ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়ম ও নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) এবং বিভিন্ন (ফেসবুক পেজ) এ অনিয়মের অভিযোগ ভিডিও আকারে ভাইরাল হতে দেখা যাচ্ছে। যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নসহ সমালোচনার ঝঁড় বয়ে চলেছে। বিদ্যালয়ের সাধারণ শিক্ষকদেরও পড়তে হচ্ছে নানা সমালোচনা ও তোপের মুখে।
এলাকাবাসী জানায়, বিদ্যালয়ে কোন নিয়োগ প্রক্রিয়া চালু হলেই শুরু হয় ঘুষের ছড়াছড়ি। তবে এবার ঘুষের টাকার অংকে একটু বেশি। মাত্র ২৬ লক্ষ ৩০ হাজার টাকা। যার অভিযোগের তীর প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সভাপতির উপর বলে জানা গেছে।
ওই এলাকার বড়বাড়ি গ্রামের কিতাব্দি নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, মধুহাটি মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৫ ইং সালে স্থাপিত করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটিতে নিয়োগ প্রক্রিয়া চালু হলেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ঘুষ বানিজ্য করে থাকেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের সভপতি আশরাফুলকে মেনেজ করে এবার ২৬ লক্ষ ৩০ হাজার টাকার বিনিময়ে প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগ বানিজ্য করেছেন। জানা যায়, আশরাফুল ইসলাম অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি এবং ঝিনাইদহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক রবিউল ইসলাম বলেন, স্কুলে একজন অফিস সহায়ক, একজন পরিছন্নতাকর্মী এবং একজন আয়া নিয়োগ দেওয়া হয়েছে। তারা সকলে স্কুলের উন্নয়নের জন্য টাকা দিয়েছে বলে তিনি জানতে পারেন। নিয়োগ প্রাপ্তদের মধ্যে রবিউল ইসলাম নামে অফিস সহায়ক পদে ১০ লক্ষ ৮০ হাজার, পরছিন্নতাকর্মী পদে নাজমুল হোসেন সাড়ে ৮ লক্ষ এবং আয়া পদে মোছা সীমা খাতুন ৭ লক্ষ টাকা দিয়েছেন। যার ডকুমেন্টটারি প্রধান শিক্ষকের কাছে লিখিত আকারে নিয়োগ প্রাপ্তরা জমা দিয়েছেন বলে জানান। তাছাড়া আমাদের স্কুলটি খুবই অবহেলিত। ঝঁড় বৃষ্টির মাঝে ছাত্র-ছাত্রীদের খুবই সমস্যা হয়।
তিনি অভিযোগে আরও জানায়, তিনটি পদে ২৬ লক্ষ ৩০ হাজার টাকা লেনদেন হলেও নিয়োগ কার্যক্রম শেষে আমরা জানতে পারি সভাপতি প্রতিষ্টানের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ১২ লক্ষ টাকা প্রতিষ্ঠানের ফান্ডে জমা দেবেন। বাকি টাকা বিভিন্নভাবে খরচ করেছেন। কিন্তু তিনি সব টাকা নিয়ে তার নিজের করে রেখেছেন।
প্রতিষ্ঠানের এক সহকারি শিক্ষক জানান, সামাজিক মাধ্যমে অভিযোগ উঠার পরে প্রতিষ্ঠানের সভাপতি একটি রেজুলেশনের মাধ্যমে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এখনও কোন কাজ শুরু হয়নি।
এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘুষ দেওয়ার বিষয়টি আমি শুনেছি। লিখিতভাবে কোন অভিযোগ আমার কাছে দেইনি। তবে স্কুলের উপন্নয়নের জন্য ১২ লক্ষ টাকা জমা আছে। বাকি টাকা বিভিন্নভাবে খরচ হয়েছে বলে শুনেছি। আমি কারও থেকে কোন টাকা নেইনি। তবে সভাপতি কাজ শুরু করবে বলে তিনি জানান। তাছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানিয়েছি।
মধুহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে হয়েছে। এলাকায় আমি চেয়ারম্যান দাঁড়ানোর ঘোষনা দেওয়ার পর থেকে একটা মহল আমার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
বিষয়টি নিয়ে মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, নিয়োগে বড় রকমের অনিয়ম হয়েছে। আমাদেরকে না জানিয়ে এসকল কাজ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে তার কাছে কেউ লিখিত কোন অভিযোগ দেইনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











































