মোংলা (বাগেরহাট) প্রতিনিধি||
সুন্দরবনের অভ্যন্তরের খালে খাসছে বিষ দিয়ে মারা মরা মাছ। দুবৃত্তদের দেয়া বিষে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বনবিভাগ। এ সকল দুবৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলাচ্ছেন সংশ্লিষ্ট বন কর্মকর্তারা।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান জানান, কোন ধরণের পাস পারমিট ছাড়া গোপনে ঢুকে বনের উরুবুনিয়া খালের নলবুনিয়া এলাকায় বিষ দেয় একদল দুর্বৃত্ত। অন্তত দুই দিন আগে দেয়া বিষে খালের ওই এলাকায় মরা ট্যাংরা ও দাতিনা মাছ ভাসছে। সোমবার বিকেলে নিয়মিত টহলে গিয়ে বিষ দিয়ে মারা মরা মাছ ভাসতে দেখতে পান কাটাখালী, শুয়ারমারা ও বরইতলা টহল ফাঁড়ির বনপ্রহরীরা। আর বিষ দেয়া এ খালটি শুয়ারমারা ও কাটাখালী টহল ফাঁড়ির মধ্যবর্তী জায়গায়।
বন কর্মকর্তা মোঃ শাহজাহান বলেন, ইতিমধ্যে এ দুর্বৃত্ত চক্রের মুল হোতা আলমগীর ওরফে খোকনকে সনাক্ত করা হয়েছে। খোকনের বাড়ী বন সংলগ্ন হোগলাবুনিয়া গ্রামে। তাকেসহ তার অপর সহযোগীদের ধরতে বনবিভাগের তৎপরতা চলছে বলেও জানান তিনি।











































