Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

5

জাতীয় শোক দিবস ও ১৭ আগস্টে জেলা আ‘লীগের কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী ও দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়েই বাংলাদেশের গণতন্ত্রকে স্তব্ধ করা হয়েছিলো। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্রকে পুনজ্জীবিত করতে আন্দোলন শুরু করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধু’র হত্যার বিচার করেন। আর আগস্ট মাসকে জাতীয় শোকের মাস স্বীকৃতি দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ। সকাল ৯টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়া দিনব্যাপী জেলার আওতাধীন সকল দলীয় কার্যালয়ে কোরআন খতম, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, বাদ জোহর প্রত্যেক মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানগুলো সফল করতে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওর্য়াড আওয়ামী লীগের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
এছাড়া ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বিকাল ৫টায় দলীয় কার্যালয়ের সামনে হতে বিক্ষোভ মিছিল, মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা সফল করতে আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

কালীগঞ্জের বিএনপি নেতা আয়নাল হাসানের মৃত্যু: বিএনপি’র মহাসচিবের শোক
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিদ থানা বিএনপি’র সাবেক সভাপতি বর্তমান উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আয়নাল হাসান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রজেউন)। তিনি রোববার দুপুর দেড়টার দিকে শহরের আড়পাড়াস্থ নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। তার গ্রামের বাড়ি উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে,এক মেয়ে, দুই স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ৯ টায় শহরের আড়পাড়া দরগা মাঠ ও বেলা ১১ টায় গ্রামের বাড়ি ছোট ঘিঘাটি গ্রামের জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রাজনৈতিক জীবনে মরহুম আয়নাল হাসান অত্যন্ত সদালাপি একজন নেতা ছিলেন। বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে নেতৃত্ব প্রদান করেছেন। রাজনৈতিক জীবনে দলের গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি ১৯৮৪ সালে প্রথম ও ১৯৯২ সালে দ্বিতীয় বারের মত কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
মরহুম আয়নাল হাসান নেতৃত্ব প্রদানের জন্য প্রায় সর্ব মহলে কালীগঞ্জে আয়নাল গুরু নামে অধিক পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত শহীদ জিয়ার আদর্শকে আকড়িয়ে নেতৃত্ব দিয়ে গেছেন। মরহুম আয়নাল হাসান দলটির দুর্দিনের নেতা হওয়ায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার কেন্দ্রিয় নেতৃবৃন্দের সঙ্গে একান বৈঠকের সুযোগ পেয়েছেন। যে কারনে কেন্দ্রিয় নেতৃবৃন্দের কাছেও তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন।

এদিকে কেন্দ্রিয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত কেন্দ্রিয় বিএনপি’র দলীয় এক প্যাডে মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে কেন্দ্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোক বার্তা পাঠিয়েছেন। এ বার্তায় দলের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও জেলা ও স্থানীয় বিএনপি’র পক্ষ থেকেও শোক বার্তা প্রদান করা হয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে দলের সহকর্মি, বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মি সামাজিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ তাকে একনজর দেখতে তার শহরের বাড়িতে ছুটে যান। সোমবার সকাল ৯ টায় শহরের আড়পাড়া দরগাহ মাঠ ও বেলা ১১ টায় গ্রামের বাড়ি ছোট ঘিঘাটি গ্রামের জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগ :ইয়ং রেডসান ও উল্কা ক্লাবের জয়
ক্রীড়া প্রতিবেদক
জেলা ফুটবল এসোসিয়েশন খুলনা আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে জয় পেয়েছে ইয়ং রেডসান ক্লাব ও উল্কা ক্লাব।
রবিবার (১৪ আগস্ট) খুলনা জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টাউন ক্লাব বনাম ইয়ং রেডসান ক্লাব। খেলায় ইয়ং রেডসান ক্লাব ২-০ গোলে টাউন ক্লাবকে পরাজিত করে। অপর দিকে বিকেল সোয়া ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে উল্কা ক্লাব বনাম সাবেক খেলোয়াড় সংঘ। খেলায় ২-০ গোলে উল্কা ক্লাব পরাজিত করে সাবেক খেলোয়াড় সংঘকে।
দিনের প্রথম খেলায় মাঠে নামার আগে উভয় দলের ছিল এটি ছিল ৬ষ্ঠ ম্যাচ। সেখানে রেডসানের ছিল ৩ জয় ও এক ড্র নিয়ে ১০ পয়েন্ট। পক্ষান্তরে টাউনের ছিল ৩ পরাজয় ও ৩ ড্র নিয়ে ৩ পয়েন্ট। শক্তির দিক থেকে অনেক এগিয়ে থেকে মাঠে নামে রেডসান। শুরুতেই টাউন এলোমেলা খেলা শুরু করে। আর এ সুযোগে রেডসান আক্রমনের গতি বাড়িয়ে দেয়। খেলার ১২ মিনিটের মাথায় রেডসানের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় কামরুল গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। গোল হজম করে সমতার আশায় আক্রমন শুরু করে টাউন। তবে রেডসানের শক্ত রক্ষণভাগ ভেদ করতে পারেনি টাউন ক্লাবের স্টাইকাররা। পিছিয়ে থেকে বিরতীতে যায় টাউন। বিরতী থেকে ফিরে উভয় দলই আক্রমন-পাল্টা আক্রমন করতে থাকে। সে সময় খেলা চলে মধ্য মাঠে। বৃষ্টির কারণে মাঠ ভারী হওয়ায় খেলোয়াড়রা বল বারের কাছে আনতে ব্যর্থ হয়। এরপরও টাউন ক্লাব গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। ৬৫ মিনিটের সময় রেডসানের ১৬নং জার্সি পরিহিত খেলোয়াড় রতন গোল করে দলের জয় নিশ্চিত করে (২-০)। খেলাটি পরিচালনা করেন মোশাররফ হোসেন, তকদির হোসেন, আজিবর রহমান ও বাশির আহমেদ লালু। ম্যাচ কমিশনার ছিলেন মোশারফ হোসেন।
বিকেল সোয়া ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে সাবেক খেলোয়াড় সংঘ তাদের আগের ম্যাচগুলোর ছন্দ হারিয়ে ফেলে। দিঘলিয়া ও মৌসুমীর সঙ্গে জয় এবং শক্তিশালী শেখ কামাল স্মৃতি সংসদ ও ডুমুরিয়া তরুন সংঘের সাথে ড্র’র দিনে যে খেলা দর্শকদের উপহার দিয়ে ছিল তার কোন অংশ চোখে পড়েনি এদিন। মাঠে নামার আগে সাবেক খেলোয়াড় সংঘের এটি ছিল শেষ খেলা। অপরদিকে উল্কার এটি ৫ম খেলা। তাদের খেলা বাকি আছে মৌসুমি একাদশের সঙ্গে। ৫ খেলায় ২ জয় ও ২ পরাজয় নিয়ে ৮ পয়েন্ট। শুরুতেই উভয় দল গোছানো ফুটবল শুরু করে। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলতে থাকে খেলা। খেলা দেখে মনে হয় দল দুটি’র শক্তি সমানে সমান। কিন্তু খেলার ৩২ মিনিটের সময় উল্কার ২নং জার্সি পরিহিত খেলোয়াড় রাজ্জাক গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। গোল হজম করে পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে সাবেক খেলোয়াড় সংঘ। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তবে উল্কার রক্ষণভাগ ভাঙ্গতে ব্যর্থ হয়। এক গোলে পিছিয়ে থেকে বিরতীতে যায় তারা। বিরতী থেকে ফিরে আক্রমণ শুরু করে সাবেক খেলোয়াড় সংঘ। কিন্তু গোল মিসের ব্যর্থতা থেকে বের হতে পারেনি উভয় দল। উভয় দল যেভাবে আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে, তাতে মনে হয় যে কোন সময় যে কোন দল এগিয়ে যেতে পারে। আর সেটাই হয়েছে। ৬৫ মিনিটের সময় উল্কার ১৫নং জার্সি পরিহিত খেলোয়াড় অয়ন গোল করে দলকে ২-০ তে পরিণত করেন। গোল হজম করে পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে সাবেক খেলোয়াড় সংঘ। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তবে গোল মিসের কারণে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে হয় সাবেক খেলোয়াড় সংঘকে। তাদের ৬ খেলায় ২ জয় ও ২ পরাজয় নিয়ে ৮ পয়েন্ট। খেলাটি পরিচালনা করেন রেফারী আব্দুর রহমান ঢালী, আলী আকবর, সুমন রাজু ও তৌহিদ হোসেন। ম্যাচ কমিশনার ছিলেন আমানত আলী হালদার। খেলা দু’টির মনোমুগদ্ধকর ধারাভাষ্য ছিলেন এডভোকেট এম এম সাজ্জাদ আলী ও এডভোকেট প্রজেশ রায়।
মাঠে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কার্যনির্বাহী সদস্য ও লীগ কমিটির সম্পাদক সুজন আহমেদ ও সদস্য ও লীগ কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মহসীন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খেলা বন্ধ থাকবে। ১৬ আগস্ট মঙ্গলবার জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুুপুর আড়াইটায় মুখোমুখি হবে দিঘলিয়া ওয়াইএমএ বনাম মৌসুমী একাদশ। বিকেল সোয়া ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাদার্স ইউনিয়ন এবং বলাকা স্পোটিং ক্লাব।

জাতীয় শোক দিবস উপলক্ষে নগর ছাত্রলীগের দোয়া ও খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে খূলনা মহানগর ছাত্রলীগ। রবিবার বাদ জোহর শঙ্খমাকেটস্থ আজমীরি জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিতহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। দোয়া মাহফিলের শেষে দলীয় কার্যালয়ে গরীব অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, রণবীর বাড়ই সজল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মো: হেলাল হোসেন, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, পাপ্পু সরকার, মাহমুদুল ইসলাম সুজন, শেখ শান্ত ইসলাম, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজু, মাহমুদুল হাসান রাজেশ, আব্দুল কাদির সৈকত, মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, আহনাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, মশিউর রহমান বাদশা, হাফিজুর রহমান, শেখ ইসতিয়াক আহমেদ জয়, সংকর কুন্ডু, প্রিতম সাহা, মোঃ গালিব হুসাইন, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, শাকিল খান, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, শোভন হাওলাদার, চয়ন চৌধুরি, মুরাদ হাওলাদার, ফয়সাল আহমেদ অপু, সাইফুল ইসলাম মিরাজ, আবিদ আল হাসান, তানভীর আহমেদ সাব্বির, রায়হান শিকদার, শেখ শাহারিয়ার রহমান রাহুল, মোঃ আল আমিন, দেবদাস ঠাকুর দ্বীপ প্রমুখ।

