপিয়ারেন্স (অতিথি শিল্পী) হবে, একই সঙ্গে ছবির আইটেম গানেও দেখা যাবে। ‘চালাও গুলি’ শিরোনামের এই আইটেম গানে কোরিওগ্রাফি করেছেন আলী।
এ প্রসঙ্গে জানতে চাইলে ববি বলেন, ‘বেশ কিছু দিন ধরে নির্মাতা সানী সানোয়ার তার ব্ল্যাক ওয়ার ছবিতে এ কাজটির জন্য বলে আসছিলেন। কিন্তু আমি কাজটি করব কি করব না- তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। পরে ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটিতে যুক্ত হই। এরই মধ্যে আমরা শুটিং শেষ করেছি। বড় আয়োজনে কোরিওগ্রাফার আলীর নির্দেশনায় দারুণ কিছু হতে যাচ্ছে ‘চালাও গুলি’ শিরোনামের এই গানটি। ’
আইটেম গানটি নিয়ে আশাবাদী এই নায়িকা আরও বলেন, ‘ইদানিং দেখা যায় বলিউড ও টলিউডের কোনো কোনো আইটেম গান ‘সিগনেচার’ হয়ে ওঠে। সেরকমই একটা কাজ হয়েছে ব্ল্যাক ওয়ার ছবিতে।
এরই মধ্যে সাড়া ফেলেছে আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ ছবির টিজার। সব কিছু ঠিক থাকলে ছবিটি নতুন বছরের ৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ এবং শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

সবার মাঝে ঐক্যগড়ি গডি , নারী ও শিশু নির্যাতন বন্ধ করি
খবর বিজ্ঞপ্তি
ইউএনএফপি-এর আর্থিক সহায়তায় ও এ্যকশন এইড বাংলাদেশের কারিগরী সহায়তায় ১২ ডিসেম্বর.২০২২ গোলক মনি পার্কে অনুষ্ঠিত “সবার মাঝে ঐক্য গডি , নারী ও শিশু নির্যাতন বন্ধ করি ” এই শ্লোগানকে সামনে রেখে দূর্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওর্য়াক-এর সহযোগীতায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর ও সম্মিলিত বে-সরকারী সংগঠনসমূহ কর্তৃক এক গন সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল হাজ্ব তালুকদার আব্দুল খালেক, মেয়র,খুলনা সিটি কর্পোরেশন, খুলনা। বিশেষ অতিথি ছিলেন সোনালী সেন, উপ- পুলিশ কমিশনার, কেএমপি,খুলনা, বীর মুক্তিযোদ্ধা আলোমগীর কবির, নারী নেত্রী হালিমা ইসলাম, এটিএম জাকির হোসেন, নির্বাহী পরিচালক , জেজেএস, স্বপন কুমার গুহ, নির্বাহী প্রধান, রুপান্তর, খুলনা।
অতিথিগন আলোচনায় বলেন, ১৬দিন ব্যাপী নারী পক্ষ উদযাপন করার মূল উদ্দেশ্য যে, বাংলাদেশে জনসংখ্যার বেশীর অংশ নারী , তথাপি নারীদের প্রতি নিয়মিত নির্যাতন,অন্যায় করা হয়। যা মানবতার বিরোধী। এই নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে, তা নাহলে আগামী ভবিষ তার পথ হরাবে এবং সার্বিক ইন্নয়ন বাধা গ্রস্থ হবে। এসডিজি-এর লক্ষ মাত্রা সম্ভব নয়। সকলে সম্মিলিত প্রচেষ্টায় নারী ও শিশু নির্যাতন বন্ধ করা দরকার। সভায় সর্বস্তরের নারী উপস্থিত ছিলেন, বিশেষ করে প্রতিবন্ধী নারীরা ও তৃতীয় লিঝ্ঞ তাদের অধিকারের কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন হাসনা হেনা, উপ-পরিচালক , মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, খুলনা । স্বাগত বক্তব্য দেন আফরোজা জেসমিন বিথী । সভা উপস্থাপন করেন এ্যাড. মোমিনুল ইসলাম ও অসিম আনন্দ দাস।

মানব পাচারের শিকার সারভাইভারদের আইনী সেবা সহজিকরণে জেলা পর্যায়ে সংলাপ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ও অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের মানব পাচারের শিকার সারভাইভারদের আইনী পরিসেবা সহজি করনও সম্প্রসারণে আইন এবং বিচার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে জেলা পর্যায়ে সংলাপ সোমবার বিকাল ৩ ঘটিকায় রূপসাস্থ সিএসএসআভা সেন্টারে অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানব পাচার অপরাধ দমন ট্রাইবুন্যালের বিজ্ঞবিচারক ও জেলা জজ এম এ আউয়াল । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড অফিসার মোশরীফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেস আদালত-১ এর বিজ্ঞ বিচারক মোঃ মোস্তাফিজুর রহমান, মানব পাচার অপরাধ দমন ট্রাইবুন্যালের পিপি সুমন্ত কুমার বিশ্বাস, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, পিবিআই এর ইন্সপেক্টর কাজী মোস্তাক হোসেন (পিপিএম), খুলনা টিটিসি ও মহিলা টিটিসির অধ্যক্ষ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রতিনিধি, জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক, ২১ বিজিবির সহকারি পরিচালক, বিএনডাবলুএল এ ও জেলা আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার আইনজীবীসহ বিভিন্ন এনজিও এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা জেলায় আশ্বাস প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সমূহের প্রতিনিধি মটসের পিসি প্রভাস বিশ্বাস, ঢাকা আহছানিয়া মিশনের ডিপিও আনন্দ কুমার, অগ্রগতি সংস্থার মনিটরিং অফিসার জিয়াউল ইসলাম এবং সাইকো স্যোসাল কাউন্সেলর রেশমা খাতুন উপস্থিত ছিলেন। সংলাপ অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দমানব পাচারের শিকার সারভাইভারদের আইনী সেবা প্রাপ্তিতে চ্যালেজ্ঞসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চ্যালেজ্ঞ সমূহ উত্তরনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন। বিচারবিভাগ, আইন প্রয়োগকারীসংস্থা ও সংলাপে উপস্থিত বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তাবৃন্দ অঙ্গীকার করেন যে, শুধুমাত্র আশ্বাস প্রকল্পের নয় মানবপাচারের শিকার সকল সারভাইভারদের আইনী পরিসেবা সহজিকরনও সম্প্রসারণে আইন এবং দ্রুত সময়ের মধ্যে নায্য বিচার প্রাপ্তিতে সার্বিক সহযোগিতা করবেন।আশ্বাস প্রকল্পের খুলনা জেলার অগ্রগতির ভিডিও প্রেজেনটেশান উপস্থাপন করেন আশ্বাস প্রকল্পের (অগ্রগতিসংস্থার) প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী।সমগ্র সংলাপ অন্ষ্ঠুানটি পরিচালনা করেন অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের খুলনা জেলার প্রকল্প কর্মকর্তা মোঃ মঈনউদ্দীন।

বটিয়াঘাটায় জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
বটিয়াঘাটা অফিস ঃ
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ডিজিটাল বাংলাদেশ – ২০২২ উদযাপন উপলক্ষ্যে এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় জ্যোতিষ্ক সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মোঃ আসলাম ফেরদৌস’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সহকারী কমিশনার ভূমি এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সাংবাদিক এড. মোস্তফা বিল্লাল, সাংবাদিক পরাগ রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

কালীগঞ্জে শিক্ষার্থীদের প্রবেশপত্র আটকিয়ে রেখে আলোচনায় অধ্যক্ষ
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের আবু বকর বিশ্বাস মোকসেদ আলী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রবেশপত্র আটকিয়ে নিজ প্রতিষ্ঠানে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ কারনে ভালো প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে বিড়ম্বনায় পড়েছেন একাদশ শ্রেনীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা। আবেদনের প্রেক্ষিতে কয়েকজনকে প্রবেশপত্র ফেরত দেওয়া হলেও গোপন রাখা হচ্ছে তাদের পিন নম্বর। এমন ঝামেলায় পড়েছে এ বছরে ওই প্রতিষ্ঠান থেকে দাখিল পাশ করা শিক্ষার্থীরা। শুধু তাই নয় তিনি শিক্ষার্থী ও তার অভিভাবকদের সঙ্গে কথা না বলে অধ্যক্ষ অনলাইনে তাদের প্রতিষ্ঠানকে ১ম চয়েজ দিয়ে ফরম পূরণ করে দিয়েছেন। ভালো অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তির সূযোগ তাদের নষ্ঠ হতে বসেছে। এতে মেধাবী শিক্ষার্থীদের চোখে মুখে ফুটে হতাশার ছাপ দেখা দিয়েছে।
আলিম পরীক্ষা চলাকালীন সময়ে সকল পরীক্ষার্থীর নিকট থেকে ব্যবহারিক পরীক্ষার সময় নাম্বার না দেওয়ার ভয়ভীতি দেখিয়ে এ প্রবেশপত্র আটকে রাখা হয়। এ ব্যপারে অভিযোগ তুলেছে ওই প্রতিষ্ঠানের খোদ শিক্ষার্থীসহ অভিভাবকরা।
প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ নজরুল ইসলাম তাদেরকে ওই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশপত্র আটকিয়ে রেখে হয়রানি করছেন। ইতিমধ্যে তিনি প্রবেশপত্র আটকিয়ে দিয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির আবেদন নিজে করে দিয়েছেন। শিক্ষার্থীরা আরো বলেন,অনলাইন আবেদনের কপিতে আবুবক্কর বিশ্বাস মোকসেদ আলী মহিলা আলিম মাদ্রাসার নাম ১ম পছন্দের তালিকা দিয়েছেন। যে কারনে আমরা হারাতে বসেছি ভাল প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ।
আবু বকর বিশ্বাস মোকসেদ আলী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম এ ব্যাপারে জানান,এইসব শিক্ষার্থীরা প্রথম শ্রেণী থেকে এ প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে। যে কারনে একাদশ শ্রেণীতে ভর্তির ব্যপারে তাদের প্রতি আমাদের দাবি রয়েছে। আবেদন করলে এডমিড কার্ড ফেরত দেওয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম বলেন, যে কোন প্রতিষ্ঠান থেকে পাশ করার পর শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে অপেক্ষাকৃত ভালো প্রতিষ্ঠানে ভর্তির আশা করবেন। সুযোগ থাকলে হবেনও।সাবেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভর্তির আহবান করা যেতে পারে কিন্ত এমন বাধ্য করার কোন সুযোগ নেই। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।
ইতিপূর্বে অধ্যক্ষ নজরুল ইসলাম একাধিক দূর্নীতির অভিযোগ রয়েছে। এর আগেও শিক্ষার্থী ও অভিভাবকদের মতের বাইরে এভাবে ভর্তি করেছেন। শিক্ষার্থীদের অপেক্ষাকৃত ভালো প্রতিষ্ঠানে ভর্তির আশা তিনি এভাবে নষ্ট করতে পারেন না। তার এমন অনিয়মতান্ত্রিক কর্মকান্ডে অভিভাবক ও স্থানীয়রা চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

