সাইবার হামলার কবলে বাংলাদেশ
ঢাকা অফিস
সম্প্রতি দেশের বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা দেখা যাচ্ছে। বিদ্যুৎ, টেলিকম ও আর্থিক খাতকে লক্ষ্য করেই মূলত এসব হামলা করা হচ্ছে। কিছু রাষ্ট্রও এসব হামলার পৃষ্ঠপোষক বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) বিভাগ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে আইসিটি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ন্যাশনাল পাওয়ার গ্রিড, টেলিকম খাত ও আর্থিক খাদ- এই তিন জায়গাতে বেশি আক্রমণ আসছে। করোনা মহামারির পর বৈশ্বিক আর্থিক মন্দার কারণে সাইবার অপরাধীরা খুবই সক্রিয়। কিছু রাষ্ট্রের আশ্রয়-প্রশ্রয়ে সাইবার অপরাধ চলছে। কোন কোন দেশ এ হামলা করছে তা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অনেক রাষ্ট্র আছে, যারা আমাদের ক্ষতি করতে চায়। এ ছাড়া সামনে জাতীয় সংসদ নির্বাচন। সেটাকে কেন্দ্র করেও কোনো চক্র অপতৎপরতা চালাতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। টেলিকম ও বিদ্যুৎ খাতে যদি ক্ষতি করতে পারে, তাহলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে। এ কারণেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন হামলা হয়, তখন এ দুটি খাতকে লক্ষ্য বানায়।’ জাতীয় ডেটা সেন্টারে প্রচুর আক্রমণ হয় জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের ডেটা সেন্টারে প্রচুর আক্রমণ আসে। সেখানেও নিরাপত্তা দিতে হয়।’ সংবাদ সম্মেলনে বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, তাদের পক্ষ থেকে ৭৫০টি সতর্কবার্তা বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যাতে তারা নিজেরা সুরক্ষিত থাকতে পারে। এ সময় বিজিডি ই-গভ সার্টের ডিজিটাল নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ তৌহিদুর রহমান বলেন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যথেষ্ট সুরক্ষিত নয়। এসব ফোন থেকে ম্যালওয়্যার ব্যাংকিং ও ব্যক্তিগত তথ্য নিয়ে নেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের যেসব গুরুত্বপূর্ণ সংস্থা আছে, তাদের অডিট করে দেখা হচ্ছে তারা কোনো ধরনের সংক্রমণের শিকার হয়েছে কি না। সংস্থাগুলো যেন নিরাপদ থাকে, সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমিন, সার্টের ইনসিডেন্ট হ্যান্ডলার মোহাম্মদ মাকসুদুল আলম।
আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করতে ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত জোট সরকার রাষ্ট্রীয় মদদে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়েছিলো। ওই হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমান শাহাদাৎ বরণ করেন। আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভায় অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় কাউন্সিলদের উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শে নাম: এ্যাড. সুজিত অধিকারি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সহ সকল শহীদদের জাতি সারাজীবন গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন অমর তিনি। সমগ্র জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। তাই চিরঞ্জীব তিনি এ জাতির চেতনায়। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ দর্শনে দেশের সংবিধানও প্রণয়ন করেছিলেন স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব।
তিনি বলেন, পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন তা অবিস্মরণীয়। সেদিন তাঁর বজ্রকণ্ঠে উচ্চারিত ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এই অমর আহ্বানেই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নিপীড়িত কোটি বাঙালি। সেই মন্ত্রপূত ঘোষণায় বাঙালি হয়ে উঠেছিল লড়াকু এক বীরের জাতি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে সোচ্চার থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম খান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য আজগার বিশ্বাস তারা, জেলা আওয়ামী লীগ সদস্য অমিয় অধিকারী, জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান রায়, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাই বাড়ই বাপ্পি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সভা পরিচালনা করেন। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা প্রদীপ বিশ্বাস মসিবুর রহমান জেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, সাধন অধিকারী, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মল্লিক, সাবেক ভাইস চেয়ারম্যান ভগবতী রায়, প্রকাশ রায়, সাবেক ছাত্রনেতা আবু আহাদ হাফিজ বাবু, গোবিন্দ মল্লিক, ফারুক হাওলাদার, জাহাঙ্গীর কবির, রবিউল ইসলাম, এনামুল, হেমায়েত ফারুকী, জাহাঙ্গীর আলম, সুমন মন্ডল, শেখ রাসেল, আসাদুজ্জামান রাজা, কোরবান, হামিম শেখ হান্নান, মঈনুল হাসান মঈন, শেখ মোঃ সাদি, মেহেদী হাসান রুমি, আছিফুর রহমান রানা, মাসুম, সালমান শিবা, সাদিক মামুন, খায়রুল বাশার, সাইফুল ইসলাম সাইফ, বিশ্বজিৎ মন্ডল, আব্দুল খালেক স্বাধীন, আরিফ হোসেন খাঁন, অপু প্রমূখ।
বঙ্গবন্ধুর প্রাণনাশের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা চেয়েছিল তাঁর আদর্শ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে
কয়রা প্রতিনিধি
জাতির পিতার অতুলনীয় অবদান ও তার জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, ‘বঙ্গবন্ধুর প্রাণনাশের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা শুধু ব্যক্তি মুজিবুর রহমানকে হত্যা করেনি, তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে।, ‘ঘাতকেরা বাঙালির মন থেকে যেমন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি মুছে ফেলতে পারেনি তেমনই মুক্তিযুদ্ধের চেতনার চিরন্তন শিখা নিভিয়ে দিতে পারেনি।’তিনি আরও বলেন, শোকের এই মাসে জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে। জাতির পিতার নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে জাতির পিতার ‘সোনার বাংলা’ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। সোমবার (২২ আগস্ট) বিকালে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে মহেশ্বরীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এস এম ইব্রাহীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবনিশ কুমার সরদারের সঞ্চালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, সহ-সভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন, খান সাহেব কোমর উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. চয়ন রায়, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, প্রভাষক শাহনেওয়াজ শিকারি, আব্দুস সামাদ গাজী, আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শামীম সরকার, মাসুদুর রহমান,পঙ্কজ সরদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তাইফুর রহমান তুহিন, ইসমাইল হোসেন, জুবায়ের হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।#
বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগর নেতা হাসমত আলীর মায়ের ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর সিনিয়র সহ সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলীর মাতা আয়শা বেগম (৯২) গতকাল সকাল ৯:৩০ মিনিটে কালিয়া কলাবাড়িয়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ………..) মৃত্যুকালে ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে উক্ত এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর সংবাদ পেয়ে উক্ত গ্রামের সর্বস্তরের অসংখ্যা মানুষ তার বাড়িতে ছুটে আসেন বাদ জোহর কালবাড়িয়া মসজিদ প্রঙ্গানে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয় উক্ত জানাযায় উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ । মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃত্তি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ সভাপতি মোঃ ইউসুফ আলী সাদা, বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না, সহ সহাপতি ও দৌলতপুর থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, সার্জেন (অবঃ) মোঃ মশিউর রহমান, খালিশপুর থানার সভাপতি হুমায়ুন কবীর নিয়াজী, স ম হাফিজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিন্টু, বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সরদার, মাওলানা মোক্তার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর থানার সাধারন সম্পাদক মোঃ সালাম মোড়ল, মোঃ নাজমুজ্জামান জুয়েল, সেনা কর্মকর্তা (অবঃ) মোঃ কামরুল ইসলাম, হামিদা বেগম, কমান্ডার কাজী আলী আজম, শেখ জাহাঙ্গীর হোসেন, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, মোঃ আবুল বাশার, মিজানুর রহমান মন্টু, আশোক দে, জাহিদুর রহমান, মাহাবুব শেখ চাঁন, আনোয়ার হোসেন মুন্নাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
খুলনার দাকোপের লাউডোব বুড়ির ডাবুর মডেল স্কুলে বাল্যবিবাহ, মাদক প্রতিরোধে সচেতনা মুলক সভা
মোঃ শামীম হোসেন- বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদককে রুখবো, সোনার বাংলা গড়বো এই শ্লোগান কে নিয়ে বাল্যবিবাহ, মাদকের অপব্যার নারী ও শিশু নির্যাতন মানব পাচার এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ মাদ্রক দ্রব্যের রোধকল্পে সামাজিক আন্দালোন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্ম পরিকল্পনা সংক্রান্ত এক সভা ২২ আগষ্ট সোমবার দুপুর ১২ টায় লাউডোব বুড়ির ডাবুর মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে। দাকোপ উপজেলা নির্বাহী অফসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ পরিচালক মোঃ মিজানুর রহমান। বক্তৃতা করেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, লাউডোব ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সরোজিত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ, মড়েল স্কুলের প্রধান শিক্ষক সুকল্যান রায়, সুখেন্দ্র রায় সহ গনমাধ্যম কর্মীরা স্কুলের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ছয় মাসের মধ্যে দাকোপ উপজা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস ও দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্তের নেতৃত্বে জনপ্রতিনিধি,গনমাধ্যমের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সর্বস্তরের জনসাধরনকে সাথে নিয়ে মাদ্রক দ্রব্য চিরতরে দাকোপ থেকে নির্মুল করার প্রতিজ্ঞা করেন এবং মাদক মুক্ত দাকোপ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন। মাদক একটি পরিবার ও জাতির শত্রু এটা কখনো জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারেনা তাই মাদককে পরিহার করতে হবে। সভার শেষে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস মডেল স্কুলের সামনে বৃক্ষরোপন করেন।
