Home জাতীয় গার্ডার পড়ে নিহত: পুত্রবধূকে নিয়ে ফেরা হলো না রুবেলের

গার্ডার পড়ে নিহত: পুত্রবধূকে নিয়ে ফেরা হলো না রুবেলের

9

 

ঢাকা অফিস।।

পুত্রবধূকে নিয়ে বাড়ি ফেরা হলো না মো. রুবেলের। বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে গার্ডার পড়ে পরিবারের ৫ সদস্যকে হারান তিনি।

নিহতরা হলেন- রুবেল হোসেন (৫০), ফাহিমা (৪২), ঝর্না (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। এ ঘটনায় রুবেলের ছেলে হৃদয় ও পুত্রবধূ রিয়া মনি গুরুতর আহত হন।
জানা গেছে, হৃদয়ের (২৮) সঙ্গে গত শনিবার রিয়া মনির (২১) বিয়ে হয়। আজ সোমবার বৌভাতের অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছেন রুবেল। পথে রাজধানীর উত্তরার জসীমউদদীন রোডে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বক্সগার্ডার ওঠানোর সময় ভারসাম্য রাখতে না পারায় বহনকারী ক্রেন একদিকে কাত হয়ে যায়। তখন গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেটকারের ওপর পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) আশিকুর রহমান বলেন, পরিবারটি বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।