খানজাহান আলী থানা কম্পাউন্ডে সবজি চাষ সবুজের সমারোহে মনোমুগ্ধকর পরিবেশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা কম্পাউন্ডে সবজি চাষ করায় সবুজের সমারোহে মনোমুগ্ধকর পরিবেশ হয়ে উঠেছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশে কোন জমি পতিত থাকবে না। তারই ধারাবাহিকতায় কেএমপি পুলিশ কমিশনার নির্দেশক্রমে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন খান নিজ উদ্যোগে থানার কম্পাউন্ডের ভেতরে পড়ে থাকা পতিত জমির ঝোপ-ঝাড় পরিষ্কার করে শাক-সবজির চাষ শুরু করেছেন। এছাড়াও বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করেছেন।সরেজমিন দেখা যায়, খানজাহান আলী থানা কম্পাউন্ডের ভেতর পতিত জমির ঝোপ-ঝাড় পরিষ্কার করার পাশাপাশি নিচু জায়গায় মাটি ভরাটের মাধ্যমে উঁচু এবং চাষের উপযোগী করে সম্পূর্ণ বিষমুক্ত লাল শাক, কলমি শাক, পুঁই শাক, সবুজ শাক, বরবটি, ঢেঁড়স, সিম, কাঁচা মরিচ, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া, করলা, ঝিংগা, পেঁপে সহ বিভিন্ন প্রকারের সবজি চাষ শুরু করেছেন। সবজির ক্ষেত পরিচর্যা ও তদারকি করছেন খানজাহান আলী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন খান এবং পুলিশ সদস্যরা।থানায় যোগদানের পর থেকে ওসি নিজেই বিভিন্ন প্রকারের সবজির বীজ বপন করেন। শুধু তাই নয় বিভিন্ন ধরণের ফলজ গাছের চারা রোপণ করেছেন। ওই সবজির ক্ষেতের চারাগুলো ধীরে ধীরে বেড়ে ওঠায় থানার কম্পাউন্ডের পরিবেশ এখন সবুজের সমারোহে রূপ নিয়েছে। এছাড়াও থানার কম্পাউন্ডের ভেতরে বড় বড় গাছে দীর্ঘদিন ধরে বসবাসরত বিরল প্রজাতির পানকৌড়ি, বকসহ বিভিন্ন পাখির কলতানে সন্ধ্যার আগ মুহূর্তে থানা কম্পাউন্ড মুখরিত হয়ে উঠে। এমনকি ভোরবেলায় পাখির কিচিরমিচির শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠে অনেকেই।খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশে কোন জমি পতিত রাখা যাবে না। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের আইকন মাননীয় আইজিপি মহোদয় ডঃ বেনজির আহম্মদ স্যার ও কেএমপি পুলিশ কমিশনার মহোদয় এর নির্দেশক্রমে এবং কেএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিসি নর্থ) দিকনির্দেশনায় থানার কম্পাউন্ডে পরিত্যক্ত জায়গার ঝোপ-ঝাড় পরিষ্কার করে বিভিন্ন শাক-সবজি চাষ এবং বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করতে পেরে আমি নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করছি। সরকারের এই মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই। থানার ভেতর সবজির চাষ করায় এখানকার সকল পুলিশ সদস্য বিষমুক্ত শাক-সবজি খেতে পারবো। তিনি আরো বলেন, পুলিশের এই উদ্যোগ দেখে অন্যরাও পতিত জমি ও বাড়ির অঙ্গিনায় শাক সবজি চাষ করতে আগ্রহী হবে বলে আমি মনে করছি।

ইর্ষ্টানগেট বাজার বণিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন নিয়ে উত্তেজনা – নির্বাচন স্থগিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা শিল্প এলাকার ইর্ষ্টানগেট বাজার বনিক সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল (১৪ আগষ্ট) রবিবার তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত তারিখ থাকলেও তা পন্ড হয়ে যায়। একটি পক্ষ নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার এর পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি অপর অংশটি যেকোনো মূল্যে নির্বাচন করতে চায়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে খানজাহান আলী থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাজারের ব্যবসায়িদের সূত্রে জানা গেছে, ফুলতলা উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মুহাঃ আবুল কাশেম কে প্রধান করে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়। এ কমিটি নির্বাচনী তফসিল ঘোষণা করে। সেই অনুয়ায়ী রবিবার ছিলো ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ। সকালে নির্বাচন কমিশনার এর পক্ষে বিদুৎ কুমার নাথ ও বিএম রফিকুল ইসলাম প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য ইর্ষ্টানগেট বাজারে আসেন । চঞ্চল – মহিউদ্দিন প্যাণেল এর পক্ষ থেকে ১৫ সদস্যের মনোয়ন পত্র জমা দিতে গিলে নির্বাচন কমিশনার এর প্রতিনিধি বিদুৎ কুমার নাথ মনোনয়ন পত্র জমা নিতে রাজি হয়নি, এর পর থেকে বাজারের ব্যবসায়িদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে । বনিক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদপ্রার্থী চঞ্চল বলেন বর্তমান প্রিজাইডিং অফিসার শুরু থেকেই পক্ষপাতমুলক আচরন করছে যার জন্য আমরা গত ১০ আগষ্ট ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি, লিখিত অভিযোগ সুত্রে জানা যায় গত ৪ আগষ্ট নির্বাচনের তপশিল ইস্যু হলেও সেটি ৭ আগষ্ট রাতের আধারে অন্য পক্ষের লোক দিয়ে লাগানো হয়। স্ব স্ব পদে নির্বাচনের নিয়ম থাকলেও প্যাণেল ভিত্তিক নির্বাচন করানোর জন্য বাধ্য করা হয় এবং সম্পুর্ন নির্বাচন কার্যক্রম অপর পক্ষের মাধ্যমে আলোচনা করে তাদের সুবিধা মতো নির্বাচন পরিচালনা করা হচ্ছে । অপরদিকে বাজারের ব্যবসায়ি শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন জানান আগামি ৩০ আগষ্ট তফসিল অনুযায়ি নির্বাচন হওয়ার কথা ,কিন্তু কিছু ব্যক্তি বিশেষের কারনে সেটা বাধাগ্রস্থ হচ্ছে। নির্বাচন এর দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাঃ আবুল কাশেম বলেন গতকাল মনোনয়ন পত্র জমাদানের সময় অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে নির্বাচনের তফসিল বর্ণিত সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এদিকে বাজারের ব্যবসায়িরা বাজারের উন্নয়ন এর জন্য ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করতে চায়। বর্তমান সভাপতি পদপ্রার্থী মোঃ মহিউদ্দিন বলেন, ‘আমি নির্বাচন চাই। তবে নির্বাচন প্রিজাইডিং অফিসার এর তাঁর দ্বৈতনীতি এ পরিস্থিতি তৈরি করেছে। এদিকে বেলা ১২ টার দিকে চঞ্চল – মহিউদ্দিন পরিষদ এর পক্ষ থেকে বেলা সাড়ে ১২ টার সময় তাৎক্ষনিক বৃষ্টি উপেক্ষা করে বাজার এলাকাতে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেন। অন্যদিকে বিকাল ৩ টায় ইর্ষ্টানগেট বাজার উন্নয়ন পরিষদের সালাম – রওশন পরিষদ এর উদ্যোগে ইর্ষ্টান গেট বাজার সরদার মার্কেটে ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৩০ আগষ্ট নির্বাচন সম্পন্ন করার দাবিতে এক সভা ফজলুর রহমান সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এসময় বক্তৃতা করেন এস এম জাকির হোসেন, মোঃ আলাউদ্দিন , ইউপি সদস্য মোঃ বক্তিয়ার পারভেজ, এস এম গোলাম জিলানী মুন, বাবুল রেজা, আঃ সালাম গাজী, সরদার রওশন আলী, শেখ আশরাফ হোসেন মাতব্বর, নুর ইসলাম গাজী, সরোয়ার হোসেন, আঃ রশিদ গাজী, মকবুল হোসেন মোড়ল, আকতার গাজী প্রমুখ । ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৩০ আগষ্ট দির্ঘ ৮ বছর বনিক সমিতির নির্বাচন বন্ধ থাকার পর বাজারের উন্নয়ন এর লক্ষে মোট ২৫৩ জন ভোটারের ভোট দেওয়ার কথা ছিলো।