সাতক্ষীরায় সাংবাদিক হামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী লাল্টু মোড়ল গ্রেফতার
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরায় সাংবাদিক খান নাজমুল হুসাইনের উপর সন্ত্রাসী হামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী লাল্টু মোড়লকে সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।
গত রবিবার ২১ আগস্ট সন্ধ্যার সময় ঘরচালা বাজার থেকে সাতক্ষীরা সদর থানার এ এস আই আসাদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম লাল্টু মোড়লকে গ্রেফতার করেন । জানা গেছে, সন্ত্রাসী লাল্টু মোড়ল মাদক মামলা, ডাকাতি মামলা সাংবাদিকের উপর হামলা মামলা সহ একাধিক মামলার আসামি। উল্লেখ্য সাতক্ষীরার কলারোয়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দৃশ্য ক্যামেরায় ধারন করায় সাংবাদিক খান নাজমুল হুসাইনকে মারপিট ও লাঞ্চিত করার ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তিন জন সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করেন, যাহার নং ০৯, তারিখ ০৬/০৯/২২ইং। অভিযুক্তরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামের মৃত রশিদ মোল্যার ছেলে মিলন মোল্যা (৩৫), একই গ্রামের লতিফ মোড়লের ছেলে লাল্টু মোড়ল (৩০) এবং কলারোয়া উপজেলার কাসিয়াডাংগা গ্রামের শহিদুল ইসলাম সরদারের ছেলে কামাল সরদার (৩২)। প্রসঙ্গত, ভুক্তভোগী খান নাজমুল হুসাইন খুলনা হতে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং ঢাকা হতে প্রকাশিত দৈনিক সরেজমিন বার্তা ও সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক সাতঘরিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্বরত আছেন। ইতিপুর্বে সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামের ডাকাতি মামলায় মিলন বাহিনীর প্রধান মিলন মোল্যা সহ তার সহযোগী এবং উল্লেখিত মামলার আসামি লাল্টু মোড়ল সাতক্ষীরা সদর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। উক্ত ডাকাতি মামলায় মিলন বাহিনীর প্রধান সহ লাল্টু মোড়ল বেশ কিছুদিন কারাভোগ করেন। যাহার সাতক্ষীরা সদর থানার মামলা নং ৪৭ তারিখ ২১/০৬/২২ ইং। সাতক্ষীরা সদর থানার ওসি স,ম কাইয়ুম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রূপসায় রাতের আধাঁরে গণকবর স্থানের জমি দখল করে দোকানঘর নির্মাণ
রূপসা প্রতিনিধি ঃ
রূপসায় রাতের আধাঁরে গণকবরস্থানের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগে পুলিশের বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। দেখার কেউ নাই! রূপসায় রেলওয়ে জমিতে গড়ে ওঠা গণকবরস্থানের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পুলিশ ও জনগণের বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছে এলাকার মানুষ। ব্যবস্থা না নিলে খুব অল্প সময়ের ব্যবধানে গণকবর স্থানটি ভূমিখেকোদের দখলে যাওয়ার আশংকা রয়েছে।
দাকোপ-বটিয়াঘাটার সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতা হেলাল
পাড়া-মহল¬া, গ্রাম-গঞ্জ, শহর-নগর, রাজধানীতে ঐক্যবদ্ধ আন্দোলনে লুটেরা আওয়ামী সরকারের পতন নিশ্চিত হবে
ডুমুরিয়ায় বিক্ষোভ সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, নিশিরাতের ভোটডাকাত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সীমাহীন লুটপাট ও দেশ পরিচালনায় অযোগ্য-অদক্ষতার কারণেই নিত্যপ্রয়োজনীয় সকল পন্য-দ্রব্যের মূল্য আজ ক্রয় সক্ষমতার বাইরে। নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশের সর্বস্তরের মানুষ আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ‘এক দফার, এক দাবি’র আন্দোলনের ডাকের অপেক্ষায়। পাড়া-মহল¬া, গ্রাম-গঞ্জ, শহর-নগর, রাজধানীতে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে অবৈধ লুটেরা আওয়ামী সরকারের পতন নিশ্চিত হবে, ইনশাআল¬াহ্। মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে ইতোমধ্যে তারেক রহমান ঘোষণা করেছেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’। অচিরেই মাফিয়া সরকারের হাত থেকে রক্ষা পাবে প্রিয় মাতৃভূমি।
জ্বালানী তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সীমাহীন বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে চালনা ডাকবাংলো এলাকায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশের পূর্বে চালনা পৌরসভার বৌমার গাছতলা নামক স্থানে জমায়াতের পর বিশাল বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে যেয়ে শেষ হয়।
অনুরুপ আয়োজনে গতকাল সকালে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ বটিয়াঘাটা উপজেলায় বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর সাথে স্থানীয় সর্বস্তরের জনগন অংশ নেয়ায় বিক্ষোভ সমাবেশ ছাপিয়ে বিশাল জনসভায় রূপ নেয়। মুহুমুহু ¯ে¬াগানে প্রকম্পিত হয় গ্রামীন জনপদ।
দাকোপ উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে চালনা পৌরসভা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর হোসেন ও দাকোপের সদস্য সচিব মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, কেএম আশরাফুল আলম নান্নু, এনামুল হক সজল, রফিকুল ইসলাম বাবু, চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ শাকিল আহমেদ দিলু, বিএনপি নেতা দীপক কুমার সরদার, আলামীন সানা, শেখ শহিদুল ইসলাম, গাজী জাহাঙ্গীর আলম, আব্দুল বারিক গাজী, আঃ রউফ সরকার প্রমুখ।
এদিকে, গতকাল বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এম.ডি খায়রুল ইসলাম খান জনির সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
প্রসঙ্গত্ব, আজ ২৩ আগস্ট বিকেল ৩টায় ডুমুরিয়া উপজেলায়, আগামীকাল ২৪ আগস্ট বেলা ১১টায় তেরখাদায় ও বিকেল ৩টায় রূপসায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আর পরদিন ২৫ আগস্ট বিকেল ৩টায় দিঘলিয়ায়, ২৬ আগস্ট বিকেল ৩টায় ফুলতলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষদিনে ২৭ আগস্ট বেলা ১১টায় কয়রা উপজেলায় এবং একই দিনের বিকেল ৩টায় পাইকগাছা উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
কালীগঞ্জে সারের দোকানে এবার ভোক্তা অধিকারের জরিমানা
বিশেষ প্রতিনিধি ॥
বেশী দামে সার বিক্রি করার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পর এবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নেমেছে। সোমবার বিকালে অধিদপ্তরটির অভিযানকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ৪ টি দোকানে অনিয়ম ধরা পড়ে। সে সময়ে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়াও একটি খাবার হোটেলেও ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বেশি দামে সার বিক্রির অপরাধে শহরের নিমতলা স্ট্যান্ডের ভৌমিক ট্রেডার্সের মালিক নির্মল ভৌমিককে গত ১৬ আগষ্ট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন। যদিও কোন তোয়াক্কা না করে এখন আরও বেপরোয়া ভৌমিক ট্রেডার্স।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক জানান, চলমান পরিস্থিতিতে অনেক অসাধু দোকান মালিক ও সার ব্যবসায়ী বেশী মুনাফার আশায় বেশী দামে সার বিক্রি করছে। এমন কিছু অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ শহরের থানা সংলগ্ন এলাকার সারের দোকানে অভিযান চালালে সত্যতা মেলে। এ সময় বেশ কিছু অপরাধে ৪ টি দোকান হতে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তাদেরকে সতর্ক করা হয়। অভিযানকালে শহরের অস্বাস্থকর পরিবেশে খাবার বিক্রি করায় একটি হোটেলেও আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য,কালীগঞ্জের কৃষকদের অভিযোগ, শহরের নির্মল ভৌমিক কোন তোয়াক্কা না করে এখন আরও বেশি দামে সার ও কৃষি সামগ্রী বিক্রি করে আসছে। কাজেই তার বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়া হোক।
চলমান আমন চাষে কৃষকদের প্রয়োজন মত সার পাওয়ার নিশ্চয়তায় অভিযান আরও জোরদার করা হবে।
আশাশুনিতে মাছ চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির কুল্যায় মাছ চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ আগষ্ট) সকালে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস কুল্যা শাখা অফিসে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস এর বাস্তবায়নে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের মাছ চাষী উদ্যোক্তাদের অংশ গ্রহনে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্প ব্যবস্থাপক মোঃ শাহ আলম, মৎস্য কর্মকর্তা রিপন হোসেন, পরিবেশ কর্মকর্তা সুজন মাহমুদ, রিজওনাল ম্যানেজার আব্দুল হান্নান।
আশাশুনি উপজেলার ৪টি অফিসের ২৫ জন উদ্যোক্তার অংশ গ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে মাছ চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার পদ্ধতি ও উন্নত প্রযুক্তি ব্যবহারে উপকারিতাসহ বিভিন্ন নিয়ে আলোচনা করা হয়।
বুধহাটায় মন্দিরের টাইলস ভেঙ্গে ক্ষয়ক্ষতি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে মন্দিরের বারান্দার টাইলস ভেঙ্গে মন্দিরে নিক্ষেপ করে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
সোমবার (২২ আগষ্ট) সকাল ১০ টা থেকে বেলা ১ টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
