মোঃ তাহের, নড়াইল প্রতিনিধি।।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন এবং এস এম সুলতান স্মৃতি উগ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম(বার), পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, এস এস সুলতান শিশু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি মলয় কুন্ডু ও সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া জন্মগ্রহণ করেন। বার্ধক্যজনিত কারণে ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী ১৯৮২ সালে ‘একুশে পদক’, ১৯৮৪ সালে ‘রেসিডেন্ট আর্টিস্ট’, ১৯৮৬ সালে ‘বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা’ এবং ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন।











