কয়রায় আক্তারুজ্জামান বাবু এমপি
শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে হিংসায় ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতা বিরোধীরা
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা এখন বিশ্ব দরবারে অনন্য। আজকে দেশের উন্নয়ন দেখে হিংসায় জ্বলে মরে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে স্বাধীনতা বিরোধী জামায়াত- বিএনপি। আর জামায়াত-শিবির কোরআনের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত। সোমবার (১২ ডিসেম্বর) বিকালে মহারাজপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ওয়ার্ড সভায় ইউপি সদস্য আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় এমপি এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এলাকার ছাত্রছাত্রী ও জনগণের দীর্ঘ দিনের ভোগান্তি লাঘবে প্রতাপ স্মরণী স্কুল সংলগ্ন খালে দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দেন। এর আগে এমপি মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন, এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীর সাথে মতবিনিময় করেন। এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ এমবিএমএস দোহা (বিপিএম), অধ্যক্ষ চয়ন কুমার রায়, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ শিকারী, দক্ষিণ বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কয়রা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, রিপোটার্স ইউনিটির সভাপতি ওবায়দুল কবির সম্রাট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, আওয়ামী লীগ নেতা এস এম জিয়াদ আলী, মাস্টার খয়রুল আলম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, প্রতাপ স্মরণী স্কুলের সহকারী প্রধান শিক্ষক রণজিত কুমার সরকার, প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, সংরক্ষিত সদস্য সীমা বালা ঢালী, যুবলীগ নেতা শামীম সরকার, এম এম আজিজুল হাকিম, এ্যাড. আরাফাত হোসেন, রবিউল ইসলাম রবিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রকিব গাজি, আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটন, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমূখ।

আজকের নগরী
প্রয়াত আবু মহম্মদ ফেরদাউস, এম নুরুল ইসলাম দাদু ভাই, এ্যাড. কাজী আব্দুস সালাম, আলহাজ্ব লিয়াকত আলী ও এ্যাড. ফিরোজ আহমেদ স্মরণে আজ সন্ধ্যা ০৬:৩০ টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

দাকোপে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে প্রকল্প উদ্বোধন কর্মশালা
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ইউএসএআইডির ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রমের অধিনে“ এস ডি আর আর প্রকল্পের”- উদ্বোধনী কর্মশালা আনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা। প্রকল্পটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র নবযাত্রা প্রকল্পের দুর্যোগ ঝুকি হ্রাস কার্যক্রম সম্পাদনের জন্য বাস্তবায়ন করবে। প্রকল্পের প্রাথমিক লক্ষ্য দুর্যোগের প্রস্তুতি, অর্থনৈতিক ও বাজার ব্যবস্থপনা, নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশন এবং আশ্রয়কেন্দ্র মেরামতে কমিউনিটির অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়াকে শক্তিশালী করা। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা পর্যায়ে সরকারী বিভিন্ন দাপ্তরিক প্রধান, নবযাত্রা-২প্রকল্পের স্টিফেন হেমব্রম, স্থানীয় এনজিও প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ, ইউথ ক্লাবপ্রতিনিধিগন। কর্মশালার শুরুতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন এসডিআরআর প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাহাবুবুর রহমান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অগ্রগতি ত্বরান্বিত করছেন: খালেক
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অগ্রগতি ত্বরান্বিত করছেন। তিনি পিছিয়ে পড়া নারী সমাজকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। ফলে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠছেন। নিজের পায়ে দাঁড়াতে শিখছেন। সিটি মেয়র সোমবার বিকেলে নগরীর গোলকমনি শিশু পার্কে ‘‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’’ পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘দুর্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক’ এর সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর-খুলনা এবং খুলনার সম্মিলিত বেসরকারি সংগঠনসমূহ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের প্রতিপাদ্য বিষয় ‘সবার মাঝে ঐক্য গড়ি-নারী ও শিশু নির্যাতন বন্ধ করি।’

সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকার মহিলাদের মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছেন। এই সরকারের সময়ে জাতীয় সংসদের স্পীকারসহ সচিব, রাষ্ট্রদূত ইত্যাদি উচ্চ পদে মহিলাদের পদায়ন করা হয়েছে। সংসদের নারী আসন বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ফলে দেশে নারী সমাজের সর্বোচ্চ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

খুলনার মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাহেনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মেট্্েরাপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার সোনালী সেন, মুক্তিযোদ্ধা সংসদ-খুলনার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, কেসিসি’র সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর নারী নেত্রী হালিমা ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ ও জেজেএস-খুলনার নির্বাহী পরিচালক টি এম জাকির হোসেন। সঞ্চালনা করেন সমাজকর্মী অসীম আনন্দ দাস। সমাবেশে নারী নেত্রী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুয়েটে ইউজিসি আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সরাসরি প্রদর্শিত
খবর বিজ্ঞপ্তি
“শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২” পালন উপলক্ষ্যে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক কমিশনের অডিটরিয়ামে আয়োজিত বিশেষ আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অডিটরিয়ামে সরাসরি প্রদর্শিত হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত বিশেষ আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং সভাপতিত্ব করেন ইউজিসি’র মাননীয় চেয়ারম্যার প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শহিদ পরিবারের পাঁচ সদস্য আরমা দত্ত এমপি, ডা. নূজহাত চৌধুরী, তানভীর হায়দার চৌধুরী, শমী কয়সার ও রোকাইয়া হাসিনা নিলী। আলোচনা সভায় ইউজিসির’র সাবেক চেয়ারম্যানবৃন্দ, ইউজিসির’র সদস্যবৃন্দ, কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার সহ পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরবৃন্দ উপস্থিত ছিলেন। কুয়েটসহ দেশের অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শিত হয়। কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অডিটরিয়ামে সরাসরি প্রদর্শিত আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নগরীর আমতলায় দোকানে আগুন : পুড়ে গেছে ঝুট
স্টাফ রিপোর্টার
নগরীর শেরে বাংলা রোডস্থ আমতলার একটি লেপ-তোষকের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা যায়নি।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে আমতলা জামে মসজিদের পাশে রাজিব বাজার নামক একটি লেপ-তোষকের দোকানে আগুনের সূত্রপাত হয়। ওই বাড়ির ছাদের ওপরে টিনসেডের ঘরে গার্মেন্টেসের তুলা রাখা ছিল। মূলত টিনসেডের ঘর থেকে আগুন লাগে বলে তারা জানান। অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকাবাসি নিজেরাই তা নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বয়রা ফায়ার সার্ভিসের পরিদর্শক আজিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে টুটপাড়া ও বয়রা স্টেশন থেকে দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে ক্ষতি বা কি কারণে আগুন লেগেছে তা তদন্ত শেষে বলা যাবে। আশপাশ অনেক বাড়ি রয়েছে। যথা সময়ে সংবাদ না পেলে ক্ষতির পরিমাণ আরও অনেক হতে পারত বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।

নগরীতে শিশু কন্যার লাশ উদ্ধার : মা ও সৎ বাবা আটক
স্টাফ রিপোর্টার
নগরীর নতুন বাজার এলাকা থেকে রাশেদা নামে ৯ বছরের এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নতুন বাজার বস্তির সালাউদ্দিনের গলির নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে শিশুটির সৎ বাবা রাশেদ। বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রাশেদার সৎ বাবা রাশেদ ও মা তুলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত রাশেদা নতুন বাজার বস্তি এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। প্রায় ৫ বছর আগে রাশেদার বাবা মারা যায়। পরের বছর তার মা তুলি, রাশেদ নামে এক যুবককে বিয়ে করে। এই দম্পতির ঘরে আরও একটি শিশু কন্যা রয়েছে।
স্থানীয়রা জানান, শিশু রাশেদাকে প্রায়ই মারধর ও নির্যাতন করতো তার সৎ বাবা ও মা। মারধরের একপর্যায়ে প্রায় গলা চেপে ধরতো। সোমবার দুপুর দুইটার দিকে হঠাৎ তার সৎ বাবা রাশেদা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। শিশুর মৃত্যুর জন্য তার সৎ বাবা রাশেদকে দায়ী করে ও তার বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ করে স্থানীয়রা।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা-মাকে আটক করা হয়েছে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২৭৫ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৬৪ টি বি ক্রস রোডের মৃত. আব্দুল লতিফের দু’ছেলে মো. কামরুজ্জামান ওরফে কামু (৪৫) ও মো. আসাদুজ্জামান হিরা (৪৪), খালিশপুর নয়াবাটি এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩৪), বাস্তহারা কলোনীর মো. আব্দুল মান্নানের ছেলে মো. ওমর আলী (২৫), নিজখামার এলাকার মৃত. আব্দুল মজিদ তালুকদারের ছেলে মো. শাহ আলম তালুকদার (৬০), বসুপাড়া বিকে রায় রোডের মৃত. জাকিরের ছেলে মো. রুবেল শেখ (২৮) ও দিঘলিয়া থানার বারাকপুর গ্রামের মো. ইকরাম মোল্যার ছেলে মো. ইকবাল মোল্যা (৪৮)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ২৭৫ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে বিএসটিআই’র অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা কার্যালয়ের উদ্যোগে সোমবার (১২ ডিসেম্বর) খুলনা মহানগরীতে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়।
নগরীর দৌলতপুরের মেসার্স ইনানী ড্রিংকিং ওয়াটারের উৎপাদিত প্যাকেজড ড্রিকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে মাণচিহ্ন ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে একটি মামলা দায়ের করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় এবং খুলনার বয়রার মেসার্স সায়রা ফিলিং স্টেশনকে অকটেন, পেট্রোল ও ডিজেলে প্রতি ১০ লিটারে ৯০ মিলি, ৬০ মিলি ও ৫০ মিলি লিটার কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে খুলনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার বিবি করিমুন্নেসাসহ বিএসটিআই’র কর্মকর্তার উপস্থিত ছিলেন। বিএসটিআই’র এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ন ঔষধ রাখায় জরিমানা
স্টাফ রিপোর্টার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (১২ ডিসেম্বর) খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাজার তদারকি অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণ করায় সত্যরঞ্জন মিষ্টান্নকে পাঁচ হাজার টাকা, ভাই ভাই মিষ্টান্নকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ন ঔষধ রাখায় সুদিপ্ত ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন দোকান তদারকি করা হয়।
এ অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণের জন্য নিদের্শনা প্রদান করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইলায় ক্ষতিগ্রস্ত মঠবাড়ী প্রতাপস্বরনী স্কুল সংলগ্ন ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট নির্মাণের আশ^াস:এমপি বাবুর
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় দক্ষিণ মঠবাড়ী প্রতাপস্বরণী স্কুল সংলগ্ন ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ও স্কুলের ভবন সরেজমিনে পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ^াস দিয়েছেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি সোমবার বিকেলে মহারাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিভিন্ন ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট পরিদর্শন শেষে উক্ত স্কুল মাঠে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় একথা জানান। তিনি বলেন, ২০০৯ সালে ২৫ মে আইলায় এই গ্রামের পবনা খালের গোড়ায় ওয়াপদার বেঁড়িবাঁধ ভেঙ্গে দীর্ঘ ২ বছর জোয়ার ভাটার স্্েরাতে সকল রাস্তাঘাট ভেঙ্গে খাল সৃষ্টি হয়। আজও এলাকার মানুষ খেয়া পারাপারে চলাচল করে। এছাড়া স্কুলের ভবন সহ স্কুল মাঠ খালে রুপান্তরিত হয়। যে কারনে এই এলাকার মানুষ এবং কোমলমতি স্কুলগামী ছাত্রছাত্রীরা জীবনের ঝুকি নিয়ে খেয়া নৌকায় পার হয়ে স্কুলে আসা যাওয়া করে। সংসদ সদস্য দীর্ঘ সময় ধরে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ মঠবাড়ী গ্রামের একাধিক রাস্তাঘাট পরিদর্শন এবং স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাসরুম সহ অন্যান্য বিষয় স্থানীয়দের মাধ্যমে অবগত হন। তিনি সোমবার পড়ন্ত বিকেলে অত্র এলাকার জনসাধারণ ও প্রতাপ স্বরনী মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে শেষে দ্রুত স্কুলের ভবন সহ রাস্তাঘাট নির্মানের আশ^াস দেন। সভায় স্থানীয় মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ইউপি সদস্য আবু সাইদ ও সীমারানী উক্ত মত বিনিময় সভার আয়োজন করেন। সভায় ইউপি চেয়ারম্যান তার ইউনিয়নের উক্ত ৩নং ওয়ার্ডের ৩ টি গুরুত্বপূর্ণ সমস্যার কথা সংসদ সদস্যকে অবগত করেন। তিনি স্কুলের সামনে খালের উপর ব্রিজ নির্মাণ, স্কুলের মাঠে একটি সাইক্লোন শেল্টার এবং আশে পাশের সকল রাস্তাঘাট নির্মাণের জন্য জোর দাবী জানান। সভায় কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বিপিএম, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি, আ’লীগ নেতা জাফরুল ইসলাম পাড়, এসএম হারুন অর রশিদ, সুজিৎ কুমার রায়, খায়রুল আলম, এসএম জিয়াদ আলী, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম টিংকু, আমিনুল হক বাদল, ইউপি সদস্য লুৎফর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা রকিব, আকতারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সনাক-খুলনা, টিআইবি এর ২০২৩ সালের নবনির্বাচিত কমিটি
খবর বিজ্ঞপ্তি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-খুলনা নাগরিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে। ১২ ডিসেম্বর’ ২০২২ তারিখে সনাক-খুলনা এর মাসিক সভায় উপস্থিত সদস্যগন সরাসরি ভোটে ২০২৩ সালের জন্য নতুন কমিটি নির্বাচিত করেছেন। আগামী ১ বছরের জন্য সনাক সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এ্যাড. কুদরত-ই- খুদা, সহ-সভাপতি হিসাবে এ্যাড. অশোক কুমার সাহা এবং রমা রহমান। সনাক সভাপতি জনাব মনোয়ারা বেগম এর সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য ফেরদৌসী আলী, অধ্যাপক মোঃ আনোয়ারুল কাদির, ইঞ্জিনিয়ার আজাদুল হক, রোজী রহমান, নাসরীন হায়দার, অধ্যাপক ডা: আশরাফুজ্জামান হিরু, রীনা পারভীন, আবু হেনা মোস্তফা জামাল, গৌরাঙ্গ নন্দী, মো: আসাফুর রহমান কাজল, মো: জিয়া হাসান, সঞ্জয় কুমার সাহা, মো: আবুল হোসেন, ভারতী ঘোষ, আলমাস আরা, দীপায়ণ স্বর্ণকার তুষার, এবং দিলীপ কুমার দাস। নবনির্বাচিত সভাপতি এ্যাড. কুদরত-ই- খুদা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তার উপর আস্থা রাখার জন্য সকল সনাক সদস্যকে ধন্যবাদ দেন। তিনি বলেন সকলের সহযোগিতায় সনাক-খুলনাকে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন। ২০২৩ সালে ০১ জানুয়ারি সনাক সভাপতি হিসাবে এ্যাড. কুদরত-ই- খুদা, সহ সভাপতি হিসাবে এ্যাড. অশোক কুমার সাহা ও রমা রহমান যথাক্রমে বর্তমান সভাপতি জনাব মনোয়ারা বেগম, সহ সভাপতি এম এ কাইয়ুম ও নাসরীন হায়দার এর স্থলাভিষিক্ত হবেন।