বেউলা শ্রীশ্রী শ্যামাকালি মন্দির ১২০৯ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত। প্রাচীন এই মন্দিরটির এলাকায় সুপরিচিতি রয়েছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুকণ্ঠ রাহা, প্রাক্তন সভাপতি বিশ্বনাথ সরকার, পুজারী অধীর ঢালী ও পুরোহিত নারায়ন চক্রবর্ত্তীসহ উপস্থিত ব্যক্তিবর্গ জানান, সোমবার সকাল ৯.৩০ টায় পুরোহিত নারায়ন চক্রবর্ত্তী মন্দিরে এসে পুজার কাজ সম্পন্ন করে ১০ টার দিকে চলে যান। বেলা ১ টার দিকে বেউলা গ্রামের নিতাই সরদার পুজা দিতে গিয়ে দেখেন মন্দিরের বারান্দার টাইলস ভাঙ্গা ও ভেঙ্গে ফেলান টাইলস এর টুকরো মন্দিরের মধ্যে ছুড়ে ফেলান রয়েছে। তিনি বিষয়টি অধীর ঢালীকে অবহিত করলে তিনি কমিটির সদস্যদেরকে জানান। তখন বিষয়টি জানাজানি হয়। বিভিন্ন সূত্রে জানাগেছে, মন্দির চত্বরে উঠতি বয়সী কিছু ছেলেরা সন্দেহমূলক ভাবে ঘোরাফেরা ও অবস্থান করে থাকে। গাছের ফলাদি পেড়ে নেয়াসহ মাদক ব্যবহারের ঘটনাও তারা ঘটিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিহাবুল ইসলাম শিহাব ঘটনাস্থান পরিদর্শন করেছেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। তিনি এখনই তদন্ত কাজ শুরু করবেন এবং ঘটনা উদঘাটনে চেষ্টা করবেন বলে জানান।
মন্দিরে ভাংচুরের ঘটনার খবর পেয়ে বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী ও আলতাফ হোসেন ঘটনাস্থান পরিদর্শন এবং মন্দির কমিটি ও উপস্থিত মানুষের সাথে কথা বলেন।
পারিশামারী হাই স্কুলে ১১টি মনোনয়নপত্র বিক্রয়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির খাজরা ইউযনিয়নের পারিশামারী নয়ারাবাদ ফটিকখালি মাধ্যমিক বিদ্যালয় এর পরিচালনা কমিটি নির্বাচনের লক্ষ্যে ঘোষিত তফশীল অনুযায়ী নমিনেশন পত্র সংগ্রহের ১ম দিনে ১১টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে।
সোমবার (২২ আগষ্ট) স্কুল থেকে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নমিনেশন পত্র সংগ্রহ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য ও দ্বাতা সদস্য পদে নির্বাচনের লক্ষ্যে সোমবার থেকে নমিনেশন পত্র বিক্রয় শুরু হয়েছে। প্রথম দিনে অভিভাবক সদস্য ৫টি পদে (সংরক্ষিত মহিলা সদস্য একটিসহ) ১০টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে। আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস থেকে রমজান আলি ৫ জন প্রার্থীর পক্ষে ৫টি মনোয়নপত্র সংগ্রহ করেন। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাচ্চু একজন দ্বাতা সদস্যের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
ডুমুরিয়ায় বহুল আলোচিত বদ্ধ সুখনদী দখল হস্তান্তর
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালি ইউনিয়নে বহুল আলোচিত বদ্ধ সুখনদী জলমহলটি সর্বো”চ দরদাতা অনুকুল মন্ডলের অনুকুলে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। গত রবিবার সকাল ৯টার দিকে এলাকায় মাইকিং করে শত শত এলাকার মানুষের উপ¯ি’তিতে জলমহলটি দখল হস্তান্তর করেন শরাফপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু সাঈদ বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,সুখনদী বিশাল এ জলমহলটি গত ১০ আগষ্ট উন্মুক্ত ডাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে থাকা সর্বো”চ দরদাতা অনুকুল মন্ডল নিযুক্ত করা হয়। এ সময় প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ। তারই নির্দেশে রবিবার সকালে উৎসব মুখর পরিবেশে দখল বুঝে নেন অনুকূল মন্ডল। এ সময় উপ¯ি’ত ছিলেন ¯’ানীয় বিভূতি ভূষণ সরকার,বিশ্বজিত সরকার, অরবিন্দু সরদার, হিমাংশু মন্ডল, হরিদাস মন্ডল, সুশান্ত মন্ডল, রমেশ মন্ডল , মোবারক সরদার, প্রসেনজিৎ সানা, সঞ্জয় রায়,লিটন সরদার, অনির্বাণ সরকার সহ অনেকে।
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: নারায়ণ চন্দ্র চন্দ এমপি
ডুমুরিয়া প্রতিনিধি
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও তার উদ্দেশ্য সফলের লক্ষ্যে তারই কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন বর্তমান দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, সকলকে সাথে নিয়ে রাজপথে আমরা এ ষড়যন্ত্র মোকাবেলা করব। সোমবার বিকেলে খর্ণিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে জাতীয় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খর্ণিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিশ্বনাথ দে’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। যুবলীগ নেতা খান আলামিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জামিল খান, নাজিবুর রহমান নাজু, সরদার জাকির হোসেন, প্রভাষক জিএম ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, মোল্লা সোহেল রানা, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, মোল্যা আবু মতিন, শেখ শহীদ, আবু হানিফ মোড়ল, খান আবুল বাসার প্রমূখ।
ডুমুরিয়ায় অপরাজিতা নারীদের ত্রি-মাসিক সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় রুপান্তরের অপরাজিতা নারীদের অভিজ্ঞতা বিনিময় ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হেলাল। অপরাজিতা পারভীন আক্তার এর সভাপতিত্বে এবং ইউপি সদস্য নূরজাহান বেগম এর পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জী, রূপান্তর এর জেন্ডার ট্রেনিং অফিসার মোরশেদা খাতুন দিলারা, মনজুয়ারা বেগম, ফাতেমা বেগম, হালিমা বেগম, রাশিদা বেগম, লিপিকা রায়, রেক্সনা বেগম। সভাশেষে অপরাজিতা নেটওয়ার্কের আয়োজনে চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হেলাল বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
ফকিরহাটে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে কাথলী নবারুন সংঘ চ্যাম্পিয়ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে স্বর্গীয় জগদীশ চন্দ্র বৈরাগী স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে নতুনদিয়া তরুন সংঘকে হারিয়ে কাখলী নবারুন সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেল কাথলী ফুটবল খেলার মাঠে স্বর্গীয় জগদীশ চন্দ্র বৈরাগী ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাথলী নবারুন সংঘ ২-০ গোলের ব্যবধানে নতুনদিয়া তরুন সংঘকে হারিয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলাটি আয়োজন করেন কাথলী নবারুন সংঘ। খেলায় পিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ঘটে। খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত, সহযোগিতায় ছিলেন লিপন বিশ্বাস ও লাচ্চু মোড়ল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে সম্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ. রাজ্জাক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু. স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন আওয়ামী লেিগর সভাপতি খান মাহফুজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক দাউদ হায়দার বাবু, স্থানীয় ইউপি সদস্য মিন্টু বৈরাগী, কাথলী নবারুন সংঘের সভাপতি তাপস খাঁ, সাধারন সম্পাদক পার্থ বিশ্বস প্রমূখ।
সুষ্ঠভাবে সম্পন্ন হলো ফুলতলার ৪ টি ইউনিয়নের ছবি সহ হালনাগাদ ভোটার নিবন্ধনের কার্যক্রম
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন সহ ৪ টি ইউনিয়নের ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা প্রনয়েনর কাজ কার্যক্রম সুষ্টভাবে গতকাল সম্পন্ন হয়েছে। গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছিলো উপজেলার ৪ টি ইউনিয়নের হালনাগাদ ভোটার নিবন্ধনের ছবি তোলার কার্যক্রম । এর আগে ২৫ জুন থেকে ১৬ জুলাই ৪ টি ইউনিয়নে বাড়িবাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। ফুলতলা উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান জানান উপজেলাতে নতুন ভোটার হয়েছেন ৭০৯২ জন। এর মধ্যে পুরুষ ৩৫২৬, মহিলা ৩৫৬৬ জন। আটরা গিলাতলা ইউনিয়নে নতুন ভোটার হয়েছেন পুরুষ ১৩৪৭ , মহিলা ১২৯০ । দামোদার ইউনিয়নে পুরুষ ৭৩৮ , মহিলা ৮৫৮। ফুলতলা ইউনিয়নে পুরুষ ৭৩৩ , মহিলা ৭৮৮ । এবং জামিরা ইউনিয়নে পুরুষ ৭০৮, মহিলা ৬৩০ জন । ৪ টি ইউনিয়নের মধ্যে আটরা গিলাতলা ইউনিয়নে নতুন ভোটার সংখ্যা বেশি হয়েছে।
শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরী সভা
মহসেন জুট মিল মালিকের বাড়ি ঘেড়াও সহ ৩ দিনের কর্মসূচি ঘোষনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন রেজি নং (১০ ) এর উদ্যোগে এক জরুরী মতবিনিময় সভা গতকাল বিকাল ৪ টায় শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয়।ফেডারেশনের সহ সভাপতি মোঃ নিজামউদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আলাউদ্দিন, মোঃ জাহাঙ্গির হোসেন, কেসমত আলী, আফিল জুট মিলের শ্রমিক নেতা মোঃ বক্কার, আজমাল, মোঃ শাহাজান প্রমুখ। সভা থেকে শ্রমিকদের বকেয়া মুজুরী পরিশোধসহ ন্যায় সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ২৪ আগষ্ট বুধবার সকাল খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ে ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অনশন । ২৬ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেটে শ্রমিক জনসভা। ২৮ আগষ্ট রবিবার সকাল ১০ টায় খুলনাস্থ মহসেন জুট মিলের মালিক এর বাসভবন ঘেরাও কর্মসূচি দিয়েছে শ্রমিকরা। এরমধ্যে দাবি পুরন না হলে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এর মাধ্যমে কঠিন কর্মসূচি ঘোষনা দেওয়া হবে বলে জানান শ্রমিক নেতারা।
শিশুরা জাতির ভবিষ্যৎ কর্ণধার : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শিশুদের জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে বলেন, তাদের সুস্থতা নিশ্চিত করতে বর্তমান সরকার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নিয়েছে। সরকারের এ প্রশংসনীয় উদ্যোগ মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারের পাশাপাশি তিনি জনগুরুত্বপূর্ণ এ কাজে শিক্ষক ও অবিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সিটি মেয়র সোমবার বেলা ১১ টায় শেরে-বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন (পেডিয়াট্রিক ফাইজার বায়োএনটেক কমিরনেটি) ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
সভায় আগামী ২৫ আগষ্ট থেকে খুলনা মহানগরী এলাকার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ্যালার্জি, হৃদরোগ, জ্বর বা অন্য কোন কারণে অসুস্থ শিশুদের ভ্যাকসিন প্রদান করা হবেনা বলে সভায় জানানো হয়।
কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ, সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক একেএম ফজলুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন ও সহকারী থানা মাধ্যমিক কর্মকর্তা মো: আল-আমিন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মপরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. রিবওয়ান শারিক সৌর। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।
উল্লেখ্য, ক্যাম্পেইনে ৪৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮ হাজার ৬’শত ৮২জন শিশুকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফল করতে ৪’শ ৯৬ জন টিকাদার ও ভলেন্টিয়ার নিয়োজিত থাকবে।
খুলনা সিটি কর্পোরেশনের ১২তম বিশেষ সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ১২তম বিশেষ সভা সোমবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এডিবি’র থোক বরাদ্দ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা আহবান করা হয়।
সভায় সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর স্বজনদের স্মৃতির প্রতি, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি মরহুম এ্যাড. মঞ্জুরুল ইমাম, আওয়ামী লীগ নেতা মরহুম এস এম এ রব সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত নেতা-কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সভায় সিটি মেয়র কেসিসিকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, মহানগরীর উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন কেসিসি পরিবারের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বিভিন্ন প্রকল্পে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিচ্ছেন। ফলে নগর জুড়ে এখন কর্মযজ্ঞ চলছে। সিটি মেয়র উন্নয়ন মূলক সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় প্রতিটি ওয়ার্ড এলাকায় প্রত্যাশিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে থোক বরাদ্দের সুষম বন্ঠন এবং স্থায়ী কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, মোঃ কবির হোসেন কবু মোল্যা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, এম ডি এ মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, মোঃ আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, কাজী আবুল কালাম আজাদ বিকু, ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ শমশের আলী মিন্টু, মোঃ গোলাম মাওলা শানু, জেড এ মাহমুদ ডন, ফকির মোঃ সাইফুল ইসলাম, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সচিব মোঃ আজমুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
খুলনা চেম্বার সভাপতির সুস্থতা কামনা হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিপণী কেন্দ্র ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হকের সুস্থতা কামনা করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিপণী কেন্দ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় সমিতির মসজিদে এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ¦ মো. রফিকুল ইসলাম মোড়ল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মুরাদ হোসেন মিঠু। উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী মাহাতাব হোসেন, মো. সিরাজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহীন আলী, কোষাধ্যক্ষ কাজী নওয়াব হোসেন সাগর ও নির্বাহী সদস্য মো. বেল্লাল হোসেন, মো. নাজমুল হোসেন, মো. জুলফিকার আলী, মো. আবুল হাসান, মো. হাফিজুর রহমান , শেখ এহসান উল্লাহ রিংকু, খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের আহবায়ক ও চেম্বার পরিচালক মনিরুল ইসলাম মাসুম, সদস্য সচিব মো. সোহাগ দেওয়ান, চেম্বার পরিচালক মো. ইসলাম খান, মো. আবুল হাসান , খুলনা জেলা হকার্স এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. আজম খান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. হায়দার আলীসহ বিভিন্ন ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মুফতি আবদুল্লাহ।
বর্তমান সরকারের কার্যকর ভূমিকায় নারীর ক্ষমতায়নে দেশ অনেক এগিয়েছে: উপ-উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে ২২ আগস্ট (সোমবার) বিকাল ৩টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘ঈড়হঃবসঢ়ড়ৎধৎু এবহফবৎ টহফবৎঢ়রহহরহমং ধহফ ঋৎধসবড়িৎশং: ইধহমষধফবংয চবৎংঢ়বপঃরাব’ (কনটেমপোরারি জেন্ডার আন্ডারপিনিংস এন্ড ফ্রেমওয়ার্কস: বাংলাদেশ পার্সপেক্টিভ) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, বাংলাদেশ নারী-পুরুষের সাম্যতে আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তিতে পুরুষদের পাশাপাশি নারীদের সমান অধিকার রয়েছে। বিশেষ করে রাজনীতি, কর্মস্থল, সামাজিক কর্মকাণ্ড সবকিছুতেই নারীরা দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশে নারীর ক্ষমতায়ন কার্যকর করার বিষয়টি এসেছে নেতৃত্ব থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের রাজনীতিতে এনেছিলেন। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা নারীদের পাশে ছিলেন। কিন্তু ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের পর আবারও নারীদেরকে পিছিয়ে রাখা হয়। পরবর্তীতে ক্ষমতায় এসে নারীদের ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ধারাবাহিকতায় বর্তমান সরকারের কার্যকর ভূমিকায় নারীর ক্ষমতায়নে দেশ অনেক এগিয়েছে। দেশে এখন গুরুত্বপূর্ণ পদে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে।
উপ-উপাচার্য বলেন, ইসলাম ধর্মে নারীদের সম্মান অনেক উঁচুতে। কিন্তু বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে নারীদের পিছিয়ে রাখা হয়। নারীরা সবসময়ই নির্যাতনের শিকার হয়ে আসছেন। শিক্ষিত সমাজেও নারীরা নির্যাতিত হচ্ছে। শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও নারীদের নির্যাতন করা হয়। সময়ের সাথে এখন নির্যাতনের ধরন পাল্টেছে। এক্ষেত্রে পরিবার থেকেই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। আমরা যদি পরিবার থেকে নারীদের যথাযথ সম্মান দেই, ছেলে/পুরুষদেরকে নারীদের সম্মান দিতে শেখাই তবেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গাতেই সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. সাদেকা হালিম। তিনি নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ বিভিন্ন দিকের অবস্থা ও অবস্থান, বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে নানা প্রতিবন্ধকতা উত্তরণে দিকনির্দেশনা ও করণীয় সম্পর্কে জ্ঞানগর্ভ বক্ত্য রাখেন।
তিনি বলেন, নারীদের মধ্যে বিভেদ আছে। শিক্ষা, অর্থ, সৌন্দর্য্য, শ্রেণি সবকিছু মিলিয়ে সব নারী কখনও এক নয়। নারীরা পারে না, এটা বলা হাস্যকর। কেননা নারীরা চাইলে যেকোনো কাজেই নিজেদের মানিয়ে নিতে পারে। তিনি আরও বলেন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের চিন্তাধারা কোনও কিছুর দ্বারা প্রভাবিত হলে চলবে না। তাদেরকে মুক্তচিন্তার হতে হবে। মনের ঘরের দরজা, জানালা খুলে রাখতে হবে। রাজনীতি, সমাজব্যবস্থা, অর্থনীতি সবকিছু নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা করতে হবে।
রিসোর্স পার্সন বলেন, নারীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। নারীদের আত্মরক্ষায় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো নারীদের ‘বীরাঙ্গনা’ উপাধি দেন। তাদের ভাতার ব্যবস্থা করে দেন। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীর ক্ষমতায়নে বেশ তৎপর। তিনি জাতীয় সংসদে ৩৩ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত রেখেছেন। একইসাথে তিনি নারীদের ইউনিয়ন ও উপজেলা পরিষদ নির্বাচনে নারীদের স্বতন্ত্র কোটা ব্যবস্থা সংরক্ষিত রেখেছেন। রাজনীতি, কর্মস্থল সবখানেই নারীকে উচ্চপদে অধীষ্ঠ হওয়ার সুযোগ দিয়েছেন। যার ফলে অনেক বড় বড় পদে আমরা নারীদের দেখতে পাচ্ছি। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে নারীদের ক্ষমতায়নে মনোনয়নের ক্ষেত্রে বৈষম্য দূর করে সমতা বিধানে আসন বণ্টনে বিবেচনা করবে।
তিনি বলেন, নারীদের সতর্কভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে। যাতে কোনও ধরনের ব্ল্যাকমেইলিংয়ের শিকার তারা না হন। বাংলাদেশের চমৎকার সংবিধানে নারীদের অধিকার সম্পর্কে অনেক দিক রয়েছে, আইন রয়েছে, দিকনির্দেশনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রত্যেকের এই সংবিধান পড়া এবং তাদের কাছে থাকা উচিত বলে তিনি গুরুত্বারোপ করেন।
তিনি সময়োপযোগী এতো সুন্দর একটি সেমিনার আয়োজনের জন্য সমাজবিজ্ঞান ডিসিপ্লিন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুনের সভাপতিত্বে সেমিনার সূচনা বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল জব্বার। সঞ্চালনা করেন প্রফেসর ড. তুহিন রায়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কুয়েট আইকিউএসি’র আয়োজনে দুই দিন ব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী দডড়ৎশংযড়ঢ় ড়হ ঈঙং ধহফ চঙং অহধষুংরং ধহফ অঃঃধরহসবহঃ চৎধপঃরপব ভড়ৎ ঃযব অংংবংংসবহঃ ড়ভ ঝঃঁফবহঃ চবৎভড়ৎসধহপব চৎড়মৎধস” শীর্ষক ওয়ার্কশপ শুরু হয়েছে। সোমবার বিশ^বিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপের উদ্বোধন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়েট আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। দুই দিনব্যাপী এই ওয়ার্কশপে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করছেন।
বাগেরহাটে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। সদর উপজেলার বেশরগাতী গ্রামে বায়তুল লতিফ জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গনে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২২ আগস্ট) দিনব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
