Home জাতীয় জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ দমনে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে: আইজিপি

জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ দমনে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে: আইজিপি

14

খুলনাঞ্চল রিপোর্ট।।
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ দমনে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল আইনশৃঙ্খলাবাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মীসহ সাধারণ মানুষ একই প্ল্যাটফর্মে কাজ করে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে এনেছি এবং এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।
পুলিশের মহাপরিদর্শক বলেন, পুলিশ যে কোন ধরনের ঘটনা, যেকোন ধরনের উশৃঙ্খলতা বা যে কোন ধরনের আক্রমন প্রতিরোধে সবসময় প্রস্তুতি নিয়ে থাকে। সকল ক্ষেত্রেই পুলিশ পেশা দারিত্বের সাথে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা রয়েছে। সোমবার (১২ ডিসেম্বরে) সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

এ সময় পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞার সভাপতিত্বে সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পলিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সম্পাদক আ. মোমেন খানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ১৩টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় রেনেসা ক্লাব ও জিল্লুর রহমান স্মৃতি সংসদ অংশগ্রহণ করে।