বটিয়াঘাটায় জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ডিজিটাল বাংলাদেশ-২০২২ উদযাপন উপলক্ষ্যে এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় জ্যোতিষ্ক সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মোঃ আসলাম ফেরদৌস’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সহকারী কমিশনার ভূমি এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক এড. মোস্তফা বিল্লাল, সাংবাদিক পরাগ রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ১২ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামান (পলাশ)। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল।
সভায় পাওয়ার পয়েন্টে গ্রুপ বীমা বিষয়ক তথ্য উপস্থাপন করেন সহ-সভাপতি উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন। সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী রেজিস্ট্রার সুশান্ত কুমার বসু। সভায় পরিষদের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন অর্থ সম্পাদক, সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. তারিকুজ্জামান লিপন, সহকারী পরিচালক বিমান সাহা, সেকশন অফিসার ব্রজেন্দ্রনাথ মণ্ডল। সভায় কল্যাণ তহবিল ব্যবহার নীতিমালা, কর্মকর্তাদের তথ্য ভাণ্ডার দিয়ে স্যুভেনির প্রকাশ, গ্রুপ বীমাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাগেরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। প্রগতিশীল প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নতি প্রতিপাদ্যের ব্যানারে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়।
এর আগে সোমবার সকালে শহরের শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে একাধিক সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন। পরে শহরের একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) হাফিজ আল আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। আরো আলোচনায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

খুবির স্থাপত্য ডিসিপ্লিনে ত্রিমাত্রিক ডকুমেন্টেশন তৈরি ও সংরক্ষণ নিয়ে ৪ দিনের কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
ভূমিকম্প ধস প্লাবন বা যুদ্ধ-বিগ্রহ, এমনকি অগ্নিকাণ্ডে ভষ্মিভুত হলেও চিরতরে হারাবে না পুরাকীর্তি বা ঐতিহ্যস্থাপনার মতো স্থাপত্য-ইতিহাসের অমূল্য উপাদান। চাইলে তা ফিরিয়ে আনা যাবে, পুনঃনির্মাণ করা যাবে প্রকৃত আদলে। এমনই এক প্রযুক্তি শিক্ষার ওপর চারদিনব্যাপী কর্মশালা ১২ ডিসেম্বর (সোমবার) শেষ হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে। বিশ্বব্যাপী পুরাকীর্তি ও ঐতিহ্য স্থাপনা ডিজিটালি সংরক্ষণকারী প্রতিষ্ঠান সাইআর্ক (ঈুধৎশ) এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘থ্রিডি ডকুমেন্টেশন অব কালচারাল হেরিটেজ’ শীর্ষক কর্মশালার প্রথম পর্যায়ে বাগেরহাটের দুটি পুরাকীর্তি (জিন্দাপীরের মাজার ও রণবিজয়পুর মসজিদ) পরিদর্শন, বিভিন্ন চিত্র ও তথ্য-তত্ত্ব সংগ্রহের পর তার ত্রিমাত্রিক মডেলিং করা হয়। আজ কর্মশালার শেষ অধিবেশনে এ বিষয়টি উপস্থাপন করা হয়। সেখানে স্থাপত্য ডিসিপ্লিনের চতুর্থ এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা পারদর্শীতার সাথে বিষয়টি তৈরির সক্ষমতা প্রদর্শন করেন। কর্মশালার রিসোর্স পার্সন সাইআর্ক এর প্রোগ্রাম এন্ড ডেভেলপমেন্টের পরিচালক কেসি হাদিক (কধপবু ঐধফরপশ), প্রোডাকশন ম্যানেজার আভিদান ফার্নান্ডেজ (আরফধহ ঋবৎহধহফবু) এবং প্রজেক্ট ম্যানেজার ড. হাফিজুর রহমান উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের কুশলতার প্রশংসা করেন।
কর্মশালায় বলা হয়, বিশ্বে দুর্যোগ দুর্বিপাকে বা যুদ্ধ-বিগ্রহে হাজার হাজার বছরের পুরার্কীতি ও ঐতিহ্যস্থাপনা হারিয়ে গেছে। বিস্মৃত হয়ে গেছে ইতিহাসের অমূল্য উপাদান। যা আর কখনও মানবজাতির সামনে আসবে না। তবে ত্রিমাত্রিক মডেলিংয়ের মাধ্যমে কল্পনা বা স্মৃতি থেকে অনেক কিছুর ধারণা উপস্থাপন করা গেলেও প্রকৃত চিত্র পাওয়া যায় না। তাই সে গুরুত্ব অনুধাবন করে সাইআর্ক বিশ্বব্যাপী উচ্চশিক্ষা ও গবেষণা কর্মের সাথে বিষয়টি যুক্ত করতে চাইছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বহুসংখ্যক বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার সুযোগ লাভ করেছে এ প্রতিষ্ঠানটি। এমনকি জাতিসংঘের সাথেও তারা কাজ করছে। বাংলাদেশে দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে এ পর্যায়ে তারা কাজ করছে। তারই একটি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন। কারিকুলা বা গবেষণা কার্যক্রমের সাথে যুক্ত হতে পারে বিষয়টি। এর ফলে খুলনাঞ্চল বা দেশের বিভিন্ন পুরাকীর্তি বা ঐতিহ্য স্থাপনার ত্রিমাত্রিক মডেলিং করে তা ডকুমেন্টেশন করা যাবে।
কর্মশালার টিম লিডার-২ স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খো. মাহফুজ উদ দারাইন, টিম লিডার-১ একই ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. মাসুদ রেজা এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

হত্যা নির্যাতনের প্রতিবাদে আজ বিএনপির গুমিছিল: বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বিস্তারিত কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) খুলনায় গণমিছিল করবে বিএনপি। বিকেল ৩টায় রেল স্টেশন এলাকায় জমায়েত হবেন দলটির নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এরপর দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে। সোমবার কে ডি ঘোষ রোডে বিএনপি অফিসে অনুষ্ঠিত এক প্রস্ততি সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক দমন পীড়ন চালায় পুলিশ প্রশাসন। পুলিশের গুলি-টিয়ার সেল নিক্ষেপ, লাঠিচার্জ ও হামলায় একজন নিহত এবং শতাধিক নেতাকর্মী আহত হন। গ্রেফতার হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সাড়ে চারশ’ জন। এসব ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি দেশব্যাপী গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মহানগর ও জেলা বিএনপির যৌথ প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, এনামুল হক সজল, শেখ জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভিরুল আযম, শেখ শাহিনুল ইসলাম পাখী, মুরশিদ কামাল, ইলিয়াস হোসেন মল্লিক, শেখ আজগর আলী, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, মোঃ হাফিজুর রহমান, আনিসুর রহমান, সুলতান মাহমুদ, এহতেশামুল হক শাওন, মনিরুজ্জামান লেলিন, একরামুল কবির মিল্টন, এস এম মুর্শিদুর রহমান লিটন, জহর মীর, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ^াস, আরিফুর রহমান, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, সেলিম সরদার, শেখ আব্দুস সালাম, দিদারুল হোসেন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, আলী আক্কাস,
শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, কৃষক দলের শেখ আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ মোল্লা, ছাত্রদলের সৈয়দ ইমরান,
ওয়ার্ড বিএনপি নেতা মুসা খান, সিরাজুল ইসলাম লিটন, নাসির উদ্দিন খান, মোঃ নজরুল ইসলাম, মোঃ সরোয়ার শিকদার, আসাদুজ্জামান হারুন, মোস্তফা কামাল, বাবু মোড়ল, কাজী ইকরাম হোসেন মিন্টু প্রমুখ।
সভা থেকে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে শাসক দল আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসী ক্যাডারবাহিনী এবং পুলিশ প্রশাসনের সম্মিলিত তান্ডবলীলা, গণগ্রেফতার, গুলি-লাঠিচার্জ-টিয়ারসেল নিক্ষেপে একজন নিহত এবং অসংখ্য আহত হওয়ার ঘটনায় তিব্র নিন্দা জানানো হয়।
সভা থেকে বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সাড়ে চারশ নেতাকর্মীকে গ্রেফতারের তিব্র নিন্দা এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
সভা থেকে ৭ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চালানো পুলিশের তান্ডবের তিব্র নিন্দা এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পুলিশ সেখানে সাজানো পাতানো ককটেল উদ্ধারের নাটক মঞ্চস্থ করেছে। সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের জন্য রান্না করা খাবার লুটপাট করেছে। এমনকি দলীয় কাজে ব্যবহৃত কম্পিউটার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে গেছে অভিযোগ করে এ ঘটনাকে ইতিহাসে নজিরবিহীন ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী দাবি করা হয়। একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন বিএনপিকে যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে দমন করার হীন চেষ্টা করা হয়েছে তার তিব্র নিন্দা জানানো হয়।
সকল বাঁধা বিপত্তি, গণপরিবহ বন্ধ, পথে পথে তল্লাশি, বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ ক্যাডারদের দফায় দফায় হামলা নির্যাতন, সর্বপরি গণসাবেশের ভেন্যু নিয়ে নানা টালবাহার পরেও গোলাপবাগ মাঠে কর্মসূচি কয়েক লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সর্বাত্মকভাবে সফল হওয়ায় সর্বস্তরের নেতাকর্মীদেরকে সভা থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। বিশেষ করে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে খুলনা থেকে অন্তত ১০ হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভা থেকে অভিযোগ করা হয়, ঢাকায় বিএনপির কর্মসূচি বানচাল করতে খুলনার পুলিশ প্রশাসন এক সপ্তাহ আগে থেকে তৎপরতা শুরু করে। ৩ ডিসেম্বর (শনিবার) বিকেল থেকে হঠাৎ করেই বিশেষ অভিযানের নামে খুলনার মহানগরী ও জেলার থানায় থানায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে ও কর্মস্থলে গণহারে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। একই সাথে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসের কল্পিত অভিযোগ এনে গায়েবী মামলা দায়ের হয়। যে সব মামলায় কয়েক শত নেতাকর্মীকে আসামী করা হয়েছে। প্রায় ৮০ জন নেতাকর্মী কারাগারে রয়েছেন। অন্যরা গ্রেফতার এড়াতে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন। সভা থেকে অবিলম্বে মিথ্যা বানোয়াট এসব গায়েবী মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানানো হয়। সেই সাথে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং নিরীহ রাজনৈতিক কর্মীদের অযথ হয়রানি না করার আহবান জানিয়ে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশের অবৈধ আদেশ পালনে যে সব অতি উৎসাহী কর্মকর্তারা তৎপর রয়েছেন, তাদেরকে এক সময় কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে।
সভা থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর রাতে জমায়েত এবং দিবসের প্রথম প্রহরে গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন। ১৪ ডিসেম্বর বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল।
১৬ ডিসেম্বর ভোরে গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন। বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং নগরীতে বর্ণাঢ্য র্যালী।
কর্মসূচিসমূহ সফল করতে বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

