Home আঞ্চলিক চাঞ্চল্যকর কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যা মামলার আসামী মোংলা থেকে...

চাঞ্চল্যকর কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যা মামলার আসামী মোংলা থেকে গ্রেফতার

15

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতা সুব্রত সাংমা হত্যা মামলার আসামী আবদুল আওয়ালকে মোংলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে মোংলা পৌর শহরের মনপুরা ব্রিজ সংলগ্ন মোঃ তোতার বাড়ী থেকে তাকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ। তোতার জামাই/জামাতা মোঃ রুবেলের সাথে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই বাড়ীতে আসেন আবদুল আওয়াল। রুবেলও আওয়ালের সহযোগী, রুবেলের বাড়ী আওয়ালের একালাকেই বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া আবদুল আওয়াল দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। আবদুল আওয়াল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের মৃত আবদুল সাত্তারের ছেলে।

আর সুব্রত সাংমা সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ভাতিজা।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে আবদুল আওয়ালসহ তার লোকজন হামলা চালায় ওই ইউনিয়নেরই সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার উপর। এতে গুরুতর আহত সুব্রত সাংমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের বোন কেয়া সাংমা বাদী হয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুল আওয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রথমে হামলা মামলা দায়ের হলেও পরে সেটি হত্যা মামলা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর ময়মনসিংহের নেত্রকোনার দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যা মামলার অন্যতম আসামী আবদুল আওয়ালকে মোংলা থানা পুলিশের সহায়তায় সোমবার দুপুরে গ্রেফতার করে নিয়ে গেছেন দুর্গাপুর থানা পুলিশ। #