সকালে চক্ষু শিবিরের উদ্ধোধনী অনুষ্ঠানে লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম জগলু ও জহুরা জান্নাত, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, বাগেরহাট জেলা হাসপাতালের চিকিৎসক ডা. নিশাত তাসনিম, খুলনা বি এন এস চক্ষু হাসপাতাল সহকারি সার্জন ডা. আসিফ হুসাইন, সহকারি সার্জন ডা. আবুল কালম আজাদ ও বিএনএসবি’র তথ্য কর্মকর্তা মীর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম (ইসেকা), লতিফ মাষ্টার ফাউন্ডেশন, খুলনা বি এন এস চক্ষু হাসপাতাল ও কুয়েত রিলিফ সোসাইটির আয়োজনে দিনব্যাপী চক্ষু শিবিরে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষকে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজনসহ ৮০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে আয়োজকদের পক্ষ থেকে বাছাইকৃতদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
জম্মষ্টমীতে বাগেরহাটে আলোচনা সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
ভগবান শ্রীকৃষ্ণের জম্মষ্টমী মহোৎসব উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২শে আগষ্ট) বেলা ১১টায় হিন্দু কল্যান ট্রাস্টের উদ্যেগে বাগেরহাট এসিলাহা হল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। হিন্দু কল্যান ট্রাস্টের সহকারি প্রকল্প পরিচালক বাবু নকুল বর্মন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম। আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম এর অধ্যক্ষ শ্রীমত স্বামী গুরু সেবা নন্দী মহারাজ, সাংবাদিক বাবুল সরদার, হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক এ্যাড: মিলন কুমার ব্যানার্জী প্রমুখ।
বক্তারা বলেন, একমাত্র ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যেতে পারে। ভক্তের জাতি নাই,ভক্তি হলেই দেহ,মন,আত্বা সব শুদ্ব হয়।
অবৈধ মজুদকৃত সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে অবৈধ মজুদকৃত ৬ হাজার ৫০০ লিটার সোয়াবিন তেল জব্দ করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে র্যা ব-৬ ও বাগেরহাট জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার সুমন সাহার গুদাম থেকে এই তেলে জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুদের দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যবসায়ী সুমুন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জব্দকৃত তেল ২৪ ঘন্টার মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির আদেশ দিয়েছে আদালত। বাগেরেহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রাকিব হাসান চৌধুরি এই ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।
র্যা ব-৬ এর সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার তাকের আনাম বান্না বলেন, কৃতিম সংকট তৈরি করে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির জন্য এই তেল অবৈধভাবে মজুদ করা হয়েছিল। তার গুদামে চারশ কার্টুনে ৬ হাজার ৫০০ লিটার তেল পাওয়া গেছে। অবৈধভাবে তেল মজুদের দায়ে কৃষি বিপনন আইন অনুযায়ী ব্যবসায়ী সুমন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে অবৈধ মজুদ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেষ দেওয়া হয়েছে।
রামপালে ছাত্রদল নেতাকে পিটিয়েছে সাবেক ইউপি সদস্য
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত শেখ (১৯) কে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত রেফাতকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।উপজেলার গৌরম্ভার বর্ণি গ্রামের আবুল হাসান শেখের পুত্র রিফাত শেখ রোববার সকাল ৯ টার সময় বর্ণিত স্কুলের পাশ দিয়ে বাড়িতে ফিরছিলো। এ সময় একই গ্রামের মৃত হাদী মুন্সির পুত্র সাবেক ইউপি সদস্য এনামুল মুন্সি হঠাৎ চড়াও হয়ে রিফাতকে মারধর করে আহত করেন।
রিফাত হোসেন জানান, রাজনৈতিক কারণে পূর্ব শত্রুতার জের ধরে এনামুল মুন্সি তাকে মারপিট করেন।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য এনামুল মুন্সির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই রিফাত স্কুলের মধ্যে বসে নেশা করছিল। আগেও তাকে নিষেধ করা হলেও সে শোনেনি। তাই তাকে মেরেছি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি।
নারী উদ্যোক্তাদের সাথে পরামর্শ সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার নারি উদ্যোক্তাদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের স্ক্রিম প্রকল্পের উদ্যোগে বেইস খানজাহানিয়া গণ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায়, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ডি মাসুদ রানা, স্ক্রিম প্রকল্পের ফিল্ড অফিসার শিল্পী রানী ডাকুয়া, ফিল্ড অফিসার ইমরান আল মুন্না বিভিন্ন ইউনিয়নের ৭৫জন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য জরূরী পুনর্বাসন উদ্যেগের অংশ হিসেবে করোনাকালীন সময়ে সুইজারল্যান্ডের সহায়তায় এইসব নারীদের অর্থ সহযোগীতা করা হবে।
কুয়েট ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম এর দায়িত্ব গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম। ২২ আগস্ট সোমবার প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিশ^বিদ্যালয়ের বিদায়ী ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। দায়িত্বগ্রহণের পরপরই তিনি ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য দুর্বার বাংলা এবং শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় কুয়েটের বিদায়ী ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, দপ্তর প্রধানগণ সহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকতা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুয়েটের ভাইস-চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস-চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম ডিন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলামকে (গ্রেড-১) কুয়েটের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকান্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব প্রদান করে রোববার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়। এর আগে গত ১২ আগস্ট কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন (গ্রেড-১) ভাইস-চ্যান্সেলর হিসেবে তার ৪ বছর মেয়াদ শেষ করেন।
কয়রায় শিশুশ্রম বন্ধে সচেতনতার লক্ষে র্যালী ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
শিশু শ্রম বন্ধ করি সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ইউনিসেফ সাহায্যপুষ্ট একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগীতায় কয়রা উপজেলায়, এপিসি প্রকল্পের সন্ধ্যামালতি, আমরা সবাই, ভোরের পাখি, সাঝেঁর আলো, বসন্তের কোকিল, দৃষ্টি, শ্যামলী, সুন্দরবন, শাকবাড়িয়া নদী ও চাঁদের আলো মোট (১০) টি শিশু ও কিশোর-কিশোরী ক্লাবে শিশুশ্রম বন্ধ করি নিরসনে সচেতনতা তৈরি করার জন্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গত রবিবার বিকাল ৪ টায় ২নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। এপিসি প্রকল্পের কয়রার কর্মকর্তা চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর (সিআরএফ) মোঃ আবু সাঈদ সরদারের পরিচালনায় এতে বক্তব্য মহিলা ওয়ার্ড মেম্বার শাহানারা খাতুন, সাংবাদিক রিয়াছাদ আলী, পরিত্রানের মোঃ আলাউদ্দিন, নারী নেত্রী মুর্শিদা খাতুন,মেজবা উদ্দিন প্রমুখ। সভায় শিশু, কিশোর- কিশোরী ও অভিভাবকদের শিশুশ্রম নিরসনে সচেতনতার বিষয় সহ বাল্যবিবাহ, নারীনির্যাতন এবং ১০৯, ১০৯৮, ৯৯৯ এর ব্যবহারসহ বিভিন্ন শিশু সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সাগরে ঝড়ের কবলে পড়া ৫৮ জেলে উদ্ধার : অতঃপর নিরাপদ স্থানে পৌছায় দিলো বন কর্মীরা
কয়রা(খুলনা)প্রতিনিধি
বঙ্গোপসাগরে মাছ ধরতে যেয়ে দূর্যোগের কবলে পড়া ৪টি ফিসিং ট্রলার সহ ৫৮ জেলে উদ্ধার করা হয়েছে। পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের বনকর্মিরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থান পৌছায় দিয়েছে বলে নিশ্চিৎ করেছে বন বিভাগ। পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে যেয়ে ১৮ অগাস্ট বৃহস্পতিবার থেকে দূর্যোগের কবলে পড়ে ৪ টি ট্রলার সহ ৫৮ জেলে। এসব জেলেকে শনিবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ অভায়রণ্যে ভাসতে দেখে তাদের উদ্ধার করে এবং তাদের বক্তব্য অনুযায়ী তাদের ৪টি সাগরগামী ফিসিং ট্রলার উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেওয়া হয়। এমনকি তাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র দিয়ে সহয়তা করে বন বিভাগের লোকজন। আবহাওয়া অনুকুলে আসলে ফিসিং ট্রলার সহ উদ্ধার করা জেলেদেরকে খুলনা রেঞ্জের মাধ্যমে নিরাপদ স্থানে পৌছায় দেওয়া হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড.আবু নাসের মোহসীন হোসেন বলেন, দুর্য়োগের কবলে পড়া সাগরের জেলেদেরকে উদ্ধার করার জন্য তাৎক্ষনিক বন কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়। বনকর্মীরা ঝড়ো হাওয়ার মধ্যে দিয়ে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখে । পরবর্তিতে পরিবেশ অনুকুলে আসার পর ট্রলার সহ জেলেদেরকে নিরাপদ স্থানে পৌছায় দেওয়া হয়।
মহেশপুরে হামলা ও লুটপাটের অভিযোগে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউপির ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিন্টু মিয়ার বিরুদ্ধে হামলা, মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বর্তমান মেম্বার তানভীর আহম্মেদ মিলন। সোমবার বিকালে মহেশপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় লিখিত বক্তব্যে মিলন জানান, নির্বাচনে হেরে যেয়ে মিন্টু মিয়া তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে আসছে। একাধিক বার হত্যার উদ্যেশে হামলা চালিয়েছে। তার পরিবারের অন্যদের পিটিয়ে কুপিয়ে জখম করেছে। আদালতে তার (মিলনের) বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। গত ১০ আগস্টের পর মিন্টু মিয়া তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়িতে হামলা ও লাটপাট চালায়। এতে সোনার গহনা, মটর সাইকেল, আইপিএস, স্যালোমেশিন, ব্যাটারীসহ প্রায় ৬লাখ টাকার মালামাল নিয়ে যায়। এব্যাপারে আদালতে মামলা করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। এদিকে মিন্টু মিয়ার ভাইপো রানা মাদক মামলায় দুই দুই বার র্যাবের হাতে আটক হন। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে।