পাইকগাছায় মানববন্ধন ও প্রতিবাদ সভাঃ ভাটা ছাড়তে ১২ দিনের আল্টিমেটাম
পাইকগাছা প্রতিনিধি।।
অবৈধ ভাবে ইটের ভাটা জবর দখল করার প্রতিবাদে পাইকগাছার বোয়ালিয়া মোড় নামক স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ দিনের মধ্যে ইটের ভাটা ছাড়ার আলটিমেটাম। উপজেলার পুরাইকাটি শাহিনুর রহমানে এন,এস,বি ইটের ভাটা অবৈধভাবে জবর দখল করে ফাইভ ষ্টার নামে কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। এ কারণে খুলনা জেলা প্রশাসকসহ ৮ টি দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জবরদখলকারী মোঃ আসাদুল সরদারসহ ৯ জনের বিরুদ্ধে শাহিনুর রহমানের স্ত্রী সোনালী বেগম এ লিখিত অভিযোগ করেন। একই অভিযোগে রোববার সকালে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাজেদা ফিস এর স্বত্বাধিকারী শাহজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মোঃ জামশেদ হোসেন মুন্না,মেহেদী হাসান নান্টু,সাত্তার সরদার,শেখ সোহরাউদ্দীন,গফ্ফার মোড়ল,ইকবাল সরদার,কোনাই মোড়ল,অহিদুজ্জামান মোড়ল,শের আলী গাজী,জাফর আলী শেখ, আলতাফ হোসেন ও কামরুল সরদার। বক্তারা বলেন ১২ দিনের মধ্যে ইটের ভাটা ছেড়ে না দিলে যেকোন অপ্রিতিকর ঘটনার জন্য জবর দখল কারীরা দায়ী থাকবে। ইট ভাটা ছাড়া চিম্মি,ডাম্পার,মেশিনাদী,মিক্সার মেশিন,কয়লা ভাঙ্গা মেশিন,হাওয়া মেশিন,জেনারেটর,মোটর,মজুদ মাটি,বালু সবই নিয়ে নিছে। যার আনুমানিক মুল্য ২ কোটি টাকা।

চুলকাটিতে আশা ব্রাঞ্চের উদ্যোগে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা আশা এনজিও’র উদ্যোগে তিনদিন ব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের শুভ উদ্ভোধন সোমবার (১২ই ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাখালগাছি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ফারাজি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর শুভ উদ্ভোধন করেন। ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শক্তি নারায়ন দাস, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আবু হানিফ, চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার পাল, লখপুর ব্রাঞ্চের সিনিয়র আরএম মোঃ রহমত উল্ল্যাহ। সহকারী ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চলানায় এতে আরো উপস্থিত ছিলেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক, কোষাধ্যক্ষ অমিত কর বিলাস, সমাজসেবক মধুসুধন দেবনাথ, আব্দুল খালেক ও ডাঃ মোঃ মোস্তফা আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফকিরহাট উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ
ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাটের ফকিরহাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান ১৩ই নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় পাগলা-শ্যামনগর বনফুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময়। অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করবেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বি. এম. মোজাম্মেল হক, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক, এস. এম. কামাল হোসেন, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনা করবেন উপজেলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)। সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক) সকলের প্রতি বিশেষ অনুরোধ জ্ঞাপন করেছেন।

ভাঙ্গারির দোকান থেকে চোরাই বৈদ্যুতিক তার ও ট্রাক জব্দ, আটক-২
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় একটি ভাঙ্গারির দোকান থেকে পল্লী বিদ্যুতের বিপুল পরিমান চোরাই তার উদ্ধার করা হয়েছে। এসময় চুরির সঙ্গে জড়িত সঙ্গবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে আটক ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন শরণখোলার রাজৈর গ্রামের ফারুক আকনের ছেলে নিজাম আকন (৩৮) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মতিয়ার রহমানের ছেলে রুবেল মিয়া (২৮)। সোমবার সকালে আটক দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রবিবার (১১ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের ব্র্যাক অফিসসংলগ্ন এলাকার ফারুক আকনের ভাঙ্গারির দোকান থেকে বিদ্যুতের তার ও ট্রাকসহ ওই দুই চোরকে আটক করা হয়। এঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির শরণখোলা সাব-জোনাল অফিসের এজিএম আশিক মাহামুদ সুমন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম শেখ জানান, চোরাই বৈদ্যুতিক তার পাচারের গোপন সংবাদ পেয়ে রাজৈর এলাকার ফারুক আকনের ভাঙ্গারির দোকানে অভিযান চালানো হয়। এসময় বৈদ্যুতিক তারগুলো কেটে টুকরো করে ট্রাকে তোলা হচ্ছিল। পরে এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক এবং তারসহ (ঢাকা- মেট্রো-ট-১৮-২৮০২) ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া তারের পরিমান প্রায় ৫০০ কেজি। যার মূল্য লক্ষাধিক টাকা।
পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহামুদ সুমন জানান, বিদ্যুতের নতুন লাইন সংযোগ দেওয়ায় বিভিন্ন এলাকায় পুরনো লাইনের তারগুলো রয়ে যায়। সেইসব তার চুরি করে পাচার করছিল চোরেরা। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার, তার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে আসছিল। তিনি আরো জানান, এর আগে গত ৪ ডিসেম্বর উপজেলার মালিয়া রাজাপুর গ্রাম থেকে একটি ট্রান্সফরমান চুরি হয়েছে। এছাড়া গত ২ নভেম্বর জিলবুনিয়া গ্রাম থেকে আরো একটি ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় এলাকাবাসী দেখে ফেলায় সেটি ফেলে পালিয়ে যায় চোরেরা।

 

 

ডুমুরিয়ায় সরকারি খাল ভরাট করে বালু ব্যবসা, জলাবদ্ধতার আশংকায় এলাকাবাসী
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় এক প্রভাবশালী কর্তৃক সরকারি খাল ভরাট করে বালু ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে। এতে বর্ষা মৌসুমে ফসলি জমি, কবর ¯’ান ও বসতবাড়ি জলাবদ্ধতার আশংকা করছেন এলাকাবাসী। খুলনা সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া ব্র্যাক শাখা অফিসের সামনে এ ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক আবু হানিফ মোড়ল।
সরেজমিনে গিয়ে ও একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়, উপজেলার কৃষি উৎপাদনে খ্যাত খর্ণিয়া এলাকা। এখানে বছরের বারো মাসই ক্ষেতে কোন না কোন সবজি ফসল উৎপাদন করে আসছে ¯’ানীয় কৃষকরা। বর্ষা মৌসুমে ওই এলাকার পানি সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া একমাত্র খাল দিয়ে ডোংরা বিলের বড় খাল হয়ে খর্ণিয়া স্লূইচ গেট দিয়ে নিষ্কাশন হয়ে আসছে। ¯’ানীয় আয়নাল হকের ছেলে রেজোওয়ান মোড়ল ওই খাল ভরাট করে সেখানে বালু ব্যবসা চালিয়ে যা”েছ দেদারছে। ফলে ¯’ায়ী জলাবদ্ধতার আশংকা করছেন তারা। কথা হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আবু হানিফের সাথে। তিনি বলেন গত বছরও একই কায়দায় ওই রেজোয়ান মোড়ল সরকারি খাল ভরাট করে এ এলাকা কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করেছিল। প্রশাসনের হস্তক্ষেপে সেটা অপসারণ করা হয় ঠিকই কিš‘ সেটা ছিল দায়সারা ভাবে। সম্প্রতি এবারও সে খালটি ভরাট করে ব্যবসা চালা”েছ। এছাড়া মোসলেম মোড়ল তার জমি ভরাট করার কথা বলে আংশিক খালও ভরাট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ¯’ানীয় জাহাঙ্গীর মোড়ল, আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম সহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, পানি নিষ্কাশনের এ পথটি এভাবে বন্ধ করে দিলে বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে আমাদের সবজি ক্ষেত, বসতবাড়ি ও কবর ¯’ান তলিয়ে মারাত্মক ক্ষতি হবে। এ বিষয়ে জানতে চাইলে রেজোয়ান মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৩ বছর ধরে এ ব্যবসা করে আসছি কোন সমস্যা হয়নি। তাছাড়া পানি নিষ্কাশনের জন্য মাটির নিচে পাইপ ¯’াপন করে দিয়েছি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।

