Home আঞ্চলিক প্রধান শিক্ষক, সভাপতি কর্তৃক উৎকোচের টাকা বিশেষ ব্যক্তি ও কর্তাদের মধ্যে ভাগাভাগি...

প্রধান শিক্ষক, সভাপতি কর্তৃক উৎকোচের টাকা বিশেষ ব্যক্তি ও কর্তাদের মধ্যে ভাগাভাগি !

18

খান নাজমুল হুসাইন।।
সাতক্ষীরা কলারোয়া জয়নগর ইউনিয়নের ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর তিনটি সৃষ্ট পদে নিয়োগের পুর্বে প্রধান শিক্ষক, সভাপতি কর্তৃক উৎকোচের ৩৫ লক্ষ টাকা বিশেষ ব্যক্তি ও কর্তাদের মধ্যে ভাগাভাগির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সর্বত্র আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। বর্তমানে খবরটি নিউজ অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। জানা গেছে, ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি সৃষ্ট পদ নিরাপত্তা কর্মী, আয়া এবং অফিস সহায়ক পদে প্রধান শিক্ষক পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। উল্লেখ থাকে যে, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে উল্লেখিত পদের বিপরীতে আগ্রহী প্রার্থীদের ৫০০ শত মুল্যের পোষ্টাল অর্ডার অফেরতযোগ্য, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজ পত্র সহ প্রধান শিক্ষক বরাবর আবেদনের জন্য আহব্বান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, নাম মাত্র পত্রিকায় প্রসেস মেইনটেইন করার জন্য প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেন। তারা আরও জানান, পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির পুর্বে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আলীর যোগসাজশে উল্লেখিত তিনটি সৃষ্ট পদের বিপরীতে তিনজন কে মনোনীত করেন। তারা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবু মুছার ছেলে তারেক হোসেন কে নিরাপত্তা কর্মী, একই উপজেলার বেনজির হোসেন এর স্ত্রী রুমি আক্তার কে আয়া, সাতক্ষীরা পাটকেলঘাটা থানার সেনেরগাতি গ্রামের হোসেন মল্লিকের ছেলে আশিকুর রহমান চঞ্চল কে অফিস সহায়ক। মনোনীত করা তিন জনের নিকট থেকে নিয়োগের পুর্বে ৩৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি। প্রকৃতপক্ষে প্রধান শিক্ষক ও সভাপতি লোক দেখানো নিয়োগ বোর্ডের আড়ালে একটি পাতানো নিয়োগ বোর্ডের ছক কোষেছিলো যা ইতি মধ্যে প্রকাশ্যে এসেছে বলে দাবি করেন স্থানীয়রা। উৎকোচ নেওয়ার বিষয়ে কলারোয়া ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির নিকট মুঠোফোনে আলাপকালে জানতে চাইলে তারা অস্বীকার করেন। এদিকে নিয়োগ বোর্ড বসার পুর্বে প্রধান শিক্ষক, সভাপতি কর্তৃক উৎকোচ কেলেঙ্কারির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে সাংবাদিক মোঃ ইব্রাহিম খলিল, খান নাজমুল হুসাইন এবং কামরুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির বরাবর পৃথক তিনটি লিখিত অভিযোগ দেন। ঘটনার এক পর্যায় সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির এর নির্দেশে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস গত ইংরেজি ২৯/০৭/২২ তারিখ শুক্রবার সকাল ১০ ঘটিকার ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি সৃষ্ট পদে নিয়োগ বোর্ড বসার পুর্বে নিয়োগ কার্যক্রম স্থগিত করেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বোর্ড স্থগিত হওয়ায় প্রধান শিক্ষক ও সভাপতির মধ্যে গাত্রদাহ শুরু হয়েছে। তারা ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে তদবিরে মরিয়া হয়ে উঠেছে বলে একাধিক সুত্র দাবি করেছে। সুত্রটি আরও দাবি করে বলেন, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আলী চতুর্থ শ্রেণীর তিনটি সৃষ্ট পদ নিরাপত্তা কর্মী, আয়া ও অফিস সহায়ক পদের বিপরীতে পুনরায় নিয়োগ বোর্ড বসানোর পায়তারায় মরিয়া হয়ে বিভিন্ন লোক সম্মুখে বলে বেড়াচ্ছেন যতো টাকা খরচ হয় আবার করবো কিন্ত নিয়োগ বোর্ড কেউ ঠেকাতে পারবেনা। সুশীল সমাজের মতে একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর। আর সেই শিক্ষক যদি হয় দুর্নীতিগ্রস্থ তা হলে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র, ছাত্রীদের উপর ক্ষতিকর প্রভাব পড়বে না তা বলার অপেক্ষা রাখেনা। অভিযোগ উঠেছে, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি কর্তৃক উৎকোচ কেলেঙ্কারি ঢাকতে বিভিন্ন ফন্দিফিকির ও নানা অপকৌশল অবলম্বন করেছেন। তদন্তের ভয়ে ইতিমধ্যে প্রধান শিক্ষক ও সভাপতি তাদের মনোনীত তিন জন প্রার্থীর আবেদন পত্র অন্যাত্রে সরিয়ে নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর তিনটি সৃষ্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে প্রার্থীদের আবেদন পত্র জমা নেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সে কারণে প্রার্থীদের আবেদন পত্র অন্যাত্রে সরানো কিংবা গোপন করার এখানে যথেষ্ট সুযোগ আছে আর ইতিমধ্যে তারা সে সুযোগ গ্রহণ করেছেন। একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি সৃষ্ট পদে নিয়োগ বোর্ড বসার পুর্বে প্রধান শিক্ষক এবং সভাপতি কর্তৃক উৎকোচের ৩৫ লক্ষ টাকা থেকে একটি বড় অংশ একজন প্রভাবশালী নেতার পকেটে ঢুকেছে, তিন লক্ষ টাকা ঢুকেছে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ এর পকেটে। অবশিষ্ট টাকা প্রধান শিক্ষক এবং সভাপতির পকেটে ঢুকেছে বলে সুত্রটি দাবি করেছে। বাংলায় একটি প্রবাদ আছে না ছুই পানি, না ছুই মাছ এমন অবস্থা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের। তিনি নিজের গায়ে কোন কাঁদা লাগাতে চান না৷ সে কারণে বিভিন্ন সময় ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ কেন্দ্রিক বোর্ড বসার ব্যাপারে বিভিন্ন সময় কথা হলে তিনি কৌশলে এড়িয়ে যান। যেন তিনি ভাজা মাছটি উল্টে খেতে জানেনা। মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সম্পর্কে খোজ খবর নিয়ে জানা গেছে, তিনি ইতি পুর্বে কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বোর্ড বসার পুর্বে প্রতিটি নিয়োগের বিপরীতে ১ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন। ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি নিয়োগের বিপরীতে ৩ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করার বিষয়ে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ এর সাথে মুঠো আলাপকালে তিনি বলেন, আমি কারো কাছ থেকে নিয়োগ কেন্দ্রিক উৎকোচ গ্রহণ করিনি। এ বিষয় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সাথে মুঠো ফোনে আলাপকালে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর সৃষ্ট তিনটি পদে নিয়োগ বোর্ড বসার পুর্বে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ অত্র বিদ্যালয়ের নিয়োগ কেন্দ্রিক তিন লক্ষ টাকা উৎকোচ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যদি নিয়োগের পুর্বে কোন উৎকোচ গ্রহণ করে থাকে এবং যদি সু-নির্দিষ্ট কোন প্রমাণ থাকে তা হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।