মিলন আরো জানান, মিন্টু মিয়া আমাকে হেয়পতিপন্য করা জন্য সংবাদ পত্রিকায় মিথ্যা বানোয়ার সংবাদ পরিবেশন করেছেন। আমি তাকে ও তার পরিবারকে জিম্মি করে রাখিনি। বর্তমানে তিনি আমাকে নিয়ে নোংরা লেখায় মেতে উঠেছে। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের উচ্চপদ্যস্ত কর্মকর্তাদের দৃষ্টি আর্কষন করছেন বলেও জানান তিনি।
পরিবেশ উপমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরনী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আগামী ২৪ আগস্ট খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। উপমন্ত্রী ২৮ আগস্ট সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
খুলনায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
সরকার পতনের চূড়ান্ত আন্দোলন সন্নিকটে : সমাবেশে মনা
খবর বিজ্ঞপ্তি
সরকার পতনের এক দফার আন্দোলন সন্নিকটে জানিয়ে নগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। পিছিয়ে যাওয়ার কোন পথ খোলা নেই দাবি করে তিনি বলেন, মুুক্তির জন্য আন্দোলনই আমাদের গন্তব্য।
সোমবার (২২ আগষ্ট) বিকেলে খুলনা মহানগরে অনুষ্ঠিত এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতায় তিনি এ কথা বলেন। গণবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক জ¦ালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।
বিকেল সাড়ে ৪টায় রেলস্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয়। এরপর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল এই মিছিল থেকে সরকারের অপকর্ম, লুটপাট ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে অবিলম্বে ক্ষমতা ত্যাগ করার দাবি জানানো হয়।
এখানে সংক্ষিপ্ত পথসভা পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর। এ সময় রাজপথে দাঁড়িয়ে নেতাকর্মীদের মাঝে অবস্থান নেন মহানগর বিএনপির সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল।
শফিকুল আলম মনা বলেন, নিশিরাতের সরকারের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে দিয়েছে এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষমতা অন্য রাষ্ট্রের হাতে। কোন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কারো মুখ থেকে এ কথা প্রকাশ পেলে তার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা হওয়ার কথা। এই সরকার আয়নাঘর বানিয়ে জনগনের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, ভোটের অধিকার, সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণ করেছে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগের স্বাধীনতা হরণ করেছে।
তিনি বলেন, সরকার অফিস সময় কমিয়ে দিয়েছে। এতে বোঝা যায় সরকারের কাছে জ¦ালানি তেল কেনার টাকা নেই। এরা লুটেপুটে দেশকে দেউলিয়া করে ছেড়েছে। এই সরকারকে আর সময় দেয়া যায় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবান স্মরণ করিয়ে দিয়ে মনা বলেন, টেইক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ যাবে কোনপথে ফয়সালা হবে রাজপথে। সেই রাজপথের ফয়সালার চ’ড়ান্ত সময় চলে এসেছে। আমাদেও ভোটের অধিকার, হারিয়ে ফেল সকল গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ হতে হবে।
কর্মসুচিতে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, আব্দুল রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, শাহিনুল ইসলাম পাখী, মুর্শিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এহতেশামুল হক শাওন, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, একরামুল কবির মিল্টন, নাজিরউদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ^াস, হাসানউল্লাহ বুলবুল, শরিফুল আনাম খান, শেখ জামালউদ্দিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, নাজিমুল হুদা চৌধুরী সাগর, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মোঃ জাহিদ হোসেন, মিজানুর রহামন মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, মুজিবুর রহমান, আজিজা খানম এলিজা, অ্যাড. কানিজ ফাতেমা আমিন, শামসুন্নাহার লিপি, ইশতিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ^াস, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, নুরুজ্জামান নিশাত, সজীব তালুকদার, নুরুল হুদা খান বাবু, আবু সাঈদ প্রমুখ।
টগড়া কামিল মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আর নেই
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
দক্ষিনাঞ্চলের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুলর ইসলাম (৮৪) (প্রিন্সিপাল হুজুর) বার্ধক্য জনিত কারনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় তার ছেলের বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—–রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী ৫ মেয়ে ৭ ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি স্বপ্নে আদিষ্ঠ হয়ে দ্বীনি শিক্ষা প্রচারের লক্ষে নিজ জন্মস্থান চাঁদপুর জেলার কচুয়া গ্রাম ছেড়ে ১৯৬১ সালে ইন্দুরকানী উপজেলার টগড়া গ্রামে আসেন। ১৯৬৫ সালে দাখিল শাখায় সুপার হিসেবে যোগদান করেন। তার অক্লান্ত পরিশ্রমে সেই দাখিল মাদ্রাসাটি কামিল মাদ্রাসায় রুপান্তরিত হয়। তিনি ২০০৬ সালের ২৮ শে ফেব্রুয়ারী টগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন । তার হাতে বায়াত গ্রহণ করে অজস্র মানুষ দ্বীন প্রচারে নিজেকে নিয়োজিত করেছেন। তার হাতে গড়া প্রতিষ্ঠানটি থেকে শত শত আলেম প্রতিষ্ঠিত হয়েছে। যারা দেশ বিদেশে দ্বীন ইসলামের খেদমতে নিয়োজিত আছেন। তার তত্বাবধানে দক্ষিন অঞ্চলের একটি একটি সাধারণ মাদ্রাসা দ্বীন প্রচারের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
তিনি ২০১৬ সাল অসুস্থ অবস্থায় ঢাকায় তার ছেলের বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক সহ উপজেলার গণম্যান ব্যক্তিবর্গ ।
ইন্দুরকানীতে এখনও মেলেনি ২ ফিশিংবোট সহ ১৫ জেলের সন্ধান
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
বঙ্গোপসাগেরে সৃষ্ট নিম্নচাপের কারনে পিরোজপুরের ইন্দুরকানীতে ১৫ জেলেসহ ২ ফিশিংবোট ৭ দিন ধরে নিখে্াঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের স্বজনদের আহাজারীতে জেলেপল্লীর আকাশ বাতাশ ভারী হয়ে উঠেছে। সোমবার উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের জেলে পল্লীতে গিয়ে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে।
জানা যায়, গত ১৩ আগষ্ট শনিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য প্রায় অর্ধশত ফিশিংবোট ছেড়ে যায়। বৃহস্পতিবার নিম্নচাপ এবং সাগর উত্তাল থাকায় ইন্দুরকানীর ৭টি ফিশিংবোট নিখোঁজ থাকে। সোমবার এ রিপোর্ট লেখার সময় নিখোজ ৫টি ফিসিং বোটটির সন্ধান পাওয়া গেছে। যা বর্তমানে ভারতের ওড়িষ্যা উপকূলের মান্দারবুনিয়া এলাকা অতিক্রম করে বাংলাদেশে আসছে। এখনও নিখোঁজ রয়েছে উপজেলার ২টি ফিশিংবোট সহ ১৫জন জেলে।
এফবি আব্দুল্লাহ-১ এর মালিক দুলাল মৃধার বাড়ীতে গেলে স্বজনদের আহাজারি দেখা যায়। স্বজনদের একটাই দাবী সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে তাদের স্বজনদের সন্ধান পেতে পারে তার ব্যবস্থা করেন ।
এব্যাপারে পিরোজপুর জেলার মৎস্য কর্মকর্তার সাথে জানতে চাইলে তিনি বলেন নিখোঁজ ব্যক্তিদের ছবি ও তথ্য সংগ্রহ করে পটুয়াখালী কোস্ট গার্ড ও ভারতে উড়িস্যা কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে । তাদের সন্ধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ।
পিলপিলের ডিমে ৩৮টি বাচ্চা ফুটেছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির কুমির পিলপিলের দেয়া ডিম হতে ৩৮ বাচ্চা ফুটে বেরিয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত এ সময়ের মধ্যে ডিমের খোলস ভেঙ্গে জন্ম নেয় নতুন এ বাচ্চাগুলো।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, গত ১লা জুন প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে ৩৮টি ডিম দেয় কুমির পিলপিল। এরপর ডিমগুলো পুকুর পাড়ের কুমিরের ডিম পাড়ার বাসা থেকে তা সংগ্রহ করে ইনকিউবেটরে রাখা হয়। ইনকিউবেটরে থাকার দীর্ঘ ৮৩ দিনের মাথায় সোমবার সেই ৩৮টি ডিম থেকেই ৩৮ টি বাচ্চা ফুটে বের হয়েছে। এ বাচ্চাগুলো প্রজনন কেন্দ্রের নির্দিষ্ট প্যানে রাখা হয়েছে।
এবারই প্রথম করমজলে কুমিরের ডিমে শতভাগ বাচ্চা ফুটেছে। এর আগে সর্বশেষ ২০০০ সালে পিলপিলের দেয়া ৪৬টি ডিমের মধ্য থেকে সেবার মাত্র ৪টি বাচ্চা ফুটে ছিলো। আর ২০২১ সালে কোন ডিমই দেইনি পিলপিল। পূর্বের ছোট-বড় ৯১টি আর সোমবারের নতুন ৩৮টি বাচ্চা নিয়ে এ প্রজনন কেন্দ্রে মোট কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯টিতে। আর পিলপিল এবার নিয়ে ১১ বার ডিম দিয়েছে।
বন কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, এবার প্রথম কুমিরের ডিমে শতভাগ বাচ্চা ফুটেছে। কারণ এর আগে এনালগ পদ্ধতিতে ডিম সংরক্ষণ করা হতো, কিন্তু চলতি বছর ডিজিটাল ইনকিউবেটরে ডিম সংরক্ষণ করায় ৩৮টি ডিমে ৩৮টিই বাচ্চা ফুটেছে।
উল্লেখ্য, ২০০০ সালে করমজলে ৮ একর জমির উপর এ কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলে বনবিভাগ। মুলত বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির এ কুমিরের সংরক্ষণ, প্রজনন ও বংশ বিস্তারের লক্ষেই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছিলো। তখন রেমিও ও জুলিয়েট দিয়ে শুরু হয়েছিলো এ প্রজনন কেন্দ্রের প্রথম কার্যক্রম। বর্তমানে রোমিও ও জুলিয়েট বয়স্ক এবং দুর্বল হয়ে পড়ায় ডিম দেয়া বন্ধ হয়ে গেছে তাদের। এখন একমাত্র পিলপিলই রয়েছে ডিম দেয়ার মতো।
কেশবপুরে ভাব’র উদ্যোগে আনন্দের সঙ্গে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ
কেশবপুর(যশোর)প্রতিনিধি
কেশবপুরে সোমবার সকালে ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আনন্দের সঙ্গে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টিটাবাজিতপুর এম.কে.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিভিন্ন কৌশলে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, শিক্ষক জাকির হোসেন, আজিবর রহমান, উদয় শংকর দাস, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু ও অভিভাবক জান্নাতুল ফেরদৌস মিতা।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, স্পোর্টস ক্লাব ও ভলান্টিয়াস ক্লাব গঠন করা হয়। কেশবপুরে ভাব বাংলাদেশ প্রকল্পের আওতায় ৭ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের উপর এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ, উপবৃত্তি প্রদান ও বিভিন্ন উপকরণ প্রদান করছে ভাব বাংলাদেশ।