বাংলাদেশ তৃনমূল পার্টির চেয়ারপার্সন এর মহেশ^রপাশা ক্লাবে আর্থিক সহায়তা প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ তৃনমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার গতকাল মহেশ^র পাশা ক্লাবের উন্নয়ন এর জন্য ক্লাবের নেতৃবৃন্দ এর নিকট আর্থিক সহায়তা প্রদান (নগদ ২০ হাজার টাকা ) প্রদান করেছেন । ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন কেসিসি ১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিল মিনা শাহাদাত হোসেন সহ ক্লাবের নেতৃবৃন্দ । এছাড়া দুপুরে বাংলাদেশ তৃনমুল পার্টির খুলনা মহানগর আওতাধীন খানজাহান আলী থানার অন্তর্গত যোগীপোল ইউনিয়নের ৩৩ নং ওয়ার্ডের তেলিগাতী ক্লাব মোড়ে স্থানিয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবং বিকালে বাংলাদেশ তৃনমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার খুলনা মহানগর আহবায়ক কমিটি এবং খুলনা জেলার বিভিন্ন থানার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃনমূল পার্টির খুলনা মহানগর আহবায়ক কমিটির আহবায়ক আঃ মান্নান পাটোয়ারী, যুগ্ন আহবায়ক বাবুল শেখ, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ তাহমিদ হোসেন, শেখ শাহীন, যুগ্ন আহবায়ক মোঃ ইমরান হোসেন, সদস্য সচিব মাকসুদ শেখ, সদস্য মোঃ নিয়ামুল ইসলাম, মোঃ সাব্বির খান , সদস্য শিরিনা আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আটরার ডাক্তারবাড়ি সড়কের নির্মান কাজ দ্রুত শেষ করার দাবিতে স্মারকলিপি প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আমরা আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডাক্তারবাড়ি ও নিউমাত্তমডাঙ্গা সড়ক এর নির্মান কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার সাধারন মানুষ , অতিদ্রত রাস্তার কাজ শুরু করার জন্য ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নিকট এলাকাবাসির পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ মোসলেম শেখ। লিখিত অভিযোগ সুত্রে জানাযায় দির্ঘ কয়েকবছর যাবত ডাক্তারবাড়ি সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ার পর কাজ শুরু করা হলে এলাকার সাধারন মানুষ এর মধ্যে আশার আলো ও উৎসবের আমেজ লক্ষ করা যায়, কার্গো থেকে পাইপ এর মাধ্যমে রাস্তার বালু ভরাট এর কাজ চললে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কতিপয় ব্যক্তিবিশেষ ভুল বুঝিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানানো হয়। এরপর সড়কটির নির্মান কাজ বন্দ হয়ে যায়। এর কারনে এ সড়ক দিয়ে চলাচলকারী এলাকার শত শত নারী ,পুরুষ বিশেষ কলেজের শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, বর্ষা মৌসুমে এ ভোগান্তি চরম আকারে ধারন করেছে, সড়কে হাঁঠু সমান কাদাপানি জমে রয়েছে , এলাকার সাধারন মানুষের ভোগান্তির বিষয় বিবেচনা পুর্বক পুনরায় সড়কটিতে বালু ভরাটের ব্যবস্থা করে অতিদ্রত রাস্তার কাজ শেষ হলে শত শত পথচারী ভোগান্তি থেকে পরিত্রান পেতে পারে বলে লিখিত অভিযোগে জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্দোগে খুলনা জেলার আওতাধীন সকল ইউনিয়ন পর্যায়ে দক্ষ জনশক্তি এবং সংগঠননিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষে গত কাল বিকাল সাড়ে৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান,মাওলানা আবু সাইদ,আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এসকে নাজমুল হাসান,মোঃ হুমায়ুন কবির,মাওলানা আসাদুল্লাহ হামিদী, মোঃ মেহেদী হাসান,মুফতি আঃ জববার আজমী,মাওলানা ওমর ফারখ, ইঞ্জিঃ সরদার মোঃ গোলাম সরোয়ার,সৈয়দ মোঃ আঃ হালিম,মোঃ বোরহান উদ্দিন, মোঃ নুরুল হদা সাজু মোঃ জামাল উদ্দীন, মোঃ আবদুল হাফিজ শেখ,মোঃ আবদুস সামাদ গাজী, আলহাজ্ব জাহিদুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম মোঃআরজান আলী প্রমুখ।

সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতার শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ রবিবার ‘হৃদয়ে বঙ্গবন্ধ’ু শীর্ষক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫ টায় প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন খুলনা প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম। ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সভাপতি মল্লিক সুধাশু, ইউনিয়নের সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম,কোষাধ্যক্ষ দিলীপ বর্মন,দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ,জাতীয় শোক দিবস উৎযাপন উপ-কমিটি আহবায়ক আনোয়ারুল ইসলাম কাজল,নির্বাহী সদস্য মিলন হোসেন, ইউনিয়ন সদস্য সাহেল মাহামুদ তোহিদুল ইসলাম তুহিন প্রমুখ। এছাড়া বিচারক মন্ডলীতে ছিলেন,খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায় এবং প্রদ্যুৎ কুমার ভট্্রাচার্য।
প্রতিযোগিতায় শিশু থেকে দ্বিতীয় এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এই দুটি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। আগামকাল সোমবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বেলা সাড়ে ১২ টায় দুই বিভাগ থেকে বিজয়ী মোট ৬ জনকে পুরুষ্কৃত করা হবে। এছাড়া শোক দিকস উপলক্ষে বেলা পোনে ১১ টায় জাতির পিতার ভাষ্কর্য়ে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ,সাড়ে ১২ টায় আলোচনা, দোয়া ও খাবার তিকরণ করা হবে।

কয়রার দক্ষিন বেদকাশির চোরামুখা বাধ ভেঙ্গে ৬ গ্রাম প্লাবিত
শাহজাহান , কয়রা
গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারনে প্রকৃতিতে গুমোট ভাব। থেমে থেমে হচ্ছে বৃষ্টি, তবে বেড়েছে বাতাসের গতিবেগ। একই সঙ্গে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। এতে উপকূলীয় বেড়িবাঁধগুলো রয়েছে চরম ঝুঁকির মধ্যে। আতংকে উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার মানুষ। কপোতাক্ষ, শাকবাড়িয়া ও কয়রা নদী ঘিরে আছে উপকূলীয় এ উপজেলাটি। গতে কয়েক দিন ধরে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি । জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পাচ্ছে। গত শনিবার দুপুরের জোয়ারে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের কপোতাক্ষ নদীর জোয়ারের চাপে চরামুখা গ্রামের রিংবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। তাৎক্ষণিক স্থানীয় জনগণ ভেঙে যাওয়া বাঁধ নির্মাণ করলেও গতকাল রবিবার দুপুরের জোয়ারে আবারও ভেঙে প্লাবিত হয়। এর আগে ১৭ জুলাই পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে গেলে এলাকা বাসি সেচ্ছাশ্রমের মাধ্যমে রিংবাঁধ নির্মাণ করেন। রিংবাঁধের অধিকাংশ জায়গায় মাটি বসে যাওয়ায় যেকোন মুহূর্তে আবারও ভেঙে যাওয়ার সম্ভবনা রয়েছে। কয়রা সদর ইউনিয়নের ২ নং কয়রা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের স্লুইসগেটর পাশ দিয়ে চুইয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। উত্তর বেদকাশি ইউনিয়নের কাটকাটা হরিহরপুর সড়কের দুই জায়গায় বেড়িবাঁধের লাজুক অবস্থা জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন দেখা দিয়েছে । মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি লঞ্চ ঘাট ও সুতির বাজার স্লুইস গেট শাকবাড়িয়া নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে যাওয়ার আশংঙ্কা রয়েছে। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চোরামুখা গ্রামের রফিকুল ইসলাম বলেন, নদীতে জোয়ারের পাননি বৃদ্ধি পেয়ে রিংবাঁধের দুই জায়গায় ভেঙে লোকাল পানি প্রবেশ করছে। গত দিন জোয়ারে ভেঙে গেলে এলাকার জনগন মিলে মেরামত করা হয়। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছের আলী বলেন, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। এতে দক্ষিন বেদকাশি, চোরামুখা, বিনাপানি, পদ্ধপুকুর, হুলুদবুনিয়া, উত্তর চেরামুখা, পাতাখালীর আংশিক গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে মৎস্যঘের, নষ্ট হয়ে গেছে আমান মৌসুমের বীজতলা। শত শত পরিবার পানি বন্দি অবস্থায় মানবিক বিপর্যয়ের মধ্যে দিনতীপাত করছে। মাহারাজপুর ইউপি সদস্য আবু সাইদ বলেন, মহারাজপুর ইউনিয়নের পূর্ব মঠবাড়ি পোবনার ক্লোজার এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান বলেন, কাশিয়াবাদ স্লুইস গেটের পাশে বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। তাৎক্ষণিক এলাকাবাসি কাজ করে পানি প্রবেশ থেকে বিরত রাখে। বর্তমান ঐ স্থান খুবই ঝুর্কিপুন। এ ছাড়া ৪নং কয়রা ক্লোজার ছাপিয়ে পানি প্রবেশর উপক্রম হয়ে পড়ে। পাউবোর আমাদী সেকশান কর্মকর্তা মোঃ মশিউল আবেদীন বলেন, ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতের জন্য চেষ্ট চলছে।

উন্নত স্বাস্থ্যসেবা এখন সময়ের দাবি: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, উন্নত স্বাস্থ্যসেবা এখন সময়ের দাবি। এজন্য বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এ সব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। কেসিসি’কে সেবামূলক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, আমরা সবসময় নগরবাসীর কল্যাণে উন্নয়নমূলক ও সেবাধর্মী কাজ করে যাচ্ছি। একইভাবে সকল সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সমন্বিতভাবে জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে।

সিটি মেয়র রবিবার সকালে শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা সফল করার লক্ষ্যে আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ বিভাগের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। আগামী ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারদের দ্বারা শিক্ষর্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।

