Home আঞ্চলিক কৃষ্ণ রায়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ করলেন এমপি বাবু

কৃষ্ণ রায়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ করলেন এমপি বাবু

8

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার পাইকগাছায় দলিত সম্প্রদায়ের মেধাবী ছেলে কৃষ্ণ রায়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ করলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

কৃষ্ণ পাইকগাছা উপজেলার কাঠিপাড়া গ্রামের হতদরিদ্র শ্রীপদ রায়ের ছেলে। প্রতিবন্ধী মায়ের একমাত্র সন্তান কৃষ্ণের খুব ইচ্ছা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে বড় কোনো অফিসার হওয়ার। কিন্তু সাধ আছে সাধ্য নেই তার।

তারপরও রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ও কুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অবশেষে সে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বলে জানায়। এ কারণে সে সাহায্যের জন্য দ্বারস্থ হয় খুলনা-৬ সংসদ সদস্যের।

মঙ্গলবার সকালে এমপি বাবু কৃষ্ণকে ভর্তির জন্য নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন। এ ব্যাপারে কৃষ্ণ জানায়, এমপির আর্থিক সহায়তা পেয়ে গর্বিত।

সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন নষ্ট হতে দিতে পারি না। এজন্য আমার দিক দিয়ে যা সম্ভব তা করার চেষ্টা করব।