ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধারে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ফুঁসে উঠেছে তার পরিবার ও এলাকাবাসী। গতকাল রবিবার বিকেলে ডুমুরিয়া বাসষ্ট্যান্ড চত্বরে খুলনা সাতক্ষীরা মহাসড়কে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে ফুলজান নেছা তাহফিজুল বহুমুখী মাদ্রাসার জামাত বিভাগের ছাত্র মাশরাফি ফকির নাহিদ (১৪) হত্যার দাবিতে হত্যাকারী মাদ্রাসা শিক্ষক ও কতৃপক্ষের বিরুদ্ধে দ্রুত মামলা গ্রহণ পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এলাকার শত শত নারী পুরুষের উপ¯ি’তিতে মানববন্ধনে বক্তব্য রাখেন মৃতের বাবা মফিজুল ইসলাম ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কুদ্দুস, মাওলানা ইলিয়াস আলী, মুহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ বায়েজিদ রহমান, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল জলিল, শফিকুল ইসলাম, জহুরুল ফকির, নিজেরা করি সংগঠনের স্বপন কুমার দাস, আবেদা বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর বিকেলে ওই মাদ্রাসার পুকুর থেকে ভাসমান অব¯’ায় মাদ্রাসা ছাত্র মাশরাফির মৃতদেহ উদ্ধার করা হয়।










