মহানগরীর সরকারি ও বেসরকারি ১ শত ৩৬টি প্রাথমিক এবং ১শত ২০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ হাজার ২শত ১৮জন শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহিন, ইসলামী ফাউন্ডেশন-খুলনার পরিচালক এ.কে.এম. ফজলুর রহমান, সহকারী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল হোসেন, খুলনা থানা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মোমেন, খুলনা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ নূরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানসহ দুই জন আরো সাক্ষ্য দিয়েছেন। রবিবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এনিয়ে এ মামলায় আজ পর্যন্ত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করেছে আদালত। আদালতের কাঠগড়ায় এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪০ জন আসামী উপস্থিতি ছিলেন।
সাক্ষীদাতা হলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান এবং সাংবাদিক ইয়ারব হোসেন।
সাতক্ষীরা আদালত সূত্রে জানা যায়, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় কারাগারে থাকা ৪০ জন আসামীকে রবিবার সকাল ১০টায় জেলা কারাগার থেকে স্পেশাল টাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এ মামলার অপর নয়জন আসামী পলাতক রয়েছেন। ১০টা ১৫ মিনিটে এ মামলার কার্যক্রম শুরু হয়। এ সময় সাক্ষী হিসেবে উক্ত দুই জনকে হাজির করানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, এ সময় তাকে সহায়তা করেন, অতিরিক্ত এটর্নি জেনারেল এস.এম মুনীর, সহকারী এটর্নি জেনারেল শাহীন মৃধা, অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল বারি, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু প্রমুখ।
অপরদিকে, আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবি অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড.শাহানারা আক্তার বকুল, অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ। আগামী ২৯ আগস্ট এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে
প্রসঙ্গত ঃ ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন। এঘটনায় দায়ের করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এর মধ্যে নয়জন আসামী পলাতক রয়েছেন ও একজন মারা গেছেন। গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ১৫ আগস্ট (সোমবার) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯.১০ মিনিটে কালজয়ী মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯.৩০ মিনিটে ক্যাম্পাসে বৃক্ষরোপণ, বেলা ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ডকুমেন্টরি প্রদর্শন (ঐধংরহধ: অ উধঁমযঃবৎ’ং ঞধষব)। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সকাল ৯.৫০ মিনিটে মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান। উক্ত কর্মসূচিতে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা অর্জনের ক্ষেত্রে ব্যবহারিক জ্ঞান অর্জন খুবই গুরুত্বপূর্ণ : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনে বিশ্বমানের একটি ল্যাব স্থাপন করা হয়েছে। এই ল্যাবের নাম দেওয়া হয়েছে ‘ডিভেলপমেন্ট ইনফরমেটিক্স ল্যাব’। ১৪ আগস্ট (রবিবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ ল্যাবের উদ্বোধন করেন। পরে তিনি ল্যাবের নামফলক উন্মোচন করেন এবং ল্যাব ঘুরে দেখেন। তিনি জিরো ক্লায়েন্ট পদ্ধতিতে স্থাপিত এবং ব্যবহারযোগ্য এই ল্যাবের সামগ্রিক ইন্টেরিয়র ডেকোরেশনের প্রশংসা করে বলেন, এখানে গবেষণার জন্য বিশ্বমানের পরিবেশ ও সুবিধা সৃষ্টি হয়েছে।
পরে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির তিনি বলেন, জীববিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি শাখার মতো কলা ও সামাজিক বিজ্ঞান শাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষারও বিশেষ ভূমিকা রয়েছে। হাতে-কলমে শিখতে না পারলে পেশাগত জীবনে যথাযথভাবে কোনো কিছু করা বা উদ্ভাবন সম্ভব হয় না। চতুর্থ শিল্প বিপ্লব শুরু হলেও কেবল যান্ত্রিক জীবন দিয়ে উন্নতি লাভ করলে চলবে না। শিল্প-সাহিত্য ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়েও জ্ঞানলাভ করা দরকার। কারণ, মানুষের মধ্যে মানবিক ও সামাজিক গুণাবলী বিকশিত না হলে সেই সমাজ ও সভ্যতা যথাযথভাবে অভীষ্টে এগোতে পারে না।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য হচ্ছে শিক্ষা ও গবেষণাকে বিশ্বমানে উন্নীত করা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষাক্ষেত্রে বিশ্বমান অর্জনে যে পথচলা শুরু হয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সে লক্ষ্য অর্জনে দ্রুতই এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীদেরকে এই বিশ্বমানের ল্যাব ব্যবহার করে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে প্রাপ্ত ডাটাসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্যাদি নির্ভুল ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে অবদান রাখার জন্য আহ্বান জানান। তিনি এই ল্যাব স্থাপন ও ডিসিপ্লিনের ওবিই কারিকুলা যথাসময়ে সম্পন্নে ডিসিপ্লিনের নবীন শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও ডিসিপ্লিন প্রধানের ভূমিকার প্রশংসা করেন।
ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান মো. হাসান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন, অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসান, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রাক্তন প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আব্দুল জব্বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক নুজহাত ফাতেমা। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক বায়েজিদ খান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা কারিকুলায় কিছুটা হলেও আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য অন্তর্ভুক্ত করা প্রয়োজন : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। ডিসিপ্লিনসমূহের মধ্যে এবার আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে ইংরেজি ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে ১৪ আগস্ট (রবিবার) বেলা ১১টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলা প্রণয়নের ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। ইংরেজি ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের মধ্যে ১৫টি ডিসিপ্লিনের কারিকুলা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। আশাকরি চলতি মাসের নির্দিষ্ট সময়ের মধ্যেই বাকি ১৪টি ডিসিপ্লিনের ওবিই কারিকুলা সম্পন্নের মাধ্যমে আমরা এ লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো। বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে অনেক ক্ষেত্রে গুণগত পরিবর্তন এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
ইংরেজি ডিসিপ্লিনের কারিকুলার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, এটা যুগোপযোগী ও সমৃদ্ধ হয়েছে এবং এই সেমিনারের মাধ্যমে খুঁটিনাটি দিকে আলোকপাতের মাধ্যমে তা আরও উৎকর্ষ লাভ করবে। কয়েকটি ক্ষেত্রে পর্যবেক্ষণ দিয়ে উপাচার্য বলেন, কারিকুলায় আমরা বৈশ্বিক, আঞ্চলিক, দেশীয় বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে কোর্স নির্বাচন করবো ঠিকই, কিন্তু কম করে হলেও কিছু কোর্সে আঞ্চলিক ইতিহাস, ঐতিহ্য অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বিশেষ করে সুন্দরবন ও এই উপকূলীয় অঞ্চলের উপর বিভিন্ন ধরনের লোক-সাহিত্য, লোকজ সংস্কৃতি রয়েছে। যা শিক্ষা ও গবেষণার উপাদান হিসেবে কাজ করবে। এসব বিষয় অন্তর্ভুক্ত হলে শিক্ষার্থীরা যেমনি জানতে পারবে, তেমনি গবেষণার সুযোগ অবারিত পাবে।
সংশ্লিষ্ট শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় ওবিই কারিকুলা চূড়ান্ত পর্যায়ে উপনীত করায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান। তিনি এই কারিকুলা প্রণয়নকাজে মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতার জন্য বিশেষজ্ঞ সদস্যদেরও ধন্যবাদ জানান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, উপাচার্যের একান্ত আগ্রহ ও নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ওবিই কারিকুলা প্রণয়নের মতো এক কর্মযজ্ঞ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হচ্ছে। শিক্ষকবৃন্দ আন্তরিকতার সাথে এটা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়কে আমরা সবাই যে বিশ্বমানের করতে চাই- এ আগ্রহ ও প্রচেষ্টা থেকে তা বোঝা যায়।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন ইংরেজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর এ আর এম মোস্তাফিজার রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. শাহজাহান কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রুমানা রহমান।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক উপস্থিত ছিলেন।

বাগেরহাটে মাদক বিরোধী অভিযান:গাঁজা-টাকা ও মোটরসাইকেলসহ আটক ৫
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জে পুলিশ রবিবার (১৪ আগস্ট) থেকে মাদক বিরোধী অভিযান শুরু করেছে। অভিযানের প্রথম দিনেই উপজেলার জিউধরা ইউনিয়নের মাদরাসা বাজারের জনৈক খায়রুলের চায়ের দোকানের সামনে থেকে মাদক বিক্রিকালে গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো, ওই এলাকার হুসাইন শেখ (১৬) মিরাজুল শেখ (২০), ইসলাম হাওলাদার (২৮), শফিকুল হাওলাদার (২২) ও মাছুম হাওলাদার (২৪) । এদের নিকট থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রি করা নগদ ১০ হাজার টাকা ও তাদের ব্যবহ্নত একটি মটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করেন পুলিশ।
মোড়েলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজান আহম্মেদ জানান, থানার ওসি সাইদুর রহমানের নেতৃত্বে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে মাদকসহ পাঁচজনকে এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। মাদকসহ আটক পাঁচজনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রেকর্ড করা হয়। আর নিয়মিত মামলার আসামি রিয়াজ ও সোয়াইবসহ সাত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বাগেরহাটে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
স্টাফ রিপোটার,বাগেরহাট
অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি আশরাফ হোসেন ওরফে শাহীনকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ফকিরহাট উপজেলার লখপুর খাজুরা এলাকা থেকে তাকে থানা পুলিশ গ্রেফতার করে। শাহীন খাজুরা গ্রামের সুলতান শেখের ছেলে।
ফকিরহাট থানার ওসি আলীমুজ্জামান রবিবার (১৪ আগস্ট) দুপুরে জানান, গ্রেফতার আশরাফ হোসেন ওরফে শাহিন ফকিরহাট থানার একটি অস্ত্র মামলায় আদালত কর্তৃক ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে পলাতক ছিলো। দীর্ঘদিন পলাতক থাকার পর সে গোপনে এলাকায় আসে। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ শনিবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রবিবার সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা কারগারে প্রেরণ করা হয়।

বাগেরহাটে ইয়াবা ও দেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পুলিশের অভিযানে ইয়াবা ও দেশি মদসহ দুইজন অবৈধ পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা হলো, উপজেলার ডাবরা গ্রামের মোসলেম মৃধার ছেলে শুকুর মৃধা (৪০) ও দক্ষিণ আমবাড়ী গ্রামের তৈয়ব আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম মোল্লা (২৪)। এদের নিকট থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
মোল্লাহাট থানার ওসি সোমন দাশ রবিবার (১৪ আগস্ট) দুপুরে জানান, থানার এসআই হাসান আলী ও এসআই নবুয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোল্লাহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করে আসামিদের রবিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।

ফকিরহাটে টক জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ১০কিলোমিটার রাস্তার পার্শ্বে টক জাতীয় ফলজ বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্ভোধন রবিবার সকাল ১০টায় শুকদাড়া ভায়া শেখ হেলাল উদ্দিন ডিগ্নী কলেজ এর ভেড়ার খামার সম্মুখে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির শুভ উদ্ভোধন করেন। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় করোনা সহিষ্ণু গ্রাম বির্নিমানে এই টক জাতীয় (আমড়া) বৃক্ষ রোপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, শেখ হেলাল উদ্দীন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বটুগোপাল দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল ও দেবদাশ বালা প্রমুখ।

ফকিরহাটে ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে মডেল থানা পুলিশের নিকট গ্রেপ্তার হয়েছেন একটি অস্ত্র মামলার ১০বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আশরাফ হোসেন ওরফে শাহিন (৫৮)। পুলিশ জানায়, শনিবার (১৩ আগষ্ট) রাতে গোপনে সংবাদ পেয়ে এএসআই আব্দুলাহ আল মামুন সহ পুলিশের একটি দল লখপুরের খাজুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে একটি অস্ত্র মামলার ১০বছরের কারদণ্ডপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল বলে পুলিশ জানান। গ্রেপ্তারকৃত আশরাফ হোসেন শাহিন খাজুরা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে। ফকিরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন।

