Home আঞ্চলিক যশোরে জীবন দিয়ে বখাটের হাত থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

যশোরে জীবন দিয়ে বখাটের হাত থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

24

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের ঝিকরগাছায় প্রেমের ফাঁদে পড়ে ব্লাকমেলের হাত থেকে রক্ষা পেতে মারিয়া খাতুন (১৫) নামে স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ ২৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টার দিকে যশোর ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মারিয়া খাতুন কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ত। প্রতারক একই গ্রামের রুহল কুদ্দুসের ছেলে মেহেদী হাসন।
বাবা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, মেহেদী প্রায়ই সময় আমার মেয়েকে উত্তক্ত করত।মেয়ে মারিয়া পাত্তা দিত না।এক পর্যায় প্রেমের ফাদে ফেলে মারিয়ার নগ্নছবি তোলে।
নগ্নছবি দেখিয়ে লম্পট মেহেদী প্রায় সময় মারিয়ার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিত।আমার বড় মেয়ে বেড়াতে আসলে তার গলার চেইন পযন্ত হাতিয়ে নিয়েছে নরপশু মেহেদী। তার পরেও দফায় দফায় টাকা দাবি করে সহ্য করে না পেরে মা আমার ঘরের আড়ার সাথে গলায় ফাশ দিয়ে আত্মহত্যা করল। হাউমাউ করে কাদতে কথা গুলি বলছিল হতভাগ্য বাবা আ. হানান।
জানতে চাইলে ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন স্বাধীন আলোকে বলেন, আমি নিজে অসুস্থ এঘটনা শুনেছি। বিস্তারিত স্থানীয় মেম্বার হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন।
মেম্বার হাফিজুর রহমান স্বাধীন আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, সকাল ১১ টায় মারিয়া ঘরের ফ্যানের সাথে গলায় ফাশ দিলে তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্যকম্পেস্কে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এক প্রশ্নের জবাবে মেম্বার হাফিজুর রহমান বলেন, মেহেদীর সভাব চরিত্র মোটেও ভালনা
ঝিকরগাছা থানার এসআই সুমন বলেন, নিহতের লাশ স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত স্বাধীন আলোকে বলেন, পুলিশ বিষয়টি গভির ভাবে ক্ষতিয়ে দেখছে।