খবর বিজ্ঞপ্তি।।
সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও খুলনা মহানগর ছাত্রলের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকীত পালনে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের ৩ দিনের কর্মসূচি গ্রহন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় দলীয় কার্যলয়ে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সভায় এ কর্মসুচি গ্রহন করা হয়।
খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী সভাপতিত্বে ও খুলনা জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন এবং খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সাইফুল ইসলাম খান, হাসান মাহামুদ, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েতুল্লাহ দিপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ, রাশিকুল আনাম রাশু, আলী আকবর, মাজাহারুল ইসলাম রাসেল, এস এম ইউসুফ, মিজানুর রহমান মৃদুল, আল আমিন হোসেন লিটন,
আবু সালেহ শিমুল, আঃ সালাম, নাম্মিন হোসেন মারজান, রবিউল ইসলাম, আরিফ মোল্লা তুর্য, মোঃ হানিফ আকাশ, ইসরাইল হোসেন জিসান, আবিদ হাসান, এস এম নয়ন ইসলাম, আল-আমিন, মহিউদ্দিন তালিম, বেলাল হোসেন প্রমূখ। কর্মসুচির মধ্যে রয়েছে, প্রথম দিনে ৩রা অক্টোবর সকাল ৭টায় কালো ব্যাচ ধারন, বেলা সাড়ে ১১টায় স্মরন সভা ও দোয়া মাহফিল, বাদ যোহর কবর জিয়ারত। দ্বিতীয় দিন: ৪ অক্টোবর মরহুম এস এম কামাল হোসেনের পরিবারের সাথে নেতৃবৃন্দের সাক্ষাত। তৃতীয় দিন: ৫ অক্টোবর কোরআন খানী ও এতিমদের মাঝে খাবার বিতরণ। সভা থেকে জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখার সকল নেতৃবৃন্দকে সকল কর্মসূচি বাস্তবায়নের আহবান জানানো হয়।











