লঘুচাপের প্রভাবে জোয়ারের পানিতে রামপালের নিন্মাঞ্চল প্লাবিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
লঘুচাপের প্রভাবে জোয়ারের পানিতে রামপাল উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বেশ কিছু এলাকার চিংড়ি ঘের ভেসে গেছে এবং ঘর বাড়িতে পানি ঢুকে তলিয়ে গেছে। এতে চিংড়ি ঘের মালিকদের ক্ষতি সহ ভোগান্তি বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ন, বাঁশতলী ইউনিয়ন, পেড়িখালী ইউনিয়ন, রামপাল সদর ইউনিয়ন, হুড়কা ইউনিয়ন, রাজনগর ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নের কয়েক শত মৎস্যঘের স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে বিপুল পরিমাণ মাছ ভেসে গেছে। এ ছাড়াও বাড়ীঘরে পানি ঢুকে পড়েছে। মানুষের চলাচলসহ দুর্ভোগ বেড়েছে।

ভোজপাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ নূরুল আমিন বলেন হটাৎ করে পানি বেড়ে যাওয়ায় অনেক ঘেরের ভেড়ি বাঁধ ভেঙ্গে মাছ ভেসে গেছে। বিশেষ করে জিয়লমারী, বেতকাটা, চন্দ্রাখালী এলাকার সরকারি রাস্তা তলিয়ে গেছে। গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজীব সরদারের সাথে কথা হলে তিনিও একই কথা বলেন। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তারা তৎক্ষণিকভাবে বলতে পারেননি।

এ বিষয়ে রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের সাথে ফোনে কথা হলে তিনি জানান, রামপাল সদর, রাজনগর, ভোজপাতিয়া, পেড়িখালী, বাঁশতলী, গৌরম্ভাসহ বেশ কিছু ইউনিয়নের প্রায় ৪/৫ শত ঘের জোয়ারের পানিতে ভেসে গেছে। এর সংখ্যা আরও বেশি হতে পারে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছি। এ ছাড়াও চাষিরা যাতে তাদের মাছ রক্ষা করতে পারেন সে জন্য তাদের পরামর্শ দেয়াসহ নেট পাটা দিয়ে ঘের আটকে রাখার জন্য বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি।

খুলনার দাকোপে হাঙ্গার প্রজেক্টের টাউনহল মিটিং অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপে বেসরকারী সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে করোনা প্রতিরোধে ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা কর্মসূচি জোরাদারে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা প্রাণী সম্পদ অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী। ইউনিসেফের সহযোগীতায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী অন্বেষা মজুমদার। অনুষ্ঠানে সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথি আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবির রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির নয়ন, ডাঃ উত্তম বিশ্বাস, দি হাঙ্গার প্রজেক্টের তথ্য সেবাদানকারী অফিসার মোঃ জামাল হোসেন, উপজেলা ভলেন্টিয়ার মিনহাজ মিনা গাজী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা হাসপাতালের সেবিকা, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী, নারীনেত্রী, সফল গৃহিনী, ধর্মীয় এবং রাজনৈতিকনেতা, ব্যবসায়ী, দিনমুজুরসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

পানখালী ইউনিয়নের জাবেরের খেয়াঘাট হতে পশ্চিম দিকের স্লুইচ গেট পর্যন্ত রাস্তার বেহাল দশা
মোঃ শামীম হোসেন- বাজুয়া ( দাকোপ)
খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাবেরের খেয়াঘাট হতে পশ্চিম দিকের স্লুইচ গেট পর্যন্ত রাস্তার বেহাল দশা। জানা যায় উপজেলা সদরের সাথে যোগাযোগ রক্ষাকারী পানখালী ইউনিয়নের ২,৩,৪ নং ওয়ার্ড সহ বটিয়াঘাটা উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার জনসাধারণের চলাচলের প্রধান সড়কটি বর্তমান সময়ে চলাচলের অনুউপযোগী অবস্থায় পড়ে আছে। যে কারনে উক্ত অঞ্চলের জনসাধারণের জীবন জীবিকা সহ বিভিন্ন বিষয়ে দূর্বিসহ জীবন অতিবাহিত করছেন। এলাকাবাসী জানায় একজন মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতাল নেওয়ার মত পর্যাপ্ত ব্যবস্হা নাই, রাস্তাটির বেহাল দশার কারণে গ্রামে গ্রামে ঘটছে চুরি, ডাকাতির মত ঘৃর্ণিত অপকর্ম, প্রশাসনিক ব্যবস্হা নিতেও সমস্যা হচ্ছে। বৃষ্টি হলে তো আর কথা নাই জনদুর্ভোগের আর শেষ নেই। মোট কথা সর্ব বিষয় মিলে জন সাধারণের জীবন প্রবাহিত হচ্ছে হ-য-ব-র- ল মত। পানখালী ইউনিয়নের ২,৩ ও ৪ নং ওয়ার্ডের হাজার হাজার জনসাধারনের প্রানের দাবী রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলার। কাজটি সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, উপেজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ২-৩ ও ৪ নং ওয়ার্ডের এলাকাবাসী।

খুলনার দাকোপে আকাশছোঁয়া দামে সাধ্যের বাইরে ইলিশ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে আকাশছোঁয়া দামে সাধারণ ক্রেতাদের সাধ্যের বাইরে ইলিশ। উপকূলীয় জেলা খুলনা। নদ-নদী ও সাগরবেষ্টিত হওয়ায় এই এলাকার মানুষের পাতে সারা বছরই মাছের উপস্থিতি থাকে। আর সরকারি হিসাবেও এই জেলা মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত একটি জেলা। তবে বর্তমানে ইলিশের ভরা মৌসুমেও এই জেলার মানুষের পাতে ইলিশের উপস্থিতি নেই। বাজারে অপ্রতুল ইলিশের সরবরাহ এবং আকাশছোঁয়া দামে ইলিশের স্বাদ এখন অনেকে জাটকাতেই পূরণ করছেন। দাকোপ এলাকা ঘুরে দেখা যায় ইলিশের ভরা মৌসুমেও জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। এ কারণে বাজারগুলোতে এখনও পর্যাপ্ত ইলিশের সরবরাহ নেই। যে কয়েকটি ইলিশ উঠছে তার দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এছাড়া বাজারে অনান্য সামুদ্রিক মাছের দামও আকাশছোঁয়া। এতে সাধ আর সাধ্যের সম্মিলন ঘটাতে ব্যর্থ হচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। এদিকে দাকোপ উপজেলার বিভিন্ন মাছের বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ছোট সাইজের জাটকাও ৬শ টাকা কেজিতে কিনেতে হয়, আর বড় সাইজের ইলিশ ১৫শ থেকে ১৮শ টাকায় বিক্রি করা হচ্ছে। শুধু ইলিশ নয়, অনান্য সামুদ্রিক মাছের দামও বেশি বলে জানান বিক্রেতারা। যে কারণে অনেকেই মাছ কিনতে হিমসীম খাচ্ছেন।
দাকোপের বাজুয়া মাছের বাজারের ক্রেতা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী শ্রীকান্ত রায় বলেন, কোনো কিছুর দাম নিয়ন্ত্রণে নেই। মাছের বাজারে এই সময় ইলিশের আধিপত্য থাকার কথা, কিন্তু পুরো বাজারে বড় সাইজের ইলিশ আছে ৮ থেকে ১০টি। আর এসব মাছের যে দাম হাঁকা হচ্ছে তা আমাদের সাধ্যের বাইরে। সকল পণ্যের দাম দিনকে দিন বাড়ছে। বাকি ছিল মাছের দাম, তাও এখন আকাশচুম্বী। মাছ বিক্রেতারা জানান, এ বছর মাছের সরবরাহ কম। বাজুয়া মাছ বিক্রেতা রবিন শীল জানান, মাছের সরবরাহ থাকলেও দাম চড়া। বর্তমানে জাটকা ইলিশের কেজি ৫শ থেকে সাড়ে ৬শ টাকা। ৭শ থেকে ৮শ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার থেকে ১২ টাকা আর ১ কেজি সাইজের ইলিশের দাম ১৫ থেকে ১৮শ টাকা। যা গত বছর এই সময়ে ২শ থেকে ৩শ টাকা কম ছিল। এছাড়া বিভিন্ন পদের সামুদ্রিক মাছ আড়াইশ থেকে ৫শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান জানান, বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ না থাকলেও জেলেদের জালে মোটামুটি ভালো ইলিশ ধরা পড়ছে। তবে সাম্প্রতিক সময় যেহেতু সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সে কারণে হয়তো ইলিশের দামও কিছুটা বেশি। ইলিশের ভরা মৌসুমেও দাকোপে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। এ কারণে বাজারগুলোতে এখনও পর্যাপ্ত ইলিশের সরবরাহ নেই। যে কয়েকটি ইলিশ উঠছে তার দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এছাড়া বাজারে অনান্য সামুদ্রিক মাছের দামও আকাশছোঁয়া। এতে সাধ আর সাধ্যের সম্মিলন ঘটাতে ব্যর্থ হচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা।