বানিশান্তা যৌনপল্লী থেকে একাধিক মাদক মামলার আসামি জয়নাল গাজী মাদকসহ আটক
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে পুলিশের অভিযানে বানিশান্তা যৌনপল্লী হতে একাধিক মাদক মামলার আসামি জয়নাল গাজী (৩৭) মাদকসহ আটক। পুলিশ সূত্রে জানা যায় দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্তের নির্দেশে মাদকমুক্ত দাকোপ গড়তে গত ২১ শে আগষ্ট রবিবার চৌকস পুলিশ কর্মকর্তা এস,আই রুবেল ও এ,এস,আই আলম এর মাদক বিরোধী অভিযানে বানিশান্তা যৌনপল্লী হতে একাধিক মাদক মামলার আসামি জয়নাল গাজী (৩৭) কে ৭ লিটার দেশীয় চোলাই মদ সহ গ্রেফতার করা হয়। পরে আটককৃত জয়নাল গাজীকে ২২ শে আগষ্ট সোমবার মাদক মামলা রুজু পূর্বক আদালতে প্রেরন করা হয়।
খুলনার দাকোপের লাউডোবের খেয়াঘাটে বড় হওয়া ইসমাইল খোঁজে পেতে চায় তার হারিয়ে যাওয়া বাবা- মাকে
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের খেয়াঘাটে থাকে এই যুবক। কে তার বাবা- মা কোথায় তার বাড়ি সে তা জানে না বলতে পারে না। সেই ১৯৮৮ সালের বন্যার সময় তাকে সাগরের কুলে কুড়িয়ে পায় বাজুয়া থেকে সাগরে ট্রলার নিয়ে মাছ কিনতে যাওয়া বাদশা মিয়াসহ কয়েক জন। তখন সে ছিল ৫-৬ বছরের শিশু শুধু কান্না করতো কোথায় বাড়ি কি নাম বলতে পারতো না। তখন সাগরে মাছ কিনতে যাওয়া বাদশা মিয়া সাথে করে নিয়ে আসে এবং শিশুটিকে ইসমাইল বলে ডাকতে থাকে। আর শিশু ইসমাইল তাদের সাথে ট্রলারে থাকতে থাকে ট্রলারে পানি সেছা ও রশি বাঁধা এই সব কাজ করতে থাকে। পরে ইসমাইল যে ডাকে তার সাথে ট্রলারে যায় এভাবে ইসমাইল বড় হতে থাকে। সেই থেকে আজ পর্যন্ত ইসমাইল ট্রলারে কাজ করে নদীতে নদীতে তার বেড়ে উঠা। আজও সে পেলোনা তার আসল পরিচয় কোথায় বাড়ি কোথায় তার মা বাবা। ইসমাইল কে এলাকার লোকেরা যাদের সাথে সে থাকে তারা মিলে মনিরা নামের এক মেয়ের সাথে বিবাহ দিয়েছে। মনিরাও ইসমাইলের মতো এ্যাডনরমল। এভাবেই চলছে মনিরার ইসমাইল এদের দুই জনের সংসার জীবন। দশ বছরের মতো তার বিবাহ কোন সন্তান তাদের ঘরে আসেনি। বাজুয়া চড়ার বাধে ট্রলার নিয়ে আসা ইসমাইল এর সাথে কথা হয়। সে দুঃখ করে বলে আজও আমি পেলাম না আমার আপন জনদের ঠিকানা এভাবে আর ভালো লাগে না। জানিনা মৃত্যুর আগে আমি তাদের খুজে পাবো কি না। ইসমাইলের কাছে তার পরিচয় জানতে চাইলে বলে আমার নাম কৃষ্ণ ছিলো বাবার নাম মানিক, ভাই সুকুমার, নিমাই বোন কবরি ভাই বোনের মধ্য আমি ছিলাম ছোট। বাবা ট্রলার নৌকা সারতো কাঠ মিস্ত্রির কাজ করতো আর কিছু মনে পড়ে না। সেই হারিয়ে যাওয়া শিশুটি বাজুয়ায় ইসমাইল নামে বড় হয়ে ট্রলারে কাজ করে চলেছে। সে যেন তার পরিবার, আত্মীয়,স্বজনের ঠিকানা খোঁজে পায় তাই আমরা সকলে শেয়ার করে ছড়িয়ে দি দেশের সকল এলাকার মানুষের কাছে। আপনার একটা শেয়ার সে খোঁজে পেতে পারে তার হারিয়ে যাওয়া বাবা – মাকে। তাই আসুন আমরা সকলে শেয়ার করি।
শ্যামনগরে নরেন্দ্র মুন্ডা হত্যার বিচারের দাবীতে আল্টিমেটাম
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের অন্তাখালী গ্রামে আদিবাসী মুন্ডাদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৩ জন নারী ও নরেন্দ্র নাথ মুন্ডা হত্যায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলা ও সাতক্ষীরা জেলার সর্ব শ্রেণীর জনগণ ও বিভিন্ন সংগঠন।
সোমবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্তরে মুন্ডা সম্প্রদায় স্বার্থ সংরক্ষণ ও আন্দোলন সংগ্রাম কমিটি আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে সামসের সভাপতি গোপাল মুন্ডার সভাপতিত্বে ও জেলা নাগরিক কমিটির সদস্য ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সময় টিভির স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, বাংলাদেশ ত্রীণমূল ক্ষুদ্র নৃগোষ্ঠি ফেডারেশনের সভাপতি শিপন শীল, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, হেডের পরিচালক লুইস রানা গাইন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, এএলআরডির সহকারী পরিচালক রওশন জাহান মনি, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সাংবাদিক রঘুনাথ খাঁ, আলী আশরাফ, সিডিওর পরিচালক আল ইমরান, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন, সামসের পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, নিলিমা মুন্ডা, হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন কুমার দাশ প্রমুখ।
বক্তরা বলেন, জমিদাররা মুন্ডাদের রাঁচি থেকে এনেছিলেন সুন্দরবন কেটে বসতি গড়ার জন্য। তারা বাঘ কুমিরের মুখে জীবন দিয়ে সুন্দরবন এলাকায় বসতি গড়েছেন। তারাই আজ নিজের জায়গা হারাচ্ছে। তাদের জায়গা নিয়ে লড়াই করতে হচ্ছে। ১৯৫০ সালের প্রজাসত্ত্ব আইনে মুন্ডা সম্প্রদায়ের জমি হস্তান্তর যোগ নয় বলে আইন পাশ হয়। কিন্তু প্রভাবশালীরা মুন্ডাদের পদবী পরিবর্তন করে কৌশলে তাদের জমি হাতিয়ে নিচ্ছে। মানববন্ধন থেকে নরেন্দ্র মুন্ডার হত্যাকারীকে শাস্তি না দিলে কঠোর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয় এবং ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।
মানববন্ধন ও সমাবেশে জেলা নাগরিক কমিটি, সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি, ডিস্ট্রিক হিউম্যান রাইসটস ডিফেন্ডার নেটওয়ার্ক, শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম,শ্যামনগর উপজেলা যুব ফোরাম, লিডার্স, স্বদেশ, উত্তরণ, আইন ও সালিস কেন্দ্র, এইচ আর ডি এফ, সিএসও কোয়ালিশন, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা, কেন্দ্রীয় ভূমি কমিটি, বাংলাদেশ দলিত পরিষদ, সুন্দরবন ফাউন্ডেশন, আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন, প্রভাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।
আন্দোলনকে বেগবান করতে অধ্যক্ষ আশেক ই এলাহীকে আহবায়ক ও দিপঙ্কর মন্ডলকে সদস্য সচিব করে মুন্ডা সম্প্রদায় স্বার্থ সংরক্ষণ ও আন্দোলন সংগ্রাম কমিটি ঘোষণা দেওয়া হয়।
খুলনার দাকোপের ইতিহাসে সর্বোচ্চ দামে রড-সিমেন্ট বিক্রয় হচ্ছে
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের ইতিহাসে সর্বোচ্চ দামে রড-সিমেন্ট বিক্রয় হচ্ছে। দেশে কয়েক মাসের মধ্যে ডলারের দাম বেড়েছে ২০ শতাংশের বেশি। হঠাৎ করেই ডিজেলের দামও বেড়েছে ৪২ শতাংশ। এই দুই দাম বৃদ্ধির সরাসরি ভুক্তভোগী হয়েছে দেশের নির্মাণ খাত। জ্বালানি এবং ডলারের দাম বৃদ্ধির কারণে সর্বকালের সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে নির্মাণ শিল্পের অন্যতম উপকরণ রড। তার সঙ্গী হয়েছে সিমেন্ট। কারণ রড তৈরির কাঁচামাল স্ক্র্যাপ ও সিমেন্ট উৎপাদনের কাঁচামাল ক্লিংকারের পুরোটাই দেশে আসে আমদানি হয়ে। এর মূল্য পরিশোধ করতে হয় ডলারে। আর পরিবহন করতে হয় জাহাজ ও ট্রাকে। রড-সিমেন্টের ডিলার, মিলমালিক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে কথা বলে একমাসের বাজার পর্যালোচনায় দেখা গেছে, বর্তমানে প্রতি টন এমএস রড বিক্রি হচ্ছে ৯০ হাজার থেকে ৯২ হাজার ৩শ টাকায়। এর আগে কখনো রডের দাম এত বেশি হয়নি। একমাস আগেও এসব রড ছিল ৮৫-৮৬ হাজার টাকা। আবার ৫০ কেজির প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে ৫০০-৫৩০ টাকায়। এর আগে গত মার্চে সিমেন্টের দাম ৫২০ টাকা পর্যন্ত উঠেছিল। তবে একমাস আগে এসব সিমেন্ট ছিল ৪০০-৪২০ টাকা। দাকোপের চালনা এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী জি এম রেজা বলেন, বাজারে রড-সিমেন্টের দাম হু হু করে বাড়ছে। একমাসের ব্যবধানে রডের দাম প্রতি টনে ৫-৮ হাজার টাকা বেড়েছে। তিনি বলেন, বর্তমানে বিএসআরএম ব্র্যান্ডের এমএস রড ৯২ হাজার ৩শ টাকা, কেএসআরএমের রড ৯০ হাজার ৫শ টাকা, একেএস ৯১ হাজার ৫শ এবং জিপিএইচ ৯১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বাজুয়া বাজােের পাগল চাঁদ বলেন, বাজারে বর্তমানে ৫শ টাকার নিচে কোনো সিমেন্ট নেই। মাসের ব্যবধানে ৫০ কেজির প্রতি বস্তা সিমেন্টের দাম বেড়েছে ১০০-১২০ টাকা। বর্তমানে ডলার এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে রড-সিমেন্টের দাম বাড়ছে। এ কারণে বিক্রি একেবারে কমে গেছে। বাজারে বর্তমানে রড-সিমেন্টের দামে অস্থিরতা চলছে বলে জানালেন খুটাখালী বাজারের ব্যবসায়ী রাজিব সিকদার। তিনি বলেন, একমাসে প্রতি বস্তা সিমেন্টের দাম ১২০-১৩০ টাকা বেড়েছে। ৪৩০ টাকার এলিফ্যান্ট সিমেন্ট এখন ৫৩০ টাকায় বিক্রি হচ্ছে। কিং ব্র্যান্ড সিমেন্ট বিক্রি হচ্ছে ৫২০ টাকা। একমাস আগে ছিল ৪২০ টাকা। তবে প্রিমিয়ার সিমেন্টের দাম কিছুটা কম আছে। প্রিমিয়ার সিমেন্ট ৪৯০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে কথা হলে এলিফ্যান্ট সিমেন্টের মহাব্যবস্থাপক সোমবার দুপুরে বলেন, এখন ডলারের দাম ২২-২৫ শতাংশ বেড়েছে। আগে ৮৪-৮৫ টাকা হিসেবে ডলার পেমেন্ট দিতাম। এখন সেই ডলার ১১০-১১২ টাকা পর্যন্ত গিয়েছিল। তাছাড়া সিমেন্টের কাঁচামালের যে দাম বেড়েছে তার দাম কমেনি। আগে যে ক্লিংকার ৪০-৪২ ডলারে পাওয়া যেত, এখন সেই ক্লিংকারের দাম ৬৫ ডলারের উপরে। এখন জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে কারখানা থেকে সিমেন্ট সরবরাহে পরিবহন ব্যয়ও বেড়ে গেছে। প্রতি ব্যাগ সিমেন্টের শুধুমাত্র পরিবহন খরচ বেড়েছে ১০-১৫ টাকা। সব মিলিয়ে বাজারে প্রভাব পড়েছে। এ কারণে একদিকে দাম বেড়েছে, অন্যদিকে চাহিদা কমে গেছে। কারণ রড-সিমেন্টের দাম বাড়ায় মানুষ নির্মাণ কাজ বন্ধ রেখেছে।
খুলনায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষা চলাকালীন কতিপয় নিষেধাজ্ঞা
তথ্য বিবরণী
সোমবার থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে অনুষ্ঠেয় ২০২১ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ১ম, ৩য়, ৫ম, ৭ম ও ৮ম পর্ব সমাপনী পরীক্ষা চলাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে নিম্নলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরীক্ষার দিন সকাল নয়টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা তিতোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়েছে।