আজ ১৩ ডিসেম্বর রামপাল হানাদার মুক্ত দিবস
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর রামপালে হানাদার মুক্ত হয়। ওই দিন সকাল সাড়ে ৭ টায় ৫৫/৬০ জন মুক্তিযোদ্ধা রামপাল মুক্ত করে লাল সবুজের পতাকা উত্তোলন করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন মকান্ডার শেখ আঃ জলিলের নেতৃত্বে হানাদার মুক্ত করা হয়। রামপাল মুক্ত দিবসটি ছিল স্বজন, সহযোদ্ধাদের হারানো দীর্ঘশ্বাস ও বিজয় উল্লাসের দিন। ডিসেম্বরের ৯ তারিখ প্রয়ত শেখ আ. জলিলের নেতৃত্বে বাগেরহাটের মোংলাতে আরও অপারেশনের একটি প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় ৫৫/৬০ জনের একটি দল মোংলা আশপাশের এলাকায় অবস্থান নেন। পাকহানাদার বাহিনীর সদস্যরা একটি বোমার বিষ্ফোরণ ঘটায়। এতে ৩ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ওই সময় গুরুতর আহত হন চিতলমারীর নিজামসহ ৩৪ জন মুক্তিযোদ্ধা। ওই তারিখ মুক্তিযোদ্ধারা আক্রমন করলে পাকহানাদার বাহিনীর সদস্যরা পিছু হটে। ১২ তারিখ রাতে রামপাল থানাকে শত্রু মুক্ত ঘোষনা করতে মুক্তিযোদ্ধারা থানার অপর পার পেড়িখালী বাজারে অবস্থান নেন। ১৩ তারিখ সকালে রামপাল থানায় হাজির হলে ততকালীন ওসি আমিনুর রহমান তাদের অভ্যার্থনা জানান। ১৩ তারিখ মুক্তিযোদ্ধারা সকাল ৭ টায় রামপাল থানায় লাল সবুজের পতাকা উড়িয়ে জয় বাংলা শ্লোগান দেন। এসময় শেখ আ. জলিল, সম্মুখ সমর যোদ্ধা বড়দিয়ার টি. আহম্মদ, বাহালুলসহ সকলে উপস্থিত ছিলেন। বিজয় পতাকা উড়ানোর পর হানাদার বাহিনীর ৪৫ জন দালাল ও তার দোসরদের থানায় ধরে নিয়ে আসা হয়। তাদের থানায় কয়েকদিন আটকে রেখে ক্ষতিগ্রস্থ মানুষদের ক্ষতি প্রদানের শপথ পড়িয়ে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার অতিন্দ্রনাথ হালদার দুলাল এর সাথে কথা হলে তিনি বলেন, মুক্তিযুদ্ধ একটি চেতনা। একটি কনসেপ্ট। এটা এখনও চলমান। আমরা আমাদের অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে নিরন্তর যুদ্ধ চালিয়ে যাচ্ছি। সেটি শিক্ষা, মৌলিক অধিকার পুরণ ও বাংঙ্গালীর সংস্কৃতি।

কুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
“শহীদ বুদ্ধিজীবী দিবস” ও “মহান বিজয় দিবস” ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচীর মধ্যে ১৪ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০ঃ৩০ টায় শোক-র্যালি, ১১ঃ০০ টায় অডিটরিয়ামে আলোচনা সভা, বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান, সন্ধ্যা ৬ঃ০০ টায় আলোর মিছিল এবং ৬ঃ৩০ টায় অডিটরিয়ামে নাটক প্রদর্শিত হবে।
মহান বিজয় দিবসের কর্মসূচীর মধ্যে ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসনমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ০৯ টায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, ০৯:৩০ টায় গণসংগীত, ১০ টায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা” এর পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বেলা ০৩:৩০ টায় প্রীতি ফুটবল ম্যাচ, বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬ঃ০০ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইন্দুরকানীতে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
ইন্দুরকানীতে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন করা হয়েছে । সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু মুর্যালে পুস্পঅর্পন ও আলোচনা সভা করা হয় । উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান, আ”লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মনিরুজ্জামান সেলিম,সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হক দুলাল,মাধ্যমিক শিক্ষা অফিসার মীর আবুল খায়ের,আইসিটি কর্মকর্তা চন্দ্রন রায় প্রমুখ । পরে ডিজিটাল বাংলাদেশ এর উপর চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ।

খুলনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
তথ্য বিবরনী
‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের সূচনা করেন। এর সুফল আজ দেশের ১৭ কোটি মানুষ ভোগ করছে। ইন্টারনেট ও মোবাইল ফোনের সহজলভ্যতায় মানুষের জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহারের সক্ষমতা যেমন বেড়েছে তেমনই মানুষের দৈনন্দিন জীবনে এটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে প্রযুক্তিজ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, এ প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীর সাথে আমরা সংযোগ স্থাপন করতে পেরেছি। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মানুষ সহজে ডিজিটালসেবা গ্রহণের সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রীর একক প্রচেষ্টায় ১৯৯৬ সালে শুল্ক ছাড়াই কম্পিউটার আমদানির সিদ্ধান্তের সুফল আজ দৃশ্যমান। এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবো।

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য ৪১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ৯৯৯ এবং ৩৩৩ হেল্পলাইনে ফোন কলের মাধ্যমে মানুষ জরুরি ও সাধারণ সেবাসমূহ সহজে পাচ্ছে। সরকারি ই-সার্ভিস এর মাধ্যমে সেবাগ্রহীতারা ঘরে বসেই সরকারি সেবা গ্রহণের সুযোগ নিচ্ছেন। দেশে সরকারি-বেসরকারি আইটি পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। দেশে ৬৭৯০টি ডিজিটাল সেন্টার রয়েছে, ৫২.৫৮ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, সোস্যালমিডিয়া ব্যবহারকারী সংখ্যা ৪৯.৫৫ মিলিয়ন এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৭৮.৫ মিলিয়নে উন্নীত হয়েছে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. অনুপম কুমার বৈরাগী। অনুষ্ঠানে আলোচনা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির বক্তৃতা করেন।

এর আগে মেয়রের নেতৃত্বে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে বিএসটিআই কর্তৃক প্রদত্ত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের জন্য শহরের রড ব্যবসায়ী নিপুণ ইন্টারপ্রাইজের মালিক আনিছুর রহমানকে ১০হাজার টাকা ও বিএসটিআই এর কোন লাইসেন্স না থাকায় বায়শা ঘোষ ডেয়ারীর মালিক রমেশ চন্দ্র ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের রড ব্যবসায়ী আনিছুর রহমান ও মিষ্টি ব্যবসায়ী রমেশ চন্দ্র ঘোষ একজনের বিএসটিআই প্রদত্ত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ আর একজনের বিএসটিআই এর কোন লাইসেন্স না থাকায় তাদের জরিমানা করা হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ওই দুই দোকানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

 

নড়াইলে ইউপি সদস্যদের অবৈধ প্রস্তাবে সাড়া না দেয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ইউনিয়ন পরিষদের সদস্যদের অবৈধ প্রস্তাবে সাড়া না দেয়ায় চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুকের বিরুদ্ধে অনাস্থা প্রদানের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বিছালী ইউনিয়নে। চেয়ারম্যান হেমায়েত অভিযোগ করে বলেন, জনগণকে ঠকাবো না বলে আমি প্রতিশ্রুতি দিয়ে এই চেয়ারে আসছি। মেম্বররা আমাকে অনৈতিক প্রস্তাব দিছে জনগণকে ঠকানোর জন্য। তাদের প্রস্তাব ছিলো যে সকল প্রকল্প সরকার কর্তৃক দেয়া হবে জনগণের উদ্দেশ্যে সেসকল প্রকল্পের কাজ কোন রকম করে বাকি টাকা তাদের ভাগ করে দিতে হবে। আমি তা প্রত্যাখান করেছি। আমার প্রতি এটিই তাদের রাগ- ক্ষোভের মূল কারণ। আর এ কারণেই ষড়যন্ত্র করে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ করেছে। তিনি আরো বলেন, জনগরণের ভোটে আমি নির্বাচিত চেয়ারম্যান। জনগণ আমাকে অনাস্থা দিলে তখন সেটা আমার ব্যার্থতা। এদিকে চেয়ারম্যানকে অনৈতিক প্রস্তাব দেওয়ার বিষয়টি মিথ্যা দাবি করে তারা পাল্টা অভিযোগ করে জানান, ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজে কোন মাসিক সভা ও সাধারণ সভার সিদ্ধান্ত ছাড়া চেয়ারম্যান নিজেই তার ঘনিষ্টজনদের সাথে নিয়ে ইচ্ছামত কাজ করে। এ কারণেই তারা অনাস্থা দিয়েছে। নড়াইলের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের দায়িত্বরত উপ-পরিচালক ফকরুল হাসান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুকের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেনে ওই ইউনিয়ন পরিষদের আটজন সদস্য।

ডিসেম্বরের শেষেই মেট্রোরেলের উদ্বোধন
ঢাকা অফিস
চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহের সুবিধা মতো সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের (উত্তরা-আগারগাঁও অংশ) উদ্বোধন করবেন। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল এক্সিবিশন ইনফরেশন সেন্টারে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক এসব কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরাও অপেক্ষায় আছি। আমরা যেকোনো দিন তারিখ পেয়ে যেতে পারি। তারিখ নির্দিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

এমএএন ছিদ্দিক আরও বলেন, সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য সরকারের অনুমতি এখনো পাওয়া যায়নি। একটি প্রস্তাব পাঠানো হয়েছে কীভাবে উদ্বোধন হবে, কোন সময়টি উদ্বোধনের জন্য উপযুক্ত—এসব বিষয়ে।

ডিসেম্বরের শেষে মেট্রোরেল উদ্বোধন করার তিনি বলেন, এ মাসে উদ্বোধন না হওয়ার মতো কিছু এখনও শুনিনি। ফলে এ মাসেই এটি উদ্বোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি সামনে রেখে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে মেট্রোরেল। প্রধানমন্ত্রীর সুবিধা মতো সময়ে এটি উদ্বোধন করা হবে।

১২টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে জানিয়ে এমএএন ছিদ্দিক বলেন, বাকি দুটি যেকোনও সময়ে চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে। ট্রেন দুটি পরিচালনার কর্মকর্তারাও প্রস্তুত থাকবেন। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকটি মাথা রেখে সবসময় ব্যাকআপ রাখতে হয়।

মেট্রোরেল চালুর জন্য শতভাগ প্রস্তুত আছেন কি না, এমন প্রশ্নের উত্তরে এম এ এন ছিদ্দিক বলেন, সবশেষ কাজটি ছিল সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ। এই কাজ করতে আমরা তিন মাস সময় লাগবে বলেছিলাম। কিন্তু কাজগুলো রাতে ও দিনে করে আমরা তা ইতিমধ্যে শেষ করেছি। এখন সিস্টেম ট্রায়াল বা সার্ভিস ট্রায়াল চলছে। আগামী কয়েক দিনের ভেতরে পুরোপুরি সার্ভিস ট্রায়াল শেষ করতে পারব বলে আশা করছি। জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এরমধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হবে ডিসেম্বরের শেষের দিকে।

ফখরুল-আব্বাসসহ বিএনপির ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর
ঢাকা অফিস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।
রোববার তাদের আইনজীবী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে জামিন আবেদন করেন। আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন। তাকে সহযোগিতা করেন জাকির হোসেন জুয়েল, শেখ শাকিল আহম্মেদ রিপন। এছাড়া মির্জা আব্বাসের জামিনের আবেদন করেন মহিউদ্দিন চৌধুরী।

এর আগে শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওইদিনই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখায় ডিবি।

৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওইদিন গভীর রাতে ফখরুল ও আব্বাসকে তুলে নেয় পুলিশ।

সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

প্রাথমিকে শিক্ষক নিয়োগে পদ বাড়ছে ৫ হাজার
ঢাকা অফিস
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আরও ৫ হাজার পদ বেড়েছে। ইতোপূর্বে ২০২০ সালের ২০ অক্টোবর ৩২ হাজার ৫৭৭ পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

এরসঙ্গে এখন নতুন পদ যোগ করে এখন সাড়ে ৩৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। আগামী ১৪ ডিসেম্বর এই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪ ডিসেম্বর এই ফল প্রকাশ করা হবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

৫ হাজার পদ বাড়ানোর প্রথম কারণ হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া শেষ করা অবধি সবসময়ই প্রার্থীদের একটি অংশ অপেক্ষাকৃত ভালো পদে চাকরি পেয়ে চলে যায়। তাই তারা নিয়োগের জন্য নির্বাচিত হলেও যোগদান করেন না। তাই সাড়ে ৩২ হাজার প্রার্থীর সবাইকে নাও পেতে পারি। ফলে বিদ্যালয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেটা প্রত্যাশা অনুযায়ী পূরণ নাও হতে পারে। আর তেমনটি হলে আরেকটি নিয়োগ পর্যন্ত শিক্ষার্থীরা ভূগবে। এই বিষয়টি রেখেই পদ সংখ্যা বাড়নো হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, প্রায় ২৬ মাস আগে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও করোনা পরিস্থিতির কারণে প্রক্রিয়া শেষ করতে দেরি হয়। অন্যদিকে প্রতিবছর গড়ে ৭-৮ হাজার শিক্ষক অবসরে যান। সেই হিসাবে শূন্যপদের সংখ্যা আরও অনেক বেড়ে গেছে।