খুলনার দাকোপের বানিশান্তায় পশুর নদ খননের বালু থেকে ফসলি জমি বাঁচাতে নাগরিক সমাবেশ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নে কৃষিজমি রক্ষার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত। মোংলা বন্দরের ড্রেজিং প্রকল্পের আওতায় পশুর নদ খনন করে উত্তোলন করা বালু খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা এলাকার ফসলি জমিতে ফেলা হতে পারে—এমন আশঙ্কা থেকে নাগরিক সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ১৩ আগস্ট শনিবার বেলা ১১ টায় হওয়া এ সমাবেশে একাধিক রাজনৈতিক দলের নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ গ্রহন করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস বলেন, ‘বানীশান্তার উর্বর কৃষিজমি নষ্ট করতে দিতে চাই না। উন্নয়নের স্বার্থে মোংলা বন্দর চ্যানেল খনন দরকার। কিন্তু খননের বালু আমাদের কৃষিজমিতে কোনোভাবেই ফেলতে দিতে রাজি নই। সমাবেশে কৃষকরা যেকোনো মূল্যে কৃষিজমিতে বালু ফেলার সিদ্ধান্ত প্রতিহত করার ঘোষণা দেন। বক্তারা বলেন, মোংলা বন্দর ড্রেজিং প্রকল্পের কারণে পশুর নদ খনন করা হচ্ছে। এটি নিয়ে কৃষকদের কোনো আপত্তি নেই। কিন্তু বানীশান্তা এলাকার ফসলি জমিতে ধান, তরমুজ ও সবজির চাষ হয়। এসব জমিতে বালু ফেলা হলে এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়বেন। জলাশয়গুলোও নষ্ট হয়ে যাবে। ফলে এলাকায় স্বাদুপানির সংকট দেখা দেবে।
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়। বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতা অসিত বরণ বিশ্বাস, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, বানীশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল কান্তি রায়, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ, বানীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সত্যজিত গাইন, সঞ্জীব মণ্ডল, সিপিবি খুলনা জেলার সাধারণ সম্পাদক রুহুল আমীন, কৃষকনেতা কিশোর রায় প্রমুখ।

‘স্বাধীনতা সাংবাদিক ফোরামে’র নতুন কমিটি: মিন্টু সভাপতি ও জাহিদ সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দৈনিক রাজপথের দাবীর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুকে পুনরায় সভাপতি এবং খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার খুলনা ব্যুরো প্রধান এস এম জাহিদ হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক করে ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’ খুলনার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ২০১৮ সালের ১ল ডিসেম্বর খুলনায় ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’ এর প্রথম কমিটি গঠিত হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূনরায় আগামী ৩ বছরের জন্য নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন গণমাধ্যম সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’, খুলনার ৫১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’ খুলনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। সভা পরিচালনা করেন ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’ এর সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন।

সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ওই দিন ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে অবস্থানরত ঘাতকদের হাতে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্থানীয় পত্রিকার সম্পাদকদের মধ্যে বেগম ফেরদৌসী আলী, এস এম নজরুল ইসলাম, মোহাম্মদ আলী সনি, আসিফ করিব, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ এবং এস এম সাহিদ হোসেনকে এই কমিটির উপদেষ্টা করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন ঃ সিনিয়র সহ-সভাপতিঃ শেখ আবু হাসান, সহ-সভাপতি ঃ ফারুক আহমেদ, মোঃ সাহেব আলী, মামুন রেজা ও মোঃ শাহ আলম, যুগ্ম সম্পাদক ঃ মল্লিক সুধাংশু ও মোঃ হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ ঃ নেয়ামুল হোসেন কচি, সাংগঠনিক সম্পাদকঃ আসাদুজ্জামান রিয়াজ, তথ্য ও গবেষণা সম্পাদকঃ বিমল সাহা, আইন বিষয়ক সম্পাদকঃ এ্যাড. ফরিদ আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ রকিব উদ্দিন পান্নু, সাংস্কৃতিক সম্পাদকঃ অমিয় কান্তি পাল, সমাজকল্যণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ঃ আনোয়ারুল ইসলাম কাজল, প্রচার সম্পাদকঃ আলমগীর হান্নান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদকঃ এস এম কামাল হোসেন, যোগাযোগ ও ব্যবস্থাপনা সম্পাদকঃ শেখ তৌহিদুল ইসলাম তুহিন, প্রশিক্ষণ ও সেমিনার বিষয়ক সম্পাদকঃ শেখ মাহমুদ হাসান সোহেল, পাঠাগার সম্পাদকঃ আবু নুরাইন খোন্দকার, প্রকাশনা সম্পাদকঃ শেখ মোঃ সেলিম, দপ্তর সম্পদক : দিলীপ কুমার বর্মণ, ক্রীড়া সম্পাদকঃ এস এম ফরিদ রানা, মহিলা বিষয়ক সম্পদক : রীতা রানী দাস।

সদস্যরা হলেনঃ আহমদ আলী খান, এ কে হিরু, অরুণ সাহা, মোজাম্মেল হক হাওলাদার, মোঃ আব্দুল হালিম, বাপ্পি খান, বাবুল আক্তার, শেখ লিয়াকত হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মীর মনিরুজ্জামান, মোঃ আব্দুল হামিদ, শেখ জাহিদুল ইসলাম, আমজাদ আলী লিটন, মিলন হোসেন, এম এম মিন্টু, হাসান আল মামুন, মোঃ হেলাল মোল্লা ও রাজু সাহা (বিপ্লব)।

সভায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকা, অন লাইন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’, খুলনার সাধারণ সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’ খুলনার সভাপতি ও সাধারণ সম্পাদক এই ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যখ্যা করে বলেন, সাংবাদিকদের এই ফোরাম মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তায় বিশ্বাসী। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধায় সহযোগিতা করা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সংবাদ পরিবেশন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে সহায়তা করা এবং সর্বক্ষেত্রে সাম্প্রদায়িক সংকীর্ণমনা, ধর্মান্ধ, জঙ্গী ও স্বাধীনতা বিরোধী শক্তির বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তোলা ও মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির পাশে দাঁড়ানো এই ফোরামের মূল লক্ষ্য।
সভায় ‘স্বাধীনতা সাংবাদিক ফোরামে’র নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে এবং সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়ে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম সাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, বাবুল আক্তার, বিমল সাহা, প্রমুখ।

নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট, পুলিশসহ আহত একাধিক
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার বাশঁগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ২০ থেকে ২৫ টি বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আজ (১৩ আগষ্ট) শনিবার সন্ধার পরে বাশঁগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের তরিকুল ইসলাম, মতিয়ার, হেমায়েত, জালাল, আতিয়ার শিকদার, সেলিম, সাগর, মুস্তাক শেখ, সুজন শেখ, জিয়ার শেখ, সহেল শেখ, মিরাজ শেখ, মনির খান, হাবীবুর খান, সাহিনুর খান, নজরুল খান, হুমায়ন খান, আবু শিকদার, সহিদ শেখসহ আরো অনেকের বাড়ি-ঘর পরিকল্পিত ভাবে অন্তত ২ থেকে ৩ শত
লোক হামলা চালাই বলে অভিযোগ করেন, হামলার শিকার তরিকুল ইসলামের স্ত্রী ইয়াসমিন বেগম। হামলাকারীরা বাড়ি-ঘর ভাংচুর করার সময় বাড়ির মহিলাদের সাথে অশ্লীল আচারণ করে, বাচ্চাকে মায়ের কোল থেকে কেড়ে ছুড়ে ফেলে মাটিতে। এমন অবস্তায় বাড়ির মহিলারা মারপিট ও হামলার ভয়ে বাড়ি থেকে পালিয়ে জিবন বাচায়। এ সময় হামলাকারীরা তরিকুলের বাড়ির ২টি ক্যাবিনেট, ১টি টিভি, ২টি ফ্রিজ, ১টি স্টিলের আলমারি গ্যাশের চুলা, রাইচ কুকার, পেশার কুকার, ডাইনিং টেবিল, বেসিং, চেয়ারসহ ঘরের সকল প্রকার আসবাবপত্র ভাংচুরসহ, ঘরে থাকা ৫টি সর্ণের চেইন, ৫জুড়া কানের দুল, ৩টি আংটি, ২টি হাতের বালা যার ওজন আনুমানিক ৭ ভরি, এবং ঘরে থাকা নগত ৫০ হাজার টাকা ও গোয়ালে থাকা ৩টি বড় গরু, ৫টি রাজহাস, ১০টা মুরগি নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়।সরজমিনে গিয়ে জানা যায়, নড়াইল সদর উপজেলার বাশঁগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের, মৃত-গফ্ফার খান এর ছেলে, আলী খান (৫০), আমির খান (৫৫), দুলাল খান (৫৮), জমির খান (৪৭), নবির খান (৪৪), জমির খানের ছেলে ফারুক খান (২৭), নবির খানের ছেলে রাজু খান (২০), ইলিয়াস মোল্যা (৬২) পিতা অজ্ঞাত, ইলিয়স মোল্যার ছেলে সবুর মোল্যা (৩০), মোতালেব শিকদারের ছেলে টুকু শিকদার (৩৩), সরিফুল শিকদার (২৫), আলমগির শিকদার (২৮), মৃত-কুবাদ মোল্যার ছেলে মতিয়ার মোল্যা (৫৫), রবিউল মোল্যা (৩৮), তালু শিকদারের ছেলে তাইজুল শিকদার (৩০), মশিয়ার শিকদার (২৮), খোকা কাজীর ছেলে হিরোক কাজী (৩৫), মসলেম কাজীর ছেলে লিটন কাজী (৪০), তাইজালের ছেলে আব্বাস (৪০), রফিকুলের ছেলে জাকারীয়া (২০) সহ ২ থেকে ৩শত হামলাকারী ভাংচুর ও লুটপাট চালায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান জানান, কর্মচন্দ্রপুর গ্রামে কিছুদিন আগে একটি ছেলেকে হাতুড়ী দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে, আজ সেই আহত ছেলেটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে ওই নিহতের পক্ষের লোক জন পতিপক্ষের লোকজনের বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় পুলিশ বাধাঁ দিলে ৪ পুলিশ সদস্য আহত হয়, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাকা গুলি ছোড়ে। পরবর্তিতে পুলিশ ১০ জন হালাকারীকে আটক করেছে বলেও তিনি জানান।

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, সময়ের সাথে অপরাধের ধরণ বদলাচ্ছে। জেলায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এই কাজে জড়িতদের আটক করা হয়েছে। মোবাইলের মাধ্যমে জুয়াখেলা প্রতিরোধে পুলিশ কাজ করছে। নতুন প্রজন্মের তরুণ ও যুবকদের অনলাইন আসক্তি বন্ধে স্কুল-কলেজে সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলার সুযোগ বৃদ্ধি করতে হবে। তিনি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানান, তাঁর দপ্তর গত জুলাই মাসে জেলায় ২২৮টি অভিযান পরিচালনা করে ৩৫টি মামলা দায়ের করে। একই সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ ২৫৮টি অভিযান ও জেলা পুলিশ ১৭১টি অভিযান পরিচালনা করে। তিন সংস্থা মিলে ২৭ কেজি গাঁজা, চার হাজার ছয়শত ৬৬ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে জেলা ও উপজেলা পর্যায়ে সেমিনার ও স্কুল-কলেজে মোটিভেশনাল কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ও বিআরটিএ এর সমন্বয়ে সড়ক-মহাসড়কে লাইসেন্সবিহীন যানবাহন ও চালকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। খুলনা বিআরটিএ এর অধীন ৩৮ হাজার ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং প্রক্রিয়াধীন রয়েছে যা আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যায়।

