Home আঞ্চলিক সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে- শ্বাসেরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে- শ্বাসেরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

12

সাতক্ষীরা প্রতিনিধি।।

 

সাতক্ষীরার আশাশুনিতে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে গোলাম মোস্তফা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার ভোর রাতে আশাশুনির প্রতাপনগর গ্রামে এই ঘটনা ঘটে। ‌পরে অভিযুক্ত গোলাম মোস্তফাকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর থেকে আটক করে পুলিশ।

নিহত শামসুন্নাহার (৪৫) তিন সন্তানের মা।

গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ। প্রত্যেক মাসে একবার তাকে ইনজেকশন দিতে হয়। না দিলে পাগলামি বেড়ে যায়। সম্প্রতি তার পাগলামি বেড়ে গিয়েছিল। সোমবার রাতে তারা স্বামী-স্ত্রী একসাথে ঘুমিয়ে পড়েছিল। ভোররাতে শামসুন্নাহারের গোঙানির শব্দ শুনে তারা সেখানে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ধাক্কা-ধাক্কির একপর্যায়ে গোলাম মোস্তফা দরজার ছিটকানি খুলে পালিয়ে যায়। ভেতরে গিয়ে পরিবারের সদস্যরা শামসুন্নাহারকে মুমুর্ষু অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নেওয়ার জন্য ভ্যান ডাকেন। তার আগেই শামসুন্নাহার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নুরুল ইসলামের ধারণা, পিটিয়ে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে শামসুন্নাহারকে।

আশাশুনি থানার ওসি মোমিনুর রহমান জানান,ইতিমধ্যে অভিযুক্ত গোলাম মোস্তফাকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর থেকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।