চোরের ঘুষিতে মাল্টা চাষি নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মাল্টা বাগান পাহারা দেওয়ার সময় চোরের ঘুষিতে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম মনু পাঠান (৬৫)।
রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে।
এ বিষয় নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা।
প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী হালিমা খাতুন ও নাতনী তুলি জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে মাল্টা বাগান পাহারা দিতে যান তারা। কিছু সময় পরে অনুমান ১১টার দিকে মুখে কাপড় দেওয়া দুই চোর বাগানে ঢুকে পড়ে। তখন চোরদের ধাওয়া করে তারা। ধাওয়া খেয়ে একজন চোর বাগানের বেড়া টপকে পালিয়ে যায়। অন্যজনকে ঝাপটে ধরেন মনু পাঠান। এ সময় চোর মনু পাঠানের মাথায় ঘুষি মারে। এতে সিমেন্টের খুটির ওপর গিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্ত্রী হালিমা খাতুন ও নাতনী তুলির চিৎকারে প্রতিবেশীরা বাগানে ছুটে আসেন এবং মনু পাঠানের লাশ উদ্ধার করেন।
খবর পেয়ে সদর থানার ওসি সোহেল রানা রাতেই ঘটনাস্থল পরির্দশন করেন। ঘটনাস্থল থেকে তিনি জানান, নিহত ব্যক্তি এলাকার একজন হতদরিদ্র কৃষক। অজ্ঞাত চোরেরা হত্যা করেছে তাকে। পুলিশ হত্যাকারীদের ধরার জন্য অভিযান শুরু করেছে।
চলতি বছরেই প্রথম ২৫ শতক নিজস্ব জমিতে মাল্টা বাগান করেছিলেন নিহত মনু। চোরের উপদ্রব থেকে বাগানের মাল্টা রক্ষার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতি রাতেই পাহারায় যেতেন তিনি। হাতে থাকতো একটি লাঠি। মাঝে মাঝে ছোট ছেলে তুহিন ও নাতনী তুলিও থাকতেন তার সঙ্গে। বাড়ি থেকে বাগানের দুরত্ব অনুমান আধা কিলোমিটার। মনু পাঠানের দুই ছেলে দুই মেয়ে। বড় ছেলে শাহিন থাকেন প্রবাসে।
ধামাচাপা দিতে একটি মহলের দৌড় ঝাপ//বাগেরহাটে স্কুলের লক্ষাধিক টাকার গাছ কেটে আত্মসাতের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি।।
কোন নিয়ম-কানুন তোয়াক্কা না করেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যেই এই গাছ কাটাকে ধামাচাপা দিতে একটি মহল দৌড় ঝাপ শুরু করেছে। প্রধান শিক্ষক নিজেই কাটা গাছগুলি ব্যাক্তি মালিকানা বলে প্রচার করছে। এবিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম কে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৯ নং ভাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে বিদ্যালয়ের লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। শিক্ষা বিভাগের কোন অনুমতি ছাড়াই প্রধান শিক্ষক নিজের ক্ষমতা ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির সহায়তায় প্রতিষ্ঠানের গাছ কেটে তা আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সরকারী ছুটির দিন থাকায় সকালে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমদাদুল হকের উপস্থিতিতে গাছ কেটে তা বিক্রি করতে দেখেন এলাকাবাসী। পরে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে গাছ কাটা বন্ধ করে দেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকা বাসী জানান, ১৯ নং ভাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাম্বল গাছ, তাল গাছ, মেহগনী ও নারকেল গাছসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকা মুল্যেও প্রায় ৯/১০ টি গাছ কাটান স্কুলের প্রধান শিক্ষক। গাছ কাটার সাথে সাথে কিছু গাছ বিক্রিও করে দেন। উপজেলা প্রসাশনের অনুমতি ছাড়া সরকারী সম্পত্তি এভাবে কেউ কাটতে ও বিক্রী করতে পারে না। যারা সরকারী সম্পত্তি আত্মসাত ও বিক্রীর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কিিটর সভাপতি এমদাদুল হক বলেন, বিদ্যালয়ের ওয়াল নির্মানের জন্য সিমানার উপরে যে গাছ গুলো রয়েছে তা কাটা হয়েছে। অনুমতি নেওয়ার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন বলে তিনি এড়িয়ে যান। তিনি তাৎক্ষনিক ভাবে সাংবাদিকদের বলেন শিক্ষাবিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নেয়া হয়েছে। তবে তিনি কোন অনুমতির কাগজ দেখাতে পারেনি।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করছে বলে আমার জানা ছিল না আর অনুমতির কোন প্রশ্নই আসে না। আর যখন গাছ কেটেছে শুনতে পেরেই আমি প্রধান শিক্ষক কে মোবাইলে আর কোন গাছ না কাটার জন্য নির্দেশ দিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন জানান, রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম কে সরজমিনে দেখার জন্য পাঠিয়েছি। জায়গা মেপে সিমানা নির্ধারন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছি। যদি স্কুলের গাছ কেটে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, কোনো প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে অবশ্যই অনুমতি নিতে হয়। কিন্তু ১৯ নং ভাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের গাছ কাটতে কোনো অনুমতি নেননি। অনুমতি না নিয়ে গাছ কাটার উদ্যোগ নিলে প্রধান শিক্ষক আইন ভঙ্গ করেছেন। তবে রবিবার (২১ আগষ্ট) প্রধান শিক্ষক স্কুলের দুইটি গাছ কাটার জন্য অনুমতি চেয়েছেন। এসময় প্রধান শিক্ষক বলেছে যে গাছ গুলি কাটা হয়েছে তা ব্যাক্তি মালিকানা। বিষয়টি সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। #
দুই ফোনের লোভে নৈশপ্রহরী মিন্টু তরফদারকে হত্যা
যশোর অফিস
যশোরের অভয়নগরে নৈশপ্রহরী মিন্টু তরফদার হত্যার তিনদিন পরে দুই আসামিকে মেহেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় তাদের কাছ থেকে নিহতের দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে রোববার (২১ আগস্ট) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর নিমস্বরণপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
মোবাইল চুরির উদ্দেশে মিন্টু তরফদারকে হত্যা করা হয় বলে সোমবার (২২ আগস্ট) আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গ্রেফতাররা হলেন- নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামের ইন্তাজ বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস (১৯) ও সাতক্ষীরা সদর উপজেলার কাউনডাঙ্গা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশিকুর রহমান (১৯)।
আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, রায়হান বিশ্বাস ও আশিকুর রহমান চাকরি পাওয়ার আশায় নওয়াপাড়ার সরদার এন্টারপ্রাইজ নামে কয়লার ডিপোতে যায়। কিন্তু তাদের জাতীয় পরিচয়পত্র না থাকায় চাকরি হয়নি। সেখান থেকে ফেরার পথে নৈশপ্রহরী মিন্টু তরফদারের হাতে দুটি মোবাইল ফোন দেখতে পায়। একপর্যায়ে তারা মোবাইল ফোন চুরি করবে বলে পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১৯ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে তারা মিন্টু তরফদারের সঙ্গে রাতে তার অফিস কক্ষে থাকার প্রস্তাব দেয়। প্রথমে মিন্টু রাজি না হলেও একপর্যায়ে তাদের মিনতি শুনে রাজি হয়। মিন্টুর সঙ্গে রাত ৯টার দিকে তারা অফিস কক্ষে বসে গল্প করে।
পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, গল্পের একপর্যায়ে পূর্বপরিকল্পনা মোতাবেক মিন্টুর গলায় গামছা পেঁচিয়ে দুই দিক থেকে দুজনে টেনে ধরে মৃত্যু নিশ্চিত করে। মিন্টু তরফদারের মৃত্যু নিশ্চিত হলে তারা মোবাইল ফোন দুটি নিয়ে যায়। তারা ২০ আগস্ট মিন্টুর অ্যানড্রয়েড মোবাইল ফোনটি খুলনা সোনাডাঙ্গা নিউমার্কেট সংলগ্ন বাইতুন নুর জামে মসজিদ মার্কেটের স্মার্ট মোবাইল শপের কর্মচারী আব্দুল্লাহ সানাম খানের কাছে দুই হাজার টাকায় বিক্রি করে। ওই রাতে তারা আত্মগোপনের উদ্দেশে মেহেরপুরের গাংনী উপজেলার আসামি রায়হানের খালার বাড়ি যায়। সেখানে গিয়ে কাছে থাকা নিহত মিন্টুর নোকিয়া বাটন মোবাইল ফোনটি ওই এলাকার আতাউল সুপার মার্কেটে আব্দুস সামাদের কাছে ২২০ টাকায় বিক্রি করে।
অপরদিকে এই হত্যাকাণ্ডে করা মামলায় জানা গেছে, তার স্বামী প্রতিদিনের মতো ১৯ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হন। সকাল ৬টার দিকে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আসেননি। একই কোম্পানির লরিচালক মশিয়ার তার ছেলেকে মোবাইল ফোনে মিন্টু তরফদার খুবই অসুস্থ জানিয়ে দ্রুত ঘটনাস্থলে আসতে বলেন। সেখানে গিয়ে তারা দেখেন মিন্টু মারা গেছেন। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে অভয়নগর থানায় মামলা করেন নিহতের স্ত্রী জুলেখা বেগম।
পরে পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই দুজনের সন্ধান পেয়ে তাদের গ্রেফতার করে। সেইসঙ্গে খুলনা এবং মেহেরপুরের গাংনী থেকে নিহতের মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়।
মিষ্টি খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে শিপন মন্ডল নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি দুপুরে শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামে শিপন মন্ডল প্রতিবেশী চার বছরের শিশুকে মিষ্টি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে গিয়ে ধর্ষণের কথা বলার পর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিনই শিশুটির দাদা বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন।
তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত অভিযুক্ত শিপন মন্ডলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৯৭ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর হাজী ইসমাইল লিংক রোড শতরুপার মোড়ের ফারুক মোল্লার ছেলে সুজন মোল্লা (১৬) ও মো. আনোয়ারের ছেলে মো. অনিক (১৭), খালিশপুর বঙ্গবাসি স্কুলের পাশের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. ইমরান হোসেন সিয়াম (২৮) ও মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম সজিব (২০), কাশিপুর এসএ ক্রস রোডের মো. গোলাম রসুলের ছেলে মো. আনিচুর রহমান (৪০), দৌলতপুর আঞ্জুমান রোডের মো. জুলমত শেখের ছেলে মো. হৃদয় শেখ (২১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১৯৭ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।











