সভায় বাংলাদেশ সংবাদ সংস্থা খুলনার ব্যুরো প্রধান এসএম জাহিদ হোসেন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মাদক ও জুয়ার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানোর অনুরোধ জানান। একই সাথে তিনি সমগ্র জেলায় কিশোর গ্যাং এর অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গত মাসে জেলায় মাদকের বিরুদ্ধে তিনটি বড় অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট মামলা দ্রুত নিস্পত্তির জন্য মামলার সাক্ষীদের নিয়মিত কোর্টে হাজিরা নিশ্চিত করতে হবে। অন্যান্য অপরাধের তুলনায় সমাজে মাদক এবং নারী-শিশু নির্যাতন সংশ্লিষ্ট অপরাধের প্রবণতা বাড়ছে। কিশোর গ্যাং এর বিস্তার সমাজের জন্য শঙ্কার বিষয় হয়ে উঠেছে। বেপরোয়া মোটরসাইকেল চালানোর ফলে হর-হামেশা দূর্ঘটনা ঘটেছে। জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও প্রশাসনের ব্যক্তিদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত জুলাই মাসে ডাকাতি ০১টি, চুরি ০৬টি, খুন ০২টি, অস্ত্র আইন ০২টি, ধর্ষণ ০২টি, নারী ও শিশু নির্যাতন ১৫টি, নারী ও শিশু পাচার ০২টি, মাদকদ্রব্য ৬১ টি এবং অন্যান্য ৯৫টিসহ মোট একশত ৮৫টি মামলা দায়ের করা হয়েছে। যা বিগত জুন মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ০১টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে জুলাই মাসে চুরি ১২টি, খুন ০২টি, দ্রুত বিচার ০১টি, ধর্ষণ ০৩টি, নারী ও শিশু নির্যাতন ১১টি, মাদকদ্রব্য ৭১টি এবং অন্যান্য ২০টিসহ মোট একশত ২২ টি মামলা দায়ে করা হয়েছে। যা বিগত জুন মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ২২টি কম।

সভায় জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ করেন।

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, জাতীয় সংসদ বাতিল, সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে আজ দুপুর ১২টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীর সামনে গণতন্ত্র মঞ্চ খুলনা নগর শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়। নবগঠিত জোটের এই প্রথম খুলনায় কর্মসূচী।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর শাখার সভাপতি লোকমান হাকিম সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেএসডি’র নগর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, নাগরিক ঐক্যর নগর সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, রাষ্ট্র সংস্কার আন্দোলন’র কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মোঃ মাসুম রহমান ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। অন্যান্যের মধ্যে জেএসডি’র নগর যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মনিরুল ইসলাম মনির, ডা. এলপি গাইন, বেল্লাল হোসেন, মোঃ সাইমুন, মোঃ রাফি, সাব্বির আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ ও নাগরিক ঐক্য’র কাজী আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
সভাপতির ভাষণে লোকমান হাকিম বলেন, পূর্ব ঘোষনা ছাড়াই জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে গণমানুষের নাভিশ্বাস উঠেছে। এতে সরকারের স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হয়েছে। জনমসর্থনহীন সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, জ্বালানীর মূল্য বৃদ্ধির ফলে সমাজের সকল স্তরে এর নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি গণতন্ত্র মঞ্চের আগামী কর্মসূচীতে উপস্থিত হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে পূর্ব ঘোষিত নগরীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচী স্থগিত ঘোষণা করা হয়।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক সহ ৮টি গরু মারা যায়
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সুভাষিনী কাকুড় পাড়া নামক স্থানে গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বাস ও গরু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক সহ ৮টি গরু মারা যায়। এছাড়া ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা গরু ভর্তি ট্রাক যার নং: যশোর-ট-১৯-২৬৩৯, বিপরিত গামী ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন যার নং: ঢাকা মেট্রো: ব-১৫-৮৭৯৯, সাতক্ষীরার উদ্দেশ্যে আসছিল। সুভাষিনী কাকুড় পাড়া নামক স্থানে পৌছালে গরু ভর্তি ট্রাক অন্য একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় ইমাদ পরিবহন সামনে আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ মুহুর্তে বাম পাশে ট্রাকের চালক ঐ দুই গাড়ীকে সাইড দিতে নিজে খাদে যেয়ে পড়ে। এলাকাবাসী ট্রাক চালক শাহিনুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত শাহিনুর রহমান তালা উপজেলার লাউতাড়া গ্রামের হায়দার আলীর পুত্র বলে যানা গেছে।

জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অন্তরালের বঙ্গবন্ধু বেশী শক্তিশালী: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশ রাষ্ট্রটিকে গড়তে চেয়েছিলেন, আজ বঙ্গবন্ধুকন্যার হাত ধরে সেই অবস্থানে পৌঁছে গেছে দেশ। ক্ষুধা-দারিদ্রমুক্ত, মানবিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সমাজ গঠনই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন। যেজন্য তিনি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে আন্দোলন সংগ্রাম করেছেন। দীর্ঘ মুক্তি সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীনতার পর সাড়ে তিন বছর বঙ্গবন্ধুর দেশ পুনঃনির্মাণের জন যে পরিকল্পনা ও অক্লান্ত শ্রম দিয়েছেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে দেশের অগ্রগতিতে থামিয়ে দেওয়া হয়। আর তাঁরই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়। এরপর ১৯৮১ সালে আওয়ামী লীগের প্রধান নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেও পদে পদে মোকাবিলা করতে হয় নানামুখী প্রতিবন্ধকতা। মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে একাধিকবার। কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। যার ফলশ্রুতিতেই আমরা পেয়েছি আজকের বাংলাদেশকে।
তিনি আরো বলেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অন্তরালের বঙ্গবন্ধু বেশী শক্তিশালী। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এদেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির আলোকবর্তিকা হয়ে তিনি বিশ্বকে করেছেন আলোকময়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে সকলকে উদ্যোগী হতে হবে।
গতকাল রবিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীল কবির, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরানী রহমান বিউটি, যুব মহিলা লীগের সদস্য সচিব আইরিন চৌধুরী নীপা, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেস। সভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মাহবুবুল আলম বাবলু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, অধ্যা. এ বি এম আদেল মুকুল, সমীর কৃষ্ণ হীরা, পারভিন ইলিয়াছ, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, মো. আযম খানা, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, নজরুল ইসলাম খোকন, আওয়াল হোসেন ছোটন, মো. রিয়াজ হোসেন, নুর জাহান রুমি, এ্যাড, শাম্মি, জেসমিন সুলতানা, রেজওয়ানা প্রধান, রেখা খানম, মোর্শেদা আক্তার, মো. শহীদুল হাসান, আবু বক্কর সিদ্দিকী বাবুল, মো. সামছুজ্জোহা বাঙালি, ছাত্রনেতা বায়েজিদ সীনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জাতীয় শোক দিবসে মহানগর আ‘লীগের কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী ও দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়েই বাংলাদেশের গণতন্ত্রকে স্তব্ধ করা হয়েছিলো। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্রকে পুনজ্জীবিত করতে আন্দোলন শুরু করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধু’র হত্যার বিচার করেন। আর আগস্ট মাসকে জাতীয় শোকের মাস স্বীকৃতি দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ৮টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে শোক র্যালি। র্যালি শেষে দলীয় কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দিনব্যাপী দলীয় কার্যালয় সহ প্রত্যেক ওয়ার্ডে এবং সহযোগী সংগঠনের কার্যালয়ে কোরআন খতম, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, বাদ জোহর প্রত্যেক মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
শোক দিবসে সদর থানা আওয়ামী লীগ খুলনা মহানগর আওয়ামী লীগের কর্মসূচির সাথে খুলনা জেলা প্রশাসনের নব নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের শোক র্যালিতে মিছিল সহকারে অংশ গ্রহণ করবে।
খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ স্ব স্ব থানায় অনুরূপ কর্মসূচি পালন করবে।

খুনি চক্র জাতির শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করে জাতির কপালে কালিমা লেপন করেছে: শ্রম প্রতিমন্ত্রী
তথ্য বিবরনী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, স্বাধীনতা বিরোধীদের দোসর, সম্রাজ্যবাদী শক্তি, খুনি চক্র বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাঙালি জাতির কপালে কালিমা লেপন করেছে।

তিনি রবিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত জাতির পিতার ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, আজকে শোককে শক্তিতে রূপান্তর করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রূপকল্প- ২০৪১ বাস্তবায়ন করতে হবে। উন্নত সমৃদ্ধ এবং জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলতে আগামী প্রজন্মের জন্য একুশ’শ সালের মধ্যে ডেলটা প¬্যান বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।

প্রধান বক্তা সিটি মেয়র বলেন, জীবিত মুজিব এঁর চেয়ে মৃত মুজিব আরো বেশি শক্তিশালী। বঙ্গবন্ধুর কলঙ্কজনক হত্যাকান্ডের পর এর সাথে জড়িতরা এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলো, তারা সফল হতে পারেনি। আজকের দিনটি জাতির জীবনে সবচেয়ে বেশি বেদনার দিন। কারণ যাঁর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না সেই বঙ্গবন্ধুকে এই দিনে হত্যা করা হয়। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে না থাকলেও আমাদের মাঝে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খুলনা সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শফিউল¬াহ এর সভাপতিত্বে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, সহসভাপতি শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম এবং ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না বক্তৃতা করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৫ জন শ্রমিকে সাড়ে ৭ লাখ টাকা চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন।

এর আগে প্রতিমন্ত্রী খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ছয়তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন। ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