এই অবস্থায় বিদ্যালয়গুলোতে সৃষ্ট শিক্ষক সঙ্কট নিরসনের লক্ষ্যে আরও কিছু পদে নিয়োগের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। সেই অনুযায়ী চলতিবছরের ১ জানুয়ারি পর্যন্ত শূন্য হওয়া পদ যুক্ত করা হয়েছে।

জানা গেছে, উল্লেখিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথীদের লিখিত ও মৌখিক পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরে বুয়েটের কারিগরি সহায়তায় ফল তৈরি করা হয়। মোট তিন ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। এতে প্রথম ধাপে উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

২০১৯ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ৮ ধারার ২ নম্বর উপধারার (ঘ) অনুযায়ী ৬০ শতাংশ পদে নারী শিক্ষক নিয়োগ পাবেন। অবশিষ্ট পদে পোষ্য ২০ শতাংশ ও বাকিরা পুরুষ প্রার্থী। নিয়োগের ক্ষেত্রে আবার ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থী মেধা অনুযায়ী বিবেচিত হবেন।

দরিদ্র মুক্তিযোদ্ধার টাকা হাতিয়ে নিল নারী প্রতারক!
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে ৬২ হাজার ২শ টাকা হাতিয়ে নিয়েছে একজন নারী। একইভাবে স্থানীয় আরও অনেক মুক্তিযোদ্ধার কাছে থেকেও নগদ অর্থ আদায়ের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতারণার শিকার শালিখা উপজেলার চুকিনগর গ্রামের মৃত সুবল বিশ্বাসের ছেলে দরিদ্র মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র বিশ্বাস সোমবার শালিখা থানায় এ বিষয়ে লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।

নারায়ণ চন্দ্র বিশ্বাস জানান, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে তার নামে ২ লাখ ৯৫ হাজার টাকার একটি চেক ইউএনও অফিসে আসছে। চেকটি গ্রহণ করার আগে ভ্যাট বাবদ ৬২ হাজার ২শ টাকা পরিশোধ করতে হবে। নিজেকে শালিখা উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে নারী কণ্ঠের একজন তাকে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে এমন কথা বলে। পাশাপাশি ‘নগদ’ অ্যাকাউন্ট খোলা দুটি মোবাইল নম্বরে ভ্যাটের টাকা পরিশোধ করতে বলে সে।

তিনি বলেন, মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন নারী হওয়ায় তিনি চেকপ্রাপ্তির বিষয়টি বিশ্বাস করেন। কিছু সময় পর স্থানীয় দুই ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকা ধার করে তিনি ওই প্রতারক নারীর চাহিদা মোতাবেক নগদ অ্যাকাউন্টে প্রদানও করেন। কিন্তু টাকা পরিশোধের পরই মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়ায় বিষয়টি সন্দেহ হলে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। ঘটনাটি ১০ ডিসেম্বর শনিবারের।

নারায়ণ চন্দ্র বিশ্বাস বলেন, দফাদার হিসেবে চাকরি করতাম। তিন বছর আগে অবসরে গেছি। কিন্তু অবসরে যাওয়ায় রোববার এককালীন ৬০ হাজার টাকা পেয়েছি। সেই টাকা নিয়ে এখন ধারের টাকা শোধ করতে হলো। প্রতারণার বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ ওই প্রতারকের কাছ থেকে টাকাগুলো আদায় করে দিলে উপকৃত হব।

এ বিষয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, এটি সংঘবদ্ধ কোনো প্রতারক চক্রের কাজ হতে পারে। আমি ঢাকাতে অবস্থান করছি বিষয়টি জানতে পেরে কোনো সুচতুর নারী নিজেকে ইউএনও পরিচয় দিয়ে সহজ সরল ওই মুক্তিযোদ্ধার সঙ্গে প্রতারণা করেছেন। একইভাবে স্থানীয় আরও অনেক মুক্তিযোদ্ধাদের কাছেও ফোন করে প্রতারণার চেষ্টা করা হয়েছে বলে জানতে পেরেছি। ওই প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাবেক মেম্বর আকবর হোসেন লিপনকে (৪৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তরপাড়া শিকদার বাড়ির নতুন মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহত লিপন মঙ্গলহাটা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আকবর হোসেন লিপন রোববার রাত ৯টার দিকে মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়া বেল্লালের চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা লিপনের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

এলাকাবাসী গুরুতর আহত লিপনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ সাইফুল্লাহ বেলাল বলেন, লিপনের ডান হাত শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। দুই পাসহ সারা শরীরেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। অবস্থা গুরুতর দেখে তাকে রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লিপনের মা স্বরুপজান ও পরিবারের লোকেরা অভিযোগ করে বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে লিপনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনে লিপন চেয়ারম্যান পদে নির্বাচন করে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন আমার ছেলে লিপনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।

স্থানীয়রা জানান, লিপনের ওপর হামলা শেষে ওই রাতেই হামলাকারীরা লিপন সমর্থিত চন্নু মোল্যা, মান্নান মোল্যা ও পিরু মোল্যার বাড়ি ভাংচুর করেছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে। বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গ্রাম্য আধিপত্যের জেরে ধরে এ ঘটনা ঘটতে পারে।

সহযোগিতা পেলে মেধার স্বাক্ষর ধরে রাখতে পারবে যমজ বোন
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রাতিনিধি
সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। নিজের বাড়িটুকু ছাড়া সহায়-সম্বল বলতে তেমন কিছু নেই। টিউশনি করে কোনোরকমে সংসার চালাচ্ছেন মা আসমা খাতুন।
তবু লেখাপড়া চালিয়ে যাওয়া থেকে পিছপা হয়নি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের যমজ বোন সামিয়া খাতুন ও সাদিয়া খাতুন। শত প্রতিকূলতা কাটিয়ে বড় বোনের মতো তারাও এবারের এসএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। যমজ বোনের এমন সাফল্যে খুশি পরিবার ও প্রতিবেশীরা।

দুই বোনের ভাষ্য, অনেক কষ্ট করে পড়ালেখা করছি। শত প্রতিকূলতার ভেতরে এভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া দুষ্কর। মাঝেমধ্যে খরচ জোগাতে না পেরে পড়ালেখা বন্ধই হয়ে যায় প্রায়। তবু হাল ছাড়িনি। মায়ের টিউশনিতে সংসারের খরচ মেটানো সম্ভব হয়ে ওঠে না। তাই বাধ্য হয়ে নিজেরাই টিউশনি শুরু করি। টিউশনি থেকে যে অর্থ পাই তাতে পড়ালেখার খরচ চলে কোনোমতে। শতকষ্টের মধ্যেও এমন ফলাফলে আমরা দারুণ খুশি।

ভবিষ্যতে সামিয়া হতে চায় চিকিৎসক। আর সাদিয়া হতে চায় প্রশাসনের কর্মকর্তা। তবে তাদের এমন ফলাফলের পুরো কৃতিত্বটুকু তাদের মা আসমা খাতুনকে দিতে চায় দুই বোন।

তারা বলে, মায়ের সদিচ্ছা ছাড়া এমন ফলাফল কখনই সম্ভব ছিল না। তিনি কষ্ট করে আমাদের পড়ালেখার সুযোগ করে দিয়েছেন। ভবিষ্যৎ অগ্রযাত্রার পথ অনেক বন্ধুর বলেও দাবি তাদের।

তাদের মা আসমা খাতুন জানান, মেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংসারে শুরু হয় আরও টানাপড়েন। তিন মেয়ে, কোনো ছেলেসন্তান নেই। বড় মেয়ে নির্জনা আক্তার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। অনেক কষ্ট করে তাকে সেখানে ভর্তি করিয়েছেন। এমন সংকটের মধ্যেও সামিয়া ও সাদিয়ার পড়ালেখা চলে। নিজেরা টিউশনি করে নিজেদের খরচ জোগাত তারা।

মা বলেন, আজ আমাদের যমজ সন্তান ভালো ফলাফল করেছে। গোল্ডেন এ প্লাস পেয়েছে। সংসারে সংকট থাকলেও আজ কোনো সংকট মনে হচ্ছে না। আবেগাপ্লুত হয়ে এভাবেই মেয়েদের এমন ফলাফলে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।

সামিয়া-সাদিয়ার এমন ফলাফলে খুশি প্রতিবেশীরাও। তাদের দাবি, সামিয়া-সাদিয়ার এমন ফলাফল তাদের কঠোর পরিশ্রমের ফসল। তাদের মতো অদম্য এসব মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর কথা জানান অনেকেই।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, সামিয়া-সাদিয়া স্থানীয়দের অনুপ্রেরণা হতে পারে। কারণ অনেক প্রতিকূলতার ভেতর দিয়ে তারা এবারের এসএসসিতে যে সফলতা অর্জন করেছে তাতে নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার।

আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, আহত ৬
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার বেলা ১১টায়। শুরুর আগেই সম্মেলন মাঠে দুইপক্ষের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ৬ জন আহত হন।

সোমবার সম্মেলন শুরু হওয়ার ঘণ্টা দুয়েক আগে সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মঞ্চের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান, ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, রাজু আহমেদ, হিরক ও স্বপন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত হিরক বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশনা অনুযায়ী সম্মেলন সফল করার লক্ষ্যে মাঠেই কাজ করছিলাম আমরা। এ সময় মাফিজুর রহমান মাফির নেতৃত্বে তাবু, তাওরাত, প্লাবনরা সংঘবদ্ধভাবে আমাদের প্রতিরোধ করেন এবং আমাদের নেতা মোহাইমেন হাসান জোয়ার্দ্দারের ওপর চেয়ার ছুড়ে মারেন। আমরা প্রতিরোধ করতে গেলে আমরা পাঁচজন আহত হই।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুম হক তন্ময় জানান, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও হিরকের মাথা ও তারেক হাসানের হাতের একটি আঙুল আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেখানে সেলাই দেওয়া হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে মনে হচ্ছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালে মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের শয্যাপাশে থাকা সোহাগ নামের একজন ছাত্রলীগ নেতা জানান, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরলেও মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে জানার জন্য হামলায় অভিযুক্ত চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাফিকে বারবার মোবাইলে কল করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানাও ওসি মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, সম্মেলন শুরুর আগে ছোট একটা ঘটনার কথা শুনেছি। কয়েকজন আহত হওয়ার কথাও কানে এসেছে। কিন্তু সম্মেলন নিয়ে দিনভর বিভিন্ন ব্যস্ততার কারণে এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।

‘১০ তারিখের পর বিএনপির হাঁকডাক খতম, তাদের খেলা শেষ’
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাঁকডাক ১০ তারিখের পর খতম হয়ে গেছে। তাদের খেলা এখন শেষ। কোয়ার্টার ফাইনালে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। সামনে সেমিফাইনাল। এরপর ২৪ সালের জানুয়ারির নির্বাচনে হবে ফাইনাল খেলা।

তিনি বলেন, তারা বলেছিল ১০ ডিসেম্বর বিজয় মিছিল করবে, সব কিছু অচল করে দেবে। কিন্তু কই ১০ তারিখ তো চলে গেছে, এখন তারা নিজেরাই অচল হয়ে গেল। বিএনপির সরকার পতনের রঙিন খোয়াব অবশেষে খতম। এখন খেলা হবে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে।

সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০৭ সালে মুচলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়ে গেলেন আর রাজনীতি করবেন না বলে। দেখতে দেখতে ১৫ বছর কেটে গেল। শুনছি উনি দেশে আসবেন। তা আবার কবে? মানুষ বাঁচে কয় বছর? মানুষ পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় আসা যায় না। মানুষের আস্থা অর্জন করা যায় না। বিএনপির কাজই হচ্ছে লুটপাট ও সন্ত্রাস করা। তারা দেশে কী করেছে তা আপনারা দেখেছেন।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারকে মৃত ঘোষণা করেছেন। অথচ তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেন। তাদের দাবির মধ্যে একটিও দাবি দেখলাম না, তবুও খতিয়ে দেখছি মেনে নেওয়ার মতো কোনো কিছু আছে কিনা।

বিএনপির সাত এমপির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, পার্লামেন্ট ছেড়ে এভাবে চলে যাওয়া তাদের বড় ভুল। এ ভুল তারা অচিরেই টের পাবেন।

ওবায়দুল কাদের বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছেন। তিনি দেশের মানুষের জন্য চিন্তা করেন। মাত্র সাড়ে তিন ঘণ্টা ঘুমান তিনি। তিনি আছেন বলেই বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। তিনি আছেন বলেই নিজের টাকায় পদ্মা সেতু হয়েছে। তিনি আছেন বলেই দেশে মেট্রোরেল হয়েছে।

নিজের দলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, যারা আওয়ামী লীগে শৃঙ্খলা নষ্ট করবে তাদের আওয়ামী লীগে প্রয়োজন নেই।

জ্বালানি সংকট, মূল্যস্ফীতি, নিষেধাজ্ঞা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কিছুটা কষ্টে আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, মানুষ বাঁচানোর জন্যই নেত্রীর চোখে ঘুম নেই। মানুষকে বাঁচানোর জন্যই তিনি সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। আমাদের এখনো পাঁচ মাস চলার মতো রিজার্ভ আছে; যা তিন মাসের মজুদ থাকলেই চলে।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, কার্য নির্বাহী কমিটির সদস্য পারভিন জামান কল্পনা ও অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা।

আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।

প্রসঙ্গত, দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ২০১৫ সালের ২ ডিসেম্বর একই স্থানে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

মনিরামপুরে ২৫ দিনে সংগ্রহ হয়নি ১ কেজি ধানও
মনিরামপুর (যশোর)প্রতিনিধি
মনিরামপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে প্রায় এক মাস আগে। আমনের মৌসুমও শেষের দিকে। অথচ রোববার পর্যন্ত এক কেজি ধান-চালও সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ।
চাষি ও মিলাররা বলছেন, সরকার-নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম অনেক বেশি। এ কারণে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করা থেকে বিরত রয়েছেন তাঁরা। চালের ক্ষেত্রেও তাঁরা একই কারণ উল্লেখ করেছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানিয়েছে, স্থানীয় ৩৩ মিলারের মধ্যে চাল বিক্রি করতে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মাত্র সাতজন। তাঁদের কাছ থেকে কিছু চাল সংগ্রহের আশা করছে খাদ্য বিভাগ। এর আগে বোরো মৌসুমে চাল সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় চুক্তিবদ্ধ ছয় মিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২২ হাজার ৬৬০ হেক্টর জমিতে। মৌসুমের শুরুতে অনুকূল আবহাওয়া এবং সার, বীজ ও কীটনাশকের সরবরাহ স্বাভাবিক থাকায় চাষ হয়েছে ২২ হাজার ৬৭০ হেক্টর জমিতে। ফলনও ভালো। সরকারের ঘোষণা অনুযায়ী, নিবন্ধিত চাষিদের কাছ থেকে ২৮ টাকা হারে প্রতি কেজি ধান এবং মিলারদের কাছ থেকে ৪২ টাকা দরে চাল কেনার কথা। রোববার বিকেলে পৌর শহরের পাইকার হাফিজুর রহমান জানান, প্রতি মণ মোটা ধান (স্বর্ণা) বিক্রি হচ্ছে সাড়ে ১১শ টাকায়। পাশাপাশি ব্রি-২৮ ১২শ, ব্রি-৬৩ এক হাজার ৫০০ ও বাসমতী ধান এক হাজার ৭০০ টাকা বিক্রি হচ্ছে।
চাল বিক্রেতা মোড়ল ট্রেডার্সের মালিক মোনায়েম মোড়ল জানান, স্বর্ণা ধানের মোটা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৬ টাকায়। মণপ্রতি দাম এক হাজার ৮৪০ টাকা। ব্রি-২৮ প্রতি কেজি ৪৮ থেকে ৫০ (মণ দুই হাজার), ব্রি-৬৩ ৬৬ (দুই হাজার ৬৪০) ও বাসমতী চাল ৭৫ (তিন হাজার) টাকায় বিক্রি হচ্ছে।
মনিরামপুর থেকে এবার ৮৫৪ টন ধান এবং ৮৪২ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। সে মোতাবেক গত ১৭ নভেম্বর শুরু হয় সংগ্রহ অভিযান। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা হবে। কিন্তু এখনও চাষিদের কাছ থেকে এক কেজি ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। মিলারদের কাছ থেকে চাল সংগ্রহও শূন্যের কোঠায়। চাল প্রতি মণ এক হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হলেও বাজারমূল্য বেশি।
গালদা গ্রামের চাষি এনামুল হক সোহান এবার আমন চাষ করেছেন ১৬ বিঘা জমিতে। তিনি জানান, বাজারে সর্বনিম্ন এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে। অথচ সরকারের নির্ধারিত দাম প্রমি মণ এক হাজার ২০ টাকা। লোকসান করে তিনি খাদ্যগুদামে ধান বিক্রি করেননি।
মাঝিয়ালি গ্রামের নিরঞ্জন কুমার দাস জানান, মৌসুমের শুরুতে অনুকূল আবহাওয়া থাকলেও মাঝপথে বৃষ্টিপাত হয়নি। এতে পোকামাকড়ের আক্রমণসহ নানা কারণে এবার ধানের আশানুরূপ ফলন পাননি। এর ওপর বাজারমূল্যের চেয়ে সরকারের বেঁধে দেওয়া মূল্য কম থাকা ও কর্তৃপক্ষের নানাবিধ হয়রানির কারণে তিনিও খাদ্যগুদামে ধান বিক্রি করেননি। একই কারণ দেখিয়ে মিলাররা চাল দিতে অনীহা প্রকাশ করেছেন। ব্যাপারী অটো রাইস মিলের স্বত্বাধিকারী আবদুস সালাম এবং আল আমিন রাইস মিলের স্বত্বাধিকারী ও উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম জানান, সরকারের বেঁধে দেওয়া মূল্যে চাল বিক্রি করলে মণপ্রতি লোকসান দিতে হবে প্রায় ৫০০ টাকা। খাদ্য বিভাগের অনুরোধ ও লাইসেন্স ঠিক রাখতে লোকসান করেও তিনিসহ সাতজন চুক্তিবদ্ধ হয়েছেন।
উপজেলা সংগ্রহ কমিটির সদস্য সচিব ও খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিত কুমার সাহা বলেন, ধান সংগ্রহ করা সম্ভব না হলেও চুক্তিবদ্ধ সাত মিলারের কাছ থেকে চাল সংগ্রহ করা যাবে। বোরো মৌসুমে চুক্তিবদ্ধ ছয় মিলার চাল সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় চিত্তরঞ্জন রাইস মিল, মাসুদ রাইস মিল, পাটোয়ারী রাইস মিল, লিটন রাইস মিল, কুণ্ডু রাইস মিল ও অগ্রণী রাইস মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে। ধান-চালের বাজারমূল্য বেশি থাকার কথাও স্বীকার করেন তিনি।

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাজেদুর রহমান রনি নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে সোমবার থানায় অভিযোগ দিয়েছেন তাঁর স্ত্রী। অভিযুক্ত রনি উপজেলার হরিশপুর গ্রামের বাসিন্দা। তিনি ২ নম্বর জোড়াদহ ইউনিয়ন বিএনপি সভাপতি।
অভিযোগে ভুক্তভোগী নারী জানান, দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের ১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর জানতে পারেন, রনি প্রথম স্ত্রীর কথা গোপন করে তাঁকে বিয়ে করেছে। এ ছাড়া সে মাদকাসক্ত। প্রায়ই সে নেশা করে এসে টাকার জন্য মারধর করত। এমনকি তাঁদের একমাত্র সন্তানকেও সে হত্যার চেষ্টা করে। নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি থেকে কয়েকবার টাকাও এনে দিয়েছেন তিনি। এরপরও মারধর বন্ধ হয়নি। এক পর্যায়ে তাঁকে তালাক দেওয়ার হুমকি দেয় রনি। এ নিয়ে তাঁদের দুই পরিবারের সদস্যদের নিয়ে একাধিকবার বৈঠক বসানো হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি।

অভিযোগ অস্বীকার করে সাজেদুর রহমান রনি বলেন, ‘আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। প্রথম স্ত্রী এ বিয়ে মেনে নেয়নি। তাই সামান্য মনোমালিন্য হয়েছে। বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এবারও আওয়ামী লীগের মনোনয়ন চান চিত্রনায়ক শাকিল খান
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
চিত্রনায়ক শাকিল খানের বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি সম্বলিত প্যানায় ছেয়ে গেছে মোংলা বন্দর ও পৌর শহর। মোংলা-রামপালের (বাগেরহাট-৩ সংসদীয় আসন) বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো শাকিল খানের ছবিসহ এ প্যানা। সোমবার (১২ ডিসেম্বর) প্যানাগুলো সাঁটানো হয়েছে। শাকিল খান বিগত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন (মোংলা-রামপাল) থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
রাত পৌনে ৮টার দিকে চিত্রনায়ক শাকিল খান বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমি মনোনয়ন দাখিল করেছিলাম। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন আমাকে বিবেচনায় রাখেননি। হয়তো সামনের বিবেচনায় রেখেছেন। আগামীতেও আমি মনোনয়নপ্রত্যাশী। প্রধানমন্ত্রী যদি আমাকে দিয়ে কাজ করানো সম্ভব মনে করেন আর যদি মনোনয়ন দেন তাহলে দলের পক্ষ হয়ে কাজ করবো। দলের হয়ে কাজ করে আসছি, ভবিষ্যতেও করে যাবো।’
মনোনয়নপ্রত্যাশীর পাশাপাশি নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘মোংলাকে ঘিরে ট্যুরিজম নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু বিগত সময়ে সিনিয়র রাজনীতিবিদরা তার কিছুই করেননি। বন্দরের শিল্প এলাকায় স্থানীয় শিক্ষিত দক্ষ লোকদের চাকরিও হয়নি। দীর্ঘদিনে হয়নি মোংলা নদীর ওপরের ব্রিজ। তাই এ এলাকাকে ঘিরে আমার অনেক পরিকল্পনা রয়েছে। আমি যদি ওই জায়গায় যাওয়ার সুযোগ পাই তাহলে মোংলার সুন্দরবন ইউনিয়ন ও চিলা ইউনিয়নের জয়মনিতে ট্যুরিজম নিয়ে কাজ করবো, তাতে স্থানীয়রা উপকৃত হবেন।’
চলতি মাসেই নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করতে মোংলা ও রামপালে আসবেন বলেও জানান একসময়ের জনপ্রিয় এ চিত্রনায়ক। চিত্রনায়ক শাকিল খানের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা গ্রামে।