দুবলার চর সাড়ে তিন ফুটের অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
শনিবার আবারো নতুন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বইছে। এর প্রভাবে শনিবার রাতে ও রবিবার সকাল থেকেও মোংলাসহ উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।
নতুন করে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে বিশেষ করে সাগর প্রচন্ড উত্তাল হওয়ায় সাড়ে তিন ফুটের অধিক জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে সুন্দরবনের দুবলার চর।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন,
গত ৬/৭ দিনের তুলনায় রবিবারই সর্বোচ্চ জ্বলোচ্ছাসে তলিয়ে গেছে দুবলার চরের বিভিন্ন স্থাপনা। দুবলার চরে বনবিভাগের মসজিদ ও সাইক্লোন শেল্টারের নিচ তলায় হাটু পানি থৈথৈ করছে। প্রচন্ড ঝড়ো বাতাস, বৃষ্টি, সেই সাথে পানির চাপও খুব বেশি। বনের অভ্যন্তর প্লাবিত হওয়ায় চরের উচু মিষ্টি পানির পুকুর পাড়ে আশ্রয় নিয়েছে হরিণ ও বানরের দল।

এদিকে মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, আগের লঘুচাপটি নিষ্ক্রিয় হয়ে গেছে। এরপর শনিবার নতুন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এতে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। সেই সাথে জারি রয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেতও। লঘুচাপের প্রভাব ও পূর্ণিমার গোনের কারণে উপকূলের নিম্নাঞ্চল ২ থেকে ৪ ফুটের অধিক জ্বলোচ্ছাসে প্লাবিত হবে বলেও জানান তিনি। এমন বৈরী আবহাওয়া থাকবে রবি ও সোমবার পর্যন্ত। সোমবারের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি। #

করমজল ৪ ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
৪ ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। চলতি পূর্নিমার গোনে ও লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়েছে গেছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এতো পানিতে বন্যপ্রাণী সম্ভাব্য ক্ষতির আশংকা করছেন বনবিভাগ।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, রবিবার সুন্দরবনে সবচেয়ে বেশি পানি হয়েছে। এর আগে তিন ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে বন প্লাবিত হলেও রবিবার চার ফুট পানিতে তলিয়েছে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো বন। বনের অভ্যন্তরে স্বাভাবিক জোয়ারের তুলনায় অনেক বেশি পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন বন্যপ্রাণী বনের বিভিন্ন জায়গার উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। করমজলের উঁচু জায়গায় এসে আশ্রয় নিয়ে বনের গহীনের হরিণ। তবে পানি বাড়ায় আবাসস্থল তলিয়ে হরিণ ও বন্য শুকরের ছোট ছোট বাচ্চার ক্ষতির আশংকা রয়েছে বলেও জানান তিনি। তবে এখনও পর্যন্ত বনের কোথাও তেমন কোন প্রাণীর ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রধান শিক্ষককে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখল শিক্ষার্থীরা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে ফরম পূরণের টাকা ফেরত না দেওয়ার প্রধান শিক্ষককে অফিস কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে উপজেলার দীঘা ইনতাজ মোল্যা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীর অফিস কক্ষে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে তালা লাগিয়ে দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, যশোর শিক্ষা বোর্ড থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এসএসসির ফরম পূরণের ১৫৭ জনের টাকা ফেরত আসে। ফেরতকৃত টাকা প্রধান শিক্ষককে দিতে বলে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক টাকা দিতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান। বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

একপর্যায়ে তারা সংগঠিত হয়ে বিদ্যালয়ে বিক্ষোভ করে প্রধান শিক্ষককে অফিসে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা খুলে দেয়।

অফিস সূত্রে জানা যায়, কোভিড-২০১৯ করোনা ভাইরাসের কারণে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে সরকার। সেই পরীক্ষার ফরম পূরণের টাকা প্রত্যেক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আংশিক ফেরত দেয় সরকার।

প্রধান শিক্ষক ইউনুস আলী বলেন, বোর্ড টাকা পাঠিয়েছে ব্যাংকে। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির জটিলতার কারণে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা সম্ভব হয়নি। যে কারণে শিক্ষার্থীদের টাকা ফেরতে দেওয়া সম্ভব হয়নি।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, শিক্ষা বোর্ড থেকে যে টাকা ফেরত এসেছে সাবেক কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ ব্যাংক অ্যাকাউন্টে। এখন ম্যানিজিং কমিটি না থাকায় টাকা উত্তোলন করে ফেরত দিতে দেরি হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাতুড়িপেটায় গুরুতর আহত যুবকের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামে প্রতিপক্ষের হাতুড়িপেটায় গুরুতর আহত জুয়েল ভূঁইয়া (১৮) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত জুয়েল ওই গ্রামের পান্নু ভূঁইয়ার ছেলে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যায়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার রাতেই প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আসামি পক্ষের আতিয়ার শিকদার, মতিয়ার শিকদার, উজ্জ্বল শেখ, সুজন শেখ, তরিকুল ইসলাম, সেলিম, জিয়াউর, সাহিদুর, হাবিবুর ও আবুবক্কারসহ অন্তত ১৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে। বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র ভাঙচুর ছাড়াও গরু, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে নারীসহ চার পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন-নড়াইল সদর থানার এসআই রকিবুল ইসলাম ও কনস্টেবল মাহামুদ, নাসরিন ও মুসলিমা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে।

এ ঘটনায় এসআই রকিবুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধাদানের অভিযোগে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৭০-১৮০ জনের নামে নড়াইল সদর থানায় শনিবার রাতে মামলা দায়ের করেন। হামলায় জড়িত ১২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কর্মচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদার ও ইকরাম মোল্যর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে এর আগে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে উভয়পক্ষ। উভয়পক্ষের মধ্যেও মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় হামলার শিকার হয় জুয়েল।

জুয়েল বাড়ির পাশে মাদ্রাসা বাজারে একটি দোকানে কাজ করত। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে ভ্যানে করে দোকানে আসার পথে বেতভিটা নামক স্থানে পৌঁছলে কর্মচন্দ্রপুর গ্রামের প্রতিপক্ষের ইয়াসিন, ফিরোজ, হাফেজসহ ৫-৬ জন তাকে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ঠেকাতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শর্টগানের ৬ রাউন্ড ফাঁকাগুলি ছোড়া হয়। এ সময় হামলাকারীদের ইটের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। সহিংসতায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

তিনি আরও বলেন, জুয়েলের ওপর হামলার ঘটনায় এর আগে ৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়। এ ঘটনায় ১ জন জেলহাজতে আছে, বাকিরা আদালত থেকে জামিন পেয়েছে।

কুষ্টিয়ায় তেলপাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় আরেকজনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মহিষাডোরা এলাকায় দফাদার পাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় রাজিব আহমেদ (৩১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। রাজিবের শরীরের ৮০ ভাগ অগ্নিদগ্ধ হয়। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছিল।

পুলিশ জানায়, নিহত রাজিব দফাদার তেলপাম্পের কর্মচারী ছিলেন। তার বাড়ি দৌলতপুর উপজেলার আমদহ গ্রামে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মৃত্যু হলো। আগুনে দগ্ধ হয়ে রিমন ও বিদ্যুৎ নামে আরও দু’জন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।
পুলিশের ভেড়ামারা সার্কেলের এডিশনাল এসপি ইয়াসির আরাফাত বলেন, নিহতের ঘটনায় কেউ অভিযোগ না করায় কোনো মামলা হয়নি। জেলা প্রশাসকের নির্দেশে ঘটনার তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কারও সংশ্লিষ্টতা বা গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের পাশে মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে ট্যাংক থেকে তেল আনলোড চলছিল। এ সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান সাহাজুল ও বিজয় নামে দু’জন তেল ক্রেতা।

রাতে স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে শ্বশুরকে ফোন, সকালে মিলল লাশ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে মনিরা খাতুন মিম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে।

রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তবে মেয়েটির বাবার দাবি, তাঁকে মেরে ফেলা হয়েছে। ঘটনার পর মনিরার স্বামী সজিব মোল্লা অনিক (২৮), তার বাবা শরিফ মোল্লা (৪৭) ও সজিবের মা রাজেনা খাতুন (৪২) পলাতক রয়েছেন।

পুলিশ ও মনিরার বাবার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ বছর আগে প্রেম করে নওদা আজমপুর এলাকার সজিবের সঙ্গে মনিরার বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর ও আট মাস বয়সী দুটি মেয়ে রয়েছে। বিয়ের কিছুদিন পর মনিরার দিনমজুর বাবা মনিরুল ইসলাম জামাইকে এক লাখ টাকা দেন। এর কিছুদিন পর টাকা চাইলে আরও ৮০ হাজার টাকা দেন। সজিব বেকার। তেমন কোনো কাজ করেন না। টাকার জন্য মনিরাকে মারধর করেন। এই নিয়ে কলহের জেরে একাধিকবার বাবার বাড়ি চলে যান তিনি।

মনিরার বাবা মনিরুলের ভাষ্যমতে, পারিবারিক কলহের কথা প্রায়ই জানতে পারেন তিনি। কয়েকদিন ধরেই ঝগড়া চলছিল। শনিবার বিকেলে মনিরাকে মারধর করে। প্রতিবেশীরা বাধা দেয়। পরে রাতে আবার চিৎকার চেঁচামেচি শুনতে পায় প্রতিবেশীরা। তার দাবি রাত ৮টার দিকে মেয়ে তাকে ফোন করে বলেন, “আব্বা এরা আমাকে মেরে ফেলবে। তুমি আসো তাড়াতাড়ি আমাকে বাঁচাও।” পরে জামাই ফোন কেড়ে নিয়ে বলেন, “কোথায় পাবেন জানি না ২০ হাজার টাকা দেন। না হলে মেয়েকে মারতে মারতে মেরে ফেলবো।”

তিনি জানান, সকালে খবর পান মেয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। দ্রুত সেখানে গিয়ে দেখতে পান মেয়ের মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে।

মনিরুল আক্ষেপ করে বলেন, গতকাল রাতে যদি মেয়েকে নিয়ে যেতাম তাহলে আজ হয়তো তার লাশ দেখতে হতো না। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। জড়িত সবার ফাসি চাই।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।