চাহিদা বেড়েছে, শার্শায় মাঠজুড়ে সরিষা আবাদ
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
চাহিদা বাড়ায় ও দাম ভালো পাওয়ায় যশোরের শার্শা উপজেলায় সরিষার আবাদ বেড়েছে। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। ভালো ফলনেরও আশা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শার্শা উপজেলায় গতবছর চার হাজার ৮৮০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবছর সাত হাজার ৮৮০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উচ্চ ফলনের আশা করছেন কৃষকরা। গতবছর স্থানীয় বাজারে সরিষার ভালো দাম পাওয়ায় এবার উপজেলার ৯০০ কৃষক সরিষা চাষ করেছেন।
কৃষকরা বলছেন, ভোজ্যতেল হিসেবে সরিষার তেলের চাহিদা দিন দিন বাড়ছে। দামও ভালো পাওয়া যাচ্ছে। এজন্য সরিষা আবাদে ঝুঁকছেন তারা।

উপজেলার বিভিন্ন সরিষাক্ষেত ঘুরে দেখা যায়, মাঠে যেন কেউ সবুজের গায়ে হলুদের আল্পনা দিয়ে রাঙিয়ে দিয়েছে। হলুদ ফুলে ভরে গেছে পুরো মাঠ। দিগন্তজুড়ে শুধু হলুদের সমারোহ। ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা।

খোঁজ নিয়ে জানা যায়, শার্শা, বেনাপোল, পুটখালি, বাহাদুরপুর, নিজামপুর, ডিহি, লক্ষণপুরসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের কৃষকরা পাঁচ থেকে ছয় বিঘা করে অধিক ফলনশীল জাতের সরিষা চাষ করেছেন।
এবছর দুই বিঘা জমিতে বারি-১৪ ও বিনা-৯/১০ জাতের সরিষা চাষ করেছেন উপজেলার শ্যামলাগাছী গ্রামের কৃষক হোসেন আলী।

তিনি বলেন, প্রতি বিঘা সরিষা চাষে খরচ হয়েছে প্রায় চার হাজার টাকা। বাজারেও চাহিদা ভালো থাকে এবং দাম ভালো পাওয়া যায়। আশা করছি, এবার বাম্পার ফলন হবে।

বালুন্ডা গ্রামের কৃষক আবু তাহের বলেন, সরিষার চাহিদা রয়েছে। চাষে ক্ষতির সম্ভাবনাও কম। এজন্য প্রতিবছর সরিষার আবাদ করি। এবারও দাম ভালো পাওয়া যাবে আশা করছি। উপযুক্ত দাম পেলে আগামী বছরও সরিষা চাষ করবো।
বেনাপোলের নারায়ণপুর এলাকার কৃষক জাবির হোসেন বলেন, বারি-১৪ জাতের সরিষার গাছ লম্বা হওয়ায় এর পাতা মাটিতে ঝরে পড়ে জৈবসারের কাজ করে। এ জাতের সরিষা আবাদের পর একই জমিতে বোরো আবাদে সারের পরিমাণও কম লাগে। কৃষি বিভাগের পরামর্শে এবার দুই বিঘা জমিতে উন্নত জাতের সরিষার আবাদ করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মন্ডল বলেন, চলতি মৌসুমে উপজেলায় প্রায় সাড়ে চার হাজার কৃষককে সরিষা চাষে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। ভোজ্যতেলের আমদানি কমাতে সরকার তিন বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা নিয়েছে। এতে কৃষি বিভাগের মাধ্যমে সরকারি প্রণোদনা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

‘১১ তারিখ পার হয়ে গেছে, তারেক তো পালিয়ে আছে’
বাগেরহাট প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ওদের নেতা (বিএনপি) তাকের জিয়া নাকি ১১ তারিখ দেশে আসবে। কই ১১ তারিখ তো পার হয়ে গেছে, তারেক তো পালিয়ে আছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া ফুটবল মাঠে শিবপুর ও হিজলা ইউনিয়নের অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হেলাল উদ্দিন এমপি বলেন, বিএনপি যতই হুঙ্কার দিক, বাংলাদেশের মানুষ এক থাকলে তারা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না। ওদের সেই জোর নেই, ওদের পায়ের নিচে মাটি নেই।
তিনি বলেন, তারেক জিয়া মুচলেকা দিয়ে বিদেশে গেছে। আবার খালেদা জিয়ার নামে যে মামলা, সে মামমলাতো খালেদা জিয়ার নিজের লোকেরাই দিয়ে গেছে। মইনুল বুবু বলে খালেদা জিয়াকে সালাম করত, সেই বুবুকেই মইনুল মামলা দিয়ে গেছেন। এ মামলা তো আওয়ামী লীগ দেয়নি। এখানে আওয়ামী লীগের দোষ কী। আপনাদের কাছে আমার একটা অনুরোধ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের মাঝে রয়েছে। তার নেতৃত্বে দেশ চলছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আগামীতেও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে।

যুগপৎ আন্দোলন: ১৪ দফা ঘোষণা গণতন্ত্র মঞ্চের
ঢাকা অফিস
যুগপৎ আন্দোলন, সরকার ও শাসনব্যবস্থার বদলে ১৪ দফা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, সংবিধানের ৭০তম অনুচ্ছেদের সংশোধন করে সরকার গঠনে আস্থাভোট ও বাজেট পাশ ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতা রাখাসহ বেশ কিছু দাবি রয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মঞ্চভিত্তিক দলগুলোর শীর্ষ নেতারা। ১৪ দফা ঘোষণার মধ্যে রয়েছে, ১. বর্তমান সংসদ বিলুপ্ত করা, সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করা, অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা।

২. বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা।

৩. নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচনে টাকার খেলা ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করা, আরপিও সংশোধন করা, প্রয়োজনীয় প্রশাসনিক পরিবর্তন করা, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি বাতিল করে পেপার ব্যালটের মাধ্যমে ভোটের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা।

৪. এছাড়া সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, ন্যায়পাল ও সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা করা, সংবিধানের ৭০তম অনুচ্ছেদের সংস্কার করে সরকার গঠনে আস্থাভোট ও বাজেট পাস ছাড়া সব বিলে স্বাধীন মতামত দেওয়ার সুযোগ করা।

৫. প্রত্যক্ষ নির্বাচনের পাশাপাশি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করা এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার যৌক্তিক ভারসাম্য প্রতিষ্ঠা করা।

৬. এসবের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক কারাবন্দির নিঃশর্ত মুক্তি, সাংবিধানিক অধিকার হিসেবে সভা, সমাবেশ, মিছিলসহ সব রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা সৃষ্টি না করা, বিরোধী দলের কর্মসূচিতে পুলিশি বাধা, হামলা, গ্রেফতার, মিথ্যা মামলা বেআইনি হিসেবে গণ্য করা।

৭. ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সহ মৌলিক নিবর্তনমূলক কালাকানুন বাতিল করার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশি ব্যবস্থার নামে শ্রমিক আন্দোলনে নেতাকর্মীদের হয়রানি বন্ধ করা।

৮. জরুরি ভিত্তিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা, গরিব ও সীমিত আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা ও নগদ অর্থ প্রদানের ব্যবস্থা চালু করতে হবে।

৯. গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, পানিসহ সেবামূলক খাতসমূহে স্বেচ্ছাচারী মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাতিল করা ও রেন্টাল-কুইক রেন্টাল প্রকল্পে দেওয়া দায়মুক্তি আইন বাতিল করা।

১০. গত ১৫ বছরে বিদেশে অর্থপাচার, ব্যাংকিং, শেয়ার মার্কেটসহ রাষ্ট্রীয় দুর্নীতিবাজদের চিহ্নিত করতে শক্তিশালী কমিশন গঠন। দায়ীদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।

১১. দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদ বাজেয়াপ্ত ও পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করা।

১২. গুমের শিকার সব নাগরিকদের উদ্ধার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা।

১৩. স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ করা।

১৪. কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, পাটকল-চিনিকলসহ বন্ধ কলকারখানা চালু করা।

গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় ৫টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য ৫ টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে দিয়েছে সরকার। এখানে বীর মুক্তিযোদ্ধার মিলত হচ্ছেন। পরস্পরের সাথে কুশল বিনিময় করছেন। এখানে বসে তারা মহান মুক্তিযুদ্ধের গীরত্বগাথা নিয়ে পুরনো দিনের স্মৃতি চারণ করছেন। তারা নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের গল্প শুনাচ্ছেন। তরুণ প্রজম্ম মুক্তিযুদ্ধের গল্প শুনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারছে। উদ্বুদ্ধ হচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনায়।
গোপালগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এহসানুল হক জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আর্থায়নে প্রায় ১৩ কোটি ব্যয়ে গোপালগঞ্জর জেলার ৫ উপজেলা ৫টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করেছে এলজিইিডি। এ ভবনের প্রবেশ পথের সুন্দর স্পেসে স্থাপন করা হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নয়নাভিরাম ম্যুরাল। ৩ তলা বিশিষ্ট এ কমপ্লেক্স ভবনের ২টি ফ্লোর বাণিজ্যিক স্পেস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ৩য় ফ্লোর হল রুম হিসেবে ব্যাবহার করছেন আমাদের সমান্নিত বীর মুক্তিযোদ্ধারা। এ কমপ্লেক্স থেকে আয়ের ১০ ভাগ টাকা ভবন রক্ষণা বেক্ষণের জন্য ব্যয় হবে। বাদ বাকী টাকা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় হচ্ছে। এখানে মুক্তিযোদ্ধারা আড্ডা, পারিবারিক, সামাজিক, ধর্মীয় ,সাংস্কৃতিকসহ সব ধরণের অনুষ্ঠান করতে পারছেন। এটি মুক্তিযোদ্ধাদের জন্য নতুন ঠিকানা করে দিয়েছে।
তরুণ প্রজম্মের নাগরিক গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী আহম্মেদ ইমতিয়াজ, শেখ সাব্বির ফয়সাল বলেন, মুক্তিযুদ্ধ কমেপ্লেক্সে গিয়ে বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনছি। তারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসকে আমাদের কাছে সুন্দর ভাবে উপস্থাপন করছেন। এতে করে আমার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছি। সরকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করে দেয়ায় আমরা এ সুবিধা পেয়ে উপকৃত হচ্ছি। এতে করে মুক্তিযুদ্ধের চেতনা বুঁকে ধারণ করতে পারছি।
গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু বলেন, বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ পেয়েছি। এটি আমদের সবচেয়ে বড় অর্জন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করেছেন। এখন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করে দিয়েছেন। এখানে বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে। জাতীয় দিবসসহ বিভিন্ন দিনে এ ম্যুরালে আমরা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারছি। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আমাদের নতুন ঠিকানায় পরিণত হয়েছে। এখানে বাসে আমরা মুক্তিযোদ্ধারা সুখ দুঃখের কথা বলছি। সময় কাটাচ্ছি। পরস্পরের সাথে কুশল বিনিময় করছি। এতে করে শেষ বয়সে এসে আমদের মধ্যের সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। এ সময় আমরা মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ যুদ্ধের কথা স্মরণ করে গর্বিত হয়ে উঠছি। এখানে আমরা সব ধরণের অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি। এটি আমাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সাধারণ উপহার। এ কমপ্লেক্স হওয়ার আগে আমাদের মধ্যে দেখা স্বাক্ষাত কম হতো। এটি করে দেয়ায় প্রধানমন্ত্রীকে আমি ধন্যাবাদ ও কৃতজ্ঞতা জানাই।
কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কালাম উজির বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে এক সাগর রক্ত, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমাদের সর্বোচ্চ মূল্যায় করেছে। তিনি মেধা ও শ্রমকে যুগলবন্দি করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কছেন। স্বাধীনতা সুফল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আমরা এখন শুখে শান্তিতে দিন কাটাচ্ছি। তিনি আমাদের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করে দিয়েছে। এ জন্য প্রিয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। আমি মুজিব বাহিনীতে গোপালগঞ্জে যুদ্ধ করেছি। সময় পেলেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসে নতুন প্রজম্মের কাছে যুক্তিযুদ্ধের গল্প বলে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানান দিচ্ছি। এতে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে ।